চণ্ডীদাসের বৈষ্ণব পদাবলী
হাম সে অবলা অখলহৃদয়া
হাম সে অবলা হৃদয় অখলা
চণ্ডীদাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত, বঙ্গীয় সাহিত্য পরিষৎ দ্বারা ১৩২২ বঙ্গাব্দে বা ১৯১৫ সালে প্রকাশিত, শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, ১ম খণ্ড, ১ম শাখা, ৭ম পল্লব, শ্রীরাধার পূর্ব্বরাগ --- সবিস্তার, ১০১-পৃষ্ঠায়, ১৪৩-পদসংখ্যায়, এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
১। ইহা প-র-সা পুথির ১৩০ ও প-র পুথির ৩।৮ সংখ্যাক পদ। তিরোতা স্থলে সুহই প-র।
২। হাম স্থলে আমি প-র-সা, প-র।
৩। পটেত লিখিয়া স্থলে লিখি চিত্রপটে প-র।
৪। বাড়ব-আনল স্থলে বড়বা-আনল ক, প-র ; গড়ের আনল প-র-সা।
৫। সুমধুর স্থলে সে মধুর গ, চ।
৬। সে হেন স্থলে সে নহে ক---চ, প-র-সা।
টীকা ---
১১-১৫। “নিজ পরিজন” ইত্যাদি। (আমার) নিজের পরিজন --- তাহার ন্যায় আপনার (লোকের) কথায় বিশ্বাস করিয়া, তাহার অর্থাৎ সেই চিত্রের দিকে চাহিতে (ঐ রূপ) প্রাণে প্রবেশ করিল ; (এখন) আমি হৃদয় ফাটিয়া মরিতেছি।
“সে নহে” পাঠ গ্রহণ করিলে, ইহার অর্থ এই হয়,--- ‘(আমার) নিজের (যে) পরিজন, (সে) আপনার নহে অর্থাৎ সে আমার হিতকারী নহে ; তাহার বাক্যে বিশ্বাস করিয়া’ ইত্যাদি। এইরূপ অর্থ সুসঙ্গত নহে এবং দূরান্বয়-দোষ ঘটে ; সুতরাং প-র পুথির পাঠই সমীচীন বোধে মূলে গৃহীত হইয়াছে।
এই ই পদটি আনুমানিক সপ্তদশ শতকের মধ্যভাগে, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত এবং ৪৬২ গৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা সম্পাদিত ও প্রকাশিত শ্রীশ্রীগীতচন্দ্রোদয় (পূর্ব্বরাগ) গ্রন্থের, শ্রীশ্রীরাধিকার পূর্ব্বরাগ, পঞ্চবিংশ আস্বাদ, ১৯২ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
(৩) শ্রীরাধিকার অষ্টসখীর মধ্যে দ্বিতীয়া সথী।
“দ্বিতীয়া বিশাখা ললিতার সম গুণে। প্রিয়সখী সম রয় জন্ম এক গ্রামে॥
* * * * । * * * ॥
দূত কর্ম্মে পণ্ডিতা সন্ধিতে বুদ্ধিমান। চতুষ্টয় জ্ঞাতা ভেদ দণ্ড সামদান॥
পত্রাবলী রচনায়-বাদ্য-নৃত্য-গীতে। * * * ॥
বেণী বেশ রচনায় সূচী কর্ম্ম আদি। সূর্য্য-পূজা সামগ্রীর আবিষ্কারে সুধী॥
শ্রীরাধিকা মনোবৃত্তি কহিতে আনন্দ। গলাগলি দোঁহে কৃষ্ণ কথায় প্রবন্ধ॥
* * * * । * * * ॥”
---ভক্তমাল।
(৪) নিক্ষেপ করিয়া।
(৫) ফাটিয়া।
(৬) বৃষভানু রাজার কন্যা – রাধা।
এই পদটি ১৯০০ খৃষ্টাব্দে প্রকাশিত, হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ”, ১ম খণ্ড, নায়িকার পূর্ব্বরাগ, ৪৭-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।
১। এমন অন্তরঙ্গ মরমীর কথায় বিশ্বাস করিয়া এখন বুক ফাটিয়া মরিতেছি।
এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, শ্রীরাধিকার পূর্ব্বরাগ, সখীর উক্তি, ৩৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
৭ - ডারিয়া --- ফেলাইয়া।
এই পদটি চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দ্বারা তাঁর সারা জীবন ধরে, আনুমানিক ১৮৮০ সাল পর্যন্ত সংগৃহীত ও সংকলিত এবং তাঁর মৃত্যুর প্রায় ৫০ বছর পরে তাঁর পুত্র রাজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দ্বারা ১৯২২ সালে প্রকাশিত বৈষ্ণব পদাবলী সংকলন "শ্রীশ্রীপদামৃতসিন্ধু", শ্রীরাধার পূর্ব্বরাগ এর ১৫৪-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

দর্শন --- চিত্রপটে যথা।
॥ তিরোতা॥১
হাম২ সে অবলা হৃদয় অখলা
ভাল মন্দ নাহি জানি।
বিরলে বসিয়া পটেতে লিখিয়া৩
বিশাখা দেখাল আনি॥
হরি হরি এমন কেন বা হৈল!
বিষম বাড়ব- আনল৪ মাঝারে
আমারে ডারিয়া দিল॥ ধ্রু॥
বয়সে কিশোর বেশ মনোহর
অতি সুমধুর৫ রূপ।
নয়ন-যুগল করয়ে শীতল
বড়ই রসের কূপ॥
নিজ পরিজন সে হেন৬ আপন
বচনে বিশ্বাস করি।
চাহিতে তা পানে পশিল পরাণে
বুক বিদরিয়া মরি॥
চাহি ছাড়াইতে ছাড়া নহে চিতে
এখন করিব কি।
কহে চণ্ডীদাসে শ্যাম-নব-রসে
ঠেকিলা রাজার ঝি॥
পাঠান্তর ---॥ তিরোতা॥১

॥ তিরোতিয়া ধানশী॥
হাম সে অবলা অখলহৃদয়া ভালমন্দ নাহি জানি।
বিরলে বসিয়া পটে ত লিখিয়া বিশাখা দেখাইলে আনি॥
হরি হরি এমন কেন বা হইল।
বিষম আনল গড়ের মাঝারে আমারে ডারিয়া দিল॥ ধ্রু॥
বয়েস কিশোর বেশ মনোহর অতি সুমধুর রূপ।
নয়ন যুগল করয়ে শীতল বড়ই রসের কূপ॥
নিজ পরিজন সে নহে আপন বচনে বিশ্বাস করি।
চাহিতে তা পানে পশিল পরাণে বুক বিদরিয়া মরি॥
চাহি ছাড়াইতে ছাড়া নহে চিতে এখন করিব কি।
কহে চণ্ডীদাসে শ্যাম নব-রসে ঠেকিলে রাজার ঝি॥
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, নায়িকার পৃর্ব্বরাগ, ৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
হাম সে অবলা অখলহৃদয়া ভালমন্দ নাহি জানি।
বিরলে বসিয়া পটে ত লিখিয়া বিশাখা দেখাইলে আনি॥
হরি হরি এমন কেন বা হইল।
বিষম আনল গড়ের মাঝারে আমারে ডারিয়া দিল॥ ধ্রু॥
বয়েস কিশোর বেশ মনোহর অতি সুমধুর রূপ।
নয়ন যুগল করয়ে শীতল বড়ই রসের কূপ॥
নিজ পরিজন সে নহে আপন বচনে বিশ্বাস করি।
চাহিতে তা পানে পশিল পরাণে বুক বিদরিয়া মরি॥
চাহি ছাড়াইতে ছাড়া নহে চিতে এখন করিব কি।
কহে চণ্ডীদাসে শ্যাম নব-রসে ঠেকিলে রাজার ঝি॥
॥ তিরোতা॥
(চিত্রপট দর্শন)
হাম (১) সে অবলা, হৃদয় অখলা (২),
ভাল মন্দ নাহি জানি।
বিরলে বসিয়া, পটেতে লিখিয়া,
বিশাখা (৩) দেখাল আনি॥
হরি হরি এমন কেন বা হলো!
বিষম বাড়বা অনল মাঝারে,
আমারে ডারিয়া (৪) দিল।
বয়সে কিশোর, রূপ মনোহর,
অতি সুমধুর রূপ।
নয়ন যুগল, করয়ে শীতল,
বড়ই রসের কূপ॥
নিজ পরিজন, সে নহে আপন,
বচনে বিশ্বাস করি।
চাহিতে তা পানে, পশিল পরাণে,
বুক বিদরিয়া (৫) মরি॥
চাহি ছাড়াইতে, ছাড়া নহে চিতে,
এখন করিব কি?
কহে চণ্ডীদাসে, শ্যাম নব রসে,
ঠেকিলা রাজার ঝি (৬)॥
(১) আমি। হিন্দী -- আমরা। (২) সরলা। (চিত্রপট দর্শন)
হাম (১) সে অবলা, হৃদয় অখলা (২),
ভাল মন্দ নাহি জানি।
বিরলে বসিয়া, পটেতে লিখিয়া,
বিশাখা (৩) দেখাল আনি॥
হরি হরি এমন কেন বা হলো!
বিষম বাড়বা অনল মাঝারে,
আমারে ডারিয়া (৪) দিল।
বয়সে কিশোর, রূপ মনোহর,
অতি সুমধুর রূপ।
নয়ন যুগল, করয়ে শীতল,
বড়ই রসের কূপ॥
নিজ পরিজন, সে নহে আপন,
বচনে বিশ্বাস করি।
চাহিতে তা পানে, পশিল পরাণে,
বুক বিদরিয়া (৫) মরি॥
চাহি ছাড়াইতে, ছাড়া নহে চিতে,
এখন করিব কি?
কহে চণ্ডীদাসে, শ্যাম নব রসে,
ঠেকিলা রাজার ঝি (৬)॥
(৩) শ্রীরাধিকার অষ্টসখীর মধ্যে দ্বিতীয়া সথী।
“দ্বিতীয়া বিশাখা ললিতার সম গুণে। প্রিয়সখী সম রয় জন্ম এক গ্রামে॥
* * * * । * * * ॥
দূত কর্ম্মে পণ্ডিতা সন্ধিতে বুদ্ধিমান। চতুষ্টয় জ্ঞাতা ভেদ দণ্ড সামদান॥
পত্রাবলী রচনায়-বাদ্য-নৃত্য-গীতে। * * * ॥
বেণী বেশ রচনায় সূচী কর্ম্ম আদি। সূর্য্য-পূজা সামগ্রীর আবিষ্কারে সুধী॥
শ্রীরাধিকা মনোবৃত্তি কহিতে আনন্দ। গলাগলি দোঁহে কৃষ্ণ কথায় প্রবন্ধ॥
* * * * । * * * ॥”
---ভক্তমাল।
(৪) নিক্ষেপ করিয়া।
(৫) ফাটিয়া।
(৬) বৃষভানু রাজার কন্যা – রাধা।
এই পদটি ১৯০০ খৃষ্টাব্দে প্রকাশিত, হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ”, ১ম খণ্ড, নায়িকার পূর্ব্বরাগ, ৪৭-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।
॥ তিরোতা॥
চিত্রদর্শন
হাম সে অবলা, হৃদয় অখলা, ভাল
মন্দ নাহি জানি। বিরলে বসিয়া, পটেতে
লিখিয়া, বিশাখা দেখাল আনি॥ হরি হরি
এমন কেন বা হলো। বিষম বাড়বা,
অনল মাঝারে, আমারে ডারিয়া দিল॥
বয়সে কিশোর, রূপ মনোহর, অতি সুমধুর
রূপ। নয়নযুগল, করয়ে শীতল, বড়ই
রসের কূপ॥ নিজ পরিজন, সে নহে
আপন, বচনে বিশ্বাস করি। চাহিতে তা
পানে, পশিল পরাণে, বুক বিদরিয়া মরি॥
চাহি ছাড়াইতে, ছাড়া নহে চিতে, এখন
করিব কি। কহে চণ্ডীদাসে, শ্যাম নব
রসে, ঠেকিলা রাজার ঝি॥
এই পদটি ১৩১৭ বঙ্গাব্দে (১৯১০ সালে) প্রকাশিত, নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্র সম্পাদিত “শ্রীপদামৃতমাধুরী”, ১ম খণ্ড, শ্রীরাধিকার পূর্ব্বরাগ, ৮৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
চিত্রদর্শন
হাম সে অবলা, হৃদয় অখলা, ভাল
মন্দ নাহি জানি। বিরলে বসিয়া, পটেতে
লিখিয়া, বিশাখা দেখাল আনি॥ হরি হরি
এমন কেন বা হলো। বিষম বাড়বা,
অনল মাঝারে, আমারে ডারিয়া দিল॥
বয়সে কিশোর, রূপ মনোহর, অতি সুমধুর
রূপ। নয়নযুগল, করয়ে শীতল, বড়ই
রসের কূপ॥ নিজ পরিজন, সে নহে
আপন, বচনে বিশ্বাস করি। চাহিতে তা
পানে, পশিল পরাণে, বুক বিদরিয়া মরি॥
চাহি ছাড়াইতে, ছাড়া নহে চিতে, এখন
করিব কি। কহে চণ্ডীদাসে, শ্যাম নব
রসে, ঠেকিলা রাজার ঝি॥
॥ তিরোথা কিম্বা শ্রী --- দুঠুকী॥
হামসে অবলা হৃদয় অখলা
ভাল মন্দ নাহি জানি।
বিরলে বসিয়া পটেতে লিখিয়া
বিশাখা দেখাল আনি॥
হরি হরি এমন কেন বা হইলো।
বিষম বাড়ব অনল মাঝারে
আমারে ডারিয়া দিল।
@@@ @@@ রূপ মনোহর
অতি সুমধুর রূপ।
নয়নযুগল করয়ে শীতল
বড়ই রসের কূপ॥
নিজ পরিজন সে নহে আপন
বচনে বিশ্বাস করি১।
চাহিতে তা পানে পশিল পরাণে
বুক বিদরিয়া মরি॥
চাহি ছাড়াইতে ছাড়া নহে চিতে
এখন করিব কি।
কহে চণ্ডীদাসে শ্যাম-নবরসে
ঠেকিলা রাজার ঝি॥
@ - অক্ষর ছাপা নেই। মুদ্রণ প্রমাদ।হামসে অবলা হৃদয় অখলা
ভাল মন্দ নাহি জানি।
বিরলে বসিয়া পটেতে লিখিয়া
বিশাখা দেখাল আনি॥
হরি হরি এমন কেন বা হইলো।
বিষম বাড়ব অনল মাঝারে
আমারে ডারিয়া দিল।
@@@ @@@ রূপ মনোহর
অতি সুমধুর রূপ।
নয়নযুগল করয়ে শীতল
বড়ই রসের কূপ॥
নিজ পরিজন সে নহে আপন
বচনে বিশ্বাস করি১।
চাহিতে তা পানে পশিল পরাণে
বুক বিদরিয়া মরি॥
চাহি ছাড়াইতে ছাড়া নহে চিতে
এখন করিব কি।
কহে চণ্ডীদাসে শ্যাম-নবরসে
ঠেকিলা রাজার ঝি॥
১। এমন অন্তরঙ্গ মরমীর কথায় বিশ্বাস করিয়া এখন বুক ফাটিয়া মরিতেছি।
এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, শ্রীরাধিকার পূর্ব্বরাগ, সখীর উক্তি, ৩৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
॥ তিরোতা॥
হাম সে অবলা হৃদয় অখলা
ভাল মন্দ নাহি জানি।
বিরলে বসিয়া পটেতে লিখিয়া
বিশাখা দেখালে আনি॥
হরি, হরি এমন কেন বা হ’লো!
বিষম বাড়ব অনল মাঝারে ৬
আমারে ডারিয়া দিল। ৭
বয়সে কিশোর রূপ মনোহর
অতি সুমধুর রূপ।
নয়নযুগল করয়ে শীতল
বড়ই রসের কূপ॥
নিজ পরিজন সে নহে আপন
বচনে বিশ্বাস করি।
চাহিতে তা পানে পশিল পরাণে
বুক বিদরিয়া মরি॥
চাহি ছাড়াইতে ছাড়া নাহি চিতে
এখন করিব কি।
কহে চণ্ডীদাসে শ্যাম নবরসে
ঠেকিলা রাজার ঝি॥
টীকা -
৬ - বাড়ব --- অনল, দাবানল।হাম সে অবলা হৃদয় অখলা
ভাল মন্দ নাহি জানি।
বিরলে বসিয়া পটেতে লিখিয়া
বিশাখা দেখালে আনি॥
হরি, হরি এমন কেন বা হ’লো!
বিষম বাড়ব অনল মাঝারে ৬
আমারে ডারিয়া দিল। ৭
বয়সে কিশোর রূপ মনোহর
অতি সুমধুর রূপ।
নয়নযুগল করয়ে শীতল
বড়ই রসের কূপ॥
নিজ পরিজন সে নহে আপন
বচনে বিশ্বাস করি।
চাহিতে তা পানে পশিল পরাণে
বুক বিদরিয়া মরি॥
চাহি ছাড়াইতে ছাড়া নাহি চিতে
এখন করিব কি।
কহে চণ্ডীদাসে শ্যাম নবরসে
ঠেকিলা রাজার ঝি॥
৭ - ডারিয়া --- ফেলাইয়া।
এই পদটি চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দ্বারা তাঁর সারা জীবন ধরে, আনুমানিক ১৮৮০ সাল পর্যন্ত সংগৃহীত ও সংকলিত এবং তাঁর মৃত্যুর প্রায় ৫০ বছর পরে তাঁর পুত্র রাজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দ্বারা ১৯২২ সালে প্রকাশিত বৈষ্ণব পদাবলী সংকলন "শ্রীশ্রীপদামৃতসিন্ধু", শ্রীরাধার পূর্ব্বরাগ এর ১৫৪-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।
চিত্র দর্শন।
॥ তিরোতা॥
হাম সে অবলা, হৃদয় অখলা, ভালমন্দ নাহি জানি। বিরলে বসিয়া, পটেতে লিখিয়া, বিশাখা দেখাল আনি॥ হরি হরি এমন কেন বা হলো। বিষম বাড়বা-অনল মাঝারে, আমারে ডারিয়া দিল॥ বয়েস কিশোর, রূপ মনোহর, অতি সুমধুর রূপ। নয়ন যুগল, করয়ে শীতল, বড়ই রসের কূপ॥ নিজ পরিজন, সে নহে আপন, বচনে বিশ্বাস করি। চাহিতে তা পানে. পশিল পরাণে, বুক বিদরিয়া মরি॥ চাহি ছাড়াইতে, ছাড়া নহে চিতে, এখন করিব কি। কহে চণ্ডীদাসে, শ্যাম নবরসে, ঠেকিলা রাজার ঝি॥
এই পদটি ১৯২২ সালে প্রকাশিত কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন,“কীর্ত্তন-পদাবলী”, শ্রীরাধিকার পূর্ব্বরাগ, ৭৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
॥ তিরোতা॥
হাম সে অবলা, হৃদয় অখলা, ভালমন্দ নাহি জানি। বিরলে বসিয়া, পটেতে লিখিয়া, বিশাখা দেখাল আনি॥ হরি হরি এমন কেন বা হলো। বিষম বাড়বা-অনল মাঝারে, আমারে ডারিয়া দিল॥ বয়েস কিশোর, রূপ মনোহর, অতি সুমধুর রূপ। নয়ন যুগল, করয়ে শীতল, বড়ই রসের কূপ॥ নিজ পরিজন, সে নহে আপন, বচনে বিশ্বাস করি। চাহিতে তা পানে. পশিল পরাণে, বুক বিদরিয়া মরি॥ চাহি ছাড়াইতে, ছাড়া নহে চিতে, এখন করিব কি। কহে চণ্ডীদাসে, শ্যাম নবরসে, ঠেকিলা রাজার ঝি॥
॥ তিরোতা॥
হাম সে অবলা হৃদয় অখলা
ভাল মন্দ নাহি জানি।
বিরলে বসিয়া পটেতে লিখিয়া
বিশাখা দেখালে আনি॥
হরি হরি এমন কেন বা হলো।
বিষম বাড়বা অনল মাঝারে
আমারে ডারিয়া দিল।
বয়েসে কিশোর রূপ মনোহর
অতি সুমধুর রূপ।
নয়ন যুগল করয়ে শীতল
বড়ই রসের কূপ॥
নিজ পরিজন সে নহে আপন
বচনে বিশ্বাস করি।
চাহিতে তা পানে পশিল পরাণে
বুক বিদরিয়া মরি॥
চাহি ছাড়াইতে ছাড়া নহে চিতে
এখন করিব কি।
কহে চণ্ডীদাসে শ্যাম-নবরসে
ঠেকিলা রাজার ঝি॥
****************************
হাম সে অবলা হৃদয় অখলা
ভাল মন্দ নাহি জানি।
বিরলে বসিয়া পটেতে লিখিয়া
বিশাখা দেখালে আনি॥
হরি হরি এমন কেন বা হলো।
বিষম বাড়বা অনল মাঝারে
আমারে ডারিয়া দিল।
বয়েসে কিশোর রূপ মনোহর
অতি সুমধুর রূপ।
নয়ন যুগল করয়ে শীতল
বড়ই রসের কূপ॥
নিজ পরিজন সে নহে আপন
বচনে বিশ্বাস করি।
চাহিতে তা পানে পশিল পরাণে
বুক বিদরিয়া মরি॥
চাহি ছাড়াইতে ছাড়া নহে চিতে
এখন করিব কি।
কহে চণ্ডীদাসে শ্যাম-নবরসে
ঠেকিলা রাজার ঝি॥
****************************
হেদেলো সুন্দরি প্রেমের আগরি
হ্যাদেলা সুন্দরি প্রেমের আগোরি
হেদে লো সুন্দরি প্রেমের আগরি
চণ্ডীদাস
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, নায়কের পৃর্ব্বরাগ, ৩৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
এই পদটি ১৩৪৮ বঙ্গাব্দে (১৯৪১ খৃষ্টাব্দ) প্রকাশিত, চাঁদপুর ও মেছড়া স্কুলের ভূতপূর্ব্ব হেডমাস্টার মহাশয় হরিলাল চট্টোপাধ্যায় দ্বারা সংগৃহীত ও প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীপদরত্নমালা” ৪র্থ সংস্করণ (১ম সংস্করণ ১৩২৩ বঙ্গাব্দ বা ১৯১৬ খৃষ্টাব্দ) গ্রন্থের, শ্রীকৃষ্ণের পূর্ব্বরাগ, ১৩২ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।
৯ - অতএ --- অতএব।
১৪ - রাখি --- ত্যাগ করিয়া।

॥ সুহই॥
হেদেলো সুন্দরি, প্রেমের আগরি,
শুনহ নাগর কথা।
নিকুঞ্জে আসিয়া, তোহারি লাগিয়া,
কান্দিয়া আকুল তথা॥
রাই রাই করি, ফুকরি ফুকরি,
পড়ই ভূমিরতলে।
ধরি মোর করে, কহয়ে কাতরে,
কেমনে সে ধনী মিলে॥
রাই অতএ (১) আইনু আমি।
কানুর পিরীতি, যতেক (২) আরতি (৩),
যাইলে জানিবা তুমি॥
প্রেম অমিয়া, বাঢ়াও উহারে,
তোহারে কে করে বাধা।
চণ্ডীদাসে বলে, রাখি কুল শীল,
পুরাহ মনের সাধা॥
(১) অতএব। (২) যত। (৩) আশক্তি।

হ্যাদেলা সুন্দরি, প্রেমের আগোরি,
শুনহে নাগর কথা।
নিকুঞ্জে আসিয়া, তোহারি লাগিয়া,
কান্দিয়া আকুল তথা॥
রাই রাই করি, ফুকরি ফুকরি,
পড়ই ভূমির তলে।
ধরি মোর করে, কহয়ে কাতরে,
কেমনে সে ধনী মিলে॥
রাই অত এ আইনু আমি।
কানুর পিরীতি, যতেক আরতি,
যাইলে জানিবা তুমি॥
প্রেম অমিয়া, বাঢ়াও উহারে,
তোহারে কে করে বাধা।
চণ্ডীদাসে বলে, রাখি কুলশীল,
পুরাহ মনের সাধা॥
এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, শ্রীরাধিকার পূর্ব্বরাগ, সখীর উক্তি, ৩৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
হ্যাদেলা সুন্দরি, প্রেমের আগোরি,
শুনহে নাগর কথা।
নিকুঞ্জে আসিয়া, তোহারি লাগিয়া,
কান্দিয়া আকুল তথা॥
রাই রাই করি, ফুকরি ফুকরি,
পড়ই ভূমির তলে।
ধরি মোর করে, কহয়ে কাতরে,
কেমনে সে ধনী মিলে॥
রাই অত এ আইনু আমি।
কানুর পিরীতি, যতেক আরতি,
যাইলে জানিবা তুমি॥
প্রেম অমিয়া, বাঢ়াও উহারে,
তোহারে কে করে বাধা।
চণ্ডীদাসে বলে, রাখি কুলশীল,
পুরাহ মনের সাধা॥
বড়াই-বচন --- শ্রীরাধার প্রতি
॥ সুহই॥
হেদেলো সুন্দরি প্রেমের আগরি
শুনহ নাগর-কথা।
নিকুঞ্জে আসিয়া তোহারি লাগিয়া
কাঁদিয়ে আকুল তথা॥
রাই রাই করি ফুকারি ফুকারি
পড়ই ভূমির তলে।
ধরি মোর করে কহয়ে কাতরে
কেমনে সে ধনী মিলে॥
রাই, অতএ আইনু আমি। ৯
কানুর পিরিতি যতেক আরতি
যাইলে জানিবা তুমি॥
প্রেম অমিয়া বাড়াও উহারে
তোহারে কে করে বাধা।
চণ্ডীদাস কহে রাখি কুলশীল ১৪
পূরাহ মনের সাধা॥
টীকা -॥ সুহই॥
হেদেলো সুন্দরি প্রেমের আগরি
শুনহ নাগর-কথা।
নিকুঞ্জে আসিয়া তোহারি লাগিয়া
কাঁদিয়ে আকুল তথা॥
রাই রাই করি ফুকারি ফুকারি
পড়ই ভূমির তলে।
ধরি মোর করে কহয়ে কাতরে
কেমনে সে ধনী মিলে॥
রাই, অতএ আইনু আমি। ৯
কানুর পিরিতি যতেক আরতি
যাইলে জানিবা তুমি॥
প্রেম অমিয়া বাড়াও উহারে
তোহারে কে করে বাধা।
চণ্ডীদাস কহে রাখি কুলশীল ১৪
পূরাহ মনের সাধা॥
৯ - অতএ --- অতএব।
১৪ - রাখি --- ত্যাগ করিয়া।
****************************