কবি তীর্থঙ্কর সুমিতের কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
নদীর সাবলীলতা
কবি তীর্থঙ্কর সুমিত
মিলনসাগরে প্রকাশ ২৬.৬.২০২৪।
নিজের...
স্বত্তার ভেতর বন্ধুত্ত্বের লড়াই
যেভাবে পাহাড়েরা
একদিন গাছ হাওয়ার
স্বপ্ন দেখেছিল
নদীগুলো মিশেছিলো
বাঁকা পথ ধরে
অনন্ত পথে শুধুই সার্বিকতার বাহার
চোরা স্রোতে আচড়ে পড়েছিলো
কত নদীর সাবলীলতা।
*********************
কবি তীর্থঙ্কর সুমিত
মিলনসাগরে প্রকাশ ২৬.৬.২০২৪।
নিজের...
স্বত্তার ভেতর বন্ধুত্ত্বের লড়াই
যেভাবে পাহাড়েরা
একদিন গাছ হাওয়ার
স্বপ্ন দেখেছিল
নদীগুলো মিশেছিলো
বাঁকা পথ ধরে
অনন্ত পথে শুধুই সার্বিকতার বাহার
চোরা স্রোতে আচড়ে পড়েছিলো
কত নদীর সাবলীলতা।
*********************
কিছু কথা
কবি তীর্থঙ্কর সুমিত
মিলনসাগরে প্রকাশ ২৬.৬.২০২৪।
উড়ন্ত তুবড়ির গায়ে
কত শব্দ
পথ থেকে ধার করা
ইচ্ছা,
রাখালের বাঁশি
ভাটিয়ালী গান
গভীর চিন্তনে
শুধুই মুগ্ধতা
টুপটাপ টুপটাপ
*********************
কবি তীর্থঙ্কর সুমিত
মিলনসাগরে প্রকাশ ২৬.৬.২০২৪।
উড়ন্ত তুবড়ির গায়ে
কত শব্দ
পথ থেকে ধার করা
ইচ্ছা,
রাখালের বাঁশি
ভাটিয়ালী গান
গভীর চিন্তনে
শুধুই মুগ্ধতা
টুপটাপ টুপটাপ
*********************
আত্মকথন
কবি তীর্থঙ্কর সুমিত
মিলনসাগরে প্রকাশ ২৬.৬.২০২৪।
এখন বিশেষ কোনো ব্যথা পাইনা
চাঁদের গুহার দিকে তাকিয়ে দেখি
আমার ছায়া ___
একটানা বেশ কয়েকদিন
সহসা রাতের বেলায়
আমার মা
ঘুম পাড়ানি গান গেয়ে
ঘুম পাড়িয়ে দেয়
স্পষ্ট অবহেলায় দেখি
ফলসা গাছটা
বেশ বড় হয়ে উঠেছে
ডানা না ঝাপটে কিভাবে আকাশে ওড়া যায়
তার একটা রিহার্সাল করছি মাত্র।
*********************
কবি তীর্থঙ্কর সুমিত
মিলনসাগরে প্রকাশ ২৬.৬.২০২৪।
এখন বিশেষ কোনো ব্যথা পাইনা
চাঁদের গুহার দিকে তাকিয়ে দেখি
আমার ছায়া ___
একটানা বেশ কয়েকদিন
সহসা রাতের বেলায়
আমার মা
ঘুম পাড়ানি গান গেয়ে
ঘুম পাড়িয়ে দেয়
স্পষ্ট অবহেলায় দেখি
ফলসা গাছটা
বেশ বড় হয়ে উঠেছে
ডানা না ঝাপটে কিভাবে আকাশে ওড়া যায়
তার একটা রিহার্সাল করছি মাত্র।
*********************
অপেক্ষা
কবি তীর্থঙ্কর সুমিত
মিলনসাগরে প্রকাশ ২৬.৬.২০২৪।
প্রায় আমি ভোরবেলা
প্রাতভ্রমণ এ বেরোই
শিশির ভেজা মাঠে দেখি
আমার প্রতিচ্ছবি
দেখামাত্রই একদৃষ্টে ...
মনে হয়
সৌন্দর্যের সাথে সৌন্দর্য
আমি হাঁটছি
আরো একটা ভোরের অপেক্ষায়
দাঁড়িয়ে থাকে ঝরা পাতার গল্প।
*********************
কবি তীর্থঙ্কর সুমিত
মিলনসাগরে প্রকাশ ২৬.৬.২০২৪।
প্রায় আমি ভোরবেলা
প্রাতভ্রমণ এ বেরোই
শিশির ভেজা মাঠে দেখি
আমার প্রতিচ্ছবি
দেখামাত্রই একদৃষ্টে ...
মনে হয়
সৌন্দর্যের সাথে সৌন্দর্য
আমি হাঁটছি
আরো একটা ভোরের অপেক্ষায়
দাঁড়িয়ে থাকে ঝরা পাতার গল্প।
*********************
সময় বার্তা
কবি তীর্থঙ্কর সুমিত
মিলনসাগরে প্রকাশ ২৬.৬.২০২৪।
রঙের সঙ্গে সঙ্গে
রঙিন জীবনে,
আমাদের যে বাস্তবতা
তার ঠিক একটু দূরে
আমার সভ্যতা দাঁড়িয়ে
কথার সাথে সাথে
লুকিয়ে নেওয়া মুখই
জীবনের কারুকার্য
অতীত ঘড়ি
আজও সময়বার্তায় জর্জরিত।
*********************
কবি তীর্থঙ্কর সুমিত
মিলনসাগরে প্রকাশ ২৬.৬.২০২৪।
রঙের সঙ্গে সঙ্গে
রঙিন জীবনে,
আমাদের যে বাস্তবতা
তার ঠিক একটু দূরে
আমার সভ্যতা দাঁড়িয়ে
কথার সাথে সাথে
লুকিয়ে নেওয়া মুখই
জীবনের কারুকার্য
অতীত ঘড়ি
আজও সময়বার্তায় জর্জরিত।
*********************
খেলা
কবি তীর্থঙ্কর সুমিত
মিলনসাগরে প্রকাশ ২৬.৬.২০২৪।
মনে করো আমি নেই
শূন্য পৃথিবী
তোমার দেওয়া নামটা এখন
পরিচিত অপরিচিত
সকলের ই জানা
কতগুলো শব্দ নিয়ে যে খেলা শিখিয়েছিলে
তার অস্তিত্ব ....
আজও ঘর কাটা আছে
শুধু ষোলোটা খুঁটি পাল্টেছে ___
*********************
কবি তীর্থঙ্কর সুমিত
মিলনসাগরে প্রকাশ ২৬.৬.২০২৪।
মনে করো আমি নেই
শূন্য পৃথিবী
তোমার দেওয়া নামটা এখন
পরিচিত অপরিচিত
সকলের ই জানা
কতগুলো শব্দ নিয়ে যে খেলা শিখিয়েছিলে
তার অস্তিত্ব ....
আজও ঘর কাটা আছে
শুধু ষোলোটা খুঁটি পাল্টেছে ___
*********************
অব্যক্ত কিছু কথা
কবি তীর্থঙ্কর সুমিত
মিলনসাগরে প্রকাশ ২৬.৬.২০২৪।
রোজ যে আকাশটাকে দেখছি
হটাৎ একদিন
তাকে নিজের বলে দাবি করে বসলাম
যে মাঠটায় এতদিন খেলা করেছি
আজ তাকে
বড় কাছে পেতে ইচ্ছে করছে
তবুও কোথায় যেনো ...
একটা ____
ফেলে আসা কানাগলি আজ
আলোয় ভরেছে।
*********************
কবি তীর্থঙ্কর সুমিত
মিলনসাগরে প্রকাশ ২৬.৬.২০২৪।
রোজ যে আকাশটাকে দেখছি
হটাৎ একদিন
তাকে নিজের বলে দাবি করে বসলাম
যে মাঠটায় এতদিন খেলা করেছি
আজ তাকে
বড় কাছে পেতে ইচ্ছে করছে
তবুও কোথায় যেনো ...
একটা ____
ফেলে আসা কানাগলি আজ
আলোয় ভরেছে।
*********************
রাস্তা কোথায়
কবি তীর্থঙ্কর সুমিত
মিলনসাগরে প্রকাশ ২৬.৬.২০২৪।
অক্ষরে অক্ষরে যখন
ডালপালা গুলো প্রসারিত হয়
ঠিক তখনই
কেউ দাঁড়িয়ে থাকে
কবিতার জন্ম দিতে
আজও সূর্য হাসে
আঁধার নামে
বিকিয়ে যাওয়া পথে
রাস্তার আবির্ভাব
ঘটে চলছে ঘটমান
কত কথা - স্মৃতি
তবে কি পথটাই ভুল ছিল
রাস্তা কোথায় ?
*********************
কবি তীর্থঙ্কর সুমিত
মিলনসাগরে প্রকাশ ২৬.৬.২০২৪।
অক্ষরে অক্ষরে যখন
ডালপালা গুলো প্রসারিত হয়
ঠিক তখনই
কেউ দাঁড়িয়ে থাকে
কবিতার জন্ম দিতে
আজও সূর্য হাসে
আঁধার নামে
বিকিয়ে যাওয়া পথে
রাস্তার আবির্ভাব
ঘটে চলছে ঘটমান
কত কথা - স্মৃতি
তবে কি পথটাই ভুল ছিল
রাস্তা কোথায় ?
*********************
প্রতিনিয়ত
কবি তীর্থঙ্কর সুমিত
মিলনসাগরে প্রকাশ ২৬.৬.২০২৪।
কত অর্থ খুঁজতে খুঁজতে
অনর্থের দোরগোড়ায়
আমরা প্রত্যেকে
নিজের মত শহর সাজিয়ে নিয়ে
গ্রাম্য কথা মঞ্চে মঞ্চে
ফিরে পাওয়ার লড়াইয়ে
আমরা সামিল
হয়তো এখানেই
আর একটা আমি-র লড়াই
প্রতিনিয়ত।
*********************
কবি তীর্থঙ্কর সুমিত
মিলনসাগরে প্রকাশ ২৬.৬.২০২৪।
কত অর্থ খুঁজতে খুঁজতে
অনর্থের দোরগোড়ায়
আমরা প্রত্যেকে
নিজের মত শহর সাজিয়ে নিয়ে
গ্রাম্য কথা মঞ্চে মঞ্চে
ফিরে পাওয়ার লড়াইয়ে
আমরা সামিল
হয়তো এখানেই
আর একটা আমি-র লড়াই
প্রতিনিয়ত।
*********************
কিছু কথা
কবি তীর্থঙ্কর সুমিত
মিলনসাগরে প্রকাশ ২৬.৬.২০২৪।
কথার শহরে কথারা
এগিয়ে যায় প্রতিনিয়ত
কথকের প্রশ্নে
দাঁড়িয়ে রয়েছে
এক - দুইয়ের হিসেব
চোখ বুজলেই
আলোকিত হয় শহর
আর চোখ খুললেই
অন্ধকারের অন্তিম শয্যা।
*********************
কবি তীর্থঙ্কর সুমিত
মিলনসাগরে প্রকাশ ২৬.৬.২০২৪।
কথার শহরে কথারা
এগিয়ে যায় প্রতিনিয়ত
কথকের প্রশ্নে
দাঁড়িয়ে রয়েছে
এক - দুইয়ের হিসেব
চোখ বুজলেই
আলোকিত হয় শহর
আর চোখ খুললেই
অন্ধকারের অন্তিম শয্যা।
*********************
