কবি সোমা ভট্টাচার্য - একজন গদ্যকার, গল্প লেখক, প্রবন্ধকার, চলচ্চিত্র আলোচক, অনুবাদক, কবি, ডকুমেন্টারি ডিরেক্টর এবং প্রযোজক।

তিনি জন্মগ্রহণ করেন কলকাতার উত্তরে অবস্থিত বনহুগলী, বরানগরে। পিতা সুরেশ চন্দ্র ভট্টাচার্য এবং মাতা সুষমা দেবী। সুরেশ চন্দ্র রাজসাহী ইউনিভার্সিটির স্কলার ও ফোনোলজির গবেষক ছিলেন। তিনি বিশিষ্ট ভাষা বিজ্ঞানী অধ্যাপক মুহম্মদ শহীদুল্লাহ এর নিকট ছাত্র ছিলেন। সুরেশ চন্দ্র রাজশাহীর বরেন্দ্র রিসার্চ এর পুরাতন পুঁথি সংগ্রাহক গবেষক ও রাজসাহী উইমেন্স কলেজের অধ্যাপক ছিলেন। পরবর্তী তে কলকাতায় সহকারী শিক্ষক হিসেবে কাশিপুর ইনস্টিটিউশন ফর বয়েজ থেকে অবসর গ্রহণ করেন।

কবির পরিবারে, ভাই কৌস্তভ ভট্টাচার্য এম এস সি ফিজিস্ক পাশ করে বর্তমানে জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার প্ল্যান্টের এর এ জি এম পদে রয়েছেন উড়িষ্যায়। ভাইপো মেঘ হিন্দোল ভট্টাচার্য মেধাবী বিজ্ঞান এর ছাত্র। ভ্রাতৃবঁধু শ্রীজাতা ভট্টাচার্য স্নাতক যাঁর সংগীতে দীর্ঘ দিনের তালিম রয়েছে।

শিক্ষা জীবনে কবি রাজকুমারী মেমোরিয়াল গার্লস হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করে, বরানগর ভিক্টোরিয়া হাই স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন। কলেজ জীবন কাটে বাগবাজার উইমেন্স কলেজ এবং তার পরে ঋত্বিক কুমার ঘটক ইন্টারন্যাশনাল ফিল্ম ইনস্টিটিউটে।

কবি কর্মজগৎ বিস্তৃত। লিখেছেন গদ্য, প্রবন্ধ, গবেষণা মূলক প্রবন্ধ, কবিতা প্রভৃতি। একাধিক ম্যাগাজিন সম্পাদনা করেছেন। এর সাথে তাঁর সিনেমা-তথ্যচিত্র বা ডকুমেন্টারি নির্মাণেও বিরাট ভূমিকা রয়েছে। এছাড়াও লিখেছেন ছোট বড় বহু ম্যাগাজিনে, সংবাদপত্রে এবং ওয়েবসাইটে। অনুবাদ সাহিত্যেও রয়েছে তাঁর বিচরণ।

কবির প্রথম গল্প “বালি স্টেশন ও পরিত্যক্ত নিরোধ এর দল” (১৯৯৬)। তাঁর প্রথম গল্প ও গদ্য সংকলন “উপকথারা বাতাসে বাতাসে” ২০০৯ সাল এ প্রকাশিত হয়। এর পর দ্বিতীয় বই “কবিতা সংকলন‌”, প্রকাশক বি টি রোড জংশন। তৃতীয় বই গল্প গদ্য “বীর্য বিলোপি কুহেলিকা” প্রকাশিত হয় ২০২৪-এ। চতুর্থ বই “সাম্প্রতিক সময়ে তিনটি নভেলেট”। পঞ্চম বই “আন্তর্জাতিক চলচ্চিত্র তত্ত্ব এবং চলচ্চিত্র পরিচালক ও আরো কিছু”, ১ম খণ্ড। ষষ্ঠ বই “সাক্ষাৎকার সংগ্রহ “আলাপচারিতা ১”।

তাঁর সম্পাদিত লিটল ম্যাগাজিন “আস্পর্ধা” এবং “দ্রোহী”। এ ছাড়া তিনি অতিথি সম্পাদক ছিলেন “স্বকাল” এবং “পোয়েট্রি রিভিউ” এর একটি করে সংখ্যার। “স্বকাল” পত্রিকার সম্পাদক প্রদীপ চৌধুরী এবং “পোয়েট্রি রিভিউ পত্রিকা”-র সম্পাদক সোমক দাস। বর্তমানে কবি অরুণেশ ঘোষ এর ওপর একটি বই সম্পাদনা করছেন ২০২৬ বই মেলার জন্য। “আস্পর্ধা”-র সম্পাদক হিসেবে ২০০৪ সাল থেকে নানান অনুষ্ঠান এর আয়োজন করে আসছেন। “আস্পর্ধা”-র সম্পাদক হিসেবে সম্মাননা দিয়েছেন চিত্রবাণীর প্রতিষ্ঠাতা চলচ্চিত্র বেত্তা গাসতন রোবেরজ, প্রদীপ চৌধুরী, মানসী কীর্তনীয়া, অসিত বসু, ভদ্রা বসু, হিমাদ্রি নাথ ভট্টাচার্য এর মত ব্যক্তিত্বদের।

কবি, অনুবাদ করেছেন মিখাইল শলোকভ এর “এলায়েন ব্লাড”, যা প্রকাশিত হয়েছে “ভিনরক্ত” নামে, “আস্পর্ধা” লিটল ম্যাগাজিনে ২০০১-এ। তাঁর ফ্রানজ কাফকা-র “দ্য ক্যাসেল” এর অনুবাদ আংশিক প্রকাশিত হয়েছে ২০০৬-এর “আস্পর্ধা”-য়।

কবির প্রবন্ধ ও গবেষণা মূলক প্রবন্ধের মধ্যে রয়েছে “সীতারাম”, “প্রতিস্ব প্রতিসরে অবনির্মাণ”, “প্রদীপ চৌধুরী ও আন্তর্জাতিক বিকল্প সাহিত্য সম্ভাবনা”, “রবীন্দ্রনাথ ও একটি অন্তরঙ্গ অন্বেষণ”। রয়েছে তানভীর মোকাম্মেল এর “রূপসা নদীর বাঁকে” এর ওপর চলচ্চিত্র প্রবন্ধ, অপর্ণা সেনের উপর চলচ্চিত্র প্রবন্ধ “যখন তুমি বাঁধছিলে তার”। “হাওয়া” চলচ্চিত্রের উপর চলচ্চিত্র প্রবন্ধ “হাওয়া জলচেতনার একটি দুঃসাহসিক চলচ্চিত্রভাষা”, চলচ্চিত্র প্রবন্ধ “লাতিন আমেরিকা ও দু একটি কথা”। এইগুলি প্রকাশিত হয়েছে একটি আন্তর্জাতিক বাংলা গ্লোবাল ওয়েস্ট সাইডে - বাঙালি.নেট ওয়ার্ক এবং গ্লোবাল ই ম্যাগাজিন এর উদ্যোগ এ।

মৃণাল সেন এর ওপর তিনি পাঁচটি এপিসোডে ডকুমেন্টারি নির্মাণ করেছেন। ওই ডকুমেন্টারি তে অংশ গ্রহণ করেছেন চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ, সরোদ শিল্পী দেবজ্যোতি বোস, নাট্য পরিচালক অভিনেতা অসিত বসু, অভিনেত্রী ভদ্রা বসু, সাউন্ড ও এফেক্ট ইঞ্জিনিয়ার হিমাদ্রি নাথ ভট্টাচার্য, প্রাক্তন অধ্যাপক ও চলচ্চিত্র বিষয়ে লেখক সঞ্জয় মুখোপাধ্যায়, চলচ্চিত্র অধ্যাপক ডক্টর মানস ঘোষ, চলচ্চিত্র অধ্যাপক ডক্টর অনিন্দ্য সেনগুপ্ত এবং যাদবপুর ফিল্ম স্টাডিজ এর ২০২৩-২৪ এর মাষ্টার্স , পি এইচ ডি, এম ফিল এর ছাত্রছাত্রীরা।

২০২৫ অক্টোবর পর্যন্ত সাক্ষাৎকার গ্রহণ করেছেন প্রিন্ট মিডিয়ায় শৈলেশ্বর ঘোষ, মৃদুল দাশগুপ্ত, নন্দিতা চৌধুরী, অরুণেশ ঘোষ, সন্দীপ কুমার, বাসব মৈত্র, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, অভীককুমার দে প্রমুখদের। অডিও ভিস্যুয়াল মিডিয়ায় দলিত সাহিত্যিক গবেষক মনোহর বিশ্বাস সাক্ষাৎকার গ্রহণ করেছেন। ডকুমেন্টারি ফিল্ম “অনন্যা বন্দনা” পরিচালনা ও প্রযোজনা করেছেন। পাঁচ এপিসোড-এ মৃণাল সেনের। দ্য কোরা।

কবির প্রাপ্ত সম্মাননার মধ্যে রয়েছে - সাহিত্য সম্মাননা - হেরিটেজ বরানগর (অজিত সেন কতৃক বরানগর এর ইতিহাস এর অন্তর্ভুক্ত) শৈলেশ্বর ঘোষ প্রদত্ত দিল্লি সাহিত্য অকাদেমির লিটল ম্যাগাজিন ও সম্পাদক তালিকার অন্তর্ভুক্ত সম্পাদক লেখক হিসেবে। বরানগর এ আয়োজন করেছেন মৃণাল সেন জন্মশতবর্ষ। সম্মাননা - হ্যালো কলকাতা ও তের টি অডিও ভিস্যুয়াল মিডিয়ার সেরা পরিচালক ও ফিল্ম - ওয়েস্ট বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এ ২০২৩ সালে।

দিয়েছেন মৃণাল সেন স্মারক বক্তৃতা।

সম্মানিত হয়েছেন শ্রেষ্ঠ প্রবন্ধকার - বাঙালি.নেটওয়ার্ক এর উদ্যোগ ২০২৫ সালে।

আমন্ত্রিত হয়েছেন ২০২৫ কান ফিল্ম ফেস্টিভ্যালে, কান, ফ্রান্স।

মিলনসাগরে কবি সোমা ভট্টাচার্য এর কবিতার পাতা তৈরী করে আমরা আনন্দিত।

বাঙালীদের বহু বদনাম আছে। তাঁরা অলস, তাঁরা আড্ডাবাজ, ফাঁকিবাজ, আরও অনেক কিছু। কিন্তু বাঙালীর যে ভাল গুণগুলি আছে, তার মধ্যে একটা হলো কবিতা লেখা! প্রায় সব বাঙালীই জীবনে দু-এক লাইন কবিতা লেখেন বা লিখেছেন। মিলনসাগরে আমাদের চেষ্টা সেই কবিতার মধ্য দিয়ে ঐতিহাসিক বাঙালীদের মিলনসাগরের কবিদের সভায় ধরা। মিলনসাগরের বাংলা কবিতার কালানুক্রমিক সূচী আসলে বাঙালীর ইতিহাস হয়ে উঠছে, কবিদের জীবনীর মধ্য দিয়ে।

কবি সোমা ভট্টাচার্য এর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


কবির সঙ্গে যোগাযোগ -
চলভাষ ও হোয়াটসঅ্যাপ :  +৯১ ৯০৬৪২৯৭৩০৭
ই-মেল
:  
aaspardha02@gmail.com

কবির ফেসবুক :   https://www.facebook.com/soma.bhattacharjee.295629

কবির বিভিন্ন ভিডিও ও ডকুমেনটারি -

অপর্ণা সেনের উপর চলচ্চিত্র প্রবন্ধ “যখন তুমি বাঁধছিলে তার” :   https://bangali.network/five-selected-directorials-of-aparna-sen/cultural-contemplation/2025/

বাঙালি.NETWORK ওয়েবসাইটে "হাওয়া - জলচেতনায় নির্মিত এক দুঃসাহসী চলচ্চিত্রভাষা" :   https://www.facebook.com/soma.bhattacharjee.Gautam Ghosh

কবির ফেসবুকে প্রখ্যাত চলচিত্র নির্দেশক গৌতম ঘোষ কে নিয়ে একটি পোস্ট :   https://www.facebook.com/soma.bhattacharjee.Gautam Ghosh

ইউটিউব চ্যানেল "Aspardha02" :
  https://www.youtube.com/@Aspardha02/videos

মৃণাল সেন এর ওপর পাঁচটি এপিসোডে ডকুমেন্টারি :
  https://www.youtube.com/watch?v=MaaP59TS3D4

Hello Kolkata' presents 'REAL to REEL
Veteran journalist and writer Soma Bhattacharjee had celebrated Babasaheb Ambedkar's 130th Birthday and Bengali New Year in a special manner.
:
  https://www.youtube.com/watch?v=jMKfyAxOae4


         



আমাদের ই-মেল
: srimilansengupta@yahoo.co.in
হোয়াটসঅ্যাপ
: +৯১ ৯৮৩০৬৮১০১৭       



এই পাতার প্রথম প্রকাশ - ২৫.৯.২০২৫।