বড়ু ভণিতার বৈষ্ণব পদাবলী
নিপট নীলজ বনমালি
বড়ু
এই পদটি কীর্ণহারের জমিদার বাবু সৌরেশচন্দ্র সরকারের প্রযত্নে, বীরভূম জেলার কীর্ণহার গ্রাম থেকে দেবিদাস ভট্টাচার্য্যর প্রকাশনায়, নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত, “বীরভূমি” পত্রিকা, চৈত্র ১৩০৬ (মার্চ ১৯০০), ৩য় বর্ষ, ৩য় সংখ্যার ১৬৯-পৃষ্ঠায় “চণ্ডীদাসের অপ্রকাশিত পদ” সংগ্রহের প্রবন্ধে প্রকাশিত হয়। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ অথ দান। বড়ারি॥
নিসেদ নীলজ বনমালি।
রাখালে কি ভেটে চন্দ্রাবলী॥
হেম ঘট দেখিয়া পাথারে।
সে রাধার মন সাত পাঁচ করে॥
মাকড়ের হাতে নারিকল।
খাইতে সাধ ভাঙ্গিতে নাহি বল॥
সাপের মাথা মণি জ্বলে।
বড়ু করে বাশুলী বরে॥
এই পদটি ১৩৪০ বঙ্গাব্দে (১৯৪৩ সালে) বসুমতী সাহিত্য মন্দির থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত, দীনেন্দ্রকুমার রায় দ্বারা জীবনী লিখিত “বৈষ্ণব মহাজন পদাবলী, মহাকবি চণ্ডীদাস-পদাবলী”, ১ম খণ্ড-এর, বিবিধ, ২৭৬-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।
॥ বেলাবলী॥
নিপট নীলজ বনমালি।
বাখানি কি ভেটে চন্দ্রাবলী॥
হেমধট দেখিয়া পাথারে।
সে রাধার মন সাতপাঁচ করে॥
মাকড়ের হাতে নারিকেল।
খাইতে সাধ ভাঙ্গিতে নাহি বল॥
সাপের মাথায় মণি জ্বলে।
বড়ু কহে বাশুলীর বলে॥
****************************