চণ্ডীদাসের বৈষ্ণব পদাবলী
*
কবি চণ্ডীদাস এর পরিচিতির পাতায় . . .

নাগর গুণের ধাম
বড়ু চণ্ডীদাস
এই পদটি আনুমানিক সপ্তদশ শতকের মধ্যভাগে, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত এবং ৪৬২ গৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা সম্পাদিত ও প্রকাশিত শ্রীশ্রীগীতচন্দ্রোদয় (পূর্ব্বরাগ) গ্রন্থের, শ্রীকৃষ্ণের পূর্ব্বরাগ, ঊনত্রিংশত্তম আস্বাদ, ৪১২ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ ধানশী॥

নাগর গুণের ধাম। জপয়ে তোহারি নাম॥
শুনিতে তোহারি বাত। পুলকে ভরয়ে গাত॥
অবনত করে শির। লোচনে ঝরয়ে নীর॥
যদি বা পুছিয়ে বাণী। উলট করয়ে পাণি॥
কহিয়ে তোহারি রীতে। আন না বুঝবি চিতে॥
ধৈরজ নাহিক তায়। বড়ু চণ্ডীদাসে গায়॥

****************************








*
চলহ সই জল ভরিতে যাই
বড়ু চণ্ডীদাস
এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, সম্ভোগ-ম্মৃতি, ১০১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ আশাবরী॥

চলহ সই     জল ভরিতে যাই
যে ঘাটে চন্দন চূয়া ভাসে।
কলসী ভাঙ্গিয়া     ঝিকটি খেলিব
যাবত কৃষ্ণ না আইসে॥
এসহ সকল সখী     বৈসহ আমার কাছে
স্বপন কহি যে তোমার আগে।
নিশি দু'পহরে     স্বপন দেখিনু
বঁধুয়া শিয়রে জাগে॥
শিয়রে বসিয়া     ঈষৎ হাসিয়া
গায়েতে বুলায় হাত।
সূতার সঞ্চার     দ্বার নাহি নড়ে
কোন পথে গেলা প্রাণনাথ॥
ডাহুকী ডাকয়ে     কোকিল কুহরে
চকোর ছাড়য়ে নিশ্বাস।
বাশুলী-চরণ     শিরেতে বন্দিয়া
কহে বড়ু চণ্ডীদাস॥

****************************









*
সব দেবে মেলি সভা পাতিল আকাশে
বড়ু চণ্ডীদাস
এই পদটি বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ দ্বারা সম্পাদিত, বন-বিষ্ণুপুরের সন্নিকট কাঁকিল্যা নিবাসী, শ্রীনিবাস আচার্য্যের দৌহিত্র-বংশের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাছে প্রাপ্ত কৃষ্ণকীর্ত্তন পুথি থেকে, বঙ্গীয় সাহিত্য পরিষদের পরম হিতৈষী রাজা রাও যোগীন্দ্রনারায়ণ রায় বাহাদুরের অর্থানুকূল্যে, ১৩২৩ বঙ্গাব্দে (১৯১৫-১৬ সাল) প্রকাশিত, বড়ু চণ্ডীদাসের “শ্রীকৃষ্ণকীর্ত্তন”, জন্মখণ্ড, ১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ কোড়ারাগঃ॥ যতিঃ॥ দণ্ডকঃ॥

সব দেবে মেলি সভা পাতিল আকাশে।
কংসের কারণে হএ সৃষ্টির বিনাশে॥ ১॥
ইহার মরণ হএ কমণ উপাএ।
সহ্মেই চিন্তিআঁ বুয়িল ব্রহ্মার ঠাএ॥ ২॥
ব্রহ্মা সব দেব লআঁ গেলান্তি সাগরে।
স্ততীএঁ তুষিল হরি জলের ভিতরে॥ ৩॥
তোহ্মে নানা রূপেঁ কইলেঁ আসুরের খএ।
তোহ্মার লীলাঞ কংসের বধ হএ॥ ৪॥
হেন শুণী ঈসত হাসিআঁ ততিখণে।
ধল কাল দুই কেশ দিল নারায়াণে॥ ৫॥
এহি দুই কেশ হৈবে বসুলের ঘরে।
হলী বনমালী নাম দৈবকী উদরে॥ ৬॥
তাহার হাথে হৈবে কংশাসুরের বিনাশে।
হেন বর পাআঁ সব দেব গেলা বাসে॥ ৭॥
সময় উপেখিআঁ রহিলা দেবগণ।
গাইল বড়ু চণ্ডীদাস বাসলী গণ॥ ৮॥

এই পদটি নীলরতন সেন দ্বারা সম্পাদিত, অগ্রহায়ণ ১৪০৯ বঙ্গাব্দে (নভেম্বর ২০০২) প্রকাশিত, “বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্ত্তন”,২য় খণ্ড মূল পাঠের আধুনিক বঙ্গানুবাদ, জন্মখণ্ড, ৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ কোড়ারাগঃ॥ যতিঃ॥ দণ্ডকঃ॥
কবির বর্ণনা।

সব দেবে মেলি সভা পাতিল আকাশে।
কংসের কারণে হএ সৃষ্টির বিনাশে॥ ১॥
ইহার মরণ হএ কমণ উপাএ।
সহ্মেই চিন্তিআঁ বুয়িল ব্রহ্মার ঠাএ॥ ২॥
ব্রহ্মা সব দেব লআঁ গেলান্তি সাগরে।
স্ততীএঁ তুষিল হরি জলের ভিতরে॥ ৩॥

তোহ্মে নানা রূপেঁ কইলেঁ আসুরের খএ।
তোহ্মার লীলাঞ কংসের বধ হএ॥ ৪॥
হেন শুণী ঈসত হাসিআঁ ততিখণে।
ধল কাল দুই কেশ দিল নারায়াণে॥ ৫॥
এহি দুই কেশ হৈবে বসুলের ঘরে।
হলী বনমালী নাম দৈবকী উদরে॥ ৬॥

তাহার হাথে হৈবে কংশাসুরের বিনাশে।
হেন বর পাআঁ সব দেব গেলা বাসে॥ ৭॥
সময় উপেখিআঁ রহিলা দেবগণ।
গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগণ॥ ৮॥

দেবতারা সব মিলিত হয়ে আকাশে সভা করলেন। কংসের জন্যে সৃষ্টির বিনাশ হচ্ছে ॥ ১॥ এর কি উপায়ে মরণ হবে সেকথা সকলে চিন্তা করে ব্রহ্মার কাছে গিয়ে বললেন॥ ২॥ ব্রহ্মা তখন সব দেবতাকে নিয়ে সাগরে গেলেন। জলের মধ্যে হরিকে স্তুতিতে তুষ্ট করলেন॥ ৩॥ তুমি নানারূপে অসুরদের বিনাশ করেছ। তোমার লীলাতেই এখন কংসের বধ হতে পারে॥ ৪॥ একথা শুনে নারায়ণ তখন ঈষৎ হাস্য করলেন। এবং ধলা ও কালা দুটি কেশ দিলেন॥ ৫॥ বললেন, বসুদেবের ঘরে দৈবকীর উদরে এই দুই কেশ থেকে হলী বলরাম এবং কৃষ্ণ বনমালী জন্ম নেবে॥ ৬॥ তাঁর (কৃষ্ণের) হাতে কংসের বিনাশ ঘটবে। এই বর পেয়ে সব দেবতা ঘরে ফিরলেন॥ ৭॥ দেবগণ এবারে সময়ের অপেক্ষায় রইলেন। বাসলীসেবক বড় চণ্ডীদাস এ-গীত গাইলেন॥ ৮॥

এখানে অত্যাচারী কংসের বিনাশকারী কৃষ্ণের কিভাবে আবির্ভাব ঘটবে তার উপায় নারায়ণ কর্তৃক দেবতাদের বলে দেওয়া হয়েছে। গীতটি মিশ্রবৃত্ত পয়ারে (৮॥ ৬॥-মাত্রক) আটটি লিপিবদ্ধ শ্লোকে, ১৬ পংক্তিতে রচিত হয়েছে।

দুরূহ শব্দার্থ॥ সভা পাতিল আকাশে : আকাশে সভা করলেন। সময় উপেখিআঁ : সময়ের অপেক্ষায়।

****************************









*
আয়িলা দেবের সুমতি শুণী
বড়ু চণ্ডীদাস
এই পদটি বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ দ্বারা সম্পাদিত, বন-বিষ্ণুপুরের সন্নিকট কাঁকিল্যা নিবাসী, শ্রীনিবাস আচার্য্যের দৌহিত্র-বংশের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাছে প্রাপ্ত কৃষ্ণকীর্ত্তন পুথি থেকে, বঙ্গীয় সাহিত্য পরিষদের পরম হিতৈষী রাজা রাও যোগীন্দ্রনারায়ণ রায় বাহাদুরের অর্থানুকূল্যে, ১৩২৩ বঙ্গাব্দে (১৯১৫-১৬ সাল) প্রকাশিত, বড়ু চণ্ডীদাসের “শ্রীকৃষ্ণকীর্ত্তন”, জন্মখণ্ড, ২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ বরাডীরাগঃ॥ ক্রীড়া॥

আয়িলা দেবের সুমতি শুণী।
কংসের আগক নারদ মুনী॥
পাকিল দাট়ী মাথার কেশ।
বামন শরীর মাকড় বেশ॥ ১॥
নাচএ নারদ ভেকের গতী।
বিকৃত বদন উমত মতী॥ ধ্রু॥
খণে খণে হাসে বিণি কারণে।
খণে হএ খোড় খোণেকেঁ কানে॥
নানা পরকার করে অঙ্গভঙ্গ।
তাক দেখি সব লোকের রঙ॥ ২॥
লাম্ফ দিআঁ খণে আকাশ ধরে!
খণেকেঁ ভূমিত রহে চিতরে॥
উঠিআঁ সব বোলে আনচান।
মিছাই মাথাএ পাড়এ সান॥ ৩॥
মেলে ঘন ঘন জীহের আগ।
রাঅ কাঢ়ে যেন বোকা ছাগ॥
দেখিআঁ কংসেত উপজিল হাস।
বাসলী বন্দী গাইল চণ্ডীদাস॥ ৪॥

এই পদটি নীলরতন সেন দ্বারা সম্পাদিত, অগ্রহায়ণ ১৪০৯ বঙ্গাব্দে (নভেম্বর ২০০২) প্রকাশিত, “বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্ত্তন”,২য় খণ্ড মূল পাঠের আধুনিক বঙ্গানুবাদ, জন্মখণ্ড, ৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ বরাডীরাগঃ॥ ক্রীড়া॥
কবির বর্ণনা।

আয়িলা দেবের সুমতি শুণী।
কংসের আগক নারদ মুনী॥
পাকিল দাট়ী মাথার কেশ।
বামন শরীর মাকড় বেশ॥ ১॥
নাচএ নারদ ভেকের গতী।
বিকৃত ব[৩/খ]দন উমত মতী॥ ধ্রু॥

খণে খণে হাসে বিণি কারণে।
খণে হএ খোড় খোণেকেঁ কানে॥
নানা পরকার করে অঙ্গভঙ্গ।
তাক দেখি সব লোকের রঙ॥ ২॥
লাম্ফ দিআঁ খণে আকাশ ধরে!
খণেকেঁ ভূমিত রহে চিতরে॥

উঠিআঁ সব বোলে আনচান।
মিছাই মাথাএ পাড়এ সান॥ ৩॥
মেলে ঘন ঘন জীহের আগ।
রাঅ কাঢ়ে যেন বোকা ছাগ॥
দেখিআঁ কংসেত উপজিল হাস।
বাসলী বন্দী গাইল চণ্ডীদাস॥ ৪॥

দেবের সুমতি শুনে নারদমুণি কংসের কাছে এলেন। দাড়ি এবং মাথার চুল পাকা। বামন শরীর, মর্কটের (বানরের) বেশ॥ ১॥ ভেকের গতিতে নারদ নাচছেম ; (তার) বিকৃত মুখ, উন্মত্ত মতি॥ ধ্রু॥ ক্ষণে ক্ষণে, বিনা কারণে হাসেন, কখনো খোঁড়া, কখনো বা কানা সাজেন॥ নানাপ্রকার অঙ্গভঙ্গি করেন। তাঁকে দেখে সব লোক রঙ্গ করে॥ ২॥ কখনো লাফ দিয়ে আকাশ ধরেন, কখনো ভূমিতে চিৎ হয়ে পড়েন॥ উঠে সব আবোল তাবোল বলেন। মিছামিছি মাথায় পাথর১ মারেন॥ ৩॥ জিভের অগ্রতাগ বার করে বোকা ছাগলের মতো শব্দ করেন। দেখে কংসের হাসি পায়। বাসলী বন্দনাকারী চণ্ডীদাস এ-গীত গাইলেন॥ ৪॥

এখানে নারদের হাস্যোদ্রেককারী একটি ছবি আঁকা হয়েছে। এই ছবির সঙ্গে রাধাবিরহ খণ্ডে নারদের, ---যে নারদ রাধা ও বড়াইকে কৃষ্ণের হদিস বলে দেয়, ---যে ছবি আঁকা হয়েছে তার মিল পাওয়া যায় না। সেখানে নারদকে একজন ধীরস্থির সাধক যোগী হিসাবে দেখানো হয়েছে। গীতটি ৬॥৫॥-মাত্রক একাবলী ছন্দে ৪+২+৪+৪+৪=১৮ পংক্তিতে রচিত হয়েছে।

দুরূহ শব্দার্থ॥ পাকিল দাঢ়ী : পাকা দাড়ি। উমত মতী : পাগলের মতো হাবভাব। খণে হএ খোড় : কখনো খোঁড়া সাজে। ভূমিত রহে চিতরে : ভূমিতে চিত হয়ে পড়ে। আনচান : আবোল তাবোল। জিহের আগ : জিহ্বার অগ্রভাগ।

১. পাথর বোঝাতে 'সান' শব্দের ব্যবহার গ্রাম্য বাংলা ভাষায় সুপ্রচলিত। শাস্ত্রী ‘সান’ সংকেত-অর্থে ব্যবহৃত হয়েছে বলে মনে করেছেন।

****************************









*
কোণ সুখে কংশ তোর মুখে উঠে হাস
বড়ু চণ্ডীদাস
এই পদটি বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ দ্বারা সম্পাদিত, বন-বিষ্ণুপুরের সন্নিকট কাঁকিল্যা নিবাসী, শ্রীনিবাস আচার্য্যের দৌহিত্র-বংশের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাছে প্রাপ্ত কৃষ্ণকীর্ত্তন পুথি থেকে, বঙ্গীয় সাহিত্য পরিষদের পরম হিতৈষী রাজা রাও যোগীন্দ্রনারায়ণ রায় বাহাদুরের অর্থানুকূল্যে, ১৩২৩ বঙ্গাব্দে (১৯১৫-১৬ সাল) প্রকাশিত, বড়ু চণ্ডীদাসের “শ্রীকৃষ্ণকীর্ত্তন”, জন্মখণ্ড, ৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ বরাড়ীরাগঃ॥ একতালী॥

কোণ সুখে কংশ তোর মুখে উঠে হাস।
নাহি জাণ এবেঁ তোঁ আপণার নাশ॥
যে হৈবেক দৈবকীর গর্ব্ভ অষ্টম।
অতি মহাবল সেসি তোহ্মার যম॥ ১॥
কহিলোঁ মোঁই সকল তোহ্মার ঠাএ।
এবেঁ মনে গুণী কর জীবন উপাএ॥ ধ্রু॥
হেন সব শুণী কংস হৈল সচকীত।
সব মন্ত্রি পাত্র লআঁ চিন্তির হীত॥
এবে হতেঁ দৈবকীর যত গর্ভ হএ।
মানুষ নিয়োজিল মারিবাক তাএ॥ ২॥
আসিআঁ নারদ তবেঁ সত্বরে আপণে।
সকল কহিল তত্ব বসুদেব থানে॥
এবেঁ দৈবকীঞঁ যত গর্ব্ভ ধরিব।
পাপ দুঠ্ঠ কংসে তাক সবই মারিব॥ ৩॥
আষ্টম গর্ব্ভ হৈব দেব নারায়ণে।
সেই উপদেশ দিব তোহ্মাক তখণে॥
সেই উপদেশেঁ হয়িব সকল রক্ষণে।
গাইল বড়ু চণ্ডীদাস বাসলী গণে॥ ৪॥

এই পদটি নীলরতন সেন দ্বারা সম্পাদিত, অগ্রহায়ণ ১৪০৯ বঙ্গাব্দে (নভেম্বর ২০০২) প্রকাশিত, “বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্ত্তন”,২য় খণ্ড মূল পাঠের আধুনিক বঙ্গানুবাদ, জন্মখণ্ড, ৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ বরাড়ীরাগঃ॥ একতালী॥
কবির বর্ণনা।

কোণ সুখেঁ কংশ তোর মুখে উঠে হাস।
নাহি জাণ এবেঁ তোঁ আপণার নাশ॥
যে হৈবেক দৈবকীর গর্ব্ভ অষ্টম।
অতি মহাবল সেসি তোহ্মার যম॥ ১॥
কহিলোঁ মোঁ ই সকল তোহ্মার ঠাএ।
এবেঁ মনে গুণী কর জীবন উপাএ॥ ধ্রু॥

হেন সব শুণী কংস হৈল সচকীত।
সব মন্ত্রি পাত্র লআঁ চিন্তির হীত॥
এবে হতেঁ দৈবকীর যত গর্ভ হএ।
মানুষ নিয়োজিল মারিবাক তাএ॥ ২॥
আসিআঁ নারদ তবেঁ সত্বরে আপণে।
সকল কহিল তত্ব বসুদেব থানে॥

এবেঁ দৈবকীঞঁ যত গর্ব্ভ ধরিব।
পাপ দুঠ্ঠ কংসে তাক সবই মারিব॥ ৩॥
আষ্টম গর্ব্ভ হৈব দেব নারায়ণে।
সেই উপদেশ দিব তোহ্মাক তখণে॥
সেই উপদেশেঁ হয়িব সকল রক্ষণে।
গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগণে॥ ৪॥

কংস, তোর মুখে কোন সুখে হাসি আসে? তুই জানিস না, এবার তোর নাশ হবে॥ যে দৈবকীর অষ্টম গর্ভের সন্তান হবে, সেই অতি মহাবল তোমার যম হবে॥ ১॥ তোমার কাছে আমি সব বললাম। এখন মনে ভেবে জীবনের উপায় কর॥ ধ্রু॥ এই সব শুনে কংস সচকিত হল। সব মন্ত্রী পাত্রদের নিয়ে নিজের হিতের কথা চিন্তা করতে লাগল॥ এখন থেকে দৈবকীর যত গর্ভ হবে তাদের মারবার জন্যে লোক নিযুক্ত করল॥ ২॥ নারদ তখন নিজে সত্বর এসে বসুদেবের কাছে সব বলল॥ এখন থেকে দৈবকী যতবার গর্ভ ধারণ করবে, পাপী, দুষ্ট কংস তাদের সবাইকে মারবে॥ ৩॥ অষ্টম গর্ভে দেব নারায়ণ আবিভূর্ত হবেন। সেই সময় তোমার কাছে যথাযথ উপদেশ আসবে॥ সেই উপদেশে সব রক্ষা পাবে। বাসলী সেবক বড়ু চণ্ডীদাস এই গীত গাইলেন॥ ৪॥

এখানে নারদের ভূমিকা লক্ষনীয়। সে কংসকে তার বিপদ সম্পর্কে অবহিত করল, আবার পরক্ষণেই বসুদেবকে গিয়ে কংসের দৈবকী গর্ভ নষ্ট করার সংকল্প জানিয়ে যথাসময়ে সে যথা কর্তব্য জানতে পারবে তাও বলে এল। গীতটি পয়ারবন্ধে ৪+২+৪+৪+৪=১৮ পংক্তিতে রচিত।

****************************









*
নারদের মুখে শুণী কংস মহাবীর
বড়ু চণ্ডীদাস
এই পদটি বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ দ্বারা সম্পাদিত, বন-বিষ্ণুপুরের সন্নিকট কাঁকিল্যা নিবাসী, শ্রীনিবাস আচার্য্যের দৌহিত্র-বংশের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাছে প্রাপ্ত কৃষ্ণকীর্ত্তন পুথি থেকে, বঙ্গীয় সাহিত্য পরিষদের পরম হিতৈষী রাজা রাও যোগীন্দ্রনারায়ণ রায় বাহাদুরের অর্থানুকূল্যে, ১৩২৩ বঙ্গাব্দে (১৯১৫-১৬ সাল) প্রকাশিত, বড়ু চণ্ডীদাসের “শ্রীকৃষ্ণকীর্ত্তন”, জন্মখণ্ড, ৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ ককূগুজ্জরীরাগঃ॥ রূপকঃ॥

নারদের মুখে শুণী কংস মহাবীর।
একেঁ একেঁ মাইল ছয় গর্ব্ভ দৈবকীর॥ ১॥
সব দেবগণে মেলি সেহি অবসরে।
দুয়ি কেশ নিয়োজিল দৈবকী উদরে॥ ২॥
পূর্ব্বে ছয় গর্ব্ভ তার মায়িল কংশাসুরে।
তাক স্মঁঅরী দৈবকী কাঁপে বড় ডরে॥ ৩॥
দৈবকী উদরে গেল যে কেশ ধবল।
সেই বলভদ্র নাম অতিশয় বল॥ ৪॥
মাএর গর্ব্ভপাত ছল করিআঁ।
আপণে রহিলা রোহিণী গর্ব্ভ গিআঁ॥ ৫॥
যে কৃষ্ণ রহিল দৈবকী উদরে।
সেহি শঙ্খ চক্র গদা শারঙ্গ ধরে॥ ৬॥
তাহাক আষ্টম গর্ব্ভ জাণী দৈবকীর।
আবেক্ষণ দিল লোক কংশ মহাবীর॥ ৭॥
সুপুরুষ গর্ব্ভ ধরল আনুরূপ।
দিনে দিনে বাঢ়ি গেল দৈবকীর রূপ॥ ৮॥
ক্রমে দৈবকীর গর্ব্ভ হৈল দশ মাস।
বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাস॥ ৯॥

এই পদটি নীলরতন সেন দ্বারা সম্পাদিত, অগ্রহায়ণ ১৪০৯ বঙ্গাব্দে (নভেম্বর ২০০২) প্রকাশিত, “বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্ত্তন”,২য় খণ্ড মূল পাঠের আধুনিক বঙ্গানুবাদ, জন্মখণ্ড, ৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ [৪/ক]কহূগুজ্জরীরাগঃ॥ রূপকং॥
কবির বর্ণনা।

নারদের মুখে শুণী কংস মহাবীর।
একেঁ একেঁ মাইল ছয় গর্ব্ভ দৈবকীর॥ ১॥
সব দেবগণে মেলি সেহি অবসরে।
দুয়ি কেশ নিয়োজিল দৈবকী উদরে॥ ২॥
পূর্ব্বে ছয় গর্ব্ভ তার মায়িল কংশাসুরে।
তাক সুঁঅরী দৈবকী কাঁপে বড় ডরে॥ ৩॥

দৈবকী উদরে গেল যে কেশ ধবল।
সেই বলভদ্র নাম অতিশয় বল॥ ৪॥
মাএর গর্ব্ভপাত ছল করিআঁ।
আপণে রহিলা রোহিণী গর্ব্ভ গিআঁ॥ ৫॥
যে কৃষ্ণ রহিল দৈবকী উদরে।
সেহি শঙ্খ চক্র গদা শারঙ্গ ধরে॥ ৬॥

তাহাক আষ্টম গর্ব্ভ জাণী দৈবকীর।
আবেক্ষণ দিল লোক কংশ মহাবীর॥ ৭॥
সুপুরুষ গর্ব্ভ ধরল আনুরূপ।
দিনে দিনে বাঢ়ি গেল দৈবকীর রূপ॥ ৮॥
ক্রমে দৈবকীর গর্ব্ভ হৈল দশ মাস।
বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাস॥ ৯॥

কংস মহাবীর নারদের মুখে একথা শুনে একে একে দৈবকীর ছয়টি গর্ভ নষ্ট করল॥ ১॥ সেই অবসরে দেবতারা সবে মিলে দৈবকীর উদরে দুটি কেশ স্থাপন করলেন॥ ২॥ কংসাসুর পূর্বে তার ছয় গর্ভসন্তানকে মারল বলে সে কথা স্মরণ করে দৈবকী ভয়ে কম্পিত হলেন॥ ৩॥ দৈবকীর উদরে ধবল যে কেশটি প্রবেশ করল তাতে অতিশয় বলবান বলভদ্র জন্মালেন॥ ৪॥ তিনি মায়ের গর্ভপাতের ছলে রোহিনীর গর্ভে গিয়ে আশ্রয় নিলেন॥ ৫॥ দৈবকীর উদরে যে কৃষ্ণ কেশ রইল, তা থেকেই শঙ্খ চক্র গদা শারঙ্গ (ধনুক) ধারীর আবির্ভাব ঘটবে॥ ৬॥ তাকেই দৈবকীর অষ্টম গর্ভ জেনে মহাবীর কংস তার প্রহরার ব্যবস্থা করল॥ ৭॥ অনুরূপ সুপুরুষ গর্ভ হলে দিনে দিনে দৈবকীর রূপ বর্ধিত হল॥ ৮॥ ক্রমে দৈবকীর গর্ভ দশ মাস হল। বাসলীশিরে বন্দনা করে এ-গীত চণ্ডীদাস গাইলেন॥ ৯॥

কবি এখানে দৈবকীর ছয়টি গর্ভ কংস কর্তৃক নষ্ট করার পর সপ্তম গর্ভে বলরামের আবির্ভাব এবং সেই গর্ভ পতনের ছলে রোহিনী উদরে স্থানান্তর এবং তারপর অষ্টম গর্ভে কৃষ্ণের আবির্ভাব কথা বর্ণনা করেছেন। গীতটি নয়টি দ্বিপংক্তিক পয়ার শ্লোকে, ১৮ পংক্তিতে রচিত হয়েছে। ধ্রুবপদ রাখেননি।

দুরূহ শব্দার্থ॥ সুঅঁরী : স্মরণ করে। আবেক্ষণ : প্রহরী। শারঙ্গ : বিষ্ণুর ধনু।

****************************









*
বিজয় নাম বেলাতে ভাদর মাসে
বড়ু চণ্ডীদাস
এই পদটি বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ দ্বারা সম্পাদিত, বন-বিষ্ণুপুরের সন্নিকট কাঁকিল্যা নিবাসী, শ্রীনিবাস আচার্য্যের দৌহিত্র-বংশের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাছে প্রাপ্ত কৃষ্ণকীর্ত্তন পুথি থেকে, বঙ্গীয় সাহিত্য পরিষদের পরম হিতৈষী রাজা রাও যোগীন্দ্রনারায়ণ রায় বাহাদুরের অর্থানুকূল্যে, ১৩২৩ বঙ্গাব্দে (১৯১৫-১৬ সাল) প্রকাশিত, বড়ু চণ্ডীদাসের “শ্রীকৃষ্ণকীর্ত্তন”, জন্মখণ্ড, ৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ কোড়ারাগহঃ॥ লঘুশেখরঃ॥ দণ্ডকঃ॥

বিজয় নাম বেলাতে ভাদর মাসে।
নিশি আন্ধকার ঘন বারি বরিষে॥
হেন শুভক্ষণে দেব জগন্নাথ হরী।
শঙ্খ চক্র গদা আর শারঙ্গ ধরী॥ ১॥
রোহিণী আষ্টমী তিথিন।
জরম লভিল কাহ্নাঞিঁ॥ ধ্রু॥
দেবের প্রসাদেঁ তবেঁ বসুল জাণিল।
নিন্দে আকুল গোকুলের লোক ভৈল॥
যশোদার কণ্যা সেই খনে উপজিল।
নিন্দ ভোলেঁ যশোদাঞঁ তাক না জাণিল॥ ২॥
বসুল চলিলা তবেঁ কাহ্ন করি কোলে।
কংশের পহরী না জাণিল নিন্দ ভোলে॥
কাহ্ন দেখি বাটত যমুনা থাহা দিল।
পার হআঁ বসুল নান্দের ঘর গেল॥ ৩॥
যশাদার কোলে দিআঁ শিশু বনমালী।
বসুল আণিল ঘরে যশোদার বালী॥
তার রাএ কংসের পহুরী চিআইল।
দেবকীর প্রসব কংশেরে জাণায়িল॥ ৪॥
কংশে কণ্যা মায়িল শিলাপাটে আছাড়িআঁ।
কংসকে বুলিলে কণ্যা আকাসে থাকিআঁ॥
নান্দোঘরে বালা বাঢ়ে তোহ্মা বধিবারে।
শুণী কংসে কৃত্যা কৈল কাহ্ন বধিবারে॥ ৫॥
প্রথমত কংশে পূতনাক নিয়োজিল।
তনপান ছলে কাহ্ন তাক সংহারল॥
তার পাছে যমল আর্জুন পাঠায়িল।
একই প্রহারে কাহ্ন তাহাক ভাঙ্গীল॥ ৬॥
কেশি আদি আসুর পাঠাইল আনন্তরে।
তা সব মাইল কাহ্ন বিষম সমরে॥
হেনমতেঁ গোকুলে বাঢ়িলা দামোদর।
গাইল বড়ু চণ্ডীদাস বাসলী বর॥ ৭॥

এই পদটি নীলরতন সেন দ্বারা সম্পাদিত, অগ্রহায়ণ ১৪০৯ বঙ্গাব্দে (নভেম্বর ২০০২) প্রকাশিত, “বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্ত্তন”,২য় খণ্ড মূল পাঠের আধুনিক বঙ্গানুবাদ, জন্মখণ্ড, ১০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ কোড়ারাগঃ॥ লঘুশেখরঃ॥ দণ্ডকঃ॥
কবির বর্ণনা।

বিজয় নাম বেলাতে ভাদর মাসে।
নিশি আন্ধকার ঘন বারি বরিষে॥
হেন শুভক্ষণে দেব জগন্নাথ হরী।
শঙ্খ চক্র গদা আর শারঙ্গ ধরী॥ ১॥
রোহিণী আষ্টমী তিথি ল।
জরম লভিল কাহ্নাঞিঁ॥ ধ্রু॥
দেবের প্রসাদেঁ তবেঁ বসুল জাণিল।
নিন্দে আকুল গোকুলের লোক[৪/খ]ভৈল॥
যশোদার কণ্যা সেই খনে উপজিল।
নিন্দভোলেঁ যশোদাঞঁ তাক না জাণিল॥ ২॥

বসুল চলিলা তবেঁ কাহ্ন করি কোলে।
কংশের পহরী না জাণিল নিন্দভোলে॥
কাহ্ন দেখি বাটত যমুনা থাহা দিল।
পার হআঁ বসুল নান্দের ঘর গেল॥ ৩॥
যশাদার কোলে দিআঁ শিশু বনমালী।
বসুল আণিল ঘরে যশোদার বালী॥
তার রাএ কংসের পহুরী চিআইল।
দেবকীর প্রসব কংশেরে জাণায়িল॥ ৪॥
কংশে কণ্যা মায়িল শিলাপাটে আছাড়িআঁ।
কংসকে বুলিলে কণ্যা আকাসে থাকিআঁ॥

নান্দোঘরে বালা বাঢ়ে তোহ্মা বধিবারে।
শুণী কংসে কৃত্যা কৈল কাহ্ন বধিবারে॥ ৫॥
প্রথমত কংশে পূতনাক নিয়োজিল।
তনপান ছলে কাহ্ন তাক সংহারিল॥
তার পাছে যমল আর্জুন পাঠায়িল।
একই প্রহারে কাহ্ন তাহাক ভাঙ্গীল॥ ৬॥
কেশি আদি আসুর পাঠাইল আনন্তরে।
তা সব মাইল কাহ্ন বিষম সমরে॥
হেনমতেঁ গোকুলে বাঢ়িলা-দামোদর।
গাইল বড়ু চণ্ডীদাস বাসলীবর॥ ৭॥

ভাদ্রমাসে, বিজয় নামক বেলাতে, অন্ধকার রাত ঘন বারি বর্ষণ হচ্ছে॥ এই শুভক্ষণে দেব জগন্নাথ হরি, শঙ্খ-চক্র-গদা-ধনুর্ধারীর আবির্ভাব হল॥ ১॥ রোহিনী (নক্ষত্রের নাম) অষ্টম তিথিতে কানাই জন্ম লাভ করলেন॥ ধ্রু॥ দেবতার প্রসাদে বসুদেব তা জানতে পারলেন। গোকুলের লোক তখন নিদ্রায় আকুল ছিল। সেই সময় (ওদিকে) যশোদার একটি কন্যা জন্মাল। নিদ্রাবশে যশোদা তা জানতে পারলেন না॥ ২॥ কানাইকে কোলে করে বসুদেব চললেন। কংসের প্রহরীরা নিদ্রাবশে তা জানতে পারল না॥ কানাইকে পথে দেখে যমুনা ঠাঁই দিল (শুকনো পথ করে দিল)। বসুদেব পার হয়ে নন্দের ঘরে গেল॥ ৩॥ শিশু বনমালীকে যশোদার কোলে দিয়ে বসুদেব যশোদার বালিকাকে ঘরে নিয়ে এল॥ তার রবে বা কান্নায় কংসের প্রহরীরা জেগে উঠল। কংসকে দৈবকীর প্রসব বার্তা জানাল॥ ৪॥ শিলাপটে আছড়ে কংস কন্যাকে মারল। আকাশ থেকে কন্যা কংসকে বলল, তোমায় বধ করবার জন্যে নন্দের ঘরে বালক বেড়ে উঠছে। তা শুনে কংস কানাইকে বধ করবার জন্যে আভিচারিক কার্যকলাপ করল॥ ৫॥ প্রথমে কংস পুতনাকে (রাক্ষসী বিশেষ) নিযুক্ত করল। স্তন্যপানের ছলে কানাই তাকে সংহার করল॥ তারপর যমল ও অর্জুনকে (যক্ষরাজ কুবেরের পুত্রদ্ধয়) পাঠাল। এক প্রহারেই কানাই তাদের ভেঙে ফেলল (বধ করল)॥ ৬॥ এরপর কেশী ইত্যাদি অসুরদের পাঠাল। প্রচণ্ড যুদ্ধে কানাই তাদের যমালয়ে পাঠাল॥ এইভাবে গোকুলে দামোদর বড় হতে লাগল। বাসলীবরে এ-গীত বড়ু চণ্ডীদাস গাইলেন॥ ৭॥

কবি এখানে পুরাণ বর্ণিত কৃষ্ণের নানা চমকপ্রদ বাল্যলীলা এবং কংস-প্রেরিত শত্রুদের বধ-কাহিনী বর্ণনা করেছেন। গীতটি সাতটি চতুষ্পংক্তিক পয়ার শ্লোকের (৭x৪) সঙ্গে, একটি ১০ মাত্রক দ্বিপংক্তিক ধ্রুবপদের দ্বারা রচিত হয়েছে।

দুরূহ শব্দার্থ॥ রোহিনী : নক্ষত্র-বিশেষ। নিদে : নিদ্রায়। থাহা : ঠাঁই (জল সরিয়ে শক্ত মাটির পথ)। রাএ : রবে (কান্নার শব্দে)। বালা : বালক। কৃত্যা কৈল : আভিচারিক নানা কার্যকলাপ করল।

****************************









*
নীল কুটিল ঘন যদু দীর্ঘ কেশ
বড়ু চণ্ডীদাস
এই পদটি বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ দ্বারা সম্পাদিত, বন-বিষ্ণুপুরের সন্নিকট কাঁকিল্যা নিবাসী, শ্রীনিবাস আচার্য্যের দৌহিত্র-বংশের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাছে প্রাপ্ত কৃষ্ণকীর্ত্তন পুথি থেকে, বঙ্গীয় সাহিত্য পরিষদের পরম হিতৈষী রাজা রাও যোগীন্দ্রনারায়ণ রায় বাহাদুরের অর্থানুকূল্যে, ১৩২৩ বঙ্গাব্দে (১৯১৫-১৬ সাল) প্রকাশিত, বড়ু চণ্ডীদাসের “শ্রীকৃষ্ণকীর্ত্তন”, জন্মখণ্ড, ৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ কোড়ারাগঃ॥ একতালী॥

নীল কুটিল ঘন মৃদু দীর্ঘ কেশ।
তাত ময়ুরের পুছ দিল সুবেশ॥
চন্দন তিলকেঁ আতি শোভিত কপালে।
দুঈ পাশে লঘু মধ্য উন্নত বিশালে॥ ১॥
সকল দেবের বোলেঁ হরি বনমালী।
আবতার করি করে ধরণীত কেলী॥ ধ্রু॥
সুরেখ সুপট নাসা নয়ন কমল।
কামাণ সদৃশ শোভে ভ্রূহি যুগল॥
ওষ্ঠ আধর যেহ্ন যমজ পোঁআর।
কন্নযুগ শোভে যেহ্ন বরুণের জাল॥ ২॥
ভূজযুগ করিকর জানুত লুলে।
করঙ্গরুবিন্দ মাল নির্ম্মিত কমলে॥
মরকত পাট সদৃশ বক্ষস্থল।
ক্ষীণ মধ্য রামরম্ভা জংঘ যুগল॥ ৩॥
মাণিক রচিত চন্দ্র সম নখ পান্তী।
সজল জলদ রুচি জিণি দেহ কান্তী॥
বত্তীস রাজলক্ষণ সহিত শরীর।
কংসের বধ কারণ আতি মহাবীর॥ ৪॥
নানা মণি অলঙ্কার শোভিত শরীরে।
পীত বসন শোভে বাঁশী ধরে করে॥
নিতি নিতি বাছা রাখে গিআঁ বৃন্দাবনে।
গাইল বড়ু চণ্ডীদাস বাঁসলী গণে॥ ৫॥

এই পদটি নীলরতন সেন দ্বারা সম্পাদিত, অগ্রহায়ণ ১৪০৯ বঙ্গাব্দে (নভেম্বর ২০০২) প্রকাশিত, “বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্ত্তন”,২য় খণ্ড মূল পাঠের আধুনিক বঙ্গানুবাদ, জন্মখণ্ড, ১১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ কোড়ারাগঃ॥ একতালী॥
কবির বর্ণনা।

নীল কুটিল ঘন মৃদু দীর্ঘ কেশ।
তাত ময়ুরের পুছ দিল সুবেশ॥
চন্দন তিলকেঁ আতি শোভিত কপালে।
দুঈ পাশে লঘু মধ্য উন্নত বিশালে॥ ১॥
সকল দেবের বোলেঁ হরি বনমালী।
আবতার করি করে ধরণীত কেলী॥ ধ্রু॥
সুরেখ সুপট নাসা নয়ন কমল।
কামাণ সদৃশ শোভে ভ্রূহি যুগল॥

ওষ্ঠ আধর যেহ্ন যমজ পোঁআর।
কন্নযুগ শোভে যেহ্ন বরুণের জাল॥ ২॥
ভূজযুগ করিকর জানুত লুলে।
করঙ্গরুবিন্দ মাল নির্ম্মিত কমলে॥
মরকত পাট সদৃশ বক্ষস্থল।
ক্ষীণ মধ্য রামরম্ভা জংঘ যুগল॥ ৩॥
মাণিক রচিত চন্দ্র সম নখ পান্তী।
সজল জলদ রুচি জিণি দেহ কান্তী॥

বত্তীস রাজলক্ষণ সহিত শরীর।
কংসের বধ কারণ আতি মহাবীর॥ ৪॥
নানা মণি অলঙ্কার শোভিত শরীরে।
পীত বসন শোভে বাঁশী ধরে করে॥
নিতি নিতি বাছা রাখে গিআঁ বৃন্দাবনে।
গাইল বড়ু চণ্ডীদাস বাঁসলী গণে॥ ৫॥

(কৃষ্ণের) নীল, কুঞ্চিত, বর্ণ, কোমল দীর্ঘ কেশ। তাতে সুদৃশ্য ময়ূরের পুচ্ছ দেওয়া হয়েছে। কপালে চন্দনতিলক অতি শোভিত। দুই পাশে লঘু মাঝখানে উন্নত ও প্রশস্ত॥ ১॥ সব দেবতার অনুরোধে বনমালী হরি ধরণীতে অবতীর্ণ হয়ে কেলি করেন॥ ধ্রু॥ (তাঁর) নাসিকা এবং নয়নকমল সুচিহ্নিত এবং সুগঠিত। ভ্রূ-যুগল ধনুকের ন্যায় শোভিত। ওষ্ঠাধর যেন যুগ্ম প্রবাল। কর্ণযুগল যেন বরুণের জালের ন্যায় শোভা পাচ্ছে॥ ২॥ আজানুলম্বিত বাহুযুগল করিকর (হাতির শুঁড়?) সদৃশ। করকমল যেন মণি নির্মিত কমল॥ বক্ষস্থল মরকত মণিপাটের সদৃশ। কটিদেশ ক্ষীণ, জংঘাদুটি রামরম্ভার মত॥ ৩॥ মাণিকরচিত চন্দ্রের ন্যায় নখপংক্তি। দেহকান্তি যেন সজলমেঘের শোভাকে পরাজিত করে॥ শরীরে বত্রিশ রাজলক্ষণ নিয়ে কংসের বধের কারণে অতি মহাবীর আবির্ভূত হলেন॥ ৪॥ দেহে নানা অলঙ্কার শোভিত।পীতবসন শোভিত, হাতে বাঁশি ধরে রয়েছেন॥ রোজ বৃন্দাবনে গিয়ে বাছুর চরান। বাসলীসেবক বড়ু চণ্ডীদাস এ-গীত গাইলেন॥ ৫॥

কবি এখনে বালক কৃষ্ণের রূপ বর্ণনা করেছেন। গীতটি পয়ার বন্ধে পাঁচটি চতুষ্পংক্তিক শ্লোক-সহ, একটি দ্বিপদী ধ্রুব শ্লোকে, মোট ২২ পংক্তিতে রচিত।

দুরূহ শব্দার্থ॥ কেলী : কৌতুক-লীলা। কামাণ : ধনুক। পোঁআর : প্রবাল। করকুরুবিন্দ : করকমল।

****************************









*
কাহ্নাঞিঁ রস সম্ভোগ কারণে
বড়ু চণ্ডীদাস
এই পদটি বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ দ্বারা সম্পাদিত, বন-বিষ্ণুপুরের সন্নিকট কাঁকিল্যা নিবাসী, শ্রীনিবাস আচার্য্যের দৌহিত্র-বংশের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাছে প্রাপ্ত কৃষ্ণকীর্ত্তন পুথি থেকে, বঙ্গীয় সাহিত্য পরিষদের পরম হিতৈষী রাজা রাও যোগীন্দ্রনারায়ণ রায় বাহাদুরের অর্থানুকূল্যে, ১৩২৩ বঙ্গাব্দে (১৯১৫-১৬ সাল) প্রকাশিত, বড়ু চণ্ডীদাসের “শ্রীকৃষ্ণকীর্ত্তন”, জন্মখণ্ড, ৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ ধানুষীরাগঃ॥ লঘুশেখরঃ॥


কাহ্নাঞিঁ রস সম্ভোগ কারণে।
লক্ষ্মীক বুলিল দেবগণে॥
আল রাধা পৃথিবীত কর আবতার।
থির হউ সকল সংসার॥ আল রাধা॥ ১॥
তে কারণে পদুমা উদরে।
উপজিলা সাগরের ঘরে॥ ল॥ আল রাধা॥ ধ্রু॥
তীন ভূবন জন মোহিনী।
রতি রস কাম দোহনী॥
শিরীষ কুসুম কোঁঅলী।
অদভুত কনক পুতলী॥ ২॥
দিনে দিনে বাঢ়ে তনু লীলা।
পুরিল যেহেন চন্দ্রকলা॥
দৈবে কৈল কাহ্ন মনে জাণী।
নপুংসক আইহনের রাণী॥ ৩॥
দেখি রাধার রূপ যৌবনে।
মাঅক বুয়িল আইহনে॥
বড়ায়ি দেহ এহার পাশে।
গাইল বড়ু চণ্ডীদাসে॥ ৪॥

এই পদটি নীলরতন সেন দ্বারা সম্পাদিত, অগ্রহায়ণ ১৪০৯ বঙ্গাব্দে (নভেম্বর ২০০২) প্রকাশিত, “বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্ত্তন”,২য় খণ্ড মূল পাঠের আধুনিক বঙ্গানুবাদ, জন্মখণ্ড, ১২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ধানুষীরাগঃ॥ লঘুশেখরঃ॥
কবির বর্ণনা : রাধার জন্মবৃত্তান্ত।

কাহ্নাঞিঁর সম্ভোগ কারণে।
লক্ষ্মীক বুলিল দেবগণে॥
আল রাধা পৃথিবীত কর আবতার।
থির হউ সকল সংসার॥ আল রাধা॥ ১॥
তেকারণে পদুমা উদরে।
উপজিলা সাগরের ঘরে॥ ল॥ আল রাধা॥ ধ্রু॥

তীনভূবনজনমোহিনী।
রতিরসকামদোহনী॥
শিরীষকুসুমকোঁঅলী।
অদভুত কনকপুতলী॥ ২॥
দিনে দিনে বা[৫/খ]ঢ়ে তনু লীলা।
পুরিল যেহেন চন্দ্রকলা॥

দৈবেঁ কৈল কাহ্ন মনে জাণী।
নপুংসক আইহনের রাণী॥ ৩॥
দেখি রাধার রূপ যৌবনে।
মাঅক বুয়িল আইহনে॥
বড়ায়ি দেহ এহার পাশে।
গাইল বড়ু চণ্ডীদাসে॥ ৪॥

কানাই-এর সম্ভোগের জন্য দেবতারা লক্ষ্মীকে বললেন, হে রাধা, তুমি পৃথিবীতে অবতীর্ণ হও। সকল সংসার স্থির হোক॥ ওগো রাধা॥ ১॥ সেই কারণে পদুমার বা পদ্মার গর্ভে, সাগরের ঘরে তিনি জন্ম নিলেন॥ ওগো রাধা॥ ধ্রু॥ ত্রিভুবন জনমোহিনী, রতিরসকামদোহনী, শিরিষকুসুমকোমলা, অপূর্ব কনকপুত্তলী॥ ২॥ দিনে দিনে তনুলীলা বাড়তে লাগল, যেন চন্দ্রকলা পূর্ণ হল॥ কানাইকে মনে রেখে, দৈব তাকে নপুংসক আইহনের (অভিমন্যুর) রাণী করল॥ ৩॥ রাধার রূপ যৌবন দেখে আইহন তার মাকে বলল, এর পাশে বড়াইকে এনে দাও (রক্ষী হিসাবে)। বড়ু চণ্ডীদাস এ-গীত গাইলেন॥ ৪॥

কৃষ্ণের রতি সম্ভোগের জন্যে লক্ষ্মীকে রাধারূপে সাগরের ঘরে পদ্মার গর্ভে জন্ম নিতে হল এবং নপুংসক আইহনের বধু হতে হুল! পুত্রের ইচ্ছাতে আইহন-মাতা বৃদ্ধা বড়াইকে তার রক্ষণাবেক্ষণের জন্যে রাখতে ব্যবস্থা করলেন। গীতটি দর্শমাত্রক পংক্তিবদ্ধে, ৪+২+৪+৪+৪=১৮ পংক্তিতে রচিত হয়েছে।

দুরূহ শব্দার্থ ॥ কোঁঅলী : কোমলাঙ্গী।

****************************









*
আাইহনের মাঅ গুণী মনে। আল।
বড়ু চণ্ডীদাস
এই পদটি বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ দ্বারা সম্পাদিত, বন-বিষ্ণুপুরের সন্নিকট কাঁকিল্যা নিবাসী, শ্রীনিবাস আচার্য্যের দৌহিত্র-বংশের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাছে প্রাপ্ত কৃষ্ণকীর্ত্তন পুথি থেকে, বঙ্গীয় সাহিত্য পরিষদের পরম হিতৈষী রাজা রাও যোগীন্দ্রনারায়ণ রায় বাহাদুরের অর্থানুকূল্যে, ১৩২৩ বঙ্গাব্দে (১৯১৫-১৬ সাল) প্রকাশিত, বড়ু চণ্ডীদাসের “শ্রীকৃষ্ণকীর্ত্তন”, জন্মখণ্ড, ৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ গুজ্জরীরাগঃ॥ যতিঃ॥

আাইহনের মাঅ গুণী মনে। আল।
ঝাঁট গিআঁ পদুমার থানে॥ ল বড়ায়ি॥
চাহি লৈল বুঢ়ীঅ মাই।
তার পিসী রাধার বড়ায়ি॥ ১॥
নিয়োজিলী নানা পরকারে। আল।
হাট বাটে রাধা রাখিবারে॥ ল বড়ায়ি॥
শেত চামর সম কেশে।
কপাল ভাঙ্গিল দুঈ পাশে॥
ভ্রূহি চুন রেখ যেহ্ন দেখি।
কোটর বাটুল দুঈ আখি ॥ ২॥
মাহা পুট নাশা দণ্ডহীনে।
উন্নত গণ্ড কপোল খীনে॥
বিকট দন্ত কপট বাণী।
ওঠ আধর উঠক জিণী॥ ৩॥
কাঠী সম বাহু যুগলে।
নাভি মূলে দুঈ কুচ লুলে॥
কুটিল গমন ঘন কাশে।
গাইল বড়ু চণ্ডীদাসে॥ ৪॥

এই পদটি নীলরতন সেন দ্বারা সম্পাদিত, অগ্রহায়ণ ১৪০৯ বঙ্গাব্দে (নভেম্বর ২০০২) প্রকাশিত, “বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্ত্তন”,২য় খণ্ড মূল পাঠের আধুনিক বঙ্গানুবাদ, জন্মখণ্ড, ১৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ গুজ্জরীরাগঃ॥ যতিঃ॥
কবির বড়াই-এর চেহারা বর্ণনা।

আাইহনের মাঅ গুণী মনে। আল।
ঝাঁট গিআঁ পদুমার থানে॥ ল বড়ায়ি॥
চাহি লৈল বুঢ়ীঅ মাই।
তার পিসী রাধার বড়ায়ি॥ ১॥
নিয়োজিলী নানা পরকারে। আল।
হাট বাটে রাধা রাখিবারে॥ ল বড়ায়ি॥

শেত চামর সম কেশে।
কপাল ভাঙ্গিল দুঈ পাশে॥
ভ্রূহি চুন রেখ যেহ্ন দেখি।
কোটর বাটুল দুঈ আখি ॥ ২॥
মাহা পুট নাশা দণ্ডহীনে।
উন্নত গণ্ড কপোল খীনে॥

বিকট দন্ত কপট বাণী।
ওঠ আধর উঠক জিণী॥ ৩॥
কাঠী সম বাহু যুগলে।
নাভি মূলে দুঈ কুচ লুলে॥
কুটিল গমন ঘন কাশে।
গাইল বড়ু চণ্ডীদাসে॥ ৪॥

আইহনের মা মনে মনে গণনা করে, সত্বর পদুমার কাছে গেল। ওগো বড়াই। তার কাছে গিয়ে পিসী বড়াইকে রাধার জন্যে চেয়ে নিল॥ ১॥ হাটে বাটে রাধাকে রাখবার জন্যে তাকে নিযুক্ত করল॥ তার কেশ শ্বেত চামরের মতো, কপালের দুই পাশ ভাঙা॥ ভ্রুযুগল যেন চুনের রেখার মত (শুভ্র) দেখায়। কোটরে দুটি চোখ বাটুলের মতো॥ ২॥ বিশাল নাসাপুট, পিঠ ভাঙা, হনু উন্নত, গাল ভাঙা॥ দাঁতগুলি বিকট, কণ্ঠস্বর কৃত্রিম। ওষ্ঠ অধর উটকেও হার মানায়॥ ৩॥ বাহু দুটি কাঠির মত সরু। নাভিদেশ পর্যন্ত দুই স্তন ঝুলে পড়েছে॥ ঘনঘন কাশির শব্দ, গমন কুটিল (আঁকাবাঁকা)। বড়ু চণ্ডীদাস এ-গীত গাইলেন॥ ৪॥

কবি এখানে পদুমার পিসী, রাধার বড়াই মার (বড়মা) বিগত যৌবনা একটি চিত্র এঁকেছেন। গীতটি দশ মত্রক পংক্তিবদ্ধে ৪+২+৪+৪+৪=১৮ পংক্তিতে রচিত হয়েছে।

দুরূহ শব্দার্থ॥ বুঢটীঅ মাই : বুড়ি মা। ভ্রূহি চুণরেখ : ভ্রু চুণের রেখা (শুভ্র)। বাটুল : মাটির গোলক। মাহা পুট নাশা : বিশাল নাসা পুট ভাঙা। কপোল খীনে : গাল বসা। উঠক জিনী : উটকে হারিয়ে দেওয়া। লুলে : ঝুলছে। ঘন কাশে : ঘনঘন কাশি পায়।

****************************