কবি তীর্থঙ্কর সুমিত - এর ভাল নাম সুমিত ঘোষ। তিনি জন্মগ্রহণ করেন হুগলী জেলার মানকুন্ডু ব্রাহ্মণ পাড়ায়। পিতা সমীর ঘোষ এবং মাতা তাপসী দেবী।
কবি শিক্ষাজীবন শুরু হয় শ্যামসুন্দর হাই স্কুল (ভদ্রেশ্বর) থেকে এবং হুগলীর কোননগরের নবগ্রাম হীরালাল পাল কলেজ থেকে স্নাতক হন।
কবি ছোটবেলা থেকেই লেখালিখির সাথে যুক্ত। তিনি মূলত কবিতা লেখেন। তাঁর প্রথম কবিতা প্রকাশ পায় স্কুল ম্যাগাজিনে। স্বাধীনতা সংক্রান্ত লেখা ছিল।
কবির লেখা প্রকাশিত হয়েছে “তথ্যকেন্দ্র”, “সুখবর”, “লটারি সংবাদ”, “শৈবভারতী”, “চাঁদের বুড়ি”, “পারিজাত”, “কলেজ স্ট্রিট”, “সাপ্তাহিক দেশ”, “প্যারিস টাইমস”, “যুথিকা”, “উপানশু”, “প্রসাদ” সহ বহু পত্র পত্রিকায়।
কবির প্রথম কাব্যগ্রন্থ “পুতুলের সংজ্ঞা”। এ ছাড়া প্রকাশিত হয়েছে “কথাকলি”, “অক্ষরে অক্ষরে রাতের গল্প”, “বিন্দু” , “অভিসারে তুমি” প্রভৃতি কাব্যগ্রন্থও।
কবির নিজের সম্পাদিত পত্রিকার নাম “একালের ছিন্নপত্র” ও “আহোরী”।
কবির প্রাপ্ত সম্মাননার মধ্যে, বিভিন্ন পত্র-পত্রিকা-সংস্থার তরফ থেকে তিনি ভূষিত হয়েছেন “হাইকু প্রভাকর”, “কাব্য সুধাকর”, “পরমাণু কাব্য সারথি”, “শরৎ সম্মাননা”, “পারিজাত সাহিত্য গৌরব”, “কাব্যকনিকা রত্ন”, “পারিজাত সাহিত্য ভূষণ”, “কাব্য ভাস্কর”, “সাহিত্য দীপক”, “অক্ষর সোপান কাব্য রত্ন”, “অক্ষর সোপান কাব্য সাথী”, “কবি রত্ন”, “কাব্য সারথি” প্রভৃতি উপাধিতে।
মিলনসাগরে কবি তীর্থঙ্কর সুমিতের কবিতার পাতা তৈরী করে আমরা আনন্দিত।
কবি তীর্থঙ্কর সুমিতের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
কবির সঙ্গে যোগাযোগ -
ইমেল : sumitghoshone@gmail.com
ইন্টারনেটে তাঁর লেখা ও কবিতা নিয়ে অন্যান্য ওয়েবসাইটে, ফেসবুকে . . .
https://www.kalompaturi.com/memoirs/
https://lekhalikhi.sobbanglay.com/poems/aroo-ekta-din/
https://lekhalikhi.sobbanglay.com/poems/vougolik-durotto/
FACE BOOK https://www.facebook.com/profile.php?id=100008932471207
আমাদের ই-মেল : srimilansengupta@yahoo.co.in
হোয়াটসঅ্যাপ : +৯১ ৯৮৩০৬৮১০১৭
এই পাতার প্রথম প্রকাশ - ২৬.৬.২০২৪।
কবির সঙ্গে যোগাযোগ -
ইমেল : sumitghoshone@gmail.com
ইন্টারনেটে তাঁর লেখা ও কবিতা নিয়ে অন্যান্য ওয়েবসাইটে, ফেসবুকে . . .
https://www.kalompaturi.com/memoirs/
https://lekhalikhi.sobbanglay.com/poems/aroo-ekta-din/
https://lekhalikhi.sobbanglay.com/poems/vougolik-durotto/
FACE BOOK https://www.facebook.com/profile.php?id=100008932471207
আমাদের ই-মেল : srimilansengupta@yahoo.co.in
হোয়াটসঅ্যাপ : +৯১ ৯৮৩০৬৮১০১৭
এই পাতার প্রথম প্রকাশ - ২৬.৬.২০২৪।