কবি পলাশ দাস - জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার বারাসাতে। পিতা প্রদ্যুত কুমার দাস এবং মাতা কৃষ্ণা দেবী। কবির সপরিবারে স্থায়ী বসবাস বারাসাতে।

শিক্ষাজীবনে কবি বাংলায় এম.এ. পাশ করেছেন। কবির লেখা শুরু স্কুল জীবন থেকে। নানা ঘাত-প্রতিঘাতে তখনকার মত লেখা বন্ধ হয় যায়। পরে কলেজ জীবনে আবার লেখা শুরু করেন। কবির পেশা লেখা।

কবির প্রথম কবিতা প্রকাশ ২০১৮ সালে ‘কলকাতা শব্দহরিণ’ পত্রিকায়। পরবর্তীতে প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি পত্রিকায় "সাত্যকি" ছদ্মনামে। পরবর্তীতে নিজ নামে লেখা প্রকাশিত হয়েছে। প্রকাশিত হয়েছে "নন্দন", "কথাসাহিত্য", "শব্দহরিণ", "কবিকথা", "কাগজের ঠোঙা", "বিবস্বান", "কালধ্বনি", "নৌকা", "সাগ্নিক", "দক্ষিণের জানালা", "পরবাস", "দৌড়", "বহুস্বর", "জলদর্চি", "নাটমন্দির", "বান্ধবনগর", "সইকথা", "কৃত্তিবাস", "উৎসব", "দৈনিক স্টেটসম্যান", "নৌবত", "বয়ন", "ছায়াবৃত্ত", "শতানীক" প্রভৃতি পত্র-পত্রিকাতে। এছাড়াও প্রকাশিত হয়েছে বেশ কিছু গল্প, অণুগল্প ও প্রবন্ধ।

কবির প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে "ইউক্যালিপ্টাস ফুলের ঠোঁট" (২০২৩), "ঊর্মি আর আমরা কয়েকজন" (২০২৪)। "বনে আজ নির্জনতা" প্রকাশিত হচ্ছে।

কবির সম্পাদিত পত্রিকা - "স্বন"।

কবির প্রাপ্ত পুরস্কার ও সম্মাননার মধ্যে রয়েছে "চারু সিংহ সম্মান" (২০২৩), "জীবনানন্দ স্মারক সম্মান" (২০২৫)।

বাঙালীদের বহু বদনাম আছে। তাঁরা অলস, তাঁরা আড্ডাবাজ, ফাঁকিবাজ, আরও অনেক কিছু। কিন্তু বাঙালীর যে ভাল গুণগুলি আছে, তার মধ্যে একটা হলো কবিতা লেখা! প্রায় সব বাঙালীই জীবনে দু-এক লাইন কবিতা লেখেন বা লিখেছেন। মিলনসাগরে আমাদের চেষ্টা সেই কবিতার মধ্য দিয়ে ঐতিহাসিক বাঙালীদের মিলনসাগরের কবিদের সভায় ধরা। মিলনসাগরের বাংলা কবিতার কালানুক্রমিক সূচী আসলে বাঙালীর ইতিহাস হয়ে উঠছে, কবিদের জীবনীর মধ্য দিয়ে।

মিলনসাগরে কবি পলাশ দাসের কবিতার পাতা তৈরী করে আমরা আনন্দিত।


কবি পলাশ দাসের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


কবির সঙ্গে যোগাযোগ -

ইমেল :   satyakiofficial27@gmail.com
চলভাষ : +৯১ ৭২৭৮১০৭২৮৮
ঠিকানা : ঋষি অরবিন্দ সরণী, সরকার বাগান, উত্তর পূর্ব নোয়াপাড়া, পোস্ট - নোয়াপাড়া, থানা - বারাসাত, জেলা - উত্তর ২৪ পরগণা, কলকাতা - ৭০০০১২৫


         



আমাদের ই-মেল
: srimilansengupta@yahoo.co.in
হোয়াটসঅ্যাপ
: +৯১ ৯৮৩০৬৮১০১৭       



এই পাতার প্রথম প্রকাশ - ১৯.৮.২০২৫।

^^ উপরে ফেরত