কবি উমাপদ কর - জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরে। বর্তমানে কবি কলকাতাবাসী।

কবির পড়াশোনা, প্রথমে মণীন্দ্রনগর হায়ার সেকেন্ডারি স্কুলে। পরে বহরমপুর কৃষ্ণনাথ কলেজে ফিজিক্সে সাম্মানিকসহ স্নাতক হন।

কবির কর্মজীবনে তিনি রাষ্ট্রায়ত্ত ব্যাংক - সেন্ট্রাল ব্যাঙ্কের কর্মচারী ও অধিকারী ছিলেন। চাকরি সূত্রে পশ্চিমবঙ্গের প্রায় ৬-৭ টি জেলায় থেকেছেন।

কবি লিটিলম্যাগাজিন ‘শ্রাবস্তী’ যৌথ সম্পাদনায় পরিচালনা করতেন। পরে ‘রৌরব’ পত্রিকার সঙ্গে জড়িয়ে ছিলেন দীর্ঘদিন। অল্পদিনের জন্য হলেও একসময় পারফর্মিং আর্টের সঙ্গে জড়িয়ে ছিলেন। নাটক, থিয়েটার, আবৃত্তি, ভাবনাট্য, নৃত্যনাট্যে। অংশগ্রহণ করতেন বিতর্ক, সেমিনার, অপূর্বপরিকল্পিত ভাষণ ইত্যাদিতে। কবিতার টানে একসময় নিজেই এসব বন্ধ করে দেন। মূলত কবিতা ও কবিতা বিষয়ক গদ্য লেখেন। সামান্য গল্প ও অন্যগদ্য।

তিনি ভালবাসেন ঘুরতে, থিয়েটার দেখতে, গান শুনতে, চিনেবাদাম, ছোটমাছ খেতে, বন্ধুদের সঙ্গে দেদার আড্ডা দিতে। তিনি মনে করেন কবিতাই তাঁকে বাঁচিয়ে রেখেছে শত বিয়োগেও।

কবির প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “ঋতুপর্বের নাচ” (১৯৯৬, রচনাকালঃ ১৯৭৯-১৯৮৭), “কয়েক আলোকবর্ষ দূরে” (২০০১, রচনাকালঃ ১৯৮৮- ১৯৯৫), “পরিযায়ী চলো” (২০০৫, রচনাকালঃ ১৯৯৬ - ২০০৪), “ভাঙা পিয়ানোর পা” (২০০৯, রচনাকালঃ ২০০৫- ২০০৭), “অপর বসন্ত” (২০০৯, রচনাকালঃ ২০০৭), “ধনুক কথায় স্বর” (২০১১), “নদীতে সায়ং ভেসে যায়” (২০১৪), “আলোর হাঁসুয়া” (২০১৬), “নৈর্ঋতে বিষুবে” (২০১৭), “নামিয়ে রাখা চোখ” (২০১৮), “আনারকলির তানপুরা” (২০১৯), “শিরোনামহীন পুতুল” (২০১৯), “নিমিখ-পিডিএফ” (২০২০), “দীর্ঘ কবিতার সংকলন”, “বালুমানুষের ঝুনঝুনাৎ” (২০১৬), “অগঠিত জিঞ্জির” (২০২২), “কবিতাসংগ্রহ- ১, ২” (২০২৩), “দূরের অদূরে” (২০২৪), Collection of Poems “SUGARFREE MAILBOX” (Flying Turtle, 2022) প্রভৃতি।

তাঁর প্রকাশিত গদ্যগ্রন্থের মধ্যে রয়েছে “রিলেদৌড়ের অনিঃশেষ” (২০১৭), “রবীন্দ্রকবিতাঃ আজকের উঠোনে” (২০১৭), “আবহমান পাঠঃ তেরো আকাশ” (২০১৯), “ভিন্নপাঠঃ নয় আকাশ” (২০২২), “দশচক্রে দশদিশ” (২০২৪) প্রভৃতি।

মিলনসাগরে কবি উমাপদ কর এর কবিতার পাতা তৈরী করে আমরা আনন্দিত।

বাঙালীদের বহু বদনাম আছে। তাঁরা অলস, তাঁরা আড্ডাবাজ, ফাঁকিবাজ, আরও অনেক কিছু। কিন্তু বাঙালীর যে ভাল গুণগুলি আছে, তার মধ্যে একটা হলো কবিতা লেখা! প্রায় সব বাঙালীই জীবনে দু-এক লাইন কবিতা লেখেন বা লিখেছেন। মিলনসাগরে আমাদের চেষ্টা সেই কবিতার মধ্য দিয়ে ঐতিহাসিক বাঙালীদের মিলনসাগরের কবিদের সভায় ধরা। মিলনসাগরের বাংলা কবিতার কালানুক্রমিক সূচী আসলে বাঙালীর ইতিহাস হয়ে উঠছে, কবিদের জীবনীর মধ্য দিয়ে।

কবি উমাপদ কর এর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


কবির সঙ্গে যোগাযোগ -
ফেসবুক :   https://www.facebook.com/umapada.kar


         



আমাদের ই-মেল
: srimilansengupta@yahoo.co.in
হোয়াটসঅ্যাপ
: +৯১ ৯৮৩০৬৮১০১৭       



এই পাতার প্রথম প্রকাশ - ৩১.৮.২০২৫।

^^ উপরে ফেরত