দ্বিজ চণ্ডীদাস ভণিতার বৈষ্ণব পদাবলী
*
চণ্ডীদাস এর পরিচিতির পাতায় . . .

শুন গো মরম সই
দ্বিজ চণ্ডীদাস
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, অনুরাগ - সখী সম্বোধনে, ১৫৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ শ্রীরাগ॥

শুন গো মরম সই!
যখন আমার,     জনম হইল,
নয়ন মুদিয়া রই॥
দিতে ক্ষীর সর,     জননী আমার,
নয়ন মুদিত দেখি।
জননী আমার     করে হাহাকার,
কহিল সকলে ডাকি॥
শুনি সেই কথা,     জননী যশোদা,
বঁধুরে লইয়া! কোরে।
আমারে দেখিতে,     আইল তুরিতে,
সুতিকা মন্দির ঘরে॥
দেখিয়া জননী,     কহিছেন বাণী,
এই কি ছিল কপালে।
করিয়া সাধনা     পেলেম অন্ধকন্যা,
বিধি এত দুখ দিলে॥
উঠ উঠ বলি,     করে ধরি তুলি,
বসান যতন করে।
হেনই সময়ে,     মায়ে তেয়াগিয়ে।
বন্ধু পরশিল মোরে॥
গায়ে দিতে হাত,     মোর প্রাণনাথ,
অন্তরে বাঢ়ল সুখ।
হাসিয়া কান্দিয়া     আঁখি প্রকাশিয়া,
দেখিনু বঁধুর মুখ॥
ঘুচিল অন্ধ,     বাঢ়িল আনন্দ,
জননী যশোদার মনে।
আমার কল্যানে,     আনন্দিত মনে,
করিল বিবিধ দানে॥
সুজন যে জন,     জানে সেই জন,
কুজন নাহিক জানে।
অধুরাগে মন,     সদাই মগন,
দ্বিজ চণ্ডীদাসে ভণে॥

এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, আক্ষেপানুরাগ, ১৪০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সখী-সম্বোধনে
॥ শ্রী॥

শুন গো মরম সই।
যখন আমার     জনম হইল
নয়ন মুদিয়া রই॥
দিতে ক্ষীর সর     জননী আমার
নয়ন মুদিত দেখি।
জননী আমার     করে হাহাকার
কহিল সকলে ডাকি॥
শুনি সেই কথা     জননী যশোদা
বঁধুরে লইয়া কোরে।
আমারে দেখিতে     আইল তুরিতে
সূতিকা-মন্দির ঘরে॥
দেখিয়া জননী     কহিছেন বাণী
এই কি ছিল কপালে।
করিয়া সাধনা     পেলাম অন্ধ কন্যা
বিধি এত দুখ দিলে॥
উঠ উঠ বলি     করে ধরি তুলি
বসান যতন করে।
হেনই সময়ে     মায়ে তেয়াগিয়ে
বঁধু পরশিল মোরে॥
গায়ে দিতে হাত     মোর প্রাণনাথ
অন্তরে বাড়ল সুখ।
হাসিয়া কাঁদিয়া     আঁখি প্রকাশিয়া
* * *॥
ঘুচিল অন্ধ     বাড়িল আনন্দ
জননী যশোদার মনে।
আমার কল্যানে     আনন্দিতমনে
করিল বিবিধ দানে॥
সুজন যে জন     জানে সেই জন
কুজন নাহিক জানে।
অধুরাগে মন     সদাই মগন
দ্বিজ চণ্ডীদাসে ভণে॥

****************************








*
সখি কেমনে জীব গো আর
দ্বিজ চণ্ডীদাস
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, অনুরাগ - সখী সম্বোধনে, ৪৩-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ সিন্ধুড়া॥

সখি কেমনে জীব গো আর!
বুকে খেয়েছি,     শ্যামের শেল,
পীঠে হৈল পার॥
মনু মনু মৈলাম,     গো সখি,
কালিয়া বাঁশীর গানে।
সুজন দেখিয়া,     পিরীতি করিনু,
এমতি হবে কে জানে?
সকল গোকুল,     হইল আকুল,
শুনিয়া বাঁশীর কথা।
খলের সহিতে,     পিরীতি করিয়া,
কি হৈল অন্তরে ব্যথা॥
স্থির হৈতে নারি,     প্রাণের সখিগো,
বুকে খেয়েছি ঘা।
আঁখির জলে,     পথ নাহি দেখি,
মুখে না নিঃসরে রা॥
পিরীতি রতন,     করিব যতন,
পিরীতি গলার হার।
শ্যাম বঁধুয়ার     নিদারুণ বাঁশী,
পরাণ বধে আমার॥
কে জানে কেমন,     পিরীতি এমন,
পিরীতে কৈল সব নাশ।
গঞ্জে গুরু জনে,     আনন্দিত মনে,
কহে দ্বিজ চণ্ডীদাস॥

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, অনুরাগ - সখী সম্বোধনে, ১৬০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ সিন্ধুড়া॥

সখি! কেমনে জীব গো আর!
বুকে খেয়েছি,     শ্যামের শেল,
পীঠে হৈল পার॥
মনু মনু মৈলাম,     গো সখি,
কালিয়া বাঁশীর গানে।
সুজন দেখিয়া,     পিরীতি করিনু,
এমতি হবে কে জানে?
সকল গোকুল,     হইল আকুল,
শুনিয়া বাঁশীর কথা।
খলের সহিতে,     পিরীতি করিয়া,
কি হৈল অন্তরে ব্যথা॥
স্থির হৈতে নারি,     প্রাণের সখি গো,
বুকে খেয়েছি ঘা।
আঁখির জলে,     পথ নাহি দেখি,
মুখে না নিঃসরে রা (১)॥
পিরীতি রতন,     করিব যতন,
পিরীতি গলার হার।
শ্যাম বঁধুয়ার     নিদারুণ বাঁশী,
পরাণ বধে আমার॥
কে জানে কেমন,     পিরীতি এমন,
পিরীতে কৈল সব নাশ।
গঞ্জে গুরু জনে,     আনন্দিত মনে,
কহে দ্বিজ চণ্ডীদাস॥

১। বাক্য।

****************************









*
দিবস রজনী গুণ গণি গণি
দিবস রজনী গুণি গুণি গুণি

দ্বিজ চণ্ডীদাস
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, অনুরাগ - সখী সম্বোধনে, ৪৪-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ মল্লার॥

দিবস রজনী,     গুণ গণি গণি,
কি হৈল অন্তরে ব্যথা।
খলের বচনে,     পাতিয়া শ্রবণে,
খাইনু আপন মাথা।
কে বলে পিরীতি,     ভাল গো সখি,
কে বলে পিরীতি ভাল?(১)
সে ছার পিরীতি,     ভাবিতে ভাবিতে,
সোণার বরণ কাল॥
সোণার গাগরী,     বিষ জল ভরি,
কেবা আনি দিল আগে।
করিনু আহার,     না করি বিচার,
এ বধ কাহারে লাগে?
নীর লোভে মৃগী,     পিয়াসে (২) ধাইতে,
ব্যাধ শর দিল বুকে।
জলের সফরী,     আহার করিতে,
বড়শী লাগিল মুখে॥
নব ঘন হেরি,     পিয়াসে চাতকী,
চঞ্চু পসারল আশে।
বারিক কারণ,     বহল পবন,
কুলিশ মিলল শেষে॥
লাখ হেম পায়া,     যতনে বাঁধিতে,
পড়ল অগাধ জলে।
হেন অনুচিত,     করে পাপবিধি,
দ্বিজ চণ্ডীদাস ভণে॥

১। "শুন শুন দূতি কি কহ মো প্রতি,
বচন না লাগে ভাল।” ২। আনন্দে।

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, অনুরাগ - সখী সম্বোধনে, ১৬৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ মল্লার॥

দিবস রজনী     গুণ গণি গণি,
কি হৈল অন্তরে ব্যথা।
খলের বচনে,     পাতিয়া শ্রবণে,
খাইনু আপন মাথা।
কে বলে পিরীতি     ভাল গো সখি,
কে বলে পিরীতি ভাল?
সে ছার পিরীতি,     ভাবিতে ভাবিতে,
সোণার বরণ কাল॥
সোণার গাগরী,     বিষ জল ভরি,
কেবা আনি দিল আগে।
করিনু আহার,     না করি বিচার,
এ বধ কাহারে লাগে॥
নীর লোভে মৃগী,     পিয়াসে ধাইতে,
ব্যাধ শর দিল বুকে।
জলের সফরী,     আহার করিতে,
বড়শী লাগিল মুখে॥
নবঘন হেরি,     পিয়াসে চাতকী,
চঞ্চু পসারল আশে।
বারিক কারণ,     বহল পবন,
কুলিশ মিলল শেষে॥
লাখ হেম পায়া,     যতনে বাঁধিতে,
পড়ল অগাধ জলে।
হেন অনুচিত,     করে পাপ বিধি,
দ্বিজ চণ্ডীদাস ভণে॥

এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, আক্ষেপানুরাগ, ১৪৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সখী-সম্বোধনে
॥ মল্লার॥

দিবস রজনী     গুণি গুণি গুণি
কি হৈল অন্তরে ব্যথা।
খলের বচনে     পাতিয়া শ্রবণে
খাইনু আপন মাথা॥
কে বলে পীরিতি     ভাল গো সখি ৫
কে বলে পীরিতি ভাল। ৬
সে ছার পীরিতি     ভাবিতে ভাবিতে
সোনার বরণ কাল॥
বিষের গাগরি     ক্ষীর মুখে ভরি ৯
কেবা আনি দিল আগে।
করিনু আহার     না করি বিচার
এ বধ কাহারে লাগে॥
নীর-লোভে মৃগী     আনন্দে ধাইতে ১৩
ব্যাধ শর দিল বুকে।
জলের সফরী     আহার করিতে
বড়শী লাগিল মুখে॥
নবঘন হেরি     পিয়াসে চাতকী
চঞ্চু পসারল আশে।
বারিক বারণ     করল পবন
কুলিশ মিলল শেষে॥
ক্ষীর নাড়ু করি     বিষে মিশাইয়া
অবলা বালাকে দিল।
সুস্বাদ পাইয়া     খাইতে খাইতে
নিকটে মরণ ভেল॥
লাখ হেম পেয়ে     যতনে বাঁধিতে
পড়িল অগাধ জলে।
হেন অনুচিত     করে পাপ বিধি
দ্বিজ চণ্ডীদাস বলে॥

৫-৬। শুন শুন দূতি কি কহ মো প্রতি
বচন না লাগে ভাল।---পাঠান্তর।
৯। সোনার গাগরি বিষজল ভরি---পাঠান্তর।
১৩। আনন্দে---পিয়াশে---পাঠান্তর।

****************************








*
একে কাল হৈল মোর নয়লি যৌবন
দ্বিজ চণ্ডীদাস
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, অনুরাগ - আত্মপ্রতি, ৪৮-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ পঠমঞ্জরী॥

একে কাল হৈল মোর নয়লি যৌবন।
আর কাল হৈল মোর বাস বৃন্দাবন॥
আর কাল হৈল মোর কদম্বের তল।
আর কাল হৈল মোর যমুনার জল॥
আর কাল হৈল মোর রতন ভুষণ।
আর কাল হৈল মোর গিরি গোবর্দ্ধন॥
এত কাল সনে আদি থাকি একাকিনী।
এমন ব্যথিত নাই শুনয়ে কাহিনী॥
দ্বিজ চণ্ডীদাস কহে না কহ এমন।
কার কোন দোষ নাই সব একজন॥

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, অনুরাগ – আত্ম প্রতি, ১৭১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ পঠমঞ্জরী॥

একে কাল হৈল মোর নয়লি যৌবন।
আর কাল হৈল মোর বাস বৃন্দাবন॥
আর কাল হৈল মোর কদম্বের তল।
আর কাল হৈল মোর যমুনার জল॥
আর কাল হৈল মোর রতন ভুষণ।
আর কাল হৈল মোর গিরি গোবর্দ্ধন॥
এত কাল সনে আদি থাকি একাকিনী।
এমন ব্যথিত নাই শুনয়ে কাহিনী॥
দ্বিজ চণ্ডীদাস কহে না কহ এমন।
কার কোন দোষ নাই সব এক জন (২)॥

২। শ্রীকৃষ্ণকে উদ্দেশ করিতেছেন।

এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, আক্ষেপানুরাগ, ১৫৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

স্বগত
॥ পটমঞ্জরী॥

একে কাল হৈল মোর নয়লি যৌবন।
আর কাল হৈল মোর বাস বৃন্দাবন॥
আর কাল হৈল মোর কদম্বের তল।
আর কাল হৈল মোর যমুনার জল॥
আর কাল হৈল মোর রতন ভূষণ।
আর কাল হৈল মোর গিরি গোবর্দ্ধন॥
এত কাল সনে আমি থাকি একাকিনী।
এমন ব্যথিত নাই শুনয়ে কাহিনী॥
দ্বিজ চণ্ডীদাস কেহে না কহ এমন।
কার কোন দোষ নাই সব এক জন॥

****************************








*
যদি বা পিরীতি সুজনের হয়
যদি বা পীরিতিখানি সুজনের হয়

দ্বিজ চণ্ডীদাস
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, অনুরাগ - আত্মপ্রতি, ৪৭-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ গান্ধার॥

যদি বা পিরীতি সুজনের হয়।
নয়ানে নয়ন,     হইল মিলন,
তবে কেন প্রেম ফিরিয়া না লয়॥
যে মোর পরাণে,     মরম ব্যথিত,
তারে বা কিসের ভয়?
অতি দুরন্তর,     বিষম পিরীতি,
সকলি পরাণে সয়॥
অবলা হইয়া,     বিরলে রহিয়া,
না ছিল দোসর জনা।
হাসিতে হাসিতে,     পিরীতি করিয়া,
পরাণ উপরে হানা॥ (১)
যেন মলয়জ,     ঘসিতে শীতল,
অধিক সৌরভময়।
শ্যাম বঁধুয়ার,     পিরীতি ঐছন,
দ্বিজ চণ্ডীদাসে কয়॥

১। “হাসিতে বাসিতে গীতের ঝমরু
এ বড় সুগড় পনা।” --- পাঠান্তর।

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, অনুরাগ – আত্ম প্রতি, ১৭৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ গান্ধার॥

যদি বা পিরীতি সুজনের হয়।
নয়ানে নয়ন,     হইল মিলন,
তবে কেন প্রেম ফিরিয়া না লয়॥
যে মোর পরাণে,     মরম ব্যথিত,
তারে বা কিসের ভয়?
অতি দুরন্তর,     বিষম পিরীতি,
সকলি পরাণে সয়॥
অবলা হইয়া,     বিরলে রহিয়া,
না ছিল দোসর জনা।
হাসিতে হাসিতে,     পিরীতি করিয়া,
পরাণ উপরে হানা॥ (১)
যেন মলয়জ,     ঘসিতে শীতল,
অধিক সৌরভ ময়।
শ্যাম বঁধুয়ার,     পিরীতি ঐছন,
দ্বিজ চণ্ডীদাসে কয়॥

এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, আক্ষেপানুরাগ, ১৬০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

স্বগত
॥ গান্ধার॥

যদি বা পীরিতিখানি সুজনের হয়। ১
নয়নে নয়নে     মিলন হইলে
তবে সে ফিরিয়া লয়॥ ৩
যে মোর পরাণের     মরম ব্যথিত
তারে বা কিসের ভয়।
অতি দুরন্তর     বিষম পীরিতি
সকলি পরাণে সয়॥
অবলা হইয়া     বিরলে রহিয়া
না ছিল দোসর জনা।
হাসিতে বাঁশীতে     গীতের ঝামরু ১০
এ বড় সুগড়পণা॥ ১১
যেন মলয়জ     শীলায় ঘষিতে ১২
অধিক সৌরভ হয়।
শ্যাম বঁধুয়ার     ঐছন পীরিতি
দ্বিজ চণ্ডীদাস কয়॥

১৩। যদি বা পিরীতি সুজনের হয়।
নয়নে নয়ন     হইল মিলন,
তবে কেন প্রেম ফিরিয়া না লয়॥---পাঠান্তর।
১০-১১। হাসিতে হাসিতে     পীরিতি করিয়া
পরাণ উপরে হানা॥ পাঠান্তর।
১২। মলয়জ---চন্দন।

****************************









*
ধাতা কাতা বিধাতার কপালে দিয়াছি ছাই
দ্বিজ চণ্ডীদাস
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, অনুরাগ - আত্মপ্রতি, ৫০-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ তিওট, বিহাগড়া॥

ধাতা কাতা বিধাতার কপালে দিয়াছি ছাই।
জনম হৈতে একা কৈল দোসর দিল নাই॥
না দিল রসিক মূঢ, পুরুষের সনে (১)।
এমতি আছয়ে ত এ পাপ বিধানে॥
যার লাগি প্রাণ কাঁদে তার নাই দেখা।
এ পাপ করমে মোর এমতি লেখা জোকা॥
ঘর দুয়ারে আগুণ দিয়া যাব দূর দেশে।
আরতি পূরিবে কহে দ্বিজ চণ্ডীদাসে॥

১। রাধা অরসিক নায়কের সহিত প্রেম সংঘটন না করাতে বিধাতাকে নিন্দা করিতেছেন। নায়ক রসিক হইলে, তন্মিলন সুখাবহ বটে, কিন্তু বিচ্ছেদ সমধিক যাতনাকর। কোন কবি কহিয়াছেন ---

“প্রেমৈব মা ভবতু চেৎ পথিকেন নৈব,
তত্রাপি চেৎ গুণবতা ন সহ কদাচিৎ
অন্তেব বা ন পুনরস্য, কদাপি ভঙ্গঃ,
স্যাদেব বা ভবত্ববশ্যমদ্বস্য মায়ুঃ।”

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, অনুরাগ – আত্ম প্রতি, ১৭৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ বিহাগড়া॥

ধাতা কাতা বিধাতার কপালে দিয়াছি ছাই।(২)
জনম হৈতে একা কৈল দোসর দিল নাই॥
না দিল রসিক মূঢ, পুরুষের সনে।
এমতি আছয়ে ত এ পাপ বিধানে॥
যার লাগি প্রাণ কাঁদে তার নাই দেখা।
এ পাপ করমে মোর এমতি লেখা জোকা॥
ঘর দুয়ারে আগুণ দিয়া যাব দূর দেশে।
আরতি পূরিবে কহে দ্বিজ চণ্ডীদাসে॥

২। পাঠান্তর --- ধাতা কাতা বিধাতার বিধানে দিয়াছি ছাই। --- প,ক,ত (পদকল্পতরু)।

****************************








*
কাহারে কহিব দুঃখ কে জানে অন্তর
কাহারে কহিব দুখ কে জানে অন্তর

দ্বিজ চণ্ডীদাস
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, অনুরাগ - আত্মপ্রতি, ৪৯-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ শ্রীরাগ॥

কাহারে কহিব দুঃখ কে জানে অন্তর?
যাহারে মরমী কহি সে বাসয়ে পর॥
আপনা বলিতে বুঝি নাহিক সংসারে।
এত দিনে বুঝিনু সে ভাবিয়া অন্তরে॥
মনের মরম কহি জুড়াবার তরে।
দ্বিগুণ আগুণ সেই জ্বালি দেয় মোরে॥
এত দিনে বুঝিলাম মনেতে ভাবিয়া।
এ তিন ভুবনে নাহি আপন বলিয়া॥
এ দেশে না রব একা যাব দূর দেশে।
সেই সে যুকতি কহে দ্বিজ চণ্ডীদাসে॥

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, অনুরাগ – আত্ম প্রতি, ১৭৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ শ্রীরাগ॥

কাহারে কহিব দুঃখ কে জানে অন্তর?
যাহারে মরমী কহি সে বাসয়ে পর॥
আপনা বলিতে বুঝি নাহিক সংসারে।
এত দিনে বুঝিনু সে ভাবিয়া অন্তরে॥
মনের মরম কহি জুড়াবার তরে।
দ্বিগুণ আগুণ সেই জ্বালি দেয় মোরে॥
এত দিনে বুঝিলাম মনেতে ভাবিয়া।
এ তিন ভুবনে নাহি আপন বলিয়া॥
এ দেশে না রব একা যাব দূর দেশে।
সেই সে যুকতি কহে দ্বিজ চণ্ডীদাসে॥

এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, আক্ষেপানুরাগ, ১৬১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

স্বগত
॥ শ্রী॥

কাহারে কহিব দুখ কে জানে অন্তর।
যাহারে মরমী কহি সে বাসয়ে পর॥
আপনা বলিতে বুঝি নাহিক সংসারে।
এত দিনে বুঝিনু সে ভাবিয়া অন্তরে॥
মনের মরম কহি জুড়াবার তরে।
দ্বিগুণ আগুণ সেই জ্বালি দেয় মোরে॥
এত দিনে বুঝিলাম মনেতে ভাবিয়া।
এ তিন ভুবনে নাহি আপন বলিয়া॥
এ দেশে না রব একা যাব দূরদেশে।
সেই সে যুকতি কহে দ্বিজ চণ্ডীদাসে॥

****************************








*
পিরীতি বিষম কাল
দ্বিজ চণ্ডীদাস
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, অনুরাগ - আত্মপ্রতি, ৪৯-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ সিন্ধুড়া॥

পিরীতি বিষম কাল।
পরাণে পরাণ,     মিলাইতে জানে,
তবে সে পিরীতি ভাল॥
ভ্রমরা সমান,     আছে কত জন,
মধু লোভে করে প্রীত।
মধু ফুরাইলে,     উড়ি যায় চলি,
এমতি তাদের রীত॥
হেন ভ্রমরার,     সাধ নহে কভু,
সে মধু করিতে পান।
অজ্ঞানী পাইতে,     পারয়ে কি কভু,
রসিক জ্ঞানীর সন্ধান॥
মনের সহিত,     যে করে পিরীতি,
তারে প্রেম কৃপা হয়।
সেই সে রসিক,     অটল রূপের,
ভাগ্যে দরশন পায়॥
মনের সহিতে,     করিয়া পিরীতি,
থাকিব স্বরূপ আশে।
স্বরূপ হইতে,     ওরূপ পাইব,
কহে দ্বিজ চণ্ডীদাসে॥

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, অনুরাগ – আত্ম প্রতি, ১৮১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ সিন্ধুড়া॥

পিরীতি বিষম কাল।
পরাণে পরাণ,     মিলাইতে জানে,
তবে সে পিরীতি ভাল॥
ভ্রমরা সমান,     আছে কত জন,
মধু লোভে করে প্রীত।
মধু ফুরাইলে,     উড়ি যায় চলি,
এমতি তাদের রীত॥
হেন ভ্রমরার,     সাধ নহে কভু,
সে মধু করিতে পান।
অজ্ঞানী পাইতে,     পারয়ে কি কভু,
রসিক জ্ঞানীর সন্ধান॥
মনের সহিত,     যে করে পিরীতি,
তারে প্রেম কৃপা হয়।
সেই সে রসিক,     অটল রূপের,
ভাগ্যে দরশন পায়॥
মনের সহিতে,     করিয়া পিরীতি,
থাকিব স্বরূপ আশে।
স্বরূপ হইতে,     ও রূপ পাইব,
কহে দ্বিজ চণ্ডীদাসে॥

এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, আক্ষেপানুরাগ, ১৬২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

স্বগত
॥ সিন্ধুড়া॥

পীরিতি বিষম কাল।
পরাণে পরাণ     মিলাইতে জানে
তবে সে পীরিতি ভাল॥
ভ্রমরা সমান     আছে কত জন
মধুলোভে করে প্রীত।
মধু ফুরাইলে     উড়ি যায় চলি
এমতি তাদের রীত॥
হেন ভ্রমরার     সাধ নহে কভু
সে মধু করিতে পান।
অজ্ঞানী পাইতে     পারয়ে কি কভু
রসিক জ্ঞানীর সন্ধান॥
মনের সহিত     যে করে পীরিতি
তারে প্রেম কৃপা হয়।
সেই সে রসিক     অটল রূপের
ভাগ্যে দরশন পায়॥
মনের সহিতে     পীরিতি করিয়া
থাকিব স্বরূপ আশে।
স্বরূপ হইতে     ও রূপ পাইব
কহে দ্বিজ চণ্ডীদাসে॥

****************************









*
কেনে কৈনু পিরীতের সাধ
কেনে কৈনু পীরিতির সাধ

দ্বিজ চণ্ডীদাস
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, অনুরাগ - আত্মপ্রতি, ৫০-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ বরাড়ী॥

কেনে কৈনু পিরীতের সাধ!
পিরীতি অঙ্কুর হৈতে যত দুখ পাইনু চিতে
শুনিলে গণিবে পরমাদ॥
মুঞি যদি জানিতুঁ এত তবে কেন হব রত
না করিতুঁ হেন সব কাজ।
ভুলিনু পরের বোলে কুলটা হইনু কুলে
জগৎ ভরিয়া রইল লাজ॥
যখন পিরীতি কৈল আনি চাঁদ হাতে দিল
পুন হাতে না পাই দেখিতে।
কি করিতে কি না করি ঝুরিয়া ঝুরিয়া মরি
অবশেষে প্রাণ চায় নিতে॥
পিরীতি আখর তিন যাহার হৃদয়ে চিন
কিবা তার লাজ কুল ভয়।
কহে দ্বিজ চণ্ডীদাস যে করে পিরীতি আশ
তার বুঝি এই সব হয়।

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, অনুরাগ – আত্ম প্রতি, ১৮২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ বরাড়ী॥

কেনে কৈনু পিরীতের সাধ!
পিরীতি অঙ্কুর হৈতে,     যত দুখ পাইনু চিতে,
শুনিলে গণিবে পরমাদ॥
মুঞ্রি যদি জানিতুঁ এত,     তবে কেন হব রত,
না করিতুঁ হেন সব কাজ।
ভুলিনু পরের বোলে,     কুলটা হইনু কুলে,
জগৎ ভরিয়া রইল লাজ॥
যখন পিরীতি কৈল,     আনি চাঁদ হাতে দিল,
পুন হাতে না পাই দেখিতে।
কি করিতে কি না করি,     ঝুরিয়া ঝুরিয়া মরি,
অবশেষে প্রাণ চায় নিতে॥
পিরীতি আখর তিন,     যাহার হৃদয়ে চিন,
কিবা তার লাজ কুল ভয়।
কহে দ্বিজ চণ্ডীদাস,     যে করে পিরীতি আশ,
তার বুঝি এই সব হয়।

(১) – পাঠান্তর – “তার বুঝি এই দশা হয়।” লীলা সমুদ্র। এই গ্রন্থটি আমাদের সংগ্রহে নেই।

এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, আক্ষেপানুরাগ, ১৬৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

স্বগত
॥ বড়ারি॥

কেনে কৈনু পীরিতির সাধ।
পীরিতি অঙ্কুর হৈতে     যত দুখ পাইনু চিতে
শুনিলে গণিবে পরমাদ॥
মুঁই যদি জানিতু এত     তবে কেন হব রত
না করিতুঁ হেন সব কাজ।
ভুলিনু পরের বোলে     কুলটা হইনু কুলে
জগৎ ভরিয়া রইল লাজ॥
যখন পীরিতি কৈল     আনি চাঁদ হাতে দিল
পুন তাহে না পাই দেখিতে।
কি করিতে কি না করি     ঝুরিয়া ঝুরিয়া মরি
অবশেষে প্রাণ চায় নিতে॥
পীরিতি আঁখর তিন     যাহার হৃদয়ে চিন
তার কিবা লাজ কুলভয়।
কহে দ্বিজ চণ্ডীদাস     যে করে পীরিতি আশ
তার বুঝি এই সব হয়।

****************************









*
পিরীতি বলিয়া এ তিন আখর
পিরীতি বলিয়া এ তিন আঁখর

দ্বিজ চণ্ডীদাস
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, অনুরাগ - আত্মপ্রতি, ৫১-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ শ্রীরাগ॥

পিরীতি বলিয়া,     এ তিন আখর,
এ তিন ভুবন সার।
এই মোর মনে,     হয় রাতি দিনে,
ইহা বই নাহি আর॥
বিহি এক চিতে     ভাবিতে ভাবিতে,
নিরমাণ কৈল “পি”।
রসের সাগর,     মন্থন করিতে,
তাহে উপজিল “রী”!
পুনঃ যে মথিয়া,     অমিয়া হইল,
তাহে ভিয়াইল “তি”।
সকল সুখের,     এ তিন আখর,
তুলনা দিব যে কি?
যাহার মরমে,     পশিল যতনে,
এ তিন আখর সার।
ধরম করম,     সরম ভরম,
কিবা জাতি কুল তার॥
এ হেন পিরীতি,     না জানি কি রীতি,
পরিণামে কিবা হয়।
পিরীতি বন্ধন,     বড়ই বিষম,
দ্বিজ চণ্ডীদাসে কয়।

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, অনুরাগ – আত্ম প্রতি, ১৮৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ শ্রীরাগ॥

পিরীতি বলিয়া,     এ তিন আখর,
এ তিন ভুবন সার।
এই মোর মনে,     হয় রাতি দিনে,
ইহা বই নাহি আর॥
বিহি এক চিতে     ভাবিতে ভাবিতে,
নিরমাণ কৈল “পি”।
রসের সাগর,     মন্থন করিতে,
তাহে উপজিল “রী”!
পুনঃ যে মথিয়া,     অমিয়া হইল,
তাহে ভিয়াইল “তি”।
সকল সুখের,     এ তিন আখর,
তুলনা দিব যে কি?
যাহার মরমে,     পশিল যতনে,
এ তিন আখর সার।
ধরম করম,     সরম ভরম,
কিবা জাতি কুল তার॥
এ হেন পিরীতি,     না জানি কি রীতি,
পরিণামে কিবা হয়।
পিরীতি বন্ধন,     বড়ই বিষম,
দ্বিজ চণ্ডীদাসে কয়।

এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, আক্ষেপানুরাগ, ১৬৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

স্বগত
॥ বড়ারি॥

পীরিতি বলিয়া     এ তিন আঁখর
এ তিন ভুবন-সার।
এই মোর মনে     হয় রাতি দিনে
ইহা বই নাহি আর॥
বিহি একচিতে     ভাবিতে ভাবিতে
নিরমাণ কৈল পী।
সুধার সায়রে     মথন করিয়া ৭
তাহে উপজিল রি॥
পীরিতি-রসের     সায়র মথিয়া ৯
তাছে উপজিল তি। ১০
সকল সুখের     এ তিন আঁখর
উপমা বলিব কি॥ ১২
যাহার মরমে     পশিল যতনে
এ তিন আঁখর সার।
ধরম করম     সরম ভরম
কিবা জাতি কুল তার॥ ১৬
এ হেন পীরিতি     না জানি কি রীতি
পরিণামে জানি হয়।
পীরিতি বন্ধন     না যায় খণ্ডণ ১৯
দ্বিজ চণ্ডীদাসে কয়।

৭। রসের সাগর মন্থন করিতে।---পাঠান্তর।
৯-১০। পুনঃ সে মথিয়া অমিয়া হইল
তাহে তিয়াইল তি।---পাঠান্তর।
১২। তুলনা দিব যে কি॥---পাঠান্তর।
১৬। কি তার জনমে আর।---পাঠান্তর।
১৯। পীরিতি বন্ধন না যায় খণ্ডন।---পাঠান্তর।

****************************