কবি প্রভাত কুমার মণ্ডল - জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাঁকুরিয়া গ্রামের এক নিম্নমধ্যবিত্ত পরিবারে। পিতা সুরেন্দ্রনাথ মণ্ডল ছিলেন একজন প্রাথমিক শিক্ষক এবং মাতা অলোকা রানী মণ্ডল গৃহবধূ। বর্তমানে কবি মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের বাসিন্দা। কবি নিজে পেশায় ইংরাজি শিক্ষক।
শৈশব থেকেই কবি নিজের খেয়ালে নিজের মতো করে লেখালেখি করে আসছেন যা অনেকেরই গোচরে ছিল না। সাহিত্যের প্রতি দুর্বার আকর্ষণে সময়ের আবর্তে আজ তিনি নিজেও একজন সাহিত্যের কর্ণধার বলে মনে করেন।
তিনি ফেসবুকে নিয়মিতভাবে কবিতা, ছড়া, গল্প প্রভৃতি প্রকাশ করতে থাকলে সাহিত্যমহলে তাঁর পরিচয় ঘটে। তাঁর কবিতা স্কুল-কলেজ পত্রিকায় প্রকাশ পেয়েছে এবং বর্তমানেও বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশ পাচ্ছে।
কবির প্রথম কাব্যগ্রন্থ “আত্মস্থ – এক প্রতিবাদ” ৩৯তম মুর্শিদাবাদ জেলা বইমেলাতে প্রকাশিত হয়। তাঁর অন্যান্য প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “ভেজা শরীর”, “রাজনীতির পাড়াপড়শী”, “যা ইচ্ছে তাই”, “একুশের দরবারে”, “সুখী তর্পণ”, “ভালোবাসতে জানতে হয়” প্রভৃতি। কবিতা লেখার পাশাপাশি তিনি গল্প এবং প্রবন্ধও লিখে থাকেন। কবির “Out of Outfit”, “A Torn Replica” এবং “Mismatch” ইংরাজী কাব্যগ্রন্থগুলির কবিতাগুলোতে জীবনের সুতীক্ষ্ণ বোধের পরিচয় পাওয়া যায়।
কবির রচনাগুলি কল্পনামিশ্রিত এবং বাস্তব জীবনের দৈনন্দিন ঘটনা যা সুষম শব্দবিন্যাসে সুসজ্জিত। তাঁর বেশিরভাগ ছড়া কবিতা ছন্দময়। যদিও কিছু কিছু ক্ষেত্রে ছন্দের বন্ধন ভেঙে, চিরাচরিত ভাষারীতি ত্যাগ করে, আধুনিকতাকে ছোঁয়ার চেষ্টা করেছেন। কিন্তু তাই বলে, তিনি উত্তর আধুনিকতার নামে গাল ভরা কপট শব্দ সমাহারে ‘রহস্যের দূর্গ’ সৃষ্টি না করে সর্বজনীন বোধগম্যতাকে প্রাধান্য দিয়ে দুর্বোধ্যতাকে একপাশে সরিয়ে রেখে পরিচিত শব্দচয়নেই ছড়া ও কবিতাগুলো রচনা করেছেন, বলে মনে করেন।
তাঁর লেখার মধ্যে দিয়ে সামাজিক বিপর্যয়, রাজনৈতিক অস্থিতিশীলতা, কিশোর কিশোরীদের অস্থিরতা, শৈশবের ভালো-মন্দ, প্রেম-ভালোবাসা, শিশুদের আনন্দ উচ্ছ্বাস, প্রকৃতির সাথে হৃদ্যতা এবং সর্বোপরি জীবন জিজ্ঞাসায় তাঁর আত্মোপলব্ধির প্রকাশ ঘটেছে। কবি সুদিনের স্বপ্ন দেখতে ভালোবাসেন। ভালোবাসেন পাঠকদেরও স্বপ্ন দেখাতে।
মিলনসাগরে কবি প্রভাত কুমার মণ্ডল এর কবিতার পাতা তৈরী করে আমরা আনন্দিত।
বাঙালীদের বহু বদনাম আছে। তাঁরা অলস, তাঁরা আড্ডাবাজ, ফাঁকিবাজ, আরও অনেক কিছু। কিন্তু বাঙালীর যে ভাল গুণগুলি আছে, তার মধ্যে একটা হলো কবিতা লেখা! প্রায় সব বাঙালীই জীবনে দু-এক লাইন কবিতা লেখেন বা লিখেছেন। মিলনসাগরে আমাদের চেষ্টা সেই কবিতার মধ্য দিয়ে ঐতিহাসিক বাঙালীদের মিলনসাগরের কবিদের সভায় ধরা। মিলনসাগরের বাংলা কবিতার কালানুক্রমিক সূচী আসলে বাঙালীর ইতিহাস হয়ে উঠছে, কবিদের জীবনীর মধ্য দিয়ে।
কবি প্রভাত কুমার মণ্ডল এর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
কবির সঙ্গে যোগাযোগ -
ই-মেল : mandal.pravat@gmail.com
ফেসবুক : https://www.facebook.com/pravat.mandal.946
আমাদের ই-মেল : srimilansengupta@yahoo.co.in
হোয়াটসঅ্যাপ : +৯১ ৯৮৩০৬৮১০১৭
এই পাতার প্রথম প্রকাশ - ৮.৯.২০২৫।
কবির সঙ্গে যোগাযোগ -
ই-মেল : mandal.pravat@gmail.com
ফেসবুক : https://www.facebook.com/pravat.mandal.946
আমাদের ই-মেল : srimilansengupta@yahoo.co.in
হোয়াটসঅ্যাপ : +৯১ ৯৮৩০৬৮১০১৭
এই পাতার প্রথম প্রকাশ - ৮.৯.২০২৫।