দীন চণ্ডীদাসের বৈষ্ণব পদাবলী
সকল রাখাল ভোজন করিতে
দীন চণ্ডীদাস
এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, গোষ্ঠ লীলা, ৮২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

ধেনুবৎস শিশু হরণ
॥ বড়ারি॥
সকল রাখাল ভোজন করিতে
হল অবসান বেলি।
নিজ গৃহ যেতে ধেনুর সহিতে
দিয়া উঠে জয়তালি॥
হেন কালে কানু মনে পড়ে ধেনু
শাঙলী ধবলী কোথা।
ভোজন বিশেষ করি অভিলাষ ৭
লইয়া চলিল তথা॥
সেখানে না দেখি শাঙলী ধবলী
কোথা গেল দুটি গাই।
এখানে আছিল কোথা তারা গেল
শুনহে রাখাল ভাই॥
আয় আয় আয় ডাকে যদুরায়
অঞ্জলি ভরিয়া দুটি।
ধেয়ে এস বনে দোহ দরশনে
ত্বরায়ে আগল ছুটি॥ ১৬
ডাকিতে ডাকিতে না দেখি সে ভিতে
শাঙলী ধবলী গাই।
কোন পথে গেল কিছু না জানিল
খুঁজিব কোন বা ঠাঁই॥
বিকল হইয়া বনে বনে ধেয়া
না দেখি ধবলী গাই।
এ রসমাধুরী ধেনু বৎস চুরি
দীন চণ্ডীদাস গাই॥
॥ বড়ারি॥
সকল রাখাল ভোজন করিতে
হল অবসান বেলি।
নিজ গৃহ যেতে ধেনুর সহিতে
দিয়া উঠে জয়তালি॥
হেন কালে কানু মনে পড়ে ধেনু
শাঙলী ধবলী কোথা।
ভোজন বিশেষ করি অভিলাষ ৭
লইয়া চলিল তথা॥
সেখানে না দেখি শাঙলী ধবলী
কোথা গেল দুটি গাই।
এখানে আছিল কোথা তারা গেল
শুনহে রাখাল ভাই॥
আয় আয় আয় ডাকে যদুরায়
অঞ্জলি ভরিয়া দুটি।
ধেয়ে এস বনে দোহ দরশনে
ত্বরায়ে আগল ছুটি॥ ১৬
ডাকিতে ডাকিতে না দেখি সে ভিতে
শাঙলী ধবলী গাই।
কোন পথে গেল কিছু না জানিল
খুঁজিব কোন বা ঠাঁই॥
বিকল হইয়া বনে বনে ধেয়া
না দেখি ধবলী গাই।
এ রসমাধুরী ধেনু বৎস চুরি
দীন চণ্ডীদাস গাই॥
৭। গাভী দিইটিকে কিছু ভোজন করাইবার ইচ্ছা করিয়া।
১৬। আগল --- আইস।
****************************
১৬। আগল --- আইস।
****************************
সই, কেমনে জীব গো আর
দীন চণ্ডীদাস
এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, আক্ষেপানুরাগ, ১২৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

সখী-সম্বোধনে
॥ সিন্ধুড়া॥
সই, কেমনে জীব গো আর।
বুকে খেয়েছি শ্যামের শেল
পিঠে হৈল পার॥
মনু মনু মনু গো সখি
কালিয়া বাঁশীর গানে।
সুজন দেখিয়া পীরিতি করিনু
এমতি হযে কে জানে॥
সকল গোকুল হইল আকুল
শুনিয়া বাঁশীর কথা।
খলের সহিতে পীরিতি করিয়া
কি হ'ল অন্তরেগে ব্যথা॥
স্থির হৈতে নারি প্রাণের সথি গো
বুকে খেয়েছি ঘা।
আঁখির জলেতে পথ নাহি দেখি
মুখে না বাহিরায় রা॥
পীরিতি রতন পীরিতি যতন
পীরিতি গলার হার।
শ্যাম বঁধুয়ার নিদারুণ বাঁশী
পরাণ বধিলে আমার॥
কে জানে কেমন পীরিতি এমন
পীরিতি কৈল সব নাশ।
গঞ্জে গুরুজন সেহ সুখমন ২২
কহে দীন চণ্ডীদাস॥
॥ সিন্ধুড়া॥
সই, কেমনে জীব গো আর।
বুকে খেয়েছি শ্যামের শেল
পিঠে হৈল পার॥
মনু মনু মনু গো সখি
কালিয়া বাঁশীর গানে।
সুজন দেখিয়া পীরিতি করিনু
এমতি হযে কে জানে॥
সকল গোকুল হইল আকুল
শুনিয়া বাঁশীর কথা।
খলের সহিতে পীরিতি করিয়া
কি হ'ল অন্তরেগে ব্যথা॥
স্থির হৈতে নারি প্রাণের সথি গো
বুকে খেয়েছি ঘা।
আঁখির জলেতে পথ নাহি দেখি
মুখে না বাহিরায় রা॥
পীরিতি রতন পীরিতি যতন
পীরিতি গলার হার।
শ্যাম বঁধুয়ার নিদারুণ বাঁশী
পরাণ বধিলে আমার॥
কে জানে কেমন পীরিতি এমন
পীরিতি কৈল সব নাশ।
গঞ্জে গুরুজন সেহ সুখমন ২২
কহে দীন চণ্ডীদাস॥
২২। সেহ সুখমন---তাহাতেও মনে সুখ হয়, কৃষ্ণ-প্রসঙ্গ হয় বলিয়া।
****************************
****************************
শুন শুন রাধা কহে সেই ধনি
দীন চণ্ডীদাস
এই পদটি ১৩৪০ বঙ্গাব্দে (১৯৪৩ সালে) বসুমতী সাহিত্য মন্দির থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত, দীনেন্দ্রকুমার রায় দ্বারা জীবনী লিখিত “বৈষ্ণব মহাজন পদাবলী, মহাকবি চণ্ডীদাস-পদাবলী”, ১ম খণ্ড-এর, মান, ১১১-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ কেদারা॥
শুন শুন রাধা কহে সেই ধনি(১)
শুনহ রসের গান।
তোমারে এ গান শ্রবণ করাতে
আইল মাধবী-স্থান॥
মুখ তুলি চাহ রসের প্রেয়সী
গাই এ একটি রাগ।
শ্রবণ পরশি এ গান শুনিতে
কতি যাব অনুরাগ॥
এ কথা শুনিয়া কহে সুধামুখী
শুনহ সুন্দরী রামা।
কর কিছু গান শুনি কিছু তান
নবীন নাগরী শ্যামা॥
বীণাতে কেদার রাগ আলাপন
গাওই মুগধ রসে।
রাধা কৃষ্ণ নাম উঠে অনুপাম
শুনিতে শ্রবণ পাশে॥
এ চারি আখর বাজন মধুর
বীণাতে কহত রাই।
কেন বা মানিনী হয়াছ সে শ্যামে
মধুর মধুর গাই॥
সে হেন নাগরে পরিহরি রাধে
কি সুখে আছয়ে বসি।
মলিন হইল সে মুখমণ্ডল
ঝলকে সে মুখশশী॥
মানে মন দুনু দেখি ক্ষীণ তনু
ত্যজি আভরণ-ভার।
বচন কহিছ তাথে নাহি রস
এত বা কিসের ভার॥
সে হেন নাগরে বিরস-বদনে
আছয়ে মাধবীতলে।
বীণা গীত তালে বুঝায়ে সঘনে
দীন চণ্ডীদাসে বলে॥
শুন শুন রাধা কহে সেই ধনি(১)
শুনহ রসের গান।
তোমারে এ গান শ্রবণ করাতে
আইল মাধবী-স্থান॥
মুখ তুলি চাহ রসের প্রেয়সী
গাই এ একটি রাগ।
শ্রবণ পরশি এ গান শুনিতে
কতি যাব অনুরাগ॥
এ কথা শুনিয়া কহে সুধামুখী
শুনহ সুন্দরী রামা।
কর কিছু গান শুনি কিছু তান
নবীন নাগরী শ্যামা॥
বীণাতে কেদার রাগ আলাপন
গাওই মুগধ রসে।
রাধা কৃষ্ণ নাম উঠে অনুপাম
শুনিতে শ্রবণ পাশে॥
এ চারি আখর বাজন মধুর
বীণাতে কহত রাই।
কেন বা মানিনী হয়াছ সে শ্যামে
মধুর মধুর গাই॥
সে হেন নাগরে পরিহরি রাধে
কি সুখে আছয়ে বসি।
মলিন হইল সে মুখমণ্ডল
ঝলকে সে মুখশশী॥
মানে মন দুনু দেখি ক্ষীণ তনু
ত্যজি আভরণ-ভার।
বচন কহিছ তাথে নাহি রস
এত বা কিসের ভার॥
সে হেন নাগরে বিরস-বদনে
আছয়ে মাধবীতলে।
বীণা গীত তালে বুঝায়ে সঘনে
দীন চণ্ডীদাসে বলে॥
১। গুণী (গুণী)।
****************************
****************************
আই সেই সখী ভেটে চন্দ্রমুখী
দীন চণ্ডীদাস
এই পদটি ১৩৪০ বঙ্গাব্দে (১৯৪৩ সালে) বসুমতী সাহিত্য মন্দির থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত, দীনেন্দ্রকুমার রায় দ্বারা জীবনী লিখিত “বৈষ্ণব মহাজন পদাবলী, মহাকবি চণ্ডীদাস-পদাবলী”, ১ম খণ্ড-এর, রাধার মান, ১১৫-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
এই পদটিই, একই রূপে ১৩২১ বঙ্গাব্দে (১৯১৪ সালে) লালগোলার রাজা রাও যোগীন্দ্রনারায়ণ রায় বাহাদুরের অর্থানুকুল্যে, বঙ্গীয়-সাহিত্য -পরিষৎ মন্দির থেকে প্রকাশিত, নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত, “চণ্ডীদাসের পদাবলী”, সখীর উক্তি, ৩১৩-পৃষ্ঠায় দেওয়া রয়েছে।

সখীর উক্তি
॥ শ্রী॥
আই সেই সখী ভেটে চন্দ্রমুখী
শুন সুখময়ী রাধা।
মুখ তুলি চাহ শুনহ সংবাদ
না কর তিলেক বাধা॥
মুখ তুলি রাই সখীপানে চাই
কহত শ্যামের কথা।
শুনি কিবা রীতি তাহার পিরীতি
ঘুচুক হিয়ার ব্যথা॥
কহ কহ শুনি জুড়াক পরাণী
কেমনে আছয়ে পিয়া।
সুখের বারতা কহ দেখি হেথা
শুনিয়া জুড়াক হিয়া॥
কহে সেই সথী শুন চন্দ্রমুখি
শ্যামেরে দেখিয়ে আনু(১)।
কহিতে কহিতে শ্যামের কাহিনী
মনের হুতাশে মনু(২)॥
তোমার কাহিনী শুনি গুণমণি
কান্দিয়া আকুল বড়ি(৩)।
নয়নের লোরে বহি চলে কোড়ে
সঘনে নিশ্বাস ছাড়ি॥
মথুরানগরে বসি এক ভিতে
নিভৃত হইয়া কান।
মোরে বেরি বেরি পুছয়ে সে হরি
তোহারি গুণের খ্যান(৪)॥
কহ কহ আগে রাধার কাহিনী
সে অঙ্গ আছয়ে ভাল।
শুনিতে শুনিতে দশার কথন
কানু সে হইল ঢল॥
কত বা কহিব আদর পিরীতি
তুয়া পরসঙ্গ(৫) বিনে।
আন নাহি জানে সে বর নাগর
দীন চণ্ডীদাস ভণে॥
॥ শ্রী॥
আই সেই সখী ভেটে চন্দ্রমুখী
শুন সুখময়ী রাধা।
মুখ তুলি চাহ শুনহ সংবাদ
না কর তিলেক বাধা॥
মুখ তুলি রাই সখীপানে চাই
কহত শ্যামের কথা।
শুনি কিবা রীতি তাহার পিরীতি
ঘুচুক হিয়ার ব্যথা॥
কহ কহ শুনি জুড়াক পরাণী
কেমনে আছয়ে পিয়া।
সুখের বারতা কহ দেখি হেথা
শুনিয়া জুড়াক হিয়া॥
কহে সেই সথী শুন চন্দ্রমুখি
শ্যামেরে দেখিয়ে আনু(১)।
কহিতে কহিতে শ্যামের কাহিনী
মনের হুতাশে মনু(২)॥
তোমার কাহিনী শুনি গুণমণি
কান্দিয়া আকুল বড়ি(৩)।
নয়নের লোরে বহি চলে কোড়ে
সঘনে নিশ্বাস ছাড়ি॥
মথুরানগরে বসি এক ভিতে
নিভৃত হইয়া কান।
মোরে বেরি বেরি পুছয়ে সে হরি
তোহারি গুণের খ্যান(৪)॥
কহ কহ আগে রাধার কাহিনী
সে অঙ্গ আছয়ে ভাল।
শুনিতে শুনিতে দশার কথন
কানু সে হইল ঢল॥
কত বা কহিব আদর পিরীতি
তুয়া পরসঙ্গ(৫) বিনে।
আন নাহি জানে সে বর নাগর
দীন চণ্ডীদাস ভণে॥
১। আইনু - আসিলাম।
২। মরিলাম।
৩। বড়ই।
৪। কাহিনী।
৫। প্রসঙ্গ।
****************************
২। মরিলাম।
৩। বড়ই।
৪। কাহিনী।
৫। প্রসঙ্গ।
****************************
নিকুঞ্জ শহর সব গোপীগণ
দীন চণ্ডীদাস
এই পদটি ১৩৪০ বঙ্গাব্দে (১৯৪৩ সালে) বসুমতী সাহিত্য মন্দির থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত, দীনেন্দ্রকুমার রায় দ্বারা জীবনী লিখিত “বৈষ্ণব মহাজন পদাবলী, মহাকবি চণ্ডীদাস-পদাবলী”, ১ম খণ্ড-এর, পরিশিষ্ট, ২৮১-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ -॥
নিকুঞ্জ শহর সব গোপীগণ
সাজাইল সারি সারি।
দুদিকা কুটীর আায়ারি বাদ্ধল
রসিক চতুর ধারী॥
বাজার দুসারি যত ব্রজনারী ৫
সহরে বৈঠল তারা।
চিত্রা দেবী ভেল রাজকারবার
ঐছন সবার ধারা॥
সহর-কোটাল হইল রসাল
এ নব-নাগর কান। ১০
রাজকর সাধে রসিক নাগর
মনে ভেল অনুপাম॥
কোটাল প্রহরী রসিক নাগরী
সাধয়ে রসের দান।
* * * * * * * * ১৫
* * * *
রাজার দোহাই দোসারি ফিরাই
ফিরিয়া চলত তাই।
করহ চৌদল ফিরাই সুন্দর
রচহ উপায় এই॥ ২০
এ নব নাগরী চৌদল করল
রাধা চড়াইল তায়।
লইয়া সহরে ফিরায় সুন্দরী
দীন চণ্ডীদাস গায়॥
****************************
নিকুঞ্জ শহর সব গোপীগণ
সাজাইল সারি সারি।
দুদিকা কুটীর আায়ারি বাদ্ধল
রসিক চতুর ধারী॥
বাজার দুসারি যত ব্রজনারী ৫
সহরে বৈঠল তারা।
চিত্রা দেবী ভেল রাজকারবার
ঐছন সবার ধারা॥
সহর-কোটাল হইল রসাল
এ নব-নাগর কান। ১০
রাজকর সাধে রসিক নাগর
মনে ভেল অনুপাম॥
কোটাল প্রহরী রসিক নাগরী
সাধয়ে রসের দান।
* * * * * * * * ১৫
* * * *
রাজার দোহাই দোসারি ফিরাই
ফিরিয়া চলত তাই।
করহ চৌদল ফিরাই সুন্দর
রচহ উপায় এই॥ ২০
এ নব নাগরী চৌদল করল
রাধা চড়াইল তায়।
লইয়া সহরে ফিরায় সুন্দরী
দীন চণ্ডীদাস গায়॥
****************************
শুণ গুণমণি কহি এক বাণী
দীন চণ্ডীদাস
এই পদটি ১৩২১ বঙ্গাব্দে (১৯১৪ সালে) লালগোলার রাজা রাও যোগীন্দ্রনারায়ণ রায় বাহাদুরের অর্থানুকুল্যে, বঙ্গীয়-সাহিত্য -পরিষৎ মন্দির থেকে প্রকাশিত, নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত, “চণ্ডীদাসের পদাবলী”, ২২২-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

কাঁধেতে করছ মোরে।
তবে সে এ পথে পারিয়ে চলিতে
নিশ্চয় কহিয়ে তোরে॥
আইস ধনী রামা কাঁধে করি তোমা ৫
সেখানে বসিলা হরি।
শ্যামের সরস বচন পাইয়া
দাঁড়াইল গোপনারী॥
বসন নিবিড় করিয়া বাঁধল
সেই যে চড়ব কাঁধে। ১০
হেন বেলে তথি চলি গেলা কতি
সে নব গোকুলচাঁদে॥
সেই নব-নারী কাষ্ঠের পুতলি
দাঁড়ায়ে চেতন হরি।
যেমন আকাশে বজর ভাঙ্গিয়া ১৫
পড়ল শিরের পরি॥
কান্দয়ে করুণে পড়িয়া কাননে
ধূলায়ে ধূসর তনু।
যেমন হরিণী বিফল হইয়া
কাননে বেড়ায় পুনু॥ ২০
অচেতন সরে রোদন বেদন
হারায়ে পরাণ-পতি।
কোথা গেলে নাথ ছাড়ি মোর সাথ
তোমায়ে না দেখি কতি॥
সেই নব-রামা শ্যামেরে খুঁজিয়ে ২৫
একাকী কাননে পড়ি।
মুখে নাহি বাণী যেন অনাথিনী
শিরে করাঘাত পাড়ি॥
যেন সে ধবলি সোনার পুতলি
পড়িয়া কানন-বনে। ৩০
বিকল হইয়া মুরছা খাইয়ে
দীন চণ্ডীদাস ভণে॥
শুণ গুণমণি কহি এক বাণী
কাঁধেতে করছ মোরে।
তবে সে এ পথে পারিয়ে চলিতে
নিশ্চয় কহিয়ে তোরে॥
আইস ধনী রামা কাঁধে করি তোমা ৫
সেখানে বসিলা হরি।
শ্যামের সরস বচন পাইয়া
দাঁড়াইল গোপনারী॥
বসন নিবিড় করিয়া বাঁধল
সেই যে চড়ব কাঁধে। ১০
হেন বেলে তথি চলি গেলা কতি
সে নব গোকুলচাঁদে॥
সেই নব-নারী কাষ্ঠের পুতলি
দাঁড়ায়ে চেতন হরি।
যেমন আকাশে বজর ভাঙ্গিয়া ১৫
পড়ল শিরের পরি॥
কান্দয়ে করুণে পড়িয়া কাননে
ধূলায়ে ধূসর তনু।
যেমন হরিণী বিফল হইয়া
কাননে বেড়ায় পুনু॥ ২০
অচেতন সরে রোদন বেদন
হারায়ে পরাণ-পতি।
কোথা গেলে নাথ ছাড়ি মোর সাথ
তোমায়ে না দেখি কতি॥
সেই নব-রামা শ্যামেরে খুঁজিয়ে ২৫
একাকী কাননে পড়ি।
মুখে নাহি বাণী যেন অনাথিনী
শিরে করাঘাত পাড়ি॥
যেন সে ধবলি সোনার পুতলি
পড়িয়া কানন-বনে। ৩০
বিকল হইয়া মুরছা খাইয়ে
দীন চণ্ডীদাস ভণে॥
২৯। ধবলি --- ধরণীও হইতে পারে।
****************************
****************************
ওহে নাথ কি করিয়া গেলে
দীন চণ্ডীদাস
এই পদটি ১৩২১ বঙ্গাব্দে (১৯১৪ সালে) লালগোলার রাজা রাও যোগীন্দ্রনারায়ণ রায় বাহাদুরের অর্থানুকুল্যে, বঙ্গীয়-সাহিত্য -পরিষৎ মন্দির থেকে প্রকাশিত, নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত, “চণ্ডীদাসের পদাবলী”, নব কুঞ্জর-লীলা, ২২৩-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ কেদার॥
ওহে নাথ কি করিয়া গেলে।
বজর পাড়িয়ে মোর ভালে॥
আমি সে করল কোন কাজ।
পুরিহরি সতীপণা লাজ॥
আগু পাছু কিছু না গুণিনু।
ছার মুখে কি বোল বুলিনু॥
তুমি পতি পুরুষ-রতনে।
ইহা না জানিল পরিণামে॥
অপরাধ ক্ষেম এইবার।
শুন নাথ মহিমা তোমার॥
অবলা কি জানে গুণরাশি।
আমি তোমার চরণের দাসী॥
আপনার গুণে কর দয়া।
লইয়াছি তুয়াপদ-ছায়া॥
দীন হি চণ্ডীদাস বলে।
কানু খুঁজিবারে ধনী চলে॥
****************************
ওহে নাথ কি করিয়া গেলে।
বজর পাড়িয়ে মোর ভালে॥
আমি সে করল কোন কাজ।
পুরিহরি সতীপণা লাজ॥
আগু পাছু কিছু না গুণিনু।
ছার মুখে কি বোল বুলিনু॥
তুমি পতি পুরুষ-রতনে।
ইহা না জানিল পরিণামে॥
অপরাধ ক্ষেম এইবার।
শুন নাথ মহিমা তোমার॥
অবলা কি জানে গুণরাশি।
আমি তোমার চরণের দাসী॥
আপনার গুণে কর দয়া।
লইয়াছি তুয়াপদ-ছায়া॥
দীন হি চণ্ডীদাস বলে।
কানু খুঁজিবারে ধনী চলে॥
****************************
এ কথা শুনিয়া বিনোদিনী
দীন চণ্ডীদাস
এই পদটি ১৩২১ বঙ্গাব্দে (১৯১৪ সালে) লালগোলার রাজা রাও যোগীন্দ্রনারায়ণ রায় বাহাদুরের অর্থানুকুল্যে, বঙ্গীয়-সাহিত্য -পরিষৎ মন্দির থেকে প্রকাশিত, নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত, “চণ্ডীদাসের পদাবলী”, নব কুঞ্জর-লীলা, ২২৪-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

অধিক হইল্ বিরহিণী॥
কি আর কয়িব সখি বল।
কানু বড় নিদয় হইল॥
বনে বনে খুঁজিতে মাধাই। ৫
তার দরশন নাহি পাই॥
তেজব কঠিন পরাণ।
সো পঁহু করল নিদান॥
জানল দোহে ভেল বাম।
আমরা কি পাওব কান॥ ১০
যার লাগি তেজল গেহ।
তছু পদে সোপনু দেহ॥
গুরুজন পরিজন আশ।
দূরে ভারনু অভিলাষ॥
কুবচন করিল ভূষণ। ১৫
অপথ সপথ কৈল পণ॥
পাড়ার পড়সি দিল ডোর।
সে কানু করিল নিজ কোর॥
নিশ্চয় তেজল গুণমণি।
অনুরাগে যতেক গোপিনী॥ ২০
দীন চণ্ডীদাস বলে তায়।
এখনি মিলব যদুরায়॥
৯। কাঁধে চড়িব বলায় আমার প্রতি ও অপর একজনের প্রতি বিরূপ হইয়াছেন।
১৬। সপথ --- সুপখ।

শুন গো সজনি সই কি বুদ্ধি করিব
দীন চণ্ডীদাস
এই পদটি ১৩২১ বঙ্গাব্দে (১৯১৪ সালে) লালগোলার রাজা রাও যোগীন্দ্রনারায়ণ রায় বাহাদুরের অর্থানুকুল্যে, বঙ্গীয়-সাহিত্য -পরিষৎ মন্দির থেকে প্রকাশিত, নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত, “চণ্ডীদাসের পদাবলী”, নব কুঞ্জর-লীলা, ২২৫-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ কামোদ॥
শুন গো সজনি সই কি বুদ্ধি করিব।
কালিয়া কানুর লাগি আনলে পশিব॥
যাহার লাগিয়ে হল এত পরমাদ।
সে জন করিল সুখ সম্পদেতে বাদ॥
সকল গোপিনী বলে আর কিবা দেখ। ৫
সে শ্যাম নৈরাশ হল কি আর উপেখ॥
যে জন করিত দয়া সে হল নিঠুর।
তেজিয়াবিমুখ ভেল কৈল অতিদূর॥
যমুনাতে গিয়ে চল মরিব ডুবিয়া।
এ ছার জীবন কেন থাকিয়ে ধরিয়া॥ ১০
দীন চণ্ডীদাস বলে এত পরমাদ।
এখনি মিলব কানু মিলিবেক সাধ॥
****************************
শুন গো সজনি সই কি বুদ্ধি করিব।
কালিয়া কানুর লাগি আনলে পশিব॥
যাহার লাগিয়ে হল এত পরমাদ।
সে জন করিল সুখ সম্পদেতে বাদ॥
সকল গোপিনী বলে আর কিবা দেখ। ৫
সে শ্যাম নৈরাশ হল কি আর উপেখ॥
যে জন করিত দয়া সে হল নিঠুর।
তেজিয়াবিমুখ ভেল কৈল অতিদূর॥
যমুনাতে গিয়ে চল মরিব ডুবিয়া।
এ ছার জীবন কেন থাকিয়ে ধরিয়া॥ ১০
দীন চণ্ডীদাস বলে এত পরমাদ।
এখনি মিলব কানু মিলিবেক সাধ॥
****************************
বঁধু, ভাল সে বটহ তুমি
দীন চণ্ডীদাস
এই পদটি ১৩২১ বঙ্গাব্দে (১৯১৪ সালে) লালগোলার রাজা রাও যোগীন্দ্রনারায়ণ রায় বাহাদুরের অর্থানুকুল্যে, বঙ্গীয়-সাহিত্য -পরিষৎ মন্দির থেকে প্রকাশিত, নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত, “চণ্ডীদাসের পদাবলী”, নব কুঞ্জর-লীলা, ২২৬-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ ধানশী॥
বঁধু, ভাল সে বটহ তুমি।
এক অপরাধ জনম অবধি
করিয়া আছিল আমি॥
সেই অপরাধ বিষম বিবাদ
করিলা নাগর রায়। ৫
আমরা অবলা অখলা কি জানি
সকল গোচর পায়॥
কালিয়া যে জন কঠিন সে জন
এবে সে জানিল দঢ়।
কালার সঙ্গেতে যে করে পীরিতি ১০
পরিণামে হয়ে আর।
তখন না ছিল তোমার মিলন
তখন আছিল ভাল।
হাসিয়া হাসিয়া জাতি কুল নিয়া
নিদানে আনল জ্বাল॥ ১৫
পরের পরাণ হরিতে তোমার
তিলেক নাহিক দয়া।
পরবশ তুমি কি বলিব আমি
যেমন বায়ার ছায়া॥
যেমন জলের বিম্বুক সম্মুখে ২০
দেখিয়া মিলায়ে যায়।
তোমার পীরিতি দেখিতে তেমন
হীন চণ্ডীদাস গায়॥
বঁধু, ভাল সে বটহ তুমি।
এক অপরাধ জনম অবধি
করিয়া আছিল আমি॥
সেই অপরাধ বিষম বিবাদ
করিলা নাগর রায়। ৫
আমরা অবলা অখলা কি জানি
সকল গোচর পায়॥
কালিয়া যে জন কঠিন সে জন
এবে সে জানিল দঢ়।
কালার সঙ্গেতে যে করে পীরিতি ১০
পরিণামে হয়ে আর।
তখন না ছিল তোমার মিলন
তখন আছিল ভাল।
হাসিয়া হাসিয়া জাতি কুল নিয়া
নিদানে আনল জ্বাল॥ ১৫
পরের পরাণ হরিতে তোমার
তিলেক নাহিক দয়া।
পরবশ তুমি কি বলিব আমি
যেমন বায়ার ছায়া॥
যেমন জলের বিম্বুক সম্মুখে ২০
দেখিয়া মিলায়ে যায়।
তোমার পীরিতি দেখিতে তেমন
হীন চণ্ডীদাস গায়॥
১৯। বায়ার --- বায়ুর। কায়ার, নয় ত?
****************************
****************************