কবি উজ্জ্বল মন্ডলের কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
গাঙ্গুরিয়া-তে মা সারদা
কবি উজ্জ্বল মন্ডল
মিলনসাগরে প্রকাশ ২৩.৬.২০২৪।
একদিন আমি উঠেছিলাম খুব ভোরে
পাখির গানের সুরে,
হঠাৎ দেখি কাননে ফুটেছে নতুন ফুল
যেন মায়ের শুভ্র কানের দুল,
আমার শঙ্কা হল মনে
এটা স্বপ্ন নয়তো চোখের কোণে!
ফুল মেলিল ডানা মিষ্টি হেসে
সুবাস এল বাতাসে ভেসে,
আমি বললাম, 'কে গো মা তুমি
এই শ্রীহীন কাননে, সৌন্দর্যের জননী?'
'আমি গো সারদা', উত্তর এল কানে:
'ফুটেছি ফুল হয়ে শীতে কিবা শরদে এখানে'।
চাইলাম বর করি হাত জোর:
যদি থাকে সংসারে আরও ভোর
যেন তব কোলে ফিরি বার বার
দেখতে চাই মাগো তোমায় আবার।
*********************
কবি উজ্জ্বল মন্ডল
মিলনসাগরে প্রকাশ ২৩.৬.২০২৪।
একদিন আমি উঠেছিলাম খুব ভোরে
পাখির গানের সুরে,
হঠাৎ দেখি কাননে ফুটেছে নতুন ফুল
যেন মায়ের শুভ্র কানের দুল,
আমার শঙ্কা হল মনে
এটা স্বপ্ন নয়তো চোখের কোণে!
ফুল মেলিল ডানা মিষ্টি হেসে
সুবাস এল বাতাসে ভেসে,
আমি বললাম, 'কে গো মা তুমি
এই শ্রীহীন কাননে, সৌন্দর্যের জননী?'
'আমি গো সারদা', উত্তর এল কানে:
'ফুটেছি ফুল হয়ে শীতে কিবা শরদে এখানে'।
চাইলাম বর করি হাত জোর:
যদি থাকে সংসারে আরও ভোর
যেন তব কোলে ফিরি বার বার
দেখতে চাই মাগো তোমায় আবার।
*********************
স্বামী গিরিজাত্মানন্দ-এর প্রতি
কবি উজ্জ্বল মন্ডল
মিলনসাগরে প্রকাশ ২৩.৬.২০২৪।
হে ভগবান!
হে জ্যোতির্ময়!
হে শুভ্র অম্বুরের আলোক!
হে পুষ্পসুবাস,
তব পদতলে নিবেদিত
করছি র্অঘ্য।
হে অমরেশ!
আমি অতি নগন্য:
পরিসর ধুলিকণার চেয়েও
ক্ষুদ্র,
কি ভাবে যে যাচিব আশীষ
তব কাছে!
হে পৃথ্বীশ!
আমি ভাসি সদা হৃদয়ের
ভাবনার সাগরে-
খুঁজে বেড়াই কূল
মনের গভীরে,
দাও মোরে সোনার তরী।
হে বিভু!
খুঁজি আজ শব্দের
পুষ্প বনের আঁধারে:
মায়ের বেদী সাজাবো
বলে,
দাও আমারে সোনার লেখনী।
হে জগৎপিতা!
যদি ঘুমে যাই
খুব সকালে আর নাহি
উঠি জেগে,
দেখাবে মোরে আলোর শিখা
একলা চলার পথে।
হে প্রভু!
যদি পুনর্জন্ম
থাকে সৃষ্টির পাতায়—
যেন পদ্ম হয়ে বিকশিত
হতে পারি তব
চরণতলে।
*********************
কবি উজ্জ্বল মন্ডল
মিলনসাগরে প্রকাশ ২৩.৬.২০২৪।
হে ভগবান!
হে জ্যোতির্ময়!
হে শুভ্র অম্বুরের আলোক!
হে পুষ্পসুবাস,
তব পদতলে নিবেদিত
করছি র্অঘ্য।
হে অমরেশ!
আমি অতি নগন্য:
পরিসর ধুলিকণার চেয়েও
ক্ষুদ্র,
কি ভাবে যে যাচিব আশীষ
তব কাছে!
হে পৃথ্বীশ!
আমি ভাসি সদা হৃদয়ের
ভাবনার সাগরে-
খুঁজে বেড়াই কূল
মনের গভীরে,
দাও মোরে সোনার তরী।
হে বিভু!
খুঁজি আজ শব্দের
পুষ্প বনের আঁধারে:
মায়ের বেদী সাজাবো
বলে,
দাও আমারে সোনার লেখনী।
হে জগৎপিতা!
যদি ঘুমে যাই
খুব সকালে আর নাহি
উঠি জেগে,
দেখাবে মোরে আলোর শিখা
একলা চলার পথে।
হে প্রভু!
যদি পুনর্জন্ম
থাকে সৃষ্টির পাতায়—
যেন পদ্ম হয়ে বিকশিত
হতে পারি তব
চরণতলে।
*********************
মা—
কবি উজ্জ্বল মন্ডল
মিলনসাগরে প্রকাশ ২৩.৬.২০২৪।
আজ নিয়েছি লেখনী হাতে
মায়ের কথা লিখব বলে—
হঠাৎ দেখি শীতের সকালে
ফুল ফুটিলো গাছে গাছে,
বসন্ত এল বিষাদের কোলে—
মাগো, তুমি অমৃত-হ্রদে বিকশিত
ফুল!
যখন চোখ মেলি আকাশে,
মেঘের ডানায় রবি হাসে
সোনায় গড়া মুখে—
ও মা, তুমি অম্বর-বক্ষে সোনালী জ্যোতি!
আঁধার রাতে শশী ওঠে জেগে
সুখের ছবি আঁকবে ব'লে
বুকে রঙিন কালি নিয়ে—
ওগো মা, তুমি নিশিথের কারিগর!
পাখি ডাকে গানের ছন্দে
বুনবে যে বাসা পরমানন্দে
হৃদয়ের নন্দনকাননে—
ও মা, তুমি কাব্যসংগীত!
ভাষার সৌন্দর্য 'মা' ডাকে
এমন মধু কোথায় পাবে?
মায়ের ঠাঁই সবার আগে—
মাগো, তুমি শতদল!
যদি তুমি চাও খুঁজিতে আপনারে
ডুব দাও অমৃত-হ্রদে-
সেখানেই মা আছেন প্রস্ফুটিত হয়ে,
ওগো মা, তুমি আমার সত্তা!
*********************
কবি উজ্জ্বল মন্ডল
মিলনসাগরে প্রকাশ ২৩.৬.২০২৪।
আজ নিয়েছি লেখনী হাতে
মায়ের কথা লিখব বলে—
হঠাৎ দেখি শীতের সকালে
ফুল ফুটিলো গাছে গাছে,
বসন্ত এল বিষাদের কোলে—
মাগো, তুমি অমৃত-হ্রদে বিকশিত
ফুল!
যখন চোখ মেলি আকাশে,
মেঘের ডানায় রবি হাসে
সোনায় গড়া মুখে—
ও মা, তুমি অম্বর-বক্ষে সোনালী জ্যোতি!
আঁধার রাতে শশী ওঠে জেগে
সুখের ছবি আঁকবে ব'লে
বুকে রঙিন কালি নিয়ে—
ওগো মা, তুমি নিশিথের কারিগর!
পাখি ডাকে গানের ছন্দে
বুনবে যে বাসা পরমানন্দে
হৃদয়ের নন্দনকাননে—
ও মা, তুমি কাব্যসংগীত!
ভাষার সৌন্দর্য 'মা' ডাকে
এমন মধু কোথায় পাবে?
মায়ের ঠাঁই সবার আগে—
মাগো, তুমি শতদল!
যদি তুমি চাও খুঁজিতে আপনারে
ডুব দাও অমৃত-হ্রদে-
সেখানেই মা আছেন প্রস্ফুটিত হয়ে,
ওগো মা, তুমি আমার সত্তা!
*********************
সুন্দর হও মনে
কবি উজ্জ্বল মন্ডল
মিলনসাগরে প্রকাশ ২৩.৬.২০২৪।
মনকে কর সুন্দর
সুন্দরের ছায়াতলে,
তবেই হবে তোমার জীবন
ধন্য এই ধরাতলে।
সৌন্দর্য হয়ে ফোটো
সবার মাঝে,
দেখবে জগৎ কখন যেন
তোমার হয়ে গেছে।
মনকে কর আবদ্ধ
সৌন্দর্যের কারাগারে,
দেখবে মন আসবে সেথায়
বারে বারে।
সুন্দর হবে রূপে— এমন
কথা নয়,
মনে রেখো আঁধারে
আলো ফোটে—
এ যেন বিপুল জয়!
মনকে কর অঙ্কন
সৌন্দর্যের রঙে,
দেখবে তুমি ছবি হয়ে
উঠবে হৃদয়ের পাতায়
দিকে দিকে।
*********************
কবি উজ্জ্বল মন্ডল
মিলনসাগরে প্রকাশ ২৩.৬.২০২৪।
মনকে কর সুন্দর
সুন্দরের ছায়াতলে,
তবেই হবে তোমার জীবন
ধন্য এই ধরাতলে।
সৌন্দর্য হয়ে ফোটো
সবার মাঝে,
দেখবে জগৎ কখন যেন
তোমার হয়ে গেছে।
মনকে কর আবদ্ধ
সৌন্দর্যের কারাগারে,
দেখবে মন আসবে সেথায়
বারে বারে।
সুন্দর হবে রূপে— এমন
কথা নয়,
মনে রেখো আঁধারে
আলো ফোটে—
এ যেন বিপুল জয়!
মনকে কর অঙ্কন
সৌন্দর্যের রঙে,
দেখবে তুমি ছবি হয়ে
উঠবে হৃদয়ের পাতায়
দিকে দিকে।
*********************
শ্যামা মা কালী (গাঙ্গুরিয়া)
কবি উজ্জ্বল মন্ডল
মিলনসাগরে প্রকাশ ২৩.৬.২০২৪।
একদিন দেখি খুব ভোরে
গাছ থেকে ফুল গেছে ঝ'রে,
শুকিয়ে গেছে ফুলের কুঁড়ি
জীর্ণ হয়েছে পাঁপড়ি, যেন পাথর বা নুড়ি।
আমি কেঁদে কেঁদে মরি
আঁখি ভরি
শুস্ক চোখের জলে,
ওগো মা এমন হল কিবা ছলে!
ফুল হয়ে ফোটাও মোরে
তব পদতলে,
লিখব মা তোমার নাম
আমার চোখের জলে।
শান্তি দাও মা দেহে-প্রাণে
কন্টক আমার বুকে হানে,
লিখব মা তোমারে
আমার অশ্রু জলে।
*********************
কবি উজ্জ্বল মন্ডল
মিলনসাগরে প্রকাশ ২৩.৬.২০২৪।
একদিন দেখি খুব ভোরে
গাছ থেকে ফুল গেছে ঝ'রে,
শুকিয়ে গেছে ফুলের কুঁড়ি
জীর্ণ হয়েছে পাঁপড়ি, যেন পাথর বা নুড়ি।
আমি কেঁদে কেঁদে মরি
আঁখি ভরি
শুস্ক চোখের জলে,
ওগো মা এমন হল কিবা ছলে!
ফুল হয়ে ফোটাও মোরে
তব পদতলে,
লিখব মা তোমার নাম
আমার চোখের জলে।
শান্তি দাও মা দেহে-প্রাণে
কন্টক আমার বুকে হানে,
লিখব মা তোমারে
আমার অশ্রু জলে।
*********************
আমি ফুল হয়ে ফুটবো একদিন
কবি উজ্জ্বল মন্ডল
মিলনসাগরে প্রকাশ ২৩.৬.২০২৪।
আমি ফুল হয়ে ফুটবো একদিন
ধন্য হবে মোর হৃদয় সেদিন।
মেলব হৃদয়-কলিকা চারিধারে
আসবে প্রজাপতি আমার দুয়ারে,
ধন্য হবে মোর হৃদয় সেদিন
ফুল হয়ে ফুটব যেদিন।
বাতাস আসবে ধেয়ে
লজ্জা দেবে চেয়ে—
'আছে তোমার মধুর হাঁড়ি?
যাব আমি নিয়ে বাড়ি'।
জন্মেছি নিজের জন্য নয়
তাই হল মনে ভয়,
দিলাম সব হৃদয় ভ'রে
যা ছিল মোর উজাড় ক'রে ;
আমি ফুল হয়ে ফুটবো একদিন
ধন্য হবে মোর হৃদয় সেদিন।
*********************
কবি উজ্জ্বল মন্ডল
মিলনসাগরে প্রকাশ ২৩.৬.২০২৪।
আমি ফুল হয়ে ফুটবো একদিন
ধন্য হবে মোর হৃদয় সেদিন।
মেলব হৃদয়-কলিকা চারিধারে
আসবে প্রজাপতি আমার দুয়ারে,
ধন্য হবে মোর হৃদয় সেদিন
ফুল হয়ে ফুটব যেদিন।
বাতাস আসবে ধেয়ে
লজ্জা দেবে চেয়ে—
'আছে তোমার মধুর হাঁড়ি?
যাব আমি নিয়ে বাড়ি'।
জন্মেছি নিজের জন্য নয়
তাই হল মনে ভয়,
দিলাম সব হৃদয় ভ'রে
যা ছিল মোর উজাড় ক'রে ;
আমি ফুল হয়ে ফুটবো একদিন
ধন্য হবে মোর হৃদয় সেদিন।
*********************
শ্যামা মা ও স্বামী গিরিজাত্মানন্দ
কবি উজ্জ্বল মন্ডল
মিলনসাগরে প্রকাশ ২৩.৬.২০২৪।
হোক বসন্ত, শীত কিংবা
বর্ষণমুখর দিন,
স্বামীজী রোজ আসতেন
ছোট ছোট ধাপে
মায়ের মন্দিরে।
আমি বলতাম—
"এই দেখ মহারাজ আসছে",
লুকিয়ে নিতাম মুখখানি—
কখনও হতো দেখা সরাসরি।
দূর হতে চেয়ে থাকতাম
মা ও ছেলের দিকে,
চুপিসারে শুনতাম তাঁদের কথা—
কিন্তু তা বুঝতে পারিনি!
কিন্তু আজ নেই সেই দিনগুলো—
প'ড়ে আছে শুধু
শীতের বিকেল, গ্রীষ্মের ধুলোর
ফুলে ভরা রাস্তা অথবা বর্ষার
ভেজা পথ।
ছেলে আর আসে না মায়ের কাছে,
মা যেন অপেক্ষা করে আজও!
কত কথা বাকি এখনও বলার—
কিন্তু মনে হয় তাঁরা আজও কথা
বলে মনের গভীরে,
শুধু আমি বুঝতে পারি না।
*********************
কবি উজ্জ্বল মন্ডল
মিলনসাগরে প্রকাশ ২৩.৬.২০২৪।
হোক বসন্ত, শীত কিংবা
বর্ষণমুখর দিন,
স্বামীজী রোজ আসতেন
ছোট ছোট ধাপে
মায়ের মন্দিরে।
আমি বলতাম—
"এই দেখ মহারাজ আসছে",
লুকিয়ে নিতাম মুখখানি—
কখনও হতো দেখা সরাসরি।
দূর হতে চেয়ে থাকতাম
মা ও ছেলের দিকে,
চুপিসারে শুনতাম তাঁদের কথা—
কিন্তু তা বুঝতে পারিনি!
কিন্তু আজ নেই সেই দিনগুলো—
প'ড়ে আছে শুধু
শীতের বিকেল, গ্রীষ্মের ধুলোর
ফুলে ভরা রাস্তা অথবা বর্ষার
ভেজা পথ।
ছেলে আর আসে না মায়ের কাছে,
মা যেন অপেক্ষা করে আজও!
কত কথা বাকি এখনও বলার—
কিন্তু মনে হয় তাঁরা আজও কথা
বলে মনের গভীরে,
শুধু আমি বুঝতে পারি না।
*********************
সুন্দর সকাল
কবি উজ্জ্বল মন্ডল
মিলনসাগরে প্রকাশ ২৩.৬.২০২৪।
কোকিল ডাকে কুহু কুহু
ভোরের আলোয়,
খুলে দেখি জানালা-
রবি হাসছে নরম গালে
মেঘের কোল থেকে,
দেখি শিশিরমাখা
দূর্বা ঘাসে
ফুল ফুটে আছে হাজারে
হাজারে,
মন চায় যেন
ফুল হয়ে ফুটি
তারই মাঝে,
দেখি বাতাস
ফুলের গন্ধ মেখে
গায়ে
মেলছে ডানা,
পাখির কলরবে
আমি হয়ে উঠি গান,
রবির ললাটে আমি হর্ষ-তিলক,
পুষ্পের অঙ্গে আমি সুবাস।
*********************
কবি উজ্জ্বল মন্ডল
মিলনসাগরে প্রকাশ ২৩.৬.২০২৪।
কোকিল ডাকে কুহু কুহু
ভোরের আলোয়,
খুলে দেখি জানালা-
রবি হাসছে নরম গালে
মেঘের কোল থেকে,
দেখি শিশিরমাখা
দূর্বা ঘাসে
ফুল ফুটে আছে হাজারে
হাজারে,
মন চায় যেন
ফুল হয়ে ফুটি
তারই মাঝে,
দেখি বাতাস
ফুলের গন্ধ মেখে
গায়ে
মেলছে ডানা,
পাখির কলরবে
আমি হয়ে উঠি গান,
রবির ললাটে আমি হর্ষ-তিলক,
পুষ্পের অঙ্গে আমি সুবাস।
*********************
প্রেমের অভিমান
কবি উজ্জ্বল মন্ডল
মিলনসাগরে প্রকাশ ২৩.৬.২০২৪।
যেদিন যাব আমি চলে
কোনো কিছু না বলে
তোমা হতে দূরে-বহুদূরে-
পাবে না খুঁজে ঘুরে ঘুরে
আমারে, পড়ে রবে শুধু দেহখানি
দিও তখন যত আছে বকানি।
জানি কাঁদবে সেদিন আঁখি ভ'রে
ঝরবে অশ্রুজল আমার বুকের উপরে ;
দূর হতে আমি দেখব সব...
শুনব চারিপাশে কান্নার কলরব :
কেউ সাজাবে মোর মৃত্যু-বিছানা
কেউ আঁকবে বিদায়ের শেষ আলপনা।
*********************
কবি উজ্জ্বল মন্ডল
মিলনসাগরে প্রকাশ ২৩.৬.২০২৪।
যেদিন যাব আমি চলে
কোনো কিছু না বলে
তোমা হতে দূরে-বহুদূরে-
পাবে না খুঁজে ঘুরে ঘুরে
আমারে, পড়ে রবে শুধু দেহখানি
দিও তখন যত আছে বকানি।
জানি কাঁদবে সেদিন আঁখি ভ'রে
ঝরবে অশ্রুজল আমার বুকের উপরে ;
দূর হতে আমি দেখব সব...
শুনব চারিপাশে কান্নার কলরব :
কেউ সাজাবে মোর মৃত্যু-বিছানা
কেউ আঁকবে বিদায়ের শেষ আলপনা।
*********************
হঠাৎ যদি
কবি উজ্জ্বল মন্ডল
মিলনসাগরে প্রকাশ ২৩.৬.২০২৪।
হঠাৎ যদি স্বপ্ন আসে নেমে
বাস্তবতার রং মেখে,
যাব আমি থেমে
মহানন্দে তাকে দেখে।
হঠাৎ যদি পাখি বলে এসে
ঠোঁটে গোলাপের কলিকা নিয়ে-
"যাবে ওই তেপান্তরের দেশে?"
যাব আমি তার সঙ্গে সব ভুলে।
হঠাৎ যদি বৃষ্টি ঝরে পড়ে
নিলাভ আকাশ হতে,
থাকব না আর নিঃসঙ্গ ঘরে
ভিজব আমি তার সাথে।
হঠাৎ যদি শশী ওঠে মাঝরাতে
সোনায় ভরা হাসিমুখে
দেখব আমি নিজেকে
তারই আয়নাতে।
*********************
কবি উজ্জ্বল মন্ডল
মিলনসাগরে প্রকাশ ২৩.৬.২০২৪।
হঠাৎ যদি স্বপ্ন আসে নেমে
বাস্তবতার রং মেখে,
যাব আমি থেমে
মহানন্দে তাকে দেখে।
হঠাৎ যদি পাখি বলে এসে
ঠোঁটে গোলাপের কলিকা নিয়ে-
"যাবে ওই তেপান্তরের দেশে?"
যাব আমি তার সঙ্গে সব ভুলে।
হঠাৎ যদি বৃষ্টি ঝরে পড়ে
নিলাভ আকাশ হতে,
থাকব না আর নিঃসঙ্গ ঘরে
ভিজব আমি তার সাথে।
হঠাৎ যদি শশী ওঠে মাঝরাতে
সোনায় ভরা হাসিমুখে
দেখব আমি নিজেকে
তারই আয়নাতে।
*********************
