চণ্ডীদাসের বৈষ্ণব পদাবলী
*
চণ্ডীদাস এর পরিচিতির পাতায় . . .

পিরীতি অনল ছুইলে মরণ
বড়ু দ্বিজ চণ্ডীদাস
এই পদটি ১৩৩১ বঙ্গাব্দে (১৯২৪ সালে) প্রকাশিত দক্ষিণারঞ্জন ঘোষ সম্পাদিত “বৈষ্ণব-গীতাঞ্জলি” সংকলনের, আক্ষেপানুরাগ, ৪০২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ শ্রীরাগ॥

পিরীতি অনল     ছুইলে মরণ
শুনল কুলের বধু।
আমার বচন     না শুন এখন
পাছে জানিবে কেমন মধু॥
সই এ বোল না বোল মুখে।
পিরীতি আনলে     পুড়িয়া মরিবে
জনম যাইবে দুখে॥
সদা ছট পট     মুরুলি কি কট
নটপটি তার বেশ।
আর বিষ খাল্যে     তখনি মরণ
এ বিষে জীবন শেষ॥
নয়ানের কোণে     চাহে যাহা পানে
সে ছাড়ে জীবন আশ।
পরশ পাথরে     ঠেকিয়া রহিলে
বড়ু দ্বিজ চণ্ডিদাস॥

****************************