কবি উজ্জ্বল মন্ডলের কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
স্বপ্ন খুঁজি
কবি উজ্জ্বল মন্ডল
মিলনসাগরে প্রকাশ ২৩.৬.২০২৪।
স্বপ্ন খুঁজি বাতাসে
যদি কাছে এসে
বলে হেসে
যাব আমি তোমায় ভালোবেসে
নিঃশ্বাসে ও প্রশ্বাসে।
স্বপ্ন খুঁজি ফুলে
যদি বলে দুলে দুলে
"রাখো তোমার দুয়ার খুলে
ফুটবো আমি তোমার হয়ে
দিনে-রাতে"।
স্বপ্ন খুঁজি রাতের আঁধারে
যখন খদ্যোত হাতে মশাল ধ'রে
বলবে বারে বারে—
"যদি হও আঁধার, ফুটবে মোর ফুল
তব হৃদয়-বৃন্তে"।
স্বপ্ন খুঁজি চাঁদের বুকে
যদি নেয় সে ঘোমটা সরে
মেঘের আড়াল থেকে,
ফুটব আমি আলোর ফুল হয়ে
চারিদিকে।
*********************
কবি উজ্জ্বল মন্ডল
মিলনসাগরে প্রকাশ ২৩.৬.২০২৪।
স্বপ্ন খুঁজি বাতাসে
যদি কাছে এসে
বলে হেসে
যাব আমি তোমায় ভালোবেসে
নিঃশ্বাসে ও প্রশ্বাসে।
স্বপ্ন খুঁজি ফুলে
যদি বলে দুলে দুলে
"রাখো তোমার দুয়ার খুলে
ফুটবো আমি তোমার হয়ে
দিনে-রাতে"।
স্বপ্ন খুঁজি রাতের আঁধারে
যখন খদ্যোত হাতে মশাল ধ'রে
বলবে বারে বারে—
"যদি হও আঁধার, ফুটবে মোর ফুল
তব হৃদয়-বৃন্তে"।
স্বপ্ন খুঁজি চাঁদের বুকে
যদি নেয় সে ঘোমটা সরে
মেঘের আড়াল থেকে,
ফুটব আমি আলোর ফুল হয়ে
চারিদিকে।
*********************
চিঠি
কবি উজ্জ্বল মন্ডল
মিলনসাগরে প্রকাশ ২৩.৬.২০২৪।
গোলাপের পাতায় আজ হোক চিঠি লেখা,
আছ বহু দূরে— মেলেনি তোমার দেখা।
রোজ খুঁজেছি তোমার সেই হাসিমুখ
কান্না ভরা চোখে যদি পাই একটুখানি সুখ।
বেড়িয়েছি এখানে ওখানে কত না আশায়
ফুটবো গোলাপ হয়ে তোমার ভালোবাসায়,
দিলাম তাই চিঠিখানি বাতাসে উড়ে
সময় ক'রে হৃদয়ের কথা মোর নিও প'ড়ে—
প্রেয়সী,
রইল ভালোবাসা
হৃদয় ভরা, যেমন পর্বত কে যায়না সরা ;
আমি আছি বেশ
নিয়ে তোমার প্রেমের ধারা অশেষ ;
আমি তোমার চুলের বেণী
সাজিয়ে দিতাম সোনার চিরুনি
দিয়ে, গুঁজে দিতাম গোলাপের কুঁড়ি
আর দিতাম প্রজাপতি ;
আছে আজও শিউলি ফুলের গাছটা?
বাজে এখনও পলাশা হাটে কেনা ঘড়িটা?
ওহ, সোনায় হয়নি ভালো আছ তো তুমি?
আছে আজও সোনার ধানে ভরা
সেই ভিটে জমি?
খড়ের চালে চাঁদ আজও খেলে?
জোনাকিরা কুঁড়েঘরে মশাল জ্বালে?
আছে আমার ছবিটা তোমার শয্যায়?
মুখ ঢাকে তো আজও লজ্জায়?
কুহু কুহু কুহু কুহু.....
হঠাৎ জেগে উঠি কোকিলের ডাকে,
দেখি চোখের জলে হৃদয় আঁকে
স্বপ্নের ছবি,
বুকে 'চিঠি' কবিতা উজ্জ্বলের, নবীন কবি।
*********************
কবি উজ্জ্বল মন্ডল
মিলনসাগরে প্রকাশ ২৩.৬.২০২৪।
গোলাপের পাতায় আজ হোক চিঠি লেখা,
আছ বহু দূরে— মেলেনি তোমার দেখা।
রোজ খুঁজেছি তোমার সেই হাসিমুখ
কান্না ভরা চোখে যদি পাই একটুখানি সুখ।
বেড়িয়েছি এখানে ওখানে কত না আশায়
ফুটবো গোলাপ হয়ে তোমার ভালোবাসায়,
দিলাম তাই চিঠিখানি বাতাসে উড়ে
সময় ক'রে হৃদয়ের কথা মোর নিও প'ড়ে—
প্রেয়সী,
রইল ভালোবাসা
হৃদয় ভরা, যেমন পর্বত কে যায়না সরা ;
আমি আছি বেশ
নিয়ে তোমার প্রেমের ধারা অশেষ ;
আমি তোমার চুলের বেণী
সাজিয়ে দিতাম সোনার চিরুনি
দিয়ে, গুঁজে দিতাম গোলাপের কুঁড়ি
আর দিতাম প্রজাপতি ;
আছে আজও শিউলি ফুলের গাছটা?
বাজে এখনও পলাশা হাটে কেনা ঘড়িটা?
ওহ, সোনায় হয়নি ভালো আছ তো তুমি?
আছে আজও সোনার ধানে ভরা
সেই ভিটে জমি?
খড়ের চালে চাঁদ আজও খেলে?
জোনাকিরা কুঁড়েঘরে মশাল জ্বালে?
আছে আমার ছবিটা তোমার শয্যায়?
মুখ ঢাকে তো আজও লজ্জায়?
কুহু কুহু কুহু কুহু.....
হঠাৎ জেগে উঠি কোকিলের ডাকে,
দেখি চোখের জলে হৃদয় আঁকে
স্বপ্নের ছবি,
বুকে 'চিঠি' কবিতা উজ্জ্বলের, নবীন কবি।
*********************
বেলা যে যায়
কবি উজ্জ্বল মন্ডল
মিলনসাগরে প্রকাশ ২৩.৬.২০২৪।
যায় যে বয়ে বেলা
সাঙ্গ হল মোদের খেলা,
আসছে রজনী নিয়ে ভেলা
এবার মোদের যাবার পালা,
ওহে, কে কোথায় আছিস?
চেয়ে নে চিত্রাভানুর কাছে শেষ আশীষ,
নিভে যাবে সব বাতি
পৃথক হবে আপন সাথী,
চোখ বুজবে গভীর নিদ্রায়
প্রকট হবে না কভু সারায়,
বেজে উঠেছে মৃত্যুর ঘড়ি
ওহে, আয় গলায় গলায় ধরি,
যাবার বেলা শুধু বল্ একবার
যেন রবি হয়ে উঠি বারংবার।
*********************
কবি উজ্জ্বল মন্ডল
মিলনসাগরে প্রকাশ ২৩.৬.২০২৪।
যায় যে বয়ে বেলা
সাঙ্গ হল মোদের খেলা,
আসছে রজনী নিয়ে ভেলা
এবার মোদের যাবার পালা,
ওহে, কে কোথায় আছিস?
চেয়ে নে চিত্রাভানুর কাছে শেষ আশীষ,
নিভে যাবে সব বাতি
পৃথক হবে আপন সাথী,
চোখ বুজবে গভীর নিদ্রায়
প্রকট হবে না কভু সারায়,
বেজে উঠেছে মৃত্যুর ঘড়ি
ওহে, আয় গলায় গলায় ধরি,
যাবার বেলা শুধু বল্ একবার
যেন রবি হয়ে উঠি বারংবার।
*********************
গভীর ধ্যানে হারিয়ে যাও
কবি উজ্জ্বল মন্ডল
মিলনসাগরে প্রকাশ ২৩.৬.২০২৪।
যদি তুমি হারিয়ে যাও
গভীর ধ্যানে,
ফুটবে পদ্ম হয়ে
প্রভুর চরণতলে-
অমৃত ধারায়।
যখন তুমি ধ্যানরত,
আসবে অনেক ভাবনা
কালো মুখোশ প'রে,
বলবে না যেন কথা তাদের
সঙ্গে,
মনে রেখো যদি শুরু হয় ভাষার
বিনিময়, খুঁজে পাবে নিজেকে
বালুচরে যেথায় জল নাহি ধরে,
মৃত দেহের পাশে।
*********************
কবি উজ্জ্বল মন্ডল
মিলনসাগরে প্রকাশ ২৩.৬.২০২৪।
যদি তুমি হারিয়ে যাও
গভীর ধ্যানে,
ফুটবে পদ্ম হয়ে
প্রভুর চরণতলে-
অমৃত ধারায়।
যখন তুমি ধ্যানরত,
আসবে অনেক ভাবনা
কালো মুখোশ প'রে,
বলবে না যেন কথা তাদের
সঙ্গে,
মনে রেখো যদি শুরু হয় ভাষার
বিনিময়, খুঁজে পাবে নিজেকে
বালুচরে যেথায় জল নাহি ধরে,
মৃত দেহের পাশে।
*********************
শরতের সন্ধ্যায় চাঁদ
কবি উজ্জ্বল মন্ডল
মিলনসাগরে প্রকাশ ২৩.৬.২০২৪।
শরতের সন্ধ্যা,
চাঁদের এক টুকরো হাসি
পড়ছিল আকাশ হতে—
আমি দৌড়ে গেলাম—
দেখি চাঁদ হারিয়ে গেল
শ্যাওলা ভরা জলাশয়ে,
খুঁজলাম আমি
কিন্তু ব্যর্থ হলাম সন্ধানে।
চাঁদের সেই হাসির টুকরো
স্বপ্নে যেন ডাকছে—
দৌড়ে গেলাম আবার সেথায়—
দেখলাম এক অদ্ভুত আলোর জ্যোতি
হামাগুড়ি দিচ্ছিল জলের
উপরে, পরক্ষনেই অদৃশ্য।
ফিরে এলাম বেদনার ডালি বুকে
নিয়ে, ঘুম হয়নি সেই
রাতে— তবে পেয়েছিলাম তার
রহস্য খুঁজে—
"যদি ভরে হৃদয় কলুষতায়-
ফুটবে না স্বর্গের ফুল সেথায়,
ফুটবো ফুটবো করেও হইবেনা ফোটা
তিমির রাতে হারিয়ে যাবে তা"।
*********************
কবি উজ্জ্বল মন্ডল
মিলনসাগরে প্রকাশ ২৩.৬.২০২৪।
শরতের সন্ধ্যা,
চাঁদের এক টুকরো হাসি
পড়ছিল আকাশ হতে—
আমি দৌড়ে গেলাম—
দেখি চাঁদ হারিয়ে গেল
শ্যাওলা ভরা জলাশয়ে,
খুঁজলাম আমি
কিন্তু ব্যর্থ হলাম সন্ধানে।
চাঁদের সেই হাসির টুকরো
স্বপ্নে যেন ডাকছে—
দৌড়ে গেলাম আবার সেথায়—
দেখলাম এক অদ্ভুত আলোর জ্যোতি
হামাগুড়ি দিচ্ছিল জলের
উপরে, পরক্ষনেই অদৃশ্য।
ফিরে এলাম বেদনার ডালি বুকে
নিয়ে, ঘুম হয়নি সেই
রাতে— তবে পেয়েছিলাম তার
রহস্য খুঁজে—
"যদি ভরে হৃদয় কলুষতায়-
ফুটবে না স্বর্গের ফুল সেথায়,
ফুটবো ফুটবো করেও হইবেনা ফোটা
তিমির রাতে হারিয়ে যাবে তা"।
*********************
এখনও সময় আছে গড়বার
কবি উজ্জ্বল মন্ডল
মিলনসাগরে প্রকাশ ২৩.৬.২০২৪।
একদিন পৃথিবীর হবে ক্ষয়
এত ব্যথা কেমনে সয়!
মানুষ ভুলেছে মানবতা
হৃদয়-কুসুমে বেড়েছে খরতা,
হিংসার সাজ পড়েছে মালায়
এমন রূপ সে আর কোথায় পায়!
চারিদিকে রক্তের স্রোত
ডুবেছে তাদের বোধ,
ভেসে নিয়ে যায় রক্ত মাখা তরী
সহস্র নিষ্পাপ প্রাণ ক'রে চুরি,
গড়েছে মুকুট, চারিধারে অরাজকতা
ভেঙেছে হাড়গোড় পড়ে আছে নৈতিকতা।
ভাঙবে রে এবার ভাঙবে এই পৃথিবী
রবে সব পড়ে হয়ে নিথর ছবি!
ওরে, সময় আছে এখনও গড়বার-
নতুন পৃথিবী জাগবে আবার।
চল, নিভে দেই হিংসার শিখা—
সত্তার কাছে নিই শান্ত হবার দীক্ষা,
ফিরে আনি সততা সোনার রথে ক'রে
নিয়ে আনি মানবতা থালায় ভ'রে ভ'রে।
মায়ের মুখে ফুটবে আবার হাসি-
জাগাবো মাকে হয়ে দাস-দাসী-
যদি মাকে মোরা বড়ই ভালোবাসি!
*********************
কবি উজ্জ্বল মন্ডল
মিলনসাগরে প্রকাশ ২৩.৬.২০২৪।
একদিন পৃথিবীর হবে ক্ষয়
এত ব্যথা কেমনে সয়!
মানুষ ভুলেছে মানবতা
হৃদয়-কুসুমে বেড়েছে খরতা,
হিংসার সাজ পড়েছে মালায়
এমন রূপ সে আর কোথায় পায়!
চারিদিকে রক্তের স্রোত
ডুবেছে তাদের বোধ,
ভেসে নিয়ে যায় রক্ত মাখা তরী
সহস্র নিষ্পাপ প্রাণ ক'রে চুরি,
গড়েছে মুকুট, চারিধারে অরাজকতা
ভেঙেছে হাড়গোড় পড়ে আছে নৈতিকতা।
ভাঙবে রে এবার ভাঙবে এই পৃথিবী
রবে সব পড়ে হয়ে নিথর ছবি!
ওরে, সময় আছে এখনও গড়বার-
নতুন পৃথিবী জাগবে আবার।
চল, নিভে দেই হিংসার শিখা—
সত্তার কাছে নিই শান্ত হবার দীক্ষা,
ফিরে আনি সততা সোনার রথে ক'রে
নিয়ে আনি মানবতা থালায় ভ'রে ভ'রে।
মায়ের মুখে ফুটবে আবার হাসি-
জাগাবো মাকে হয়ে দাস-দাসী-
যদি মাকে মোরা বড়ই ভালোবাসি!
*********************
কাব্য হবে লেখা
কবি উজ্জ্বল মন্ডল
মিলনসাগরে প্রকাশ ২৩.৬.২০২৪।
সন্ধ্যা এল নেমে
তরী এসেছে ঘাটে
পাখিরা হল বাকরুদ্ধ
শেষ হল মোর গল্প।
কিন্তু আমি আসব নতুন সকালে
গানের খেয়া বেয়ে,
ফুটবো ফুল হয়ে গাছের ডালে ডালে
নৃত্যে মাতব প্রজাপতি হয়ে।
পাখি হয়ে গাইব গান
একলা গাছে বসে,
কাব্য হয়ে উঠব ফুটে
শুনবে যে গান
মোর কাছে এসে।
*********************
কবি উজ্জ্বল মন্ডল
মিলনসাগরে প্রকাশ ২৩.৬.২০২৪।
সন্ধ্যা এল নেমে
তরী এসেছে ঘাটে
পাখিরা হল বাকরুদ্ধ
শেষ হল মোর গল্প।
কিন্তু আমি আসব নতুন সকালে
গানের খেয়া বেয়ে,
ফুটবো ফুল হয়ে গাছের ডালে ডালে
নৃত্যে মাতব প্রজাপতি হয়ে।
পাখি হয়ে গাইব গান
একলা গাছে বসে,
কাব্য হয়ে উঠব ফুটে
শুনবে যে গান
মোর কাছে এসে।
*********************
