কবি ঋত্বিক ঠাকুর - জন্মগ্রহণ করেন দক্ষিণ কলকাতায়। পিতা গোকুলকৃষ্ণ ঠাকুর ও মাতা সুলতা দেবী।
কবি লেখাপড়ায় ইংরাজি সাহিত্যে স্নাতকোত্তর। ইস্কুল জীবন কেটেছে সাহাপুর মথুরানাথ বিদ্যাপীঠে এবং কলেজ জীবন কেটেছে মৌলানা আজাদ কলেজ। পেশায় তিনি একজন ভারত সরকারের অবসরপ্রাপ্ত আধিকারিক।
কবি লেখালিখি করছেন ১৯৭৫ সাল থেকে। এ পর্যন্ত কবিতা প্রবন্ধ ও ভ্রমণ গদ্যের মুদ্রিত পুস্তক সংখ্যা ১৩টি। তাঁর কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “বাউন্ডুলের পাঁচালি”, “ঢেউয়ের কুটির ও নীল বিলাবল”, “আঁকায় লেখায় কচিকথা”, “পতন ও অন্যরা”, “ও সুহৃদ অন্ধকার”, “কিছু ধোঁওয়া শ্মশান সাজানো”, “তোর কী হবে রে কবি” প্রভৃতি।
কবির প্রবন্ধ সংকলন “গদ্য গেরস্থালি”। তাঁর ভ্রমণ গদ্যের মধ্যে রয়েছে “পদ্য মাতাল গদ্যপুর”, “ঘূর্ণিঘোর ঘূর্ণিরঙ”, “অচেনা টান অজানা চলা”, “প্রেম পৃথিবীর ভিটে” প্রভৃতি। তাঁর সম্পাদিত গ্রন্থ “আত্মশক্তির গল্পকথা” (স্যার বীরেন রায়ের আত্মজীবনী)। যন্ত্রস্থ গ্রন্থের মধ্যে রয়েছে একটি কাব্যগ্রন্থ ও একটি স্বীকারোক্তিমূলক গদ্য সংগ্রহ।
পাশাপাশি কবি ঋত্বিক ঠাকুরের নেশা ভ্রমণ। তাঁর ভ্রমণকেন্দ্রিক একটি ইউটিউব চ্যানেলও আছে। নাম “ঋত্বিক চক্কর” বা “Ritwik Chakkar”।
কবির উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে রয়েছে “রামমোহন রায় স্মৃতি সাহিত্য পুরস্কার” (২০০৫), “কবি সুভাষ মুখোপাধ্যায় স্মৃতি পুরস্কার” (২০১৯), “বিভূতিভূষণ সুবর্ণশিলা সাহিত্য পুরস্কার” (২০২৪), “বন্ধুপ্রীতি মহাসম্মান পুরস্কার” (২০২৪)।
মিলনসাগরে কবি ঋত্বিক ঠাকুর এর কবিতার পাতা তৈরী করে আমরা আনন্দিত।
বাঙালীদের বহু বদনাম আছে। তাঁরা অলস, তাঁরা আড্ডাবাজ, ফাঁকিবাজ, আরও অনেক কিছু। কিন্তু বাঙালীর যে ভাল গুণগুলি আছে, তার মধ্যে একটা হলো কবিতা লেখা! প্রায় সব বাঙালীই জীবনে দু-এক লাইন কবিতা লেখেন বা লিখেছেন। মিলনসাগরে আমাদের চেষ্টা সেই কবিতার মধ্য দিয়ে ঐতিহাসিক বাঙালীদের মিলনসাগরের কবিদের সভায় ধরা। মিলনসাগরের বাংলা কবিতার কালানুক্রমিক সূচী আসলে বাঙালীর ইতিহাস হয়ে উঠছে, কবিদের জীবনীর মধ্য দিয়ে।
কবি ঋত্বিক ঠাকুর এর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
কবির সঙ্গে যোগাযোগ -
চলভাষ ও হোয়াটসঅ্যাপ : +৯১ ৯৮৩১৬২৭৯৯৩
ই-মেল : ritwikthakur4260@gmail.com
ফেসবুক : https://www.facebook.com/ritwik.thakur.5
ইউটিউব চ্যানেল "ঋত্বিক চক্কর" : https://www.youtube.com/@RitwikChakkar
আমাদের ই-মেল : srimilansengupta@yahoo.co.in
হোয়াটসঅ্যাপ : +৯১ ৯৮৩০৬৮১০১৭
এই পাতার প্রথম প্রকাশ - ৭.৯.২০২৫।
কবির সঙ্গে যোগাযোগ -
চলভাষ ও হোয়াটসঅ্যাপ : +৯১ ৯৮৩১৬২৭৯৯৩
ই-মেল : ritwikthakur4260@gmail.com
ফেসবুক : https://www.facebook.com/ritwik.thakur.5
ইউটিউব চ্যানেল "ঋত্বিক চক্কর" : https://www.youtube.com/@RitwikChakkar
আমাদের ই-মেল : srimilansengupta@yahoo.co.in
হোয়াটসঅ্যাপ : +৯১ ৯৮৩০৬৮১০১৭
এই পাতার প্রথম প্রকাশ - ৭.৯.২০২৫।