দ্বিজ চণ্ডীদাস ভণিতার বৈষ্ণব পদাবলী
আর এক দিন সখি শুতিয়া আছিনু
দ্বিজ চণ্ডীদাস
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, সম্ভোগ মিলন, ২৭-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
॥ ললিত॥
আর এক দিন সখি শুতিয়া আছিনু।
বঁধুয়ার ভরমে ননদী কোরে নিনু (১)॥
বঁধু নাম শুনি সেই উঠিল রুষিয়া।
কহে তোর বঁধু কোথা গেল পলাইয়া?
সতী কুলবতী কুলে জ্বালি দিলি আগি।
আছিল আমার ভালে তোর বধভাগী।(২)
শুনিয়া বচন তার অথির পরাণি।
কাঁপয়ে শরীর, দেখি আঁখির তাজনি (৩)॥
কেমনে এড়াব সখি তাপিনীর হাতে।
বনের হরিণী থাকে কিরাতের সাতে॥
দ্বিজ চণ্ডীদাসে বলে পিরীতি এমতি।
যার যত জ্বালা তার ততই পিরীতি॥
১। লইলাম। ২। অগ্নি। ৩। তর্জ্জন।
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, সম্ভোগ মিলন, ৯৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
॥ ললিত॥
আর এক দিন সখি শুতিয়া আছিনু।
বঁধুয়ার ভরমে ননদী কোরে নিনু॥
বঁধু নাম শুনি সেই উঠিল রুষিয়া।
কহে তোর বঁধু কোথা গেল পলাইয়া?
সতী কুলবতী কুলে জ্বালি দিলি আগি।
আছিল আমার ভালে তোর বধভাগী।
শুনিয়া বচন তার অথির পরাণি।
কাঁপয়ে শরীর, দেখি আঁখির তাজনি॥
কেমনে এড়াব সখি! তাপিনীর হাতে।
বনের হরিণী থাকে কিরাতের সাতে॥
দ্বিজ চণ্ডীদাসে বলে পিরীতি এমতি।
যার যত জ্বালা তার ততই পিরীতি॥
এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, সম্ভোগ-ম্মৃতি, ৯৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
॥ ললিত॥
আর একদিন সখি শুতিয়া আছিনু।
বঁধুয়া ভরমে ননদী কোড়ে নিনু॥
বঁধু নাম শুনি সেই উঠিল রুষিয়া।
বলে তোর ‘বঁধু কোথা গেল পলাইয়া॥
সতী কুলবতী কুলে জ্বালি দিলি আগি।
আছিল আমার ভালে তোর বধভাগী॥’
শুনিয়া বচন তার অথির পরাণী। ৭
কাঁপয়ে শরীর দেখি আঁখির তাজনি॥ ৮
এমত যে ডরি সখি পাপিনীর হাতে। ৯
বনের হরিণী থাকে কিরাতের সাথে॥
দ্বিজ চণ্ডীদাস বলে পীরিতি এমতি।
যার য়থ জ্বালা তার ততই পূরিতি॥
৭। অথির পরাণী---প্রাণ অস্থির।
৮। তাজনি---তর্জ্জন।
৯। কেমনে এড়াব সখি তাপিনীর হাতে---পাঠান্তর।
****************************
ভাদরে দেখিনু নট চাঁদে
দ্বিজ চণ্ডীদাস
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, অনুরাগ - নায়ক সম্বোধনে, ৩১-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
॥ ধানশী॥
ভাদরে দেখিনু নট চাঁদে।
সেই হৈতে উঠে মোর কানু পরিবাদে॥
এতেক যুবতীগণ আছয়ে গোকুলে।
কলঙ্ক কেবল লেখা মোর সে কপালে॥
স্বামী ছায়াতে মারে বাড়ী।
তার আগে কুকথা কয় দারুণ শ্বাশুড়ী॥
ননদিনী দেখয়ে চোকের বালি।
শ্যাম নাগর তোমায় পাড়ে গালি॥
এ দুখে পাঁজর হৈল কাল।
ভাবিয়া দেখিনু এবে মরণ সে ভাল॥
দ্বিজ চণ্ডীদাসে পুনঃ কয়।
পরের বচনে কি আপন পর হয়?
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, অনুরাগ - সখী সম্বোধনে, ১১১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
॥ ধানশী॥
ভাদরে দেখিনু নটচাঁদে।
সেই হৈতে উঠে মোর কানু পরিবাদে॥
এতেক যুবতীগণ আছয়ে গোকুলে।
কলঙ্ক কেবল লেখা মোর সে কপালে॥
স্বামী ছায়াতে মারে বাড়ী।
তার আগে কুকথা কয় দারুণ শ্বাশুড়ী॥
ননদিনী দেখয়ে চোকের বালী।
শ্যাম নাগর! তোমায় পাড়ে গালি॥
এ দুঃখে পাঁজর হৈল কাল।
ভাবিয়া দেখিনু এবে মরণ সে ভাল॥
দ্বিজ চণ্ডীদাসে পুনঃ কয়।
পরের বচনে কি আপন পর হয়?
এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, আক্ষেপানুরাগ, ১১৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
নায়ক-সম্বোধনে
॥ ধানশী॥
ভাদরে দেখিনু নটচাঁদে।
সেই হৈতে উঠে মোর কানু পরিবাদে॥
এতেক যুবতীগণ আছয়ে গোকুলে।
কলঙ্ক কেবল লেখা মোর সে কপালে॥
স্বামী ছায়াতে মারে বারি।
তার আগে কুকথা কয় দারুণ শ্বাশুড়ী॥
ননদিনী দেখয়ে চোখের বালি।
শ্যাম নাগর তোমায় পাড়ে গালি॥
এ দুখে পাঁজল হৈল কাল।
ভাবিয়া দেখিনু এবে মরণ সে ভাল॥
দ্বিজ চণ্ডীদাসে পুনঃ কয়।
পরের বচনে কি আপন পর হয়॥
১। নটচাঁদে---নষ্টচন্দ্রে। ভাদ্র মাসে নষ্টচন্দ্র দেখিয়াছিলাম, তাই আমার এই কলঙ্ক হইয়াছে।
৬। তার আগে---স্বামীর সম্মুখে।
****************************
কি মোহিনী জান বঁধু কি মোহিনী জান
দ্বিজ চণ্ডীদাস
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, অনুরাগ - নায়ক সম্বোধনে, ৩০-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
॥ সুহই॥
কি মোহিনী জান বঁধু কি মোহিনী জান।
অবলার প্রাণ নিতে নাহি তোমা হেন॥
রাতি কৈনু দিবস, দিবস কৈনু রাতি।
বুঝিতে নারিনু বঁধু তোমার পিরীতি॥
ঘর কৈনু বাহির, বাহির কৈনু ঘর।
পর কৈনু আপন, আপন কৈনু পর॥
কোনবিধি সিরজিল সোতের সেঁওলি।
এমন ব্যথিত নাই ডাকি বন্ধু বলি॥
বঁধু যদি তুমি মোরে নিদারুণ হও।
মরিব তোমার আগে দাঁড়াইয়া রও॥
বাশুলী আদেশে দ্বিজ চণ্ডীদাস কয়।
পরের লাগিয়ে কি আপন পর হয়?
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, অনুরাগ - নায়ক সম্বোধনে, ১১৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
॥ সুহই॥
কি মোহিনী জান বঁধু কি মোহিনী জান।
অবলার প্রাণ নিতে নাহি তোমা হেন॥
রাতি কৈনু দিবস, দিবস কৈনু রাতি।
বুঝিতে নারিনু বঁধু তোমার পিরীতি॥
ঘর কৈনু বাহির, বাহির কৈনু ঘর।
পর কৈনু আপন, আপন কৈনু পর॥
কোন বিধি সিরজিল সোতের সেঁওলি।
এমন ব্যথিত নাই ডাকি বন্ধু বলি॥
বঁধু যদি তুমি মোরে নিদারুণ হও।
মরিব তোমার আগে দাঁড়াইয়া রও॥
বাশুলী আদেশে দ্বিজ চণ্ডীদাস কয়।
পরের লাগিয়ে কি আপন পর হয়॥
****************************
বন্ধু কহিলে বাসিবে মনে দুখ
বঁধু কহিলে বাসিবে মনে দুখ
দ্বিজ চণ্ডীদাস
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, অনুরাগ - নায়ক সম্বোধনে, ৩২-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
॥ কামোদ॥
বন্ধু কহিলে বাসিবে মনে দুখ।
যতেক রমণী ধনী, বৈঠয়ে জগত মাঝে,
না জানি দেখয়ে তুয়া মুখ॥
লোক মুখে জানিনু, লখি আগে না দেখিনু,
আমারে কুমতি দিল বিধি।
না বুঝিয়া করে কাজ, তার মুণ্ডে পড়ে বাজ,
দুখ রহে জনম অবধি॥
কেন হেন বেশ ধর, পরের পরাণ হর,
স্ত্রী বধেতে ভয় নাহি কর?
গগন ইন্দু আনিয়া, করে করে দর্শাইয়া,
এবে কেন এমতি আচর?
পিরীতি পরশে হার, হিয়া নাহি দরবয়ে,
সে কেনে পিরীতি করে সাধ?
দ্বিজ চণ্ডীদাসে কয়, মোর মনে হেন লয়,
ভাঙ্গিলে গড়িতে পরমাদ॥
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, অনুরাগ - নায়ক সম্বোধনে, ১১৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
॥ কামোদ॥
বন্ধু কহিলে বাসিবে মনে দুখ।
যতেক রমণী ধনী, বৈঠয়ে জগত মাঝে,
না জানি দেখয়ে তুয়া মুখ॥
লোক মুখে জানিনু, লখি আগে না দেখিনু,
আমারে কুমতি দিল বিধি।
না বুঝিয়া করে কাজ, তার মুণ্ডে পড়ে বাজ,
দুঃখ রহে জনম অবধি॥
কেন হেন বেশ ধর, পরের পরাণ হর,
স্ত্রী বধেতে ভয় নাহি কর?
গগন ইন্দু আনিয়া, করে করে দর্শাইয়া,
এবে কেন এমতি আচর?
পিরীতি পরশে যার, হিয়া নাহি দরবয়ে,
সে কেনে পিরীতি করে সাধ?
দ্বিজ চণ্ডীদাসে কয়, মোর মনে হেন লয়,
ভাঙ্গিলে গড়িতে পরমাদ॥
এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, আক্ষেপানুরাগ, ১২০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
নায়ক-সম্বোধনে
॥ কামোদ॥
বঁধু, কহিলে বাসিবে মনে দুখ। ১
যতেক রমণী ধনী বৈঠয়ে জগত মাঝে
না জানি দেখয়ে তুয়া মুখ॥
লোক মুখে জানিনু লখি আগে না দেখিনু ৪
আমারে কুমতি দিল বিধি।
না বুঝিয়া করে কাজ তার মুণ্ডে পড়ে বাজ
দুখ রহে জনম অবধি॥
কেন হেন বেশ ধর পরের পরাণ হর
স্ত্রীবধে ভয় নাহি কর।
গগন ইন্দু আনিয়া করে করে দর্শাইয়া
এবে কেন এমতি আচর॥
পীরিতি পরশে যার হিয়া নাহি দরবয়ে
সে কেনে পীরিতি করে সাধ।
দ্বিজ চণ্ডীদাসে কয় মোর মনে হেন লয়
ভাঙ্গিলে গড়িতে পরমাদ॥
১। পাঠান্তর---
বঁধু না কহিলে বাসিবে মনে দুখ।
সে জানি দেখয়ে তুয়া মুখ।
৪। লখি---লক্ষ্য করিয়া, বিবেচনা করিয়া।
****************************
কানড় কুসুম জিনি কালিয়া বরণ খানি
দ্বিজ চণ্ডীদাস
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, অনুরাগ - সখী সম্বোধনে, ৩৩-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
॥ তুড়ি॥
কানড় কুসুম জিনি, কালিয়া বরণ খানি,
তিলেক নয়নে যদি লাগে।
ছাড়িয়া সকল কাজ, জাতি কুল শীল লাজ,
মরিবে কালিয়া অনুরাগে॥
সই আমার বচন যদি রাখ।
ফিরিয়া নয়ন কোণে, না চাহিও তার পানে,
কালিয়া বরণ যার দেখ॥
পিরীতি আরতি মনে, যে করে কালিয়া সনে,
কখন তাহার নহে ভাল।
কালিয়া ভূষণ (১) কালা, মনেতে গাঁথিয়া মালা,
জপিয়া (২) জপিয়া প্রাণ গেল॥
নিশি দিশি অনুক্ষণ, প্রাণ করে উচাটন,
বিরহ অনলে জ্বলে তনু।
ছাড়িলে ছাড়ন নয়, পরিণামে কিবা হয়,
কি মোহিনী জানে কালা কানু॥
দারুণ মূরলী স্বর, না মানে আপন পর,
মরমে ভেদিয়া যার থাকে।
দ্বিজ চণ্ডীদাসে কয়, তনু মন তার নয়,
যোগিনী হইবে সেই পাকে॥
(১) রভস --- পাঠান্তর। (২) জাগিয়া --- পাঠান্তর।
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, অনুরাগ - সখী সম্বোধনে, ১১৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
॥ তুড়ি॥
কানড় কুসুম জিনি, কালিয়া বরণ খানি,
তিলেক নয়নে যদি লাগে।
ছাড়িয়া সকল কাজ, জাতি কুল শীল লাজ,
মরিবে কালিয়া অনুরাগে॥
সই! আমার বচন যদি রাখ।
ফিরিয়া নয়ন কোণে, না চাহিও তার পানে,
কালিয়া বরণ যার দেখ॥
পিরীতি আরতি মনে, যে করে কালিয়া সনে,
কখন তাহার নহে ভাল।
কালিয়া ভূষণ কালা, মনেতে গাঁথিয়া মালা,
জপিয়া জপিয়া প্রাণ গেল॥
নিশি দিশি অনুক্ষণ, প্রাণ করে উচাটন,
বিরহ অনলে জ্বলে তনু।
ছাড়িলে ছাড়ন নয়, পরিণামে কিবা হয়,
কি মোহিনী জানে কালা কানু॥
দারুণ মুরলী স্বর, না মানে আপন পর,
মরমে ভেদিয়া যার থাকে।
দ্বিজ চণ্ডীদাসে কয়, তনু মন তার নয়,
যোগিনী হইবে সেই পাকে॥
এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, আক্ষেপানুরাগ, ১২০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
সখী-সম্বোধনে
॥ তুড়ি॥
কানড় কুসুম জিনি কালিয়া বরণখানি
তিলেক নয়ানে যদি লাগে।
ছাড়িয়া সকল কাজ তেজি কুলভয় লাজ
মরিব কালিয়া অনুরাগে॥
সই, আমার বচন যদি রাখ।
ফিরিয়া নয়ান-কোণে না চাহিও তার পানে
কালিয়া বরণ যার দেখ॥
পিরীতি আরতি মনে যে করে কালিয়া সনে
কখন তাহার নহে ভাল।
কালিয়া ভূষণ কালা মনেতে গাঁথিয়া মালা ১০
জপিয়া জপিয়া প্রাণ গেল॥
নিশি দিশি অনুখণ প্রাণ করে উচাটন
বিরহ-আনলে জ্বলে তনু।
ছাড়িলে ছাড়ন নয় পরিণামে কিবা হয়
কি মোহিনী জানে কালা কানু॥ ১৫
দারুণ মূরলীস্বর না মানে আপন পর
মরমে ভেদিয়া যার থাকে।
দ্বিজ চণ্ডীদাসে কয় তনু মন তার নয়
যোগিনী হইবে সেই পাকে॥
১-৪। ছাড়িয়া সকল কাজ জাতি কুল শীল লাজ
মরিবে কালিয়া অনুরাগে॥---পাঠান্তর।
১। জপিয়া জপিয়া প্রাণ গেল---
****************************
কালা গরলের জ্বালা আর তাহে অবলা
কালা গরলের জ্বালা আর কি সহে অবলা
দ্বিজ চণ্ডীদাস
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, অনুরাগ - সখী সম্বোধনে, ৩৪-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
॥ ধানশী॥
কালা গরলের জ্বালা, আর তাহে অবলা,
তাহে মুঞি কুলের বৌহারী।
অন্তরে মরম ব্যথা কাহারে কহিব কথা,(১)
গুপতে গুমরি মরি মরি॥
সখিহে বংশী দংশিল মোর কাণে।
ডাকিয়া চেতন হরে, পরাণ না রহে ধড়ে,
তন্ত্র মন্ত্র কিছুই না মানে॥
মূরলী সরল হয়ে, বাঁকার মুখেতে রয়ে,
শিখিয়াছে বাঁকার স্বভাব।
দ্বিজ চণ্ডীদাসে কয়, সঙ্গ দোষে কিনা হয়,
রাহু মুখে শশী মসি লাভ (২)॥
১। না শুনে ধরম কথা --- পাঠান্তর।
২। কুসঙ্গের এমনি গুণ যে সমুজ্জ্বলচন্দ্র আলোকবিহীন রাহুর স্পর্শে মলিনতা প্রাপ্ত হয়।
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, অনুরাগ - সখী সম্বোধনে, ১২৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
॥ ধানশী॥
কালা গরলের জ্বালা, আর তাহে অবলা,
তাহে মুঞি কুলের বৌহারী।
অন্তরে মরম ব্যথা কাহারে কহিব কথা
গুপতে গুমরি মরি মরি॥
সখিহে বংশী দংশিল মোর কাণে।
ডাকিয়া চেতন হরে, পরাণ না রহে ধড়ে,
তন্ত্র মন্ত্র কিছুই না মানে॥
মুরলী সরল হয়ে, বাঁকার মুখেতে রয়ে,
শিখিয়াছে বাঁকার স্বভাব।
দ্বিজ চণ্ডীদাসে কয়, সঙ্গ দোষে কিনা হয়,
রাহু মুখে শশী মসি লাভ॥
এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, আক্ষেপানুরাগ, ১২৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
সখী-সম্বোধনে
॥ ধানশী॥
কালা গরলের জ্বালা আর কি সহে অবলা ১
তাহে মুই কুলের বৌহারী।
অন্তরে মরমব্যথা কাহারে কহিব কথা ৩
গুপতে গুমরি মরি মরি॥
সখি হে, বংশী দংশিল মোর কাণে।
ডাকিয়া চেতন হরে পরাণ না রহে ধড়ে
তন্ত্র মন্ত্র কিছুই না মানে॥
মুরলী সরল হয়ে বাঁকার মুখেতে রয়ে
শিখিয়াছে বাঁকার স্বভাব।
দ্বিজ চণ্ডীদাসে কয় সঙ্গদোষে কি না হয়
রাহুমুখে শশী মসী লাভ॥
পাঠান্তর---
১। আর কে আছে অবলা আর তাছে অবলা
পাঠান্তর---
৩। কাহারে কহিব কথা না শুনে ধরম-কথা
****************************
মন মোর আর নাহি লাগে গৃহ-কাজে
দ্বিজ চণ্ডীদাস
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, অনুরাগ - সখী সম্বোধনে, ৩৪-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
॥ ধানশী॥
মন মোর আর নাহি লাগে গৃহ কাজে।
নিশি দিশি কাঁদি, কিন্তু হাসি লোক লাজে॥
কালার লাগিয়া হাম হব বনবাসী।
কালা নিল জাতি কুল, প্রাণ নিল বাঁশী॥
হাঁরে সখি কি দারুণ বাঁশী।
যাচিয়া যৌবন দিয়া হনু শ্যামের দাসী!
তরল বাঁশের বাঁশী নামে বেড়াজাল।
সবার সুলভ বাঁশী রাধার হৈল কাল॥
অন্তরে অসার (৩) বাঁশী বাহিরে সরল।
পিবয়ে অধর সুধা! উগারে গরল॥
{ যে ঝাড়ের তরল বাঁশী তারি লাগি পাণ্ড।
ডালে মূলে উপাড়িয়া সাগরে ভাসাও॥ } (৪)
{ দ্বিজ চণ্ডীদাসে কহে বংশী কি করিবে?
সকলের মূল কালা তারে না পারিবে॥ } (৫)
৩। কঠিন --- পাঠান্তর।
৪। যে না দেশে বাঁশীর ঘর সেই দেশে যাব।
ডালে মূলে উপাড়িয়া সাগরে ভাসাব॥ --- পাঠান্তর।
৫। দ্বিজ চণ্ডীদাসে কহে বংশী যে কি করে।
আপন করম দোষ, দোষ দিবে কারে? --- পাঠান্তর।
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, অনুরাগ - সখী সম্বোধনে, ১২৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
॥ ধানশী॥
মন মোর আর নাহি লাগে গৃহ-কাজে।
নিশি দিশি কাঁদি, কিন্তু হাসি লোক লাজে॥
কালার লাগিয়া হাম হব বনবাসী।
কালা নিল জাতি কুল, প্রাণ নিল বাঁশী॥
হাঁরে সখি কি দারুণ বাঁশী।
যাচিয়া যৌবন দিয়া হনু শ্যামের দাসী!
তরল বাঁশের বাঁশী নামে বেড়া জাল।
সবার সুলভ বাঁশী রাধার হৈল কাল॥
অন্তরে অসার বাঁশী বাহিরে সরল।
পিবয়ে অধর সুধা উগারে গরল॥
যে ঝাড়ের তরল বাঁশী তারি লাগি পাণ্ড।
ডালে মূলে উপাড়িয়া সাগরে ভাসাও॥
দ্বিজ চণ্ডীদাসে কহে বংশী কি করিবে।
সকলের মূল কালা তারে না পারিবে॥
****************************
পিয়ার পিরীতি লাগি যোগিনী হৈনু
দ্বিজ চণ্ডীদাস
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, অনুরাগ - সখী সম্বোধনে, ১৩৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। এই পদটি রমণীমোহন মহাশয় “পদসমুদ্র” গ্রন্থ বা পুথি থেকে সংগ্রহ করেছিলেন বলে উল্লেখ করেছেন, যা আমাদের সংগ্রহে নেই। গ্রন্থের মালিক হারাধন দত্ত ভক্তিনিধি মহাশয় গ্রন্থটিকে ছাপান নি। কিন্তু তিনি অনেক সংকলককেই এই গ্রন্থ থেকে পদাবলী দিয়েছেন। সতীশচন্দ্র রায়, জগবন্ধু ভদ্র, দীনেশচন্দ্র সেনের মত পদাবলী সাহিত্যের দিকপাল ব্যক্তিরাও সম্ভবত কেউই সচোক্ষে দেখেন নি এই ১৫০০০ পদ বিশিষ্ট গ্রন্থটি। এই গ্রন্থটির অস্তিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই। গ্রন্থের সংকলক কবি আউল মনোহর দাসের পাতায় এই নিয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। সেই পাতায় যেতে এখানে ক্লিক করুন . . . --- মিলন সেনগুপ্ত। মিলনসাগর॥
মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
॥ সিন্ধুড়া॥
পিয়ার পিরীতি লাগি যোগিনী হৈনু।
তবুত দারুণ চিতে সোয়াস্তি না পানু॥
কি হইল কলঙ্ক রঙ্গ শুনি যথা তথা।
কেন বা পিরীতি কৈনু খাইয়া আপন মাথা॥
না বল, না বল সই সে কানুর গুণ।
হাতের কালি গালে দিলাম মাখিলাম চূণ॥
আর না করিব পাপ পিরীতির লেহা।
পোড়া করি সমান করিনু নিজ দেহা॥
বিধিরে কি দিব দোষ করম আপনা।
সুজনে করিনু প্রেম হইল কুজনা॥
দ্বিজ চত্তীদাসে কহে না কর ভাবনা।
সুজনে সুজন মিলে, কুজনে কুজনা॥
****************************
এক জ্বালা গুরু জন আর জ্বালা কানু
এক জ্বালা ঘরে হৈল আর জ্বালা কানু
দ্বিজ চণ্ডীদাস
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, অনুরাগ - সখী সম্বোধনে, ৩৯-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
॥ তুড়ি॥
এক জ্বালা গুরুজন (১) আর জ্বালা কানু।
জ্বালাতে জ্বলিল দে (২) সারা হৈল তনু॥
কোথায় যাইব সই (৩) কি হবে উপায়?
গরল সমান লাগে বচন হিয়ায়॥
কাহারে কহিব কেবা যাবে পরতীত।
মরণ অধিক হৈল কানুর পিরীত॥
জারিলেক তনু মন কি করে ঔষধে।
জগত, ভরিল কালা কানু পরিবাদে॥
লোক মাঝে ঠাঁই নাই অপযশ দেশে।
বাশুলী আদেশে কহে দ্বিজ চণ্ডীদাসে॥
১। “ঘরে হৈল”। ২। “প্রাণ।”
৩। “কোথা যাব কি করিব” --- পাঠান্তর।
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, অনুরাগ - সখী সম্বোধনে, ১৩৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। এই পদটির একটি পাঠান্তর, রমণীমোহন মহাশয় “পদসমুদ্র” গ্রন্থ বা পুথি থেকে সংগ্রহ দিয়েছেন, যা আমাদের সংগ্রহে নেই। গ্রন্থের মালিক হারাধন দত্ত ভক্তিনিধি মহাশয় গ্রন্থটিকে ছাপান নি। কিন্তু তিনি অনেক সংকলককেই এই গ্রন্থ থেকে পদাবলী দিয়েছেন। সতীশচন্দ্র রায়, জগবন্ধু ভদ্র, দীনেশচন্দ্র সেনের মত পদাবলী সাহিত্যের দিকপাল ব্যক্তিরাও সম্ভবত কেউই সচোক্ষে দেখেন নি এই ১৫০০০ পদ বিশিষ্ট গ্রন্থটি। এই গ্রন্থটির অস্তিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই। গ্রন্থের সংকলক কবি আউল মনোহর দাসের পাতায় এই নিয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। সেই পাতায় যেতে এখানে ক্লিক করুন . . . --- মিলন সেনগুপ্ত। মিলনসাগর॥
॥ তুড়ি॥
এক জ্বালা গুরু জন (১) আর জ্বালা কানু।
জ্বালাতে জ্বলিল দে (২) সারা হৈল তনু॥
কোথায় যাইব সই (৩) কি হবে উপায়?
গরল সমান লাগে বচন হিয়ায়॥
কাহারে কহিব কেবা যাবে পরতীত।
মরণ অধিক হৈল কানুর পিরীত॥
জারিলেক তনু মন কি করে ঔষধে।
জগত ভরিল কালা কানু পরিবাদে॥
লোক মাঝে ঠাঁই নাই অপযশ দেশে।
বাশুলী আদেশে কহে দ্বিজ চণ্ডীদাসে॥
১। বিভিন্ন পাঠ --- “এক জ্বালা ঘরে হৈল”। প,ক,ত (পদকল্পতরু)।
২। দেহ। পাঠান্তর --- “প্রাণ”। প্রা,কা,সং (প্রাচীন কাব্য সংকলন)।
৩। পাঠান্তর --- “কোথা যাব কি করিব”। ঐ।
এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, আক্ষেপানুরাগ, ১৩১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
সখী-সম্বোধনে
॥ তুড়ি॥
এক জ্বালা ঘরে হৈল আর জ্বালা কানু।
জ্বালাতে জ্বলিল দে সারা হৈল তনু॥
কোথাকারে যাব সই কি হবে উপায়।
গরল সমান লাগে বচন হিয়ায়॥
কাহারে কহিব আমি কে জানে প্রতীত।
মরণ অধিক ভেল কানুর পীরিত॥
জারিলেক তনু মন কি করে ঔষধে।
জগত ভরিল এই কানু-পরিবাদে॥
লোকমাঝে ঠাঁই নাই অপযশ দেশে।
বাশুলী-আদেশে কহে দ্বিজ চণ্ডীদাসে॥
১। এক জ্বালা গুরুজন ইত্যাদি---পাঠান্তর।
২। দে---প্রাণ।
****************************
পিরীতি লাগিয়া হম্ সব তেয়াগিনু
পীরিতি লাগিয়া আমি সব তেয়াগিনু
দ্বিজ চণ্ডীদাস
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, অনুরাগ - সখী সম্বোধনে, ১৪১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। এই পদটি রমণীমোহন মহাশয় “পদসমুদ্র” গ্রন্থ বা পুথি থেকে সংগ্রহ করেছিলেন বলে উল্লেখ করেছেন, যা আমাদের সংগ্রহে নেই। গ্রন্থের মালিক হারাধন দত্ত ভক্তিনিধি মহাশয় গ্রন্থটিকে ছাপান নি। কিন্তু তিনি অনেক সংকলককেই এই গ্রন্থ থেকে পদাবলী দিয়েছেন। সতীশচন্দ্র রায়, জগবন্ধু ভদ্র, দীনেশচন্দ্র সেনের মত পদাবলী সাহিত্যের দিকপাল ব্যক্তিরাও সম্ভবত কেউই সচোক্ষে দেখেন নি এই ১৫০০০ পদ বিশিষ্ট গ্রন্থটি। এই গ্রন্থটির অস্তিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই। গ্রন্থের সংকলক কবি আউল মনোহর দাসের পাতায় এই নিয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। সেই পাতায় যেতে এখানে ক্লিক করুন . . . --- মিলন সেনগুপ্ত। মিলনসাগর॥
মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
॥ গান্ধার॥
পিরীতি লাগিয়া হম্ সব তেয়াগিনু।
তবুত শ্যামের সঙ্গে গোঙাতে নারিনু॥
বিধিরে কি দিব দোষ আপন করম।
কি খেনে করিনু প্রেম না জানি মরম॥
ঘরে পরে বাহিরে কুলটা বলি খ্যাতি।
কানু সঙ্গে প্রেম করি না পোহা'ল রাতি॥
চল চল আর দেখি ওঝা বাড়ী যাও।
কালকুট বিষ আনি হাতে তুলি দাও॥
পিরীতি মরতে করি যে বা করে আশ।
পিরীতি লাগিয়া মরে দ্বিজ চণ্ডীদাস॥
এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, আক্ষেপানুরাগ, ১৩৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
সখী-সম্বোধনে
॥ গান্ধার॥
পীরিতি লাগিয়া আমি সব তেয়াগিনু।
তবু ত শ্যামের সনে গোঙাতে নারিনু॥
বিধিরে কি দিব দোষ আপন করম।
কি ক্ষণে করিনু প্রেম না জানি মরম॥
ঘরে ঘরে চাতুরে কুলটা হল খ্যাতি। ৫
কানু সনে প্রেম করি না পোহাল রাতি॥
চল চল আলো সই ওঝার বাড়ী যাই। ৭
কালকূট বিষ আনি হাতে তুলি খাই॥ ৮
পীরিতে মরিতে লাগি যেবা করে আশ। ৯
পীরিতি লাগিয়া মরে দ্বিজ চণ্ডীদাস॥
৫। চাতরে---বাহিরে---পাঠান্তর।
৭। আলো সই---আর দেখি---পাঠান্তর।
যাই---যাও ---পাঠান্তর।
৮। খাই---দাও---পাঠান্তর।
৯। মরিতে---মরতে---পাঠান্তর।
****************************