দীন চণ্ডীদাসের বৈষ্ণব পদাবলী
*
চণ্ডীদাস এর পরিচিতির পাতায় . . .

কি আর বলিব পায়
দীন চণ্ডীদাস
এই পদটি ১৩২১ বঙ্গাব্দে (১৯১৪ সালে) লালগোলার রাজা রাও যোগীন্দ্রনারায়ণ রায় বাহাদুরের অর্থানুকুল্যে, বঙ্গীয়-সাহিত্য -পরিষৎ মন্দির থেকে প্রকাশিত, নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত, “চণ্ডীদাসের পদাবলী”, নব কুঞ্জর-লীলা, ২২৭-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

ধেনুবৎস শিশু হরণ

॥ সিন্ধুড়া॥

কি আর বলিব পায়।
শুন হে নাগর রায়॥
তারা কি পরাণ এড়ি।
কাননে রহিলা ছাড়ি॥
আমরা অবলা নারী। ৫
দোষগুণ নাহি ধরি॥
তুমি সে পরাণ বন্ধু।
কেবল করণাসিন্ধু॥
দীন চণ্ডীদাস কয়।
সুধারস তুমি ময়॥ ১০

১০। তুমি সুধারসময়।

****************************








*
দেখিলা নাগর নাগরী সকল
দীন চণ্ডীদাস
এই পদটি ১৩২১ বঙ্গাব্দে (১৯১৪ সালে) লালগোলার রাজা রাও যোগীন্দ্রনারায়ণ রায় বাহাদুরের অর্থানুকুল্যে, বঙ্গীয়-সাহিত্য -পরিষৎ মন্দির থেকে প্রকাশিত, নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত, “চণ্ডীদাসের পদাবলী”, নব কুঞ্জর-লীলা, ২২৭-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ সিন্ধুড়া॥

দেখিলা নাগর     নাগরী সকল
দিয়া সে রসের তারা।
যেমন কুসুম     মধুর সরসে
অলিকুল পিয়ে তারা॥
খতে খতে খতে   লাখ শত শত ৫
রমণী একেক রয়।
কানু সে লুবধ     ভ্রমর যেমন
মধুপানে অতিশয়॥
মধুর সে মাতি     যেন মত্ত হাতী
অঙ্কুশ নাহিক মানে। ১০
সবারে তুষিয়া     নাগর রসিয়া
করুণ বাঁশীর গানে॥
মধুরসম্বরে     বাঁশী বাজাইয়া
নাগর চতুর রায়।
গুপত পীরিতি   বাঁশীর আরতি ১৫
এ কথা না জানে মায়॥
নিজ নিজ গৃহে     গেলা গোপীগণ
না জানে গৃহের পতি।
যেমন যে ছিল     তেমন পৈশল
ঐছন আরতি গতি॥ ২০
যদুনাথ গেলা     নন্দের মহলে
শুতলি মায়ের কোলে।
জননী না জানে     এ রস বেভার
দীন চণ্ডীদাস বলে॥


৫। খতে খতে... দলে দলে।
২৩। বেভার... ব্যবহার।

****************************









*
নিশি গেল দূর প্রভাত হইল
দীন চণ্ডীদাস
এই পদটি ১৩২১ বঙ্গাব্দে (১৯১৪ সালে) লালগোলার রাজা রাও যোগীন্দ্রনারায়ণ রায় বাহাদুরের অর্থানুকুল্যে, বঙ্গীয়-সাহিত্য -পরিষৎ মন্দির থেকে প্রকাশিত, নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত, “চণ্ডীদাসের পদাবলী”, অক্রুরাগমন, গোষ্ঠ, ২২৮-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

নিশি গেল দূর     প্রভাত হইল
উঠল শ্যমরুচন্দ্র।
মুখ শশীখানি     সুবাসিত জলে
ধোয়ল গোকুলচন্দ্র॥
স্নেহে যশোমতী     আদর স্বভাবে ৫
এ ক্ষীর নবনী আনি।
কানাই-বদনে     দিয়া সে যতনে
কহেন মধুর বাণী॥
আজু বনে তুমি     যাবে যাদুমণি
শুনিতে লাগয়ে ডর। ১০
লোকমুখে শুনি     বিষম কাহিনী
থাকয়ে কংসের চর॥
কানু বলে মাতা     না কর সংশয়
তোমার চরণ আশে।
কি করিতে পারে     দুষ্ট কংসচরে ১৫
তারে বা গণিয়ে কিসে॥
মায়ের করুণ     বচন শুনিতে
সে হেন যাদব রায়।
মধুর বচন     করিয়া ছন্দন
আরতি কহিছে মায়॥ ২০
কোটি কংস তারে     কটাক্ষ নিমিষে
করিতে পারিয়ে ধ্বংস।
কি করিতে পারে     দুষ্ট কংস মোরে
আমি যদুকুলবংশ॥
মায়েরে তুষিয়ে     চতুর কানাই ২৫
শুন গো বেদনী মায়।
বেশের রচনা     করছ রচনি
দীন চণ্ডীদাস গায়॥

২। শ্যামরুচন্দ্র... শ্যামচাঁদ, শ্রীক়ষ্ণ।
১৪। আশে... আশীর্ব্বাদে।

****************************









*
দেখ দেখ নন্দরায় কিআনন্দ শোভাপায়
দীন চণ্ডীদাস
এই পদটি ১৩২১ বঙ্গাব্দে (১৯১৪ সালে) লালগোলার রাজা রাও যোগীন্দ্রনারায়ণ রায় বাহাদুরের অর্থানুকুল্যে, বঙ্গীয়-সাহিত্য -পরিষৎ মন্দির থেকে প্রকাশিত, নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত, “চণ্ডীদাসের পদাবলী”, অক্রুরাগমন, গোষ্ঠ, ২২৯-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।


॥ বেলয়ার॥

দেখ দেখ নন্দরায় কিআনন্দ শোভাপায়
বিধু যেন ঢল ঢল দেখ যমুনায়।
নব নীল ঘন চাঁদ     মনমথ জিনি ফাঁদ
অমিয়া-সাগর সুখসায়রে ভাসায়॥
দেখিয়া আনন্দ বড়ি     নন্দ ঘোষ রূপ হেরি ৫
ধরণে নাহিক মেন যায়।
কোলে লয়ে নন্দরাণী     ও মোর যাদুয়ামণি
চুম্বন করিয়া কাঁদে মায়॥
এ বেশে কেমনে বনে     যাইবে ধেনুর সনে
পদযুগ অতি সে কোমল। ১০
বিষম ভানুর তাপ     লাগিবে সে উততাপ
জানি বা গলিয়া হয় জল॥
এই বড় উঠে ভয়     হেন মোর মনে লয়
তৃণাঙ্কুর বাজে বা চরণে।
ঘরে বসি থাক বাপু     তোমা না পাঠাব কভু ১৫
দীন চণ্ডীদাস ইহা ভণে॥

৬। আনন্দে অধীর হইলেন।

****************************









*
হেন বেলে যত রাখাল বালক
দীন চণ্ডীদাস
এই পদটি ১৩২১ বঙ্গাব্দে (১৯১৪ সালে) লালগোলার রাজা রাও যোগীন্দ্রনারায়ণ রায় বাহাদুরের অর্থানুকুল্যে, বঙ্গীয়-সাহিত্য -পরিষৎ মন্দির থেকে প্রকাশিত, নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত, “চণ্ডীদাসের পদাবলী”, অক্রুরাগমন, গোষ্ঠ, ২২৯-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।


॥ রামকেলি॥

হেন বেলে যত     রাখাল বালক
আইল কানাই নিতে।
শ্রীদাম সুদাম     আর বসুদাম
বাঁশী শিঙ্গা বেণু গীতে॥
চল ভাই কানু     কি কাজ বিলম্বে ৫
হইল উছর বেলা।
এখন কি কাজে     আছ গৃহমাঝে
করহ ধেনুর মেলা॥
ধবলী শাঙলি     অতি চোরা গাভী
যদি বা উচর হয়। ১০
দূর বনে গিয়ে     কোথা পড়ে ধেয়ে
এই উঠে মনে ভয়॥
তুরিত গমন     কি আর বিলম্ব
রাখাল আঙ্গিনা ভরা।
কহে হলধর     যশোদা গোচর ১৫
তুমি সে করহ ত্বরা॥
এ কথা শুনিতে     যশোদা-হৃদয়ে
উঠিল বেদনা বড়।
কেমনে পাঠাব     এ ছেন ছাওয়াল
তুমি সে হইও দড়॥ ২০
বলরাম-করে     ধরি কিছু বলে
শুন হলধর তুমি।
তোমার করেতে     সঁপিল যাদুরে
কি আর বলিব আমি॥
কত শত বেরি     কটোরাতে ভরি ২৫
রাখিয়ে এ ক্ষীর সর।
নিশিতে পিয়াই     তার নাহি লেখা
ভরিয়া এ দুটি কর॥
কহেন বচন     বলরাম হেন
এ হরি সবার প্রাণ। ৩০
আমি সে থাকিতে     কিবা ভয় কর
দীন চণ্ডীদাস গান॥

৬। উছর --- অতিরিক্ত।
১০। উচর --- চঞ্চল, বিপথগামী।

****************************









*
চলিলা রাখাল সকল মণ্ডল
দীন চণ্ডীদাস
এই পদটি ১৩২১ বঙ্গাব্দে (১৯১৪ সালে) লালগোলার রাজা রাও যোগীন্দ্রনারায়ণ রায় বাহাদুরের অর্থানুকুল্যে, বঙ্গীয়-সাহিত্য -পরিষৎ মন্দির থেকে প্রকাশিত, নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত, “চণ্ডীদাসের পদাবলী”, অক্রুরাগমন, গোষ্ঠ, ২৩০-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।


॥ বেলোয়ার॥

চলিলা রাখাল     সকল মণ্ডল
লইয়া ধেনুর পাল।
হৈ হৈ বলি     দিয়ে করতালি
নন্দের নন্দন ভাল॥
কেহ নাচে গায়     কেহ বেণু বায় ৫
কেহ বেণু দেয় সাড়া।
কেহ ভাল মান     করে অতি গান
কেহ নাচে অতি গাঢ়া॥
কেছ বলে ভাই     কোন্‌ বনে যাবে
কহত বোলত ভেয়ে। ১০
সেই বন পানে     চলে ধেনুগণে
তবে যাই ধেনু লয়ে॥
বলরাম তায়     কহিছে সবহি
কানাই বাহাই বলে।
সেই দিক্‌ পানে     চালাহ রাখাল ১৫
আমি সে কহিয়ে ভালে॥
যতেক রাখাল     কহে বারে বারে
শুন হে রাখাল কানু।
আজু কোন্‌ বনে     বলহ বচনে
কোথারে চালাব ধেনু॥ ২০
কানু বলে আজু     চালাহ সঘনে
ভাণ্ডীর-কানন বনে।
সেই বনমাঝে     চালাইবে পাল
দীন চণ্ডীদাস ভণে॥

****************************









*
ভাণ্ডীর কাননে চলে ধেনুগণে
দীন চণ্ডীদাস
এই পদটি ১৩২১ বঙ্গাব্দে (১৯১৪ সালে) লালগোলার রাজা রাও যোগীন্দ্রনারায়ণ রায় বাহাদুরের অর্থানুকুল্যে, বঙ্গীয়-সাহিত্য -পরিষৎ মন্দির থেকে প্রকাশিত, নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত, “চণ্ডীদাসের পদাবলী”, অক্রুরাগমন, গোষ্ঠ, ২৩১-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।


॥ বেলোয়ার॥

ভাণ্ডীর কাননে     চলে ধেনুগণে
সকল রাখাল মেলি।
নানামত খেলা     সকল রাখালে
দিয়ে উঠে করতালি॥
আর যত লীলা     বিস্তার আছয়ে ৫
ভাগবত সখ কেলি।
সংক্ষেপ রচনা     কিছু কিছু আছে
কেবল ফুটক বলি॥
আর পরমাদ     পড়িল সংশয়
গোকুলে নন্দের ঘরে। ১০
এ কথা না জানে     কৃষ্ণ বলরাম
গোঠের লীলাতে ভোলে॥
নানামত খেলা     সকল রাখাল
খেলয়ে মনের সনে।
অবসান-কাল     আসিয়া হইল ১৫
জানিস বালকগণে।
আজিকার মত     খেলা সমাধিয়া
চলহ গোকুল পুরে।
কালি আমি বনে     খেলার যতনে
শুন ভাই হলধরে। ২০
জড় কর পাল     সকল রাখাল
শিঙ্গাতে দেহত সান।
চলি যায় সব     রাখালমণ্ডল
দ্বিজ চণ্ডীদাস গান॥

৮। ফুটক....একটু --- সামান্য।
৯-১০। অক্রুরাগমনরূপ বিপদ।
২১। জড়... একত্র।

****************************









*
গদ গদ প্রেমে পথে যায় চলি
দীন চণ্ডীদাস
এই পদটি ১৩২১ বঙ্গাব্দে (১৯১৪ সালে) লালগোলার রাজা রাও যোগীন্দ্রনারায়ণ রায় বাহাদুরের অর্থানুকুল্যে, বঙ্গীয়-সাহিত্য -পরিষৎ মন্দির থেকে প্রকাশিত, নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত, “চণ্ডীদাসের পদাবলী”, অক্রুরাগমন, গোষ্ঠ, ২৩৪-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।


॥ শ্রী॥

গদ গদ প্রেমে     পথে যায় চলি
আনন্দ হইয়া বড়ি।
অশ্রুজলে অঙ্গ     তিতিল সকল
রথের উপরে পড়ি॥
এই মত কত     ভাবের উদয়
অক্রুর মহা সে মতি।
শুভ দশা মোর     আজি সে ফলিল
দেখিব গোলোকপতি॥
যে পদপল্লব     যোগীর ধেয়ান
করিলে নাহিক পায়। ১০
সে জন দেখিব     নয়ন ভরিয়া
দু আঁখি জুড়াব তায়॥
এই সব কথা     ভকত বিচার
করি গেলা মনে মনে।
বিষম পড়িল     গোকুল নগরে ১৫
দীন চণ্ডীদাস ভণে॥

****************************









*
কোথায় সাজিয়েছ
দীন চণ্ডীদাস
এই পদটি ১৩২১ বঙ্গাব্দে (১৯১৪ সালে) লালগোলার রাজা রাও যোগীন্দ্রনারায়ণ রায় বাহাদুরের অর্থানুকুল্যে, বঙ্গীয়-সাহিত্য -পরিষৎ মন্দির থেকে প্রকাশিত, নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত, “চণ্ডীদাসের পদাবলী”, যশোদা বিলাপ, ২৪৩-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।


॥ তুড়ি॥

কোথায় সাজিয়েছ।
কাহার জনম     সফল করিতে
এ বেশ বনায়েছ॥
চাঁদমুখ চেয়ে     যশোদা জননী
পড়ে মুরছিত হয়ে। ৫
কেমনে বাঁচিব     তিলেক না জীব
দেখছ বেকত হয়ে॥
কিসের কারণে     এ ঘর করণে
আগুনি ভেজায়ে দিয়া।
তোমার বিহনে     মরিব সঘনে ১০
যাব সে বাহির হয়া॥
কেবল নয়ান     তারার পুতলি
তোমা না দেখিলে মরি।
যখন দেখিয়ে     ও চাঁদ-বদন
তবে সে চেতন ধরি॥ ১৫
যবে যাহ গোঠে     ধেনুগণ লয়ে
সেখানে থাকয়ে প্রাণ।
যবে সে শুনিয়ে     কুশল-বারতা
শুনিয়ে বেণুর সান॥
অনেক তপের     ফল পরশনে ২০
পাই সে তোমা সে ধনে।
বিহি নিকরুণ     এবে সে জানল
দীন চণ্ডীদাস ভণে॥

১০। সঘনে --- শীঘ্র।
১৯। সান --- সঙ্কেত শব্দ।

****************************









*
শুন শুন বাছা জীবন-কানাই
দীন চণ্ডীদাস
এই পদটি ১৩২১ বঙ্গাব্দে (১৯১৪ সালে) লালগোলার রাজা রাও যোগীন্দ্রনারায়ণ রায় বাহাদুরের অর্থানুকুল্যে, বঙ্গীয়-সাহিত্য -পরিষৎ মন্দির থেকে প্রকাশিত, নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত, “চণ্ডীদাসের পদাবলী”, যশোদা বিলাপ, ২৪৬-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।


॥ সুহই॥

শুন শুন বাছা     জীবন-কানাই
তুমি কি ছাড়িবে মায়।
স্ত্রীবধ পাতক     ভয় নাহি মান
এই সে তোমাতে ভায়॥
তাহাতে অকাল     অঘাত বচন ৫
আসি ধুচাওল সাধ।
*  *  *     *  *  *
*  *  *  *
কে জানে আনন্দ     দুখ দিবে বলি
স্বপনে নাহিক জানি। ১০
মথুরা গমন     এ কথা শুনিতে
ফাটয়ে মায়ের প্রাণী॥
এ শোক পড়িল     যখন হায়ায়
তখনি জানিল ইহা।
তোমা না দেখিলে   আর কি বাঁচিব ১৫
তেজব আপন দেহা॥
এ ঘরে আনল     ভেজায়ে এখনি
মরিব যমুনা-জলে।
এত পরমাদ     তোমার কারণে
দীন চণ্ডীদাস বলে॥ ২০

****************************