কবি মীনাক্ষী বন্দ্যোপাধ্যায় - জন্মগ্রহণ করেন কলকাতায়। পিতা নির্মলচন্দ্র মজুমদার এবং মাতা সুভদ্রা দেবী। নির্মলচন্দ্র মজুমদার ছিলেন আমহার্স্ট স্রিট সিটি কলেজের ইকনমিক্স এর হেড অফ ডিপার্টমেন্ট। নির্মলচন্দ্রের পিতামহ অম্বিকাচরণ মজুমদার ছিলেন অবিভক্ত বাংলার ফরিদপুরের সবচেয় বড় শিক্ষা প্রতিষ্ঠান রাজেন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা এবং ১৯১৬ সালে লক্ষ্ণৌতে অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের অধিবেশনের তিনি সভাপতিত্ব করেন। ১৯২২ সালে তাঁর মৃত্যুর পর তাঁর স্মৃতিতে ফরিদপুর টাউন হলের নাম পরিবর্তন করে রাখা হয় “অম্বিকা মেমোরিয়াল হল” এবং তাঁর বাড়ির সামনের রাস্তার নাম রাখা হয় “অম্বিকা রোড”। কবির স্বামী অমলেন্দু বন্দ্যোপাধ্যায়ের প্রপিতামহ ছিলেন জমিদার সদানন্দ বন্দ্যোপাধ্যায়, যিনি কালীঘাট মন্দিরে ভক্তদের যাতায়াতের জন্য “কালী টেম্পল রোড” তৈরীর জমি দান করেন। তাঁরই স্মৃতিতে কলকাতা পৌরসভা থেকে কালিঘাট দিয়ে যাওয়া রাজপথের নামকরণ করা হয় “সদানন্দ রোড”।
কবির বড় হয়ে ওঠা নকশাল আমলের অগ্নিগর্ভ শহরে। তিনি ১৯৭১ সালে বেথুন স্কুল থেকে তৎকালীন এগারো ক্লাশের উচ্চমাধ্যমিক পাশ করেন বিজ্ঞান শাখায়। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে সম্মানিক স্নাতক, স্নাতকোত্তর, বি.এড. সম্পূর্ণ করে “লোকসাহিত্যের নৃতাত্ত্বিক মূল্যায়ন” বিষয়ে গবেষণা শুরু করেন।
গবেষণা করা কালীন কবি সুভাষ মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী গীতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্যা হন এবং গীতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত “সুশিক্ষণ'-এ ছোট ছোট ছেলেমেয়েদের পড়ানো শুরু করেন নেহাতই অতিরিক্ত সময়টুকু সদ্ব্যবহারের উদ্দেশ্যে। সেখানেই মানুষ গড়ে তোলার বীজ মনের মধ্যে রোপিত হয়। দিনে দিনে সেই বীজ শাখা-প্রশাখা মেলতে শুরু করে, যার তাড়নায় কালীঘাটের “সাইকো-ল্যাব*- এ শিক্ষকতায় যোগ দেন। তিনি কুঁদঘাটের “নর্মদা হাই স্কুল"-এর জন্মলগ্ন থেকেই পথভ্রষ্ট ছাত্রছাত্রীদের সঠিক দিগদর্শনের কাজে মেতে ওঠেন। শেষে “পাথফাইণ্ডার এডুকেশন সেন্টার"-এর মাধ্যমিক বিভাগের দায়িত্ব গ্রহণ করেন।
পাথফাইণ্ডার থেকে অবসর নেবার পর থেকে কবির লেখালেখির শুরু। সেই সঙ্গে প্রখ্যাত নৃত্য শিল্পী অলোকানন্দা রায় দ্বারা তাঁকে সংশোধনাগারে পড়ানোর দায়িত্ব দেওয়া এবং “সমতট” সংস্থার সঙ্গে যুক্ত হওয়া। পাশাপাশি পাড়ার বস্তির ছেলেমেয়েদের পড়ানো আর বিদেশী ছাত্রছাত্রীদের বাংলা শেখানো, এভাবেই তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন।
তিনি কবি সুনীল গঙ্গেপাধ্যায়ের বিশেষ স্নেহভাজন ছিলেন এবং তিনি তাঁকে তাঁর লেখা নিয়ে অনেক মূল্যবান পরামর্শ দিয়ে গিয়েছেন। কবির “আজকের উপেন” কবিতাটির প্রথম শ্রোতা ছিলেন সুনীলবাবুই এবং কবিতাটি শুনেই তিনি তাঁর “কৃত্তিবাস” পত্রিকায় প্রকাশ করা স্থির করেন।
কবি, প্রখ্যাত সাহিত্যিক ও অধ্যাপক নৃসিংহপ্রসাদ ভাদুড়ীরও অত্যন্ত স্নেহভাজন। দরকার, অ-দরকারে বিরক্ত করতে পারার মত তাঁদের সম্পর্ক। নানা সাহিত্য প্রসঙ্গে তিনি নৃসিংহপ্রসাদ ভাদুড়ীর থেকে মূল্যবান পরামর্শ নিয়ে থাকেন।
এছাড়াও তাঁর কর্মসূত্রে তাঁর পরিচয় হয়েছে বহু শীর্ষস্থানীয়দের সঙ্গে যাঁদের মধ্যে রয়েছেন নোবেলজয়ী অমর্ত্য সেন, অভিনেতা কবি সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রখ্যাত সমালোচক ও গবেষক শমীক বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক ও প্রাবন্ধিক সুমিতা চক্রবর্তী, প্রথিতযশা শিল্পী অরুণ কুমার চক্রবর্তী সঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচার্য্য প্রমুখরা।
“কৃত্তিবাস” পত্রিকা ছাড়াও কবির অনেক কবিতা প্রকাশিত হয়েছে অর্ঘ্যকুসুম দত্তগুপ্তর “সমতট” পত্রিকায়। কবির প্রকাশিত গ্রন্থ “অবসরের আলাপন” (২০২৪, পাঠক প্রকাশনী)। কলকাতার I.C.C.R. এ এই গ্রন্থ প্রকাশের অনুষ্ঠানের ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন . . .
মিলনসাগরে কবি মীনাক্ষী বন্দ্যোপাধ্যায়ের কবিতার পাতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই প্রচেষ্টার সার্থকতা।
কবি মীনাক্ষী বন্দ্যোপাধ্যায়ের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
কবির সঙ্গে যোগাযোগ . . .
কবির ইমেল . . .
tanzaniaxxyy@gmail.com
কবির ফেসবুক . . .
https://www.facebook.com/minakshi.banerjee.53
YouTube এ কবির ভাবনা ও বিন্যাসে তৈরী শ্রাবণী সেন, শ্রীকান্ত আচার্য ও রত্না মিত্রের গানের অ্যালবাম “উত্তরণ” . . .
https://www.youtube.com/watch?v=VZf6ICt_iwM
কবির বই প্রকাশের অনুষ্ঠানের ভিডিও, I.C.C.R.এ, কবির কথা . . .
https://photos.app.goo.gl/LjsTaoH7f49qfWzE8
কবির বই প্রকাশের অনুষ্ঠানের ভিডিও, I.C.C.R.এ, শমীক বন্দ্যোপাধ্যায়ের কথা . . .
https://photos.app.goo.gl/XZ3AwNBhV4eSnnbbA
কবির বই প্রকাশের অনুষ্ঠানের আরও অনেক ভিডিও এবং ছবি . . .
https://photos.app.goo.gl/sTw1vG9Ji1h8ghix5
"সমতট" সংস্থার ওয়েবসাইট . . .
https://samatatsanstha.com/
"সমতট" পত্রিকার ওয়েবসাইটে ৫০ বছরে তাঁদের দেওয়া গুণিজন সম্বর্ধনার ছবি . . .
https://samatatsanstha.com/50-years-of-samatat/
কবির দেওয়া তথ্য বাদে এই পাতা তৈরীতে অন্যান্য উৎস . . .
কবির সঙ্গে যোগাযোগ . . .
কবির ইমেল . . .
tanzaniaxxyy@gmail.com
কবির ফেসবুক . . .
https://www.facebook.com/minakshi.banerjee.53
YouTube এ কবির ভাবনা ও বিন্যাসে তৈরী শ্রাবণী সেন, শ্রীকান্ত আচার্য ও রত্না মিত্রের গানের অ্যালবাম “উত্তরণ” . . .
https://www.youtube.com/watch?v=VZf6ICt_iwM
কবির বই প্রকাশের অনুষ্ঠানের ভিডিও, I.C.C.R.এ, কবির কথা . . .
https://photos.app.goo.gl/LjsTaoH7f49qfWzE8
কবির বই প্রকাশের অনুষ্ঠানের ভিডিও, I.C.C.R.এ, শমীক বন্দ্যোপাধ্যায়ের কথা . . .
https://photos.app.goo.gl/XZ3AwNBhV4eSnnbbA
কবির বই প্রকাশের অনুষ্ঠানের আরও অনেক ভিডিও এবং ছবি . . .
https://photos.app.goo.gl/sTw1vG9Ji1h8ghix5
"সমতট" সংস্থার ওয়েবসাইট . . .
https://samatatsanstha.com/
"সমতট" পত্রিকার ওয়েবসাইটে ৫০ বছরে তাঁদের দেওয়া গুণিজন সম্বর্ধনার ছবি . . .
https://samatatsanstha.com/50-years-of-samatat/
কবির দেওয়া তথ্য বাদে এই পাতা তৈরীতে অন্যান্য উৎস . . .
-
কবি মীনাক্ষী বন্দ্যোপাধ্যায়ের প্রপিতামহ, একদা জাতীয় কংগ্রসের লক্ষ্ণৌ অধিবেশনের সভাপতি, অম্বিকাচরণ মজুমদারের কথা . . .
উইকিপিডিয়া, অম্বিকাচরণ মজুমদার
-
সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত সংসদ বাঙালি চরিতাবিধান, ২০১০।
আমাদের ই-মেল : srimilansengupta@yahoo.co.in
হোয়াটসঅ্যাপ : +৯১ ৯৮৩০৬৮১০১৭
এই পাতার প্রথম প্রকাশ - ৭.৭.২০২৪।