কবি আশুতোষ মুখোপাধ্যায় ৪ কবিগুণাকরের কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
রূপ-পূজারী
কবিগুণাকর শ্রীআশুতোষ মুখোপাধ্যায় বি-এ
শিশিরকুমার মিত্র সম্পাদিত “সচিত্র শিশির” পত্রিকার ২৯ মাঘ ১৩৩৩ সংখ্যায় (ফেব্রুয়ারি, ১৯২৭) প্রকাশিত কবিতা। মিলনসাগরে প্রকাশ ২৫শে বৈশাখ ১৪৩৩। ৯.৫.২০২৬।
কবিগুণাকর শ্রীআশুতোষ মুখোপাধ্যায় বি-এ
শিশিরকুমার মিত্র সম্পাদিত “সচিত্র শিশির” পত্রিকার ২৯ মাঘ ১৩৩৩ সংখ্যায় (ফেব্রুয়ারি, ১৯২৭) প্রকাশিত কবিতা। মিলনসাগরে প্রকাশ ২৫শে বৈশাখ ১৪৩৩। ৯.৫.২০২৬।
হে রূপ তোমার সম্মুখে চির
দেবতারা নত শির,
আমি কোন্ ছার? ক্ষুদ্র মানব
তৃষিত এ ধরণীর!
বাঁধিয়া কবরী নীল বাস পরি’
মহিমাময়ীর বেশে
যবে তুমি নারী আসিয়া দাঁড়ালে
বারেক মধুর হেসে---
ভাবিনু অমনি বুঝি বা তোমাতে
হরিহর আছে জাগি!
বৃথা সাধকের কৃচ্ছ সাধনা
দেবতা দরশ লাগি!
নিমেষে ভূলিনু---সব ভেদাভেদ
লৌকিক ব্যবধান---
আত্মা আমার অর্ঘ্য রচিয়া
তোমারে করিল দান!
একি ভালবাসা! তাই যদি হয়
ইহাতে কি দোষ হায়!
এ যে ভক্তের প্রীতি অঞ্জলি
রূপ দেবতার পায়!
রূপসীর প্রতি নহে এ পিরিতি
নাহি ইথে কামলেশ---
লালসা বিহীন এ যে প্রেমপূজা
নাহি আদি, নাহি শেষ!
****************************
দেবতারা নত শির,
আমি কোন্ ছার? ক্ষুদ্র মানব
তৃষিত এ ধরণীর!
বাঁধিয়া কবরী নীল বাস পরি’
মহিমাময়ীর বেশে
যবে তুমি নারী আসিয়া দাঁড়ালে
বারেক মধুর হেসে---
ভাবিনু অমনি বুঝি বা তোমাতে
হরিহর আছে জাগি!
বৃথা সাধকের কৃচ্ছ সাধনা
দেবতা দরশ লাগি!
নিমেষে ভূলিনু---সব ভেদাভেদ
লৌকিক ব্যবধান---
আত্মা আমার অর্ঘ্য রচিয়া
তোমারে করিল দান!
একি ভালবাসা! তাই যদি হয়
ইহাতে কি দোষ হায়!
এ যে ভক্তের প্রীতি অঞ্জলি
রূপ দেবতার পায়!
রূপসীর প্রতি নহে এ পিরিতি
নাহি ইথে কামলেশ---
লালসা বিহীন এ যে প্রেমপূজা
নাহি আদি, নাহি শেষ!
****************************
একদিন
কবিগুণাকর শ্রীআশুতোষ মুখোপাধ্যায় বি-এ
শিশিরকুমার মিত্র সম্পাদিত “সচিত্র শিশির” পত্রিকার ২৮ ফাল্গুন ১৩৩৩ সংখ্যায় (মার্চ, ১৯২৭) প্রকাশিত কবিতা। মিলনসাগরে প্রকাশ ২৫শে বৈশাখ ১৪৩৩। ৯.৫.২০২৬।
কবিগুণাকর শ্রীআশুতোষ মুখোপাধ্যায় বি-এ
শিশিরকুমার মিত্র সম্পাদিত “সচিত্র শিশির” পত্রিকার ২৮ ফাল্গুন ১৩৩৩ সংখ্যায় (মার্চ, ১৯২৭) প্রকাশিত কবিতা। মিলনসাগরে প্রকাশ ২৫শে বৈশাখ ১৪৩৩। ৯.৫.২০২৬।
একদিন ছিনু রাজা, তুমি ছিলে রাণী
রাজলক্ষ্মী, রাজৈশ্বর্য্য, রাজ্য রাজধানী
সকল আছিল বন্ধ ও দুটী সুন্দর
মৃণাল বাহুর মাঝে নিত্য নিরন্তর
বন্দীদের জয়স্তুতি উঠিত ধ্বনিয়া
কঙ্কনের কণ-কণে ওগো মোর প্রিয়া!
ধরিত চামর ছত্র প্রেম নিজ হাতে
এঁকে দিতে তুমি শুভে নিত্য নব প্রাতে
অভিনব রাজটীকা ললাটে আমার
প্রণয় চুম্বন চিহ্নে---লয়ে সুকুমার
অমোঘ কুসুম অস্ত্র কন্দর্প আপনি
সৌন্দর্য্য-দেবতা--- দর্পে দিবস রজনী
সে রাজ্য করিত রক্ষা বহিঃশক্র হ'তে---
আর আমি শুধু মনোময় পুষ্পরথে
কল্পনার ইন্দ্রালয়ে করিয়া বিহার
শুনিতাম কণ্ঠে তব গীতি অমরার।
****************************
রাজলক্ষ্মী, রাজৈশ্বর্য্য, রাজ্য রাজধানী
সকল আছিল বন্ধ ও দুটী সুন্দর
মৃণাল বাহুর মাঝে নিত্য নিরন্তর
বন্দীদের জয়স্তুতি উঠিত ধ্বনিয়া
কঙ্কনের কণ-কণে ওগো মোর প্রিয়া!
ধরিত চামর ছত্র প্রেম নিজ হাতে
এঁকে দিতে তুমি শুভে নিত্য নব প্রাতে
অভিনব রাজটীকা ললাটে আমার
প্রণয় চুম্বন চিহ্নে---লয়ে সুকুমার
অমোঘ কুসুম অস্ত্র কন্দর্প আপনি
সৌন্দর্য্য-দেবতা--- দর্পে দিবস রজনী
সে রাজ্য করিত রক্ষা বহিঃশক্র হ'তে---
আর আমি শুধু মনোময় পুষ্পরথে
কল্পনার ইন্দ্রালয়ে করিয়া বিহার
শুনিতাম কণ্ঠে তব গীতি অমরার।
****************************
বসন্তের গান
কবিগুণাকর শ্রীআশুতোষ মুখোপাধ্যায় বি-এ
শিশিরকুমার মিত্র সম্পাদিত “সচিত্র শিশির” পত্রিকার ৫ই চৈত্র ১৩৩৩ সংখ্যায় (মার্চ, ১৯২৭) প্রকাশিত কবিতা। মিলনসাগরে প্রকাশ ২৫শে বৈশাখ ১৪৩৩। ৯.৫.২০২৬।
কবিগুণাকর শ্রীআশুতোষ মুখোপাধ্যায় বি-এ
শিশিরকুমার মিত্র সম্পাদিত “সচিত্র শিশির” পত্রিকার ৫ই চৈত্র ১৩৩৩ সংখ্যায় (মার্চ, ১৯২৭) প্রকাশিত কবিতা। মিলনসাগরে প্রকাশ ২৫শে বৈশাখ ১৪৩৩। ৯.৫.২০২৬।
আয়্ আয়্ আয়্ আয়্ বসন্ত
ধরার ঘুমটি ভাঙিয়ে দে!
আয়রে সরস আয় জীবন্ত---
ধরার অঙ্গ রাঙিয়ে দে!
আয় নিয়ে তোর 'কুহু'র কুহক---
আয় নিয়ে তোর গন্ধ পুলক---
রূপের ঝলক!---দ্যুলোক ভূলোক
চুমিয়ে দে রে---দুলিয়ে দে!
ও তোর সোণার কাটি সবার পরে
বুলিয়ে দে রে---বুলিয়ে দে!
****************************
ধরার ঘুমটি ভাঙিয়ে দে!
আয়রে সরস আয় জীবন্ত---
ধরার অঙ্গ রাঙিয়ে দে!
আয় নিয়ে তোর 'কুহু'র কুহক---
আয় নিয়ে তোর গন্ধ পুলক---
রূপের ঝলক!---দ্যুলোক ভূলোক
চুমিয়ে দে রে---দুলিয়ে দে!
ও তোর সোণার কাটি সবার পরে
বুলিয়ে দে রে---বুলিয়ে দে!
****************************
আমি চাই
কবিগুণাকর শ্রীআশুতোষ মুখোপাধ্যায় বি-এ
শিশিরকুমার মিত্র সম্পাদিত “সচিত্র শিশির” পত্রিকার ১৭ই বৈশাখ ১৩৩৪ সংখ্যায় (এপ্রিল, ১৯২৭) প্রকাশিত কবিতা। মিলনসাগরে প্রকাশ ২৫শে বৈশাখ ১৪৩৩। ৯.৫.২০২৬।
কবিগুণাকর শ্রীআশুতোষ মুখোপাধ্যায় বি-এ
শিশিরকুমার মিত্র সম্পাদিত “সচিত্র শিশির” পত্রিকার ১৭ই বৈশাখ ১৩৩৪ সংখ্যায় (এপ্রিল, ১৯২৭) প্রকাশিত কবিতা। মিলনসাগরে প্রকাশ ২৫শে বৈশাখ ১৪৩৩। ৯.৫.২০২৬।
আমি চাই তোমার ও রূপ-কমলের
হতে মুগ্ধ মধুকর, করিতে গুঞ্জন
দিবানিশি দূর হতে---লভি দরশন
হইতে কৃতার্থ ধনী! এ শুষ্ক প্রাণের
ভাণ্ডারে, চাহিনা মধু করিতে সঞ্চয়
তোমার পরশ লভি'---রব শুধু চেয়ে
তাহাতেই সুখ মম---রহিব তন্ময়---
কাটাব জীবন মম শুধু গেয়ে গেয়ে।
আমি চাই তোমার ও রূপ-দেবতার
হইতে পূজারি নিত্য, মুগ্ধ উপাসক---
হইতে হইতে শুধু চারণ স্তাবক---
নীরবে রচিয়া অর্ঘ দিতে উপহার।
যদি কিছু নাহি খাকে, দিব আঁখি নীর
দূর হ'তে---ছুঁইব না ও পূত মন্দির
****************************
হতে মুগ্ধ মধুকর, করিতে গুঞ্জন
দিবানিশি দূর হতে---লভি দরশন
হইতে কৃতার্থ ধনী! এ শুষ্ক প্রাণের
ভাণ্ডারে, চাহিনা মধু করিতে সঞ্চয়
তোমার পরশ লভি'---রব শুধু চেয়ে
তাহাতেই সুখ মম---রহিব তন্ময়---
কাটাব জীবন মম শুধু গেয়ে গেয়ে।
আমি চাই তোমার ও রূপ-দেবতার
হইতে পূজারি নিত্য, মুগ্ধ উপাসক---
হইতে হইতে শুধু চারণ স্তাবক---
নীরবে রচিয়া অর্ঘ দিতে উপহার।
যদি কিছু নাহি খাকে, দিব আঁখি নীর
দূর হ'তে---ছুঁইব না ও পূত মন্দির
****************************
আত্ম-সমর্পণ
কবিগুণাকর শ্রীআশুতোষ মুখোপাধ্যায় বি-এ
শিশিরকুমার মিত্র সম্পাদিত “সচিত্র শিশির” পত্রিকার ১৪ই জ্যৈষ্ঠ ১৩৩৪ সংখ্যায় (মে, ১৯২৭) প্রকাশিত কবিতা। মিলনসাগরে প্রকাশ ২৫শে বৈশাখ ১৪৩৩। ৯.৫.২০২৬।
কবিগুণাকর শ্রীআশুতোষ মুখোপাধ্যায় বি-এ
শিশিরকুমার মিত্র সম্পাদিত “সচিত্র শিশির” পত্রিকার ১৪ই জ্যৈষ্ঠ ১৩৩৪ সংখ্যায় (মে, ১৯২৭) প্রকাশিত কবিতা। মিলনসাগরে প্রকাশ ২৫শে বৈশাখ ১৪৩৩। ৯.৫.২০২৬।
হ'ক পথে গৃহ মোর, আজি
পান্থকূল আত্মীয় আমার
জীবনের অন্ধকার রাশি
হউক আলোক-পারাবার!
অশান্তি হউক শ্বস্তি মোর
দরিদ্রতা হ'ক ঋদ্ধি মম,
অরাতির অভিশাপ যেন
নামে শিরে আশীর্ব্বাদ সম
মৃত দুহিতার স্মৃতি যেন
পায় তৃপ্তি পরমার্থ ধ্যানে
যেন নিত্য ভূষার স্বরূপ
প্রকটিত হয় এ পাষাণে!
****************************
পান্থকূল আত্মীয় আমার
জীবনের অন্ধকার রাশি
হউক আলোক-পারাবার!
অশান্তি হউক শ্বস্তি মোর
দরিদ্রতা হ'ক ঋদ্ধি মম,
অরাতির অভিশাপ যেন
নামে শিরে আশীর্ব্বাদ সম
মৃত দুহিতার স্মৃতি যেন
পায় তৃপ্তি পরমার্থ ধ্যানে
যেন নিত্য ভূষার স্বরূপ
প্রকটিত হয় এ পাষাণে!
****************************
