চণ্ডীদাসের বৈষ্ণব পদাবলী
ওহে নাথ কি করিয়া গেলে
দীন হীন চণ্ডীদাস
এই পদটি ১৩৪০ বঙ্গাব্দে (১৯৪৩ সালে) বসুমতী সাহিত্য মন্দির থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত, দীনেন্দ্রকুমার রায় দ্বারা জীবনী লিখিত “বৈষ্ণব মহাজন পদাবলী, মহাকবি চণ্ডীদাস-পদাবলী”, ১ম খণ্ড-এর, নব-নারী কুঞ্জর, ২০৪-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ কেদার॥
ওহে নাথ কি করিয়া গেলে।
বজর পড়িল মোর ভালে॥
আমি সে করল কোন কাজ।
পরিহরি সতীপণা লাজ॥
আগু পাছু কিছু লা গণিনু।
ছার মুখে কি বোল বলিনু॥
তুমি পতি পুরুষ-রতনে।
ইহা না জানিল পরিণামে॥
অপরাধ ক্ষেম এইবার।
শুন নাথ মহিমা তোমার॥
অবলা কি জানে গুণরাশি।
আমি তোমার চরণের দাসী॥
আপনার গুণে কর দয়া।
লইয়াছি তুয়া পদ-ছায়া॥
দীন হীন চণ্ডীদাস বলে।
কানু খুঁজিবারে ধনী চলে॥
****************************
ওহে নাথ কি করিয়া গেলে।
বজর পড়িল মোর ভালে॥
আমি সে করল কোন কাজ।
পরিহরি সতীপণা লাজ॥
আগু পাছু কিছু লা গণিনু।
ছার মুখে কি বোল বলিনু॥
তুমি পতি পুরুষ-রতনে।
ইহা না জানিল পরিণামে॥
অপরাধ ক্ষেম এইবার।
শুন নাথ মহিমা তোমার॥
অবলা কি জানে গুণরাশি।
আমি তোমার চরণের দাসী॥
আপনার গুণে কর দয়া।
লইয়াছি তুয়া পদ-ছায়া॥
দীন হীন চণ্ডীদাস বলে।
কানু খুঁজিবারে ধনী চলে॥
****************************
প্রাণনাথ বঁধুয়া আদরে
দীন হীন চণ্ডীদাস
এই পদটি ১৩২১ বঙ্গাব্দে (১৯১৪ সালে) লালগোলার রাজা রাও যোগীন্দ্রনারায়ণ রায় বাহাদুরের অর্থানুকুল্যে, বঙ্গীয়-সাহিত্য -পরিষৎ মন্দির থেকে প্রকাশিত, নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত, “চণ্ডীদাসের পদাবলী”, গোপী-বিলাপ, ২৭৪-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

প্রাণনাথ বঁধুয়া আদরে।
কেবা ইহা কহিবারে পারে॥
মরিব গরল বিষ খেয়ে।
কাজ নাই এ তনু রাখিয়ে॥
এত যদি ছিল তোর মনে।
তবে প্রেম বাঢ়াইলা কেনে॥
একে মরি গৃহ-পরিবাদে।
শাশুড়ী ননদী কৈল আধে॥
তাহে ভেল তোমার বিরহে।
কতেক সহয়ে তার দেহে॥
রাধা বলি কে আর ডাকিব।
শুনি ধ্বনী সে সুখ পাইব॥
বিধি বড়ি নিকরুণ ভেলি।
মহাদুখ-সায়রে পসারি॥
নিকরুণ নহ ত মাধাই।
শরণ পশিয়াছিল রাই॥
দীন হীন চণ্ডীদাস গায়।
কান্দে পহুঁ ধরণে না যায়॥
১২। ধ্বনি --- ‘ধনী’ করিলেও অর্থ হয়।
এই পদটি ১৩৪০ বঙ্গাব্দে (১৯৪৩ সালে) বসুমতী সাহিত্য মন্দির থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত, দীনেন্দ্রকুমার রায় দ্বারা জীবনী লিখিত “বৈষ্ণব মহাজন পদাবলী, মহাকবি চণ্ডীদাস-পদাবলী”, ১ম খণ্ড-এর, নব-নারী কুঞ্জর, ২২৭-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।
॥ কেদার॥
প্রাণনাথ বঁধুয়া আদরে।
কেবা ইহা কহিবারে পারে॥
মরিব গরল বিষ খেয়ে।
কাজ নাই এ তনু রাখিয়ে॥
এত যদি ছিল তোর মনে।
তবে প্রেম বাড়াইলে কেনে॥
একে মরি গৃহ-পরিবাদে।
শাশুড়ী ননদী কৈল আধে॥
তাহে ভেল তোমার বিরহে।
কতেক সহে আর দেহে॥
রাধা বলি কে আর ডাকিব।
শুনি ধনী সে সুখ পাইব॥
বিধি বড়ি নিকরুণ ভেলি।
মহাদুখ-সায়রে পসারি॥
নিকরুণ নহ ত মাধাই।
শরণ পশিয়াছিল রাই॥
দীন হীন চণ্ডীদাস গায়।
কাঁধে পহুঁ ধরণে না যায়॥