দ্বিজ চণ্ডীদাস ভণিতার বৈষ্ণব পদাবলী
সই কেবা শুনাইলে শ্যাম-নাম
সই কেবা শুনাইল শ্যাম নাম
সই, কেবা শুনাইল শ্যাম নাম
দ্বিজ চণ্ডীদাস
এই পদটি আনুমানিক সপ্তদশ শতকের মধ্যভাগে, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত এবং ৪৬২ গৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা সম্পাদিত ও প্রকাশিত শ্রীশ্রীগীতচন্দ্রোদয় (পূর্ব্বরাগ) গ্রন্থের, শ্রীশ্রীরাধিকার পূর্ব্বরাগ, দ্বাত্রিংশ আস্বাদ, ২০৮ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
সই কেবা শুনাইল শ্যাম নাম
সই, কেবা শুনাইল শ্যাম নাম
দ্বিজ চণ্ডীদাস
এই পদটি আনুমানিক সপ্তদশ শতকের মধ্যভাগে, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত এবং ৪৬২ গৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা সম্পাদিত ও প্রকাশিত শ্রীশ্রীগীতচন্দ্রোদয় (পূর্ব্বরাগ) গ্রন্থের, শ্রীশ্রীরাধিকার পূর্ব্বরাগ, দ্বাত্রিংশ আস্বাদ, ২০৮ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
॥ সুহই॥
সই কেবা শুনাইলে শ্যাম-নাম।
কাণের ভিতর দিয়া মরমে পশিল গো আকুল করিল মোর প্রাণ॥ ধ্রু॥
না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো বদন ছাড়িতে নাই পারে।
জপিতে জপিতে নাম অবশ করিল গো কেমনে পাইব সই তারে॥
নাম-পরতাপে যার ঐছন করিল গো অঙ্গের পরশে কিবা হয়।
যেখানে বসতি তার নয়ানে দেখিয়া গো যুবতী ধরম কৈছে রয়॥
পাসরিতে করি মনে পাসরা না যায় গো কি করিব কি হবে উপায়।
কহে দ্বিজ চণ্ডীদাসে কুলবতীর কুল নাশে আপনার যৌবন যাচায়॥
সই কেবা শুনাইলে শ্যাম-নাম।
কাণের ভিতর দিয়া মরমে পশিল গো আকুল করিল মোর প্রাণ॥ ধ্রু॥
না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো বদন ছাড়িতে নাই পারে।
জপিতে জপিতে নাম অবশ করিল গো কেমনে পাইব সই তারে॥
নাম-পরতাপে যার ঐছন করিল গো অঙ্গের পরশে কিবা হয়।
যেখানে বসতি তার নয়ানে দেখিয়া গো যুবতী ধরম কৈছে রয়॥
পাসরিতে করি মনে পাসরা না যায় গো কি করিব কি হবে উপায়।
কহে দ্বিজ চণ্ডীদাসে কুলবতীর কুল নাশে আপনার যৌবন যাচায়॥
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, নায়িকার পৃর্ব্বরাগ, ৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
দেখিয়া বা গুণ শ্রবণ করিয়া সঙ্গমের (মিলনের) পূর্ব্বে হৃদয়ে যে রাগ লোভ হয় তাহাকেই পূর্ব্বরাগ বলা হইয়াছে।
“সঙ্গমের পূর্ব্বে যেই দেখিয়া শুনিয়া। জনমে রাগ লোভ হৃদয়ে পশিয়া॥
সেই পূর্বরাগ * * । * * * ॥
---ভক্তমাল।
(১) প্রবেশ করিল। (২) কত। (৩) প্রতাপে। (৪) এই রূপ। (৫) কি প্রকারে। (৬) ভুলিব মনে করি। (৭) যাচিয়া দান করে।
এই পদটি ১৩১২ বঙ্গাব্দে (১৯০৫ খৃষ্টাব্দ) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী দ্বারা সম্পাদিত, বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব-পদলহরী” ৪র্থ সংস্করণ গ্রন্থের, চণ্ডীদাস পর্বের, শ্রীরাধার পূর্ব্বরাগ, ১০৩ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।
॥ কামোদ॥
সই কেবা শুনাইল শ্যাম নাম?
কাণের ভিতর দিয়া, মরমে পশিল(১)গো,
আকুল করিল মোর প্রাণ।
না জানি কতেক(২) মধু, শ্যাম নামে আছে গো,
বদন ছাড়িতে নাহি পারে।
জপিতে জপিতে নাম, অবশ করিল গো,
কেমনে পাইব সই তারে॥
নাম পরতাপে(৩) যার, ঐছন(৪) করিল গো,
অঙ্গের পরশে কিবা হয়।
যেখানে বসতি তার, নয়নে দেখিয়া গো,
যুবতী ধরম কৈছে(৫) রয়॥
পাসরিতে করি মনে(৬), পাসরা না যায় গো,
কি করিব? কি হবে উপায়?
কহে দ্বিজ চণ্ডীদাসে, কুলবতী কুল নাশে,
আপনার যৌবন যাচায়(৭)॥
শ্রীরাধা কৃষ্ণের লীলা বর্ণন উদ্দেশে শ্রীরাধাকে নায়িকা এবং শ্রীকৃষ্ণকে নায়ক সম্বোধন করা হইয়াছে।সই কেবা শুনাইল শ্যাম নাম?
কাণের ভিতর দিয়া, মরমে পশিল(১)গো,
আকুল করিল মোর প্রাণ।
না জানি কতেক(২) মধু, শ্যাম নামে আছে গো,
বদন ছাড়িতে নাহি পারে।
জপিতে জপিতে নাম, অবশ করিল গো,
কেমনে পাইব সই তারে॥
নাম পরতাপে(৩) যার, ঐছন(৪) করিল গো,
অঙ্গের পরশে কিবা হয়।
যেখানে বসতি তার, নয়নে দেখিয়া গো,
যুবতী ধরম কৈছে(৫) রয়॥
পাসরিতে করি মনে(৬), পাসরা না যায় গো,
কি করিব? কি হবে উপায়?
কহে দ্বিজ চণ্ডীদাসে, কুলবতী কুল নাশে,
আপনার যৌবন যাচায়(৭)॥
দেখিয়া বা গুণ শ্রবণ করিয়া সঙ্গমের (মিলনের) পূর্ব্বে হৃদয়ে যে রাগ লোভ হয় তাহাকেই পূর্ব্বরাগ বলা হইয়াছে।
“সঙ্গমের পূর্ব্বে যেই দেখিয়া শুনিয়া। জনমে রাগ লোভ হৃদয়ে পশিয়া॥
সেই পূর্বরাগ * * । * * * ॥
---ভক্তমাল।
(১) প্রবেশ করিল। (২) কত। (৩) প্রতাপে। (৪) এই রূপ। (৫) কি প্রকারে। (৬) ভুলিব মনে করি। (৭) যাচিয়া দান করে।
এই পদটি ১৩১২ বঙ্গাব্দে (১৯০৫ খৃষ্টাব্দ) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী দ্বারা সম্পাদিত, বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব-পদলহরী” ৪র্থ সংস্করণ গ্রন্থের, চণ্ডীদাস পর্বের, শ্রীরাধার পূর্ব্বরাগ, ১০৩ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।
॥ কামোদ॥
সই, কেবা শুনাইল শ্যাম-নাম।
কাণের ভিতর দিয়া, মরমে পশিল গো,
আকুল করিল মোর প্রাণ॥
না জানি কতেক মধু, শ্যাম নামে আছে গো,
বদন ছাড়িতে নাহি পারে।
জপিতে জপিতে নাম, অবশ করিল গো,
কেমনে পাইব সই তারে॥
নাম পরতাপে যার, ঐছন করিল গো,
অঙ্গের পরশে কিবা হয়।
যেখানে বসতি তার, নয়নে দেখিয়া গো,
যুবতী-ধরম কৈসে রয়॥
পাসরিতে করি মনে, পাসরা না যায় গো,
কি করিব কি হবে উপায়।
কহে দ্বিজ চণ্ডীদাসে, কুলবতী কুল-নাশে,
আপনার যৌবন যাচায়॥
সই, কেবা শুনাইল শ্যাম-নাম।
কাণের ভিতর দিয়া, মরমে পশিল গো,
আকুল করিল মোর প্রাণ॥
না জানি কতেক মধু, শ্যাম নামে আছে গো,
বদন ছাড়িতে নাহি পারে।
জপিতে জপিতে নাম, অবশ করিল গো,
কেমনে পাইব সই তারে॥
নাম পরতাপে যার, ঐছন করিল গো,
অঙ্গের পরশে কিবা হয়।
যেখানে বসতি তার, নয়নে দেখিয়া গো,
যুবতী-ধরম কৈসে রয়॥
পাসরিতে করি মনে, পাসরা না যায় গো,
কি করিব কি হবে উপায়।
কহে দ্বিজ চণ্ডীদাসে, কুলবতী কুল-নাশে,
আপনার যৌবন যাচায়॥
কতেক - কতই। পরতাপে - প্রভাবে, প্রতাপে। ঐছন - এইরূপ। কৈসে - কিরূপে। যাচায় - উপযাচক হইয়া (যাচিয়া) প্রদান করে॥
এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, শ্রীরাধিকার পূর্ব্বরাগ, সখীর উক্তি, ৩২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, শ্রীরাধিকার পূর্ব্বরাগ, সখীর উক্তি, ৩২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
॥ কামোদ॥
সই, কেবা শুনাইল শ্যাম নাম।
কাণের ভিতর দিয়া মরমে পশিল গো
আকুল করিল মোর প্রাণ।
না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো
বদন ছাড়িতে নাহি পারে। ৫
জপিতে জপিতে নাম অবশ করিল গো
কেমনে পাইব সই তারে॥
নাম পরতাপে যার ঐছন করিল গো ৮
অঙ্গের পরশে কিবা হয়।
যেখানে বসতি তার নয়নে দেখিয়া গো ১০
যুবতী ধরম কৈছে রয়॥
পাশরিতে চাহি মনে পাশরা না যায় গো
কি করিব কি হবে উপায়।
কহে দ্বিজ চণ্ডীদাসে কুলবতী কুল নাশে ১৪
আপনার যৌবন যাচায়॥ ১৫
সই, কেবা শুনাইল শ্যাম নাম।
কাণের ভিতর দিয়া মরমে পশিল গো
আকুল করিল মোর প্রাণ।
না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো
বদন ছাড়িতে নাহি পারে। ৫
জপিতে জপিতে নাম অবশ করিল গো
কেমনে পাইব সই তারে॥
নাম পরতাপে যার ঐছন করিল গো ৮
অঙ্গের পরশে কিবা হয়।
যেখানে বসতি তার নয়নে দেখিয়া গো ১০
যুবতী ধরম কৈছে রয়॥
পাশরিতে চাহি মনে পাশরা না যায় গো
কি করিব কি হবে উপায়।
কহে দ্বিজ চণ্ডীদাসে কুলবতী কুল নাশে ১৪
আপনার যৌবন যাচায়॥ ১৫
টীকা -
৫ - কৃষ্ণনাম এত মিষ্ট লাগিয়াছে যে অনবরত উচ্চারণ করিতেছি।
৮ - পরতাপে --- প্রতাপে, শক্তিতে।
১০ - নামের বাসস্থান শরীর। শ্রীকৃষ্ণের সেই শরীর দেখিলে কি কাহারও ধৈর্য্য থাকে?
১৪ - ১৫ --- শ্রীকৃষ্ণের রূপে মুগ্ধ হইয়া কুলবতী নারী কুল ত্যাগ করিয়া আপনার যৌবন দান করে।
****************************
৫ - কৃষ্ণনাম এত মিষ্ট লাগিয়াছে যে অনবরত উচ্চারণ করিতেছি।
৮ - পরতাপে --- প্রতাপে, শক্তিতে।
১০ - নামের বাসস্থান শরীর। শ্রীকৃষ্ণের সেই শরীর দেখিলে কি কাহারও ধৈর্য্য থাকে?
১৪ - ১৫ --- শ্রীকৃষ্ণের রূপে মুগ্ধ হইয়া কুলবতী নারী কুল ত্যাগ করিয়া আপনার যৌবন দান করে।
****************************
ওঝা আনি গিয়া পাছে আছে ভূতা
দ্বিজ চণ্ডীদাস
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, নায়িকার পৃর্ব্বরাগ, ১৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
দ্বিজ চণ্ডীদাস
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, নায়িকার পৃর্ব্বরাগ, ১৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
॥ ধানশী॥
ওঝা আনি গিয়া পাছে আছে ভূতা।
কাঁপি কাঁপি উঠে এই বৃষভানু সুতা॥ ধ্রু।
কালিয় কোঙর(১) হিরণ-পিঁধন যবে পড়ে মনে।
মূরছি পড়িয়া কান্দে ধরি ভূম খানে॥
রক্ষা রক্ষা মন্ত্র পড়ে ধরি ধনীর চুলে।
কেহ বোলে আনি দেহ কালার গলার ফুলে॥
চেতন পাইয়া তবে উঠিবেক বালা।
ভূত প্রেত ঘুচিবেক যাইবেক জ্বালা॥
দ্বিজ চণ্ডীদসে কয় যারে কহ ভূত।
শ্যাম চিকণিয়া সে নন্দের ঘরের পুত(২)॥
(১) কুমার। (২) পুত্র।
****************************
ওঝা আনি গিয়া পাছে আছে ভূতা।
কাঁপি কাঁপি উঠে এই বৃষভানু সুতা॥ ধ্রু।
কালিয় কোঙর(১) হিরণ-পিঁধন যবে পড়ে মনে।
মূরছি পড়িয়া কান্দে ধরি ভূম খানে॥
রক্ষা রক্ষা মন্ত্র পড়ে ধরি ধনীর চুলে।
কেহ বোলে আনি দেহ কালার গলার ফুলে॥
চেতন পাইয়া তবে উঠিবেক বালা।
ভূত প্রেত ঘুচিবেক যাইবেক জ্বালা॥
দ্বিজ চণ্ডীদসে কয় যারে কহ ভূত।
শ্যাম চিকণিয়া সে নন্দের ঘরের পুত(২)॥
(১) কুমার। (২) পুত্র।
****************************
না যাইও যমুনার জলে তরুয়া কদম্বমূলে
দ্বিজ চণ্ডীদাস
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, নায়িকার পৃর্ব্বরাগ, ১৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
দ্বিজ চণ্ডীদাস
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, নায়িকার পৃর্ব্বরাগ, ১৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
॥ সুহই॥
না যাইও যমুনার জলে, তরুয়া কদম্বমূলে,
চিকণকালা করিয়াছে থানা।
নব জলধর রূপ, মুনির মন মোহে গো,
তেঞি জলে যেতে করি মানা॥
ত্রিভঙ্গ ভঙ্গিমা ভাতি বহিয়া মদন জিতি,
চাঁদ জিতি মলয়জ ভালে।
ভুবন বিজয়ী মালা, মেঘে সৌদামিনী কলা,
শোভা করে শ্যামচাঁদের গলে॥
নয়ান কটাক্ষ ছাঁদে, হিয়ার ভিতরে হানে,
আর তাহে মুরলীর তান।
শুনিয়া মুরলীর গান, ধৈরজ না ধরে প্রাণ,
নিরখিলে হারাবি পরাণ॥
কানড়া কুসুম জিনি, শ্যামচাঁদের বদন খানি,
হেরিবে নয়ানের কোণে যে।
দ্বিজ চণ্ডীদাস ভণে, চাহিয়া গোবিন্দ পানে,
পরাণে বাঁচিবে সখি কে॥
না যাইও যমুনার জলে, তরুয়া কদম্বমূলে,
চিকণকালা করিয়াছে থানা।
নব জলধর রূপ, মুনির মন মোহে গো,
তেঞি জলে যেতে করি মানা॥
ত্রিভঙ্গ ভঙ্গিমা ভাতি বহিয়া মদন জিতি,
চাঁদ জিতি মলয়জ ভালে।
ভুবন বিজয়ী মালা, মেঘে সৌদামিনী কলা,
শোভা করে শ্যামচাঁদের গলে॥
নয়ান কটাক্ষ ছাঁদে, হিয়ার ভিতরে হানে,
আর তাহে মুরলীর তান।
শুনিয়া মুরলীর গান, ধৈরজ না ধরে প্রাণ,
নিরখিলে হারাবি পরাণ॥
কানড়া কুসুম জিনি, শ্যামচাঁদের বদন খানি,
হেরিবে নয়ানের কোণে যে।
দ্বিজ চণ্ডীদাস ভণে, চাহিয়া গোবিন্দ পানে,
পরাণে বাঁচিবে সখি কে॥
(১) স্থান (আড্ডা)। (২) তাই। (৩) নিষেধ করি।
এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, শ্রীরাধিকার পূর্ব্বরাগ, ৩৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, শ্রীরাধিকার পূর্ব্বরাগ, ৩৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
সখীর উক্তি
॥ সুহই॥
না যাইও যমুনার জলে তরুয়া কদম্বমূলে
চিকণকালা করিয়াছে থানা। ২
নব জলধর রূপ মুনির মন মোহে গো
তেঁই জলে যেতে করি মানা॥
ত্রিভঙ্গ ভঙ্গিমা ভাতি রহিয়া মদন জিতি
চাঁদ জিতি মলয়জ ভালে। ৬
ভুবনবিজয়ী মালা মেঘে সৌদামিনী কলা
শোভা করে শ্যাম-চাঁদের গলে॥
নয়ান কটাক্ষ ছাঁদে হিয়ার ভিতরে হানে
আর তাহে মুরলীর তান।
শুনিয়া মুরলীর গান ধৈরজ না ধরে প্রাণ
নিরখিলে হারাবি পরাণ॥
কানড়া কুসুম যিনি শ্যামের বদনখানি
হেরিবে নয়ানের কোণে যে।
দ্বিজ চণ্ডীদাস ভণে চাহিয়া গোবিন্দ পানে
পরাণে বাঁচিবে সখি কে॥
॥ সুহই॥
না যাইও যমুনার জলে তরুয়া কদম্বমূলে
চিকণকালা করিয়াছে থানা। ২
নব জলধর রূপ মুনির মন মোহে গো
তেঁই জলে যেতে করি মানা॥
ত্রিভঙ্গ ভঙ্গিমা ভাতি রহিয়া মদন জিতি
চাঁদ জিতি মলয়জ ভালে। ৬
ভুবনবিজয়ী মালা মেঘে সৌদামিনী কলা
শোভা করে শ্যাম-চাঁদের গলে॥
নয়ান কটাক্ষ ছাঁদে হিয়ার ভিতরে হানে
আর তাহে মুরলীর তান।
শুনিয়া মুরলীর গান ধৈরজ না ধরে প্রাণ
নিরখিলে হারাবি পরাণ॥
কানড়া কুসুম যিনি শ্যামের বদনখানি
হেরিবে নয়ানের কোণে যে।
দ্বিজ চণ্ডীদাস ভণে চাহিয়া গোবিন্দ পানে
পরাণে বাঁচিবে সখি কে॥
টীকা -
২ - থানা --- আড্ডা।
৬ - মলয়জ --- চন্দন।
****************************
২ - থানা --- আড্ডা।
৬ - মলয়জ --- চন্দন।
****************************
বাদিয়ার বেশ ধরি
বাদিয়ার বেশ ধরি বেড়ায় সে বাড়ী বাড়ী
বাদীয়ার বেশ ধরি বেড়ায় সে বাড়ী বাড়ী
দ্বিজ চণ্ডীদাস
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, শ্রীকৃষ্ণের স্বয়ং দৌত্য, ১১-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
বাদিয়ার বেশ ধরি বেড়ায় সে বাড়ী বাড়ী
বাদীয়ার বেশ ধরি বেড়ায় সে বাড়ী বাড়ী
দ্বিজ চণ্ডীদাস
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, শ্রীকৃষ্ণের স্বয়ং দৌত্য, ১১-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
॥ বরাড়ী॥
বাদিয়ার বেশ ধরি,
বেড়ায় সে বাড়ী বাড়ী,
আইলেন ভানুর মহলে (১)।
খুলি হাঁড়ি ঢাকনি, বাহির করয়ে ফণী,
তুলিয়া লইল এক গলে॥
বিষ হরি বলি দেয় কর।
শুনিয়া যতেক বালা,
দেখিতে অইল খেলা,
খেলাইছে মাল পুরন্দর॥
সাপিনীরে দেয় থোব,
সাপিনী বাঢ়য়ে কোব,
দম্ভ করি উঠি ধরে ফণা।
অঙ্গুলী মুড়িয়া যায়, সাপিনী ফিরিয়া চায়,
ছুঁয়ে যায় বাদিয়ার দাপনা॥
খেলা দেখি গোপীগণ, বড় আনন্দিত মন,
কহে “তুমি থাক কোন্ স্থানে”?
“থাকি বনের ভিতরে,
নাগ-দমন (২) বলে মোরে,
নাম মোর জানে সব জনে॥
বসন মাগিবার তরে, আইনু তোমার ঘরে,
বস্ত্র দেহ আনিয়া আপনি।
ছেঁড়া বস্ত্র নাহি লব, ভাল একখানি পাব,
দেখি দেও শ্রীঅঙ্গের খানি।”
“বটের (৩) ভিখারী হও,
বহু মূল্য নিতে চাও,
নহিলে শোভিত চায় বটে।
বনে থাক সাপ ধর, তেনা পরিধান কর,
সদাই বেড়াও নদীতটে॥”
কেদে কছে ধীরে বীরে,
“তোমার বস্ত্র নিব শিরে,
মনে মোর হবে বড় সুখ।
তোমার সঙ্গ করিতে, অভিলাষ হয় চিতে,
তুমি যদি না বাসহ দুখ॥”
“চুপ করে থাক বেদে,
যা পাও তা নেও সেধে,
ভরমে ভরমে যাও ঘরে।”
“চুরি দারি নাহি করি,
ভিক্ষা করি পেট ভরি,
আমি ভয় করিব কাহারে?
তোমা লঞা করি ক্রীড়া,
তুমি কেন মান পীড়া,
সুখী কর এ দুখিয়া জনে।”
দ্বিজ চণ্ডীদাসে কয়, বাদিয়া যে এই নয়,
বুঝিয়া দেখহ আপন মনে॥
বাদিয়ার বেশ ধরি,
বেড়ায় সে বাড়ী বাড়ী,
আইলেন ভানুর মহলে (১)।
খুলি হাঁড়ি ঢাকনি, বাহির করয়ে ফণী,
তুলিয়া লইল এক গলে॥
বিষ হরি বলি দেয় কর।
শুনিয়া যতেক বালা,
দেখিতে অইল খেলা,
খেলাইছে মাল পুরন্দর॥
সাপিনীরে দেয় থোব,
সাপিনী বাঢ়য়ে কোব,
দম্ভ করি উঠি ধরে ফণা।
অঙ্গুলী মুড়িয়া যায়, সাপিনী ফিরিয়া চায়,
ছুঁয়ে যায় বাদিয়ার দাপনা॥
খেলা দেখি গোপীগণ, বড় আনন্দিত মন,
কহে “তুমি থাক কোন্ স্থানে”?
“থাকি বনের ভিতরে,
নাগ-দমন (২) বলে মোরে,
নাম মোর জানে সব জনে॥
বসন মাগিবার তরে, আইনু তোমার ঘরে,
বস্ত্র দেহ আনিয়া আপনি।
ছেঁড়া বস্ত্র নাহি লব, ভাল একখানি পাব,
দেখি দেও শ্রীঅঙ্গের খানি।”
“বটের (৩) ভিখারী হও,
বহু মূল্য নিতে চাও,
নহিলে শোভিত চায় বটে।
বনে থাক সাপ ধর, তেনা পরিধান কর,
সদাই বেড়াও নদীতটে॥”
কেদে কছে ধীরে বীরে,
“তোমার বস্ত্র নিব শিরে,
মনে মোর হবে বড় সুখ।
তোমার সঙ্গ করিতে, অভিলাষ হয় চিতে,
তুমি যদি না বাসহ দুখ॥”
“চুপ করে থাক বেদে,
যা পাও তা নেও সেধে,
ভরমে ভরমে যাও ঘরে।”
“চুরি দারি নাহি করি,
ভিক্ষা করি পেট ভরি,
আমি ভয় করিব কাহারে?
তোমা লঞা করি ক্রীড়া,
তুমি কেন মান পীড়া,
সুখী কর এ দুখিয়া জনে।”
দ্বিজ চণ্ডীদাসে কয়, বাদিয়া যে এই নয়,
বুঝিয়া দেখহ আপন মনে॥
(১) বৃষভানু রাজার মহলে।
(২) কালীন দমন, অপবার্থে --- সাপুড়ে।
(৩) কড়ি।
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, শ্রীকৃষ্ণের স্বয়ং দৌত্য, ৪৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
(২) কালীন দমন, অপবার্থে --- সাপুড়ে।
(৩) কড়ি।
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, শ্রীকৃষ্ণের স্বয়ং দৌত্য, ৪৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
॥ বরাড়ী॥
বাদিয়ার বেশ ধরি, বেড়ায় সে বাড়ী বাড়ী,
আইলেন ভানুর মহলে।
খুলি হাঁড়ি ঢাকনি, বাহির করয়ে ফণী,
তুলিয়া লইল এক গলে॥
বিষহরি বলি দেয় কর।
শুনিয়া যতেক বালা, দেখিতে অইল খেলা,
খেলাইছে মাল পুরন্দর॥
সাপিনীরে দেয় থোব, সাপিনী বাঢ়য়ে কোব (৪),
দম্ভ করি উঠি ধরে ফণা।
অঙ্গুলী মুড়িয়া যায়, সাপিনী ফিরিয়া চায়,
ছুঁয়ে যায় বাদিয়ার দাপনা॥
খেলা দেখি গোপীগণ, বড় আনন্দিত মন,
কহে “তুমি থাক কোন্ স্থানে” ?
“থাকি বনের ভিতরে, নাগদমন বলে মোরে,
নাম মোর জানে সব জনে॥
বসন মাগিবার তরে, আইনু তোমার ঘরে,
বস্ত্র দেহ আনিয়া আপনি।
ছেঁড়া বস্ত্র নাহি লব, ভাল একখানি পাব,
দেখি দেও শ্রীঅঙ্গের খানি।”
“বটের ভিখারী হও, বহু মূল্য নিতে চাও,
নহিলে শোভিত চায় বটে।
বনে থাক সাপ ধর, তেনা পরিধান কর,
সদাই বেড়াও নদীতটে॥”
কেদে কছে ধীরে বীরে, “তোমার বস্ত্র নিব শিরে,
মনে মোর হবে বড় সুখ।
তোমার সঙ্গ করিতে, অভিলাষ হয় চিতে,
তুমি যদি না বাসহ দুখ॥
“চুপ করে থাক বেদে, যা পাও তা নেও সেধে,
ভরমে ভরমে যাও ঘরে।”
“চুরি দারি নাহি করি, ভিক্ষা করি পেট ভরি,
আমি ভয় করিব কাহারে?
তোমা লঞা করি ক্রীড়া, তুমি কেন মান পীড়া,
সুখী কর এ দুখিয়া জনে।”
দ্বিজ চণ্ডীদাসে কয়, বাদিয়া যে এই নয়,
বুঝিয়া দেখহ আপন মনে॥
বাদিয়ার বেশ ধরি, বেড়ায় সে বাড়ী বাড়ী,
আইলেন ভানুর মহলে।
খুলি হাঁড়ি ঢাকনি, বাহির করয়ে ফণী,
তুলিয়া লইল এক গলে॥
বিষহরি বলি দেয় কর।
শুনিয়া যতেক বালা, দেখিতে অইল খেলা,
খেলাইছে মাল পুরন্দর॥
সাপিনীরে দেয় থোব, সাপিনী বাঢ়য়ে কোব (৪),
দম্ভ করি উঠি ধরে ফণা।
অঙ্গুলী মুড়িয়া যায়, সাপিনী ফিরিয়া চায়,
ছুঁয়ে যায় বাদিয়ার দাপনা॥
খেলা দেখি গোপীগণ, বড় আনন্দিত মন,
কহে “তুমি থাক কোন্ স্থানে” ?
“থাকি বনের ভিতরে, নাগদমন বলে মোরে,
নাম মোর জানে সব জনে॥
বসন মাগিবার তরে, আইনু তোমার ঘরে,
বস্ত্র দেহ আনিয়া আপনি।
ছেঁড়া বস্ত্র নাহি লব, ভাল একখানি পাব,
দেখি দেও শ্রীঅঙ্গের খানি।”
“বটের ভিখারী হও, বহু মূল্য নিতে চাও,
নহিলে শোভিত চায় বটে।
বনে থাক সাপ ধর, তেনা পরিধান কর,
সদাই বেড়াও নদীতটে॥”
কেদে কছে ধীরে বীরে, “তোমার বস্ত্র নিব শিরে,
মনে মোর হবে বড় সুখ।
তোমার সঙ্গ করিতে, অভিলাষ হয় চিতে,
তুমি যদি না বাসহ দুখ॥
“চুপ করে থাক বেদে, যা পাও তা নেও সেধে,
ভরমে ভরমে যাও ঘরে।”
“চুরি দারি নাহি করি, ভিক্ষা করি পেট ভরি,
আমি ভয় করিব কাহারে?
তোমা লঞা করি ক্রীড়া, তুমি কেন মান পীড়া,
সুখী কর এ দুখিয়া জনে।”
দ্বিজ চণ্ডীদাসে কয়, বাদিয়া যে এই নয়,
বুঝিয়া দেখহ আপন মনে॥
(১) বৃষভানু রাজার বাড়ীতে। (২) বিষ্ণু। (৩) থাবা। (৪) কোপ, রাগ। (৫) কালীয় দমন - সাপুড়ে। (৬) কড়ি। (৭) ছেঁড়া বন্ত্র। (৮) (এখানে) মানে মানে।
এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, শ্রীকষ্ণের স্বয়ং দৌত্য (বাদিয়াবেশে), ৩৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, শ্রীকষ্ণের স্বয়ং দৌত্য (বাদিয়াবেশে), ৩৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
॥ বরাড়ী॥
বাদীয়ার বেশ ধরি বেড়ায় সে বাড়ী বাড়ী
আইলেন ভানুর মহলে।
খুলি হাঁড়ি ঢাকনি বাহির করে সাপিনী
তুলিয়া লইল এক গলে॥
বিষহরি বলি দেয় কর। ৫
শুনিয়া যতেক বালা দেখিতে অইল খেলা
খেলাইছে মাল পুরন্দর॥
সাপিনীরে দেয় থাবা নাগিনী যে হয় কোপা
দম্ভ করি উঠি ধরি ফণা।
অঙ্গুলি মুড়িয়া যায় নাগিনী ফিরিয়া চায় ১০
ছুঁয়ে যায় বাদিয়ার দাপনা॥
খেলা দেখি গোপীগণ বড় আনন্দিত মন
কহে “তুমি থাক কোন স্থানে।”
“থাকি বনের ভিতরে নাগদমন বলে মোরে
মোর নাম জানে সব জনে॥ ১৫
বসন মাগিবার তরে আইনু তোমার ঘরে
কৃপা করি দেহত আপনি।
ছেঁড়া বস্ত্র নাহি লব ভাল একখানি পাব
ভালবেসে দেহ অঙ্গের খানি”॥
“বটের ভিখারী হও বহুমূল্য নিতে চাও ২০
নহিলে শোভিত চায় বটে।
বনে থাক সাপ ধর তেনা পরিধান কর
সদাই বেড়াও নদীতটে॥”
“তোমার বস্ত্র শিরে ধরি আনন্দিত হব বড়ি
বহুত আসিবে মনে সুখ। ২৫
তোমা অঙ্গ পরশিতে সুখ হয় মোর চিতে
তুমি যদি না বাসহ দুখ॥”
“চুপ করে থাক বেদে যা পাও তা নেও সেধে
ভরমে ভরমে যাও ঘরে।”
“চুরি দারি নাহি করি ভিক্ষা মেগে পেট ভরি ৩০
আমি ভয় করিব কাহারে॥
তোমা লয়ে করি ক্রীড়া মনে কেন দেহ পীড়া
সুখী কর এই দুখী জনে।”
দ্বিজ চণ্ডীদাসে কহে বাদিয়া যে এহ নহে
মনে বুঝে দেখহ আপনে॥ ৩৫
বাদীয়ার বেশ ধরি বেড়ায় সে বাড়ী বাড়ী
আইলেন ভানুর মহলে।
খুলি হাঁড়ি ঢাকনি বাহির করে সাপিনী
তুলিয়া লইল এক গলে॥
বিষহরি বলি দেয় কর। ৫
শুনিয়া যতেক বালা দেখিতে অইল খেলা
খেলাইছে মাল পুরন্দর॥
সাপিনীরে দেয় থাবা নাগিনী যে হয় কোপা
দম্ভ করি উঠি ধরি ফণা।
অঙ্গুলি মুড়িয়া যায় নাগিনী ফিরিয়া চায় ১০
ছুঁয়ে যায় বাদিয়ার দাপনা॥
খেলা দেখি গোপীগণ বড় আনন্দিত মন
কহে “তুমি থাক কোন স্থানে।”
“থাকি বনের ভিতরে নাগদমন বলে মোরে
মোর নাম জানে সব জনে॥ ১৫
বসন মাগিবার তরে আইনু তোমার ঘরে
কৃপা করি দেহত আপনি।
ছেঁড়া বস্ত্র নাহি লব ভাল একখানি পাব
ভালবেসে দেহ অঙ্গের খানি”॥
“বটের ভিখারী হও বহুমূল্য নিতে চাও ২০
নহিলে শোভিত চায় বটে।
বনে থাক সাপ ধর তেনা পরিধান কর
সদাই বেড়াও নদীতটে॥”
“তোমার বস্ত্র শিরে ধরি আনন্দিত হব বড়ি
বহুত আসিবে মনে সুখ। ২৫
তোমা অঙ্গ পরশিতে সুখ হয় মোর চিতে
তুমি যদি না বাসহ দুখ॥”
“চুপ করে থাক বেদে যা পাও তা নেও সেধে
ভরমে ভরমে যাও ঘরে।”
“চুরি দারি নাহি করি ভিক্ষা মেগে পেট ভরি ৩০
আমি ভয় করিব কাহারে॥
তোমা লয়ে করি ক্রীড়া মনে কেন দেহ পীড়া
সুখী কর এই দুখী জনে।”
দ্বিজ চণ্ডীদাসে কহে বাদিয়া যে এহ নহে
মনে বুঝে দেখহ আপনে॥ ৩৫
টীকা -
৫ - বিষহরি --- মনসা দেবী।
৮ - কোপা --- কুপিত।
১১ - দাপনা --- জঙ্ঘা।
১৭ - বস্ত্র দেহ আনিয়া --- আপনি, পাঠান্তর।
১৯ - দেখি দেও শ্রীঅঙ্গের খানি --- পাঠান্তর।
২০ - বট --- কড়ি।
২২ - তেনা --- ছেঁড়া কাপড়।
২৪-২৭ - বেদে কহে ধীরে ধীরে তোমার বস্ত্র নিব শিরে
মনে মোর হবে বড় সুখ।
তোমার সঙ্গ করিতে অভিলাষ হয় চিতে
তুমি যদি না বাসহ দুখ॥ --- পাঠান্তর।
২৮ - সেধে --- ভিক্ষা করিয়া।
২৯ - ভরমে ভরমে --- মানে মানে।
৩২ - তুমি কেন মান পীড়া --- পাঠান্তর।
****************************
৫ - বিষহরি --- মনসা দেবী।
৮ - কোপা --- কুপিত।
১১ - দাপনা --- জঙ্ঘা।
১৭ - বস্ত্র দেহ আনিয়া --- আপনি, পাঠান্তর।
১৯ - দেখি দেও শ্রীঅঙ্গের খানি --- পাঠান্তর।
২০ - বট --- কড়ি।
২২ - তেনা --- ছেঁড়া কাপড়।
২৪-২৭ - বেদে কহে ধীরে ধীরে তোমার বস্ত্র নিব শিরে
মনে মোর হবে বড় সুখ।
তোমার সঙ্গ করিতে অভিলাষ হয় চিতে
তুমি যদি না বাসহ দুখ॥ --- পাঠান্তর।
২৮ - সেধে --- ভিক্ষা করিয়া।
২৯ - ভরমে ভরমে --- মানে মানে।
৩২ - তুমি কেন মান পীড়া --- পাঠান্তর।
ধরি নাপিতিনী বেশ মহলেতে পরবেশ
ধরি নাপিতানী বেশ মহলেতে পরবেশ
দ্বিজ চণ্ডীদাস
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, শ্রীকৃষ্ণের স্বয়ং দৌত্য, ১২-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
ধরি নাপিতানী বেশ মহলেতে পরবেশ
দ্বিজ চণ্ডীদাস
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, শ্রীকৃষ্ণের স্বয়ং দৌত্য, ১২-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
॥ ধানশী॥
ধরি নাপিতিনী বেশ, মহলেতে পরবেশ,
যেখানেতে বসিয়াছে রাই।
হাতে দিয়া দরপণী, খোলে নখ-রঞ্জণী,
বোলে বৈস, দেই কামাই॥
বসিলা যে রসবতী নারী।
খুলিল কনক বাটী, আনিয়া জলের ঘটী,
ঢালিলেক সুবাসিত বারি॥
করে নখ-রঞ্জণী, চাঁকয়ে নখের কণি,
শোভিত করিল যেন চাঁদে।
আলসে অবশ-প্রায়, ঘুম লাগে আধ গায়,
হাত দিলা নাপিতিনী কাঁধে॥
নাপিতিনী একে (৩) শ্যামা,
ননীর পুতলী, ঝামা
বুলাইছে মনের আকুতে (৪)।
ঘসি ঘসি রাঙ্গা পায়, আলতা লাগায় তায়,
রচয়ে মনের হরষিতে॥
রচয়ে বিচিত্র করি, চরণ হৃদয়ে ধরি,
তলে লিখে আপনার নাম।
কত রস প্রকাশি, হাসয়ে ঈষৎ হাসি,
নিরখি নিরখি অবিরাম॥
নাপিতিনী বলে “ধনি, দেখহ চরণ খানি,
ভাল মন্দ করহ বিচার।”
দেখি সুবদনী কহে,
“কি নাম লিখিলা উহে,
পরিচয় দেও আপনার॥” (৫)
নাপিতিনী কহে “ধনি,
শ্যাম নাম ধরি আমি,
বসতি যে তোমার নগরে।” (৬)
দ্বিজ চণ্ডীদাস কয়, এই নাপিতিনী নয়,
কামাইলা যাও নিজ ঘরে॥
ধরি নাপিতিনী বেশ, মহলেতে পরবেশ,
যেখানেতে বসিয়াছে রাই।
হাতে দিয়া দরপণী, খোলে নখ-রঞ্জণী,
বোলে বৈস, দেই কামাই॥
বসিলা যে রসবতী নারী।
খুলিল কনক বাটী, আনিয়া জলের ঘটী,
ঢালিলেক সুবাসিত বারি॥
করে নখ-রঞ্জণী, চাঁকয়ে নখের কণি,
শোভিত করিল যেন চাঁদে।
আলসে অবশ-প্রায়, ঘুম লাগে আধ গায়,
হাত দিলা নাপিতিনী কাঁধে॥
নাপিতিনী একে (৩) শ্যামা,
ননীর পুতলী, ঝামা
বুলাইছে মনের আকুতে (৪)।
ঘসি ঘসি রাঙ্গা পায়, আলতা লাগায় তায়,
রচয়ে মনের হরষিতে॥
রচয়ে বিচিত্র করি, চরণ হৃদয়ে ধরি,
তলে লিখে আপনার নাম।
কত রস প্রকাশি, হাসয়ে ঈষৎ হাসি,
নিরখি নিরখি অবিরাম॥
নাপিতিনী বলে “ধনি, দেখহ চরণ খানি,
ভাল মন্দ করহ বিচার।”
দেখি সুবদনী কহে,
“কি নাম লিখিলা উহে,
পরিচয় দেও আপনার॥” (৫)
নাপিতিনী কহে “ধনি,
শ্যাম নাম ধরি আমি,
বসতি যে তোমার নগরে।” (৬)
দ্বিজ চণ্ডীদাস কয়, এই নাপিতিনী নয়,
কামাইলা যাও নিজ ঘরে॥
৩। “বরণ একে” --- পাঠান্তর।
৪। আকুতে --- আগ্রহে পাঠান্তরে “আনন্দে।"
৫। একখানি হস্তলিখিত গ্রন্থে ---
নাপিতিনী বাণী শুনি, দেখিয়া চরণ খানি,
তলে লেখা দেখে শ্যাম নাম।
তবে বুঝি আপন মনে,
চাহে নাপিতিনী পানে,
বলে তুমি কহ আপন নাম॥
৬। সেই গ্রন্থে ---
শ্যাম নাম কহে ঠারে, জগত মোহিবার তরে,
ফিরি আমি নগরে নগরে।
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, শ্রীকৃষ্ণের স্বয়ং দৌত্য, ৫৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
৪। আকুতে --- আগ্রহে পাঠান্তরে “আনন্দে।"
৫। একখানি হস্তলিখিত গ্রন্থে ---
নাপিতিনী বাণী শুনি, দেখিয়া চরণ খানি,
তলে লেখা দেখে শ্যাম নাম।
তবে বুঝি আপন মনে,
চাহে নাপিতিনী পানে,
বলে তুমি কহ আপন নাম॥
৬। সেই গ্রন্থে ---
শ্যাম নাম কহে ঠারে, জগত মোহিবার তরে,
ফিরি আমি নগরে নগরে।
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, শ্রীকৃষ্ণের স্বয়ং দৌত্য, ৫৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
॥ ধানশী॥
ধরি নাপিতিনী বেশ, মহলেতে পরবেশ,
যেখানেতে বসিয়াছে রাই।
হাতে দিয়া দরপণী, খোলে নখ-রঞ্জণী,
বোলে বৈস, দেই কামাই॥
বসিলা যে রসবতী নারী।
খুলিল কনক বাটী, আনিয়া জলের ঘটী,
ঢালিলেক সুবাসিত বারি॥
করে নখ-রঞ্জণী, চাঁছয়ে নখের কণি,
শোভিত করিল যেন চাঁদে।
আলসে অবশ-প্রায়, ঘুম লাগে আধ গায়,
হাত দিলা নাপিতিনী কাঁধে॥
নাপিতিনী একে শ্যামা, ননীর পুতলী, ঝামা
বুলাইছে মনের আনন্দে।
ঘসি ঘসি রাঙ্গা পায়, আলতা লাগায় তায়,
রচয়ে মনের হরষেতে॥
রচয়ে বিচিত্র করি, চরণ হৃদয়ে ধরি,
তলে লিখে আপনার নাম।
কত রস প্রকাশি, হাসয়ে ঈষৎ হাসি,
নিরখি নিরখি অবিরাম॥
নাপিতিনী বলে “ধনি, দেখহ চরণ খানি,
ভাল মন্দ করহ বিচার।”
দেখি সুবদনী কহে, “কি নাম লিখিলা উহে,
পরিচয় দেও আপনার॥
নাপিতিনী কহে “ধনি, শ্যাম নাম ধরি আমি,
বসতি যে তোমার নগরে।”
দ্বিজ চণ্ডীদাস কয়, এই নাপিতিনী নয়,
কামাইলা যাও নিজ ঘরে॥
ধরি নাপিতিনী বেশ, মহলেতে পরবেশ,
যেখানেতে বসিয়াছে রাই।
হাতে দিয়া দরপণী, খোলে নখ-রঞ্জণী,
বোলে বৈস, দেই কামাই॥
বসিলা যে রসবতী নারী।
খুলিল কনক বাটী, আনিয়া জলের ঘটী,
ঢালিলেক সুবাসিত বারি॥
করে নখ-রঞ্জণী, চাঁছয়ে নখের কণি,
শোভিত করিল যেন চাঁদে।
আলসে অবশ-প্রায়, ঘুম লাগে আধ গায়,
হাত দিলা নাপিতিনী কাঁধে॥
নাপিতিনী একে শ্যামা, ননীর পুতলী, ঝামা
বুলাইছে মনের আনন্দে।
ঘসি ঘসি রাঙ্গা পায়, আলতা লাগায় তায়,
রচয়ে মনের হরষেতে॥
রচয়ে বিচিত্র করি, চরণ হৃদয়ে ধরি,
তলে লিখে আপনার নাম।
কত রস প্রকাশি, হাসয়ে ঈষৎ হাসি,
নিরখি নিরখি অবিরাম॥
নাপিতিনী বলে “ধনি, দেখহ চরণ খানি,
ভাল মন্দ করহ বিচার।”
দেখি সুবদনী কহে, “কি নাম লিখিলা উহে,
পরিচয় দেও আপনার॥
নাপিতিনী কহে “ধনি, শ্যাম নাম ধরি আমি,
বসতি যে তোমার নগরে।”
দ্বিজ চণ্ডীদাস কয়, এই নাপিতিনী নয়,
কামাইলা যাও নিজ ঘরে॥
(১) নরুণ। (২) বিভিন্ন পাঠ "চাঁকয়ে”। (৩) “বরণ একে” পাঠান্তর। প্রা, কা, সং (প্রাচীন কাব্য সংগ্রহ)। (৪) “আকুতে* পাঠও আছে।
(৫) বিভিন্ন পাঠ।
নাপিতিনী বাণী শুনি, দেখিয়া চরণ খানি,
তলে লেখা দেখে শ্যাম নাম।
তবে বুঝি আপন মনে, চাহে নাপিতিনী পানে,
বলে তুমি কহ আপন নাম॥
--- প্রা, কা, সং (প্রাচীন কাব্য সংগ্রহ)।
এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, শ্রীকৃষ্ণের স্বয়ং দৌত্য (বাদিয়াবেশে), ৩৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
(৫) বিভিন্ন পাঠ।
নাপিতিনী বাণী শুনি, দেখিয়া চরণ খানি,
তলে লেখা দেখে শ্যাম নাম।
তবে বুঝি আপন মনে, চাহে নাপিতিনী পানে,
বলে তুমি কহ আপন নাম॥
--- প্রা, কা, সং (প্রাচীন কাব্য সংগ্রহ)।
এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, শ্রীকৃষ্ণের স্বয়ং দৌত্য (বাদিয়াবেশে), ৩৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
নাপিতানী বেশ
॥ ধানশী॥
ধরি নাপিতিনী বেশ মহলেতে পরবেশ
যেখানে বসিয়া আছে রাই।
হাতে দিয়া দরপণী খোলে নখ রঞ্জিনী
বোলে বৈঠ দেই কামাই॥
বসিলা যে রসবতী নারী।
খুলিল কনকবাটী আনিল জলের ঘটী
ঢালিল সুবাসিত বারি॥
করে নখ-রঞ্জণী চাঁচয়ে নখের কণি
শোভিত করল যেন চাঁদে।
আলসে অবশ প্রায় ঘুম লাগে আধ গায়
হাত দিলা নাপিতিনী কাঁধে॥
নাপিতিনী একে শ্যামা ননীর পুতলী ঝামা
বুলাইছে মনের আনন্দে।
ঘসিয়া ঘসিয়া পায় আলতা লাগায় তায়
রচয়ে মনের হরষেতে॥
রচয়ে বিচিত্র করি চরণ হৃদয়ে ধরি ১৬
তলে লেখে নাম আপনার।
নাপিতিনী বলে “ধনি, দেখহ চরণ খানি,
ভাল মন্দ করহ বিচার।”
তবে শুনি তার বাণী দেখয়ে চরণ খানি
তাহার হেটে শ্যামের যে নাম।
বুধি আনমনে চাহে নাপিতিনী পানে কহে
“বোল কহ আপনার নাম॥
“শ্যাম নাম কহে মোরে জগৎ মোহিবার তরে
ফিরি আমি নগরে নগরে।”
দ্বিজ চণ্ডীদাস কহে নাপিতিনী এহ নহে
কামাইয়া যাহ নিজ ঘরে॥
॥ ধানশী॥
ধরি নাপিতিনী বেশ মহলেতে পরবেশ
যেখানে বসিয়া আছে রাই।
হাতে দিয়া দরপণী খোলে নখ রঞ্জিনী
বোলে বৈঠ দেই কামাই॥
বসিলা যে রসবতী নারী।
খুলিল কনকবাটী আনিল জলের ঘটী
ঢালিল সুবাসিত বারি॥
করে নখ-রঞ্জণী চাঁচয়ে নখের কণি
শোভিত করল যেন চাঁদে।
আলসে অবশ প্রায় ঘুম লাগে আধ গায়
হাত দিলা নাপিতিনী কাঁধে॥
নাপিতিনী একে শ্যামা ননীর পুতলী ঝামা
বুলাইছে মনের আনন্দে।
ঘসিয়া ঘসিয়া পায় আলতা লাগায় তায়
রচয়ে মনের হরষেতে॥
রচয়ে বিচিত্র করি চরণ হৃদয়ে ধরি ১৬
তলে লেখে নাম আপনার।
নাপিতিনী বলে “ধনি, দেখহ চরণ খানি,
ভাল মন্দ করহ বিচার।”
তবে শুনি তার বাণী দেখয়ে চরণ খানি
তাহার হেটে শ্যামের যে নাম।
বুধি আনমনে চাহে নাপিতিনী পানে কহে
“বোল কহ আপনার নাম॥
“শ্যাম নাম কহে মোরে জগৎ মোহিবার তরে
ফিরি আমি নগরে নগরে।”
দ্বিজ চণ্ডীদাস কহে নাপিতিনী এহ নহে
কামাইয়া যাহ নিজ ঘরে॥
টীকা -
১৬-২৫ ---
রচয়ে বিচিত্র করি চরণ হৃদয়ে ধরি
তলে লেখে নাম আপনার।
কত রস পরকাশি হাসয়ে ঈষৎ হাসি
নিরখি নিরখি অবিরাম॥
নাপিতিনী বলে “ধনি দেখহ চরণ খানি
ভাল মন্দ করহ বিচার।”
দেখি সুবদনী কহে “কি নাম লিখিলে উহে
পরিচয় দেহ আপনার॥
নাপিতিনী বলে “ধনি শ্যাম নাম ধরি আমি
বসতি যে তোমার নগরে।”
----- পাঠান্তর
১৬-২৫ ---
রচয়ে বিচিত্র করি চরণ হৃদয়ে ধরি
তলে লেখে নাম আপনার।
কত রস পরকাশি হাসয়ে ঈষৎ হাসি
নিরখি নিরখি অবিরাম॥
নাপিতিনী বলে “ধনি দেখহ চরণ খানি
ভাল মন্দ করহ বিচার।”
দেখি সুবদনী কহে “কি নাম লিখিলে উহে
পরিচয় দেহ আপনার॥
নাপিতিনী বলে “ধনি শ্যাম নাম ধরি আমি
বসতি যে তোমার নগরে।”
----- পাঠান্তর
এই পদটি ১৩৪৮ বঙ্গাব্দে (১৯৪১ খৃষ্টাব্দ) প্রকাশিত, চাঁদপুর ও মেছড়া স্কুলের ভূতপূর্ব্ব হেডমাস্টার মহাশয় হরিলাল চট্টোপাধ্যায় দ্বারা সংগৃহীত ও প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীপদরত্নমালা” ৪র্থ সংস্করণ (১ম সংস্করণ ১৩২৩ বঙ্গাব্দ বা ১৯১৬ খৃষ্টাব্দ) গ্রন্থের, নাপিতানী বেশে স্বয়ং দৌত্য, ৪০২ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।
॥ ধানশী॥
ধরি নাপিতানী বেশ মহলেতে পরবেশ
যেখানে বসিয়াছে রাই।
হাতে দিয়া দরপণী (১) খোলে নখর রঞ্জনী (২)
বোলে বৈস দেই কামাই॥
বসিলা যে রসবতী নারী।
খুলিল কনক-বাটী আনিয়া বিমল ঘটী
ঢালিল সুবাসিত বারি॥
করে নখ রঞ্জণী চাঁছয়ে নখের কুনী
শোভিত করল যেন চাঁদে।
নাপিতানী একে শ্যামা, ননীর পুতলী বামা
বুলাইছে মনের আনন্দে।
ঘসি ঘসি রাঙ্গা পায় আলতা লাগায় পায়
নিরখি নিরখি অবিরাম।
রচয়ে বিচিত্র করি চরণ হৃদয়ে ধরি
তলে লেখে আপনার নাম॥
ভাল মন্দ করহ বিচার।
দেখি সুবদনী কহে কি নাম লিখিলা ওহে
পরিচয় দেও আপনার॥
নাপিতানী কহে ধনি শ্যাম নাম ধরি আমি
বসতি যে তোমার নগরে।
দ্বিজ চণ্ডীদাসে কয় এই নাপিতানী নয়
কামইলা যাই নিজ ঘরে॥
ধরি নাপিতানী বেশ মহলেতে পরবেশ
যেখানে বসিয়াছে রাই।
হাতে দিয়া দরপণী (১) খোলে নখর রঞ্জনী (২)
বোলে বৈস দেই কামাই॥
বসিলা যে রসবতী নারী।
খুলিল কনক-বাটী আনিয়া বিমল ঘটী
ঢালিল সুবাসিত বারি॥
করে নখ রঞ্জণী চাঁছয়ে নখের কুনী
শোভিত করল যেন চাঁদে।
নাপিতানী একে শ্যামা, ননীর পুতলী বামা
বুলাইছে মনের আনন্দে।
ঘসি ঘসি রাঙ্গা পায় আলতা লাগায় পায়
নিরখি নিরখি অবিরাম।
রচয়ে বিচিত্র করি চরণ হৃদয়ে ধরি
তলে লেখে আপনার নাম॥
ভাল মন্দ করহ বিচার।
দেখি সুবদনী কহে কি নাম লিখিলা ওহে
পরিচয় দেও আপনার॥
নাপিতানী কহে ধনি শ্যাম নাম ধরি আমি
বসতি যে তোমার নগরে।
দ্বিজ চণ্ডীদাসে কয় এই নাপিতানী নয়
কামইলা যাই নিজ ঘরে॥
১। দরপণী --- দর্পণ, আয়না। ২। নখর রঞ্জনী --- নরুণ।
****************************
দেয়াশিনী বেশ সাজি বিনোদ রায়
দ্বিজ চণ্ডীদাস
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, শ্রীকৃষ্ণের স্বয়ং দৌত্য, ৬১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
॥ বরাড়ী॥
দেয়াশিনী বেশ সাজি বিনোদ রায়।
ধীরি ধীরি করি চলে হরষ অন্তর॥
গোকুল নগরে এই শব্দ উঠিল।
এক জন দেয়াশিনী ব্রজেতে আইল॥
তাহারে দেখিবার তরে লোকের গহন।
সব ব্রজবাসী চলে হরষিত মন॥
প্রণমিল দেয়াশিনীর চরণ কমলে।
বয়ান ভাসিল প্রেমে নয়নের জলে॥
দ্বিজ চণ্ডীদাসের মনে আনন্দ বাড়িল।
কোথা হইতে আইলা তুমি এ ব্রজ মণ্ডল॥
এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, শ্রীকৃষ্ণের স্বয়ং দৌত্য, ৪৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
দেয়াশিনী বেশ
॥ বরাড়ী॥
দেয়াশিনী বেশ সাজি বিনোদ রায়।
ধীরে ধীরে করি চলে হরয অন্তর॥
গোকুল নগরে এই শবদ উঠিল।
এক জন দেয়াশিনী ব্রজেতে আইল॥
তাহারে দেখিবার তরে লোকের গহন। ৫
সব ব্রজবাসী চলে হরষিত মন॥
প্রণমিল দেয়াশিনীর চরণ কমলে। ৭
বয়ান ভাসিল প্রেমে নয়ানের জলে॥
দ্বিজ চণ্ডীদাসের মনে আনন্দ বাড়িল।
কোথা হইতে আইলে তুমি এ ব্রজমণ্ডল॥
টীকা -
৫ - গহন --- ভিড়।
৭ - ব্রজবাসিগণ দেয়াশিনীকে শ্রীকৃষ্ণ বলিয়া চিনিতে পারে নাই। কিন্তু ভগবৎসান্নিধ্যের এমনি গুণ যে, তাহারা সকলেই প্রেমাশ্রুবর্ষণ করিতে লাগিল।
****************************
দ্বিজ চণ্ডীদাস
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, শ্রীকৃষ্ণের স্বয়ং দৌত্য, ৬১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
॥ বরাড়ী॥
দেয়াশিনী বেশ সাজি বিনোদ রায়।
ধীরি ধীরি করি চলে হরষ অন্তর॥
গোকুল নগরে এই শব্দ উঠিল।
এক জন দেয়াশিনী ব্রজেতে আইল॥
তাহারে দেখিবার তরে লোকের গহন।
সব ব্রজবাসী চলে হরষিত মন॥
প্রণমিল দেয়াশিনীর চরণ কমলে।
বয়ান ভাসিল প্রেমে নয়নের জলে॥
দ্বিজ চণ্ডীদাসের মনে আনন্দ বাড়িল।
কোথা হইতে আইলা তুমি এ ব্রজ মণ্ডল॥
এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, শ্রীকৃষ্ণের স্বয়ং দৌত্য, ৪৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
দেয়াশিনী বেশ
॥ বরাড়ী॥
দেয়াশিনী বেশ সাজি বিনোদ রায়।
ধীরে ধীরে করি চলে হরয অন্তর॥
গোকুল নগরে এই শবদ উঠিল।
এক জন দেয়াশিনী ব্রজেতে আইল॥
তাহারে দেখিবার তরে লোকের গহন। ৫
সব ব্রজবাসী চলে হরষিত মন॥
প্রণমিল দেয়াশিনীর চরণ কমলে। ৭
বয়ান ভাসিল প্রেমে নয়ানের জলে॥
দ্বিজ চণ্ডীদাসের মনে আনন্দ বাড়িল।
কোথা হইতে আইলে তুমি এ ব্রজমণ্ডল॥
টীকা -
৫ - গহন --- ভিড়।
৭ - ব্রজবাসিগণ দেয়াশিনীকে শ্রীকৃষ্ণ বলিয়া চিনিতে পারে নাই। কিন্তু ভগবৎসান্নিধ্যের এমনি গুণ যে, তাহারা সকলেই প্রেমাশ্রুবর্ষণ করিতে লাগিল।
মথুরা পুরেতে ধাম কপটে বলয়ে শ্যাম
দ্বিজ চণ্ডীদাস
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, শ্রীকৃষ্ণের স্বয়ং দৌত্য, ৬১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
॥ শ্রীরাগ॥
মথুরা পুরেতে ধাম, কপটে বলয়ে শ্যাম,
আইলাম এই বৃন্দাবনে।
মম মনে বাঞ্ছা এই, সকল তোমারে কই,
শুন শুন বলি তোমা স্থানে॥
দেবী আরাধনা করি, ভিক্ষার লাগিয়া ফিরি,
আর করি তীর্থেতে ভ্রমন।
এই আমি তীর্থবাসী, সদাই আনন্দে ভাসি,
এই সত্য বলিহে বচন॥
জিজ্ঞাসা করিলা যেই, তাহাতে তোমারে কই,
ব্রজমাঝে রব কিছুকাল।
ইহা বলি দেয়াশিনী, চলে পুন একাকিনী,
ঘন ঘন বাজাইয়া গাল॥
দ্বিজ চণ্ডীদাসে ভণে, আনন্দিত হয়ে মনে,
জিজ্ঞাসিল কোথা ভানুপুর।
দেখিব তাহার ধাম, কপটে বলয়ে শ্যাম,
রস লাগি রসিক চতুর॥
দ্বিজ চণ্ডীদাস
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, শ্রীকৃষ্ণের স্বয়ং দৌত্য, ৬১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
॥ শ্রীরাগ॥
মথুরা পুরেতে ধাম, কপটে বলয়ে শ্যাম,
আইলাম এই বৃন্দাবনে।
মম মনে বাঞ্ছা এই, সকল তোমারে কই,
শুন শুন বলি তোমা স্থানে॥
দেবী আরাধনা করি, ভিক্ষার লাগিয়া ফিরি,
আর করি তীর্থেতে ভ্রমন।
এই আমি তীর্থবাসী, সদাই আনন্দে ভাসি,
এই সত্য বলিহে বচন॥
জিজ্ঞাসা করিলা যেই, তাহাতে তোমারে কই,
ব্রজমাঝে রব কিছুকাল।
ইহা বলি দেয়াশিনী, চলে পুন একাকিনী,
ঘন ঘন বাজাইয়া গাল॥
দ্বিজ চণ্ডীদাসে ভণে, আনন্দিত হয়ে মনে,
জিজ্ঞাসিল কোথা ভানুপুর।
দেখিব তাহার ধাম, কপটে বলয়ে শ্যাম,
রস লাগি রসিক চতুর॥
এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, শ্রীকৃষ্ণের স্বয়ং দৌত্য, ৪৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
দেয়াশিনী বেশ
॥ শ্রীরাগ॥
“মথুরা পুরেতে ধাম” কপটে বলয়ে শ্যাম
“আইলাম এই বৃন্দাবনে।
মনে মনে বাঞ্ছা এই সকল তোমারে কই
শুন শুন বলি তোমা স্থানে॥
দেবী আরাধনা করি ভিক্ষার লাগিয়া ফিরি
আর করি তীর্থেতে ভ্রমন।
হই আমি তীর্থবাসী সদাই আনন্দে ভাসি
এই সত্য বলিহে বচন॥
জিজ্ঞাসা করিলা যেই তাহাতে তোমারে কই
ব্রজমাঝে রব কিছুকাল।”
ইহা বলি দেয়াশিনী চলে পুনঃ একাকিনী
ঘন ঘন বাজাইয়া গাল॥
দ্বিজ চণ্ডীদাসে ভণে আনন্দিত হয়ে মনে
জিজ্ঞাসিল “কোথা ভানুপুর।
দেখিব তাহার ধাম” কপটে বলয়ে শ্যাম
রস লাগি রসিক চতুর॥
॥ শ্রীরাগ॥
“মথুরা পুরেতে ধাম” কপটে বলয়ে শ্যাম
“আইলাম এই বৃন্দাবনে।
মনে মনে বাঞ্ছা এই সকল তোমারে কই
শুন শুন বলি তোমা স্থানে॥
দেবী আরাধনা করি ভিক্ষার লাগিয়া ফিরি
আর করি তীর্থেতে ভ্রমন।
হই আমি তীর্থবাসী সদাই আনন্দে ভাসি
এই সত্য বলিহে বচন॥
জিজ্ঞাসা করিলা যেই তাহাতে তোমারে কই
ব্রজমাঝে রব কিছুকাল।”
ইহা বলি দেয়াশিনী চলে পুনঃ একাকিনী
ঘন ঘন বাজাইয়া গাল॥
দ্বিজ চণ্ডীদাসে ভণে আনন্দিত হয়ে মনে
জিজ্ঞাসিল “কোথা ভানুপুর।
দেখিব তাহার ধাম” কপটে বলয়ে শ্যাম
রস লাগি রসিক চতুর॥
টীকা -
শ্রীকৃষ্ণ কপটতা করেন নাই --- সত্যই বলিয়াছেন। তাঁহার জন্মস্থান মথুরা, রাধা তাঁহার আরাধ্যা দেবী, বৃন্দাবন তীর্থ।
****************************
শ্রীকৃষ্ণ কপটতা করেন নাই --- সত্যই বলিয়াছেন। তাঁহার জন্মস্থান মথুরা, রাধা তাঁহার আরাধ্যা দেবী, বৃন্দাবন তীর্থ।
শুনিয়া মালার কথা রসিক সুজন
দ্বিজ চণ্ডীদাস
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, শ্রীকৃষ্ণের স্বয়ং দৌত্য, ৬৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
॥ ধানশী॥
শুনিয়া মালার কথা রসিক সুজন।
গ্রহ বিপ্র (২) বেশে যান ভানুর ভবন॥
পাঁজি লয়ে কক্ষে করি ফিরে দ্বারে দ্বারে।
উপনীত রাই পাশে ভানু রাজ পুরে॥
বিশাখা দেখিয়া তবে নিবাস জিজ্ঞাসে।
শ্যামল সুন্দর লহু লহু করি হাসে ॥
বিপ্র কহে ঘর মোর হস্তীনা নগর।
বিদেশে বেড়ায়ে খাই শুন হে উত্তর॥
প্রশ্ন দেখাবার তরে যে ডাকে আমারে।
তাহার বাড়ীতে যাই হরষ অন্তরে।
দ্বিজ চণ্ডীদাসে বলে এই গ্রহাচার্য্য!
প্রশ্নেতে পারগ বড় গণনাতে আর্য্য॥
তোমাদের মনেতে যে আছে যে বলিবে
ইহারে জড়ায়ে ধর উত্তর পাইবে॥
এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, শ্রীকৃষ্ণের স্বয়ং দৌত্য, ৪৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
গ্রহবিপ্র-বেশে
॥ ধানশী॥
শুনিয়া মালার কথা রসিক সুজন।
গ্রহবিপ্র বেশে যান ভানুর ভুবন॥
পাঁজি লয়ে কক্ষে করি ফিরে দ্বারে দ্বারে।
উপনীত রাই পাশে ভানুরাজপুরে॥
বিশাখা দেখিয়া তবে নিবাস জিজ্ঞাসে।
শ্যামল সুন্দর লহু লহু করি হাসে॥
বিপ্র কহে ঘর মোর হস্তিনানগর।
বিদেশে বেড়ায়ে খাই শুনহ উত্তর॥
প্রশ্ন দেখাবার তরে যে ডাকে আমারে।
তাহার বাড়ীতে যাই হরিষ অন্তরে।
দ্বিজ চণ্ডীদাসে বলে এই গ্রহাচার্য্য।
প্রশ্নেতে পারগ বড় গণনাতে আর্য্য॥
তোমাদের মনেতে যে আছে সে বলিবে।
ইহারে জড়ায়ে ধর উত্তর পাইবে॥
টীকা -
৬ - লহু লহু --- মৃদু মৃদু।
****************************
দ্বিজ চণ্ডীদাস
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, শ্রীকৃষ্ণের স্বয়ং দৌত্য, ৬৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
॥ ধানশী॥
শুনিয়া মালার কথা রসিক সুজন।
গ্রহ বিপ্র (২) বেশে যান ভানুর ভবন॥
পাঁজি লয়ে কক্ষে করি ফিরে দ্বারে দ্বারে।
উপনীত রাই পাশে ভানু রাজ পুরে॥
বিশাখা দেখিয়া তবে নিবাস জিজ্ঞাসে।
শ্যামল সুন্দর লহু লহু করি হাসে ॥
বিপ্র কহে ঘর মোর হস্তীনা নগর।
বিদেশে বেড়ায়ে খাই শুন হে উত্তর॥
প্রশ্ন দেখাবার তরে যে ডাকে আমারে।
তাহার বাড়ীতে যাই হরষ অন্তরে।
দ্বিজ চণ্ডীদাসে বলে এই গ্রহাচার্য্য!
প্রশ্নেতে পারগ বড় গণনাতে আর্য্য॥
তোমাদের মনেতে যে আছে যে বলিবে
ইহারে জড়ায়ে ধর উত্তর পাইবে॥
এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, শ্রীকৃষ্ণের স্বয়ং দৌত্য, ৪৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
গ্রহবিপ্র-বেশে
॥ ধানশী॥
শুনিয়া মালার কথা রসিক সুজন।
গ্রহবিপ্র বেশে যান ভানুর ভুবন॥
পাঁজি লয়ে কক্ষে করি ফিরে দ্বারে দ্বারে।
উপনীত রাই পাশে ভানুরাজপুরে॥
বিশাখা দেখিয়া তবে নিবাস জিজ্ঞাসে।
শ্যামল সুন্দর লহু লহু করি হাসে॥
বিপ্র কহে ঘর মোর হস্তিনানগর।
বিদেশে বেড়ায়ে খাই শুনহ উত্তর॥
প্রশ্ন দেখাবার তরে যে ডাকে আমারে।
তাহার বাড়ীতে যাই হরিষ অন্তরে।
দ্বিজ চণ্ডীদাসে বলে এই গ্রহাচার্য্য।
প্রশ্নেতে পারগ বড় গণনাতে আর্য্য॥
তোমাদের মনেতে যে আছে সে বলিবে।
ইহারে জড়ায়ে ধর উত্তর পাইবে॥
টীকা -
৬ - লহু লহু --- মৃদু মৃদু।
****************************
পিরীতি বলিয়া এ তিন আঁখর
পীরিতি বলিয়া এ তিন আখর
পীরিতি বলিয়া এ তিন আঁখর
দ্বিজ চণ্ডীদাস
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, প্রেমবৈচিত্র, ১৮-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
পীরিতি বলিয়া এ তিন আখর
পীরিতি বলিয়া এ তিন আঁখর
দ্বিজ চণ্ডীদাস
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, প্রেমবৈচিত্র, ১৮-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
॥ সুহিনী॥
পিরীতি বলিয়া, এ তিন আঁখর,
ভুবনে আনিল কে।
মধুর বলিয়া, ছানিয়া খাইনু,
তিতায় তিতিল দে॥
সই এ কথা কহন নহে।
হিয়ার ভিতর, বসতি করিয়া,
কখন কি জানি কহে॥
পিয়ার পিরীতি, প্রথম আরতি,
তাহার নাহিক শেষ।
পুন নিদারুণ, শমন সমান,
দয়ার নাহিক লেশ॥
কপট পিরীতি, আরতি বাঢ়ায়া,
মরণ অধিক কাজে।
লোক চর চায়, কুলে রক্ষা দায়,
জগত ভরিল লাজে॥
হইতে হইতে, অধিক হইল,
সহিতে সহিতে মনু।
কহিতে কহিতে, তনু জর জর,
পাগলী হইয়া গেনু॥
এমতি পিরীতি, না জানি এ রীতি,
পরিণামে কিবা হয়।
পিরীতি পরম, দুখময় হয়,
দ্বিজ চণ্ডীদাস কয়।
পিরীতি বলিয়া, এ তিন আঁখর,
ভুবনে আনিল কে।
মধুর বলিয়া, ছানিয়া খাইনু,
তিতায় তিতিল দে॥
সই এ কথা কহন নহে।
হিয়ার ভিতর, বসতি করিয়া,
কখন কি জানি কহে॥
পিয়ার পিরীতি, প্রথম আরতি,
তাহার নাহিক শেষ।
পুন নিদারুণ, শমন সমান,
দয়ার নাহিক লেশ॥
কপট পিরীতি, আরতি বাঢ়ায়া,
মরণ অধিক কাজে।
লোক চর চায়, কুলে রক্ষা দায়,
জগত ভরিল লাজে॥
হইতে হইতে, অধিক হইল,
সহিতে সহিতে মনু।
কহিতে কহিতে, তনু জর জর,
পাগলী হইয়া গেনু॥
এমতি পিরীতি, না জানি এ রীতি,
পরিণামে কিবা হয়।
পিরীতি পরম, দুখময় হয়,
দ্বিজ চণ্ডীদাস কয়।
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, প্রেম বৈচিত্ত, ৭১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
॥ সুহিনী॥
পিরীতি বলিয়া, এ তিন আঁখর,
ভুবনে আনিল কে।
মধুর বলিয়া, ছানিয়া খাইনু,
তিতায় তিতিল দে॥
সই এ কথা কহন নহে।
হিয়ার ভিতর, বসতি করিয়া,
কখন কি জানি কহে॥
পিয়ার পিরীতি, প্রথম আরতি,
তাহার নাহিক শেষ।
পুন নিদারুণ, শমন সমান,
দয়ার নাহিক লেশ॥
কপট পিরীতি, আরতি বাঢ়ায়া,
মরণ অধিক কাজে।
লোক চরচায়, কুলে রক্ষা দায়,
জগত ভরিল লাজে॥
হইতে হইতে, অধিক হইল,
সহিতে সহিতে মনু।
কহিতে কহিতে, তনু জর জর,
পাগলী হইয়া গেনু॥
এমতি পিরীতি, না জানি এ রীতি,
পরিণামে কিবা হয়।
পিরীতি পরম, দুখময় হয়,
দ্বিজ চণ্ডীদাসে কয়।
পিরীতি বলিয়া, এ তিন আঁখর,
ভুবনে আনিল কে।
মধুর বলিয়া, ছানিয়া খাইনু,
তিতায় তিতিল দে॥
সই এ কথা কহন নহে।
হিয়ার ভিতর, বসতি করিয়া,
কখন কি জানি কহে॥
পিয়ার পিরীতি, প্রথম আরতি,
তাহার নাহিক শেষ।
পুন নিদারুণ, শমন সমান,
দয়ার নাহিক লেশ॥
কপট পিরীতি, আরতি বাঢ়ায়া,
মরণ অধিক কাজে।
লোক চরচায়, কুলে রক্ষা দায়,
জগত ভরিল লাজে॥
হইতে হইতে, অধিক হইল,
সহিতে সহিতে মনু।
কহিতে কহিতে, তনু জর জর,
পাগলী হইয়া গেনু॥
এমতি পিরীতি, না জানি এ রীতি,
পরিণামে কিবা হয়।
পিরীতি পরম, দুখময় হয়,
দ্বিজ চণ্ডীদাসে কয়।
এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, আক্ষেপানুরাগ, ১৪৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
সখী-সম্বোধনে
॥ সুহিনী॥
পীরিতি বলিয়া এ তিন আখর
ভুবনে আনিল কে।
মধুর বলিয়া ছানিয়া খাইনু
তিতায় তিতিল দে॥
সই, এ কথা কহিব কারে। ৫
হিয়ার ভিতর বসতি করিয়া
কখন কি জানি করে॥
পিয়ার পীরিতি প্রথম আরতি
তাহার নাহিক শেষ।
পুন নিদারুণ শমন সমান ১০
দয়ার নাহিক লেশ॥
কপট পীরিতি আরতি বাড়ায়ে
মরণ অধিক কাজে।
লোকচরচায় কুল রক্ষা দায়
জগত ভরিল লাজে ॥ ১৫
হইতে হইতে অধিক হইল
সহিতে সহিতে মনু।
কহিতে কহিতে তনু জর জর
পাগলী হইয়া গেনু॥
এমন পীরিতি না জানি এ রীতি
পরিণামে কিবা হয়। ২০
পীরিতি পরম দুখময় হয়
দ্বিজ চণ্ডীদাসে কয়॥
॥ সুহিনী॥
পীরিতি বলিয়া এ তিন আখর
ভুবনে আনিল কে।
মধুর বলিয়া ছানিয়া খাইনু
তিতায় তিতিল দে॥
সই, এ কথা কহিব কারে। ৫
হিয়ার ভিতর বসতি করিয়া
কখন কি জানি করে॥
পিয়ার পীরিতি প্রথম আরতি
তাহার নাহিক শেষ।
পুন নিদারুণ শমন সমান ১০
দয়ার নাহিক লেশ॥
কপট পীরিতি আরতি বাড়ায়ে
মরণ অধিক কাজে।
লোকচরচায় কুল রক্ষা দায়
জগত ভরিল লাজে ॥ ১৫
হইতে হইতে অধিক হইল
সহিতে সহিতে মনু।
কহিতে কহিতে তনু জর জর
পাগলী হইয়া গেনু॥
এমন পীরিতি না জানি এ রীতি
পরিণামে কিবা হয়। ২০
পীরিতি পরম দুখময় হয়
দ্বিজ চণ্ডীদাসে কয়॥
৫। সই, এ কথা কহন নহে---পাঠান্তর।
৭। কখন কি জানি কহে---পাঠান্তর।
১৪। লোকচরচায় কুলের খাঁকার---পাঠান্তর।
২২। পীরিতি পরম হয় দুখ সুখ---পাঠান্তর।
****************************
৭। কখন কি জানি কহে---পাঠান্তর।
১৪। লোকচরচায় কুলের খাঁকার---পাঠান্তর।
২২। পীরিতি পরম হয় দুখ সুখ---পাঠান্তর।
****************************
রমণী মোহন বিলসিতে মন
দ্বিজ চণ্ডীদাস
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, সম্ভোগ মিলন, ২৪-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
দ্বিজ চণ্ডীদাস
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, সম্ভোগ মিলন, ২৪-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
॥ কামদ॥
রমণী মোহন, বিলসিতে মন,
হইল মরমে পুনি।
গিয়া বৃন্দাবনে, বসিলা যতনে,
রমিতে বরজ ধনী (১)॥
মধুর মুরলী, পূরে (২) বনমালী,
রাধা রাধা বলি গান!
একাকী গভীর, বনের ভিতর,
বাজায় কতেক তান॥
অমিয়া নিছনি, বাজিছে সঘন,
মধুর মুরলী গীত।
অবিচল কুল (৩), রমণী সকল,
শুনিয়া হরল চিত॥
শ্রবণে যাইয়া, রহল পশিয়া,
বেকতে (৪) বাজিছে বাঁশী।
আইস আইস বলি, ডাকয়ে মুরলী,
যেন ভেল সুখরাশি॥
আনন্দ অবশ, পুলক মানস,
সুকুমারী ধনী রাধে।
গৃহ কর্ম্ম যত, হৈল বিসরিত,
সকল করিল বাধে॥
রাইয়ের অগ্রেতে, যতেক রমণী,
কহয়ে মধুর বাণী।
ওই ওই শুন, কিবা বাজে তান,
কেমন করিছে প্রাণী।
সহিতে না পারি, মুরলীর ধ্বনি,
পশিল হিয়ার মাঝে।
বরজ তরুণী, হইল বাউরী,(৫)
হরিল কুলের লাজে॥
কেহ পতি সনে, আছিল শয়নে,
ত্যজিয়া তাহার সঙ্গ।
কেহ বা আছিল, সখীর সহিত,
কহিতে রভস রঙ্গ॥
কেহ বা অছিল, দুগ্ধ আবর্ত্তনে,
চুলাতে রাখি বেসালি।
ত্যজি আবর্ত্তন, হই আগুয়ান,
ঐছন সে গেল চলি॥
কেহ শিশু লয়ে, কোলেতে করিয়া,
দুগ্ধ করায় পান।
শিশু ফেলি ভূমে, চলি গেল ভ্রমে,
শুনি মুরলীর গান॥
কেহ বা আছিল, শয়ন করিয়া,
নয়নে আছিল নীদ।
যেমন চোরাই, (৬) হরণ করিল,
মানসে কাটিল সীঁদ॥
কেহ বা আছিল, রন্ধন করিতে,
তেমনি চলিয়া গেল।
কৃষ্ণমুখী হৈয়া, মুরলী শুনিয়া,
সব বিসরিত ভেল॥
সকল রমণী ধাইল অমনি,
কেহ কাহা নাহি মানে।
যমুনার কূলে, কদম্বের মূলে,
মিলল শ্যামের সনে॥
ব্রজনারী গণে, দেখিয়া তখন,
হাসিয়া নাগর রায়।
রাস বিলসন, করল রচন।
দ্বিজ চণ্ডীদাস গায়।
রমণী মোহন, বিলসিতে মন,
হইল মরমে পুনি।
গিয়া বৃন্দাবনে, বসিলা যতনে,
রমিতে বরজ ধনী (১)॥
মধুর মুরলী, পূরে (২) বনমালী,
রাধা রাধা বলি গান!
একাকী গভীর, বনের ভিতর,
বাজায় কতেক তান॥
অমিয়া নিছনি, বাজিছে সঘন,
মধুর মুরলী গীত।
অবিচল কুল (৩), রমণী সকল,
শুনিয়া হরল চিত॥
শ্রবণে যাইয়া, রহল পশিয়া,
বেকতে (৪) বাজিছে বাঁশী।
আইস আইস বলি, ডাকয়ে মুরলী,
যেন ভেল সুখরাশি॥
আনন্দ অবশ, পুলক মানস,
সুকুমারী ধনী রাধে।
গৃহ কর্ম্ম যত, হৈল বিসরিত,
সকল করিল বাধে॥
রাইয়ের অগ্রেতে, যতেক রমণী,
কহয়ে মধুর বাণী।
ওই ওই শুন, কিবা বাজে তান,
কেমন করিছে প্রাণী।
সহিতে না পারি, মুরলীর ধ্বনি,
পশিল হিয়ার মাঝে।
বরজ তরুণী, হইল বাউরী,(৫)
হরিল কুলের লাজে॥
কেহ পতি সনে, আছিল শয়নে,
ত্যজিয়া তাহার সঙ্গ।
কেহ বা আছিল, সখীর সহিত,
কহিতে রভস রঙ্গ॥
কেহ বা অছিল, দুগ্ধ আবর্ত্তনে,
চুলাতে রাখি বেসালি।
ত্যজি আবর্ত্তন, হই আগুয়ান,
ঐছন সে গেল চলি॥
কেহ শিশু লয়ে, কোলেতে করিয়া,
দুগ্ধ করায় পান।
শিশু ফেলি ভূমে, চলি গেল ভ্রমে,
শুনি মুরলীর গান॥
কেহ বা আছিল, শয়ন করিয়া,
নয়নে আছিল নীদ।
যেমন চোরাই, (৬) হরণ করিল,
মানসে কাটিল সীঁদ॥
কেহ বা আছিল, রন্ধন করিতে,
তেমনি চলিয়া গেল।
কৃষ্ণমুখী হৈয়া, মুরলী শুনিয়া,
সব বিসরিত ভেল॥
সকল রমণী ধাইল অমনি,
কেহ কাহা নাহি মানে।
যমুনার কূলে, কদম্বের মূলে,
মিলল শ্যামের সনে॥
ব্রজনারী গণে, দেখিয়া তখন,
হাসিয়া নাগর রায়।
রাস বিলসন, করল রচন।
দ্বিজ চণ্ডীদাস গায়।
১। ব্রজের ধনী --- অর্থাৎ ব্রজাঙ্গনা। ২। নিনাদ করে।
৩। যাহাদের কুল নিশ্চল অর্থাৎ যাহারা কুলভ্রষ্টা নহে। ৪। স্ফূট ধ্বনিতে।
৫ | চৈতন্যহীনা। ৬। মনে সীঁদ কাটিয়া যেন চোরে হৃদয় চুরি করিল।
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, সম্ভোগ মিলন, ৮৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
৩। যাহাদের কুল নিশ্চল অর্থাৎ যাহারা কুলভ্রষ্টা নহে। ৪। স্ফূট ধ্বনিতে।
৫ | চৈতন্যহীনা। ৬। মনে সীঁদ কাটিয়া যেন চোরে হৃদয় চুরি করিল।
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, সম্ভোগ মিলন, ৮৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
॥ কামোদ॥
রমণী মোহন, বিলসিতে মন,
হইল মরমে পুনি।
গিয়া বৃন্দাবনে, বসিলা যতনে,
রমিতে বরজধনী॥
মধুর মুরলী, পূরে বনমালী,
রাধা রাধা বলি গান!
একাকী গভীর, বনের ভিতর,
বাজায় কতেক তান॥
অমিয়া নিছনি, বাজিছে সঘন,
মধুর মুরলী গীত।
অবিচল কুল (৫), রমণী সকল,
শুনিয়া হরল চিত॥
শ্রবণে যাইয়া, রহল পশিয়া,
বেকতে বাজিছে বাঁশী।
আইস আইস বলি, ডাকয়ে মুরলী,
যেন ভেল সুখ রাশি॥
আনন্দ অবশ, পুলক মানস,
সুকুমারী ধনী রাধে।
গৃহ কর্ম্ম যত, হৈল বিসরিত,
সকল করিল বাধে॥
রাইয়ের অগ্রেতে, যতেক রমণী,
কহয়ে মধুর বাণী।
ওই ওই শুন, কিবা বাজে তান,
কেমন করিছে প্রাণী।
সহিতে না পারি, মুরলীর ধ্বনি,
পশিল হিয়ার মাঝে।
বরজ তরুণী, হইল বাউরী,
হরিল কুলের লাজে॥
কেহ পতি সনে, আছিল শয়নে,
ত্যজিয়া তাহার সঙ্গ।
কেহ বা আছিল, সখীর সহিত,
কহিতে রভস রঙ্গ॥
কেহ বা অছিল, দুগ্ধ আবর্ত্তনে,
চুলাতে রাখি বেসালি।
ত্যজি আবর্ত্তন, হই আগুয়ান,
ঐছন সে গেল চলি॥
কেহ শিশু লয়ে, কোলেতে করিয়া,
দুগ্ধ করায় পান।
শিশু ফেলি ভূমে, চলি গেল ভ্রমে,
শুনি মুরলীর গান॥
কেহ বা আছিল, শয়ন করিয়া,
নয়নে আছিল নীদ।
যেমন চোরাই, হরণ করিল,
মানসে কাটিল সীঁদ॥
কেহ বা আছিল, রন্ধন করিতে,
তেমনি চলিয়া গেল।
কৃষ্ণমুখী হৈয়া, মুরলী শুনিয়া,
সব বিসরিত ভেল॥
সকল রমণী ধাইল অমনি,
কেহ কাহা নাহি মানে।
যমুনার কূলে, কদম্বের মূলে,
মিলল শ্যামের সনে॥
ব্রজ নারীগণে দেখিয়া তখন,
হাসিয়া নাগর রায়।
রাস বিলসন, করল রচন।
দ্বিজ চণ্ডীদাস গায়।
রমণী মোহন, বিলসিতে মন,
হইল মরমে পুনি।
গিয়া বৃন্দাবনে, বসিলা যতনে,
রমিতে বরজধনী॥
মধুর মুরলী, পূরে বনমালী,
রাধা রাধা বলি গান!
একাকী গভীর, বনের ভিতর,
বাজায় কতেক তান॥
অমিয়া নিছনি, বাজিছে সঘন,
মধুর মুরলী গীত।
অবিচল কুল (৫), রমণী সকল,
শুনিয়া হরল চিত॥
শ্রবণে যাইয়া, রহল পশিয়া,
বেকতে বাজিছে বাঁশী।
আইস আইস বলি, ডাকয়ে মুরলী,
যেন ভেল সুখ রাশি॥
আনন্দ অবশ, পুলক মানস,
সুকুমারী ধনী রাধে।
গৃহ কর্ম্ম যত, হৈল বিসরিত,
সকল করিল বাধে॥
রাইয়ের অগ্রেতে, যতেক রমণী,
কহয়ে মধুর বাণী।
ওই ওই শুন, কিবা বাজে তান,
কেমন করিছে প্রাণী।
সহিতে না পারি, মুরলীর ধ্বনি,
পশিল হিয়ার মাঝে।
বরজ তরুণী, হইল বাউরী,
হরিল কুলের লাজে॥
কেহ পতি সনে, আছিল শয়নে,
ত্যজিয়া তাহার সঙ্গ।
কেহ বা আছিল, সখীর সহিত,
কহিতে রভস রঙ্গ॥
কেহ বা অছিল, দুগ্ধ আবর্ত্তনে,
চুলাতে রাখি বেসালি।
ত্যজি আবর্ত্তন, হই আগুয়ান,
ঐছন সে গেল চলি॥
কেহ শিশু লয়ে, কোলেতে করিয়া,
দুগ্ধ করায় পান।
শিশু ফেলি ভূমে, চলি গেল ভ্রমে,
শুনি মুরলীর গান॥
কেহ বা আছিল, শয়ন করিয়া,
নয়নে আছিল নীদ।
যেমন চোরাই, হরণ করিল,
মানসে কাটিল সীঁদ॥
কেহ বা আছিল, রন্ধন করিতে,
তেমনি চলিয়া গেল।
কৃষ্ণমুখী হৈয়া, মুরলী শুনিয়া,
সব বিসরিত ভেল॥
সকল রমণী ধাইল অমনি,
কেহ কাহা নাহি মানে।
যমুনার কূলে, কদম্বের মূলে,
মিলল শ্যামের সনে॥
ব্রজ নারীগণে দেখিয়া তখন,
হাসিয়া নাগর রায়।
রাস বিলসন, করল রচন।
দ্বিজ চণ্ডীদাস গায়।
এই পদটি ১৩৪৮ বঙ্গাব্দে (১৯৪১ খৃষ্টাব্দ) প্রকাশিত, চাঁদপুর ও মেছড়া স্কুলের ভূতপূর্ব্ব হেডমাস্টার মহাশয় হরিলাল চট্টোপাধ্যায় দ্বারা সংগৃহীত ও প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীপদরত্নমালা” ৪র্থ সংস্করণ (১ম সংস্করণ ১৩২৩ বঙ্গাব্দ বা ১৯১৬ খৃষ্টাব্দ) গ্রন্থের, রাস লীলা, ৪১১ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।
॥ কামোদ॥
রমণী মোহন বিলসিতে মন
হইল মরমে পুণি।
গিয়া বৃন্দাবনে বসিয়া যতনে
রসিতে বরজ ধনী॥
মধুর মুরলী পূরে বনমালী
রাধা রাধা বলি গান!
একাকী গভীর বনের ভিতর
বাজায় কতেক তান॥
অমিয়া নিছনি বাজিছে সঘন
মধুর মুরলী গীত।
অবিচল কুল রমণী সকল
শুনিয়া হরল চিত॥
শ্রবণে যাইয়া রহল পশিয়া
সঘনে বাজিছে বাঁশী।
আইস আইস বলি ডাকয়ে মুরলি
যেন ভেল সুখরাশি॥
আনন্দে অবশ পুলক মানস
সুকুমারী ধনী রাধে।
গৃহকর্ম্ম যত হৈল বিসরিত
সকল করিল বাধে॥
রাইয়ের অগ্রেতে যতেক রমণী
কহয়ে মধুর বাণী।
ওই ওই শুন কিবা বাজে তান
কেমন করেয় প্রাণী॥
শুনিতে না পারি মুরলীর ধ্বনি
পশিল হিয়ার মাঝে।
বরজ তরুণী হইল বাউরী
হরিল কুলের লাজে॥
কেহ পতি সনে আছিল শয়নে
ত্যজিয়া তাহার সঙ্গ।
কেহ বা আছিল সখীর সহিত
কহিতে রভস রঙ্গ॥
কেহ বা অছিল দুগ্ধ আবর্ত্তনে
চুলাতে রাখি বেসালি।
ত্যজি আবর্ত্তন হই আগুয়ান
ঐছন সে গেল চলি॥
কেহ শিশু লয়ে কোলেতে করিয়া
দুগ্ধ করায়েন পান।
শিশু ফেলি ভূমে চলি গেল ভ্রমে
শুনি মুরলীর গান॥
কেহ বা আছিল শয়ন করিয়া
নয়নে আছিল নিদ।
যেন চোরাইল হরিয়া লইল
মানসে কাটিল সিঁদ॥
কেহ বা আছিল রন্ধন করিতে
তেমনি চলিয়া গেল।
কৃষ্ণমুখী হৈয়া মুরলী শুনিয়া
সব বিসরিত ভেল॥
সকল রমণী ধাইল অমনি
কেহ কাহা নাহি মানে।
যমুনার কূলে কদম্বের মূলে
মিলল শ্যামের সনে॥
ব্রজ-নারীগণ দেখিয়া তখনি
হাসিয়া নাগর রায়।
রাস বিলসন করলি রচন
দ্বিজ চণ্ডীদাস গায়॥
****************************
রমণী মোহন বিলসিতে মন
হইল মরমে পুণি।
গিয়া বৃন্দাবনে বসিয়া যতনে
রসিতে বরজ ধনী॥
মধুর মুরলী পূরে বনমালী
রাধা রাধা বলি গান!
একাকী গভীর বনের ভিতর
বাজায় কতেক তান॥
অমিয়া নিছনি বাজিছে সঘন
মধুর মুরলী গীত।
অবিচল কুল রমণী সকল
শুনিয়া হরল চিত॥
শ্রবণে যাইয়া রহল পশিয়া
সঘনে বাজিছে বাঁশী।
আইস আইস বলি ডাকয়ে মুরলি
যেন ভেল সুখরাশি॥
আনন্দে অবশ পুলক মানস
সুকুমারী ধনী রাধে।
গৃহকর্ম্ম যত হৈল বিসরিত
সকল করিল বাধে॥
রাইয়ের অগ্রেতে যতেক রমণী
কহয়ে মধুর বাণী।
ওই ওই শুন কিবা বাজে তান
কেমন করেয় প্রাণী॥
শুনিতে না পারি মুরলীর ধ্বনি
পশিল হিয়ার মাঝে।
বরজ তরুণী হইল বাউরী
হরিল কুলের লাজে॥
কেহ পতি সনে আছিল শয়নে
ত্যজিয়া তাহার সঙ্গ।
কেহ বা আছিল সখীর সহিত
কহিতে রভস রঙ্গ॥
কেহ বা অছিল দুগ্ধ আবর্ত্তনে
চুলাতে রাখি বেসালি।
ত্যজি আবর্ত্তন হই আগুয়ান
ঐছন সে গেল চলি॥
কেহ শিশু লয়ে কোলেতে করিয়া
দুগ্ধ করায়েন পান।
শিশু ফেলি ভূমে চলি গেল ভ্রমে
শুনি মুরলীর গান॥
কেহ বা আছিল শয়ন করিয়া
নয়নে আছিল নিদ।
যেন চোরাইল হরিয়া লইল
মানসে কাটিল সিঁদ॥
কেহ বা আছিল রন্ধন করিতে
তেমনি চলিয়া গেল।
কৃষ্ণমুখী হৈয়া মুরলী শুনিয়া
সব বিসরিত ভেল॥
সকল রমণী ধাইল অমনি
কেহ কাহা নাহি মানে।
যমুনার কূলে কদম্বের মূলে
মিলল শ্যামের সনে॥
ব্রজ-নারীগণ দেখিয়া তখনি
হাসিয়া নাগর রায়।
রাস বিলসন করলি রচন
দ্বিজ চণ্ডীদাস গায়॥
****************************