চণ্ডীদাসের বৈষ্ণব পদাবলী
সজনি, কি হেরিনু যমুনার কূলে
বড়ু চণ্ডীদাস
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, নায়িকার পূর্ব্বরাগ, ৩-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
॥ কামদ॥
সজনি, কি হেরিনু যমুনার কূলে !
ব্রজ-কুল-নন্দন, হরিল আমার মন,
ত্রিভঙ্গ দাঁড়াঞা তরু মূলে।
গোকুল-নগর মাঝে,
আর কত রমণী আছে,
তাছে কেন না পড়িল বাধা।
নিরমল কুলখানি,
যতনে রেখেছি আমি,
বাঁশী কেন বলে “রাধা রাধা”?
মল্লিকা চম্পক দামে, চূড়ার চালনী বামে,
তাহে শোভে ময়ুয়ের পাখে।
আশে পাশে ধেয়ে ধেয়ে,
সুন্দর সৌরভ পেয়ে,
অলি উড়ি পড়ে লাখে লাখে॥
সে কিরে চূড়ার ঠাম, কেবল যেমন কাম,
নানা ছাঁদে বাঁধে পাক মোড়া।
শির বেড়ল বৈলান জালে (১),
নব গুঞ্জামণি মালে,
চঞ্চল চাঁদ উপরে জোড়া॥
পায়ের উপর থুয়ে পা, কদম্বে হেলায়ে গা,
গলে শোতে মালতীর মালা।
বড়ু (২) চণ্ডীদাস কয়, না হইল পরিচয়,
রসের নাগর বড় কালা॥
(১) চূড়া-বন্ধন-বেণী। (২) বড়ু ( প্রা), বটু, ব্রাহ্মণ তনয়।
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, নায়িকার পৃর্ব্বরাগ, ৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
॥ কামোদ॥
সজনি, কি হেরিনু যমুনার কূলে !
ব্রজ-কুল-নন্দন, হরিল আমার মন,
ত্রিভঙ্গ দাঁড়াঞা (১) তরু-মূলে।
গোকুল নগর মাঝে, আর কত নারী আছে,
তাছে কেন না পড়িল বাধা।
নিরমল কুলখানি, যতনে রেখেছি আমি,
বাঁশী কেন বলে “রাধা রাধা”?
মল্লিকা চম্পক দামে, চূড়ার চালনী বামে,
তাহে শোভে ময়ুয়ের পাখে।
আশে পাশে ধেয়ে ধেয়ে, সুন্দর সৌরভ পেয়ে,
অলি উড়ি পড়ে লাখে লাখে॥
সে কিরে চূড়ার ঠাম, কেবল যেমন কাম,
নানা ছাঁদে বাঁধে পাকমোড়া।
শির বেড়ল বৈলান জালে (২), নব গুঞ্জামণি মালে,
চঞ্চল চাঁদ উপরে জোড়া॥
পায়ের উপর থুয়ে পা, কদম্বে হেলায়ে গা,
গলে শোতে মালতীর মালা।
বড়ু (৩) চণ্ডীদাস কয়, না হইল পরিচয়,
রসের নাগর বড় কালা॥
(১) দাঁড়াইয়া। (২) চুড়াবদ্ধনবেণী। (৩) ব্রাহ্মণ-তনয়।
****************************
সোণার নাতিনি কেন আইস যাও পুনঃ পুন
বড়ু চণ্ডীদাস
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, নায়িকার পূর্ব্বরাগ, ৫-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
॥ কামদ॥
সোণার নাতিনি কেন,
আইস যাও পুনঃপুন,
না বুঝি তোমার অভিপ্রায়।
সদাই কাঁদনা দেখি,
অঝরু ঝরয়ে আঁখি,
জাতি কুল সকল পাছে যায়॥
যমুনার জলে যাও
কদম তলার পানে চাও,
না জানি দেখিলা কোন জনে।
শ্বামল-বরণ হিরণ-পিঁধন
বসি থাকে যখন তখন,
সে জন পড়েছে বুঝি মনে॥
ঘরে আসি নাহি খাও
সদাই তাহারে চাও,
বুঝিলাঙ তোমার মনের কথা।
এখনি শুনিলে ঘরে
কি বোল বলিবে তোরে,
বাড়িয়া ভাঙ্গিবে তোর মাথা॥
একে তুমি কুল নারী,
কুল আছে তোমার বৈরী,
আর তাহে বড়ুয়ার বধূ।
কহে বড়ু চণ্ডীদাসে,
কুল শীল সব ভাসে,
লাগিল কালিয়া প্রেম মধু॥
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, নায়িকার পৃর্ব্বরাগ, ১৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
॥ কামোদ॥
সোণার নাতিনি কেন, আইস যাও পুনঃ পুন,
না বুঝি তোমার অভিপ্রায়।
সদাই কাঁদনা দেখি, অঝরু (১) ঝরয়ে আঁখি,
জাতি কুল সকল পাছে যায়॥
যমুনার জলে যাও, কদম তলার পানে চাও,
না জানি দেখিলা কোন জনে।
শ্বামল বরণ হিরণ-পিঁধন, বসি থাকে যখন তখন,
সে জন পড়েছে বুঝি মনে॥
ঘরে আসি নাহি খাও, সদাই তাহারে চাও,
বুঝিলাঙ (২) তোমার মনের কথা।
এখনি শুনিলে ঘরে, কি বোল বলিবে তোরে,
বাড়িয়া (৩) ভাঙ্গিবে তোর মাথা॥
একে তুমি কুল নারী, কুল আছে তোমার বৈরী,
আর তাহে বড়ুয়ার বধূ।
কহে বড়ু চণ্ডীদাসে, কুল শীল সব ভাসে,
লাগিল কালিয়া-প্রেম-মধু॥
(১) নিঝর। (২) বুঝিলাম। (৩) বাড়ি দিয়া।
এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, শ্রীরাধিকার পূর্ব্বরাগ, সখীর উক্তি, ৩০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
॥ কামদ॥
সোণার নাতিনি কেন, আইস যাও পুনঃ পুনঃ
না বুঝি তোমার অভিপ্রায়।
সদাই কাঁদনা দেখি অঝরু ঝরয়ে আঁখি ৩
জাতি কুল সব পাছে যায়॥
যমুনার জলে যাও কদমতলার পাশে চাও
না জানি দেখিলা কোন্ জনে।
শ্যামল বরণ হিরণ পিঁধন বসি থাকে যখন তখন ৭
সে জন পড়েছে বুঝি মনে॥
ঘরে আসি নাহি খাও সদাই তাহারে চাও
বুঝিলাম তোমার মনের কথা।
এখনি শুনিলে ঘরে কি বোল বলিবে তোরে
বাড়িয়া ভাঙ্গিবে তোর মাথা॥
একে তুমি কুলনারী কুল আছে তোমার বৈরী
আর তাহে বড়ুয়ার বধু। ১৪
কহে বড়ু চণ্ডীদাসে কুল শীল সব ভাসে
লাগিল কালিয়া প্রেম মধু॥
টীকা -
৩ - অঝরু --- অজস্র।
৭ - হিরণ পিঁধন ---- পীতবর্ণের কাপড় পরা।
১৪ - বড়ুয়ার ---- বড়লোকের।
****************************
সে যে নাগর গুণের ধাম
সে যে নাগর গুণধাম
বড়ু চণ্ডীদাস
এই পদটি আনুমানিক ১৭২৫ সালে রাধামোহন ঠাকুর (রাধামোহন দাস) সংকলিত ও বিরচিত এবং ১৮৭৮ সালে, রামনারায়ণ বিদ্যারত্ন দ্বারা সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “পদামৃত সমুদ্র”, ১১৬-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
॥ ধানসীরগৈকতালি॥
সে যে নাগর গুণের ধাম। জপএ তুহারি নাম॥
শুনিতে তুহারি বাত। পুলক ভরএ গাত॥ সে যে অবনত
করি শীর। লোচনে ঝরয়ে নীর॥ যদি বা পুছিএ বাণি।
উলট করএ পাণি॥ এধনি কহিএ তাহারি রীতে। আননা বুঝ
বি চিতে॥ ধ্রু॥ ধৈরজ নাহিক তায়। বড়ু চণ্ডীদাসে গায়॥
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, শ্রীকৃষ্ণের আপ্তদূতী, ১০-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।
॥ তিরোতা ধানশী॥
সে যে নাগর গুণধাম,
জপয়ে তোহারি নাম।
শুনিতে তোহারি বাত,
পুলকে ভরয়ে গাত।
অবনত করি শির, লোচনে ঝরয়ে নীর ;
যদি বা পুছয়ে বাণী, উলট করয়ে পাণি।
কহিয়ে তোহারি রীতে,
আন না বুঝিবি চিতে।
ধৈরজ নাহিক তায়, বড়ু চণ্ডীদাসে গায়।
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, শ্রীকৃষ্ণের আপ্তদূতী, ৪৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
॥ তিরোতা ধানশী॥
সে যে নাগর গুণধাম। জপয়ে (১) তোহারি (২) নাম॥
শুনিতে তোহারি বাত। পুলকে ভরয়ে (৩) গাত (8)॥
অবনত করি শির। লোচনে ঝরয়ে নীর॥
যদি বা পুছয়ে বাণী। উলট করয়ে পাণি॥
কহিয়ে তোহারি রীতে। আন না বুঝিবি চিতে॥
ধৈরজ নাহিক তায়। বড়ু চণ্ডীদাসে গায়॥
(১) জপ করে। (২) তোমার। (৩) পরিপূর্ণ হয় (৪) গাত্র।
এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, শ্রীরাধিকার পূর্ব্বরাগ, সখীর উক্তি, ৩৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
॥ তিরোতা ধানশী॥
সে যে নাগর গুণধাম।
জপয়ে তোহারি নাম॥
শুনিতে তোহারি বাত।
পুলকে ভরয়ে গাত॥ ৪
অবনত করি শির।
লোচনে ঝরয়ে নীর॥
যদি বা পুছয়ে বাণী।
উলট করয়ে পানি॥
কহিয়ে তোহারি রীতে।
আন না বুঝিবি চিতে॥
ধৈরয নাহিক তায়।
বড়ু চণ্ডীদাসে গায়॥
৪ – গাত --- গা, শরীর।
****************************
সাত পাঁচ সখী সঙ্গে বসিয়া ছিলাম রঙ্গে
বড়ু চণ্ডীদাস
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, সম্ভোগ মিলন, ২৭-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
॥ গান্ধার॥
সাত পাঁচ সখী সঙ্গে, বসিয়া ছিলাম রঙ্গে,
হেন কালে পাপ ননদিনী।
দেখিয়া আমাকে, তার কাছে ডাকে,
“আইসহ শ্যাম সোহাগিনী॥”
রাধা বিনোদিনি, তোঁমারে বলিতে কি?
চাই দুই তিন কথা, যে কথা তোমার,
বড়ই শুনিয়াছি॥
তুমি কোন দিনে, যমুনা সিনানে,
গিয়াছিলা নাকি একা?
শ্যামের সহিতে, কদন্ব তলাতে,
হৈয়াছিল নাকি দেখা?
সেই দিন হৈতে, সেইত পথেতে,
করে নাকি আনাগোনা?
রাধা রাধা বলি! বাজায় মুরলী,
তাহে হৈল জানা শুনা।
যে দিন দেখিব, আপন নয়নে,
তা সঞে (১) কহিতে কথা।
কেশ ছিঁড়ি, বেশ দুরে তেয়াগিব,
ভাঙ্গিব বাড়িয়া মাথা॥
একি পরমাদ, দেয় পরিবাদ,
এ ছার পাড়ার লোকে।
পর চরচায় (২), যে থাকে সদায়,
সাপে খাক্ তার বুকে॥
গোকুল নগরে, গোপের মাঝারে,
এত দিন বসি মোরা।
কভু না জানিনু, কভু না শুনিনু,
শ্যাম কাল কি গোরা॥
বড়ুয়ার ঝিয়ারী, বড় নাম ধরি,
তাহে বড়ুয়ার বৌ।
নিরমল কুলে, এ কথা যে তোলে,
সেই নারী গরল খাউ (৩)॥
চিত দড় করি, থাকলো সুন্দরি,
যেন কভু নাহি টলে।
কাহার কথায়, কার কিবা হয়?
বড়ু চণ্ডীদাস বলে।
১। সঙ্গে। ২। চর্চ্চায়। ৩। খাউক, ভক্ষণ করুক।
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, সম্ভোগ মিলন, ৯৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
॥ গান্ধার॥
সাত পাঁচ সখী সঙ্গে, বসিয়া ছিলাম রঙ্গে,
হেন কালে পাপ ননদিনী।
দেখিয়া আমাকে, তার কাছে ডাকে,
“আইসহ (১) শ্যাম সোহাগিনী॥”
রাধা বিনোদিনি! তোঁমারে বলিতে কি?
চাই দুই তিন কথা, যে কথা তোমার,
বড়ই শুনিয়াছি॥
তুমি কোন দিনে, যমুনা সিনানে,
গিয়াছিলা নাকি একা?
শ্যামের সহিতে, কদন্ব তলাতে,
হৈয়াছিল নাকি দেখা?
সেই দিন হৈতে, সেইত পথেতে,
করে নাকি আনাগোনা (২)?
রাধা রাধা বলি, বাজায় মুরলী,
তাহে হৈল জানা শুনা।
যে দিন দেখিব, আপন নয়নে,
তা সঞে (৩) কহিতে কথা।
কেশ ছিঁড়ি বেশ, দুরে তেয়াগিব,
ভাঙ্গিব বাড়িয়া মাথা॥
একি পরমাদ, দেয় পরিবাদ,
এছার পাড়ার লোকে।
পর চরচায় (8), যে থাকে সদায়,
সাপে খাক্ তার বুকে॥
গোকুল নগরে, গোপের মাঝারে,
এত দিন বসি মোরা।
কভু না জানিনু, কভু না শুনিনু,
শ্যাম কাল কি গোরা॥
বড়ুয়ার ঝিয়ারী, বড় নাম ধরি,
তাহে বড়ুয়ার বৌ।
নিরমল কুলে, এ কথা যে তোলে,
সেই নারী গরল খাউ (৫)॥
চিত দড় করি, থাকলো সুন্দরি,
যেন কভু নাহি টলে।
কাহার কথায়, কার কিবা হয়,
বড়ু চণ্ডীদাস বলে।
(১) আইস। (২) যাতায়াত। (৩) সঙ্গে। (8) চর্চ্চায়। (৫) খাউক।
এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, সম্ভোগ-ম্মৃতি, ৯৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
॥ গান্ধার॥
সাত পাঁচ সখী সঙ্গে বসিয়া ছিলাম রঙ্গে
হেন কালে পাপ ননদিনী।
দেখিয়া আমাকে তার কাছে ডাকে
“আইস শ্যাম-সোহাগিনী॥
রাধা তোমারে কহিতে কি।
দুই চারি দিন আমি ও কথা
কাণেতে শুনিয়াছি॥
তুমি কোন দিনে যমুনা-সিনানে
গিয়াছিলে নাকি একা।
শ্যামের সহিতে কদন্ব-তলাতে
হয়েছিল নাকি দেখা॥
সেই দিন হৈতে এই পথে পথে
নিতি করে আনা গোনা।
রাধা রাধা বলি বাজায় মুরলী
তেঁই হ’ল জানা শুনা।
যে দিন দেখিব আপন নয়ানে
তা সনে কহিতে কথা।
কেশ ছিঁড়ি বেশ দূরে তেয়াগিব
ভাঙ্গিব বাড়িয়া মাথা॥
এ কি পরমাদ দেয় পরিবাদ
এ ছার পাড়ার লোকে।
পর চরচায় যে থাকে সদায়
সাপে খাক্ তার বুকে॥
গোকুল নগরে গোপের মাঝারে
এত দিন বসি মোরা।
কভু নাহি জানি কভু নাহি শুনি
কানু কি কালিয়া গোরা॥
বড়ুয়ার ঝিয়ারী বড় নাম ধরি
বলই বড়ুয়া বউ।
নিরমল কুলে এ কথা যে বলে
সেই নারী গরল খাউ॥”
চিত থির করি থাকহ সুন্দরি
যেন মন নাহি টলে।
কাহার কথায় কার কিবা হয়
বড়ু চণ্ডীদাস বলে॥
৫-৭। পাঠান্তর,---
রাধা বিনোদিনি তোমারে বলিতে কি।
চাই দুই তিন কথা যে কথা তোমায়
বড়ই শুনিয়াছি॥
২০। পরিবাদ---নিন্দা, কলঙ্ক।
২৯। বড় ভাল বধূ বলিয়া গর্ব্ব করিয়া থাকি।
****************************
প্রথম পহর নিশি সুস্বপন রাশি
প্রথম প্রহর নিশি সুস্বপন দেখি বসি
বড়ু চণ্ডীদাস
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, রসোদ্গার, ১১০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
॥ বিভাস॥
প্রথম পহর নিশি, সুস্বপন রাশি। ধ্রু।
সব কথা কহিয়ে তোমারে।
বসিয়া কদম্ব তলে, সে কানু করিছে কোলে,
চুম্ব দিছে বদন কমলে॥
অঙ্গে দেই চন্দন, বলে মধুর বচন,
আরে বাঁশী বায় (১) সুমধুরে।
চাহিলেন সুরতি (২), না দিনু যে পাপমতি,
দেখিনু কানু দোয়জ (৩) পহরে॥
তৃতীয় পহর নিশে, শ্যামের কোলেতে বসি,
নেহারনু সে চাঁদ বদনে।
ঈষৎ হাসন করি, প্রাণ মোর নিল হরি,
বেয়াকুলি হইনু মদনে॥
চতুর্থ পহরে কান, করিল অধর পান,
মোরে ভেল রতি অশোয়াসে।
দারুণ কোকিল নাদে, ভাঙ্গিল মোহর নিদে,
রহ গাইল বড়ু চণ্ডীদাসে॥
(১) বাজে। (২) রকিক্রীড়া। (৩) দ্বিতীয়।
এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, সম্ভোগ-ম্মৃতি, ১০১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
॥ বিভাস॥
প্রথম পহর নিশি সুস্বপন দেখি বসি
সব কথা কহিয়ে তোমারে।
বসিয়া কদম্ব তলে সে কানু করিছে কোলে
চুম্ব দিছে বদন-উপরে॥
অঙ্গে দিয়া চন্দন বলে মধুর বচন
আর বায় বাঁশী সুমধুরে।
চাহিলেন সুরতি নাহি দিলা পাপমতি
দেখিল কৃষ্ণ দৌজি প্রহরে॥
তৃতীয় প্রহর নিশি মুই কৃষ্ণ কোলে বসি
নেহারিনু সে চাঁদ-বদনে।
ঈষৎ হাসন করি প্রাণ মোর নিল হরি
বিয়াকুল হইল মদনে॥
চতুর্থ প্রহরে কান করিল অধর পান
মোর ভেল রতি অশোয়াসে।
দারুণ কোকিল নাদে ভাঙ্গিল আমার নিঁদে
রস গাইল বড়ু চণ্ডীদাসে॥
৬। বায়---বাজায়।
৮। জৌজি---দ্বিতীয়।
১৪। আশোয়াসে---আশা।
****************************
কেন বা পিরীতি কৈনু কালা কানুর সনে
কেন বা পীরিতি কৈলাম শ্যাম বঁধুর সনে
বড়ু চণ্ডীদাস
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, অনুরাগ - আত্মপ্রতি, ৪৬-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
॥ গান্ধার॥
কেনবা পিরীতি কৈনু কালা কানুর সনে।
ভাবিতে রসের তনু জারিলেক ঘুণে॥
কত ঘর বাহির হইব দিবা রাতি।
বিষম হইল কালা কানুর পিরীতি॥
না রুচে ভোজন পান কি মোর শয়নে।
বিষ মিশাইল মোর এ ঘর করণে॥
ঘরে গুরু দুরজন ননদিনী আগি (১)।
দু আঁখি মুদিলে বলে কাঁদে শ্যাম লাগি॥
আকাশ যুড়িয়া ফাঁদ যাইতে পথ নাই।
কহে বড়ু চণ্ডীদাস মিলিবে হেথাই॥
১। আগি --- অগ্নি।
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, অনুরাগ – আত্ম প্রতি, ১৬৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
॥ গান্ধার॥
কেন বা পিরীতি কৈনু কালা কানুর সনে।
ভাবিতে রসের তনু জারিলেক ঘুণে॥
কত ঘর বাহির হইব দিবা রাতি।
বিষম হইল কালা কানুর পিরীতি॥
না রুচে ভোজন পান কি মোর শয়নে।
বিষ মিশাইল মোর এ ঘর করণে॥
ঘরে গুরু দুরজন ননদিনী আগি।
দু আঁখি মুদিলে বলে কাঁদে শ্যাম লাগি॥
আকাশ যুড়িয়া ফাঁদ যাইতে পথ নাই।
কহে বড়ু চণ্ডীদাস মিলিবে হেথাই॥
এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, আক্ষেপানুরাগ, ১৫৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
স্বগত
॥ গাঙ্কার॥
কেন বা পীরিতি কৈলাম শ্যাম বঁধুর সনে।
ভাবিতে রসের তনু জারিলেক ঘুণে॥
কত ঘর বাহির হইব দিবা রাতি।
বিষম হইল কালা কানুর পীরিতি॥
না রুচে ভোজন পান কি মোর শয়নে।
বিষ মিশাইল মোর এ ঘর করণে॥
ঘরে গুরু দুরজন ননদিনী আগি।
দু আঁখি মুদিলে বলে কাঁদে কানু লাগি॥
আকাশ যুড়িয়া ফাঁদ যেতে পথ নাই।
কছে বড়ু চণ্ডীদাস মিলিবে এখাই॥
১। কেন বা পীরিত কৈনু কালা কানুর সনে---পাঠান্তর।
৬। মোর---যেন---পাঠান্তর।
****************************
জনম গোঁঙানু দুখে কত বা সহিব বুকে
জনম গোঁয়ানু দুখে কত বা সহিব বুকে
বড়ু চণ্ডীদাস
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, অনুরাগ - আত্মপ্রতি, ৪৬-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
॥ গান্ধার॥
জনম গোঁঙানু দুখে, কত বা সহিব বুকে,
কানু কানু করি কত নিশি পোহাইব।
অন্তরে রহিল ব্যথা, কুলশীল গেল কোথা,
কানু লাগি গরল ভখিব॥
কানু দিনু তিলাঞ্জলি, গুরু দিঠে দিনু বালি,
কানু লাগি এমতি করিনু।
ছাড়িনু গৃহের সাধ, কানু কৈল পরিবাদ,
তাহার উচিত ফল পাইনু॥
অবলা না গণে কিছু, এমতি হইবে পিছু,
তবে কি এমন প্রেম করে।
ভাল মন্দ নাহি জানে, পর মুখে যেবা শুনে,
তেঞিত অনলে পুড়ে মরে॥
বড়ু চণ্ডীদাসে কয়, প্রেম কি আনল হয়,
শুধুই সে সুধাময় লাগে।
ছাড়িলে না ছাড়ে সেহ, এমতি দারুণ লেহ,
সদাই হিয়ার মাঝে জাগে॥
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, অনুরাগ – আত্ম প্রতি, ১৬৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
॥ গান্ধার॥
জনম গোঁঙানু দুখে, কত বা সহিব বুকে,
কানু কানু করি কত নিশি পোহাইব।
অন্তরে রহিল ব্যথা, কুলশীল গেল কোথা,
কানু লাগি গরল ভখিব॥
কানু দিনু তিলাঞ্জলি, গুরু দিঠে দিনু বালি,
কানু লাগি এমতি করিনু।
ছাড়িনু গৃহের সাধ, কানু কৈল পরিবাদ,
তাহার উচিত ফল পাইনু॥
অবলা না গণে কিছু, এমতি হইবে পিছু,
তবে কি এমন প্রেম করে।
ভাল মন্দ নাহি জানে, পর মুখে যেবা শুনে,
তেঞিত অনলে পুড়ে মরে॥
বড়ু চণ্ডীদাসে কয়, প্রেম কি আনল হয়,
শুধুই সে সুধাময় লাগে।
ছাড়িলে না ছাড়ে সেহ, এমতি দারুণ লেহ,
সদাই হিয়ার মাঝে জাগে॥
এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, আক্ষেপানুরাগ, ১৫৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
স্বগত
॥ গান্ধার॥
জনম গোঁয়ানু দুখে কত বা সহিব বুকে
কানু কানু করি কত নিশি পোাইব।
অন্তরে রহিল ব্যথা কুল শীল গেল কোথা
কানু লাগি গরল ভখিব॥
কুলে দিনু তিলাঞ্জলি গুরু দিঠে দিনু বালি ৫
কানু লাগি এমতি করিনু।
ছাড়িনু গৃহের সাধ কানু কৈল পরিবাদ
তাহার উচিত ফল পাইনু॥
অবলা না গণে কিছু এমতি হইবে পিছু ৯
তবে কি এমন প্রেম করে।
ভাল মন্দ নাহি জানে পরমুখে যেবা শুনে
তেঁই ত অনলে পুড়ে মরে॥
বড়ু চণ্ডীদাসে কয় প্রেম কি আনল হয়
সুধুই যে সুধাময় লাগে।
ছাড়িলে না ছাড়ে সেহ এমতি দারুণ লেহ
সদাই হিয়ার মাঝে জাগে॥
৫। গুরু দিঠে দিনু বালি---গুরু জনকে অপমানিত ও দুঃখিত করিলাম।
৯। গণে---জানে---পাঠান্তর।
****************************
কেন বা কানুর সনে পিরীতি করিনু
কেন বা কানুর সনে পীরিতি করিনু
বড়ু চণ্ডীদাস
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, অনুরাগ - আত্মপ্রতি, ৪৬-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
॥ সুহই॥
কেন বা কানুর সনে পিরীতি করিনু।
না ঘুচে দারুণ লেহা ঝুরিয়া মরিনু॥
আর জ্বালা সৈতে নারি কত উঠে তাপ।
বচন নিঃসৃত নহে বুকে খেলে সাপ॥
জন্ম হইতে কুল গেল ধর্ম্ম গেল দূরে।
নিশি দিশি প্রাণ মোর কানু গুণে ঝুরে॥
নিষেধিলে নাহি মানে ধরম বিচার।
বুঝিনু পিরীতির হয় ন্বতন্ত্র আচার॥
করমের দোষে এজনমে কিবা করে।
কহে বড়ু চণ্ডীদাস বাশুলীর বরে॥
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, অনুরাগ – আত্ম প্রতি, ১৭১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
॥ সুহই॥
কেন বা কানুর সনে পিরীতি করিনু।
না ঘুচে দারুণ লেহা ঝুরিয়া মরিনু॥
আর জ্বালা সৈতে নারি কত উঠে তাপ।
বচন নিঃসৃত নহে বুকে খেলে সাপ॥
জন্ম হইতে কুল গেল ধর্ম্ম গেল দূরে।
নিশি দিশি প্রাণ মোর কানু গুণে ঝুরে॥
নিষেধিলে নাহি মানে ধরম বিচার।
বুঝিনু পিরীতির হয় ন্বতন্ত্র আচার॥
করমের দোষে এ জনমে কিবা করে।
কহে বড়ু চণ্ডীদাস বাশুলীর বরে॥
এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, আক্ষেপানুরাগ, ১৫৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
স্বগত
॥ সুহই॥
কেন বা কানুর সনে পীরিতি করিনু।
না ঘুচে দারুণ লেহা ঝুরিয়া মরিনু॥
আর জ্বালা সইতে নারি কত উঠে তাপ।
বচন নিঃসৃত নহে বুকে খেলে সাপ॥
জনম হৈতে কুল গেল ধরম গেল দূরে।
নিশি দিন মোর মন কানু লাগি ঝুরে॥
নিষেধিলে নাহি মানে ধরম বিচার।
বুঝিনু পীরিতের হয় স্বতন্ত্র আচার॥
করমের দোষ রে জনমে কিবা করে।
কহে বড়ু চণ্ডীদাস বাশুলীর বরে॥
****************************
পিরীতি লাগিয়া দিনু পরাণ নিছনি
পীরিতি লাগিয়া দিনু পরাণ নিছনি
বড়ু চণ্ডীদাস
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, অনুরাগ - আত্মপ্রতি, ৪৬-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
॥ সুহই॥
পিরীতি লাগিয়া দিনু পরাণ নিছনি।
কানু বিনু দোসর দুকাণে নাহি শুনি॥
মনোদুখে হৃদয়ে সদাই সোঙরিয়ে।
কানু পরসঙ্গ বিনু তিলেক না জীয়ে॥
যাহার লাগিয়া আমি কাঁদি দিবা রাতি।
নিছিয়া লৈয়াছি তারে কুলশীল জাতি॥
আর যত অভিমান দিনু বঁধুর পায়।
বড়ু চণ্ডীদাস কহে যেবা যারে ভায়॥
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, অনুরাগ – আত্ম প্রতি, ১৭৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
॥ সুহই॥
পিরীতি লাগিয়া দিনু পরাণ নিছনি।
কানু বিনু দোসর দুকাণে নাহি শুনি॥
মনোদুখে হৃদয়ে সদাই সোঙরিয়ে।
কানু পরসঙ্গ বিনু তিলেক না জীয়ে॥
যাহার লাগিয়া আমি কাঁদি দিবা রাতি।
নিছিয়া লৈয়াছি তারে কুলশীল জাতি॥
আর যত অভিমান দিনু বঁধুর পায়।
বড়ু চণ্ডীদাস কহে যেবা যারে ভায়॥
এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, আক্ষেপানুরাগ, ১৫৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
স্বগত
॥ সুহই॥
পীরিতি লাগিয়া দিনু পরাণ নিছনি।
কানু বিনু দোসর দু কাণে নাহি শুনি॥
রুপ নিরখিয়া আরতি নাহি ছুটে।
বোল কি বলিতে পারি যত উঠে চিতে॥
মনোদুখে হৃদয়ে সদাই সোঙরিয়ে।
কানুপরসঙ্গ বিনু তিলেক না জীয়ে॥
যাহার লাগিয়া আমি কাঁদি দিবারাতি।
নিছিয়া লয়েছি তারে কুল শীল জাতি॥
আর যত অভিমান দিনু বঁধুর পায়।
বড়ু চণ্ডীদাস কহে যেবা যারে ভায়॥
****************************
কালার পিরীতি গরল সমান
কালার পীরিতি গরল সমান
বড়ু চণ্ডীদাস
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, অনুরাগ - আত্মপ্রতি, ৪৭-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
॥ শ্রীরাগ॥
কালার পিরীতি, গরল সমান,
না খাইলে থাকে সুখে।
পিরীতি অনলে, পুড়িয়া মরে যে,
জনম যায় তার দুখে॥
আর বিষ খেলে, তখনি মরণ,
এ বিষে জীবন শেষ।
সদা ছটফট, ঘূরুণি নিপট,
লট পট তার বেশ॥
নয়নের কোণে, চাহে যাঁহা পানে,
সে ছাড়ে জীবনের আশ।
পরশ পাথর, ঠেকিয়া রহিল,
কহে বড়ু চণ্ডীদাস।
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, অনুরাগ – আত্ম প্রতি, ১৮০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
॥ শ্রীরাগ॥
কালার পিরীতি, গরল সমান,
না খাইলে থাকে সুখে।
পিরীতি অনলে, পুড়িয়া মরে যে,
জনম যায় তার দুখে॥
আর বিষ খেলে, তখনি মরণ,
এ বিষে জীবন শেষ।
সদা ছটফট, ঘূরুণি নিপট,
লট পট তার বেশ॥
নয়নের কোণে, চাহে যাঁহা পানে,
সে ছাড়ে জীবনের আশ।
পরশ পাথর, ঠেকিয়া রহিল,
কহে বড়ু চণ্ডীদাস॥
এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, আক্ষেপানুরাগ, ১৬১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
স্বগত
॥ শ্রী॥
কালার পীরিতি গরল সমান
না খাইলে থাকে সুখে।
পীরিতি অনলে পুড়িয়া মরে যে
জনম যায় তার দুখে॥
আর বিষ খেলে তখনি মরণ
এ বিষে জীবন শেষ।
সদা ছট্ ফট্ ঘুরুণি নিপট
লট পট তার বেশ॥
নয়নের কোণে চাহে যাঁহা পানে
সে ছাড়ে জীবনের আশ।
পরশ পাথর ঠেকিয়া রহিল
কহে বড়ু চণ্ডীদাস॥
****************************