দীন চণ্ডীদাসের বৈষ্ণব পদাবলী
শ্রীমুখ-পঙ্কজ চাহি গোপীগণ
দীন চণ্ডীদাস
এই পদটি ১৩২১ বঙ্গাব্দে (১৯১৪ সালে) লালগোলার রাজা রাও যোগীন্দ্রনারায়ণ রায় বাহাদুরের অর্থানুকুল্যে, বঙ্গীয়-সাহিত্য -পরিষৎ মন্দির থেকে প্রকাশিত, নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত, “চণ্ডীদাসের পদাবলী”, গোপী বিলাপ, ২৫২-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ কানড়া॥
শ্রীমুখ-পঙ্কজ চাহি গোপীগণ
নয়নে বহয়ে লোর।
যেন সুরধুনী- তরঙ্গ তেমনি
ভিজিল বসন জোর॥
গাগরি গাগরি যেন বারি ঢারি ৫
লোচন-কমল তায়।
চিত্রের পুথলি সে নব কিশোরী
কাষ্ঠের পুথলি প্রায়॥
স্বপনে না জানি লোকমুখে শুনি
ছাড়িব গোকুল পুরে। ১০
মনমথ কাম ভেল সেই ঠাম
এ সব করিয়া দূরে॥
তুমি কি যাইবে মধুপুর দূর
কেমনে জীবই মোরা।
কেবল রাধার পরাণ-পুথলি ১৫
কেবল নয়ান-তারা॥
এখনি মরিব গরল ভখিয়া
সায়রে তেজিব প্রাণ।
রাধার মিনতি আরতি শুনিতে
দীন চণ্ডীদাস গান॥ ২০
****************************
শ্রীমুখ-পঙ্কজ চাহি গোপীগণ
নয়নে বহয়ে লোর।
যেন সুরধুনী- তরঙ্গ তেমনি
ভিজিল বসন জোর॥
গাগরি গাগরি যেন বারি ঢারি ৫
লোচন-কমল তায়।
চিত্রের পুথলি সে নব কিশোরী
কাষ্ঠের পুথলি প্রায়॥
স্বপনে না জানি লোকমুখে শুনি
ছাড়িব গোকুল পুরে। ১০
মনমথ কাম ভেল সেই ঠাম
এ সব করিয়া দূরে॥
তুমি কি যাইবে মধুপুর দূর
কেমনে জীবই মোরা।
কেবল রাধার পরাণ-পুথলি ১৫
কেবল নয়ান-তারা॥
এখনি মরিব গরল ভখিয়া
সায়রে তেজিব প্রাণ।
রাধার মিনতি আরতি শুনিতে
দীন চণ্ডীদাস গান॥ ২০
****************************
সুবলে কহেন কমল-লোচন
দীন চণ্ডীদাস
এই পদটি ১৩২১ বঙ্গাব্দে (১৯১৪ সালে) লালগোলার রাজা রাও যোগীন্দ্রনারায়ণ রায় বাহাদুরের অর্থানুকুল্যে, বঙ্গীয়-সাহিত্য -পরিষৎ মন্দির থেকে প্রকাশিত, নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত, “চণ্ডীদাসের পদাবলী”, সুবলের করুণা, ২৭২-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ গড়া॥
সুবলে কহেন কমল-লোচন
কহ কহ এক বোল।
মধুপুর দূর যাইতে বলহ
তেজি মায়া মোহ কোর॥
সুবলের কাঁধে কর আরোপিয়া ৫
আলিঙ্গন রস আশে।
বল বল ভাই মুখ পানে চাই
ঘুচাহ শোচনা ক্লেশে॥
তোমার হিয়াতে সদয় হৃদয়ে
তিলেক নহিয়ে ছাড়া। ১০
হাসির সম্মুখে বিদায় করহ
তোহে মোহ প্রেম বাঢ়া॥
আর এক কথা শুন হয়ে বেথা
শুনহ সুবল ভাই।
নবীন কিশোরী ও বর-কামিনী ১৫
বরজ-রমণী রাই॥
ভাল মন্দ কিছু তেহো না জানিয়ে
কেবল আমাতে চিত।
গোপত বেকত কহিবারে নহে
তোমারে কহিয়ে রীত॥ ২০
মরম-বেদন সব তুমি জান
কহিল গোপত কথা।
কি হব রাধার গতি দূর এই
সে মোর মরমে ব্যথা॥
কখন না জানে বিরহ-বেদন ২৫
আনবি রহতি দূর।
এবে অগোচর গোচর না নয়ে
যাইব মথুরা পুর॥
জানিবা কখন বিরহ-বেদন
মরমে পশিল যবে। ৩০
দশমী দশায়ে পাছে দরশায়ে
এ উঠে অন্তরে সবে॥
কোন ছলা রসে সিঞ্চিবে সে শেষে
হাসিবে আনহি ছলে।
মরম-বেদন কহিল কারণ ৩৫
দীন চণ্ডীদাস বলে॥
সুবলে কহেন কমল-লোচন
কহ কহ এক বোল।
মধুপুর দূর যাইতে বলহ
তেজি মায়া মোহ কোর॥
সুবলের কাঁধে কর আরোপিয়া ৫
আলিঙ্গন রস আশে।
বল বল ভাই মুখ পানে চাই
ঘুচাহ শোচনা ক্লেশে॥
তোমার হিয়াতে সদয় হৃদয়ে
তিলেক নহিয়ে ছাড়া। ১০
হাসির সম্মুখে বিদায় করহ
তোহে মোহ প্রেম বাঢ়া॥
আর এক কথা শুন হয়ে বেথা
শুনহ সুবল ভাই।
নবীন কিশোরী ও বর-কামিনী ১৫
বরজ-রমণী রাই॥
ভাল মন্দ কিছু তেহো না জানিয়ে
কেবল আমাতে চিত।
গোপত বেকত কহিবারে নহে
তোমারে কহিয়ে রীত॥ ২০
মরম-বেদন সব তুমি জান
কহিল গোপত কথা।
কি হব রাধার গতি দূর এই
সে মোর মরমে ব্যথা॥
কখন না জানে বিরহ-বেদন ২৫
আনবি রহতি দূর।
এবে অগোচর গোচর না নয়ে
যাইব মথুরা পুর॥
জানিবা কখন বিরহ-বেদন
মরমে পশিল যবে। ৩০
দশমী দশায়ে পাছে দরশায়ে
এ উঠে অন্তরে সবে॥
কোন ছলা রসে সিঞ্চিবে সে শেষে
হাসিবে আনহি ছলে।
মরম-বেদন কহিল কারণ ৩৫
দীন চণ্ডীদাস বলে॥
৩। যাইতে বলহ --- যাইবে বলিতেছ।
****************************
****************************
এত বলি যত বালকমণ্ডল
দীন চণ্ডীদাস
এই পদটি ১৩২১ বঙ্গাব্দে (১৯১৪ সালে) লালগোলার রাজা রাও যোগীন্দ্রনারায়ণ রায় বাহাদুরের অর্থানুকুল্যে, বঙ্গীয়-সাহিত্য -পরিষৎ মন্দির থেকে প্রকাশিত, নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত, “চণ্ডীদাসের পদাবলী”, গোপী-বিলাপ, ২৭৪-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ বড়ারি॥
এত বলি যত বালকমণ্ডল
শ্রীমুখ পানেতে চেয়ে।
কেহ কান্দে ভাই ভাই ভাই বলি
পড়ে মুরছিত হয়ে॥
ছল ছল বারি চতুর মুরারি ৫
উঠব রথের পরে।
হেন বেলে সব গোপিনী ধাওল
পাইয়া নিশ্চয় সরে (?)॥
কতি যাবে ছাড়ি অখল রমনী
মো সব সঙ্গেতে লহ। ১০
কিবা আর সাধ সব হুল বাদ
এই সে কারণে গেহ॥
লেহ বাড়াইয়া নিদান করিলে
স্ত্রীবধ পাতকী সারা।
মধুপুর দেশে যাইবে ছাড়িয়া ১৫
এই সে তোমার ধারা॥
এত ছিল মনে লেহ কৈলে কেনে
অবলা রমণী সনে।
আর কি দেখহ মথুরা গমন
দীন চণ্ডীদাস ভণে॥ ২০
****************************
এত বলি যত বালকমণ্ডল
শ্রীমুখ পানেতে চেয়ে।
কেহ কান্দে ভাই ভাই ভাই বলি
পড়ে মুরছিত হয়ে॥
ছল ছল বারি চতুর মুরারি ৫
উঠব রথের পরে।
হেন বেলে সব গোপিনী ধাওল
পাইয়া নিশ্চয় সরে (?)॥
কতি যাবে ছাড়ি অখল রমনী
মো সব সঙ্গেতে লহ। ১০
কিবা আর সাধ সব হুল বাদ
এই সে কারণে গেহ॥
লেহ বাড়াইয়া নিদান করিলে
স্ত্রীবধ পাতকী সারা।
মধুপুর দেশে যাইবে ছাড়িয়া ১৫
এই সে তোমার ধারা॥
এত ছিল মনে লেহ কৈলে কেনে
অবলা রমণী সনে।
আর কি দেখহ মথুরা গমন
দীন চণ্ডীদাস ভণে॥ ২০
****************************
রাধা বলে শুন রসিক নাগর
দীন চণ্ডীদাস
এই পদটি ১৩২১ বঙ্গাব্দে (১৯১৪ সালে) লালগোলার রাজা রাও যোগীন্দ্রনারায়ণ রায় বাহাদুরের অর্থানুকুল্যে, বঙ্গীয়-সাহিত্য -পরিষৎ মন্দির থেকে প্রকাশিত, নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত, “চণ্ডীদাসের পদাবলী”, গোপী-বিলাপ, ২৭৪-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
দীন চণ্ডীদাস
এই পদটি ১৩২১ বঙ্গাব্দে (১৯১৪ সালে) লালগোলার রাজা রাও যোগীন্দ্রনারায়ণ রায় বাহাদুরের অর্থানুকুল্যে, বঙ্গীয়-সাহিত্য -পরিষৎ মন্দির থেকে প্রকাশিত, নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত, “চণ্ডীদাসের পদাবলী”, গোপী-বিলাপ, ২৭৪-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
॥ কামোদ॥
রাধা বলে শুন রসিক নাগর
মোর সে কোন বা গতি।
তুমি দয়ানিধি সব পরিহরি
রাখিয়া চলহ কতি॥
প্রেম বাড়াইলে অমিয়া সিঞ্চনে ৫
করিলে অনেক সুখ।
কে জানে এমন তোমার ধরম
পরিণামে দিলে দুখ॥
মোরে লেহ সাথ শুন যদুনাথ
সাধ গড়ায়া যাব। ১০
এ দুখে এবে সে তোমার বিহনে
কেমন করিয়া রব॥
শাশুড়ী তাপিনী ননদী পাপিনী
তাহা সে সকল জান।
তোমার চরণে এ দেহ সঁপেছি ১৫
তাহে নিদারুণ কেন॥
তোমা না দেখিলে তিলেক না জীব
মরিব তোমার গুণে।
এমন পীরিতি নাহি দেখি কতি
দীন চণ্ডীদাস ভণে॥ ২০
রাধা বলে শুন রসিক নাগর
মোর সে কোন বা গতি।
তুমি দয়ানিধি সব পরিহরি
রাখিয়া চলহ কতি॥
প্রেম বাড়াইলে অমিয়া সিঞ্চনে ৫
করিলে অনেক সুখ।
কে জানে এমন তোমার ধরম
পরিণামে দিলে দুখ॥
মোরে লেহ সাথ শুন যদুনাথ
সাধ গড়ায়া যাব। ১০
এ দুখে এবে সে তোমার বিহনে
কেমন করিয়া রব॥
শাশুড়ী তাপিনী ননদী পাপিনী
তাহা সে সকল জান।
তোমার চরণে এ দেহ সঁপেছি ১৫
তাহে নিদারুণ কেন॥
তোমা না দেখিলে তিলেক না জীব
মরিব তোমার গুণে।
এমন পীরিতি নাহি দেখি কতি
দীন চণ্ডীদাস ভণে॥ ২০
১৮। তোমার গুণ স্মরণ করিয়া, ধ্যান করিয়া মরিব।
****************************
****************************
রাই-মুখ হেরি নাগর মুরারি
দীন চণ্ডীদাস
এই পদটি ১৩২১ বঙ্গাব্দে (১৯১৪ সালে) লালগোলার রাজা রাও যোগীন্দ্রনারায়ণ রায় বাহাদুরের অর্থানুকুল্যে, বঙ্গীয়-সাহিত্য -পরিষৎ মন্দির থেকে প্রকাশিত, নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত, “চণ্ডীদাসের পদাবলী”, গোপী-বিলাপ, ২৭৮-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

রোদন বেদন পেয়া।
রাধার বেদন হেরিয়ে সঘন
রথের উপরে রয়া॥
তুরিত করিয়া পুন সে আসিব ৫
ইহাতে নাহিক আন।
তুমি দেহ বাণী মথুরা যাইতে
অখল রমণী প্রাণ।
এ বোল বলিতে বরজ-রমণী
মরমে বেন্ধল শর। ১০
হিয়া ছট্ ফট্ পরাণ-পুথলি
তনু হল জর জর॥
এ বোল শুনিয়া নাগর রসিয়া
বঙ্কিম-নয়ানে চায়।
রথ চালাইয়া তুরিত গমন ১৫
অক্রূর লইয়া যায়।
দেখল সকল গোপিনীমণ্ডল
মথুরা চলিয়া গেল।
নয়ানে চাহিতে দেখল বেকত
যেনক বাজিল শেল॥ ২০
সম্বিত পাইয়া চলে সে ধাইয়া
ও বর-রমণী রাই।
কান্দি কহে কিছু থাকি গোপী পাছু
দীন চণ্ডীদাস গাই॥
****************************
রাই-মুখ হেরি নাগর মুরারি
রোদন বেদন পেয়া।
রাধার বেদন হেরিয়ে সঘন
রথের উপরে রয়া॥
তুরিত করিয়া পুন সে আসিব ৫
ইহাতে নাহিক আন।
তুমি দেহ বাণী মথুরা যাইতে
অখল রমণী প্রাণ।
এ বোল বলিতে বরজ-রমণী
মরমে বেন্ধল শর। ১০
হিয়া ছট্ ফট্ পরাণ-পুথলি
তনু হল জর জর॥
এ বোল শুনিয়া নাগর রসিয়া
বঙ্কিম-নয়ানে চায়।
রথ চালাইয়া তুরিত গমন ১৫
অক্রূর লইয়া যায়।
দেখল সকল গোপিনীমণ্ডল
মথুরা চলিয়া গেল।
নয়ানে চাহিতে দেখল বেকত
যেনক বাজিল শেল॥ ২০
সম্বিত পাইয়া চলে সে ধাইয়া
ও বর-রমণী রাই।
কান্দি কহে কিছু থাকি গোপী পাছু
দীন চণ্ডীদাস গাই॥
****************************
সব সখী আসি মিলি রাধা পাশে
দীন চণ্ডীদাস
এই পদটি ১৩২১ বঙ্গাব্দে (১৯১৪ সালে) লালগোলার রাজা রাও যোগীন্দ্রনারায়ণ রায় বাহাদুরের অর্থানুকুল্যে, বঙ্গীয়-সাহিত্য -পরিষৎ মন্দির থেকে প্রকাশিত, নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত, “চণ্ডীদাসের পদাবলী”, গোপী-বিলাপ, ২৮২-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ শ্রী॥
সব সখী আসি মিলি রাধা পাশে
কতেক বিরহ পেয়ে।
রামা নবরামা সম্বোধ পাইয়া
বৈঠল কিশোরী লয়ে॥
রাধারে তুষিয়া সন্বোধ করিয়া ৫
বৈঠল সখীর মেলা।
কেহ বলে শুন আমার বচন
ওহে বৃষভানু-বালা॥
হেন মনে বাসি হকু কুলে হাসি
চল মধুপুর গিয়া। ১০
সে চাঁদ-বদন দেখিয়ে নয়নে
তবে সে জুড়াবে হিয়া॥
এক তিল যারে যদি নাহি দেখি
শত যুগ হেন মানি।
আঁখির পলকে হারাই তিলেকে ১৫
হেনক যে জন জানি॥
তিলেক না জীয়ে বন্ধু না দেখিয়ে
আর কি পরাণ রয়।
রাধার বিরহ বচন শুনিয়া
দীন চণ্ডীদাস কয়। ২০
****************************
সব সখী আসি মিলি রাধা পাশে
কতেক বিরহ পেয়ে।
রামা নবরামা সম্বোধ পাইয়া
বৈঠল কিশোরী লয়ে॥
রাধারে তুষিয়া সন্বোধ করিয়া ৫
বৈঠল সখীর মেলা।
কেহ বলে শুন আমার বচন
ওহে বৃষভানু-বালা॥
হেন মনে বাসি হকু কুলে হাসি
চল মধুপুর গিয়া। ১০
সে চাঁদ-বদন দেখিয়ে নয়নে
তবে সে জুড়াবে হিয়া॥
এক তিল যারে যদি নাহি দেখি
শত যুগ হেন মানি।
আঁখির পলকে হারাই তিলেকে ১৫
হেনক যে জন জানি॥
তিলেক না জীয়ে বন্ধু না দেখিয়ে
আর কি পরাণ রয়।
রাধার বিরহ বচন শুনিয়া
দীন চণ্ডীদাস কয়। ২০
****************************
শ্যাম-মুখ হেরি আকাশের বিধু
দীন চণ্ডীদাস
এই পদটি ১৩২১ বঙ্গাব্দে (১৯১৪ সালে) লালগোলার রাজা রাও যোগীন্দ্রনারায়ণ রায় বাহাদুরের অর্থানুকুল্যে, বঙ্গীয়-সাহিত্য -পরিষৎ মন্দির থেকে প্রকাশিত, নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত, “চণ্ডীদাসের পদাবলী”, গোপী-বিলাপ, ২৮২-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
দীন চণ্ডীদাস
এই পদটি ১৩২১ বঙ্গাব্দে (১৯১৪ সালে) লালগোলার রাজা রাও যোগীন্দ্রনারায়ণ রায় বাহাদুরের অর্থানুকুল্যে, বঙ্গীয়-সাহিত্য -পরিষৎ মন্দির থেকে প্রকাশিত, নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত, “চণ্ডীদাসের পদাবলী”, গোপী-বিলাপ, ২৮২-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
॥ নটনারায়ণ॥
শ্যাম-মুখ হেরি আকাশের বিধু
মলিন হইয়াছিল।
এখন পূর্ণ কলা হয়ে উদয় হউক
এখন সে চাঁদ গেল॥
কানুর সে দুটি নয়ান হেরিয়া ৫
খঞ্জন আছিল কতি।
এখন আসিয়া ফিরুক নাচিয়া
মাথুর পরাণপতি॥
পিয়ার নাসার গঠন দেখিয়া
খগেন্দ্র গেছিল দূর। ১০
এখন আনন্দে পরম সাদন্দে
দেখা দেও অনুকূল॥
কাণুর অধর সুরঙ্গ দেখিয়া
বান্ধুলি মলিন ছিল।
আপনার রঙ্গ করুক সুন্দর ১৫
এবে শুভদশা ভেল॥
দশন হেরিয়া কুন্দ সে কুসুম
কলিকা নাহিক হয়ে।
লজ্জিত হইয়া বিকশিত দশা
দীন চণ্ডীদাস কয়ে॥ ২০
শ্যাম-মুখ হেরি আকাশের বিধু
মলিন হইয়াছিল।
এখন পূর্ণ কলা হয়ে উদয় হউক
এখন সে চাঁদ গেল॥
কানুর সে দুটি নয়ান হেরিয়া ৫
খঞ্জন আছিল কতি।
এখন আসিয়া ফিরুক নাচিয়া
মাথুর পরাণপতি॥
পিয়ার নাসার গঠন দেখিয়া
খগেন্দ্র গেছিল দূর। ১০
এখন আনন্দে পরম সাদন্দে
দেখা দেও অনুকূল॥
কাণুর অধর সুরঙ্গ দেখিয়া
বান্ধুলি মলিন ছিল।
আপনার রঙ্গ করুক সুন্দর ১৫
এবে শুভদশা ভেল॥
দশন হেরিয়া কুন্দ সে কুসুম
কলিকা নাহিক হয়ে।
লজ্জিত হইয়া বিকশিত দশা
দীন চণ্ডীদাস কয়ে॥ ২০
৪। সে চাঁদ --- শ্রীকৃষ্ণচন্দ্র।
৮। প্রাণপতি মথুরা গিয়াছেন।
১৩। সুরঙ্গ --- সুন্দর বর্ণ।
****************************
৮। প্রাণপতি মথুরা গিয়াছেন।
১৩। সুরঙ্গ --- সুন্দর বর্ণ।
****************************
শ্যামের জলদ রূপ হেরি হেরি
দীন চণ্ডীদাস
এই পদটি ১৩২১ বঙ্গাব্দে (১৯১৪ সালে) লালগোলার রাজা রাও যোগীন্দ্রনারায়ণ রায় বাহাদুরের অর্থানুকুল্যে, বঙ্গীয়-সাহিত্য -পরিষৎ মন্দির থেকে প্রকাশিত, নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত, “চণ্ডীদাসের পদাবলী”, গোপী-বিলাপ, ২৮২-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
দীন চণ্ডীদাস
এই পদটি ১৩২১ বঙ্গাব্দে (১৯১৪ সালে) লালগোলার রাজা রাও যোগীন্দ্রনারায়ণ রায় বাহাদুরের অর্থানুকুল্যে, বঙ্গীয়-সাহিত্য -পরিষৎ মন্দির থেকে প্রকাশিত, নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত, “চণ্ডীদাসের পদাবলী”, গোপী-বিলাপ, ২৮২-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
॥ শ্রী॥
শ্যামের জলদ রূপ হেরি হেরি
জলদ গগনে যত।
লাজে লুকাইয়া রহল সকল
রহুল শত হি শত॥
এখন আনন্দে বিকশিত হউ ৫
আর কি তাহার ভয়ে।
বাহুর গঠন দেখিয়া তখন
করি গেল অতিশয়ে॥
এবে যত জনে করুক সঘনে
আপন আপন কেলি। ১০
হরি নিদারুণ হয়ে নিকরুণ
মোছে নিদারুণ ভেলি॥
আর না হেরিব আর না শুনিব
সে নব মধুর ধ্বনি।
না জানি স্বপনে তেজিব সে জনে ১৫
মোরা কি এমন জানি॥
আকুল করল গোকুল সকল
তেজল গোপিনীগণে।
আর না হেরিব সে চাঁদ-বদন
দীন চণ্ডীদাস ভণে॥ ২০
****************************
শ্যামের জলদ রূপ হেরি হেরি
জলদ গগনে যত।
লাজে লুকাইয়া রহল সকল
রহুল শত হি শত॥
এখন আনন্দে বিকশিত হউ ৫
আর কি তাহার ভয়ে।
বাহুর গঠন দেখিয়া তখন
করি গেল অতিশয়ে॥
এবে যত জনে করুক সঘনে
আপন আপন কেলি। ১০
হরি নিদারুণ হয়ে নিকরুণ
মোছে নিদারুণ ভেলি॥
আর না হেরিব আর না শুনিব
সে নব মধুর ধ্বনি।
না জানি স্বপনে তেজিব সে জনে ১৫
মোরা কি এমন জানি॥
আকুল করল গোকুল সকল
তেজল গোপিনীগণে।
আর না হেরিব সে চাঁদ-বদন
দীন চণ্ডীদাস ভণে॥ ২০
****************************
রূপ দেখি যত মথুরা-নাগরী
দীন চণ্ডীদাস
এই পদটি ১৩২১ বঙ্গাব্দে (১৯১৪ সালে) লালগোলার রাজা রাও যোগীন্দ্রনারায়ণ রায় বাহাদুরের অর্থানুকুল্যে, বঙ্গীয়-সাহিত্য -পরিষৎ মন্দির থেকে প্রকাশিত, নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত, “চণ্ডীদাসের পদাবলী”, কৃষ্ণ-বলরামের মথুরাগমন, ২৮৭-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

মোহিত হইল তারা।
তাথে প্রেমরসে কুলের কামিনী
চৈতন্য নাহিক কারা॥
কে হেন ও রূপ নিরমান কৈল ৫
কত সুধা দিয়া রাশি।
গড়ল হরষে এমনি পরশে
এমতি গতিকে বাসি॥
ধন্য সে রসিয়া এমন কালিয়া
নিরমাপ কৈল দেহা। ১০
গঠন সুঠন করি একমন
নয়ন খঞ্জন রেহা॥
চৌরস কপাল উঘ রাতাপল
দশন কুন্দের কলি।
দেখিয়া শুনিয়া ফুলের ভরমে ১৫
উড়িয়া বুলিছে অলি॥
বাহু সে মৃণাল অতি সে বিশাল
হৃদয়ে কুঞ্জর কুম্ভ।
করীর বদন করে যেই জন
নিতম্ব ক্ষীণ হি দম্ফ॥ ২০
যেন বা হিঙ্গুল দলিয়া অঞ্জন
যাবক মিশায়ে তায়।
এমন না শুনি চরণ দুখানি
দীন চণ্ডীদাস গায়॥
****************************
রূপ দেখি যত মথুরা-নাগরী
মোহিত হইল তারা।
তাথে প্রেমরসে কুলের কামিনী
চৈতন্য নাহিক কারা॥
কে হেন ও রূপ নিরমান কৈল ৫
কত সুধা দিয়া রাশি।
গড়ল হরষে এমনি পরশে
এমতি গতিকে বাসি॥
ধন্য সে রসিয়া এমন কালিয়া
নিরমাপ কৈল দেহা। ১০
গঠন সুঠন করি একমন
নয়ন খঞ্জন রেহা॥
চৌরস কপাল উঘ রাতাপল
দশন কুন্দের কলি।
দেখিয়া শুনিয়া ফুলের ভরমে ১৫
উড়িয়া বুলিছে অলি॥
বাহু সে মৃণাল অতি সে বিশাল
হৃদয়ে কুঞ্জর কুম্ভ।
করীর বদন করে যেই জন
নিতম্ব ক্ষীণ হি দম্ফ॥ ২০
যেন বা হিঙ্গুল দলিয়া অঞ্জন
যাবক মিশায়ে তায়।
এমন না শুনি চরণ দুখানি
দীন চণ্ডীদাস গায়॥
****************************
বসুদেব কঅ করিআ বিনঅ
দীন চণ্ডীদাস
এই পদটি ১৯৩৮ সালে প্রকাশিত, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মণীন্দ্রমোহন বসু দ্বারা সম্পাদিত “দীন চণ্ডীদাসের পদাবলী” সংকলন, শ্রীকৃষ্ণের জন্মলীলা, ৪১-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ রাগ কামোদ॥
বসুদেব কঅ করিআ বিনঅ---
“এই নিবেদন মোর।
সদা সাবধানে থাকিহ জতনে
কংসচর জত চোর॥
করিব সন্ধান অন্যের বন্ধান
চরে আরপিব দেশে।
জেমত বেকত না হএ সতত
সদাই থাকিবে কাছে॥
এই বোলো ঠার১ হইল সকল,”---
কহে বসুদেব রায়।
“আমারে রহিতে না হএ উচিতে
মোর মনে হেন ভায়॥
পুরূবে দেবের আছএ বচন
কহিল কংসের পাশে।
দৈবকী-ঔদরে অষ্ম গর্ভেতে
সে তোমা করিব নাশে॥
এই পুত্র হৈল অষ্টম গর্ভেতে
দেব-বাক্য নহে আন।
এ সব ফলিব দেব-সুবচন
বিপাক পড়িব জান॥
আর দেব-বাক্য সেই হব সাক্ষ্য
পুরূব কাহিনী আছে।
নন্দ-সুতা আনি কংসেরে২ ভাণ্ডিব
সেই সে হইল কাছে॥
এই সুতা৩ দেহ না কর সন্দেহ
তুরিতে মধুরা জাই।
বিলম্ব না সহে তিলেক বিআজে
কহিলাম তোমার ঠাই॥”
সেই কন্যা দিল বসুদেব-কোলে
তুরিতে লইঞা জাএ।
প্রবেশ করিল আপন মন্দিরে
দিন চণ্ডীদাসে গায়ে॥
বসুদেব কঅ করিআ বিনঅ---
“এই নিবেদন মোর।
সদা সাবধানে থাকিহ জতনে
কংসচর জত চোর॥
করিব সন্ধান অন্যের বন্ধান
চরে আরপিব দেশে।
জেমত বেকত না হএ সতত
সদাই থাকিবে কাছে॥
এই বোলো ঠার১ হইল সকল,”---
কহে বসুদেব রায়।
“আমারে রহিতে না হএ উচিতে
মোর মনে হেন ভায়॥
পুরূবে দেবের আছএ বচন
কহিল কংসের পাশে।
দৈবকী-ঔদরে অষ্ম গর্ভেতে
সে তোমা করিব নাশে॥
এই পুত্র হৈল অষ্টম গর্ভেতে
দেব-বাক্য নহে আন।
এ সব ফলিব দেব-সুবচন
বিপাক পড়িব জান॥
আর দেব-বাক্য সেই হব সাক্ষ্য
পুরূব কাহিনী আছে।
নন্দ-সুতা আনি কংসেরে২ ভাণ্ডিব
সেই সে হইল কাছে॥
এই সুতা৩ দেহ না কর সন্দেহ
তুরিতে মধুরা জাই।
বিলম্ব না সহে তিলেক বিআজে
কহিলাম তোমার ঠাই॥”
সেই কন্যা দিল বসুদেব-কোলে
তুরিতে লইঞা জাএ।
প্রবেশ করিল আপন মন্দিরে
দিন চণ্ডীদাসে গায়ে॥
পুঁথির পাঠ---
১- বোলোচার (?)। ২- কংসের। ৩- সুত।
টীকা---
পং ৫। বন্ধান----সং---বন্ধ হইতে ; বন্ধন, বিঘ্ন অর্থে।
১২। সং---ভাতি হইতে ভায়, অর্থ--- (বোধ) হয় ; তু--- “মোর মনে আন নাহি ভায়” (তরু, ১২৪ পদ)।
১৩-১৬। তুলনীয় ভা, ১০|১|২৩ ; বিষ্ণুপুরাণ ৫|১|৬৩|৬৪ ; ইত্যাদি।
১৮। আন--- সং--- অন্য--- প্রা --- অণ্ণ হইতে ; অন্যথা, মিথ্যা অর্থে। তু--- “তোহ্মার বোলত আহ্মে না কবিব আন” (কৃঃ কীঃ, ১১ পৃঃ)।