চণ্ডীদাসের বৈষ্ণব পদাবলী
অঙ্গ পুলকিত মরম সহিত
চণ্ডীদাস
এই পদটি আনুমানিক সপ্তদশ শতকের মধ্যভাগে, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত এবং ৪৬২ গৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা সম্পাদিত ও প্রকাশিত শ্রীশ্রীগীতচন্দ্রোদয় (পূর্ব্বরাগ) গ্রন্থের, শ্রীশ্রীরাধিকার পূর্ব্বরাগ, পঞ্চম আস্বাদ, ১৩৫ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ তুড়ী॥
অঙ্গ পুলকিত মরমসহিত অঝরে নয়ন ঝরে।
বুঝি অনুমানি কালারূপখানি তোমারে করিল ভোরে॥
দেখি নানা দশা অঙ্গ যে বিবশা নহেত এ বড় ভারে।
সো বর নাগর গুণের সাগর কিবা না করিতে পারে॥
শুন শুন রাই কহি তুয়া ঠাই ভাল না দেখিয়ে তোরে।
সতী কুলবতী তুয়া যে খেয়াতি আছয় গোকুল পুরে॥
ইহাতে এখন দেখি যে কেমন নাহি লাজ গুরুতরে।
কহে চণ্ডীদাসে শ্যাম নব রসে বুঝিলে বুঝিতে নারে॥

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, নায়িকার পৃর্ব্বরাগ, ১৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, শ্রীরাধিকার পূর্ব্বরাগ, সখীর উক্তি, ৩২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
॥ তুড়ী॥
অঙ্গ পুলকিত, মরম সহিত,
অঝরে নয়ন ঝরে।
বুঝি অনুমানি, কালা রূপ খানি,
তোমারে করিয়া ভোরে॥
দেখি নানা দশা, অঙ্গ যে বিবশা,
নাহত এ বড় ভারে।
সে বর নাগর, গুণের সাগর,
কিবা না করিতে পারে॥
শুন শুন রাই, কহি তুয়া ঠাঁই,
ভাল না দেখি যে তোরে।
সতী কুলবতী, তুয়া যে খেয়াতি (১),
আছয় (২) গোকুল পুরে॥
ইহাতে এখন, দেখি যে কেমন,
নাহি লাজ গুরুতরে।
কহে চণ্ডীদাসে, শ্যাম নব রসে,
বুঝিলে বুঝিতে নারে॥
(১) খ্যাতি। (২) আছে।

অঙ্গ পুলকিত মরম সহিত ১
অঝরে নয়ন ঝরে।
বুঝি অনুমানি কালা রূপ খানি
তোমারে করিয়া ভোরে॥
দেখি নানা দশা অঙ্গ যে বিবশা
না হত এ বড় ভারে।
সে বর নাগর গুণের সাগর
কিবা না করিতে পারে॥
শুন শুন রাই কহি তব ঠাঁই
ভাল না দেখি যে তোরে।
সতী কুলবতী তুয়া যে খেয়াতি
আছয় গোকুলপুরে॥
ইহাতে এখন দেখি যে কেমন
নাহি লাজ গুরুতরে।
কহে চণ্ডীদাসে শ্যাম নবরসে
বুঝিলে বুঝিতে নারে॥
অঙ্গ পুলকিত মরম সহিত ১
অঝরে নয়ন ঝরে।
বুঝি অনুমানি কালা রূপ খানি
তোমারে করিয়া ভোরে॥
দেখি নানা দশা অঙ্গ যে বিবশা
না হত এ বড় ভারে।
সে বর নাগর গুণের সাগর
কিবা না করিতে পারে॥
শুন শুন রাই কহি তব ঠাঁই
ভাল না দেখি যে তোরে।
সতী কুলবতী তুয়া যে খেয়াতি
আছয় গোকুলপুরে॥
ইহাতে এখন দেখি যে কেমন
নাহি লাজ গুরুতরে।
কহে চণ্ডীদাসে শ্যাম নবরসে
বুঝিলে বুঝিতে নারে॥
টীকা -
১। অঙ্গ ও প্রাণ উভয়ই পুলকে পূর্ণ।
****************************
****************************
অকথ্য বেদনা সই কহা নাহি যায়
চণ্ডীদাস
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, প্রবাস, ২২৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
এই পদটি রমণীমোহন মহাশয় “পদসমুদ্র” গ্রন্থ বা পুথি থেকে সংগ্রহ করেছিলেন বলে উল্লেখ করেছেন, যা আমাদের সংগ্রহে নেই। গ্রন্থের মালিক হারাধন দত্ত ভক্তিনিধি মহাশয় গ্রন্থটিকে ছাপান নি। কিন্তু তিনি অনেক সংকলককেই এই গ্রন্থ থেকে পদাবলী দিয়েছেন।
সতীশচন্দ্র রায়, জগবন্ধু ভদ্র, দীনেশচন্দ্র সেনের মত পদাবলী সাহিত্যের দিকপাল ব্যক্তিরাও সম্ভবত কেউই সচোক্ষে দেখেন নি এই ১৫০০০ পদ বিশিষ্ট গ্রন্থটি। এই গ্রন্থটির অস্তিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই। গ্রন্থের সংকলক কবি আউল মনোহর দাসের পাতায় এই নিয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। সেই পাতায় যেতে এখানে ক্লিক করুন . . .
--- মিলন সেনগুপ্ত। মিলনসাগর॥

॥ তুড়ি॥
অকথ্য বেদনা সই কহা নাহি যায়।
যে করে কানুর নাম ধরে তার পায়॥
পায়ে ধরি কান্দে তার চিকুর গড়ি যায়।
সোণার পুতলি যেন ধূলায় লুটায়॥
পুছয়ে পিয়ার কথা ছল ছল আঁখি।
“তুমি কি দেখেছ কালা কহনারে সখি॥”
চণ্ডীদাস কহে কান্দ কিসের লাগিয়া।
সে কালা রহেছে তোমার হৃদয়ে লাগিয়া॥
****************************
অকথ্য বেদনা সই কহা নাহি যায়।
যে করে কানুর নাম ধরে তার পায়॥
পায়ে ধরি কান্দে তার চিকুর গড়ি যায়।
সোণার পুতলি যেন ধূলায় লুটায়॥
পুছয়ে পিয়ার কথা ছল ছল আঁখি।
“তুমি কি দেখেছ কালা কহনারে সখি॥”
চণ্ডীদাস কহে কান্দ কিসের লাগিয়া।
সে কালা রহেছে তোমার হৃদয়ে লাগিয়া॥
****************************
অগৌর চন্দন চুয়া দিব কার গায়
চণ্ডীদাস
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, প্রবাস, ২২২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ সুহই॥
অগৌর চন্দন চুয়া দিব কার গায়।
পিয়া বিনু হিয়া মোর ফাটিয়া যে যায়॥
তাম্বুল কর্পূর আদি দিব কার মুখে।
রজনী বঞ্চিব আমি কারে ল’য়া সুখে॥
কার অঙ্গ পরশে শীতল হবে দেহা।
কান্দিয়া গোঙাব কত না ছুটিল লেহা॥
কোন্ দেশে গেল পিয়া মোরে পরিহরি।
তুমি যদি বল সই বিষ খাইয়া মরি॥
****************************
অগৌর চন্দন চুয়া দিব কার গায়।
পিয়া বিনু হিয়া মোর ফাটিয়া যে যায়॥
তাম্বুল কর্পূর আদি দিব কার মুখে।
রজনী বঞ্চিব আমি কারে ল’য়া সুখে॥
কার অঙ্গ পরশে শীতল হবে দেহা।
কান্দিয়া গোঙাব কত না ছুটিল লেহা॥
কোন্ দেশে গেল পিয়া মোরে পরিহরি।
তুমি যদি বল সই বিষ খাইয়া মরি॥
****************************
অনেক সাধের পরাণ বঁধুয়া
চণ্ডীদাস
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, ভাব সম্মিলন, ২৪৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

(শ্রীরাধিকার উক্তি।)
অনেক সাধের, পরাণ বঁধুয়া,
নয়ানে লুকায়ে থোব।
প্রেম চিন্তামণির, শোভা গাঁথিয়া,
হিয়ার মাঝারে লব॥
তুমি হেন ধন, দিয়াছি যৌবন,
কিনেছি বিশাখা জানে।
কিনা ধনে আর, আধিকার কার,
এ বড় গৌরব মনে॥
বাড়িতে বাড়িতে, ফল না বাড়িতে,
গগণে চড়ালে মোরে।
গগণে হইতে, ভূমে না ফেলাও,
এই নিবেদন তোরে॥
এই নিবেদন, গলায় বসন,
দিয়া কহি শ্যাম পায়।
চণ্ডীদাস কয়, জীবনে মরণে,
না ঠেলিবে রাঙ্গা পায়॥
এই পদটি ১৩০৭ বঙ্গাব্দে (১৯০০ সালে) প্রকাশিত, বঙ্গবাসীর সহ-সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ” ১ম খণ্ড, রাগাত্মিক পদ, এর ১০৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
(শ্রীরাধিকার উক্তি।)
অনেক সাধের, পরাণ বঁধুয়া,
নয়ানে লুকায়ে থোব।
প্রেম চিন্তামণির, শোভা গাঁথিয়া,
হিয়ার মাঝারে লব॥
তুমি হেন ধন, দিয়াছি যৌবন,
কিনেছি বিশাখা জানে।
কিনা ধনে আর, আধিকার কার,
এ বড় গৌরব মনে॥
বাড়িতে বাড়িতে, ফল না বাড়িতে,
গগণে চড়ালে মোরে।
গগণে হইতে, ভূমে না ফেলাও,
এই নিবেদন তোরে॥
এই নিবেদন, গলায় বসন,
দিয়া কহি শ্যাম পায়।
চণ্ডীদাস কয়, জীবনে মরণে,
না ঠেলিবে রাঙ্গা পায়॥
অনেক সাধের, পরাণ বঁধুয়া, নয়ানে
লুকায়ে থোব। প্রেম চিন্তামণির, শোভা
গাঁথিয়া, হিয়ার মাঝারে লব॥ তুমি হেন
ধন, দিয়াছি যৌবন, কিনেছি বিশাখা জানে।
বিনা ধনে আর, অধিকার কার, এ বড়
গৌরব মনে॥ বাড়িতে বাড়িতে, ফল না
বাড়িতে, গগনে চড়ালে মোরে। গগনে
হইতে, ভূমে না ফেলাও, এই নিবেদন
তোরে॥ এই নিবেদন, গলায় বসন, দিয়া
কহি শ্যাম পায়। চণ্ডীদাস কয়, জীবনে
মরণে, না ঠেলিবে রাঙ্গাপায়॥
****************************
লুকায়ে থোব। প্রেম চিন্তামণির, শোভা
গাঁথিয়া, হিয়ার মাঝারে লব॥ তুমি হেন
ধন, দিয়াছি যৌবন, কিনেছি বিশাখা জানে।
বিনা ধনে আর, অধিকার কার, এ বড়
গৌরব মনে॥ বাড়িতে বাড়িতে, ফল না
বাড়িতে, গগনে চড়ালে মোরে। গগনে
হইতে, ভূমে না ফেলাও, এই নিবেদন
তোরে॥ এই নিবেদন, গলায় বসন, দিয়া
কহি শ্যাম পায়। চণ্ডীদাস কয়, জীবনে
মরণে, না ঠেলিবে রাঙ্গাপায়॥
রাধার কি হৈল অন্তরে বেথা
রাধার কি হইল অন্তরে ব্যথা
রাধার কি হলো অন্তরে ব্যথা
রাধার কি হৈল অন্তরে ব্যথা
আগো রাধার কি হলো অন্তরে ব্যথা
চণ্ডীদাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত, বঙ্গীয় সাহিত্য পরিষৎ দ্বারা ১৩২২ বঙ্গাব্দে (১৯১৫ সাল) প্রকাশিত, শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, ১ম খণ্ড, ১ম শাখা, ২য় পল্লব, শ্রীরাধার পূর্ব্বরাগ, ৩০-পদসংখ্যায়, ২৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
॥ সিন্ধুড়া॥
রাধার কি হৈল অন্তরে বেথা।
বসিয়া বিরলে থাকয়ে একলে
না শুনে কাহারো কথা॥
সদাই ধেয়ানে চাহে মেঘ পানে
না চলে নয়ান-তারা।
বিরতি আহারে রাঙ্গা বাস পরে
যেমন যোগিনী পারা॥
আউলাইয়া বেণী ফুলয়ে গাথনী
দেখয়ে খসাঞা চুলি।
হসিত-বদনে চাহে মেঘ পানে
কি কহে দু হাত তুলি॥
এক দিঠ করি মযূর-ময়ুরী-
কণ্ঠ করে নিরখনে।
চণ্ডীদাস কয় নব পরিচয়
কালিয়া বন্ধুর সনে॥
এই পদটি আনুমানিক সপ্তদশ শতকের মধ্যভাগে, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত এবং ৪৬২ গৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা সম্পাদিত ও প্রকাশিত শ্রীশ্রীগীতচন্দ্রোদয় (পূর্ব্বরাগ) গ্রন্থের, শ্রীশ্রীরাধিকার পূর্ব্বরাগ, দশম আস্বাদ, ১৪৯ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
এই পদটি ১৮৪৯ সালে প্রকাশিত, গৌরমোহন দাস সংকলিত বৈষ্ণব পদাবলী সংকলন “পদকল্পলতিকা”, গ্রন্থের ৪২ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। আমাদের সংগ্রহের গ্রন্থের বেশীটাই প্রায় অপাঠ্য। যথাসম্ভব পাঠোদ্ধার করে এখানে তোলা হলো।
॥ সিন্ধুড়া॥ রাধার কি হইল অন্তরে ব্যথা। বসিয়া বিরলে
থাকয়ে একলে না শুনে কাহার কথা॥ সদাই ধেয়ানে চাহে
মেঘ পানে নাচলে নয়ান তারা। বিরতি আহারে রাঙ্গা বাস
পরে যেমত যোগিনী পারা॥ আলুইয়া বেণী ফুলের গাঁথনি
দেখয়ে খসাইয়া চুলি। হসিত বয়ানে চাহে মেঘপানে কি কহে
দুহাত তুলি॥ এক দিঠি করি ময়ূর ময়ূরী কণ্ঠ করে নিরী-
-ক্ষণে। চণ্ডীদাস কয় নব পরিচয় কালিয়া বন্ধুর সনে॥
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, নায়িকার পূর্ব্বরাগ, ৪-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।
(১) একাকিনী। (২) দৃষ্টি।
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, নায়িকার পৃর্ব্বরাগ, ১১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
(১) একলা, একাকিনী। (২) ধ্যানে। (৩) “বিরতি অন্তরে” - পদকল্পলতিকা। (8) মত; ন্যায়। (৫) “ফুলয়ে গাঁথনি” পাঠও আছে। (৬) চুল। (৭) হাসি মুখে।
এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, শ্রীরাধিকার পূর্ব্বরাগ, সখীর উক্তি, ৩০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
টীকা -
৩ - ধরম কথা --- পাঠান্তর।
৭ - যেমন যোগিনীর পারা --- পাঠান্তর।
৮-৯ - ফুলের গাঁথনি দেখয়ে খসায়ে চুলি --- পাঠান্তর।
১১ - কি চাহে দু'হাত তুলি --- পাঠান্তর। নিজের কেশ, মেধ ও মযুরের কণ্ঠের বর্ণের সহিত শ্রীকৃষ্ণের বর্ণের সাদৃশ্য আছে বলিয়া রাধিকা সেগুলি দেখিতেছেন। রাধিকার এই উদ্ভ্রান্ত ভাব বড়ই কমনীয়।
এই পদটি ১৩৪৮ বঙ্গাব্দে (১৯৪১ খৃষ্টাব্দ) প্রকাশিত, চাঁদপুর ও মেছড়া স্কুলের ভূতপূর্ব্ব হেডমাস্টার মহাশয় হরিলাল চট্টোপাধ্যায় দ্বারা সংগৃহীত ও প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীপদরত্নমালা” ৪র্থ সংস্করণ (১ম সংস্করণ ১৩২৩ বঙ্গাব্দ বা ১৯১৬ খৃষ্টাব্দ) গ্রন্থের, শ্রীরাধিকার পূর্ব্বরাগ, ৭৮ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

রাধার কি হৈল অন্তরে বেথা!
বসিয়া বিরলে থাকয়ে একলে না শুনে কাহার কথা॥ ধ্রু॥
সদাই ধিয়ানে চাহে মেঘপানে না চলে নয়ানতারা।
বিরতি আহারে রাঙ্গা বাস পরে যেমন যোগিনীপারা॥
আউলাইয়া বেণী ফুল যে গাঁথনী দেখয়ে খসাইয়া চুলি।
হসিত বদনে চাহে মেঘপানে কি কহে দুহাত তুলি॥
এক দিঠ করি ময়ূর ময়ূরী- কণ্ঠ করে নিরিখণে।
চণ্ডীদাসে কয় নব পরিচয় কালিয়া বঁধুর সনে॥

রাধার কি হলো অন্তরে ব্যথা !
বসিয়া বিরলে, থাকয়ে একলে (১),
না শুনে কাহার কথা॥
সদাই ধেয়ান, চাহে মেঘপানে,
না চলে নয়নের তারা।
বিরতি আহারে, রাঙ্গা বাস পরে,
যেমন যোগিনী পারা॥
এলাইয়া বেণী, ফুলের গাঁথনি,
দেখয়ে খসায়ে চুলি।
হসিত বয়ানে, চাহে মেঘপানে,
কি কহে দুহাত তুলি॥
এক দিঠ (২) করি, মযুর ময়ুরী,
কণ্ঠ করে নিরীক্ষণে।
চণ্ডীদাস কয়, নব পরিচয়,
কালিয়া বঁধুর সনে॥
রাধার কি হলো অন্তরে ব্যথা !
বসিয়া বিরলে, থাকয়ে একলে (১),
না শুনে কাহার কথা॥
সদাই ধেয়ান, চাহে মেঘপানে,
না চলে নয়নের তারা।
বিরতি আহারে, রাঙ্গা বাস পরে,
যেমন যোগিনী পারা॥
এলাইয়া বেণী, ফুলের গাঁথনি,
দেখয়ে খসায়ে চুলি।
হসিত বয়ানে, চাহে মেঘপানে,
কি কহে দুহাত তুলি॥
এক দিঠ (২) করি, মযুর ময়ুরী,
কণ্ঠ করে নিরীক্ষণে।
চণ্ডীদাস কয়, নব পরিচয়,
কালিয়া বঁধুর সনে॥
(১) একাকিনী। (২) দৃষ্টি।
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, নায়িকার পৃর্ব্বরাগ, ১১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
॥ সিন্ধুড়া॥
রাধার কি হলো অন্তরে ব্যথা !
বসিয়া বিরলে, থাকয়ে একলে (১),
না শুনে কাহার কথা॥
সদাই ধেয়ানে (২), চাহে মেঘপানে,
না চলে নয়নের তারা।
বিরতি আহারে (৩), রাঙ্গা বাস পরে,
যেমন যোগিনী পারা (৪)॥
এলাইয়া বেণী, ফুলের গাঁথনি, (৫)
দেখয়ে খসায়ে চুলি (৬)।
হসিত বয়ানে (৭), চাহে মেঘপানে,
কি কহে দুহাত তুলি॥
একদিঠ (১) করি, মযুর ময়ুরী,
কণ্ঠ করে নিরীক্ষণে।
চণ্ডীদাস কয়, নব পরিচয়,
কালিয়া বঁধুর সনে॥
রাধার কি হলো অন্তরে ব্যথা !
বসিয়া বিরলে, থাকয়ে একলে (১),
না শুনে কাহার কথা॥
সদাই ধেয়ানে (২), চাহে মেঘপানে,
না চলে নয়নের তারা।
বিরতি আহারে (৩), রাঙ্গা বাস পরে,
যেমন যোগিনী পারা (৪)॥
এলাইয়া বেণী, ফুলের গাঁথনি, (৫)
দেখয়ে খসায়ে চুলি (৬)।
হসিত বয়ানে (৭), চাহে মেঘপানে,
কি কহে দুহাত তুলি॥
একদিঠ (১) করি, মযুর ময়ুরী,
কণ্ঠ করে নিরীক্ষণে।
চণ্ডীদাস কয়, নব পরিচয়,
কালিয়া বঁধুর সনে॥
(১) একলা, একাকিনী। (২) ধ্যানে। (৩) “বিরতি অন্তরে” - পদকল্পলতিকা। (8) মত; ন্যায়। (৫) “ফুলয়ে গাঁথনি” পাঠও আছে। (৬) চুল। (৭) হাসি মুখে।
এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, শ্রীরাধিকার পূর্ব্বরাগ, সখীর উক্তি, ৩০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
॥ সিন্ধুড়া॥
আগো রাধার কি হলো অন্তরে ব্যথা।
বসিয়া বিরলে, থাকই একলে
না শুনে কাহার কথা॥৩
সদাই ধেয়ানে চাহে মেঘপানে
না চলে নয়নের তারা।
বিরতি আহারে রাঙ্গা বাস পরে
যেমন যোগিনীর পারা॥৭
এলাইয়া বেণী, খুলয়ে গাঁথনি ৮
দেখয়ে আপন চুলি।৯
হসিত বয়ানে চাহে মেঘ পানে
কি কহে দু’হাত তুলি॥১১
এক দিঠ করি ময়ুর ময়ুরী
কণ্ঠ করে নিরীক্ষণে।
চণ্ডীদাস কয় নব পরিচয়
কালিয়া বঁধুর সনে॥
আগো রাধার কি হলো অন্তরে ব্যথা।
বসিয়া বিরলে, থাকই একলে
না শুনে কাহার কথা॥৩
সদাই ধেয়ানে চাহে মেঘপানে
না চলে নয়নের তারা।
বিরতি আহারে রাঙ্গা বাস পরে
যেমন যোগিনীর পারা॥৭
এলাইয়া বেণী, খুলয়ে গাঁথনি ৮
দেখয়ে আপন চুলি।৯
হসিত বয়ানে চাহে মেঘ পানে
কি কহে দু’হাত তুলি॥১১
এক দিঠ করি ময়ুর ময়ুরী
কণ্ঠ করে নিরীক্ষণে।
চণ্ডীদাস কয় নব পরিচয়
কালিয়া বঁধুর সনে॥
টীকা -
৩ - ধরম কথা --- পাঠান্তর।
৭ - যেমন যোগিনীর পারা --- পাঠান্তর।
৮-৯ - ফুলের গাঁথনি দেখয়ে খসায়ে চুলি --- পাঠান্তর।
১১ - কি চাহে দু'হাত তুলি --- পাঠান্তর। নিজের কেশ, মেধ ও মযুরের কণ্ঠের বর্ণের সহিত শ্রীকৃষ্ণের বর্ণের সাদৃশ্য আছে বলিয়া রাধিকা সেগুলি দেখিতেছেন। রাধিকার এই উদ্ভ্রান্ত ভাব বড়ই কমনীয়।
এই পদটি ১৩৪৮ বঙ্গাব্দে (১৯৪১ খৃষ্টাব্দ) প্রকাশিত, চাঁদপুর ও মেছড়া স্কুলের ভূতপূর্ব্ব হেডমাস্টার মহাশয় হরিলাল চট্টোপাধ্যায় দ্বারা সংগৃহীত ও প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীপদরত্নমালা” ৪র্থ সংস্করণ (১ম সংস্করণ ১৩২৩ বঙ্গাব্দ বা ১৯১৬ খৃষ্টাব্দ) গ্রন্থের, শ্রীরাধিকার পূর্ব্বরাগ, ৭৮ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।
॥ সিন্ধুড়া॥
রাধার কি হৈল অন্তরে ব্যথা।
বসিয়া বিরলে, থাকয়ে একলে
না শুনে কাহার কথা॥
সদাই ধেয়ানে, চাহে মেঘ পানে,
না চলে নয়ন তারা।
বিরতি আহারে, রাঙ্গাবাস পরে,
যেমন যোগিনী পারা॥
এলাইয়া বেণী, ফুলের গাঁথনি,
দেখয়ে খসাঞা চুলি।
হসিত বদনে, চাহে মেঘ পানে,
কি কহে দু’হাত তুলি॥
এক দিঠ করি, ময়ূর ময়ূরী,
কণ্ঠ করে নিরীক্ষণে।
চণ্ডীদাস কয়, নব পরিচয়,
কালিয়া বঁধুর সনে॥
****************************
রাধার কি হৈল অন্তরে ব্যথা।
বসিয়া বিরলে, থাকয়ে একলে
না শুনে কাহার কথা॥
সদাই ধেয়ানে, চাহে মেঘ পানে,
না চলে নয়ন তারা।
বিরতি আহারে, রাঙ্গাবাস পরে,
যেমন যোগিনী পারা॥
এলাইয়া বেণী, ফুলের গাঁথনি,
দেখয়ে খসাঞা চুলি।
হসিত বদনে, চাহে মেঘ পানে,
কি কহে দু’হাত তুলি॥
এক দিঠ করি, ময়ূর ময়ূরী,
কণ্ঠ করে নিরীক্ষণে।
চণ্ডীদাস কয়, নব পরিচয়,
কালিয়া বঁধুর সনে॥
আনন্দিত হৈয়া সবে পোরে শিঙ্গা বেণু
আনন্দিত হয়ে সবে পোরে শিঙ্গা বেণু
চণ্ডীদাস
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, রাই রাখাল, ৩৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
॥ বরাড়ী॥
আনন্দিত হৈয়া সবে পোরে (২) শিঙ্গা বেণু।
পাতাল হইতে উঠে নব লক্ষ ধেনু॥
চৌদিকে ধেনুর পাল হাম্বা হান্বা করে।
তা দেখিয়া আনন্দিত সবার অন্তরে॥
ইন্দ্র আইল ঐরাবতে দেখয়ে নয়নে।
হংস বাহনে ব্রহ্মা আনন্দিত মনে॥
বৃষভ বাহনে শিব বলে ভালি ভালি।
মুখ বাদ্য করে নাচে দিয়া করতালি॥
চণ্ডীদাসের মনে আন নাহি ভায়।
দেখিয়া সবার রূপ নয়ান জুড়ায়॥
(২) নিনাদ করে।
এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, গোষ্ঠ লীলা, ৯৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
এই পদটি ১৩৪৮ বঙ্গাব্দে (১৯৪১ খৃষ্টাব্দ) প্রকাশিত, চাঁদপুর ও মেছড়া স্কুলের ভূতপূর্ব্ব হেডমাস্টার মহাশয় হরিলাল চট্টোপাধ্যায় দ্বারা সংগৃহীত ও প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীপদরত্নমালা” ৪র্থ সংস্করণ (১ম সংস্করণ ১৩২৩ বঙ্গাব্দ বা ১৯১৬ খৃষ্টাব্দ) গ্রন্থের, দেবগোষ্ঠ, রাই-রাখাল, ২৮৪ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

রাই রাখাল
॥ বড়ারি॥
আনন্দিত হয়ে সবে পোরে শিঙ্গা বেণু।
পাতাল হইতে উঠে নব লক্ষ ধেনু॥
চৌদিকে ধেনুর পাল হাম্বা হান্বা করে।
তা দেখিয়া আনন্দিত সবার অন্তরে॥
ইন্দ্র আইল ঐরাবতে দেখয়ে নয়নে।
হংসবাহনে ব্রহ্মা আনন্দিত মনে॥
বৃষভবাহনে শিব বলে ভালি ভালি।
মুখে বাদ্য করে নাচে দিয়া করতালি॥
চণ্ডীদাসের মনে আন নাহি ভায়। ৯
দেখিয়া সবার রূপ নয়ান জুড়ায়॥
৯। ভায়---হয়।

আনন্দিত হৈয়া সবে পোরে শিঙ্গা বেণু।
পাতাল হইতে উঠে নব লক্ষ ধেনু॥
চৌদিকে ধেনুর পাল হাম্বা হান্বা করে।
তা দেখিয়া আনন্দিত সবার অন্তরে॥
ইন্দ্র আইল ঐরাবতে দেখয়ে নয়ানে।
হংস বাহনে ব্রহ্মা আনন্দিত মনে॥
বৃষভ বাহনে শিব বলে ভালি ভালি।
মুখ বাদ্য করে নাচে দিয়া করতালি॥
চণ্ডীদাসের মনে আন নাহি ভায়।
দেখিয়া সবার রূপ নয়ন জুড়ায়॥
****************************
আনন্দিত হৈয়া সবে পোরে শিঙ্গা বেণু।
পাতাল হইতে উঠে নব লক্ষ ধেনু॥
চৌদিকে ধেনুর পাল হাম্বা হান্বা করে।
তা দেখিয়া আনন্দিত সবার অন্তরে॥
ইন্দ্র আইল ঐরাবতে দেখয়ে নয়ানে।
হংস বাহনে ব্রহ্মা আনন্দিত মনে॥
বৃষভ বাহনে শিব বলে ভালি ভালি।
মুখ বাদ্য করে নাচে দিয়া করতালি॥
চণ্ডীদাসের মনে আন নাহি ভায়।
দেখিয়া সবার রূপ নয়ন জুড়ায়॥
আজু কেগো মুরলী বাজায়
চণ্ডীদাস
এই পদটি ১৮৪৯ সালে প্রকাশিত, গৌরমোহন দাস সংকলিত বৈষ্ণব পদাবলী সংকলন “পদকল্পলতিকা”, গ্রন্থের ৬১ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। আমাদের সংগ্রহের গ্রন্থের বেশীটাই প্রায় অপাঠ্য। যথাসম্ভব পাঠোদ্ধার করে এখানে তোলা হলো। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
॥ বেহাগ॥ আজু কেগো মুরলী বাজায়। এত কভু নহে
শ্যাম রায়॥ ইহার গৌর বরণে করে আল। চূড়াটি বান্ধিয়া
কেবা দিল॥ তাহার ইন্দ্র নীলকান্তি তনু। এত নহে নন্দসুত
কানু॥ ইহার রূপ দেখি নবীন আকৃতি। নটবর বেশ পাইল
কতি॥ বনমালা গলে দোলে ভাল। এনা বেশ কোন দেশে
ছিল॥ কে বনাইল হেন রূপ খানি। ইহার বামে দেখি
চিকণ বরণী॥ নীল উয়লি নীলমণি। হবে বুঝি ইহার
সুন্দরী॥ সখীগণ করে ঠারাঠারী। কুঞ্জে ছিল কানু কমলিনী।
কোথা গেল কিছুই না জানি॥ আজু কেনে দেখি বিপরীত।
হবে বুঝি দোহার চরিত॥ চণ্ডীদাস মনে মনে হাসে। এরূপ
হইবে কোন দেশে॥
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, সম্ভোগ মিলন, ২৫-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।
চণ্ডীদাস
এই পদটি ১৮৪৯ সালে প্রকাশিত, গৌরমোহন দাস সংকলিত বৈষ্ণব পদাবলী সংকলন “পদকল্পলতিকা”, গ্রন্থের ৬১ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। আমাদের সংগ্রহের গ্রন্থের বেশীটাই প্রায় অপাঠ্য। যথাসম্ভব পাঠোদ্ধার করে এখানে তোলা হলো। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
॥ বেহাগ॥ আজু কেগো মুরলী বাজায়। এত কভু নহে
শ্যাম রায়॥ ইহার গৌর বরণে করে আল। চূড়াটি বান্ধিয়া
কেবা দিল॥ তাহার ইন্দ্র নীলকান্তি তনু। এত নহে নন্দসুত
কানু॥ ইহার রূপ দেখি নবীন আকৃতি। নটবর বেশ পাইল
কতি॥ বনমালা গলে দোলে ভাল। এনা বেশ কোন দেশে
ছিল॥ কে বনাইল হেন রূপ খানি। ইহার বামে দেখি
চিকণ বরণী॥ নীল উয়লি নীলমণি। হবে বুঝি ইহার
সুন্দরী॥ সখীগণ করে ঠারাঠারী। কুঞ্জে ছিল কানু কমলিনী।
কোথা গেল কিছুই না জানি॥ আজু কেনে দেখি বিপরীত।
হবে বুঝি দোহার চরিত॥ চণ্ডীদাস মনে মনে হাসে। এরূপ
হইবে কোন দেশে॥
॥ বেহাগ॥
আজু কেগো মুরলী বাজায়।
এত কভু নহে শ্যাম রায়॥
ইহার গৌর বরণে করে আলো।
চূড়াটী বাঁধিয়া কেবা দিল॥
তাহার ইন্দ্রনীল কান্তি তনু।
এত নহে নন্দসুত কানু॥
ইহার রূপ দেখি নবীন আকৃতি।
নটবর বেশ পাইল কথি॥
বনমালা গলে দোলে ভাল।
এ না বেশ কোন্ দেশে ছিল?
কে বনাইল হেন রূপ খানি!
ইহার বামে দেখি চিকণ বরণী॥
নীল উজলি নীলমণি।
হবে বুঝি ইহার সুন্দরী॥
সখীগণ করে ঠারা ঠারি।
কুঞ্জে ছিল কানু কমলিনী।
কোথায় গেল কিছুই না জানি॥
আজু কেন দেখি বিপরীত।
হবে বুঝি দোঁহার চরিত॥
চণ্ডীদাস মনে মনে হাসে।
এরূপ হইবে কোন্ দেশে?
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, শ্রীগৌরচন্দ্র, ২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। এই পদটী ভাবসম্মিলনে সন্নিবেশিত হয়েছিল।
আজু কেগো মুরলী বাজায়।
এত কভু নহে শ্যাম রায়॥
ইহার গৌর বরণে করে আলো।
চূড়াটী বাঁধিয়া কেবা দিল॥
তাহার ইন্দ্রনীল কান্তি তনু।
এত নহে নন্দসুত কানু॥
ইহার রূপ দেখি নবীন আকৃতি।
নটবর বেশ পাইল কথি॥
বনমালা গলে দোলে ভাল।
এ না বেশ কোন্ দেশে ছিল?
কে বনাইল হেন রূপ খানি!
ইহার বামে দেখি চিকণ বরণী॥
নীল উজলি নীলমণি।
হবে বুঝি ইহার সুন্দরী॥
সখীগণ করে ঠারা ঠারি।
কুঞ্জে ছিল কানু কমলিনী।
কোথায় গেল কিছুই না জানি॥
আজু কেন দেখি বিপরীত।
হবে বুঝি দোঁহার চরিত॥
চণ্ডীদাস মনে মনে হাসে।
এরূপ হইবে কোন্ দেশে?
॥ বেহাগ॥
আজু কেগো মুরলী বাজায়।
এত কভু নহে শ্যাম রায়॥
ইহার গৌর বরণে করে আলো।
চূড়াটী বাঁধিয়া কেবা দিল॥
তাহার ইন্দ্র-নীল কান্তি তনু।
এত নহে নন্দ সুত কানু॥
ইহার রূপ দেখি নবীন আকৃতি।
নটবর বেশ পাইল কথি (১)॥
বনমালা গলে দোলে ভাল।
এনা (২) বেশ কোন্ দেশে ছিল॥
কে বনাইল হেন রূপ খানি।
ইহার বামে দেখি চিকণ বরণী॥
নীল উজলি (৩) নীলমণি।
হবে বুঝি ইহার সুন্দরী॥
সখীগণ করে ঠারা ঠারি।
কুঞ্জে ছিল কানু কমলিনী (৪)।
কোথায় গেল কিছুই না জানি॥
আজু কেন দেখি বিপরীত।
হবে বুঝি দোঁহার চরিত॥
চণ্ডীদাস মনে মনে হাসে।
এরূপ হইবে কোন্ দেশে?@
@ ইহা সম্ভোগ মিলনের পদ।
(১) কোথায়। (২) এমন। (৩) উজ্জ্বল। (৪) শ্রীরাধিকা।

আপন বসন ঘুচায়ে তখন
আপন বরণ ঘুচান তখন
চণ্ডীদাস
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, শ্রীকৃষ্ণের স্বয়ং দৌত্য, ১৬-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
৪। “চিকিৎসক সাজে।” উপরিউক্ত পাঠগুলি হস্তলিখিত গ্রন্থে দৃষ্ট হয়।
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, শ্রীকৃষ্ণের স্বয়ং দৌত্য, ৬০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, শ্রীকৃষ্ণের স্বয়ং দৌত্য, ৪৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
৮ - ঘুচাইয়া লাজে --- রাধার লজ্জা ঘুচাইয়া।
১৪-১৫ - পিরিতের জ্বরে জ্বরেছে ইহারে
পরাণ রহে কিনা রয়। -- পাঠান্তর।
১৬ - রটে --- কহে।

॥ ভাটিয়ারী॥
আপন বসন (১) ঘুচায়ে তখন,
লেপয়ে কেশেতে (২) মাটী।
তবল্লক (৩) ছাঁদে, বসন পিঁধে,
সঙ্গে চলয়ে হাঁটি॥
মনোহর ঝুলি কাঁধে।
তাহার ভিতর, শিকড় নিকর,
যতন করিয়া বাঁধে॥
ঘুচাইয়া লাজে, চিকিচ্ছার কাজে, (৪)
বসিলা রোগীর কাছে।
ঘুচায়ে বসন, নিরখে বদন,
(বলে) “রোগ যে ইহার আছে॥”
বামহাত ধরি, অঙ্গুলি মোড়ি,
দেখে ধাতু কিবা বয়।
“পিরিতের জ্বরে, জ্বরেছে ইহারে,
পরাণ রহে কি না রয়॥”
হাসিয়া নাগরী, উঠি অঙ্গ মোড়ি,
“ভাল যে কহিলা বটে।
বল কি খাইলে, হইবে সবলে,
বেয়াধি কেমনে ছুটে॥”
“ঔষধ যে হয়, মনে করি ভয়,
এখনি খাওয়ায়ে যেতেম।
ভাল যে হইত, জ্বর যে যাইত,
যদি সে সময় পেতেম॥”
তখন নাগরী, বুঝিলা চাতুরী,
টীট নাগর রাজ।
বাশুলী নিকটে, চণ্ডীদাস রটে,
এমন কাহার কাজ?
১। বরণ। ২। কেশর। ৩। তকল্লুবী।আপন বসন (১) ঘুচায়ে তখন,

লেপয়ে কেশেতে মাটী।
তবল্লক (২) ছাঁদে, বসন পিঁধে,
সঙ্গে চলয়ে হাঁটি॥
মনোহর ঝুলি কাঁধে।
তাহার ভিতর, শিকড় নিকর (৩),
যতন করিয়া বাঁধে॥
ঘুচাইয়া লাজে, চিকিচ্ছার কাজে,
বসিলা রোগীর কাছে।
ঘুচায়ে বসন, নিরখে বদন,
(বলে) “রোগ যে ইহার আছে॥”
বাম হাত ধরি, অঙ্গুলি মোড়ি,
দেখে ধাতু কিবা বয়।
“পিরিতের জ্বরে (৪), জ্বরেছে ইহারে,
পরাণ রহে কি না রয়।”
হাসিয়া নাগরী, উঠি অঙ্গ মোড়ি,
“ভাল যে কহিলা বটে।
বল কি খাইলে, হইবে সবলে,
বেয়াধি কেমনে ছুটে॥”
“ঔষধ যে হয়, মনে করি ভয়,
এখনি খাওয়ায়ে যেতেম।
ভাল যে হইত, জ্বর যে যাইত,
যদি সে সময় পেতেম।”
তখন নাগরী, বুঝিলা চাতুরী,
টীট নাগররাজ।
বাশুলী নিকটে, চণ্ডীদাস রটে,
এমন কাহার কাজ॥
(১) “বরণ” - পাঠন্তর। (২) তকল্লুবী। (৩) রাশি। (৪) “বিষে” - পাঠান্তর প, ক, ত (পদকল্পতরু)।
আপন বসন (১) ঘুচায়ে তখন,
লেপয়ে কেশেতে মাটী।
তবল্লক (২) ছাঁদে, বসন পিঁধে,
সঙ্গে চলয়ে হাঁটি॥
মনোহর ঝুলি কাঁধে।
তাহার ভিতর, শিকড় নিকর (৩),
যতন করিয়া বাঁধে॥
ঘুচাইয়া লাজে, চিকিচ্ছার কাজে,
বসিলা রোগীর কাছে।
ঘুচায়ে বসন, নিরখে বদন,
(বলে) “রোগ যে ইহার আছে॥”
বাম হাত ধরি, অঙ্গুলি মোড়ি,
দেখে ধাতু কিবা বয়।
“পিরিতের জ্বরে (৪), জ্বরেছে ইহারে,
পরাণ রহে কি না রয়।”
হাসিয়া নাগরী, উঠি অঙ্গ মোড়ি,
“ভাল যে কহিলা বটে।
বল কি খাইলে, হইবে সবলে,
বেয়াধি কেমনে ছুটে॥”
“ঔষধ যে হয়, মনে করি ভয়,
এখনি খাওয়ায়ে যেতেম।
ভাল যে হইত, জ্বর যে যাইত,
যদি সে সময় পেতেম।”
তখন নাগরী, বুঝিলা চাতুরী,
টীট নাগররাজ।
বাশুলী নিকটে, চণ্ডীদাস রটে,
এমন কাহার কাজ॥
এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, শ্রীকৃষ্ণের স্বয়ং দৌত্য, ৪৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
চিকিৎসক-রূপে
॥ ভাটিয়ারী॥
আপন বরণ ঘুচান তখন
লেপেন কেশেতে মাটী।
তকল্লবি ছাঁদে বসন পিঁধে
রঙ্গে যে চলয়ে হাঁটি॥
মনোহর ঝুলি কাঁধে।
তাহার ভিতর শিকড়-মিকড়
যতন করিয়া বাঁধে॥
ঘুচাইয়া লাজে চিকিৎসক-সাজে
বসিলা রোগীর কাছে।
ঘুচায়ে বসন নিরখে বদন
“রোগ যে ইহার আছে॥”
বাম হাত ধরি অঙ্গুলি মোড়ি
দেখে ধাতু কিবা বয়।
“পিরিতের রসে জারিয়াছে বিষে
পরাণ রহে কি না রয়।”
হাসিয়া নাগরী উঠি অঙ্গ মোড়ি
“ভাল যে কহিলা বটে।
বল কি খাইলে হইবে সবলে
বেয়াধি কিসে বা টুটে॥”
“ঔষধ যে হয় মনে করি ভয়
এখনি খাওয়াইয়ে যেতেম।
ভাল সে হইত জ্বর যে যাইত
সময় যদি সে পেতাম।”
তখন নাগরী বুঝিল চাতুরী
টীট নাগররাজ।
বাশুলী নিকটে চণ্ডীদাস রটে
এমন কাহার কাজ॥
৩ - তকল্পবি অর্থে চলিত ভাষায় চাতুরী, এখানে বোধ হয় কৌশলময়।
[ কথাটি উর্দু “তকল্লুফ” থেকে এসেছে, যার মানে - শিষ্টাচার, লৌকিকতা, ভদ্রতা করা ইত্যাদি।---মিলনসাগর॥ ]॥ ভাটিয়ারী॥
আপন বরণ ঘুচান তখন
লেপেন কেশেতে মাটী।
তকল্লবি ছাঁদে বসন পিঁধে
রঙ্গে যে চলয়ে হাঁটি॥
মনোহর ঝুলি কাঁধে।
তাহার ভিতর শিকড়-মিকড়
যতন করিয়া বাঁধে॥
ঘুচাইয়া লাজে চিকিৎসক-সাজে
বসিলা রোগীর কাছে।
ঘুচায়ে বসন নিরখে বদন
“রোগ যে ইহার আছে॥”
বাম হাত ধরি অঙ্গুলি মোড়ি
দেখে ধাতু কিবা বয়।
“পিরিতের রসে জারিয়াছে বিষে
পরাণ রহে কি না রয়।”
হাসিয়া নাগরী উঠি অঙ্গ মোড়ি
“ভাল যে কহিলা বটে।
বল কি খাইলে হইবে সবলে
বেয়াধি কিসে বা টুটে॥”
“ঔষধ যে হয় মনে করি ভয়
এখনি খাওয়াইয়ে যেতেম।
ভাল সে হইত জ্বর যে যাইত
সময় যদি সে পেতাম।”
তখন নাগরী বুঝিল চাতুরী
টীট নাগররাজ।
বাশুলী নিকটে চণ্ডীদাস রটে
এমন কাহার কাজ॥
৮ - ঘুচাইয়া লাজে --- রাধার লজ্জা ঘুচাইয়া।
১৪-১৫ - পিরিতের জ্বরে জ্বরেছে ইহারে
পরাণ রহে কিনা রয়। -- পাঠান্তর।
১৬ - রটে --- কহে।
****************************
ইহার বিস্তার ভাগবতে আছে
চণ্ডীদাস
এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, গোষ্ঠ লীলা, ৮২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

ধেনুবৎস শিশু হরণ
॥ কানড়া॥
ইহার বিস্তার ভাগবতে আছে
কহিয়ে একটি বাণী।
যে যে অগোচর গোচর না হয়
কি হেতু ইহার শুনি॥
মধুর মধুর এক পথ আছে
গন্ধ আমোদিত তায়।
পদ্ম বিকসিত এ মহীমণ্ডল
একহি একাদশ কায়॥
তার রন্ধ্রে চৌদ্দ ব্রহ্মাণ্ড ভেদিয়া
উঠিল কোন বা খানে।
পুনঃ এক রন্ধ্রে কোটী কোটী মৃগ
গতায়াত নাহি জানে।
এক রন্ধ্রে * * * আর নাহি তার
বেণিত আঁধারে মানি।
কোন কোন খানে তার এক ফুটে
ব্রহ্ম গতায়াত জানি॥
এক রন্ধ্রে পুনঃ শত কোটী যুত
বিংশতি কলার ফুটে।
তার তিন কলা * * * * * *
সহস্র পূরিত উঠে॥
তার শত কলা কলার অংশ
কিছু সে জানিয়াছে।
চণ্ডীদাস বলে বেহুবে হুকুম
এক রন্ধ্র তার আছে।
এরূপ পদ অনেক আছে। এগুলির টীকা করিতে আমার সাহস হয় নাই। ---নীলরতন মুখোপাধ্যায়॥
॥ কানড়া॥
ইহার বিস্তার ভাগবতে আছে
কহিয়ে একটি বাণী।
যে যে অগোচর গোচর না হয়
কি হেতু ইহার শুনি॥
মধুর মধুর এক পথ আছে
গন্ধ আমোদিত তায়।
পদ্ম বিকসিত এ মহীমণ্ডল
একহি একাদশ কায়॥
তার রন্ধ্রে চৌদ্দ ব্রহ্মাণ্ড ভেদিয়া
উঠিল কোন বা খানে।
পুনঃ এক রন্ধ্রে কোটী কোটী মৃগ
গতায়াত নাহি জানে।
এক রন্ধ্রে * * * আর নাহি তার
বেণিত আঁধারে মানি।
কোন কোন খানে তার এক ফুটে
ব্রহ্ম গতায়াত জানি॥
এক রন্ধ্রে পুনঃ শত কোটী যুত
বিংশতি কলার ফুটে।
তার তিন কলা * * * * * *
সহস্র পূরিত উঠে॥
তার শত কলা কলার অংশ
কিছু সে জানিয়াছে।
চণ্ডীদাস বলে বেহুবে হুকুম
এক রন্ধ্র তার আছে।
****************************
ইক্ষু রোপিনু গাছ যে হইল
চণ্ডীদাস
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, অনুরাগ---সখী সম্বোধনে, ১৬৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, আক্ষেপানুরাগ, ১৪৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
৬। চাকিনু---আস্বাদ করিলাম।
৭। মুড়---মস্তক।
১১। সীট---অসার পদার্থ।

॥ ধানশী॥
ইক্ষু রোপিনু, গাছ যে হইল,
নিঙ্গাড়িতে রসময়।
কানুর পিরীতি, বাহিরে সরল,
অন্তরে গরল হয়॥
সই কে বলে ইক্ষুরস গুড়!
পরের বচনে, চাকিনু বদনে,
খাইনু আপন মুড় (১)॥
চাকিতে চাকিতে, লাগিল জিহ্বাতে
পহিলে লাগিল মীঠ (২)।
মোদক আনিয়া, ভিয়াঁন করিয়া,
এবে সে লাগিল সীঠ (৩)॥
মশল্লা (৪) আনিনু, আগুনে চড়ানু,
বিছুরিনু আপন ভাব।
কানুর পিরীতি, বুঝিনু এমতি,
কলঙ্ক হইল লাভ॥
আপন করমে, বুঝিনু মরমে,
বস্তুর নাহিক দোষ।
চণ্ডীদাস কহে, পিরীতি করিয়া,
কেবা পাইল কোথা যশ?
(১) মাথা। (২) মিষ্ট। (৩) সার বিহীন দ্রব্য। (৪) মসলা।

সখী-সম্বোধনে
॥ ধানশী॥
ইক্ষু রোপিনু গাছ যে হইল
নিঙ্গাড়িতে রসময়।
কানুর পীরিতি বাহিরে সরল
অন্তরে গরল হয়॥
সই, কে বলে মিঠা ইক্ষু গুড়। ৫
পরের বচনে চাকিনু বদনে ৬
খাইনু আপন মুড়॥ ৭
চাকিতে চাকিতে লাগিল জিহ্বাতে
পহিলে লাগিল মিঠ।
মোদক আনিয়া ভিয়ান করিয়া
এবে সে লাগিল সীট॥ ১১
মশল্লা আনিনু আগুনে চড়ানু
বিছুরিনু আপন ভাব।
কানুর পীরিতি বুঝিনু এমতি
কলঙ্ক হইল লাভ॥
আপন করমে বুঝিনু মরমে
বস্তুর নাহিক দোষ।
চণ্ডীদাস কহে পীরিতি করিয়া
কেবা কোথা পাইল যশ॥
৫। সই, কে খলে ইচ্ছুরস গুড়---পাঠান্তর।॥ ধানশী॥
ইক্ষু রোপিনু গাছ যে হইল
নিঙ্গাড়িতে রসময়।
কানুর পীরিতি বাহিরে সরল
অন্তরে গরল হয়॥
সই, কে বলে মিঠা ইক্ষু গুড়। ৫
পরের বচনে চাকিনু বদনে ৬
খাইনু আপন মুড়॥ ৭
চাকিতে চাকিতে লাগিল জিহ্বাতে
পহিলে লাগিল মিঠ।
মোদক আনিয়া ভিয়ান করিয়া
এবে সে লাগিল সীট॥ ১১
মশল্লা আনিনু আগুনে চড়ানু
বিছুরিনু আপন ভাব।
কানুর পীরিতি বুঝিনু এমতি
কলঙ্ক হইল লাভ॥
আপন করমে বুঝিনু মরমে
বস্তুর নাহিক দোষ।
চণ্ডীদাস কহে পীরিতি করিয়া
কেবা কোথা পাইল যশ॥
৬। চাকিনু---আস্বাদ করিলাম।
৭। মুড়---মস্তক।
১১। সীট---অসার পদার্থ।
****************************