একাধিক চণ্ডীদাস ভণিতার বৈষ্ণব পদাবলী
এ দেশে না রব সই দূর দেশে যাব
চণ্ডীদাস / দ্বিজ চণ্ডীদাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত, বঙ্গীয় সাহিত্য পরিষৎ দ্বারা ১৩২২ বঙ্গাব্দে বা ১৯১৫ সালে প্রকাশিত, শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, ২য় খণ্ড, ৩য় শাখা, ১১শ পল্লব, আক্ষেপানুরাগ --- প্রকারান্তর, ১৪০-পৃষ্ঠায়, ২১০-পদসংখ্যায়, এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ সিন্ধুড়া॥
এ দেশে না রহিব সই দূরদেশে যাব।
এ পাপ পিরিতের কথা শুনিতে না পাব॥
না দেখিব নয়নে পিরিতি করে যে।
এমতি বিষম বেথা জানি দিবে সে॥
পিরিতি আঁখর তিন না দেখি নয়ানে।
যে কহে তাহার আর না দেখি বয়ানে॥
পিরিতি বিষম দায়ে ঠেকিয়াছি আমি।
দ্বিজ চণ্ডীদাসে কহে ইহার গুরু তুমি।
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, অনুরাগ - সখী সম্বোধনে, ৪৫-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।
॥ সিন্ধুড়া॥
এ দেশে না রব সই দূর দেশে যাব।
এ পাপ পিরীতির কথা শুনিতে না পাব॥
না দেখিব নয়নে পিরীতি করে যে।
এমতি বিষম ব্যথা জ্বালি দিবে সে॥
পিরীতি আখর তিন না দেখি নয়ানে।
যে কহে তাহারে আর না হেরি বয়ানে॥
পিরীতি বিষম দায়ে ঠেকিয়াছি আমি।
দ্বিজ চণ্ডীদাসে কহে ইহার গুরু তুমি।
এই পদটি, চণ্ডীদাস ভণিতায়, অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, অনুরাগ - সখী সম্বোধনে, ১৫১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
॥ সিন্ধুড়া॥
এ দেশে না রব সই দূর দেশে যাব।
এ পাপ পিরীতির কথা শুনিতে না পাব॥
না দেখিব নয়নে পিরীতি করে যে।
এমতি বিষম চিতা জ্বালি দিবে সে॥
পিরীতি আখর তিন না দেখি নয়ানে।
যে কহে তাহারে আর না হেরি বয়ানে॥
পিরীতি বিষম দায়ে ঠেকিয়াছি আমি।
চণ্ডীদাসে কহে রামি ইহার গুরু তুমি।
****************************

ধাতা কাতা বিধাতার বিধানে দিলাম ছাই
ধাতা কাতা বিধাতার বিধানে দিয়ে ছাই
ধাতা কাতা বিধাতার কপালে দিলাম ছাই
কবি চণ্ডীদাস / চণ্ডীদাস / দ্বিজ চণ্ডীদাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত, বঙ্গীয় সাহিত্য পরিষৎ দ্বারা ১৩২২ বঙ্গাব্দে বা ১৯১৫ সালে প্রকাশিত, শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, ২য় খণ্ড, ৩য় শাখা, ১১শ পল্লব, আক্ষেপানুরাগ --- প্রকারান্তর, ১৩৬-পৃষ্ঠায়, ৮৫০-পদসংখ্যায়, এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ তেউট বিহাগ॥
ধাতা কাতা বিধাতার বিধানে দিলাম ছাই।
জনম হৈতে একা কৈলে দোসর দিলে নাই॥
না দিলে রসিক মূঢ় মুরুখের সনে।
এমতি আছিল তোর এ পাপ বিধানে॥
যার লাগি প্রাণ কান্দে তার নাই দেখা।
এ পাপ করমে মোর এমতি লেখাজোখা॥
ঘর-দুয়ারে আগুন দিয়া যাব দূর দেশে।
আরতি পূরিবে কহে কবি চণ্ডীদাসে॥
টীকা ---
৩ - ৪। “না দিলে” ইত্যাদি। হে মূঢ় (বিধাতা!) (তুমি) রসিক পুরুষের সঙ্গে (আমাকে) দিলে না অর্থাৎ আমাকে রসজ্ঞ নায়কের সহিত সম্মিলিত করিলে না ; তোর পাপ-বিধানে এইরূপ ছিল?
এই পদটি ১৩১২ বঙ্গাব্দে (১৯০৫ খৃষ্টাব্দ) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী দ্বারা সম্পাদিত, বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব-পদলহরী” ৪র্থ সংস্করণ গ্রন্থের, চণ্ডীদাস পর্বের, ১৫৪ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।
॥ বিহাগড়া॥
ধাতা কাতা বিধাতার কপালে দিলাম ছাই।
জনম হৈতে একা কৈলে দোসর দিল নাই॥
না দিলে রসিক মূঢ়, পুরুষের সনে।
এমতি আছয়ে ত এ পাপ বিধানে॥
যার লাগি প্রাণ কাঁদে তার নাই দেখা।
এ পাপ করমে মোর এমতি লেখা জোকা॥
ঘর দুয়ারে আগুন দিয়া যাব দূর দেশে।
আরতি পূরিবে কহে দ্বিজ চণ্ডীদাসে॥
এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, শ্রীযুক্ত রাও যোগীন্দ্রনারায়ণ রায় বাহাদুরের অর্থানুকূল্যে বঙ্গীয়-সাহিত্য-পরিষৎ দ্বারা প্রকাশিত, বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, আক্ষেপানুরাগ, ১৬০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
॥ বিহাগড়া॥
ধাতা কাতা বিধাতার বিধানে দিয়ে ছাই। ১
জনম হৈতে একা কৈলে দোসর দিলে নাই॥
না দিলে রসিক মূঢ় পুরুষের সনে। ৩
এমতি আছিল মোর এ পাপ বিধানে॥
যার লাগি প্রাণ কাঁদে তার নাহি দেখা।
এ পাপ করমে মোর এমতি লেখা জোখা॥
ঘর দুয়ারে আগুন দিয়া যাব বঁধুর পাশে। ৭
আরতি পীরিতি তবে কহে চণ্ডীদাসে॥ ৮
১। ধাতা কাতা বিধাতার কপালে দিয়াছি ছাই।
( কাতা---কর্ত্তা ) ---পাঠান্তর।
৩। না দিল রসিক জন মোর পুরুষের সনে।---পাঠান্তর।
৭। যাব বঁধুর পাশে---যাব দূরগেশে।---পাঠান্তর।
৮। আরতি পূরিবে কহে দ্বিজ চণ্ডীদাসে॥---পাঠান্তর।
এই পদটি ১৯৬০ সালে প্রকাশিত, সরোজ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদরত্নাবলী” , ১৮৭-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।
ধাতা কাতা বিধাতার বিধানে দিয়ে ছাই।
জনম হৈতে একা কৈলে দোসর দিলে নাই॥
না দিলি রসিক মূঢ় পুরুষের সনে।
এমতি আছিল তোর এ পাপ বিধানে॥
যার লাগি প্রাণ কান্দে তার নাই দেখা।
এ পাপ করমে মোর এই ছিল লেখা॥

এ ছার দেশে বসতি নৈল নাহিক দোসর জনা
ছার দেশে বসতি নাহি দোসর জনা
কবি চণ্ডীদাস / চণ্ডীদাস
এই পদটি ১৩১২ বঙ্গাব্দে (১৯০৫ খৃষ্টাব্দ) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী দ্বারা সম্পাদিত, বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব-পদলহরী” ৪র্থ সংস্করণ গ্রন্থের, চণ্ডীদাস পর্বের, ১৫৮ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ শ্রীরাগ॥
এ ছার দেশে বসতি নৈল নাহিক দোসর জনা।
মরমের মরমী নহিলে না জানে মরমের বেদনা॥
চিত উচাটন সদা কত উঠে মনে।
ননদী বচনে মোর পাঁজর বিঁধে ঘুণে॥
জ্বালার উপারে জ্বালা সহিতে না পারি।
বঁধু হইল বৈমুখ ননদী হৈল বৈরী॥
গুরুজন কুবচন সদা শেলের ঘায়।
কলঙ্কে ভরিল দেশ কি করি উপায়?॥
বাশুলী আদিশে কবি চণ্ডীদাসের গীত।
আপনা আপনি চিত করহ সম্বিত॥
এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, আক্ষেপানুরাগ, ১৬৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
স্বগত
॥ শ্রী॥
ছার দেশে বসতি নাহি দোসর জনা।
মরমের মরমী নৈলে না জানে বেদনা॥
চিত উচাটন করে মন ঝণু ঝণু। ৩
ননদীর বচনে পাঁজরে বিঁধে মনু॥ ৪
জ্বালার উপরে জ্বালা সহিতে না পারি।
বঁধু মোর বিমুখ হৈল ননদিনী বৈরী॥
গুরুন্ধন কুবচন সদা শেলের ঘায়।
কলঙ্কে ভরিল দেশ কি হবে উপায়।
বাশুলী কহায় বলে চণ্ডীদাস গীত।
আপনার চিত ধনি করহ সম্বিত॥
৩-৪। চিত উচাটন সদা কত উঠে মনে।
ননদী-বচনে মোর পাঁজর বিঁধে ঘুণে॥---পাঠান্তর।
৯-১০। বাশুলী আদেশে কবি চণ্ডীদাসের গীত।
আপনা আপনি চিত করহ সম্বিত॥---পাঠান্তর।

ওঝা আনি গিয়া পাথে আছে ভূতা
ওঝা রোঝা আন গিয়া পাইয়াছে ভূতা
দ্বিজ চণ্ডীদাস / চণ্ডীদাস
এই পদটি ১৯০০ খৃষ্টাব্দে প্রকাশিত, হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ”, ১ম খণ্ড, নায়িকার পূর্ব্বরাগ, ৫০-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ ধানশী॥
ওঝা আনি গিয়া পাথে আছে ভূতা।
কাঁপি কাঁপি উঠে ঐ বৃষভানু-সুতা॥
কালিয় কোঙর বিরণ-পিঁধন যবে পড়ে
মনে। মূরছি পড়িয়া ধনী কান্দে ধপি ঘূম
খানে॥ রক্ষা রক্ষা মন্ত্র পড়ে ধরি ধনীর
চুলে। কেহ বোলে আনি দেহ কালার
গলার ফুলে॥ চেতন পাইয়া তবে উঠি-
বেক বালা। ভূত প্রেত ঘুচিবেক যাইবেক
জ্বালা॥ দ্বিজ চণ্ডীদাস কয় যারে কহ
ভূত। শ্যাম চিকণিয়া সে নন্দের ঘরের
পূত॥
এই পদটি ১৩১২ বঙ্গাব্দে (১৯০৫ খৃষ্টাব্দ) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী দ্বারা সম্পাদিত, বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব-পদলহরী” ৪র্থ সংস্করণ গ্রন্থের, চণ্ডীদাস পর্বের, ১০৭ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।
॥ ধানশী॥
ওঝা আনি গিয়া পাথে আছে ভূতা।
কাঁপি কাঁপি উঠে ঐ বৃষভানুসুতা॥ ধ্রু
কালিয় কোঙর১ হিরণ-পিঁধন যবে পড়ে মনে।
মূরছি পড়িয়া কান্দে ধরি ভূম খানে॥
রক্ষা রক্ষা মন্ত্র পড়ে ধরি ধনীর চুলে।
কেহ বোলে আনি দেহ কালার গলার ফুলে॥
চেতন পাইয়া তবে উঠিবেক বালা।
ভূত প্রেত ঘুচিবেক যাইবেক জ্বালা॥
দ্বিজ চণ্ডীদাস কয় যারে কহ ভুত।
শ্যাম চিকণিয়া সে নন্দের ঘরের পুত২॥
১। কোঙর - কুমার।
২। পুত - পুত্র।
এই পদটি ১৩৫৩ বঙ্গাব্দে (১৯৪৬ সালে) প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত “বৈষ্ণব পদাবলী” সংকলন, শ্রীরাধার পূর্ব্বরাগ, ৪৩-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।
সখীর প্রতি সখীর উক্তি
॥ ধানশী॥
ওঝা রোঝা আন গিয়া পাইয়াছে ভূতা।
কাঁপি কাঁপি উঠে ঐ বৃষভানুসূতা॥ ধ্রু॥
কালাবরণ হিরণ-পিন্ধন যবে পড়ে মনে।
মূরছি পড়িয়া ধরি কান্দে ভূম খানে॥
রক্ষা অক্ষা মন্ত্র পড়ে ধরি ধনীর চুলে।
কেহ বোলে আনি দেহ কালার গলার ফুলে॥
কালিয়া বরণ থাকে কদম্বের ডালে।
বালিকা দেখিয়া পাইয়াছে শিশুকালে॥
চেতন পাইয়া তবে উঠিবেক বালা।
ভূত প্রেত ঘুচিবেক যাইবেক জ্বালা॥
চণ্ডীদাসে কহে সবে যারে কহ ভুত।
শ্যাম চিকণিয়া সে নন্দের ঘরের পুত॥