চণ্ডীদাসের বৈষ্ণব পদাবলী
*
কবি চণ্ডীদাস এর পরিচিতির পাতায় . . .

বন্ধুর লাগিয়া শেজ বিছাইনু
বঁধুর লাগিয়া শেজ বিছাইনু

বড়ু চণ্ডীদাস
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, বিপ্রলব্ধা, ৫৩-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ ধানশী॥

বন্ধুর লাগিয়া,     শেজ বিছাইনু,
গাঁথিনু ফুলের মালা।
তাম্বুল সাজনু,     দীপ উজারিনু,
মন্দির হইল আলা॥
সই পাছে এ সব হবে আন।
সে হেন নাগর,     গুণের সাগর
কাহে না মিলল কান?
শাশুড়ী ননদে,     বঞ্চনা করিয়া,
আইনু গ্রহন বনে।
বড় সাধ মনে,     এ রূপ যৌবনে,
মিলিব বন্ধুর সনে॥
পথ পানে চাহি,     কত না রহিব,
কত প্রবোধিব মনে?
রস শিরোমণি,     আসিবে এখনি,
বডু চণ্ডীদাস ভণে॥

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, বিপ্রলব্ধা, ১৯৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ধানশী॥

বন্ধুর লাগিয়া,     শেজ বিছাইনু,
গাঁথিনু ফুলের মালা।
তাম্বুল সাজনু,     দীপ উজারিনু,
মন্দির হইল আলা॥
সই! পাছে এ সব হবে আন।
সে হেন নাগর,     গুণের সাগর
কাহে না মিলল কান?
শাশুড়ী ননদে,     বঞ্চনা করিয়া,
আইনু গ্রহন বনে।
বড় সাধ মনে,     এ রূপ যৌবনে,
মিলিব বন্ধুর সনে॥
পথ পানে চাহি,     কত না রহিব,
কত প্রবোধিব মনে?
রস শিরোমণি,     আসিবে এখনি,
বডু চণ্ডীদাস ভণে॥

বিপ্রলব্ধা লক্ষণ ---
"সখীর আশ্বাসে ধনী স্থির করি মন। প্রিয় আগমন পথ করি নিরীক্ষণ॥
বৃক্ষের পত্রে পত্রে যদি শব্দ হয়। এই আইসে প্রিয় বলি উঠিয়া বৈঠয়॥
দূতী পাঠাইয়া দিলা প্রিয়ার কারণে। ফিরিয়া আইলা দূতী বজ্র হেন মানে॥
এই রূপ বিচ্ছেদ বিষাদে নিশি যায়। * * * * ॥
---ভক্তমাল॥

এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, বিপ্রলব্ধা, ১০৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ধানশী॥

বঁধুর লাগিয়া     শেজ বিছাইনু
গাঁথিনু ফুলের মালা।

তাম্বুল সাজনু     দীপ উজারিনু ৩
মন্দির হইল আলা॥
সই পাছে এ সব হবে আন। ৫
সে হেন নাগর     গুণের সাগর
কাহে না মিলল কান।
শাশুড়ী ননদে     বঞ্চনা করিয়া
আইনু গ্রহনবনে।
বড় সাধ মনে     এ রূপ-যৌবনে
মিলিব বঁধুর সনে॥
পথ পানে চাহি     কত বা রহিব
কত প্রবোধিব মনে।
রসশিরোমণি     আসিবে এখনি
বডু চণ্ডীদাস ভণে॥

৩। উজারুনু---উজ্জ্বল করিনু।
৫। আন---বৃথা।

এই পদটি ১৩৪৮ বঙ্গাব্দে (১৯৪১ খৃষ্টাব্দ) প্রকাশিত, চাঁদপুর ও মেছড়া স্কুলের ভূতপূর্ব্ব হেডমাস্টার মহাশয় হরিলাল চট্টোপাধ্যায় দ্বারা সংগৃহীত ও প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীপদরত্নমালা” ৪র্থ সংস্করণ (১ম সংস্করণ ১৩২৩ বঙ্গাব্দ বা ১৯১৬ খৃষ্টাব্দ) গ্রন্থের, একাদশ অধ্যায়, বাসক সজ্জা, ৩৪৬ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ ধানশী॥

বন্ধুর লাগিয়া     শেজ বিছাইনু
গাথিনু ফুলের মালা।
তাম্বুল সাজনু     দীপ উজাইনু
মন্দির হইল আলা॥
সই পাছে এ সব হইবে আন।
সে হেন নাগর     গুণের সাগর
কাহে না মিলল কান॥ ধ্রু॥
শাশুড়ী ননদে     বঞ্চনা করিয়া
আইনু গ্রহন বনে।
বড় সাধ মনে     এ রূপ যৌবনে
মিলিব বন্ধুর সনে॥
পথ পানে চাহি     কত না রহিব
কত প্রবোধিব মনে।
রস শিরোমণি     আসিবে এখনি
বডূ চণ্ডীদাস ভনে॥

****************************








*
সে যে বৃষভানু সুতা
বড়ু চণ্ডীদাস
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, বিপ্রলব্ধা, ৫৩-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ সুহিনী॥

সে যে বৃষভানু সুতা। মরমে পাইয়া ব্যথা॥
সজল নয়ান হৈয়া। রহে পথপানে চাইয়া॥
ফুল শেজ বিছাইয়া। রহয়ে ধেয়ানী হৈয়া॥
উজর চাঁদনি রাতি। মন্দিরে রতন বাতি॥
কহে সব ভেল আন। কাহে না মিলল কান॥
সকল বিফল হৈল। আধ রজনী গেল॥
শ্যাম বঁধুয়ার পাশ। চলু বড়ু চণ্ডীদাস॥

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, বিপ্রলব্ধা, ১৯৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ সুহিনী॥

সে যে বৃষভানু সুতা।
মরমে পাইয়া ব্যথা॥
সজল নয়ান হৈয়া।
রহে পথপানে চাইয়া॥
ফুল শেজ বিছাইয়া।
রহয়ে ধেয়ানী হৈয়া॥
উজর চাঁদনি রাতি।
মন্দিরে রতন বাতি॥
কহে সব ভেল আন।
কাহে না মিলল কান॥
সকল বিফল হৈল।
আধ রজনী গেল॥
শ্যাম বঁধুয়ার পাশ।
চলু বড়ু চণ্ডীদাস॥

এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, বিপ্রলব্ধা, ১০৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ সুহিনী॥

সে যে বৃষভানু-সুতা।
মরমে পাইয়া ব্যথা॥
সজলনয়ান হৈয়া।
রহে পথ পানে চাইয়া॥
ফুল-শেজ বিছাইয়া।
রহয়ে ধেয়ানী হৈয়া॥
উজর চাঁদনি রাতি।
মন্দিরে রতন-বাতি॥
কহে সব ভেল আন।
কাহে না মিলল কান॥
সকল বিফল হৈল।
আধ রজনী গেল॥
শ্যাম বঁধুয়ার পাশ।
চলু বড়ু চণ্ডীদাস॥

****************************









*
শুনহ রায়ান ঝি
শুনলো রাজার ঝি
শুন লো রাজার ঝি

বড়ু চণ্ডীদাস
এই পদটি আনুমানিক ১৭২৫ সালে রাধামোহন ঠাকুর ( রাধামোহন দাস ) সংকলিত ও বিরচিত এবং ১৮৭৮ সালে, রামনারায়ণ বিদ্যারত্ন দ্বারা সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “পদামৃত সমুদ্র”, ২০১-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ অথ প্রকারান্তরং॥
॥ সহই রাগ সমতালৌ॥

শুনহ রায়ান ঝি। লোকে না বলিবে কি॥ মিছাই
করলি মান। তো বিনে জাগল কান॥ আনত সঙ্কেত
করি। তাহা জাগইলে হরি॥ উলটি করসি মান।
বড়ু চণ্ডী দাস গান॥১

টীকা -
শ্রীকৃষ্ণ নিকটাদাগত্য দূতী শ্রীমতীং প্রতি শুনহ কায়ানঝি লোকে না হলিবে কি ইত্যাদিকং সোপালম্ভমাহ॥১॥

এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, খণ্ডিতা, ৫৬-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ সুহই॥

শুনলো রাজার ঝি। লোকে না বলিবে কি?
মিছই করসি মান। তো বিনু জাগল কান॥
আনত সঙ্কেত করি। তাহা জাগইলা হরি॥
উলটি করসি মান। বড়ু-চণ্ডীদাস গান॥

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, মান, ২১০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ সুহই॥

শুনলো রাজার ঝি।
লোকেনা বলিবে কি?
মিছই করসি মান।
তোবিনু জাগল কান॥
আনত সঙ্কেত করি।
তাহা জাগইলা হরি॥
উলটি করসি মান।
বড়ু চণ্ডীদাস গান॥

এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, বিপ্রলব্ধা, ১১২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ সুহই॥

শুন লো রাজার ঝি।
লোকে না বলিবে কি॥
মিছাই করসি মান।
তো বিনু জাগল কান॥
আনত সঙ্কেত করি।
তাহা জাগাইলা হরি॥
উলটি করসি মান।
বড়ু চণ্ডীদাস গান॥

****************************









*
আপন শির হাম আপন হাতে কাটিনু
আপন শির হাম আপন হাতে কাটিমু

বড়ু চণ্ডীদাস
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, মান, ২১১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ ধানশী॥

আপন শির হাম,     আপন হাতে কাটিনু,
কাহে করিনু হেন মান?
শ্যাম সুনাগর,     নটবর শেখর,
কাঁহা সখি করল পয়ান?
তপগ বরত কত,     করি দিন যামিনী,
যো কানু কো নাহি পায়।
হেন অমূল ধন     মঝু পদে গড়ায়ল,
কোপে মুঞি ঠেলিনু পায়॥
আরে সই! কি হবে উপায়?
কহিতে বিদরে হিয়া,     ছাড়িনু সে হেন পিয়া,
অতি ছার মানের দায়॥
জনম অবধি মোর,     এশেল রহিবে বুকে,
এ পরাণ কি কাজ রাখিয়া?
কহে বড়ু চণ্ডীদাস     কি ফল হইবে বল,
গোড়া কেটে আগে জল দিয়া?

এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, কলহান্তরিতা, ১১৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

রাধিকার উক্তি
॥ ধানশী॥

আপন শির হাম     আপন হাতে কাটিমু
কাহে করিনু হেন মান।
শ্যাম সুনাগর     নটবর-শেখর
কাঁহা সখি করল পয়ান॥
তপ বরত কত     করি দিন-যামিনী ৫
যো কানু কো নাহি পায়।
হেন অমূল্য ধন     মঝু পদে গড়ায়ল
কোপে মুঁই ঠেলিনু পায়॥
আরে সই, কি হবে উপায়।
কহিতে বিদরে হিয়া     ছাড়িনু সেহেন পিয়া
অতি ছার মানেরই দায়॥
জনম অবধি মোর     এ শেল রহিবে বুকে
এ পরাণ কি কাজ রাখিয়া।
কহে বড়ু চণ্ডীদাস     কি ফল হইবে বল
গোঁড়া কেটে আগে জল দিয়া॥

৫। বরত---ব্রত।

****************************








*
উহার নাম করো না নামে মোর নাহি কাজ
বড়ু চণ্ডীদাস
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, কলহান্তরিতা, ২১৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। রমণীমোহন মল্লিক মহাশয় এই পদটি একটি হস্তলিখিত প্রাচীন গ্রন্থ থেকে পেয়েছিলেন। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ বিভাস॥

উহার নাম করো না নামে মোর নাহি কাজ।
উনি করেছেন ধর্ম্ম নষ্ট ভুবন ভরি লাজ॥
উনি নাটের গুরু সই উনি নাটের গুরু।
উনি করেছেন কুলের বাহির নাচাইয়া ভূরু॥
এনে চন্দ্র হাতে দিল যখন ছিল উহাঁর কাজ।
এখন উহাঁর অনেক হলো আমরা পেলাম লাজ॥
কহে বড়ু চণ্ডীদাস বাশুলী আদেশে।
উহাঁর সনে লেহ, করে তনু হইল শেষে॥

এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, মান, ১১২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীরাধিকার উক্তি
॥ বিভাষ॥

উহাঁর নাম করো না নামে মোর নাহি কাজ।
উনি করেছেন ধর্ম্ম নষ্ট ভুবন ভরি লাজ॥
উনি নাটের গুরু সই উনি নাটের গুরু।
উনি করেছেন কুলের বাহির নাচাইয়া ভূরু॥
এনে চন্দ্র হাতে দিলে যখন ছিল উহাঁর কাজ।
এখন উহাঁর অনেক হল আমরা পেলাম লাজ॥
কহে বড়ু চণ্ডীদাস বাশুলী আদেশে।
উহাঁর সনে লেহ করে তনু হইল শেষে॥

****************************









*
সখিরে বরষ বহিয়া গেল বসন্ত আওল
বড়ু চণ্ডীদাস
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, প্রবাস, ৫৭-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ সিন্ধুড়া॥

সখিরে, বরষ বহিয়া গেল,     বসন্ত আওল,
ফুটল মাধবী লতা।
কুহু কুহু করি,     কোকিল কুহরে,
গুঞ্জরে ভ্রমরী যতা॥
আমার মাথার কেশ,     সুচারু অঙ্গের বেশ,
পিয়া যদি মথুরা রহিল।
ইহ নব যৌবন,     পরশ রতন ধন,
কাচের সমান ভেল॥
কোন সে নগরে,     নাগর রহল,
নাগরী পাইয়া ভোর।
কোন গুণবতী,     গুণেতে বেঁধেছে,
লুবধ ভ্রমর মোর॥
যাও সহচরি,     মখুরা মণ্ডলে,
বলিও আমার কথা।
পিয়া এই দেশে,     আইসে বা না আসে,
জানিয়া আইস হেথা॥
বিধুমুখী বোলে,     সহচরী চলে,
নিদয় নিঠুর পাশ।
সহচরী সনে,     ভণয়ে ভর্ৎসয়ে,
কবি বড়ু চণ্ডীদাস।

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, প্রবাস, ২২৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ সিন্ধুড়া॥

সখিরে, বরষ বহিয়া গেল,     বসন্ত আওল,
ফুটল মাধবী লতা।
কুহু কুহু করি,     কোকিল কুহরে,
গুঞ্জরে ভ্রমরী যতা॥
আমার মাথার কেশ,     সুচারু অঙ্গের বেশ,
পিয়া যদি মথুরা রহিল।
ইহ নব যৌবন,     পরশ রতন ধন,
কাচের সমান ভেল॥
কোন্ সে নগরে,     নাগর রহল,
নাগরী পাইয়া ভোর।
কোন গুণবতী,     গুণেতে বেঁধেছে,
লুবধ ভ্রমর মোর॥ (১)
যাও সহচরি,     মখুরা মণ্ডলে,
বলিও আমার কথা।
পিয়া এই দেশে,     আ’সে বা না আসে,
জানিয়া আইস হেথা॥
বিধুমুখী বোলে,     সহচরী চলে,
নিদয় নিঠুর পাশ।
সহচরী সনে,     ভণয়ে ভর্ৎসয়ে,
কবি বড়ু চণ্ডীদাস।

(১) আমার লোভী ভ্রমর – শ্রীকৃষ্ণ। লুবধ, লম্পট, লোভী।

****************************








*
রাইক দশা সখির মুখে
রাইর দশা সখীর মুখে
রাইক দশা সখীর মুখে
রাই-এর দশা সখীর মুখে

বড়ু চণ্ডীদাস
এই পদটি আনুমানিক ১৭২৫ সালে রাধামোহন ঠাকুর ( রাধামোহন দাস ) সংকলিত ও বিরচিত এবং ১৮৭৮ সালে, রামনারায়ণ বিদ্যারত্ন দ্বারা সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “পদামৃত সমুদ্র”, ৩৭৬-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ ধানশী রাগ চঞ্চুপুট তালৌ॥
রাইক দশা সখির মুখে। শুনিয়া মাধব মনের দুখে॥
নয়নের জলে বহএ নদী। চাহিতে চাহিতে হরল বুধি॥
অনেক যতনে ধৈরজ ধরি। বরজ গমন ইছিল হরি॥
আগুয়ান করিয়া তাঁর। সখি পাঠাওল কহিয়া সার॥
এখন আসিছঁ মথুরা হতে। ইথে আনমত না ভাব চিতে॥
অধিক উলাসে সখিনি ধায়। বড়ু চণ্ডীদাস তাহাই গায়॥

এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, মাথুর, ৫৮-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ বেলাবলী॥

রাইর দশা সখীর মুখে।
শুনিয়া নাগর মনের দুখে॥
নয়নের জলে বহয়ে নদী।
চাহিতে চাহিতে হরল সুধী॥
অব্ যতনে ধৈরজ ধরি।
বরজ গমন ইচ্ছিল হরি॥
আগে আগুয়ান করিয়া তার।
সখী পাঠাওল কহিয়া সার॥
এখনি আসিছি মথুরা হৈতে।
ইথে আন ভাব না ভাব চিতে॥
অধিক উল্লাসে সখিনী ধায়।
বড়ু চণ্ডীদাস তাহাই গায়॥

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, মাথুর, ২৩২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ বেলাবলী॥

রাই’র দশা সখীর মুখে।
শুনিয়া নাগর মনের দুখে॥
নয়নের জলে বহয়ে নদী।
চাহিতে চাহিতে হরল সুধী॥
অব্ যতনে ধৈরজ ধরি।
বরজ গমন ইচ্ছিল হরি॥
আগে আগুয়ান করিয়া তার।
সখী পাঠাওল কহিয়া সার॥
“এখনি আসিছি মথুরা হৈতে।
ইথে আন ভাব না ভাব চিতে॥”
অধিক উল্লাসে সখিনী ধায়।
বড়ু চণ্ডীদাস তাহাই গায়॥

এই পদটি ১৩৪৮ বঙ্গাব্দে (১৯৪১ খৃষ্টাব্দ) প্রকাশিত, চাঁদপুর ও মেছড়া স্কুলের ভূতপূর্ব্ব হেডমাস্টার মহাশয় হরিলাল চট্টোপাধ্যায় দ্বারা সংগৃহীত ও প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীপদরত্নমালা” ৪র্থ সংস্করণ (১ম সংস্করণ ১৩২৩ বঙ্গাব্দ বা ১৯১৬ খৃষ্টাব্দ) গ্রন্থের, ব্যাধি দশা, ৪৫১ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ সুহিনী॥

রাইক দশা সখীর মুখে। শুনিয়া নাগর মনের দুঃখে॥
নয়নের জলে বহয়ে নদী। চাহিতে চাহিতে হরল সুধি॥
তবেত যতনে ধৈরজ ধরি। বরজ গমন ইছিলা হরি॥
আগে আগুয়ান করিয়া তায়। সখী পাঠায়ল করিয়া সায়॥
এখনি যাইছি মথুরা হইতে। ইথে আন ভাব না ভাব চিতে॥
অধিক উল্লাসে সখিনি ধায়। বড়ু চণ্ডীদাসে তাহাই গায়॥

এই পদটি ১৩২১ বঙ্গাব্দে (১৯১৪ সালে) লালগোলার রাজা রাও যোগীন্দ্রনারায়ণ রায় বাহাদুরের অর্থানুকুল্যে, বঙ্গীয়-সাহিত্য -পরিষৎ মন্দির থেকে প্রকাশিত, নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত, “চণ্ডীদাসের পদাবলী”, সখীর উক্তি, ৩১২-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ বেলাবলী॥

রাই-এর দশা সখীর মুখে।
শুনিয়া নাগর মনের দুখে॥
নয়নের জলে বহয়ে নদী।
চাহিতে চাহিতে হরল সুধী॥
অব যতনে ধৈরজ ধরি।
বরজ গমন ইচ্ছিল হরি॥
আগে আগুয়ান করিয়া তার।
সখী পাঠায়ল কহিয়া সার॥
এখনি আসিছি মথুরা হৈতে।
ইথে আন ভাব না ভাব চিতে॥
অধিক উল্লাসে সখিনী যায়।
বড়ু চণ্ডীদাস তাহাই গায়॥

****************************








*
নন্দের নন্দন চতুর কান
বড়ু চণ্ডীদাস
এই পদটি আনুমানিক ১৭২৫ সালে রাধামোহন ঠাকুর ( রাধামোহন দাস ) সংকলিত ও বিরচিত এবং ১৮৭৮ সালে, রামনারায়ণ বিদ্যারত্ন দ্বারা সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “পদামৃত সমুদ্র”, ৩৮৬-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ বেনাবরী @ রাগ চঞ্চুপূট তালৌ॥
নন্দের নন্দন চতুর কান। মিলিল আসিয়া হৃদয় জান॥
যাহার যে মত পিরিতি গাঢ়া। তাহারে তেমতি করিয়া
বাঢ়া॥ মথুরা ইহতে এখন হরি। আইল বলিয়া শবদ
করি॥ আপন ঘরে আপনি গেলা। পিতা মাতা যনু পরাণ
পাইলা॥ কোলেতে করিয়া নয়ান জলে। সেচন করল
কান্দিয়া বলে॥ আর দুর দেশে না যাবে তুমি। মরিব
তবে এবারে আমি॥ এত বলি কত দেওল চুম্ব। বারে
বারে দেখে মুখারবিন্দ॥ ঐছনে মিলন সবহুঁ সখা। আর
সব জন যতেক লেখা॥ খাওআইয়া পিয়াইয়া শোয়াইল ঘরে।
ঘুমাকু বলিয়া গেলত ডরে॥ তখন বুঝিয়া সময় পুন।
আওল যমুনা তীরক বন॥ রাইক নিকটে পাঠাইল দুতী।
বড়ু চণ্ডীদাস কহএ সতি॥ ১৮॥

@ বেনাবরী – বেলাবলী হতে পারে। মুদ্রণপ্রমাদ হতে পারে।

টীকা -
ততঃ সর্ব্বোৎকর্ষ প্রিয়রা সহ সর্ব্বাতিশর রস নাস্বাদ্য তৎ সঃগোপ্য চাতুর্য্যেণ ব্রজং গতঃ শ্রীকৃষ্ণ ইতি নন্দের নন্দন চতুর কান ইত্যাদিনা নিরূপয়তি তত্র গীত শেষে শ্রীকৃষ্ণস্য পুনঃ সঃম্ভোগায় সঙ্কেত স্থানাগমনং বর্ণিত মিতি॥ ১৮॥

এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, ভাবসম্মিলন, ৫৯-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ বেলাবলী॥

নন্দের নন্দন চতুর কান।
মিলিল আসিয়া হৃদয়ে জান॥
যাহার যেমন পিরীতি গাঢ়া।
তাহারে তেমতি করিলা বাঢ়া॥
মধুরা হৈতে এখনি হরি।
আইল বলিয়া শবদ করি॥
আপন ঘরে আপনি গেলা।
পিতা মাতা জনু পরাণ পাইলা॥
কোলেতে করিয়া নয়ান জলে।
সেচন করিয়া কাঁদিয়া বলে॥
আর দূর দেশে না যাবে তুমি।
বাহির আর না করিব আমি॥
এত বলি কত দেওল চুম্ব।
বারে বারে দেখে মুখারবিন্দ॥
ঐছন মিলল সফল সখা।
আর কত জন কে করু লেখা॥
খাওয়াইয়া পিয়াইয়া শোয়াল ঘরে।
ঘুমাক বলিয়া যতন করে॥
তখন বুঝিয়া সময় পুন।
আওল যমুনা তীরক বন॥
রাইয়ের নিকটে পাঠাইলা দূতী।
বড়ু চণ্ডীদাস কহয়ে সতি॥

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, ভাব সম্মিলন, ২৩৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ বেলাবলী॥

নন্দের নন্দন চতুর কান।
মিলিল আসিয়া হৃদয়ে জান॥
যাহার যেমন পিরীতি গাঢ়া।
তাহারে তেমতি করিলা বাঢ়া॥
মধুরা হৈতে এখনি হরি।
আইল বলিয়া শবদ করি॥
আপন ঘরে আপনি গেলা।
পিতা মাতা জনু পরাণ পাইলা॥
কোলেতে করিয়া নয়ান জলে।
সেচন করিয়া কাঁদিয়া বলে॥
আর দূর দেশে না যাবে তুমি।
বাহির আর না করিব আমি॥
এত বলি কত দেওল চুম্ব।
বারে বারে দেখে মুখারবিন্দ॥
ঐছন মিলল সফল সখা।
আর কত জন কে করু লেখা॥ (১)
খাওয়াইয়া পিয়াইয়া শোয়াল ঘরে।
ঘুমাক বলিয়া যতন করে॥
রাইয়ের নিকটে পাঠাইলা দূতী।
বড়ু চণ্ডীদাস কহয়ে সতি॥

ভাব সম্মিলন - বিচ্ছেদান্তে মিলন।
(১) – আর কত জন কে তাহার সংখ্যা করে।

****************************









*
শুন রজকিনি রামি
বড়ু চণ্ডীদাস
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, রাগাত্মিক পদ, ৬৪-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। রসিক ভক্তেরা “রাগানুগ” ভক্ত। এবং ইহাদের সাধন প্রণালীর নাম “রাগাত্মিক।” ইহার বিস্তারিত বিবরণ “চৈতন্য চরিতামৃত” ও “বিবর্ত বিলাসে” দ্রষ্টব্য। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

শুন রজকিনি রামি!
ও দুটী চরণ,     শীতল জানিয়া,
শরণ লইনু আমি॥
তুমি, বেদ বাগিনী,     হরের ঘরণী,
তুমি মে নয়নের তারা।
তোমার ভজনে,     ত্রিসন্ধ্যা যাজনে,
তুমি সে গলার হারা॥
রজকিনী রূপ,     কিশোরী স্বরূপ,
কাম গন্ধ নাহি তায়।
রজকিনী প্রেম,     নিকষিত হেম,
বড়ু চণ্ডীদাসে গায়॥

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, রাগাত্মিক পদ, ২৫৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শুন রজকিনি রামি!
ও দুটি চরণ,     শীতল জানিয়া,
শরণ লইনু আমি॥
তুমি বেদ বাগিনী,     হরের ঘরণী,
তুমি মে নয়নের তারা।
তোমার ভজনে,     ত্রিসন্ধ্যা যাজনে,
তুমি সে গলার হারা॥
রজকিনী রূপ,     কিশোরী স্বরূপ,
কাম গন্ধ নাহি তায়।
রজকিনী প্রেম,     নিকষিত হেম,
বড়ু চণ্ডীদাসে গায়॥

****************************









*
এসখি! সুন্দরি! কহ কহ মোয়
বড়ু চণ্ডীদাস
এই পদটি আনুমানিক সপ্তদশ শতকের মধ্যভাগে, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত এবং ৪৬২ গৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা সম্পাদিত ও প্রকাশিত শ্রীশ্রীগীতচন্দ্রোদয় (পূর্ব্বরাগ) গ্রন্থের, শ্রীশ্রীরাধিকার পূর্ব্বরাগ, উনপঞ্চাশত্তম আস্বাদ, ২৪৬ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ বালা ধানশী॥
এসখি! সুন্দরি! কহ কহ মোয়। কাহে লাগি অঙ্গ অবশ তুয়া হোয়॥
অধর কাঁপয়ে তোর ছল ছল আঁখি। কাঁপিয়া উঠয়ে তনু কণ্ঠময় দেখি॥
মৌন করিয়া তুমি কি ভাবো মনে। এক দিঠি করি চাহ কিসের কারণে॥
বড়ু চণ্ডীদাসে কহে বুঝিলু নিচয়। শ্রবণে পশিল বাঁশী অতএ সে হয়॥

এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, শ্রীরাধিকার পূর্ব্বরাগ, সখীর উক্তি, ৩০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ বালা ধানশী॥

এ সখি সুন্দরি, কহ কহ মোয়।
কাছে লাগি তুয়া অঙ্গ অবশ হোয়।
অধর কাঁপয়ে তুয়া ছল ছল আঁখি।
কাঁপিয়া উঠয়ে তনু কণ্টক দেখি॥
মৌন করিয়া তুমি কি ভাবিছ মনে।
এক দিঠি করি রহ কিসের কারণে॥
বড়ু চণ্ডীদাস কহে বুঝিলাম নিশ্চয়। ৭
পশিল শ্রবণে বাঁশী অতত্ত্ব সে হয়॥

টীকা -
৭ - বড়ু - বটু, ব্রাহ্মণ-বালক। এখানে ব্রাহ্মণ।

****************************