চণ্ডীদাসের বৈষ্ণব পদাবলী
পহিল মিলনে দরস নঅনে
দাস চণ্ডীদাস
এই পদটি ১৩৪০ বঙ্গাব্দে (১৯৪৩ সালে) বসুমতী সাহিত্য মন্দির থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত, দীনেন্দ্রকুমার রায় দ্বারা জীবনী লিখিত “বৈষ্ণব মহাজন পদাবলী, মহাকবি চণ্ডীদাস-পদাবলী”, ১ম খণ্ড-এর, চতুর্দ্দশ পদাবলী, ২৬৭-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ -॥
পহিল মিলনে দরস নঅনে
তাতে উপজল পিঅ।
রসের সাঅরে রতির উদঅ
হিআঅ রসের রিঅ॥
চকণ-কমল সরস হইতে
লখিতে নারিলাঙ কি।
নীল উপতল অতি সে বিমল
তাহাতে দেখলুঁ তি॥
তিনটি আখর সমান করিতে
রসের সাঅরে পসি।
উলটি নঅনে বআন হেরিতে
নয়নে পসিল সসী॥
অপর সরসে সরস পরসে
মনেতে হইল ভোর।
তিসিত চাতক চাতকী পাইলে
নব জলধরে জোর॥
অনুদিনে রতি আরতি পিরীতি
নিতুই নূতন সরে।
রসিয়া নাগরী রসের সাগরী
তাহাতে পিরীতি সরে॥
তিজগত ভরি আনন্দ-লহরী
এই যে মানুষ সার।
অদভূত রীত ইহার চরিত
দাস চণ্ডীদাস যার॥
****************************
পহিল মিলনে দরস নঅনে
তাতে উপজল পিঅ।
রসের সাঅরে রতির উদঅ
হিআঅ রসের রিঅ॥
চকণ-কমল সরস হইতে
লখিতে নারিলাঙ কি।
নীল উপতল অতি সে বিমল
তাহাতে দেখলুঁ তি॥
তিনটি আখর সমান করিতে
রসের সাঅরে পসি।
উলটি নঅনে বআন হেরিতে
নয়নে পসিল সসী॥
অপর সরসে সরস পরসে
মনেতে হইল ভোর।
তিসিত চাতক চাতকী পাইলে
নব জলধরে জোর॥
অনুদিনে রতি আরতি পিরীতি
নিতুই নূতন সরে।
রসিয়া নাগরী রসের সাগরী
তাহাতে পিরীতি সরে॥
তিজগত ভরি আনন্দ-লহরী
এই যে মানুষ সার।
অদভূত রীত ইহার চরিত
দাস চণ্ডীদাস যার॥
****************************