চণ্ডীদাসের বৈষ্ণব পদাবলী
*
কবি চণ্ডীদাস এর পরিচিতির পাতায় . . .

এমন পিরীতি কভু দেখি নাই শুনি
চণ্ডীদাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত, বঙ্গীয় সাহিত্য পরিষৎ দ্বারা ১৩২৫ বঙ্গাব্দে বা ১৯১৮ সালে প্রকাশিত, শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, ২য় খণ্ড, ৩য় শাখা, ৬ষ্ঠ পল্লব, রসোদ্গার, ৪৭-পৃষ্ঠায়, ৬৭০-পদসংখ্যায়, এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ সিন্ধুড়া॥

এমন পিরিতি কভু দেখি নাই শুনি।
নিমিখে মানয়ে যুগ কোরে দূর মানি॥
সমুখে রাখিয়া করে বসনের বা।
মুখ ফিরাইলে তার ভয়ে কাঁপে গা॥
একতনু হৈয়া মোরা রজনী গোঙাই।
সুখের সাগরে ডুবি অবধি না পাই॥
রজনী প্রভাত হৈলে কাতর হিয়ায়।
দেহ ছাড়ি যেন মোর প্রাণ চলি যায়॥
সে কথা কহিতে সই বিদরে পরাণ।
চণ্ডীদাস কহে ধনি সব পরমাণ॥

এই পদটি ১২৯২ বঙ্গাব্দে (১৮৮৫ সালে) প্রকাশিত, রবীন্দ্রনাথ ঠাকুর ও শ্রীশচন্দ্র মজুমদার সম্পাদিত “পদরত্নাবলী” পদাবলী সংকলনের ২২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ সিন্ধুড়া॥

এমন পিরীতি১ কভু দেখি নাহি শুনি।
নিমিখে মানয়ে যুগ কোরে দূর মানি॥
সমুখে রাখিয়া করে বসনের বা।
মুখ ফিরাইলে তার ভয়ে কাঁপে গা॥
এক তনু হৈয়া মোরা রজনী গোঙাই।
সুখের সাগরে ডুবি অবধি না পাই॥
রজনী প্রভাত হৈলে কাতর হিয়ায়।
দেহ ছাড়ি যেন মোর প্রাণ চলি যায়॥
সে কথা কহিতে সোই২ বিদরে পরাণ।
চন্ডিদাস৩ কহে, ধনি, সব পরমাণ॥

রাগ
পাণ্ডুলিপিতে পঞ্চম-ষষ্ঠ ছত্র রবীন্দ্রনাথ বন্ধনীভুক্ত করিয়াছেন।
পদকল্পতরু, সংখ্যা ৬৭০
১. পিরিতি। ২. সই। ৩. চণ্ডীদাস।

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, সম্ভোগমিলন, ৯৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ সিন্ধুড়া॥

এমন পিরীতি কভু দেখি নাই শুনি।
নিমিখে মানয়ে যুগ, কোরে দূর মানি (১)॥
সমুখে রাখিয়া করে বসনের বা (২)।
মুখ ফিরাইলে তার ভয়ে কাঁপে গা॥
এক তনু হৈয়া মোরা রজনী গোঙাই (৩)।
সুখের সাগরে ডুবি, অবধি না পাই॥
রজনী প্রভাত হৈলে কাতর হিয়ায়।
দেহ ছাড়ি যেন মোর প্রাণ চলি যায়॥
সে কথা কহিতে সই বিদরে পরাণ।
চণ্ডীদাস কহে ধনি সব পরমাণ (৪)॥ @

১। চক্ষের নিমিষ পড়ুলে যুগ বলিয়া মনে করে এবং এমন কি কোলে করিয়াও দূর মনে করে।
২। হাওয়া, বাতাস।
৩। কাটাই।
৪। প্রামাণ্য।
@ - পদসমুদ্র গ্রন্থে জ্ঞানদাসের ভণিতাযুক্ত দৃষ্ট হয়।

এই পদটি ১৩০৭ বঙ্গাব্দে (১৯০০ সালে) প্রকাশিত, বঙ্গবাসীর সহ-সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ” ১ম খণ্ড, ২য় সংস্করণ, সম্ভোগ মিলন, ৭১ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ সিন্ধুড়া॥

এমন পিরীতি কভু দেখি নাই শুনি।
নিমিখে মানয়ে যুগ, কোরে দূর মানি॥
সমুখে রাখিয়া করে বসনের বা। মুখ
ফিরাইলে তার ভয়ে কাঁপে গা॥ এক তনু
হৈয়া মোরা রজনী গোঙাই। সুখের
সাগরে ডুবি, অবধি না পাই॥ রজনী
প্রভাত হৈলে কাতর হিয়ায়। দেহ ছাড়ি
যেন মোর প্রাণ চলি যায়॥ সে কথা
কহিতে সই বিদরে পরাণ। চণ্ডীদাস কহে
ধনি সব পরমাণ॥

এই পদটি ১৩১২ বঙ্গাব্দে (১৯০৫ খৃষ্টাব্দ) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী দ্বারা সম্পাদিত, বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব-পদলহরী” ৪র্থ সংস্করণ গ্রন্থের, চণ্ডীদাস পর্বের, ১২৮ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ সিন্ধুড়া॥

এমন পিরীতি কভু দেখি নাই শুনি।
নিমিখে মানয়ে যুগ, কোরে দূর মানি॥
সমুখে রাখিয়া করে বসনের বা।
মুখ ফিরাইলে তার ভয়ে কাঁপে গা॥
এক তনু হৈয়া মোরা রজনী গোঙাই।
সুখের সাগরে ডুবে, অবধি না পাই॥
রজনী প্রভাত হৈলে কাতর হিয়ায়।
দেহ ছাড়ি যেন মোর প্রাণ চলি যায়॥
সে কথা কহিতে সই বিদরে পরাণ।
চণ্ডীদাস কহে ধনি সব পরমাণ॥

কোরে ইত্যাদি --- কোলে রাখিয়াও, যেন মনে করে, অনেক দূরে রহিয়াছে। গোঙাই --- কাটাই।
পরমাণ --- প্রমাণ-যোগ্য।

এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, সম্ভোগ-স্মৃতি, ৯৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ সিন্ধুড়া॥

এমন পিরীতি কভু দেখি নাই শুনি।
নিমিখে মানয়ে যুগ, কোরে দূর মানি॥
সমুখে রাখিয়া করে বসনের বা।
মুখ ফিরাইলে তার ভয়ে কাঁপে গা॥
একতনু হৈয়া মোরা রজনী গোঙাই।
সুখের সাগরে ডুবি অবধি না পাই॥
রজনী প্রভাত হৈলে কাতর হিয়ায়।
দেহ ছাড়ি যেন মোর প্রাণ চলি যায়॥
সে কথা কহিতে সই বিদরে পরাণ।
চণ্ডীদাস কহে সই সব পরমাণ॥

২। কোরে দূর মানি - কোলে থাকিলেও তৃপ্তি হয় না, মনে হয় যেন দূরে আছি, আরও নিকট হইলে ভাল হইত।
১০। পরমাণ - প্রমাণ - ঠিক, সত্য।

এই পদটি, বড়ু চণ্ডীদাস ভণিতায়, ১৩৪১ বঙ্গাব্দে (১৯৩৪ সালে) প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও সুনীতিকুমার চট্টোপাধ্যায় সম্পাদিত “চণ্ডীদাস-পদাবলী” সংকলনের, চণ্ডীদাস-নামাঙ্কিত পদ, ৭১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ শ্রীরাধার রসোদ্গার॥ শ্রীরাধার উক্তি, সখী-সম্বোধনে॥ সিন্ধুড়া॥

এমন পিরীতি কভু দেখি নাহি শুনি।
নিমিখে মানয়ে যুগ, কোরে দূর মানি॥ [১]
সমুখে রাখিয়া করে বসনের বাও১।
মুখ ফিরাইলে তার ভয়ে কাঁপে গাও২॥ [২]
এক তনু হৈয়া মোরা রজনী গোঙাই।
সুখের সাগরে ডুবি অবধি না পাই॥ [৩]
রজনী প্রভাত হৈলে কাতর হিয়ায়।
দেহ ছাড়ি মোর যেন প্রাণ চলি যায়॥ [৪]
সে কথা কহিতে সই বিদরে পরাণ।
বড়ু৩ চণ্ডীদাস কহে সব পরমাণ॥ [৫]

১। বা (নী অর্থাৎ নীলরতন মুখোপাধ্যায়ের চণ্ডীদাস পবালী) ; বাও (প-র-সা অর্থাৎ পদরসসার পুঁথি, ঢাকা, সতীশচন্দ্র রায়ের সংগ্রহে)।
২। গা (নী অর্থাৎ নীলরতন মুখোপাধ্যায়ের চণ্ডীদাস পবালী) ; গাও (প-র-সা অর্থাৎ পদরসসার পুঁথি, ঢাকা, সতীশচন্দ্র রায়ের সংগ্রহে)।
৩। বড়ু চণ্ডীদাসের নাম সমেত গৃহীত পাঠ বৃন্দাবনের পুঁথি হইতে ; অন্যত্র “চণ্ডীদাস কহে সই সব পরমাণ”।

এই পদটি ১৯৩৮ সালে প্রকাশিত, মণীন্দ্রমোহন বসু সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “দীন চণ্ডীদাসের পদাবলী” ২য় খণ্ড, রাধার উক্তি, ৭২৮-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ সিন্ধুড়া॥

এমন পীরিতি কভু নাহি দেখি শুনি।
নিমিখে মানয়ে যুগ কোড়ে দূর মানি॥
সমুখে রাখিয়া করে বসনের বা।
মুখ ফিরাইলে তার ভয়ে কাঁপে গা॥
একতনু হৈয়া মোরা রজনী গোঙাই।
সুখের সাগরে ডুবি অবধি না পাই॥
রজনী প্রভাত হৈলে কাতর হিয়ায়।
দেহ ছাড়ি মোর যেন প্রাণ চলি যায়॥
সে কথা বলিতে সই বিদরে পরাণ।
চণ্ডীদাস কহে ধনি সব পরমাণ॥

এই পদটি ১৯৪০ সালে প্রকাশিত, চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় সম্পাদিত “বিদ্যাপতি চণ্ডীদাস ও অন্যান্য বৈষ্ণব মহাজন গীতিকা” সংকলনের চণ্ডীদাস অধ্যায়ের ১২৪-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

এমন পিরিতি কভু নাহি দেখি শুনি।
নিমিখে মানয়ে যুগ কোরো দূর মানি॥
সমুখে রাখিয়া করে বসনের বাও।
মুখ ফিরাইলে তার ভয়ে কাঁপে গাও॥
এক তনু হইয়া মোরা রজনী গোঁয়াই।
সুখের সাগরে ডুবি অবধি না পাই॥
রজনী প্রভাত হৈলে কাতর হিয়ায়।
দেহ ছাড়ি যেন মোর প্রাণ চলি যায়॥
সে কথা কহিতে সই বিদরে পরাণ।
চণ্ডীদাস কহে ধনি সব পরমাণ॥

এই পদটি ১৩৬০ বঙ্গাব্দে (১৯৫৩ সালে) প্রকাশিত, নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্র সম্পাদিত শ্রীপদামৃতমাধুরী, ২য় খণ্ড, রসোদ্গার, ৬০০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ কৌবিভাস --- তেওট॥

এমন পিরিতি কভু দেখি নাই শুনি।
নিমিখে মানয়ে যুগ কোরে দূর মানি॥
সমুখে রাখিয়া করে বসনের বা।
মুখ ফিরাইলে তার ভয়ে কাঁপে গা॥
একতনু হৈয়া মোরা রজনি গোঙাই।
সুখের সাগরে ডুবি অবধি না পাই॥
রজনী প্রভাত হৈলে কাতর হিয়ায়।
দেহ ছাড়ি যেন মোর প্রাণ চলি যায়॥
সে কথা কহিতে সই বিদরে পরাণ।
চণ্ডীদাস কহে ধনি সব পরমাণ॥

এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, ২য় ভাগ, ১৫১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

এমন পিরিতি কভু দেখি নাই শুনি।
নিমিখে মানয়ে যুগ কোরে দূর মানি॥
সমুখে রাখিয়া করে বসনের বা।
মুখ ফিরাইলে তার ভয়ে কাঁপে গা॥
একতনু হৈয়া মোরা রজনি গোঙাই।
সুখের সাগরে ডুবি অবধি না পাই॥
রজনী প্রভাত হৈলে কাতর হিয়ায়।
দেহ ছাড়ি যেন মোর প্রাণ চলি যায়॥
সে কথা কহিতে সই১ বিদরে পরাণ।
চণ্ডীদাস কহে ধনি সব পরমাণ॥

১। সই। প্রেমবৈচিত্তের এই পদ সম্ভবত প্রাক্ চৈতন্য যুগের নহে। তবে জোর করিয়া কিছু বলা চলে না। ময়মনসিংহগীতিকা ও পূর্ব্ববঙ্গগীতিকার অনেক পালায় “কোরে দূর মানি” ধরণের ভাব আছে। বাংলাদেশে শ্রীচৈতন্যের পূর্ব্বে এরূপ প্রেমের অভিব্যক্তি যে ছিল না, তাহার প্রমাণ নাই।

****************************








*
এমন পিরীতি কভু দেখি নাই শুনি
চণ্ডীদাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত, বঙ্গীয় সাহিত্য পরিষৎ দ্বারা ১৩২৫ বঙ্গাব্দে বা ১৯১৮ সালে প্রকাশিত, শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, ২য় খণ্ড, ৩য় শাখা, ১১শ পল্লব, আক্ষেপানুরাগ, ১৬৪-পৃষ্ঠায়, ৯১২-পদসংখ্যায়, এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ সুহই॥

এমন পিরিতি কভু দেখি নাই শুনি।
পরাণে পরাণে বান্ধা আপনা আপনি॥
দুহুঁ কোরে দুহুঁ কাঁদে বিচ্ছেদ ভাবিয়া।
আধ তিল না দেখিলে যায় কি মরিয়া॥
জল বিনু মীন যেন কবহুঁ না জিয়ে।
মানুষে এমন প্রেম কোথা না শুনিয়ে॥
ভানু কমল বলি সেহো হেন নয়।
হীমে কমল মরে ভানু সুখে রহে॥
চাতক জলদ কহি সে নহে তুলনা।
সময় নহিলে সে না দেয় এক কণা॥
কুসুমে মধুপ কহি সেহো নহে তুল।
না আইলে ভ্রমর আপনি না যায় ফুল॥
কি ছার চকোর চান্দ দুহুঁ সম নহে।
ত্রিভূবনে হেন নাহি চণ্ডীদাসে কহে॥

এই পদটি ফাল্গুন ১৯৮৮ (মার্চ ১৯৮২) সালে বিশ্বভারতী গবেষণা প্রকাশন সমিতি দ্বারা প্রকাশিত, শান্তিনিকেতনের ভূদেব চৌধুরী, সুখময় মুখোপাধ্যায়, পঞ্চানন মণ্ডল ও সুমঙ্গল রাণা দ্বারা সম্পাদিত, দ্বিজ মাধব সংকলিত, উনবিংশ শতকে অনুলিখিত, “শ্রীপদমেরুগ্রন্থ”, প্রেমবিচার, ২০৫-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

এমন পিরিতি কভু দেখি নাহি সুনি। পরাণে পরাণ বান্ধা আপনা আপুনি॥
দোহু কোড়ে দোহু কান্দে বিচ্ছেদ ভাবিয়া। তিল আধ না দেখিঞা যায় কি মরিঞা॥
জল বিনে মীন জেন কভু নাহি জিএ। মানুসে এমন প্রেম কোথা না সুনিএ॥
ভানু কমল বলি সে হেন নয়। হিমে কমল১ মরে২ ভানু সুখে রয়॥
চাতক জলদ কহি সে নহে তুলনা৩। সময় নহিলে সে না দেয় এক কণা॥
কুসুম মধুপ কহে সে নহে তুল। না আইলে ভ্রমর আপুনি জায় ফুল॥
কি ছার চকোর চাঁদ দুহু সম নহে। ত্রিভুবনে হেন নাঞি চণ্ডীদাস কহে॥

১ - কোমল। ২ - মোরে। ৩ - তোলনা।

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, সম্ভোগমিলন, ৯৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ সুহই॥

এমন পিরীতি কভু দেখি নাই শুনি।
পরাণে পরাণে বাঁধা আপনি আপনি॥
দুহুঁ কোরে দুহুঁ কাঁদে বিচ্ছেদ ভাবিয়া।
আধ তিল না দেখিলে যায় যে মরিয়া॥
জল বিনু মীন জনু কবহুঁ না জীয়ে।
মানুষে এমন প্রেম কোথা না শুনিয়ে॥
ভানু কমল বলি সেহ হেন নহে।
হিমে কমল মরে ভানু সুখে রহে॥
চাতক জলদ কহি সে নহে তুলনা।
সময় নহিলে সে না দেয় এক কণা॥
কুসুমে মধুপ কহি সে নহে তুল।
না আইলে ভ্রমর, আপনি না যায় ফুল॥
কি ছার চকোর চাঁদ, দুহুঁ সম নহে।
ত্রিভুবনে হেন নাহি চণ্ডীদাস কহে॥

এই পদটি ১৩১২ বঙ্গাব্দে (১৯০৫ খৃষ্টাব্দ) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী দ্বারা সম্পাদিত, বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব-পদলহরী” ৪র্থ সংস্করণ গ্রন্থের, চণ্ডীদাস পর্বের, ১৩০ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ সিন্ধুড়া॥

এমন পিরীতি কভু দেখি নাই শুনি।
পরাণে পরাণ বাঁধা আপনি আপনি॥
দুহুঁ কোরে দুহুঁ কাঁদে বিচ্ছেদ ভাবিয়া।
আধ তিল না দেখিলে যায় যে মরিয়া॥
জল বিনু মীন জনু কবহুঁ না জীয়ে।
মানুষে এমন প্রেম কোথা না শুনিয়ে॥
ভানু কমল বলি, সেহ হেন নহে।
হিমে কমল মরে, ভানু সুখে রহে॥
চাতক জলদ কহি, সে নহে তুলনা।
সময় নহিলে সে না দেয় এক কণা॥
কুসুমে মধুপ কহি, সে নহে তুল।
না আইলে ভ্রমর, আপনি না যায় ফুল॥
কি ছার চকোর চাঁদ, দুহুঁ সম নহে।
ত্রিভুবনে হেন নাহি চণ্ডীদাস কহে॥

এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, সম্ভোগ-স্মৃতি, ৯৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ সুহই॥

এমন পীরিতি কভু দেখি নাই শুনি।
পরাণে পরাণ বাঁধা আপনি আপনি॥
দুহুঁ কোড়ে দুহুঁ কাঁদে বিচ্ছেদ ভাবিয়া।
তিল আধ না দেখিলে যায় যে মরিয়া॥
জল বিনে মীন জনু কবহুঁ না জীয়ে।
মানুষে এমন প্রেম কোথা না শুনিয়ে॥
ভানু কমল বলি, সেও হেন নহে।
হিমে কমল মরে ভানু সুখে রহে॥
চাতক জলদ কহি, সে নহে তুলনা।
সময় নহিলে সে না দেয় এক কণা॥
কুসুমে মধুপ কহি, সে নহে তুল।
না আইলে ভ্রমর আপনি না যায় ফুল॥
কি ছার চকোর চাঁদ দুহুঁ সম নহে।
ত্রিভুবনে হেন নাই চণ্ডীদাস কহে॥

এই পদটি, বড়ু চণ্ডীদাস ভণিতায়, ১৩৪১ বঙ্গাব্দে (১৯৩৪ সালে) প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও সুনীতিকুমার চট্টোপাধ্যায় সম্পাদিত “চণ্ডীদাস-পদাবলী” সংকলনের, চণ্ডীদাস-নামাঙ্কিত পদ, ৭৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ শ্রীরাধাকৃষ্ণের প্রেমের তুলনা॥ পরস্পর সখ্যুক্তি॥ সুহই॥

এমন পিরীতি কভু দেখি নাই শুনি।
পরাণে পরাণ বাঁধা আপনা আপনি॥ [১]
দুহুঁ কোরে দুঁহুঁ কাঁদে বিচ্ছেদ ভাবিয়া।
তিল আধ না দেখিলে যায় যে মরিয়া॥ [২]
জল বিনে মীন যেন কবহুঁ না জীয়ে।
মানুষে এমন প্রেম কোথা না শুনিয়ে॥ [৩]
ভানু কমল বলি --- সেহ হেন নহে।
হিমে কমল মরে, ভানু সুখে রহে॥ [৪]
চাতক জলদে কহি, সে নহে তুলনা।
সময় নহিলে সে না দেয় এক কণা॥ [৫]
কুসুমে মধুপ কহি --- সেহ নহে তুল।
না আইলে ভ্রমর আপনি না যায় ফুল॥ [৬]
কি ছার চকোর চাঁদ --- দুহুঁ সম নহে।
ত্রিভুবনে হেন নাহি চণ্ডীদাস কহে॥ [৭]

বীরভূম ময়নাডালের মিত্র-ঠাকুর বংশীয় কীর্ত্তনিয়াগণের গানে ষষ্ঠ পয়ারের পরে অতিরিক্ত এই পয়ারটী শুনা যায়---

ক্ষীর নীর সম কহি সে শুধু কৌতুকে।
উত্তাপে মরয়ে নীর ক্ষীর রহে সুখে॥

এই পদটি ১৯৩৮ সালে প্রকাশিত, সুধীরচন্দ্র রায় ও দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের কন্যা অপর্ণা রায় সম্পাদিত “কীর্ত্তন পদাবলী” বৈষ্ণব পদ সংকলনের ২য় অধ্যায়ের, যুগল মিলন-এ, ১৮১-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ তথারাগ॥

এমন পীরিতি কভু দেখি নাই শুনি।
পরাণে পরাণ বাঁধা আপনা আপনি॥
দুহুঁ কোরে দুহুঁ কাঁদে বিচ্ছেদ ভাবিয়া।
তিল আধ না দেখিলে যায় যে মরিয়া॥
জল বিনে মীন যেন কবহুঁ না জীয়ে।
মানুষে এমন প্রেম কোথা না শুনিয়ে॥
ভানু কমল বলি সেহ হেন নহে।
হিমে কমল মরে, ভানু সুখে রহে॥
চাতকে জলদে কহি, সেহ নহে তুলনা।
সময় নহিলে সে না দেয় এক কণা॥
কুসুম মধুপ কহি সেহ নহে তুল।
না আইলে ভ্রমর আপনি না যায় ফুল॥
দুগ্ধে আর জলে প্রেম কিছু রহে স্থির।
উথলি উঠিলে দুগ্ধ জল পাইলে ধীর॥
কি ছার চকোর চাঁদ দুহুঁ সম নহে।
ত্রিভুবনে হেন নাহি চণ্ডীদাস কহে॥

এই পদটি ১৯৩৮ সালে প্রকাশিত, মণীন্দ্রমোহন বসু সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “দীন চণ্ডীদাসের পদাবলী” ২য় খণ্ড, রাধার উক্তি, ৭২৮-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ সুহই॥

এমন পীরিতি কভু দেখি নাই শুনি।
পরাণে পরাণ বাঁধা আপনা আপনি॥
দুহুঁ কোড়ে দুহুঁ কাঁদে বিচ্ছেদ ভাবিয়া।
তিল আধ না দেখিলে যায় যে মরিয়া॥
জল বিনু মীন জনু কবহুঁ না জীয়ে।
মানুষে এমন প্রেম কোথা না শুনিয়ে॥
ভানু কমল বলি, সেও হেন নহে।
হিমে কমল মরে ভানু সুখে রহে॥
চাতক জলদ কহি, সে নহে তুলনা।
সময় নহিলে সে না দেয় এক কণা॥
কুসুম মধুপ কহি, সেহো নহে তুল।
না আইলে ভ্রমর আপনি না যায় ফুল॥
কি ছার চকোর চাঁদ দুহুঁ সম নহে।
ত্রিভুবনে হেন নাহি চণ্ডীদাস কহে॥

দ্রষ্টব্য --- প্রথমেই প্রশ্ম আসে, এই পদটি কাহার উক্তি? কৃষ্ণের নহে, রাধিকারও নহে। আমাদের মনে হয়, যুগলমধুররসের অন্তর্গত বিপ্রলম্ভের পরে সম্ভোগ বর্ণনায় ইহা কবির বা কোন সখীর উক্তি। কিন্তু পূর্ব্বাপর সম্বন্ধবিহীন এই পদ-সম্বন্ধে আমাদের সন্দেহ রহিয়া গিয়াছে।

এই পদটি ১৯৪০ সালে প্রকাশিত, চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় সম্পাদিত “বিদ্যাপতি চণ্ডীদাস ও অন্যান্য বৈষ্ণব মহাজন গীতিকা” সংকলনের চণ্ডীদাস অধ্যায়ের ৪৭-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। তাঁর মতে এটি দ্বিজ চণ্ডীদাসের পদ।

এমন পীরিতি কভু দেখি নাই শুনি।
পরাণে পরাণ বাঁধা আপনা আপনি॥
দুহুঁ কোরে দুহুঁ কান্দে বিচ্ছেদ ভাবিয়া।
তিল আধ না দেখিলে যায় যে মরিয়া॥
জল বিনু মীন জনু কবহুঁ না জীয়ে।
মানুষে এমন প্রেম কোথা না শুনিয়ে॥
ভানু কমল বলি সেহ হেন নহে।
হিমে কমল মরে ভানু সুখে রহে॥
চাতক জলদ কহি সে নহে তুলনা।
সময় নহিলে সে না দেয় এক কণা॥
কুসুম মধুপে কহি সেহ নহে তুল।
না আইলে ভ্রমর আপনি না যায় ফুল॥
কি ছার চকোর চাঁদ দুহুঁ সম নহে।
ত্রিভুবনে হেন নাই চণ্ডীদাস কহে॥

এই পদটি ১৩৪৮ বঙ্গাব্দে (১৯৪১ খৃষ্টাব্দ) প্রকাশিত, চাঁদপুর ও মেছড়া স্কুলের ভূতপূর্ব্ব হেডমাস্টার মহাশয় হরিলাল চট্টোপাধ্যায় দ্বারা সংগৃহীত ও প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীপদরত্নমালা” ৪র্থ সংস্করণ (১ম সংস্করণ ১৩২৩ বঙ্গাব্দ বা ১৯১৬ খৃষ্টাব্দ) গ্রন্থের, কুঞ্জভঙ্গ, ২৪৩ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ ভৈরবী॥

এমন পিরীতি কভু দেখি নাই শুনি।
পরাণে পরাণ বাধা আপনা আপনি॥
দুহুঁ কোরে দুহুঁ কান্দে বিচ্ছেদ ভাবিয়া।
আধ তিল না দেখিলে যায় যে মরিয়া॥
জল বিনে মীন যেনু কভু নাহি জিয়ে।
মানুষে এমন প্রেম কভু না শুনিয়ে॥
ভানু কমল বলি সেহ হেন নহে।
হিমে কমল মরে ভানু সুখে রহে॥
চাতকে জলদে কহি সেহ নহে তুলনা।
সময় না হইলে সে না দেয় এক কণা॥
কুসুমে মধুপে কহি সেহ নহে তুল।
না আসিলে ভ্রমর আপনি না যায় ফুল॥
কি ছার চকোর চন্দ সেহ হেন নহে।
ত্রিভুবনে হেন প্রেম নহি চণ্ডীদাস কহে॥

এই পদটি ১৩৬০ বঙ্গাব্দে (১৯৫৩ সালে) প্রকাশিত, নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্র সম্পাদিত শ্রীপদামৃতমাধুরী, ২য় খণ্ড, আক্ষেপানুরাগ, ৭০৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ সুহই --- একতালা॥

এমন পিরিতি কভু দেখি নাই শুনি।
পরাণে পরাণে বান্ধা আপনা আপনি॥
দুহুঁ কোরে দুহুঁ কাঁদে বিচ্ছেদ ভাবিয়া।
আধ তিল না দেখিলে যায় যে মরিয়া॥
জল বিনু মীন যেন কবহুঁ না জীয়ে।
মানুষে এমন প্রেম কোথা না শুনিয়ে॥
ভানু কমল বলি সেহ হেন নয়।
হীমে কমল মরে ভানু সুখে রয়॥
চাতক জলদ কহি সে নহে তুলনা।
সময় নহিলে সে না দেয় এক কণা॥
কুসুমে মধুপ কহি সেহো নহে তুল।
না আইলে ভ্রমর না যায় ফুল॥
কি ছার চকোর চাঁদ দুহুঁ সম নহে।
ত্রিভুবনে হেন নাহি চণ্ডীদাস কহে॥

এই পদটি ১৯৬০ সালে প্রকাশিত, সরোজ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদরত্নাবলী” , ৮৭-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

এমন পিরীতি কভু দেখি নাই শুনি।
পরাণে পরাণ বান্ধা আপনা আপনি॥
দুহুঁ কোরে দুহুঁ কাঁদে বিচ্ছেদ ভাবিয়া।
আধ তিল না দেখিলে যায় যে মরিয়া॥
জল বিনু মীন জনু কবহুঁ না জীয়ে।
মানুষে এমন প্রেম কোথা না শুনিয়ে॥
দুগ্ধে আর জলে প্রেম কিছু রহে স্থির।
উথলি উঠিলে দুগ্ধ জল পাইলে ধীর॥
ভানু-কমল বলি সেহো হেন নয়।
হিমে কমল মরে ভানু সুখে রহে॥
চাতক-জলদ কহি সে নহে তুলনা।
সময় নহিলে সে না দেয় এক কণা॥
কুসুমে মধুপে কহি সেহ নহে তুল।
না যাইলে ভ্রমর আপনি না দেয় ফুল॥
কি ছার চকোর-চান্দ দুহুঁ সম নহে।
ত্রিভূবনে হেন নাহি চণ্ডীদাসে কহে॥

কবি বলছেন এমন প্রেমকে তুলনা দিয়েও ব্যাখ্যা করা যায় না। উভয়ের আলিঙ্গনে উভয়ে বিরাজ করছেন, অথচ বিচ্ছেদের দুঃস্বপ্নে দুজনেই আকুল। কারো এক পলকের অদর্শনেও যেন জলছাড়া মাছের মতো সহ্যাতীত যন্ত্রণা জাগে। জগতে এমন প্রেমের কথা শোন যায় না। সূর্য আর পদ্মের তুলনা দেব কী করে--- পদ্ম শীতের আঘাতে মরে যায়, সূর্যের তো কিছু আসে যায় না। মেঘ আর চাতকের উপমা দিতে বলছ, মেঘের সুসময় না হলে সে এক কণা জলও চাতককে দেবে না। ফুল আর ভ্রমরের কথাই বা কী বলি, ভ্রমর না এলে তো ফুল যেচে মধু দান করবে না। চকোর চাঁদও এদের দুজনের সমান নয়।

এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, ২য় ভাগ, ১৫০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

এমন পিরিতি কভু নাহি দেখি শুনি।
পরাণে পরাণে বান্ধা আপনা আপনি॥
দুহুঁ কোরে দুহুঁ কাঁদে বিচ্ছেদ ভাবিয়া।
আধ তিল না দেখিলে যায় কি মরিয়া॥
জল বিনু মীন যেন কবহুঁ না জীয়ে।
মানুষে এমন প্রেম কোথা না শুনিয়ে॥
ভানু কমল বলি সেহো হেন নয়।
হিমে কমল মরে ভানু সুখে রহে॥
চাতক জলদ কহি সে নহে তুলনা।
সময় নহিলে সে না দেয় এক কণা॥
কুসুমে মধুপ কহি সেহো নহে তুল।
না আইলে ভ্রমর আপনি না যায় ফুল॥
কি ছার চকোর চান্দ দুহুঁ সম নহে।
ত্রিভূবনে হেন নাহি চণ্ডীদাসে কহে॥

সুনীতিবাবু প্রভৃতি ময়নাডালের মিত্র-ঠাকুরদের গান হইতে ষষ্ঠ পয়ারের পর উদ্ধৃত করিয়াছেন,---

ক্ষীর নীর সম কহি সে শুধু কৌতুকে।
উত্তাপে মরয়ে নীর ক্ষীর রহে সুখে॥

ঐ ভাবটি বিদ্যাপতির। “দুহুঁ কোরে দুহুঁ কাঁদে বিচ্ছেদ ভরিয়া” --- প্রেমবৈচিত্তের এই অভিব্যক্তি শ্রীরূপ গোস্বামীর পূর্ব্বে ছিল কি না সন্দেহ। তবে এটি সন্দেহ মাত্র, কোন প্রমাণ দেওয়া যায় না। পরের পদের (অপর “এমন পিরিতি কভু দেখি নাই শুনি”) উপর মন্তব্য দেখুন।

****************************








*
বহুদিন পরে বঁধুয়া এলে
চণ্ডীদাস
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, ভাব সম্মিলন, ২৫১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ ভূপালী॥
(শ্রীরাধিকার উক্তি।)

বহুদিন পরে বঁধুয়া এলে।
দেখা না হইত পরাণ গেলে॥
এতেক সহিল অবলা বলে।
ফাটিয়া যাইত পাষাণ হলে॥
দুখিনীর দিন দুঃখেতে গেল।
মথুরা নগরে ছিলে ত ভাল?
এ সব দুঃখ কিছু না গণি।
তোমার কুশলে কুশল মানি॥
এ সব দুঃখ গেল হে দূরে।
হারাণ রতন পাইলাম কোরে॥
এখন কোকিল আসিয়া করুক গান।
ভ্রমরা ধরুক তাহার তান॥
মলয় পবন বহুক মন্দ। (১)
গগণে উদয় হউক চন্দ (২)॥
বাশুলী আদেশে কহে চণ্ডীদাসে।
দুঃখ দূরে গেল সুখ বিলাসে॥

এই পদটি ১৩৪১ বঙ্গাব্দে (১৯৩৪ সালে) প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও সুনীতিকুমার চট্টোপাধ্যায় সম্পাদিত “চণ্ডীদাস-পদাবলী” সংকলনের, চণ্ডীদাস-নামাঙ্কিত পদ, ৭১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ বিরহান্তে মিলন॥ শ্রীরাধিকার উক্তি, শ্রীকৃষ্ণ-সম্বোধনে॥ ভূপালী॥

বহুদিন পরে বঁধুয়া এলে।
দেখা না হইত পরাণ গেলে॥ [১]
এতেক সহিল অবলা বলে।
ফাটিয়া যাইত পাষাণ হলে॥ [২]
দুখিনীর দিন দুখেতে গেল।
মথুরা-নগরে ছিলে ত ভাল॥ [৩]
এ সব দুখ কিছু না গণি।
তোমার কুশলে কুশল মানি॥ [৪]
এ সব দুখ গেল হে দূরে।
হারাণ রতন পাইলাম ক্রোড়ে॥ [৫]
এখন কোকিল আসিয়া করুক গান।
ভ্রমরা ধরুক তাহার তান॥ [৬]
মলয় পবন বহুক মন্দ।
গগণে উদয় হউক চন্দ॥ [৭]
বাশুলী আদেশে কহে চণ্ডীদাসে।
দুখ দূরে গেল সুখ-বিলাসে॥ [৮]

নী (নীলরতন মুখোপাধ্যায়ের চণ্ডীদাস পবালী) ভিন্ন অন্যত্র এই পদটী মিলে না এবং নী কোথা হইতে পদটী পাইয়াছিলেন, তাহা জানা যায় না। ইহার ভাষা আধুনিক হইয়া গিয়াছে। পদের মধ্যকার চারিটী ছত্র (৬ ও ৭ সংখ্যক শ্লোক দুইটী) প্রক্ষিপ্ত বলিয়া অনুমান হয়--- এই কারণ, চারিটী ছত্রে পদটীর অন্য অংশের সহিত একটু অসামঞ্জস্য রহিয়াছে, এবং ইহা বিদ্যাপতির আজু রজনী হম ভোগে পোহায়লুঁ পেবুঁ পিয়মুখচন্দা পদের অংশ-বিশেষের প্রভাব-জাত বলিয়া মনে হয়।

এই পদটি ১৯৩৮ সালে প্রকাশিত, মণীন্দ্রমোহন বসু সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “দীন চণ্ডীদাসের পদাবলী”, পরিশিষিট, ৩২৪-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ ভূপালী॥

বহুদিন পরে বঁধুয়া এলে।
দেখা না হইত পরাণ গেলে॥
এতেক সহিল অবলা বলে।
ফাটিয়া যাইত পাষাণ হলে॥
দুখিনীর দিন দুখেতে গেল।
মথুরা-নগরে ছিলে ত ভাল॥
এসব দুখ কিছু না গণি।
তোমার কুশলে কুশল মানি॥
এ সব দুখ গেল হে দূরে।
হারাণ রতন পাইলাম কোড়ে॥
একন কোকিল আসিয়া করুক গান।
ভ্রমরা ধরুক তাহার তান॥
মলয় পবন বহুক মন্দ।
গগণে উদয় হউক চন্দ॥
বাশুলী আদেশে কহে চণ্ডীদাসে।
দুঃখ দূরে গেল সুখ বিলাসে॥

টীকা ---
পঙ্ - ১১-১৪। বিদ্যাপতিও এই ভাবের পদ রচনা করিয়াছেন (তুলনায় - তরু, ১৯৯৬ সং পদ)।

দৃষ্টব্য --- এই পদটি রমণীমোহন মল্লিক মহাশয়ের চণ্ডীদাসে উদ্ধৃত রহিয়াছে, কিন্ত কোথা হইতে তিনি ইহা সংগ্রহ করিয়াছিলেন তাহা জানা যায় না। অন্য কোন পুঁথিতে আমরা এই পদটি পাই নাই। পদামৃতসমুদ্র এবং পদকল্পতরুতেও ইহা উদ্ধৃত হয় নাই। পদের ভণিতায় বাশুলীর উল্লেখ রহিয়াছে, কিন্তু কবির “বড়ু” বিশেষণ নাই, আর ইহা রাগাত্মিক পদও নহে। শ্রীকৃষ্ণকীর্ত্তনের শেষের অংশ পাওয়া যায় নাই, "রাধাবিরহের” শেষাংশ পাঠ করিলে বুঝা যায় যে, কবি যেন রাধাকৃষ্ণের মিলন পুনরায় সংঘটিত করাইবেন। এই পদটিতেও মিলন বর্ণিত হইয়াছে। শ্রীকৃষ্ণকীর্ত্তনের অপ্রাপ্ত অংশ হইতে ইহা সংগৃহীত এবং রূপান্তরিত হইয়া পদাবলীতে স্থান লাভ করিয়াছে, এইরূপ ধারণাও করা যাইতে পারে।

এই পদটি ১৯৪০ সালে প্রকাশিত, চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় সম্পাদিত “বিদ্যাপতি চণ্ডীদাস ও অন্যান্য বৈষ্ণব মহাজন গীতিকা” সংকলনের চণ্ডীদাস অধ্যায়ের ২৬২-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

বহুদিন পরে বঁধুয়া এলে।
দেখা না হইত পরাণ গেলে॥
এতেক সহিল অবলা ব’লে।
ফাটিয়া যাইত পাষাণ হ’লে॥
দুখিনীর দিন দুখেতে গেল।
মথুরা-নগরে ছিলে ত ভাল॥
এ-সব দুখ কিছু না গণি।
তোমার কুশলে কুশল মানি॥
সব দুখ আজি গেল হে দূরে।
হারাণ রতন পাইলাম কোরে॥
এখন কোকিল আসিয়া করুক গান।
ভ্রমরা ধরুক তাহার তান॥
মলয় পবন বহুক মন্দ।
গগণে উদয় হউক চন্দ॥
বাশুলী-আদেশে কহে চণ্ডীদাসে।
দুখ দূরে গেল সুখ-বিলাসে॥

এই পদটি ১৩৪৮ বঙ্গাব্দে (১৯৪১ খৃষ্টাব্দ) প্রকাশিত, চাঁদপুর ও মেছড়া স্কুলের ভূতপূর্ব্ব হেডমাস্টার মহাশয় হরিলাল চট্টোপাধ্যায় দ্বারা সংগৃহীত ও প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীপদরত্নমালা” ৪র্থ সংস্করণ (১ম সংস্করণ ১৩২৩ বঙ্গাব্দ বা ১৯১৬ খৃষ্টাব্দ) গ্রন্থের, ভাব সম্মিলন, ৪৫৬ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ ভূপালী॥

বহুদিন পরে বঁধুয়া আইলে।
দেখা না হইত পরাণ গেলে॥
এতেক সহিল অবলা বলে।
ফাটিয়া যাইত পাষাণ হ’লে॥
দুঃখিনীর দিন দুঃখেতে গেল।
মথুরা নগরে ছিলেত ভাল॥
এসব দুঃখ কিছু না গণি।
তোমার কুশলে কুশল মানি॥
এ সব দুঃখ গেলহে দূরে।
হারাণ রতন পেলাম কোরে॥
কোকিল আসিয়া করুক গান।
ভ্রমরা ধরুক তাহার তান॥
মলয় পবন বহুক মন্দ।
গগণে উদয় হউক চন্দ॥
বাশুলী আদেশে কহে চণ্ডীদাসে।
দুঃখ দূরে গেল সুখ বিলাসে॥

এই পদটি ১৩৫৩ বঙ্গাব্দে (১৯৪৬ সালে) প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত “বৈষ্ণব পদাবলী” সংকলন, মিলন, ৭১-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

শ্রীকৃষ্ণের প্রতি শ্রীরাধা
॥ ভূপালী॥

বহুদিন পরে বঁধুয়া এলে।
দেখা না হইত পরাণ গেলে॥
এতেক সহিল অবলা বলে।
ফাটিয়া যাইত পাষাণ হলে॥
দুখিনীর দিন দুখেতে গেল।
মথুরা নগরে ছিলে ত ভাল॥
এ সব দুঃখ কিছু না গণি।
তোমার কুশলে কুশল মানি॥
এ সব দুঃখ গেল হে দূরে।
হারাণ রতন পেলাম কোরে॥
(এখন) কোকিল আসিয়া করুক গান।
ভ্রমরা ধরুক তাহার তান॥
মলয় পবন বহুক মন্দ।
গগণে উদয় হউক চন্দ॥
বাশুলী আদেশে কহে চণ্ডীদাসে।
দুখ দূরে গেল সুখ বিলাসে॥

এই পদটি ১৯৭৭ সালে প্রকাশিত, ডঃ দেবনাথ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদসঙ্কলন” , ভাবোল্লাস ও নিবেদন, ২২৩-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

বহুদিন পরে বঁধুয়া এলে।
দেখা না হইত পরাণ গেলে॥
এতেক সহিল অবলা বলে।
ফাটিয়া যাইত পাষাণ হলে॥
দুখিনীর দিন দুখেতে গেল।
মথুরা নগরে ছিলে ত ভাল॥
এ সব দুখ কিছু না গণি।
তোমার কুশলে কুশল মানি॥
এ সব দুখ আজি গেল হে দূরে।
হারাণ রতন পাইলাম কোরে॥
কোকিল আসিয়া করুক গান।
ভ্রমরা ধরুক তাহার তান॥
মলয় পবন বহুক মন্দ।
গগণে উদয় হউক চন্দ॥
বাশুলী আদেশে কহে চণ্ডীদাসে।
দুখ দূরে গেল সুখ বিলাসে॥

টীকা---
কুশলে - মঙ্গলে। কোরে - কোলে।
পদটির ভাষা আধুনিক। প্রচলিত সংকলনগলিতে পদটি স্থান পায় নি। তা ছাড়া কোকিল আসিয়া প্রভৃতি চার চরণ বিদ্যাপতির অনুরূপ বর্ণনের সার সংক্ষেপ। সুতরাং পদটি সন্দিগ্ধ।

****************************








*
না ভাঙ্গিল মান দেখি চতুর নাগর
চণ্ডীদাস
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, শ্রীকৃষ্ণের স্বয়ং দৌত্য, ৫৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ ধানশী॥

না ভাঙ্গিল মান দেখি চতুর নাগর।
বিশাখারে ডাকি কহে বচন উত্তর॥
শুনহ আমার কথা বিশাখা সুন্দরী।
আমারে সাজায়ে দেহ নবীন এক নারী॥
চূড়া ধড়া তেয়াগিয়া কাঁচলি পরিল।
নাপিতিনী বেশ ধরি নাগর দাঁড়াইল॥
জয় রাধে শ্রীরাধে বলি করিল গমন।
রাইয়ের মন্দিরে আসি দিল দরশন॥
“কি লাগিয়ে ধূলায় পড়ে বিনোদিনী রাই।
হের এস তুয়া পায়ে যাবক (১) পরাই।”
চরণ মুকুরে শ্যাম নিজ মুখ দেখে।
যাবকের ধারে ধারে নিজ নাম লেখে॥
সচকিত হয়ে ধনী চরণ পানে চায়।
আচম্বিতে শ্যাম অঙ্গের গন্ধ কেন পায়॥
ইঙ্গিত্রে কহিল তখন বিশাখা সুন্দরী।
নাপিতিনী নহে তোমার নাগর বংশীধারী॥
বাহু পসারিয়া নাগর রাই নিল কোলে।
“আর না করিব মান” চণ্ডীদাসে বলে॥

(১) আলতা।

এই পদটি ১৩১২ বঙ্গাব্দে (১৯০৫ খৃষ্টাব্দ) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী দ্বারা সম্পাদিত, বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব-পদলহরী” ৪র্থ সংস্করণ গ্রন্থের, চণ্ডীদাস পর্বের, ১১৩ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

না ভাঙ্গিল মান দেখি চতুর নাগর।
বিশাখারে ডাকি কহে বচন উত্তর॥
শুনহ আমার কথা বিশাখা সুন্দরী।
আমারে সাজায়ে দেহ নবীন এক নারী॥
চূড়া ধড়া তেয়াগিয়া কাঁচলি পরিল।
নাপিতিনী-বেশ ধরি নাগর দাঁড়াইল॥
‘জয় রাধে শ্রীরাধে’ বলি করিল গমন।
রাইয়ের মন্দিরে আসি দিল দরশন॥
“কি লাগিয়ে ধূলায় পড়ে বিনোদিনী রাই।
হের এস তুয়া পায়ে যাবক পরাই॥”
চরণ-মুকুরে শ্যাম নিজ মুখ দেখে।
যাবকের ধারে ধারে নিজ নাম লেখে॥
সচকিতে হয়ে ধনী চরণ পানে চায়।
আচম্বিতে শ্যাম-অঙ্গের গন্ধ কেন পায়॥
ইঙ্গিতে কহিল তখন বিশাখা সুন্দরী।
নাপিতিনী নহে তোমার নাগর বংশীধারী॥ বাহু পসারিয়া নাগর রাই নিল কোলে।
“আর না করিব মান” চণ্ডীদাসে বলে॥

এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, স্বপ্নদৃষ্টে মান, ১১৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে

নাপিতিনী-বেশে মিলন।
॥ ধানশী॥

না ভাঙ্গিল মান দেখি চতুর নাগর।
বিশাখারে ডাকি কহে বচন উত্তর॥
শুনহ আমার কথা বিশাখা সুন্দরি।
আমারে সাজায়ে দেহ নবীন এক নারী॥
চূড়া ধড়া তেয়াগিয়া কাঁচলি পরিল।
নাপিতিনী-বেশ ধরি নাগর দাঁড়াইল॥
জয় রাধে শ্রীরাধে বলি করিল গমন।
রাইএর মন্দিরে আসি দিল দরশন॥
কি লাগিয়ে ধূলায় পড়ে বিনোদিনী রাই।
এস এস তুয়া পদে যাহক পরাই॥
চরণমুকুরে শ্যাম নিজ মুখ দেখে।
যাবকের ধারে ধারে নিজ নাম লেখে॥
সচকিতে হয়ে ধনী চরণ পানে চায়।
আচম্বিতে শ্যাম-অঙ্গের গন্ধ কেন পায়॥
ইঙ্গিতে কহিলা তখন বিশাখা সুন্দরী।
নাপিতানী নহে তোমার নাগর বংশীধারী॥
বাহু পসারিয়া নাগর রাই নিল কোলে।
আর না করিব মান চণ্ডীদাস বলে॥

এই পদটি ১৯৩৮ সালে প্রকাশিত, মণীন্দ্রমোহন বসু সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “দীন চণ্ডীদাসের পদাবলী” ২য় খণ্ড, ৭১১-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

নাপিতিনী-বেশে মিলন।
॥ ধানশী॥

না ভাঙ্গিল মান দেখি চতুর নাগর।
বিশাখারে ডাকি কহে বচন উত্তর॥
“শুনহ আমার কথা বিশাখা সুন্দরি।
আমারে সাজায়ে দেহ নবীন এক নারী॥”
চূড়া ধড়া তেয়াগিয়া কাঁচলি পরিল।
নাপিতিনী-বেশ ধরি নাগর দাঁড়াইল॥
‘জয় রাধে শ্রীরাধে’ বলি করিল গমন।
রাইএর মন্দিরে আসি দিল দরশন॥
“কি লাগিয়ে ধূলায় প’ড়ে বিনোদিনী রাই।
এস এস তুয়া পদে যাহক পরাই॥”
চরণমুকুরে শ্যাম নিজ মুখ দেখে।
যাবকের ধারে ধারে নিজ নাম লেখে॥
সচকিতে হয়ে ধনী চরণ পানে চায়।
আচম্বিতে শ্যাম-অঙ্গের গন্ধ কেন পায়॥
ইঙ্গিতে কহিলা তখন বিশাখা সুন্দরী।
“নাপিতানী নহে তোমার নাগর বংশীধারী॥”
বাহু পসারিয়া নাগর রাই নিল কোলে।
আর না করিব মান চণ্ডীদাস বলে॥

****************************








*
নাপিতানী কহে শুন লো সই
নাপিতিনী বলে শুনগো সই

চণ্ডীদাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত, বঙ্গীয় সাহিত্য পরিষৎ দ্বারা ১৩২৫ বঙ্গাব্দে বা ১৯১৮ সালে প্রকাশিত, শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, ২য় খণ্ড, ৩য় শাখা, ৩য় পল্লব, স্বয়ং দৌত্য, ১৯-পৃষ্ঠায়, ৬৩৮-পদসংখ্যায়, এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ সুহিনী॥

নাপিতানী কহে শুন লো সই।
অনাথী জনের বেতন কই॥
কহ তুমি যাই রাইয়ের কাছে।
বেতন লাগি সে বসিয়া আছে॥
যদি কহে তবে নিকটে যাই।
যে ধন দেন তা সাক্ষাতে পাই॥
শুনি সখী কহে রাইয়ের কাছে।
নাপিতানী বসি আছয়ে নাছে॥
রাই কহে তবে আনহ তায়।
কতেক বেতন আমারে চায়॥
সখী যাই তবে ডাকয়ে আইস।
আসিয়া রাইয়ের নিকটে বৈস॥
আসি নিপিতানী কহয়ে তায়।
বেতন কেন না দেহ আমায়॥
রাই কহে কিবা হইবে তোর।
সে কহে বেতনে নাহিক ওর॥
হাসিয়া কহয়ে সুন্দরী রাই।
হেন নাপিতানী দেখিয়ে নাই॥
এমতে ধন যে কব়্যাছ কত।
সে কহে ভুবনে আছয় যত॥
এক ধন আছে তোমার ঠাঞি।
সে ধন পাইলে ঘরকে যাই॥
হৃদয়ে কনক-কলস আছে।
মণিময় হার তাহার কাছে॥
তাহার পরশ-রতন দেহ।
দরিদ্র-জনারে কিনিয়া লেহ॥
হাসিয়া কহয়ে সুন্দরী গোরী।
ভালে নাপিতানী পরাণ-চোরি॥
পরশ-রতন পাইবা বনে।
এখন চলহ নিজ ভবনে॥
চণ্ডীদাসে কহে না কর লাজ।
নাপিতানী নহে রসিক-রাজ॥

পাঠান্তর ---
দৌঃ পুথিতে (সতীশচন্দ্র রায় দ্বারা দৌলতপুর থেকে সংগৃহীত পুথি) সম্পূর্ণ পদটির নিম্নলিখিত রূপান্তর দৃষ্ট হয়, যথা,---

॥ তথা রাগ॥

নাপিতানী বলে শুন লো সই।
অনাথিনি লোকের সাক্ষাতে পাই॥
দূতী যাই কহে রাইয়ের কাছে।
বেতন লাগিয়া নাপিতাবী আইছে॥
কহিল বোলই আনহ তাএ।
কতেক বেতন নাপিতানী চাএ॥
ক্ষেবলি (?) বলিয়া ডাকএ আইস।
রাই বলে অই দুলিচাএ বৈস॥
বসিল দুখিনী নাপিতানী শ্যামা।
কহএ বেতন দেহএ বামা॥
কতেক বেতন হইবে তোর।
আমার বেতনে নাহিক ওর॥
হাসিয়া কহই সুন্দরী রাই।
এমন দুখিনী দেখিএ নাই॥
এত ধন তুমি করিয়াছ কত।
ভুবন ভরিয়া আছএ যত॥
এক ধন আছে তোমার ঠাই।
সে ধন পাইলে ঘরেতে যাই॥
দয়া করি দেহ দরিদ্রে ধন।
চাহিলে না দেএ কৃপীন জন॥
কুচযুগ-গিরি মোর মনহিত।
ইহা দিয়া মোরে করহ হিত॥
আর যে বেতন না হএ মোর।
পরশ-রতন পাইএ যে তোর॥
হাসিয়া বোলএ রসবতি গোরি।
ভালে সে নাপিতানি পরাণচুরি॥
চণ্ডীদাসে কহে না কর লাজ।
নাপিতানী কহে (?) রসিকরাজ॥

টীকা ---
১৫-১৬। “রাই কহে” ইত্যাদি। রাই কহিলেন --- ‘তোর (বেতন) কত হইবে?’ সেই (নাপিতানী ) কহিল --- ‘(আমার) বেতনে সীমা নাই!'
১৯-২০। “এমতে ধন” ইত্যাদি। (শ্রীরাধা বলিলেন) --- এই প্রকারে অর্থাৎ সামান্য কার্য্যের প্রতিদানে অসীম ধন লইয়া, কত ধন সঞ্চিত করিয়াছ? সেই নাপিতানী কহিল, ভুবনে যত আছে অর্থাৎ ভুবনে যত ধন আছে, সকলই আমি সঞ্চিত করিয়াছি। (কপট নাপিতানীর পরিহাস-উক্তি সত্য বলিয়া প্রমাণিত করার উদ্দেশ্যেই পদ-কর্ত্তা কৌশলে এই বাক্য সন্নিবেশিত করিয়াছেন)।
২৫-২৬। “তাহার” ইত্যাদি। তাহার অর্থাৎ সেই কুচরূপ সুবর্ণ-কলসের স্পর্শ-রত্ন (এক অর্থে --- পরশ পাথর, অন্য অর্থে উৎকৃষ্ট স্পর্শ) আমাকে দান কর ; (‘জাতৌ জাতৌ তু ষৎ শ্রেষ্ঠহ তদ্রত্নমিহ কথ্যতে।') দরিদ্র জনকে (স্পর্শ-রত্ন-দান-রূপ অপরিশোধ্য মূল্য দ্বারা) ক্রয় করিয়া লও।
২৯-৩০। “পরশ-রতন” ইত্যাদি। (শ্রীরাধা ছদ্ম-বেশিনী নাপিতানীর কৌশলময় বাক্যের কৌশলময় উত্তর দিতে যাইয়া বলিতেছেন) --- ‘বনে স্পর্শ-রত্ন পাইবে', এখন নিজ-গৃহে যাও। বনে স্পর্শ-রত্ব পাইবে' এই শ্লিষ্ট বাক্যের একটি অর্থ এই যে, পরশ পাথর গৃহে থাকে না ; উহা কদাচিৎ কোন সৌভাগ্যবান্‌ ব্যক্তি বনেই প্রাপ্ত হইয়া থাকে ; সুতরাং পরশ পাখর কামনা করিলে তাহার জন্য বনে যাইয়া অনুসন্ধান করিও। অপর গূঢ় অর্থ এই যে, শ্রেষ্ঠ স্পর্শ অর্থাৎ আলিঙ্গন বনে (সঙ্কেত-কুঞ্জে) পাইবে। উভয় অর্থেই অস্থানে বৃথা যাচ্ঞায় কালহরণ না করিয়, স্পর্শ-রত্ন লাভের উদ্দেশ্যে গৃহে যাইয়া বন গমনের উদ্যোগ করাই একান্ত কর্ত্তব্য --- ইহা বুঝা যাইতেছে।

এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, শ্রীকৃষ্ণের স্বয়ং দৌত্য, ১৩-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ সুহিনী॥

নাপিতিনী কহে “শুন লো সই।
অনাথী জনের বেতন কই?
কহ তুমি যাই রাইয়ের কাছে।
‘বেতন লাগিয়া বসিয়া আছে’॥
যদি কহে তবে নিকটে যাই।
যে ধন দেন তা সাক্ষাতে পাই॥”
শুনি সখী কহে রাইয়ের কাছে।
“নাপিতিনী বসি আছয়ে নাছে (১)”॥
রাই কহে “তবে (২) আনহ তায়।
কতেক বেতন আমায় চায়?”
{ সখী যাই তবে ডাকয়ে “আইস।
আসিয়া রাইয়ের নিকটে বৈস॥” } (৩)
{ বসিল দুঃখিনী নাপিতিনী শ্যামা।
“কহয়ে বেতন দেহ যে রামা॥” } (৪)
রাই কহে “কিবা হইবে তোর?”
সে কহে “বেতন নাহিক ওর॥”
হাসিয়া কহয়ে সুন্দরী রাই।
“হেন নাপিতিনী দেখি যে নাই॥
এমতে ধন যে করেছ কত?”
সে কহে “ভুবনে আছয় যত॥
এক ধন আছে তোমার ঠাঁই।
সে ধন পাইলে ঘরকে যাই॥
{ হৃদয়ে কনক কলস আছে।
মণিময় হার তাহার কাছে॥
তাহার পরশ রতন দেহ।
দরিদ্র জনারে কিনিয়া লহ॥”
হাসিয়া কহয়ে সুন্দরী গোরী।
“ভাল নাপিতিনী পরাণ চুরি॥ } (৫)
পরশ রতন পাইবা বনে।
এখনে চলহ নিজ ভবনে॥”
চণ্ডীদাস কহে না কর লাজ।
নাপিতিনী নহে রসিক রাজ॥

১। নাছে --- পশ্চাদ্বার। বর্ধমান ও বীরভূমে প্রচলিত।
২) “কহিলবোলায়া” --- হ, লি, পু (হস্ত লিখিত পুস্তক)।
৩। “ক্ষৌরিণী বলিয়া ডাকয়ে আইস।
রাই বলে এই দুলিচায় বৈস ”। --- হ, লি, পু (হস্ত লিখিত পুস্তক)।
৮। আসি নাপিতিনী কগয়ে তায়।
বেতন কেন না দেও আমায়? --- প-ক-ত (পদকল্পতরু)।
৯। কুচযুগ গিরি মোর মনোনীত।
ইহা দিয়া মোরে করহ প্রীত॥
আর যে বেতন দেহ আমার।
পরশ রতন চাহি তোমার॥ --- হ, লি, পু (হস্ত লিখিত পুস্তক)।

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, শ্রীকৃষ্ণের স্বয়ং দৌত্য, ৫৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ সুহিনী॥

নাপিতিনী কহে “শুন লো সই।
অনাথী জনের বেতন কই?
কহ তুমি যাই রাইয়ের কাছে।
বেতন লাগিয়া বসিয়া আছে॥
যদি কহে তবে নিকটে যাই।
যে ধন দেন তা সাক্ষাতে পাই॥”
শুনি সখী কছে রাইয়ের কাছে।
“নাপিতিনী বসি আছয়ে নাছে (১)”॥
রাই কহে “তবে আনহ তায়।
কতেক বেতন আমায় চায়?”
সখী যাই তবে ডাকয়ে “আইস।
আসিয়া রাইয়ের নিকটে বৈস॥”
{ বসিল দুঃখিনী নাপিতিনী শ্যামা।
“কহয়ে বেতন দেহ যে রামা॥” } (২)
রাই কহে “কিবা হইবে তোর।”
সে কহে “বেতন নাহিক ওর॥”
হাসিয়া কহয়ে সুন্দরী রাই।
“হেন নাপিতিনী দেখি যে নাই॥
এমতে ধন যে করেছ কত?”
সে কহে “ভুবনে আছয় যত॥
এক ধন আছে তোমার ঠাঁই।
সে ধন পাইলে ঘরকে যাই॥
{ হৃদয়ে কনক কলস আছে।
মণিময় হার তাহার কাছে॥
তাহার পরশ রতন দেহ।
দরিদ্র জনারে কিনিয়া লহ॥”
হাসিয়া কহয়ে সুন্দরী গৌরী।
“ভাল নাপিতিনী পরাণ চুরি॥ } (৩)
পরশ রতন পাইবা বনে।
এখনে চলহ নিজ ভবনে॥”
চণ্ডীদাস কহে না কর লাজ।
নাপিতিনী নহে রসিক রাজ॥

(১) পশ্চাদ্বার।
(২) বিভিন্ন পাঠ ---
আসি নাপিতিনী কহয়ে তায়।
বেতন কেন না দেও আমায় । প, ক, ত (পদকল্পতরু)।
(৩) বিভিন্ন পাঠ ---
কুচযুগ গিরি মোর মনোনীত।
ইহা দিয়া মোরে করহ প্রীত॥
আর যে বেতন দেহ আমার।
পরশ রতন চাহি তোমার॥ প্রা, কা, সং (প্রাচীন কাব্য সংগ্রহ)।

এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, শ্রীকৃষ্ণের স্বয়ং দৌত্য (বাদিয়াবেশে), ৪৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ সুহিণী॥

নাপিতিনী বলে শুনগো সই।
অনাথিনী লোকের বেতন কই॥
কহ তুমি যেয়ে রাইয়ের কাছে।
বেতন লাগি সে বসিয়া আছে॥
যদি কহে তবে নিকটে যাই।
যে ধন দেন তা সাক্ষাতে পাই॥
শুনি সখি কহে রাইএর কাছে।
নাপিতিনী বসি আছয়ে নাছে॥
রাই কহে তবে আনহ তায়।
কতেক বেতন আমায় চায়॥
সখী যাই তবে ডাকয়ে “আইস।
আসিয়া রাইয়ের নিকটে বৈস॥” ১২
আসি নাপিতিনী কহয়ে তায়।
“বেতন কেন না দেহ আমায়॥” ১৪
হাসিয়া কহয়ে সুন্দরী রাই।
“হেন নাপিতিনী দেখিয়ে নাই॥
এমতে ধন যে করেছ কত।”
সে কহে, “ভুবনে আছয়ে যত॥
এক ধন আছে তোমার ঠাঁই।
সে ধন পাইলে ঘরকে যাই॥
হৃদয়ে কনক কলস আছে।
মণিময় হার তাহার কাছে॥
তাহার পরশ-রতন দেহ।
দরিদ্র জনারে কিনিয়া লহ॥”
দয়া করি গেহ দরিদ্র জনে।
চাইলে না দেয় কৃপণ জনে॥
আর যে বেতন দেহ আমার।
পরশ-রতন পাই তোমার॥
হাসিয়া কহয়ে সুন্দরী গোরী।
“ভালে নাপিতিনী পরাণে ছুরি॥ ৩০
পরশ রতন পাইবা বনে।
এখন চলহ নিজ ভবনে॥”
চণ্ডীদাস কহে না কর লাজ।
নাপিতিনী নহে রসিক রাজ॥

টীকা -
১২-১৪ ---
রাই বলে ঐ গলিচায় বৈস।
বসিলা দুঃখিনী নাপিতিনী শ্যামা।
রহে সে বেতন দেহ বামা॥ --- পাঠান্তর।
৩০ - ছুরি --- চুরি। ---পাঠান্তর।

এই পদটি ১৩৪৮ বঙ্গাব্দে (১৯৪১ খৃষ্টাব্দ) প্রকাশিত, চাঁদপুর ও মেছড়া স্কুলের ভূতপূর্ব্ব হেডমাস্টার মহাশয় হরিলাল চট্টোপাধ্যায় দ্বারা সংগৃহীত ও প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীপদরত্নমালা” ৪র্থ সংস্করণ (১ম সংস্করণ ১৩২৩ বঙ্গাব্দ বা ১৯১৬ খৃষ্টাব্দ) গ্রন্থের, নাপিতানী বেশে স্বয়ং দৌত্য, ৪০৩ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ সুহই॥

নাপিতানী কহে শুনলো সই। অনাথী জনের বেতন কই॥
কহ তুমি যাই রাইয়ের কাছে। বেতন লাগিয়া বসিয়া আছে॥
যদি কহে তবে নিকটে যাই। যে ধন দেন তা সাক্ষাতে পাই॥
শুনি সখী কছে রাইয়ের কাছে। নাপিতিনী বসি আছয়ে নাছে॥
রাই কহে তবে আনহ তায়। কতেক বেতন আমায় চায়॥
সখী যাই তবে ডাকয়ে আইস। আসিয়া রাইয়ের নিকটে বৈস॥
আসি নাপিতানী কহয়ে তায়। বেতন কেন না দেও আমায়॥
রাই কহে কিবা হইবে তোর। সে কহে বেতন নাহিক ওর॥
হাসিয়া কহয়ে সুন্দরী রাই। হেন নাপিতানী দেখি যে নাই॥
এ মতে ধন যে করেছ কত। সে কহে ভুবনে আছয় যত॥
এক ধন আছয়ে তোমার ঠাঁই। সে ধন পাইলে ঘরকে যাই॥
হৃদয়ে কনক কলস আছে। মণিময় হার তাহার কাছে॥
তাহার পরশ রতন দেহ। দরিদ্র জনারে কিনিয়া লহ॥
হাসিয়া কহয়ে সুন্দরী গৌরী। ভাল নাপিতানী পরাণ চোরা॥
পরশ রতন পাইবে বনে। এখন চলহ নিজ ভবনে॥
চণ্ডীদাস কহে না কর লাজ। নাপিতানী নহে রসিক রাজ॥

****************************








*
এক দিন মনে রভস কাজ
চণ্ডীদাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত, বঙ্গীয় সাহিত্য পরিষৎ দ্বারা ১৩২৫ বঙ্গাব্দে বা ১৯১৮ সালে প্রকাশিত, শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, ২য় খণ্ড, ৩য় শাখা, ৩য় পল্লব, স্বয়ং দৌত্য, ২১-পৃষ্ঠায়, ৬৩৯-পদসংখ্যায়, এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ তথা রাগ॥

এক দিন মনে রভস-কাজ।
মাল্যানী হইলা রসিক-রাজ॥
ফুল-মালা গাঁখি ঝুলাই হাতে।
কে নিবে কে নিবে ফুকরে পথে॥
তুরিতে আইলা ভানুর বাড়ী।
রাই কহে কত লইবে কড়ি॥
মাল্যানী লইয়া নিভৃতে বসি।
মালা মুল করে ঈষৎ হাসি॥
মাল্যানী কহয়ে সাজাই আগে।
পাছে দিবা কড়ি যতেক লাগে॥
এত কহি মালা পরায় গলে।
বদন চুম্বন করয়ে ছলে॥
বুঝিয়া নাগরী ধরিলা করে।
এত ঢীটপনা আসিয়া ঘরে॥
নাগর কহয়ে নহি যে পর।
চণ্ডীদাস কহে কি কর ডর॥

এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, শ্রীকৃষ্ণের স্বয়ং দৌত্য, ১৪-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ সুহিনী॥

এক দিন মনে রভস কাজ।
মালিনী হইল রসিক রাজ॥
ফুলমালা গাঁখি ঝুলায়ে হাতে।
“কে নিবে, কে নিবে" ফুকারে পথে॥
তুরিতে আইলা ভানুর বাড়ী।
রাই কহে “কত লইবে কড়ি?”
মালিনী লইয়া নিভৃতে বসি।
মালা মূল করে ঈষৎ হাসি॥
মালিনী কহয়ে "সাজাই আগে।
পাছে দিবা কড়ি যতেক লাগে॥”
এত কহি মালা পরায় গলে।
বদন চুম্বন করিল ছলে॥
বুঝিয়া নাগরী ধরিলা করে।
"এত টীটপনা আসিয়া ঘরে?”
নাগর কহয়ে "নহি যে পর।”
চণ্ডীদাস কহে কি কর ডর॥

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, শ্রীকৃষ্ণের স্বয়ং দৌত্য, ৫৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ সুহিনী॥

এক দিন মনে রভস (১) কাজ।
মালিনী হইল রসিক রাজ (২)॥
ফুলমালা গাঁখি ঝুলায়ে হাতে।
“কে নিবে, কে নিবে" ফুকারে (৩) পথে॥
তুরিতে আইলা ভানুর বাড়ী।
রাই কহে “কত লইবে কড়ি?”
মালিনী লইয়া নিভৃতে বসি।
মালা মূল (৪) করে ঈষৎ হাসি॥
মালিনী কহয়ে "সাজাই আগে।
পাছে দিবা কড়ি যতেক লাগে॥”
এত কহি মালা পরায় গলে।
বদন চুম্বন করিল ছলে॥
বুঝিয়া নাগরী ধরিলা করে।
"এত টীটপনা (৫) আসিয়া ঘরে?”
নাগর কহয়ে "নহি যে পর।”
চণ্ডীদাস কহে কি কর ডর॥

(১) রহস্য। (২) শ্রীকৃষ্ণ। (৩) চিৎকার করে। (৪) মুল্য, দাম। (৫) চতুরতা।

এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, শ্রীকৃষ্ণের স্বয়ং দৌত্য (বাদিয়াবেশে), ৪৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ সুহিণী॥

এক দিন মনে রভস কাজ।
মালিনী হৈলা রসিকরাজ॥
ফুলমালা গাঁখি ঝুলায়ে হাতে।
“কে নিবে কে নিবে" ফুকারে পথে॥
তুরিতে আইলা ভানুর বাড়ী।
রাই কহে, “কত লইবে কড়ি॥”
মালিনী লইয়া নিভৃতে বসি।
মালা মূল করে ঈষৎ হাসি॥
মালিনী কহয়ে, "সাজাই আগে।
পাছে দিবা কড়ি যতেক লাগে॥”
এত কহি মালা পড়ায় গলে।
বদন চুম্বন করিল ছলে॥
বুঝিয়া নাগরী ধরিলা করে।
"এত টীটপনা আসিয়া ঘরে॥”
নাগর কহয়ে "নহি যে পর।”
চণ্ডীদাস কহে কি কর ডর॥

টীকা -
১ - রভস-কাজ --- প্রেমের কাজ।
৮ - মূল করে --- মূল্য স্থির করে।
১৪ - চিচপণা --- চতুরতা।

এই পদটি ১৩৪৮ বঙ্গাব্দে (১৯৪১ খৃষ্টাব্দ) প্রকাশিত, চাঁদপুর ও মেছড়া স্কুলের ভূতপূর্ব্ব হেডমাস্টার মহাশয় হরিলাল চট্টোপাধ্যায় দ্বারা সংগৃহীত ও প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীপদরত্নমালা” ৪র্থ সংস্করণ (১ম সংস্করণ ১৩২৩ বঙ্গাব্দ বা ১৯১৬ খৃষ্টাব্দ) গ্রন্থের, মালিনীবেশে স্বয়ং দৌত্য, ৪০৪ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ সুহিনী॥

এক দিন মনে রভস কাজ। মালিনী হইলা রসিক রাজ॥
ফুলমালা গাঁখি ঝুলায়ে হাতে। কে নিবে কে নিবে ফুকারে পথে॥
তুরিতে আইলা ভানুর বাড়ী। রাই কহে কত লইবে কড়ি॥
মালিনী লইয়া নিভৃত বসি। মালা মূল্য করে ঈষত হাসি॥
মালিনী কহয়ে সাজাই আগে। পাছে দিবা কড়ি যতেক লাগে॥
এত কহি মালা পরায়ে গলে। বদন চুম্বন করিল ছলে॥
বুঝিয়া নাগরী ধরিলা করে। এত টীটপানা আসিয়া ঘরে॥
নাগর কহয়ে নহি যে পর। চণ্ডীদাস কহে কি কর ডর॥

****************************








*
দেয়াশিনী বেশে মহলে প্রবেশে
চণ্ডীদাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত, বঙ্গীয় সাহিত্য পরিষৎ দ্বারা ১৩২৫ বঙ্গাব্দে বা ১৯১৮ সালে প্রকাশিত, শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, ২য় খণ্ড, ৩য় শাখা, ৩য় পল্লব, স্বয়ং দৌত্য, ২৩-পৃষ্ঠায়, ৬৪১-পদসংখ্যায়, এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

সিন্ধুড়া॥

দেয়াসিনী বেশে     মহলে প্রবেশে
রাধিকা দেখিবার তরে।
সুরক্ত চন্দন     কপালে লেপন
কুণ্ডল কাণেতে পরে॥
নাগর সাজী বাম করে ধরে।
পিন্ধিয়া বিভূতি     সাজিল মূরতি
রুদ্রাক্ষ জপয়ে করে॥ ধ্রু॥
কহে জয় দেবী     ব্রজপুর সেবি
গোকুল-রক্ষক নিতি।
গোপ গোয়ালিনী     সুভগ-দাইনী
পূজ দেবী ভগবতী॥
আশীর্ব্বাদ শুনি     গোপের রমণী
আইলা দেয়াসিনী কাছে।
জিজ্ঞাসা করয়ে     যত মনে লয়ে
বোলে গোপ ভাল আছে॥
সভাকার জয়     শত্রু হবে ক্ষয়
মনে ভয় না ভাবিবে।
তোমাদের পতি     সুন্দর সুমতি
সভাকার ভাল হবে॥
সঙ্গেতে কুটিলা     আসিয়া জটিলা
পড়য়ে চরণে ধরি।
আমার বধূর     পতির মঙ্গল
বর দেহ কৃপা করি।
শুনি দেয়াসিনী     হরষিত বাণী
জটিলা সমুখে কয়।
বর যে লইবে     ভালই হইবে
নিকটে আনিতে হয়॥
জটিলা যাইয়া     আনিল ধরিয়া
আপন বধূর হাতে।
বসিলা হরিষে     দেয়াসিনী পাশে
ঘুচাঞা বসন মাথে॥
দেখি দেয়াসিনী     বোলে শুভবাণী
সব সুলক্ষণ-যুতা।
গন্ধর্ব্ব পাবনী     জগদানন্দিনী২৮
রাধা নাম ভানুসুতা॥
ধরি ধনী-হাতে     মনের আকুতে
নিরখে বদন তার।
দেখিতে দেখিতে     আনন্দিত চিতে
মদন করিল কার॥
সাজিটি খুলিয়া     ফুলটি তুলিয়া
বান্ধেন নাগরীর চুলে।
আনন্দে থাকিবে     সকলি পাইবে
কলঙ্ক নহিবে কুলে॥
শুনিয়া সুন্দরী     কহে ধীরি ধীরি
এ কথা কহবি মোয়।
আমার হৃদয়ে     ব্যথাটি ঘুচয়ে
তবে সে জানিয়ে তোয়॥
একটি শপতি     রাখহ যুবতি
দেখিতে বাসিয়ে ভয়।
প্রাণ-পতি সনে     বান্ধ্যাছ পরাণে
ইহাই দেবতা কয়।
হাসিয়া নাগরী     চাহে ফিরি ফিরি
দেয়াসিনী ঘর কোথা।
আমার ঘর     হয়ে যে নগর
কহিব বিরল কথা॥
সঙ্কেত বুঝিয়া     নয়ান ফিরাইয়া
তাক করে এক দিঠে।
নিরখি বদন     চিহ্নিল তখন
শ্যাম নাগর ঢীটে॥
ধীরি ধীরি করি     বসন সন্বরি
মন্দিরে চলিলা লাজে।
চণ্ডীদাস কয়     সুবুদ্ধি যে হয়
বেকত না করে কাজে॥

এপাঠান্তর ---
২৮। ‘জগতানন্দিনী' ঘ, চ, প-র-সা ; ‘জগততারিনী’ দৌঃ পুথি (সতীশচন্দ্র রায় দ্বারা দৌলতপুর থেকে সংগৃহীত পুথি)। কোন লিপিকর ‘জগদানন্দিনী’ শব্দের ‘গ’ অক্ষরটি ভুলে ‘স’ লিখায় ‘জসদানন্দিনী’ ও উহাই কোন পণ্ডিতম্মন্য লিপিকর-কর্ত্তৃক সংশোধিত (?) হইয়া বটতলার মুদ্রিত গ্রন্থ ও তদনুযায়ী অধিকাংশ চণ্ডীদাসের মুদ্রিত পদাবলীতে হাস্যজনক ‘যশোদানন্দিনী’ পাঠের উৎপত্তি করিয়াছে। কোন কোন টীকাকার ‘যশোদার আনন্দিনী অর্থাৎ আনন্দদায়িনী’ এইরূপ অর্থ করিয়া ‘যশোদানন্দিনী’ পাঠের অর্থ-সঙ্গতি রক্ষা করার চেষ্টা করিয়াছেন ; কিন্তু যিনি জগতের আনন্দদায়িনী, তাঁহাকে যশোদার আনন্দাদায়িনী বলিয়া বর্ণিত করার কোনই সার্থকতা দেখা যায় না ; সুতরাং ‘যশোদানন্দিনী’ পাঠ ভ্রমমূলক বলিয়াই বিবেচনা হয়।

টীকা ---
৪৮-৫১। “একটি শপতি” ইত্যাদি। হে যুবতি! তুমি আমার একটি শপখ (অর্থাৎ সত্য কথা বলিবার জন্য দিব্য) পালন কর ; তুমি প্রাণ-পতির সহিত প্রাণ বাঁধিয়াছ, অর্থাৎ প্রেম-বন্ধনে বাঁধা পড়িয়াছ,--- ইহাই আমার দেবতা কহিতেছেন। (‘প্রাণ-পতি’ শব্দটি শ্লিষ্ট, ইহার সরল অর্থ--- প্রাণনাথ বা স্বামী ; কিন্তু ইহার গূঢ় অর্থ “হৃদয়েশ্বর” অর্থাৎ যিনি কেবল পালনকর্তা বলিয়া পতি নহেন, কিন্তু প্রিয়তম বলিয়া জীবন ও মৃত্যুর মালিক। ‘আর্য্যা সপ্তশতী’ প্রভৃতি কোন কোন ব্যঞ্জনা-প্রধান কাব্যে পরকীয়া-নায়িকার বর্ণন-প্রসঙ্গে ‘পতি’ শব্দটি পরকীয়ার প্রেমসন্বন্ধ-হীন স্বামী ও ‘প্রিয়’ শব্দটি প্রেমাস্পদকে বুঝাইতে প্রায় সর্ব্বদা প্রযুক্ত হইয়াছে।)

এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, শ্রীকৃষ্ণের স্বয়ং দৌত্য, ১৪-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ সিন্ধুড়া॥

দেয়াশিনী বেশে,     মহলে প্রবেশে,
রাধিকা দেখিবার তরে।
সুরক্ত চন্দন,     কপালে লেপন,
কুণ্ডল কাণেতে পরে॥
নাগর সাজী বাম করে ধরে।
পিঁধিয়া বিভূতি,     সাজল মূরতি,
রুদ্রাক্ষ জপয়ে করে॥
কহে “জয় দেবী     ব্রজপুর সেবি,
গোকুল রক্ষক নিতি।
গোপ গোয়ালিনী,     সুভাগ্য দায়িনী,
পূজ দেবী ভগবতী॥”
আশীর্বাদ শুনি,     গোপের রমণী,
আইলা দেয়াশিনী কাছে।
জিজ্ঞাসা করয়ে,     যত মনে লয়ে,
বোলে “গোপ ভাল আছে॥
সবাকার জয়,     শত্রু হবে ক্ষয়,
মনে ভয় না ভাবিবে।
তোমাদের পতি,     সুন্দর সুমতি,
সবাকার ভাল হবে॥”
সঙ্গেতে কুটিলা (২),     আসিয়া জটিলা (৩)
পড়য়ে চরণে ধরি।
“আমার বধূর,     পতির মঙ্গল,
বর দেহ কৃপা করি।”
শুনি দেয়াশিনী,     হরষিত বাণী,
জটিলা সমুখে কয়।
“বর যে লইবে,     ভালই হইবে,
নিকটে আনিতে হয়॥”
জটিলা যাইয়া,     আনিল ধরিয়া,
আপন বধূর হাতে।
বসিলা হরষে,     দেয়াশিনী পাশে,
ঘুচায়া বসন মাথে॥
দেখি দেয়াশিনী,     বলে শুভ বাণী,
“সব সুলক্ষণযুতা।
গন্ধর্ব্ব পাবনী, (১)     যশোদা নন্দিনী,
রাধা নাম ভানুসুতা (২)॥”
ধরি ধনীর হাতে,     মনের আকুতে (৬),
নিরখে বদন তার।
দেখিতে দেখিতে,     আনন্দিত চিতে,
মদন কৈল বিকার॥
সাজিটি খুলিয়া,     ফুলটি তুলিয়া,
বাঁধেন নাগরী চুলে।
“আনন্দে থাকিবে,     সকলি পাইবে,
কলঙ্ক নহিবে কুলে॥”
শুনিয়া সুন্দরী,     কহে ধীরি ধীরি,
“এ কথা কহবি মোয়।
আমার হিয়ার,     ব্যথাটি ঘুচয়ে,
তবে সে জানি যে তোয়॥
“একটি শপথি,     রাখহ যুবতী,
কহিতে বাসি যে ভয়।
পরপতি (৩) সনে,     বেঁধেছ পরাণে,
ইহাই দেবতা কয়।”
হাসিয়া নাগরী,     চাহে ফিরি ফিরি,
“দেয়াশিনী ঘর কোথা? ”
“আমার ঘর,     হয় যে নগর,
কছিব বিরল কথা॥”
সঙ্কেত বুঝিয়া,     নয়ান ফিরিয়া,
তাক করে এক দিঠে।
নিরখি বদন,     চিহ্নল তখন,
শ্যাম নাগর টীটে॥
ধীরি ধীরি করি,     বসন সন্বরি,
মন্দিরে চলিলা লাজে।
চণ্ডীদাস কয়,     সুবুদ্ধি যে হয়,
বেকত করয়ে কাজে (৪)॥

১। জগৎতারিণী হ, লি, পু (হস্ত লিখিত পুস্তক)।
২। রাধাকে নিরীক্ষণ পুর্ব্বক দেয়াশিনী একবার কহিল “বধুটী সর্ব্ব সুলক্ষণা” তৎপর, ভগবতীর নাম স্মরণ পূর্ব্বক দৈব শক্তি প্রভাবে যেন কহিলেন “ইহার নাম রাধা ও ইনি বৃষভানুসুতা।”
৩। উপপতি। অন্যার্থে --- শ্রেষ্ঠপতি অর্থাৎ ভগবান্‌ শ্রীকৃষ্ণ।
৪। সুবোধ ব্যক্তি বাক্য বারা রহস্য গ্রকাশ করে না, কিন্তু কার্য্য দ্বারা জানায় যে, সে প্রতারণা বুঝিয়াছে। প্রস্থান দ্বারা শ্রীমতী দেয়াশিনীকে জানাইলেন যে, তিনি তদীয় চাতুর্য্য বুঝিয়াছেন। “বেকত না করে গুরুজন মাঝে।” স্থানান্তরে এরূপ পাঠও দৃষ্ট হয় ; ইহাতে অর্থ অপেক্ষাকৃত বিশদ হইলেও ছন্দঃ পতন হয়। বোধ হয় “বেকত না করে কাজে” প্রথমে এইরূপ পাঠ ছিল।

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, শ্রীকৃষ্ণের স্বয়ং দৌত্য, ৬২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ সিন্ধুড়া॥

দেয়াশিনী বেশে,     মহলে প্রবেশে,
রাধিকা দেখিবার তরে।
সুরক্ত চন্দন,     কপালে লেপন,
কুণ্ডল কাণেতে পরে॥
নাগর সাজী বাম করে ধরে।
পিঁধিয়া বিভূতি (১),     সাজল মূরতি,
রুদ্রাক্ষ জপয়ে করে॥
কহে “জয় দেবী     ব্রজপুর সেবি,
গোকুল রক্ষক নিতি।
গোপ গোয়ালিনী,     সুভাগ্য দায়িনী,
পূজ দেবী ভগবতী॥”
আশীর্বাদ শুনি,     গোপের রমণী,
আইলা দেয়াশিনী কাছে।
জিজ্ঞাসা করয়ে,     যত মনে লয়ে,
বোলে “গোপ ভাল আছে॥
সবাকার জয়,     শত্রু হবে ক্ষয়,
মনে ভয় না ভাবিবে।
তোমাদের পতি,     সুন্দর সুমতি,
সবাকার ভাল হবে॥”
সঙ্গেতে কুটিলা,     আসিয়া জটিলা,
পড়য়ে চরণে ধরি।
“আমার বধূর,     পতির মঙ্গল,
বর দেহ কৃপা করি।”
শুনি দেয়াশিনী,     হরষিত বাণী,
জটিলা সমুখে কয়।
“বর যে লইবে,     ভালই হইবে,
নিকটে আনিতে হয়॥”
জটিলা যাইয়া,     আনিল ধরিয়া,
আপন বধূর হাতে।
বসিলা হরষে,     দেয়াশিনী পাশে,
ঘুচায়া বসন মাথে॥
দেখি দেয়াশিনী,     বলে শুভ বাণী,
“সব সুলক্ষণযুতা।
গন্ধর্ব পাবনী, (১)     যশোদা নন্দিনী,
---রাধা নাম ভানুসুতা (২)॥”
ধরি ধনীর হাতে,     মনের আকুতে (৬),
নিরখে বদন তার।
দেখিতে দেখিতে,     আনন্দিত চিতে,
মদন কৈল বিকার॥
সাজিটি খুলিয়া,     ফুলটি তুলিয়া,
বাঁধেন নাগরী চুলে।
“আনন্দে থাকিবে,     সকলি পাইবে,
কলঙ্ক নহিবে কুলে॥”
শুনিয়া সুন্দরী,     কহে ধীরি ধীরি,
“এ কথা কহবি মোয়।
আমার হিয়ার,     ব্যথাটি ঘুচয়ে,
তবে সে জানি যে তোয়”॥
“একটি শপথি,     রাখহ যুবতী,
কহিতে বাসি যে ভয়।
পরপতি (৩) সনে,     বেঁধেছ পরাণে,
ইহাই দেবতা কয়।”
হাসিয়া নাগরী,     চাহে ফিরি ফিরি,
“দেয়াশিনী ঘর কোথা? ”
“আমার ঘর,     হয় যে নগর,
কছিব বিরল কথা॥”
সঙ্কেত বুঝিয়া,     নয়ান ফিরিয়া,
তাক করে এক দিঠে।
নিরখি বদন,     চিহ্নল তখন,
শ্যাম নাগর ঢীটে॥
ধীরি ধীরি করি,     বসন সন্বরি,
মন্দিরে চলিলা লাজে।
চণ্ডীদাস কয়,     সুবুদ্ধি যে হয়,
বেকত করয়ে কাজে॥

(১) ভষ্ম। (২) শ্রীরাধিকার ননদিনী। (৩) শ্রীরাধিকার শ্বশ্রূ। (৪) শ্রীরাধিকার। ৫) সুলক্ষণযুক্তা। (৬) আগ্রহে। (৭) উপপতি।
দেয়াশিনী – পুজারিনী।

এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, শ্রীকৃষ্ণের স্বয়ং দৌত্য, ৪৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

দেয়াশিনী বেশ
॥ সিন্ধুরা॥

দেয়াশিনী বেশে     মহলে প্রবেশে
রাধিকা দেখিবার তরে।
সুরক্ত চন্দন     কপালে লেপন
কুণ্ডল কাণেতে পরে॥
সাজী বাম করে ধরে।
পিঁধিয়া বিভূতি     সাজল মূরতি
রুদ্রাক্ষ জপয়ে করে॥
কহে “জয় দেবী     ব্রজপুরসেবী
গোকুল-রক্ষক নিতি।
গোপ গোয়ালিনী     সুভগদায়িনী
পূজ দেবী ভগবতী॥”
আশীর্ব্বাদ শুনি     গোপের রমণী
আইলা দেয়াশিনী কাছে।
জিজ্ঞাসা করয়ে     যত মনে লয়ে
বোলে “গোপ ভাল আছে॥
সবাকার জয়     শত্রু হবে ক্ষয়
মনে ভয় না ভাবিবে।
তোমাদের পতি     সুন্দর সুমতি
সবাকার ভাল হবে॥”
সঙ্গেতে কুটিলা     আসিয়া জটিলা
পড়িলা চরণে ধরি।
“আমার বধূর     পতির মঙ্গল
বর দেহ কৃপা করি॥”
শুনি দেয়াশিনী     হরষিত বাণী
জটিলা সমুখে কয়।
“বর যে লইবে     ভালই হইবে
নিকটে আসিতে হয়॥”
জটিলা যাইয়া     আনিল ধরিয়া
আপন বধূর হাতে।
বসিলা হরষে     দেয়াশিনী পাশে
ঘুচায়ে বসন মাথে॥
দেখি দেয়াশিনী     বলে শুভবাণী
“সব সুলক্ষণযুতা।
গন্ধর্ব্ব পাবনী     জগততারিণী
রাধা নাম ভানুসুতা॥”
ধরি ধনীর হাতে     মনের আকুতে
নিরখে বদন তার।
দেখিতে দেখিতে     আনন্দিত চিতে
মদন কৈল বিকার॥
সাজিটি খুলিয়া     ফুলটি তুলিয়া
বাঁধেন নাগরী চুলে।
“আনন্দে থাকিবে     সকলি পাইবে
কলঙ্ক নহিবে কুলে॥”
শুনিয়া সুন্দরী     কহে ধীরি ধীরি
“এ কথা কহবি মোয়।
আমার হিয়ার     ব্যথাটি ঘুচয়ে
তবে সে জানি যে তোয়॥”
“একটি শপথি     রাখহ যুবতী
কহিতে বাসি যে ভয়।
পরপতি সনে     বেঁধেছ পরাণে
ইহাই দেবতা কয়।”
হাসিয়া নাগরী     চাহে ফিরি ফিরি
“দেয়াশিনী ঘর কোথা। ”
“আমার ঘর     হয় যে নগর
কছিব বিরল কথা॥”
সঙ্কেত বুঝিয়া     নয়ান ফিরিয়া
তাক করে এক দিঠে।
নিরখি বদন     চিনিল তখন
শ্যাম চিকণ ঢীটে॥
ধীরি ধীরি করি     বসন সন্বরি
মন্দিরে চলিলা লাজে।
চণ্ডীদাস কয়     সুবুদ্ধি যে হয়
বেকত করে কাজে॥

টীকা -
৬ - বিভূতি --- ভস্ম।
১১ - বলে --- কর্ত্তা, দেয়াশিনী।
৩৬ - আকুতে --- আগ্রহে।
৫৭ - তাক করে --- লক্ষ্য করে।

****************************








*
নাগর আপনি হৈলা বণিকিনী
চণ্ডীদাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত, বঙ্গীয় সাহিত্য পরিষৎ দ্বারা ১৩২৫ বঙ্গাব্দে বা ১৯১৮ সালে প্রকাশিত, শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, ২য় খণ্ড, ৩য় শাখা, ৩য় পল্লব, স্বয়ং দৌত্য, ২৩-পৃষ্ঠায়, ৬৪২-পদসংখ্যায়, এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

সিন্ধুড়া॥

নাগর আপনি     হৈলা বণিকিনী
কৌতুক করিব মনে।
চুয়া যে চন্দন     আমলকী-বর্ত্তন
যতন করিয়া আনে॥
কেশর যাবক     কস্তুরী দ্রাবক
আনিল বেণার জড়।
সোন্ধা সুকুঙ্কুম     কর্পূর চন্দন
আনিল মুথা শিকড়॥
থালিতে করিয়া     আনিল ভরিয়া
উপরে বসন দিয়া।
মিছামিছি করি,     ফিরে বাড়ী বাড়ী
ভানুর দুয়ার দিয়া॥
চুবক লইবে     ফুকরি কহয়ে
আইল দাসী যে তবে।
মোদের মহলে     আসি দেহ বলে
অনেক নিতে যে হবে॥
থালিতে ধরিয়া     আনিল লইয়া
যেখানে নাগরী বসি।
চুয়া সুচন্দন     করহ রচন
বেণ্যানী মনেতে খুসি॥
চন্দন চুবক     লইবে কতেক
জানিতে চাহিয়ে আমি।
সকলি লইব     বেতন সে দিব
যতেক আনহ তুমি।
আমলকী হাতে     দিল যে মাথে
ঘসিতে লাগিল কেশ।
ঘসিতে ঘসিতে     শ্রম যে হইল
নাগরী পাইল ক্লেশ॥
সুমধুর বাণী     কহে সে বেণ্যানী
চুয়া মাখিবার তরে।
চুল যে ছাড়িয়া     হাত নামাইয়া
মাথায় হৃদয় পরে॥
পরশে নাগরী     হইলা আগরি
পড়িয়া বেণ্যানী কোরে।
নিন্দ যে আইল     অতি সুখ হৈল
সব শ্রম গেল দূরে॥
বেণ্যানী বলে     গেল সে বেলে
যাইতে চাহিয়ে ঘরে।
উঠিলা নাগরী     বসন সন্বরি
কহে কি লাগিবে মোরে॥
বট আনিবারে     কহিল সখীরে
শুনিয়া নাগর-রাজে।
কহে না লইব     আর ধন নিব
না কহি তোমারে লাজে॥
কহ না কেনে     কি আছে মনে
শুনিতে চাহিয়ে আমি।
থাকিলে পাইবে     নতুবা যাইবে
থির হৈয়া কহ তুমি॥
বেণ্যানী কহয়ে     হিয়ার ভিতরে
বড় ধন আছে সেহ।
কৃপা যে করিয়া     বাস উঘারিয়া
সে ধন আমারে দেহ॥
তখন নাগরী     বুঝিল চাতুরী
হাসিয়া আপন মনে।
গন্ধের বেতন     হইল এমন
জীবন যৌবন টানে॥
কর সমাধান     বুঝিলাম কান
আর না বলিহ মোরে।
এতেক গুণে     মারহ প্রাণে
কেবা শিখাইল তোরে॥
পরের নারী     আশ যে করি
মরয়ে আপন মনে।
কোথা বা হৈয়াছে     কেবা বা পেয়েছে
না দেখিয়ে কোন স্থানে॥
চণ্ডীদাস কয়     কত ঠাই হয়
যাহাতে যাহাতে বনে।
যৌবন-ধনে     কিবা বা মানে
সোঁপয়ে সে প্রাণে প্রাণে॥

টীকা --- ৫৭-৬০। “কর সমাধান" ইত্যাদি। হে কৃষ্ণ! (তোমার চাতুরী) বুঝিয়াছি ; (এখন) ক্ষান্ত কর ; আমাকে আর (ঐরূপ কথা) বলিও না ; তুমি এই সকল গুণে (নায়িকাগণকে তোমার অনুরাগিণী করিয়া) প্রাণে মার ; (এইরূপ মোহিনী বিদ্যা) তোমাকে কে শিক্ষা দিল?
৬১-৬৪। “পরের নারী” ইত্যাদি। (কামুক পুরুষ) পরের রমণীর আশা করিয়া (আশা-পুর্ণ না হওয়ায়) নিজের মনে (ভাবিয়া) মরে ; ( এই-রূপ দুরাকাঙ্ক্ষার সফলতা) কোথায় হইয়াছে? কোন্‌ ব্যক্তি পাইয়াছে? কোন স্থানেই (এরূপ) দেখি নাই!
৬৫-৬৮। “চণ্ডীদাসে” ইত্যাদি। (শ্রীরাধার পূর্ব্বোক্ত বাক্যের উত্তরে) চণ্ডীদাস বলিতেছেন--- (হইবে না কেন?) যাহার সহিত যাহার মিল হয়, (এরূপ) কত স্থানে হইতেছে ; যৌবন-ধন দ্বারা কিংবা সম্মান দ্বারা কি প্রয়োজন? সে (প্রেমাম্পদের) হৃদয়ের উদ্দেশ্যে (নিজের) হৃদয়কে অর্পণ করে। দৌঃ পুথির ‘যৌবন ছার’ ইত্যাদি পাঠের অর্থও প্রায় এইরূপ ; তবে উহার অন্বয় আরও সুস্পষ্ট।

এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, শ্রীকৃষ্ণের স্বয়ং দৌত্য, ১৬-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ সিন্ধুড়া॥

নাগর আপনি     হৈলা বণিকিনী,
কৌতুক করিয়া মনে।
চুয়া যে চন্দন,     আমলকী-বর্ত্তন (১),
যতন করিয়া আনে॥
কেশর, যাবক,     কস্তুরী, দ্রাবক,
আনিল বেণার জড়।
সোন্ধা সুকুঙ্কুম,     কর্পূর চন্দন,
আনিল মুথা শিকড়॥
থালিতে করিয়া,     আনিল ভরিয়া,
উপরে বসন দিয়া।
মিছামিছি করি,     ফিরে বাড়ী বাড়ী,
ভানুর দুয়ারে গিয়া॥
চুবক লইয়ে,     ফুকরি কহয়ে,
আইল দাসী যে তবে।
“মোদের মহলে,     আসি দেহ” বোলে
“অনেক নিতে যে হবে॥
থালিতে ধরিয়া,     আনিল লইয়া,
যেখানে নাগরী বসি।
“চুয়া, সুচন্দন,     করহ রচন”
বেণ্যানী মনেতে খুসি॥
“চন্দন চুবক,     লইবে কতেক,
জানিতে চাহি যে আমি।”
“সকলি লইব,     বেতন সে দিব,
যতেক আনহ তুমি।”
আমলকী হাতে,     দিল যে মাথে,
ঘসিতে লাগিল কেশ।
ঘসিতে ঘসিতে,     শ্রম ষে হইল,
নাগরী পাইল ক্লেশ॥
সুমধুর বাণী,     কহে সে বেণ্যানী,
চুয়া মাখিবার তরে।
চুল যে ঝাড়িয়া,     হাত নামাইয়া,
মাথায় হৃদয়পরে॥
পরশে নাগরী,     হইলা আগরী,
পড়িলা বেণ্যানী কোরে।
নদী সে আইল,     অতি সুখ হইল,
সব শ্রম গেল দুরে॥
বেণ্যানী বলে,     “গেল সে বেলে,
যাইতে চাহি যে ঘরে।”
উঠিলা নাগরী,     বসন সন্বরি,
“কহে কি লাগিবে মোরে?”
বট আনিবারে,     কহিলা সখীরে,
শুনিয়া নাগর রাজে।
কহে “না লইব,     আর ধন নিব,
না কহি তোমারে লাজে॥”
“কহ না কেনে,     কি আছে মনে,
শুনিতে চাহি যে আমি।
থাকিলে পাইবে,     নতুবা যাইবে,
থির হইয়া কহ তুমি॥”
বেণ্যানী কহয়ে,     “হিয়ার ভিতরে,
বড় ধন আছে সেহ।
কৃপা যে করিয়া,     বাস উঘারিয়া (২),
সে ধন আমারে দেহ॥”
তখনে নাগরী,     বুঝিলা চাতুরী,
হাসিয়া আপন মনে।
“গন্ধের বেতন,     হইল এমন,
জীবন যৌবন টানে॥
কর সমাধান,     বুঝিলাম কান,
আর না বলিহ মোরে।
এতেক গুণে,     মারহ পরাণে,
কেবা শিখাইল তোরে॥
পরের নারী,     আশয়ে করি,
মরয়ে আপন মনে।
কোথা বা হৈয়াছে,     কেবা বা পেয়েছে,
না দেখি যে কোন স্থানে॥”
চণ্ডীদাস কয়,     কত ঠাঁই হয়,
যাহাতে যাহাতে বনে। (৩)
যৌবন ধনে,     কিবা বা মানে,
সুঁপে সে প্রাণে প্রাণে॥

১। মাথা ঘসিবার জন্য আমলকীর গুলি। ২। খুলিয়া।
৩। বনতি হয়, মনের মিল হয়।

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, শ্রীকৃষ্ণের স্বয়ং দৌত্য, ৬৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ সিন্ধুড়া॥

নাগর আপনি     হৈলা বণিকিনী,
কৌতুক করিয়া মনে।
চুয়া যে চন্দন,     আমলকী-বর্ত্তন (১),
যতন করিয়া আনে॥
কেশর, (২) যাবক,     কস্তূরী, দ্রাবক,
আনিল বেণার জড়।
সোন্ধা সুকুঙ্কুম,     কর্পূর চন্দন,
আনিল মূথা শিকড়॥
থালিতে করিয়া,     আনিল ভরিয়া,
উপরে বসন দিয়া।
মিছামিছি করি,     ফিরে বাড়ী বাড়ী,
ভানুর দুয়ারে গিয়া॥
চুবক লইয়ে,     ফুকরি কহয়ে,
আইল দাসী যে তবে।
“মোদের মহলে,     অসি দেহ” বোলে
“অনেক নিতে যে হবে॥
থালিতে ধরিয়া,     আনিল লইয়া,
যেখানে নাগরী বসি।
“চুয়া, সুচন্দন,     করহ রচন”
বেণ্যানী মনেতে খুসি॥
“চন্দন চুবক,     লইবে কতেক,
জানিতে চাহি যে আমি।”
“সকলি লইব,     বেতন সে দিব,
যতেক আনহ তুমি।”
আমলকী হাতে,     দিল যে মাথে,
ঘসিতে লাগিল কেশ।
ঘসিতে ঘসিতে,     শ্রম যে হইল,
নাগরী পাইল ক্লেশ॥
সুমধুর বাণী,     কহে সে বেণ্যানী,
চুয়া মাখিবার তরে।
চুল যে ঝাড়িয়া,     হাত নামাইয়া,
মাথায় হৃদয়পরে॥
পরশে নাগরী,     হইলা আগরী,
পড়িলা বেণ্যানী কোরে।
নিন্দ (৩) সে আইল,     অতি সুখ হইল,
সব শ্রম গেল দুরে॥
বেণ্যানী বলে,     “গেল সে বেলে,
যাইতে চাহি যে ঘরে।”
উঠিলা নাগরী,     বসন সন্বরি,
“কহে কি লাগিবে মোরে॥”
বট আনিবারে,     কহিলা সখীরে,
শুনিয়া নাগর রাজে।
কহে “না লইব,     আর ধন নিব,
না কহি তোমারে লাজে॥”
“কহ না কেনে,     কি আছে মনে,
শুনিতে চাহি যে আমি।
থাকিলে পাইবে,     নতুবা যাইবে,
থির হইয়া কহ তুমি॥”
বেণ্যানী কহয়ে,     “হিয়ার ভিতরে,
বড় ধন আছে সেহ (৪)।
কৃপা যে করিয়া,     বাস উঘারিয়া (৫),
সে ধন আমারে দেহ॥”
তখনে নাগরী,     বুঝিলা চাতুরী,
হাসিয়া আপন মনে।
“গন্ধের বেতন,     হইল এমন,
জীবন যৌবন টানে॥
কর সমাধান (৬),     বুঝিলাম কান (৭),
আর না বলিহ মোরে।
এতেক গুণে,     মারহ পরাণে,
কেবা শিখাইল তোরে॥
পরের নারী,     আশয়ে করি,
মরয়ে আপন মনে।
কোথা বা হৈয়াছে,     কেবা বা পেয়েছে,
না দেখি যে কোন স্থানে ॥”
চণ্ডীদাস কয়,     কত ঠাঁই হয়,
যাহাতে যাহাতে বনে (৮)।
যৌবন ধনে,     কিবা বা মানে,
সুঁপে সে প্রাণে প্রাণে॥
নাগর আপনি     হৈলা বণিকিনী,
কৌতুক করিয়া মনে।
চুয়া যে চন্দন,     আমলকী-বর্ত্তন (১),
যতন করিয়া আনে॥
কেশর, (২) যাবক,     কস্তূরী, দ্রাবক,
আনিল বেণার জড়।
সোন্ধা সুকুঙ্কুম,     কর্পূর চন্দন,
আনিল মূথা শিকড়॥
থালিতে করিয়া,     আনিল ভরিয়া,
উপরে বসন দিয়া।
মিছামিছি করি,     ফিরে বাড়ী বাড়ী,
ভানুর দুয়ারে গিয়া॥
চুবক লইয়ে,     ফুকরি কহয়ে,
আইল দাসী যে তবে।
“মোদের মহলে,     অসি দেহ” বোলে
“অনেক নিতে যে হবে॥
থালিতে ধরিয়া,     আনিল লইয়া,
যেখানে নাগরী বসি।
“চুয়া, সুচন্দন,     করহ রচন”
বেণ্যানী মনেতে খুসি॥
“চন্দন চুবক,     লইবে কতেক,
জানিতে চাহি যে আমি।”
“সকলি লইব,     বেতন সে দিব,
যতেক আনহ তুমি।”
আমলকী হাতে,     দিল যে মাথে,
ঘসিতে লাগিল কেশ।
ঘসিতে ঘসিতে,     শ্রম যে হইল,
নাগরী পাইল ক্লেশ॥
সুমধুর বাণী,     কহে সে বেণ্যানী,
চুয়া মাখিবার তরে।
চুল যে ঝাড়িয়া,     হাত নামাইয়া,
মাথায় হৃদয়পরে॥
পরশে নাগরী,     হইলা আগরী,
পড়িলা বেণ্যানী কোরে।
নিন্দ (৩) সে আইল,     অতি সুখ হইল,
সব শ্রম গেল দুরে॥
বেণ্যানী বলে,     “গেল সে বেলে,
যাইতে চাহি যে ঘরে।”
উঠিলা নাগরী,     বসন সন্বরি,
“কহে কি লাগিবে মোরে॥”
বট আনিবারে,     কহিলা সখীরে,
শুনিয়া নাগর রাজে।
কহে “না লইব,     আর ধন নিব,
না কহি তোমারে লাজে॥”
“কহ না কেনে,     কি আছে মনে,
শুনিতে চাহি যে আমি।
থাকিলে পাইবে,     নতুবা যাইবে,
থির হইয়া কহ তুমি॥”
বেণ্যানী কহয়ে,     “হিয়ার ভিতরে,
বড় ধন আছে সেহ (৪)।
কৃপা যে করিয়া,     বাস উঘারিয়া (৫),
সে ধন আমারে দেহ॥”
তখনে নাগরী,     বুঝিলা চাতুরী,
হাসিয়া আপন মনে।
“গন্ধের বেতন,     হইল এমন,
জীবন যৌবন টানে॥
কর সমাধান (৬),     বুঝিলাম কান (৭),
আর না বলিহ মোরে।
এতেক গুণে,     মারহ পরাণে,
কেবা শিখাইল তোরে॥
পরের নারী,     আশয়ে করি,
মরয়ে আপন মনে।
কোথা বা হৈয়াছে,     কেবা বা পেয়েছে,
না দেখি যে কোন স্থানে ॥”
চণ্ডীদাস কয়,     কত ঠাঁই হয়,
যাহাতে যাহাতে বনে (৮)।
যৌবন ধনে,     কিবা বা মানে,
সুঁপে সে প্রাণে প্রাণে॥

(১) আমলকীর গুলি। ইহা মাথা ঘসিবার নিমিত্ত অদ্যাপি ব্যবহৃত হয়। (২) নাগকেশর (গন্ধদ্রব্য)। (৩) নিদ্রা। (৪) সেই। (৫) খুলিয়া। (৬) অবধান। (৭) কানু্ - শ্রীকৃষ্ণ। (৮) যাহার সহিত মনের মিল হয়।

এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, শ্রীকৃষ্ণের স্বয়ং দৌত্য, ৪৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

বণিকিনী বেশে
॥ সিন্ধুরা॥

নাগর আপনি     হৈলা বণিকিনী,
কৌতুক করিয়া মনে।
চুয়া যে চন্দন     অমলা-বণ্টন ৩
যতন করিয়া আনে॥
কেশর যাবক     কস্তূরী দ্রাবক
আনিল বেণার জড়। ৬
সোন্ধা সুকুম্ কুম     কর্পূর চন্দন
আনিল মুথা শিকড়॥
থালিতে করিয়া     আনিল ভরিয়া
উপরে বসন দিয়া।
মিছামিছি করি     ফিরে বাড়ী বাড়ী
বৈসে ভানু দ্বারে গিয়া॥
“চুয়া কে লইবে”     ফুকরি কহয়ে
আইলা দাসী যে তবে।”
“মোদের মহলে     আনি দেহ” বলে
“অনেক লইতে যে হবে॥”
থালিতে ধরিয়া     আনিল লইয়া
যেখানে নাগরী বসি।
চুয়া যে চন্দন     করহ রচন
বেণানী মনেতে খুসি॥
“চন্দন চুবক     লইবে কতেক
জানিতে চাহি যে আমি।”
“সকলি লইব     বেতন সে দিব
যতেক আনহ তুমি।”
আমলকী হাতে     দিল সে মাথে
ঘসিতে লাগিল কেশ।
ঘসিতে ঘসিতে     শ্রম যে হইল
নাগরী পাইল ক্লেশ॥ @
সুমধুর বাণী     কহে সে বেণানী
“আমি যে মাথায় ভালে।
মোরে বল সখি     খানিক আমলকী
মাখায়ে দিয়ে ত চুলে॥”
বলিয়া বেণানী     বসিয়া আপনি
চুয়া মাখিবার তরে।
চুল যে ছাড়িয়া     হাত নামাইয়া
মাথায় কুচের পরে॥
পরশে নাগরী     হইলা আগরী
পড়িলা বেণানী কোরে।
নিদ যে আইল     অতি সুখ হইল
সব শ্রম গেল দূরে॥
বেণানী বলে     “গেল সে বেলে
যাইতে চাহিয়ে ঘরে।” ৫২
উঠিয়া নাগরী     বসন সন্বরি
বলে “কি লাগিবে মোরে॥”
বট আনিবারে     কহিলা সখীরে
শুনিয়ে নাগররাজে।
কহে, “না লইব     আর ধন নিব
না কহি তোমারে লাজে॥”
“কহনা কেনে     কি আছে মনে
শুনিতে চাহি যে আমি।
থাকিলে পাইবে     নহিলে যাইবে
নিশ্চয় কহিল বাণী॥”
“হিয়ার ভিতরে     রেখেছ যতনে
বড়ই ধন যে সেহ।
কৃপা যে করিয়া     বাস উঘারিয়া
সে ধন আমারে দেহ॥”
তখন নাগরী     বুঝিল চাতুরী
হাসিল আপন মনে।
গন্ধের বেতন     হইল এমন
জীবন যৌবন টানে॥ @
কর সমাধান     বুঝিলাম কান
আর না বলিহ মোরে।
এতেক গুণে     রাখহ প্রাণে
কেবা শিখাইল তোরে॥
পরের নারী     আশ যে করি
ফিরয়ে আপন মনে।
কোথা বা হয়েছে     কোথা বা পেয়েছে
না দেখি যে কোন স্থানে॥”
চণ্ডীদাস কয়     কত ঠাঁই হয়
যাহাতে যাহাতে বনে।
যৌবন ধনে     কিবা বা মানে
সোঁপে সে প্রাণেতে প্রাণে॥

টীকা -
@ - এই পঙ্ক্তি দুটি এই গ্রন্থে ছাপা হয়নি।---মিলনসাগর॥
৩ - আমলকীবর্ত্তন --- পাঠান্তর।
৬ - জড় --- মূল।
৫২ - থির হইয়া কহ তুমি --- পাঠান্তর।
৫৩ - বেণানী কহয়ে হিয়ার ভিতরে --- ইত্যাদি পাঠান্তর।
৬১ - সমাধান --- শেষ ; আর ও সব কথা বলিও না।
৭০ - বনে --- মিলন হয়।

****************************








*
এক দিন বর নাগর শেখর
চণ্ডীদাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত, বঙ্গীয় সাহিত্য পরিষৎ দ্বারা ১৩২২ বঙ্গাব্দে বা ১৯১৫ সালে প্রকাশিত, শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, ১ম খণ্ড, ২য় শাখা, ৭ম পল্লব, সর্ব্বকালোচিত অভিসারিকা, অথ অভিসারিকা, আদৌ সঙ্কেত, ২২৭-পৃষ্ঠায়, ৩৫৩-পদসংখ্যায়, এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ তুড়ী॥

এক দিন বর     নাগর-শেখর
কদম্বতরুর তলে।
বৃষভানু-সুতে     সথীগণ সাথে
যাইতে যমুনা-জলে॥
রসের শেখর     নাগর চতুর
উপনীত সেই পথে।
শির পরশিয়া     বচনের ছলে
সঙ্কেত কয়ল তাথে॥
গোধন চালাঞা     শিশুগণ লৈয়া
গমন করিলা ব্রজে।
নীর ভরি কুম্ভে     সখীগণ সঙ্গে
রাই আইলা গৃহ মাঝে॥
কহে চণ্ডীদাসে     বাসুলী-আদেশে
শুন ল রাজার ঝিয়ে।
তোমা অনুগত     বন্ধুর সঙ্কেত
না ছাড়্য আপন হিয়ে॥

টীকা ---
৭-৮। “শির পরশিয়া” ইত্যাদি। শ্রীকৃষ্ণ নিজের মস্তক স্পর্শ করিয়া, বাক্যের কৌশলে সেই সময়ে শ্রীরাধার উদ্দেশ্যে সঙ্কেত করিলেন। মস্তক স্পর্শ করায় মাথার দিব্য দেওয়া বুঝা যাইতেছে ; মুখে কিছু না বলিয়া কেবল মস্তক স্পর্শ করিলে শ্রীরাধা তাহা লক্ষ্য না করিলেও করিতে পারেন, লক্ষ্য করিলেও উহা আকম্মিক মস্তক-স্পর্শ মনে করিতে পারেন, ---তাহা হইলে উদ্দেশ্য সিদ্ধ হয় না, ---এ জন্য শ্রীকৃষ্ণ কৌশল-পুর্ণ বাক্যে শ্রীরাধার দৃষ্টি আকর্ষণ করিয়া ভঙ্গী সহকারে নিজের মস্তক স্পর্শ করিয়া মাথার দিব্য দিয়া শ্রীরাধাকে অভিসারে গমনের প্রার্থনা জানাইলেন।

এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, শ্রীকৃষ্ণের স্বয়ং দৌত্য, ১৭-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ তুড়ি॥

এক দিন বর,     নাগর শেখর,
কদম্ব তরুর তলে।
বৃষ-ভানু সুতে,     সথীগণ সাথে,
যাইতে যমুনা জলে॥
রসের শিখর,     নাগর চতুর,
উপনীত সেই পথে।
শির পরশিয়া,     বচনের ছলে,
সঙ্কেত করল তাতে॥
গোধন চালায়ে,     শিশুগণ লয়ে,
গমন করিলা ব্রজে।
নীর ভরি কুম্ভে,     সখীগণ সঙ্গে,
রাই আইলা গৃহ মাঝে॥
কহে চণ্ডীদাসে,     বাসুলী আদেশে,
শুন লো রাজার ঝিয়ে।
তোমা অনুগত,     বঁধুর সঙ্কেত,
না ছাড় আপন হিয়ে॥

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, শ্রীকৃষ্ণের স্বয়ং দৌত্য, ৬৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ তুড়ী॥

একদিন বর,     নাগর শেখর,
কদম্ব তরুর তলে।
বৃষভানু সুতে,     সথীগণ সাথে,
যাইতে যমুনাজলে ॥
রসের শেখর,     নাগর চতুর,
উপনীত সেই পথে।
শির পরশিয়া,     বচনের ছলে,
সঙ্কেত করল তাতে॥
গোধন চালায়ে,     শিশুগণ লয়ে,
গমন করিলা ব্রজে।
নীর ভরি কুম্ভে,     সখীগণ সঙ্গে,
রাই আইলা গৃহমাঝে॥
কহে চণ্ডীদাসে,     বাশুলী আদেশে,
শুন লো রাজার ঝিয়ে।
তোমা অনুগত,     বঁধুর সঙ্কেত,
না ছাড় আপন হিয়ে॥

(১) শ্রীকৃষ্ণ। (২) আচার্য্য। (৩) অল্প অল্প হাসে - মুচকিয়া হাসে।

এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, অভিসার, ৪৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

এক দিন বর     নাগর শেখর
কদম্ব তরুর তলে।
বৃষভানু-সুতে     সথীগণ সাথে
যাইতে যমুনা জলে॥
রসের শেখর     নাগর চতুর
উপনীত সেই পথে।
শির পরশিয়া     বচনের ছলে
সঙ্কেত করল তাতে॥
গোধন চালায়ে     শিশুগণ লয়ে
গমন করিলা ব্রজে।
নীর ভরি কুম্ভে     সখীগণ সঙ্গে
রাই আইলা গৃহমাঝে॥
কহে চণ্ডীদাসে     বাশুলী আদেশে
শুনলো রাজার ঝিয়ে।
তোমা অনুগত     বঁধুর সঙ্কেত
না ছাড় আপন হিয়ে॥

এই পদটি ১৩৪৮ বঙ্গাব্দে (১৯৪১ খৃষ্টাব্দ) প্রকাশিত, চাঁদপুর ও মেছড়া স্কুলের ভূতপূর্ব্ব হেডমাস্টার মহাশয় হরিলাল চট্টোপাধ্যায় দ্বারা সংগৃহীত ও প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীপদরত্নমালা” ৪র্থ সংস্করণ (১ম সংস্করণ ১৩২৩ বঙ্গাব্দ বা ১৯১৬ খৃষ্টাব্দ) গ্রন্থের, একাদশ অধ্যায়, বাসক সজ্জা, ৩৪৪ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

সঙ্কেত।
॥ ধানশী॥

এক দিন বর     নাগর শেখর
কদম্ব তরুর তলে।
বৃষভানু সুতে     সথীগণ সাথে
যাইতে যমুনা জলে॥
রসের শেখর     নাগর চতর
উপনীত সেই পথে।
শির পরশিয়া     বচনের ছলে
সঙ্কেত করল তাতে॥
গোধন চালাঞা     শিশুগণ লৈয়া
গমন করিল ব্রজে।
নীর ভরি কুম্ভে     সখীগণ সঙ্গে
রাই আইলা গৃহমাঝে॥
কহে চণ্ডীদাসে     বাশুলী আদেশে
শুন লো রাজার ঝিয়ে।
তোমা অনুগত     বঁধুর সঙ্কেতে
না ছাড়ে আপন হিয়ে॥

****************************








*
পিরীতি সুখের সাগর দেখিয়া
চণ্ডীদাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত, বঙ্গীয় সাহিত্য পরিষৎ দ্বারা ১৩২২ বঙ্গাব্দে বা ১৯১৫ সালে প্রকাশিত, শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, ২য় খণ্ড, ৩য় শাখা, ১১শ পল্লব, আক্ষেপানুরাগ, ১৪৬-পৃষ্ঠায়, ৮৭২-পদসংখ্যায়, এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ তথা রাগ॥

পিরিতি সুখের     সায়র দেখিয়া
নাহিতে নামিলাম তায়।
নাহিয়া উঠিয়া     ফিরিয়া চাহিতে
লাগিল দুখের বায়॥
কেবা নিরমিল     প্রেম-সরোবর
নিরমল তার জল।
দুখের মকর     ফিরে নিরন্তর
প্রাণ করে টলমল॥ ধ্রু॥
গুরুজন-জ্বালা     জলের শিহালা
পড়সী-জীয়ল-মাছে।
কুল-পানীফল     কাঁটায় সকল
সলিল বেড়িয়া আছে॥
কলঙ্ক-পানায়     সদা লাগে গায়
ছানিয়া খাইলুঁ যদি।
অন্তর বাহিরে     কুটু কুটু করে
সুখে দুখ দিল বিধি॥
কহে চণ্ডীদাস     শুন বিনোদিনী ১৩
সুখ দুখ দুটি ভাই।
সুখের লাগিয়া     যে করে পিরিতি
দুখ যায় তার ঠাঞি॥

১৩ - ‘কহে’ ইত্যাদি স্থলে প-র পুথির পাঠা যথা --- ‘চণ্ডীদাসে বলে শুন গো সুন্দরি’।

এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, প্রেমবৈচিত্র, ১৯-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ শ্রীরাগ॥

পিরীতি সুখের     সাগর দেখিয়া
নাহিতে নামিলাম তায়।
নাহিয়া উঠিয়া     ফিরিয়া চাহিতে
লাগিল দুখের বায়॥
কেবা নিরমিল     প্রেম সরোবর
নিরমল তার জল।
দুখের মকর     ফিরে নিরন্তর
প্রাণ করে টলমল॥
গুরুজন জ্বালা     জলের শিহালা
পড়সী জীয়ল মাছে।
কুল পানীফল     কাঁটা যে সকল
সলিল বেড়িয়া আছে॥
কলঙ্ক পানায়     সদা লাগে গায়
ছাঁকিয়া খাইল যদি।
অন্তর বাহিরে     কুটু কুটু করে
সুখে দুখ দিল বিধি॥
কহে চণ্ডীদাস     শুন বিনোদিনী
সুখ দুখ দুটি ভাই।
সুখের লাগিয়া     যে করে পিরীতি
দুখ যায় তার ঠাঞি॥

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, প্রেম বৈচিত্ত, ৭২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ শ্রীরাগ॥

পিরীতি সুখের,     সাগর দেখিয়া,
নাহিতে নামিলাম তায়।
নাহিয়া উঠিয়া,     ফিরিয়া চাহিতে,
লাগিল দুখের বায় (১)॥
কেবা নিরমিল,     প্রেম সরোবর,
নিরমল তার জল।
দুখের মকর,     ফিরে নিরন্তর,
প্রাণ করে টলমল॥
গুরুজন জ্বালা,     জলের শিহালা,
পড়সী জীয়ল মাছে।
কুল পানীফল,     কাঁটা যে সকল,
সলিল বেড়িয়া আছে॥
কলঙ্ক পানায়,     সদা লাগে গায়,
ছাঁকিয়া খাইল যদি।
অন্তর বাহিরে,     কুটু কুটু করে,
সুখে দুখ দিল বিধি॥
কহে চণ্ডীদাস,     শুন বিনোদিনি,
সুখ দুখ দুটি ভাই।
সুখের লাগিয়া,     যে করে পিরীতি,
দুখ যায় তার ঠাঞি (২)॥

(১) হাওয়া। (২) স্থান।

এই পদটি ১৩৪৮ বঙ্গাব্দে (১৯৪১ খৃষ্টাব্দ) প্রকাশিত, চাঁদপুর ও মেছড়া স্কুলের ভূতপূর্ব্ব হেডমাস্টার মহাশয় হরিলাল চট্টোপাধ্যায় দ্বারা সংগৃহীত ও প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীপদরত্নমালা” ৪র্থ সংস্করণ (১ম সংস্করণ ১৩২৩ বঙ্গাব্দ বা ১৯১৬ খৃষ্টাব্দ) গ্রন্থের, আক্ষেপানুরাগ, ১৭৭ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ শ্রীরাগ॥

পিরীতি সুখের,     সাগর দেখিয়া,
নাহিতে নামিলাম তায়।
নাহিয়া উঠিয়া,     ফিরিয়া চাহিতে,
লাগিল দুঃখের বায়॥
কেবা নিরমিল,     প্রেম সরোবর,
নিরমিল তার জল।
দুঃখের মকর,     ফিরে নিরন্তর,
প্রাণ করে টলমল॥
গুরু জন জ্বালা,     জলের শিহালা,
পড়সী জীয়ল মাছে।
কুল পানী ফল,     কাটায় সকল,
সলিল বেড়িয়া আছে॥
কলঙ্ক পানায়,     সদা লাগে গায়,
ছানিয়া খাইল যদি।
অন্তর বাহিরে,     কুট কুট করে,
সুখে দুঃখ দিল বিধি॥
কহে চণ্ডীদাস,     শুন বিনোদিনি,
সুখ দুঃখ দুটি ভাই।
সুখের লাগিয়া,     যে করে পিরীতি,
দুঃখ যায় তার ঠাঞি॥

****************************