কবি আশুতোষ মুখোপাধ্যায় ১ - তাঁর জীবনী সম্বন্ধে আমাদের প্রায় কিছুই জানা নেই।
.


কবি আশুতোষ মুখোপাধ্যায় ১ - তাঁর জীবনী সম্বন্ধে আমাদের প্রায় কিছুই জানা নেই।

তাঁর ১৮৭১ সালে (১২৭৮ বঙ্গাব্দ) প্রকাশিত “প্রমোদকামিনী কাব্য” কাব্যগ্রন্থে তাঁর ঠিকানা দেওয়া রয়েছে – বরাহনগর।

“প্রমোদকামিনী কাব্য” টি তিনি অলিভার গোল্ডস্মিথ এর হারমিট্ নামক উৎকট কবিতা অবলম্বন করে লিখেছেন। বিশুদ্ধ প্রণয় বর্ণন এবং স্ত্রীলোকের স্বভাব প্রকটন এই কাব্যের মূল উদ্দেশ্য।

তাঁর প্রথম গ্রন্থ প্রকাশিত হয়েছিল ১৮৭১ সালে, যখন স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের অর্থাৎ মিলনসাগরের কবি আশুতোষ মুখোপাধ্যায় ২, মাত্র ৭ বছর বয়স।

.
পাঁচ জন আশুতোষ মুখোপাধ্যায় -    ^^ উপরে ফেরত
১। কবি আশুতোষ মুখোপাধ্যায়-১। ইনি ১৮৭১ সালে প্রমোদকামিনী কাব্য লিখেছিলেন। ইনিই ১৮৬৪ সালের প্রথম পি.আর.এস. (প্রেমচাঁদ রয়চাঁদ স্কলার) কি না তা আমরা বলতে পারছি না।
২। কবি আশুতোষ মুখোপাধ্যায়-২ স্যার (২৯. ০৬. ১৮৬৪ ~ ২৫. ০৫. ১৯২৪)। অর্থাৎ স্যার আশুতোষ মুখোপাধ্যায়।
৩। কবি আশুতোষ মুখোপাধ্যায়-৩ (১৮৭১ - ১৯২২)। তাঁর এই জীবনকাল দেওয়া থাকলেও আমারা তা জোর দিয়ে বলতে পারছি না। কারণ তার পরেও বেশ কিছু পত্রিকায় এই নামের কবির কবিতা বেরিয়েছিল। অধ্যাপক সুকুমার সেনের মতানুযায়ী তিনিই প্রথম বাংলার ছড়ার সংকলক।
৪। কবি আশুতোষ মুখোপাধ্যায়-৪ কবিগুণাকর (প্রকাশকাল ১৯২২ - ১৯৩১) এই কালের মধ্যে বহু নামকরা পত্রিকায় এই নামে যে কবিতা বেরিয়েছিল, তা সম্ভবত কবি আশুতোষ মুখোপাধ্যায় ৩-এরই। কিন্তু তবুও এই কবিতাগুলিকে আমরা আলাদা করে কবি আশুতোষ মুখোপাধ্যায় ৪ কবিগুণাকর এর পাতায় তুলেছি।
৫। কবি আশুতোষ মুখোপাধ্যায়-৫ ঔপন্যাসিক (৭.৯.১৯২০ - ৪.৫.১৯৮৯)।

মিলনসাগরের কবি আশুতোষ মুখোপাধ্যায়-৩ এবং কবি আশুতোষ মুখোপাধ্যায়-৪ এর একই ব্যক্তি হবার সম্ভাবনা প্রবল।

এঁদের ছাড়াও একজন “রায় সাহেব আশুতোষ মুখোপাধ্যায়, বি.এল.” এর “গায়ত্রী পরিচয়” নামের একটি গ্রন্থ পাওয়া গিয়েছে যার ১ম সংস্করণ বৈশাখ ১৩৩২ বঙ্গাব্দ অর্থাৎ ১৪ই মে ১৯২৫ নাগাদ প্রকাশিত হয়েছিল, মাধিপুরা, জিলা ভাগলপুর থেকে। এঁর কোনো কবিতা পাওয়া যায়নি তাই মিলনসাগরে এনার কোনো কবিতার পাতা করা হয় নি। “গায়ত্রী পরিচয়” গ্রন্থটি Published by the Author, 132, Dharmatala St, Calcutta এবং ছাপানো হয় তারা প্রেস থেকে। প্রিন্টার – শ্রীশশধর ঘোষ। ৫৬ নং সীতারাম ঘোষ স্ট্রীট্, কলিকাতা।



আমরা মিলনসাগরে কবি আশুতোষ মুখোপাধ্যায় ১ এর কবিতা তুলে আগামি প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই প্রচেষ্টার সার্থকতা। এই পাতা কবি আশুতোষ মুখোপাধ্যায় ১ এর প্রতি মিলনসাগরের শ্রদ্ধাঞ্জলি।

বাঙালীদের বহু বদনাম আছে। তাঁরা অলস, তাঁরা আড্ডাবাজ, ফাঁকিবাজ, আরও অনেক কিছু। কিন্তু বাঙালীর যে ভাল গুণগুলি আছে, তার মধ্যে একটা হলো কবিতা লেখা! প্রায় সব বাঙালীই জীবনে দু-এক লাইন কবিতা লেখেন বা লিখেছেন। মিলনসাগরে আমাদের চেষ্টা সেই কবিতার মধ্য দিয়ে ঐতিহাসিক বাঙালীদের মিলনসাগরের কবিদের সভায় ধরা। মিলনসাগরের বাংলা কবিতার কালানুক্রমিক সূচী আসলে বাঙালীর ইতিহাস হয়ে উঠছে, কবিদের জীবনীর মধ্য দিয়ে।



কবি আশুতোষ মুখোপাধ্যায় ১ এর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন



আমাদের ই-মেল
: srimilansengupta@yahoo.co.in
হোয়াটসঅ্যাপ
: +৯১ ৯৮৩০৬৮১০১৭



এই পাতা প্রথম প্রকাশ - ২৫শে বৈশাখ ১৪৩৩। ৯.৫.২০২৬।


উৎস ---
  • আশুতোষ মুখোপাধ্যায়, “প্রমোদকামিনী কাব্য” গ্রন্থ, ১৮৭১।

^^ উপরে ফেরত