কবি আশুতোষ মুখোপাধ্যায় ৩ এর কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
শিক্ষা
কবি আশুতোষ মুখোপাধ্যায় ৩ বি-এ
কবির ১৯১৪ সালে প্রকাশিত “ভাষা ও সুর” গীতিকাব্য গ্রন্থের কবিতা। ১নং তাঁতিবাগান রোড্ হতে গ্রন্থকার কর্ত্তৃক প্রকাশিত। ইনি মিলনসাগরে কবি আশুতোষ মুখোপাধ্যায় ৩। মিলনসাগরে প্রকাশ ২৫শে বৈশাখ ১৪৩৩। ৯.৫.২০২৬।

তোমারে বাসিয়ে ভাল ওগো প্রেমময়,
শিখিয়াছি স্বার্থত্যাগ, আত্মবলিদান ;
তোমার বিরহে জ্বলি' হইয়াছি জয়ী---
ছুটেছি ধরিয়া করে বিজয় নিশান
যুঝিতে সংসারক্ষেত্রে বীরের মতন ;---
তুমি দেবতার আঁখি রয়েছ' জাগিয়া,
রেখেছি মাথায় ক'রে বিধাতৃ চরণ---
জয় পরাজয় সব তাঁহারে অর্পিয়া।
আমি ছিনু এতদিন অন্ধ-গুহাতলে,
নিবিড় তিমির তলে বিষাদে ডুবিয়া ;
কে দিল দেখায়ে সেথা কত মণি জ্বলে---
অপূর্ব্ব দর্শন শক্তি দিল কে আনিয়া!
মিলন, বিরহ মাঝে, বিরহ---মধুর,
বিরহ---দেবতা গড়ে, মিলন---অসুর!
****************************
শিখিয়াছি স্বার্থত্যাগ, আত্মবলিদান ;
তোমার বিরহে জ্বলি' হইয়াছি জয়ী---
ছুটেছি ধরিয়া করে বিজয় নিশান
যুঝিতে সংসারক্ষেত্রে বীরের মতন ;---
তুমি দেবতার আঁখি রয়েছ' জাগিয়া,
রেখেছি মাথায় ক'রে বিধাতৃ চরণ---
জয় পরাজয় সব তাঁহারে অর্পিয়া।
আমি ছিনু এতদিন অন্ধ-গুহাতলে,
নিবিড় তিমির তলে বিষাদে ডুবিয়া ;
কে দিল দেখায়ে সেথা কত মণি জ্বলে---
অপূর্ব্ব দর্শন শক্তি দিল কে আনিয়া!
মিলন, বিরহ মাঝে, বিরহ---মধুর,
বিরহ---দেবতা গড়ে, মিলন---অসুর!
****************************
তুমিও
কবি আশুতোষ মুখোপাধ্যায় ৩ বি-এ
কবির ১৯১৪ সালে প্রকাশিত “ভাষা ও সুর” গীতিকাব্য গ্রন্থের কবিতা। ১নং তাঁতিবাগান রোড্ হতে গ্রন্থকার কর্ত্তৃক প্রকাশিত। ইনি মিলনসাগরে কবি আশুতোষ মুখোপাধ্যায় ৩। মিলনসাগরে প্রকাশ ২৫শে বৈশাখ ১৪৩৩। ৯.৫.২০২৬।
কবি আশুতোষ মুখোপাধ্যায় ৩ বি-এ
কবির ১৯১৪ সালে প্রকাশিত “ভাষা ও সুর” গীতিকাব্য গ্রন্থের কবিতা। ১নং তাঁতিবাগান রোড্ হতে গ্রন্থকার কর্ত্তৃক প্রকাশিত। ইনি মিলনসাগরে কবি আশুতোষ মুখোপাধ্যায় ৩। মিলনসাগরে প্রকাশ ২৫শে বৈশাখ ১৪৩৩। ৯.৫.২০২৬।
তুমিও ত প্রেমময়, রাধার ধেয়ানে
হয়েছিলে আত্মহারা, মাতোয়ারা হরি!
দাঁড়ায়ে কদন্বমূলে চাহি' পথপানে
“রাধা রাধা রাধা” ব'লে বাজাতে বাঁশরী!
একদিন না আসিলে রাধা যমুনায়
বল মোরে বল প্রভু, কি করিতে তুমি?
হ'ত নাকি চিত্ত তব ক্ষুব্ধ বেদনায়
নিরখিয়া যমুনার শূন্য তটভূমি?
সেদিন কি বাঁশী তব বাজিত মধুর?
হ'ত নাকি মনে তব মিথ্যা ধরাখানি---
আকাশ, সৈকত, নীর, তরু, বাঁশী, সুর?---
অই বুঝি আসে প্রিয়া---আসে রাধারাণী---
শুনিয়া পবনে শুষ্ক পত্রের মর্ম্মর
ছুটে কি যেতেনা হরি, প্রসারিয়া কর?
****************************
হয়েছিলে আত্মহারা, মাতোয়ারা হরি!
দাঁড়ায়ে কদন্বমূলে চাহি' পথপানে
“রাধা রাধা রাধা” ব'লে বাজাতে বাঁশরী!
একদিন না আসিলে রাধা যমুনায়
বল মোরে বল প্রভু, কি করিতে তুমি?
হ'ত নাকি চিত্ত তব ক্ষুব্ধ বেদনায়
নিরখিয়া যমুনার শূন্য তটভূমি?
সেদিন কি বাঁশী তব বাজিত মধুর?
হ'ত নাকি মনে তব মিথ্যা ধরাখানি---
আকাশ, সৈকত, নীর, তরু, বাঁশী, সুর?---
অই বুঝি আসে প্রিয়া---আসে রাধারাণী---
শুনিয়া পবনে শুষ্ক পত্রের মর্ম্মর
ছুটে কি যেতেনা হরি, প্রসারিয়া কর?
****************************
বৈজ্ঞানিক ও কবি
কবি আশুতোষ মুখোপাধ্যায় ৩ বি-এ
কবির ১৯১৪ সালে প্রকাশিত “ভাষা ও সুর” গীতিকাব্য গ্রন্থের কবিতা। ১নং তাঁতিবাগান রোড্ হতে গ্রন্থকার কর্ত্তৃক প্রকাশিত। ইনি মিলনসাগরে কবি আশুতোষ মুখোপাধ্যায় ৩। মিলনসাগরে প্রকাশ ২৫শে বৈশাখ ১৪৩৩। ৯.৫.২০২৬।
কবি আশুতোষ মুখোপাধ্যায় ৩ বি-এ
কবির ১৯১৪ সালে প্রকাশিত “ভাষা ও সুর” গীতিকাব্য গ্রন্থের কবিতা। ১নং তাঁতিবাগান রোড্ হতে গ্রন্থকার কর্ত্তৃক প্রকাশিত। ইনি মিলনসাগরে কবি আশুতোষ মুখোপাধ্যায় ৩। মিলনসাগরে প্রকাশ ২৫শে বৈশাখ ১৪৩৩। ৯.৫.২০২৬।
বিজ্ঞানের বাণী আজ শিখায় মানবে
“দেখিতে সুন্দর চাঁদ---ভালবাসে সবে---
কিন্তু দগ্ধ মরু কত আছে লুক্কায়িত
উহার বুকের মাঝে ; ---কবিব কল্পিত
চাঁদের সৌন্দর্য্য আখ্যা ; কবি তত্ত্বহীন।”---
কবি কহে,--- “বৈজ্ঞানিক, এ রহস্যতলে
কেমনে পশিবে তুমি? মোরা চিরদিন
শিখায়েছি এই তথ্য উপমা কৌশলে!---
“পাষাণ অথবা মরু, সুন্দরের বুকে’---
গেয়েছে, ---'প্রচ্ছন্ন থাকে’---কবি মনোদুখে!

বায়স
কবি আশুতোষ মুখোপাধ্যায় ৩ বি-এ
কবির ১৯১৪ সালে প্রকাশিত “ভাষা ও সুর” গীতিকাব্য গ্রন্থের কবিতা। ১নং তাঁতিবাগান রোড্ হতে গ্রন্থকার কর্ত্তৃক প্রকাশিত। ইনি মিলনসাগরে কবি আশুতোষ মুখোপাধ্যায় ৩। মিলনসাগরে প্রকাশ ২৫শে বৈশাখ ১৪৩৩। ৯.৫.২০২৬।
কবি আশুতোষ মুখোপাধ্যায় ৩ বি-এ
কবির ১৯১৪ সালে প্রকাশিত “ভাষা ও সুর” গীতিকাব্য গ্রন্থের কবিতা। ১নং তাঁতিবাগান রোড্ হতে গ্রন্থকার কর্ত্তৃক প্রকাশিত। ইনি মিলনসাগরে কবি আশুতোষ মুখোপাধ্যায় ৩। মিলনসাগরে প্রকাশ ২৫শে বৈশাখ ১৪৩৩। ৯.৫.২০২৬।
দিবা দ্বিপ্রহর ; বসি বাতায়ন-পথে।
“কা কা” “কা কা” রবে শুধু ডাকিতেছে কাক,
ঝাঁ ঝাঁ করিতেছে দিক্ ---উড়িছে বলাকা।
সাদা ধবধবে---যেন নাহি কোন দাগ---
আকাশের কোলখানি---ধোয়াপোঁছা যেন :
দূরে নারিকেল কুঞ্জ, গায়ে সোনা মাথা!
কে যেন কোথায় শূণ্যে ডাকিতেছে কারে
---অস্ফুট গুঞ্জন সম!---আবার সে “কা কা”!
হে বায়স, কণ্ঠ তব কঠোর কর্ক্কশ.
কর শুধু “কা কা” ধ্বনি!---তবু কি মাধুরী---
তবু কি সৌন্দর্য্য আছে? কবি-দার্শনিক
জানে শুধু, বোঝে শুধু!---তাই ফিরি' ঘুরি'
সে চায় শুনিতে শুধু স্তব্ধ দ্বিপ্রহরে
অতীত কাহিনী তার তব কণ্ঠস্বরে!

সাকী
কবি আশুতোষ মুখোপাধ্যায় ৩ বি-এ
কবির ১৯১৪ সালে প্রকাশিত “ভাষা ও সুর” গীতিকাব্য গ্রন্থের কবিতা। ১নং তাঁতিবাগান রোড্ হতে গ্রন্থকার কর্ত্তৃক প্রকাশিত। ইনি মিলনসাগরে কবি আশুতোষ মুখোপাধ্যায় ৩। মিলনসাগরে প্রকাশ ২৫শে বৈশাখ ১৪৩৩। ৯.৫.২০২৬।
কবি আশুতোষ মুখোপাধ্যায় ৩ বি-এ
কবির ১৯১৪ সালে প্রকাশিত “ভাষা ও সুর” গীতিকাব্য গ্রন্থের কবিতা। ১নং তাঁতিবাগান রোড্ হতে গ্রন্থকার কর্ত্তৃক প্রকাশিত। ইনি মিলনসাগরে কবি আশুতোষ মুখোপাধ্যায় ৩। মিলনসাগরে প্রকাশ ২৫শে বৈশাখ ১৪৩৩। ৯.৫.২০২৬।
“রজত পিয়ালা ভরি' আঙুরের রস
দাও মোরে এনে দাও, হে সুন্দরী সাকী!”
কহিলা 'ওমর' করি ঢুলু ঢুলু আঁখি,
রূপ-রস-গন্ধ-প্রাণ হৃদয় বিবশ!
সম্মুখে দাঁড়াল সাকী রৌপ্যপাত্র করে,
কহিল মধুরে হাসি, “এনেছি ভরিয়া---।”
সুন্দরীর সুধাকণ্ঠে উঠিল বাজিয়া
মধুর “রেবাব' যেন ---কবির অন্তরে
পশিল সে হাসি, সুর, সৌন্দর্য্য স্বপন ;
সর্বাঙ্গ উঠিল ভরি' প্রণয়ের বশে ;
“দাও ছুড়ি' রৌপাপাত্র, আভুরের রসে,”---
কহিলা “ওমর” কবি বিহ্বল-বচনে!
---“তুমি বেহেস্তের সুধা, একটী চুন্বনে
দাও সখি, ভরি' দাও আমার জীবন!”
****************************
দাও মোরে এনে দাও, হে সুন্দরী সাকী!”
কহিলা 'ওমর' করি ঢুলু ঢুলু আঁখি,
রূপ-রস-গন্ধ-প্রাণ হৃদয় বিবশ!
সম্মুখে দাঁড়াল সাকী রৌপ্যপাত্র করে,
কহিল মধুরে হাসি, “এনেছি ভরিয়া---।”
সুন্দরীর সুধাকণ্ঠে উঠিল বাজিয়া
মধুর “রেবাব' যেন ---কবির অন্তরে
পশিল সে হাসি, সুর, সৌন্দর্য্য স্বপন ;
সর্বাঙ্গ উঠিল ভরি' প্রণয়ের বশে ;
“দাও ছুড়ি' রৌপাপাত্র, আভুরের রসে,”---
কহিলা “ওমর” কবি বিহ্বল-বচনে!
---“তুমি বেহেস্তের সুধা, একটী চুন্বনে
দাও সখি, ভরি' দাও আমার জীবন!”
****************************
দান
কবি আশুতোষ মুখোপাধ্যায় ৩ বি-এ
কবির ১৯১৪ সালে প্রকাশিত “ভাষা ও সুর” গীতিকাব্য গ্রন্থের কবিতা। ১নং তাঁতিবাগান রোড্ হতে গ্রন্থকার কর্ত্তৃক প্রকাশিত। ইনি মিলনসাগরে কবি আশুতোষ মুখোপাধ্যায় ৩। মিলনসাগরে প্রকাশিত ৮.৫.২০২৬।

আমার যাহা নাই, তাহাই দিতে চাই
তোমাদের করে ওগো, তোমাদের করে গো ;
নয়ন বারিধার বহিছে অনিবার,
তাই রাখি হাসি রাশি তোমাদের তরে গো!
****************************
তোমাদের করে ওগো, তোমাদের করে গো ;
নয়ন বারিধার বহিছে অনিবার,
তাই রাখি হাসি রাশি তোমাদের তরে গো!
****************************
অপূর্ব্ব দহন
কবি আশুতোষ মুখোপাধ্যায় ৩ বি-এ
কবির ১৯১৪ সালে প্রকাশিত “ভাষা ও সুর” গীতিকাব্য গ্রন্থের কবিতা। ১নং তাঁতিবাগান রোড্ হতে গ্রন্থকার কর্ত্তৃক প্রকাশিত। ইনি মিলনসাগরে কবি আশুতোষ মুখোপাধ্যায় ৩। মিলনসাগরে প্রকাশিত ৮.৫.২০২৬।
কবি আশুতোষ মুখোপাধ্যায় ৩ বি-এ
কবির ১৯১৪ সালে প্রকাশিত “ভাষা ও সুর” গীতিকাব্য গ্রন্থের কবিতা। ১নং তাঁতিবাগান রোড্ হতে গ্রন্থকার কর্ত্তৃক প্রকাশিত। ইনি মিলনসাগরে কবি আশুতোষ মুখোপাধ্যায় ৩। মিলনসাগরে প্রকাশিত ৮.৫.২০২৬।
( হিন্দি কবিতার ভাবাবলম্বনে )
কাষ্ঠ জলি' অঙ্গারেতে হয় পরিণত,
অঙ্গার পুড়িয়া শেষে হয় ভস্ম ছাই ;
আমি কিন্তু পাপী হায়, জ্বলি' অবিরত
না হ'নু অঙ্গার ভস্ম ;---ভাবিতেছি তাই!
****************************
কাষ্ঠ জলি' অঙ্গারেতে হয় পরিণত,
অঙ্গার পুড়িয়া শেষে হয় ভস্ম ছাই ;
আমি কিন্তু পাপী হায়, জ্বলি' অবিরত
না হ'নু অঙ্গার ভস্ম ;---ভাবিতেছি তাই!
****************************
আমার কবিতা বধু
কবি আশুতোষ মুখোপাধ্যায় ৩ বি-এ
কবির ১৯১৪ সালে প্রকাশিত “ভাষা ও সুর” গীতিকাব্য গ্রন্থের কবিতা। ১নং তাঁতিবাগান রোড্ হতে গ্রন্থকার কর্ত্তৃক প্রকাশিত। ইনি মিলনসাগরে কবি আশুতোষ মুখোপাধ্যায় ৩। মিলনসাগরে প্রকাশিত ৮.৫.২০২৬।
কবি আশুতোষ মুখোপাধ্যায় ৩ বি-এ
কবির ১৯১৪ সালে প্রকাশিত “ভাষা ও সুর” গীতিকাব্য গ্রন্থের কবিতা। ১নং তাঁতিবাগান রোড্ হতে গ্রন্থকার কর্ত্তৃক প্রকাশিত। ইনি মিলনসাগরে কবি আশুতোষ মুখোপাধ্যায় ৩। মিলনসাগরে প্রকাশিত ৮.৫.২০২৬।
গাহিতে দুথের গান জনম আমার,
আমার বাঁশীতে বাজে বিষাদ রাগিণী ;
দারিদ্র্য অভাব দুখে জ্বলি' অনিবার
আমার কবিতা-বধু চির-বিষাদিনী।
পাবেনা দেখিতে হাসি কভু তার মুখে,
তার আঁখি দিবানিশি করে ছল ছল ;
সে শুধু রয়েছে পড়ি' একা মর্ম্মদুখে---
জীর্ণ-বস্ত্র, রক্ষ্মদেহ, অস্নেহ-কুন্তল।
যদ্যপি হাসির রেখা কভু ওঠে ফুটি'
আঁখি-প্রান্তে কোনদিন,---সে কেবল হায়,
গোধুলির রক্তরাগ---ক্ষণে যায় টুটি' ---
দেখিতে দেখিতে কোথা মিলাইয়া যায়!
সংসারের এক প্রান্তে তবু হেসে গেয়ে
আমরা কাটাই দিন পরস্পরে চেয়ে!
****************************
আমার বাঁশীতে বাজে বিষাদ রাগিণী ;
দারিদ্র্য অভাব দুখে জ্বলি' অনিবার
আমার কবিতা-বধু চির-বিষাদিনী।
পাবেনা দেখিতে হাসি কভু তার মুখে,
তার আঁখি দিবানিশি করে ছল ছল ;
সে শুধু রয়েছে পড়ি' একা মর্ম্মদুখে---
জীর্ণ-বস্ত্র, রক্ষ্মদেহ, অস্নেহ-কুন্তল।
যদ্যপি হাসির রেখা কভু ওঠে ফুটি'
আঁখি-প্রান্তে কোনদিন,---সে কেবল হায়,
গোধুলির রক্তরাগ---ক্ষণে যায় টুটি' ---
দেখিতে দেখিতে কোথা মিলাইয়া যায়!
সংসারের এক প্রান্তে তবু হেসে গেয়ে
আমরা কাটাই দিন পরস্পরে চেয়ে!
****************************
অন্বেষণ
কবি আশুতোষ মুখোপাধ্যায় ৩ বি-এ
কবির ১৯১৪ সালে প্রকাশিত “ভাষা ও সুর” গীতিকাব্য গ্রন্থের কবিতা। ১নং তাঁতিবাগান রোড্ হতে গ্রন্থকার কর্ত্তৃক প্রকাশিত। ইনি মিলনসাগরে কবি আশুতোষ মুখোপাধ্যায় ৩। মিলনসাগরে প্রকাশিত ৮.৫.২০২৬।
কবি আশুতোষ মুখোপাধ্যায় ৩ বি-এ
কবির ১৯১৪ সালে প্রকাশিত “ভাষা ও সুর” গীতিকাব্য গ্রন্থের কবিতা। ১নং তাঁতিবাগান রোড্ হতে গ্রন্থকার কর্ত্তৃক প্রকাশিত। ইনি মিলনসাগরে কবি আশুতোষ মুখোপাধ্যায় ৩। মিলনসাগরে প্রকাশিত ৮.৫.২০২৬।
আকাশে বাতাসে খুঁজি, খুঁজি প্রকৃতির মাঝে ;
প্রভাতে মধ্যাহ্নে খুঁজি---প্রদোষে সোনার সাঁঝে!
খুঁজি সারানিশি জাগি' চাহিয়া চাঁদের পানে,
খুঁজি কুসুমের গন্ধে, খুঁজি কোকিলের গানে
যবে তার “কুহু কুহু” ভেসে আসে ধীরে ধীরে
নীরব চাঁদিনী রাতে,---খুঁজি নয়নের নীরে!
শুধু এ জনম নহে,---কিন্তু জন্ম জন্মান্তর
খুঁজিতেছি প্রাণপণে---খুঁজিব গো নিরন্তর।
হয়ত গিয়াছি কাছে, ধরিতে পারিনি তবু,
হয়ত ধরিতে গিয়ে ফিরিয়া এসেছি কভু!
হয়ত পাইয়া কাছে চিনিতে পারিনি তারে,
হয়ত দিইনি সাড়া ডাকিলে সে বারে বারে!
এখন কাঁদিয়া তাই ফিরিতেছি অনুক্ষণ---
একবার দাও দেখা জীবন-সর্ব্বস্ব ধন!

আত্মা-বধু
কবি আশুতোষ মুখোপাধ্যায় ৩ বি-এ
কবির ১৯১৪ সালে প্রকাশিত “ভাষা ও সুর” গীতিকাব্য গ্রন্থের কবিতা। ১নং তাঁতিবাগান রোড্ হতে গ্রন্থকার কর্ত্তৃক প্রকাশিত। ইনি মিলনসাগরে কবি আশুতোষ মুখোপাধ্যায় ৩। মিলনসাগরে প্রকাশিত ৮.৫.২০২৬।
কবি আশুতোষ মুখোপাধ্যায় ৩ বি-এ
কবির ১৯১৪ সালে প্রকাশিত “ভাষা ও সুর” গীতিকাব্য গ্রন্থের কবিতা। ১নং তাঁতিবাগান রোড্ হতে গ্রন্থকার কর্ত্তৃক প্রকাশিত। ইনি মিলনসাগরে কবি আশুতোষ মুখোপাধ্যায় ৩। মিলনসাগরে প্রকাশিত ৮.৫.২০২৬।
এস মোর আত্মাবধু বাহিরিয়া অয়ি
অভিসারিকার বেশে!--- ঘনঘটামরী
নীবব নিশীথ! --- বৃষ্টি পড়ে, গর্জ্জে মেঘ,
ক্রমশঃ বাড়িয়া উঠে পবনের বেগ,
মুহ মুহুঃ খেলে সৌদামিনী!---এইবার
এস ওগো, এস তুমি! কতদিন আর
রুদ্ধ কক্ষে একাকিনী কাঁদিয়া কাঁদিয়া
সহিবে বিরহ-ভার! দাঁড়াও আসিয়া
নিঃশব্দ-চরণ-পাতে! বসনে ভূষণে
এস"না সজ্জিত হয়ে---মঞ্জীর চরণে!
এস শুধু নগ্নরূপে!---দীন হীন বেশে
চলে যাও প্রিয়তম হরির উদ্দেশে
আঁধারের আবরণে---নাহি শঙ্কা ডর,
জনশূন্য পথ ঘাট! ---এই অবসর!