কবি অর্পিতা ঘোষ পালিত এর কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
বাস করি রাতের পৃথিবীতে
কবি অর্পিতা ঘোষ পালিত
২০২৫ সালে, "সান্নিধ্য পত্রিকা", শারদীয়া সংখ্যায় প্রকাশিত কবিতা। মিলনসাগরে প্রকাশ ৫.৪.২০২৬।
একসময় আমাদের সকালগুলো কতই না সবুজ ছিল
ফুলঝুরি হাসি দিয়ে নরম পালকে
আদরে জড়িয়ে ধরতো সোনালী রোদ।
দিন যত এগিয়েছে তত ভালোবাসার অভিনয় দেখেছি
নিকানো উঠোনে আলপনা এঁকে
রোগা রোগা প্রার্থনা সাজিয়ে রেখেছিলাম
ধুয়ে গ্যাছে তা বৃষ্টির জলে
জলছবি রয়ে গ্যাছে চোখের পাতায়।
চোখের জল যতই হোক দগ্ধ দুঃখের কান্নার স্রোত
তবু সে নদী হয়ে প্রবাহিত হয় না
অথচ বুকের ভেতরের ঘর ভিজে জুবজুবে
এই-সব সম্পর্কের কথা কাউকে বলা যায় না
শুধু বুক চাপা দীর্ঘশ্বাস পড়ে।
*********************

পরকীয়া
কবি অর্পিতা ঘোষ পালিত
"কৃত্তিবাস" পত্রিকায় ১লা মে ২০২৩ সংখ্যায় প্রকাশিত কবিতা। মিলনসাগরে প্রকাশ ৫.৪.২০২৬।
খোলা জানালা দিয়ে দমকা হাওয়া ঢোকে,
বিষমাখা ভালোবাসা দিতে হামলে পড়ে বাঘ।
উস্কো খুস্কো জীবনে চোরা স্রোতে চড়ুইয়ের ছটফটানি,
শর্তহীন মন্ত্র জেনেও ব্রহ্মশক্তি আসে।
বেচেঁ থাকার জন্য না-হয় একটু রসায়ন…।

মৃত্যুর পরে ভোর
কবি অর্পিতা ঘোষ পালিত
"কৃত্তিবাস" পত্রিকায় ১লা মে ২০২৩ সংখ্যায় প্রকাশিত কবিতা। মিলনসাগরে প্রকাশ ৫.৪.২০২৬।
সবার কাছে কৃষ্ণের বাঁশি,
বংশীবাদক নেই।
তাকে-তো ফেলে এসেছি বহু জন্মের ওপারে…
একটা জামরুল সকালে সংকীর্ণ সুর ভেসে আসে,
প্রস্ফুটিত হয় নতুন কলম!
সবুজ হতে,
পাণ্ডুলিপির পাতায় জড়ো করি গুটিকয় ধনাত্মক শব্দ।
আদর্শ লিপিতে চরিত্রহীন গৃহপালিত বঞ্চনা,
গ্রহণের ছায়া পড়ে কবন্ধ শরীরে,
অক্ষর ছুটে যায় মায়া ঘোরের দিকে।
টিমটিমে জোনাকি জ্বলে…

অন্ধ বধির
কবি অর্পিতা ঘোষ পালিত
"সপ্তাহ" পত্রিকার উৎসব সংখ্যা ১৪৩০-এ প্রকাশিত কবিতা। মিলনসাগরে প্রকাশ ৫.৪.২০২৬।
রূপান্তরের শেষ নেই,
তবু মিটছে না দুর্দশা
ভিখারির লম্বা লাইনে দাঁড়ায়
ক্ষুধার্ত চোখে লোভের আগুন
ক্ষয়িষ্ণু সংস্কৃতিতে আঁধারের সাথে কিছুকাল সহবাস করি
উষ্ণ অভ্যর্থনা
আবার পরক্ষণেই ফেয়ার ওয়েল!
সবই ইচ্ছেমতো
সুন্দর ম্যানেজমেন্ট
কৃতকর্মের আবর্জনা জমে পাহাড়
এর থেকে নির্ভেজাল অন্ধ বধির হলেই
বোধ হয় ভালো ছিলো
তাহলে —
রোদের আঁতুর সকাল ছুঁয়ে যেতো উঠোন জুড়ে

শিক্ষিত
কবি অর্পিতা ঘোষ পালিত
"সৃষ্টির একুশ শতক" পত্রিকার ১৪৩১ সংখ্যায় প্রকাশিত কবিতা। মিলনসাগরে প্রকাশ ৫.৪.২০২৬।
মোহ আর বিলাসের স্কুলে পড়ছি
একটা শেষ হলেই
এক ধাপ ওপরে উঠি
চারিদিকে মাছের আঁশটে গন্ধ
শুষে নিয়ে সুখ খুঁজি
কখনও আলো ডিগবাজি খায়
অন্ধকারকে ডরাই না
সত্যি মিথ্যের মীমাংসায়
পুরোটাই সত্যি করে তুলি
ঘুমের বড়ি ঘুম দেয় ভালোই
এতো করেও
আরও শিক্ষিত হতে আকাঙ্খা জাগে
পড়া শেষ হয় না
শেষ হবে চুল্লিতে উঠলে।

বাস করি ইচ্ছের সাথে
কবি অর্পিতা ঘোষ পালিত
মিলনসাগরে প্রকাশ ৫.৪.২০২৬।
আমার ভাবনার দুনিয়ায়
আকাশ ছুঁয়ে দেখার মুক্তির উত্তাপ
সূর্য সোনার ঝলমলানো স্বাধীন মুখ
ডানা মেলে ভেসে যাই ইচ্ছেরা
ভোর রাতে ভাঙে ঘুম
শরীর থেকে খসে পড়ে পালক
অতিথি পরায়ণ আলোর জীবনকাল
ছিল এক কল্পিত কাহিনী
অতৃপ্ত বাসনাগুলো সত্যি হবেনা জেনেও থামেনা দিবা-স্বপ্ন দেখার উৎসব
রোজকার দিনযাপনে ছায়ার ভিতর দিয়ে
বুকে নিয়ে পুষে রেখে খুঁজে চলি পথ

পাপোশ
কবি অর্পিতা ঘোষ পালিত
"ভারত বিচিত্রা" পত্রিকার জুলাই ২০২৪ সংখ্যায় প্রকাশিত কবিতা। মিলনসাগরে প্রকাশ ৫.৪.২০২৬।
যতই মনলোভা হোক
জন্ম থেকেই দলিত নিপীড়িত ক্রীতদাস
পায়ের ধুলো আর দুর্গন্ধ গায়ে মেখে বুক ভারি
অলস বিকেলের মতোন শব্দহীন
নিশ্চুপ
সমবেদনায় ভেজে না কারোর চোখ
বুকে লালিত উষ্মা আর দুঃখের উত্তাপ
আত্মহননের অধিকারও নেই
আয়ু শেষ হয়ে এলে ছুড়ে ফেলে জঞ্জালে
বংশ পরম্পরায় শহিদহন্তা হয়ে
এভাবেই করে পদসেবা

অশৌচ চলছে
কবি অর্পিতা ঘোষ পালিত
"নন্দন" পত্রিকার জুলাই ২০২৪ সংখ্যায় প্রকাশিত কবিতা। মিলনসাগরে প্রকাশ ৫.৪.২০২৬।
চলছে কাল অশৌচ
সময়ের সাথে যুদ্ধে ব্যর্থ
ঘরময় হতাশা হাঁটে
আকাঙ্খার খিদে নিয়ে স্বার্থপর বন্ধুত্ব
ভাতের গন্ধ পেতে ভিক্ষা জীবিকা
বেকার শহর পরিক্রমা করে
লেংটি ইঁদুর হয়ে মরছে যাঁতা কলে
কুল কুণ্ডলিনী শক্তি জেগে উঠুক
বাতাসে ভেসে বেড়াক
কিছু একটা হয়ে ওঠার সম্ভাবনা

বেঁচে থাকার জন্য
কবি অর্পিতা ঘোষ পালিত
মিলনসাগরে প্রকাশ ৫.৪.২০২৬।
জন্ম পরাধীন আমি
শেকলের আবেষ্টনীতে অস্তিত্ব মৃতপ্রায়
শিরায় উপশিরায় লুকিয়ে ক্ষতচিহ্ন
ভিক্ষাতে যায় মেরুদণ্ড বেকে
মনে বিদ্রোহ জাগে…
যোগ্যতা নেই কিছুই
কয়েক ফোঁটা আলো খুঁজতে
এবড়ো খেবড়ো আঁকাবাকা রাস্তা দিয়ে হাঁটি
একসময় নিজেই পথ হয়ে যায়
নক্ষত্রমালায় ঘৃণা তঞ্চকতা হয় নির্বিকার
অথ তরঙ্গ হাওয়া ফিরে আসে
রোদ ছোঁয়া গাছের পাতায়
বিচ্ছুরিত আলোকের কণা ছড়িয়ে যাচ্ছে ব্রহ্মাণ্ডে।
আমার জড়ো হয়ে থাকা
শব্দের নৈঃশব্দতে গল্পকথাগুলো
ফিরে পায় চেতনাবোধ
বেঁচে থাকার আশায় বেঁচে উঠি।

স্বীকারোক্তি
কবি অর্পিতা ঘোষ পালিত
"অন্দরমহল" পত্রিকার শারদীয়া ২০২৪ সংখ্যায় প্রকাশিত কবিতা। মিলনসাগরে প্রকাশ ৫.৪.২০২৬।
আমি কোনো জতুগৃহের জন্য দাহ্য পদার্থ সরবরাহ করিনি
আমার আদর্শকে নতজানু হতে দিইনি বলে
আমাকে অহংকারী আখ্যা দেওয়া হয়েছে
অনু পরমাণু, পরিণত হওয়ার যাত্রায় দ্বন্দ লেগেছে সবখানে
আঘাত লেগেছে অস্তিত্বের আত্ম-গরিমায়
নামে আঁধার, ঝড় ওঠে মনে
স্তব্ধতা চিৎকার করে। বনবন করে ঘোরা
মাথার ভেতর থেকে কে যেন বলে–
সংযমী হও। আজ শুক্লা চতুর্দশী
রাতের আকাশে চাঁদ উজ্জ্বল রূপে দেখা দেবে
বাড়ির পাশের ছাতিম গাছটা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে
হেমন্তের জন্য গভীর অপেক্ষা নিয়ে দাঁড়িয়ে আছে
একটা মায়াময় সম্পর্ক নিয়ে
ওর সঙ্গে বসবাস করি।