চণ্ডীদাসের বৈষ্ণব পদাবলী
*
কবি চণ্ডীদাস এর পরিচিতির পাতায় . . .

ডাকিয়া শুধাও না প্রাণ আন ঢান বাসি
চণ্ডীদাস
এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, সখী-সম্বোধনে, ১২৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ সিন্ধুড়া॥

ডাকিয়া শুধাও না প্রাণ আন ঢান বাসি।
কেবা নাহি করে প্রেম আমি হৈলাম দোষী॥
গোকুল নগরে     কে বা কি না করে
তারে নাই নিষেধ বাধা।
সতী কুলবতী     সে সব যুবতী ৫
কানু-কলঙ্কিনী রাধা॥
বাহিরে বেড়াতে     লোকচরচাতে
বিষ মিশাইল ঘরে।
পীরিতি পীরিতি করি   জগৎ হৈল বৈরি
আপনা বলিব কারে॥ ১০
তোমরা পরাণের     মরম ব্যথিত
জীবন-মরণে সঙ্গ।
অনেক দোষ     দোষী হইলে
সে কি ছাড়ে আপন অঙ্গ॥
নন্দের নন্দন     গোকুল কানাই ১৫
সবাই আপনা বলে।
সো পুন ইছিয়া     লইল নিছিয়া
আনন্দ জনম ফলে॥
রাধা বলি ডাকি     শুধাইতে নাই
এখনে এমনে মৈলে। ২০
চণ্ডীদাসে বলে     সকল পাইবে
বঁধুয়া আপন হৈলে॥

১। তোমরা মোরে ডাকিয়া শুধাও না
   প্রাণ আন-চান বাসি। - পাঠান্তর।
৪। তাহে কি নিষেধ বাধা - পাঠান্তর।
৭1 বাহির হইতে লোকচরচায় - পাঠান্তর।
৯। পীরিতি করিয়া জগতের বৈরি - পাঠান্তর।
১। মরম ব্যথিত ব্যথিত আছিলা - পাঠান্তর।
১৩-১৪। অনেক দোষের দোষিনী হইলে - পাঠান্তর।
   কে ছাড়ে আপন অঙ্গ॥- পাঠান্তর।
১৯। রাধা বলি আর ডাকি মন শুধাও- পাঠান্তর।

****************************







*
তরুণী হরিণী-নয়নী রাই
তড়িত বরণী হরিণ নয়নী
তড়িৎ বরণী হরিণী-নয়নী

চণ্ডীদাস
এই পদটি আনুমানিক সপ্তদশ শতকের মধ্যভাগে, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত এবং ৪৬২ গৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা সম্পাদিত ও প্রকাশিত শ্রীশ্রীগীতচন্দ্রোদয় (পূর্ব্বরাগ) গ্রন্থের, শ্রীকৃষ্ণের পূর্ব্বরাগ, তৃতীয় আস্বাদ, ৩৩৪ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ শ্রীরাগ॥

তরুণী হরিণী-  নয়নী রাই  দেখিলু আঙ্গিনা-মাঝে।
কিবা বা দিয়া  অমিয়া ছানিয়া  গড়িল কোন্ বা রাজে॥
সই! কিবা সে সুন্দর রূপ।
চাহিতে চাহিতে  পশি গেল চিতে  বড়ই রসের কূপ॥ ধ্রু॥
সোণার কটোরি  কুচযুগ গিরি  কনক মন্দির লাগে।
তাহার উপর  চুড়াটি বনাইলে  সে আর অধিক ভাগে॥
কেমন কারিগর  বনাইলে ঘর  দেখিতে না পালু তারে।
দেখিতে পাইতু  শিরোপা করিতু  এমতি মন যে করে॥
এমন মন্দিরে  শয়ন করয়ে  সে মেন নাগর কে।
হৃদয়ে আছিল  বেকত হইল  দেখিতে না পালু সে॥
হিয়ার মালা  যৌবন ডালা  পসারি পসারে যেন।
চান্দ যে কাটিয়া  চাকা যে করিয়া  তাহাতে বসাইল তেন॥
অধর-সুধা  পড়িছে মুদা  দশন মুকুতা শশী।
মোর মনে হয়  এ মতি করয়  তাহাতে যাইয়া পশি॥
চণ্ডীদাসে কয়  ও কথাটি হয়  মরম কহিলে বটে।
আর কার কাছে  কহ জানি পাছে  তবে যে কুচ্ছাহ রটে॥

এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, নায়কের পূর্ব্বরাগ, ৫-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ তুড়ি॥

তড়িত বরণী,     হরিণ-নয়নী,
দেখিনু আঙ্গিনা মাঝে।
কিবা বা দিঞা,     অমিয়া ছানিয়া,
গড়িল কোন্ বা রাজে॥
সই ! কিবা সে সুন্দর রূপ।
চাহিতে চাহিতে,     পশি গেল চিতে,
বড়ই রসের কূপ॥
সোণার কটোরি,     কুচযুগ গিরি,
কনক মন্দির লাগে।
তাহার উপরে,     চুড়াটি বনালে,
সে আর অধিক ভাগে॥
কে এমন কারিগর,     বানাইলে ঘর,
দেখিতে নারিনু তারে।
দেখিতে পাইতুঁ,     শিরোপা করিতুঁ,
এমতি মন যে করে॥
হৃদয়ে আছিল,     বেকত হইল,
দেখিতে পাইনু সে।
ঐছন মন্দিরে,     শয়ন করে যে,
সে মেনে নাগর কে॥
হিয়ার মালা,     যৌবনের ডালা,
পসারী পসারল যেন।
চাকুতে কাটিয়া,     চাক যে করিয়া,
তাহাতে বসাইল হেন॥
অধর সুধা,     পড়িছে জুদা,
দশন মুকুতা শশী।
মোর মনে হয়,     এমতি করয়,
তাহাতে যাইয়া পশি॥
চণ্ডীদাসে কয়,     ওকথা কি হয়,
মরম কহিলে বটে।
আর কার কাছে,     কহ যদি পাছে,
তবে যে কুৎসা রটে॥

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, নায়কের পৃর্ব্বরাগ, ১৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ তুড়ি॥

তড়িত বরণী,     হরিণ নয়নী,
দেখিনু আঙ্গিনা মাঝে। (১)
কিবা বা দিঞা (২),     অমিয়া ছানিয়া,
গড়িল কোন বা রাজে॥
সই ! কিবা সে সুন্দর রূপ।
চাহিতে চাহিতে,     পশি গেল চিতে,
বড়ই রসের কূপ॥
সোণার কটোরি,     কুচযুগ গিরি,
কনক মন্দির লাগে।
তাহার উপরে,     চুড়াটি (৩) বনালে,
সে আর অধিক ভাগে॥
কে এমন কারিগর,     বানাইলে ঘর,
দেখিতে নারিনু তারে।
দেখিতে পাইতুঁ (৪), শিরোপা (৫) করিতুঁ (৬),
এমতি মন যে করে॥
হৃদয়ে আছিল,     বেকত (৭) হইল,
দেখিতে পাইনু সে।
ঐছন মন্দিরে,     শয়ন করে যে,
সে মেনে নাগর কে॥
হিয়ার মালা,     যৌবনের ডালা,
পসারী পসারল (৮) যেন।
চাকুতে কাটিয়া,     চাক যে করিয়া,
তাহাতে বসাইল হেন॥
অধর সুধা,     পড়িছে জুদা (৯),
দশন মুকুতা শশী।
মোর মনে হয়,     এমতি করয়,
তাহাতে যাইয়া পশি॥
চণ্ডীদাসে কয়,     ও কথা কি হয়,
মরম কহিলে বটে।
আর কার কাছে,     কহ যদি পাছে,
তবে যে কুৎসা রটে॥

(১) “তরুণী হরিণী রাই দেখিনু আঙ্গিনা মাঝে" পাঠও আছে।
(২) দিয়া।
(৩) চুচুক।
(৪) পাইতাম।
(৫) বকসীস।
(৬) করিতাম।
(৭) ব্যক্ত।
(৮) বিস্তার করিল।
(৯) পৃথক; আলাহিদা।

এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, শ্রীকৃষ্ণের পূর্ব্বরাগ, ৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ তুড়ি॥

তড়িৎ বরণী     হরিণী-নয়নী
দেখিনু আঙ্গিনা মাঝে।
কিবা সে দিয়া     অমিয়া ছানিয়া
গড়িল কোন বা রাজে॥
সই, কিবা সে সুন্দর রূপ।
চাহিতে চাহিতে     পশি গেল চিতে
বড়ই রসের কূপ॥
সোণার কটোরি     কুচযুগ গিরি
কনক-মন্দির লাগে।
তাহার উপর     চূড়াটি বনালে
সে আর অধিক ভাগে॥
কে এমন কারিগর     বনাইলে ঘর
দেখিতে না পানু তারে।
দেখিতে পাইথু     শিরোপা যে দিথু
এমতি মন যে করে॥
ঐছন মন্দিরে     শয়ন করয়ে
সে মেনে নাগর কে।
হৃদয়ে আছিল     বেকত হইল
দেখিতে পাইনু সে॥
হিয়ার মালা     যৌবন ডালা
পশারী পশারল যেন।
চাঁদ যে কাটিয়া     চাকা যে গড়িয়া
তাহাতে বসাইল হেন॥
অধর-সুধা     পড়িছে জুদা
দশন-মুকুতা শশী।
মোর মনে হয়     এমতি করয়
তাহাতে যাইয়া পশি॥
চণ্ডীদাসে কয়     ও কথা কি হয়
মরম কহিলে বটে।
আর কার কাছে     কহ যদি পাছে
তবে যে কুৎসা রটে॥

টীকা -
১ - তরুণী বরণী - পাঠান্তর।
৮-১১ - উন্নত স্তন সোনার মন্দিরের ন্যায়---স্তনের উপর চুচুক (বোঁটা) মন্দিরের উপর চূড়ার ন্যায় অধিকতর শোভা পাইতেছে। লাগে --- বোধ হইতেছে।
১৪ – শিরোপা – পুরস্কার।
১৮ - তাহার সুন্দর রূপ “চাহিতে চাহিতে পশি গেল চিতে"। সুতরাং বাহ্যজ্ঞানশূন্য হইয়া তাহাকে কেবল অন্তরেই দেখিতেছিলাম, এখন বাহ্যজ্ঞান হইয়াছে --- এখন বাহিরে দেখিতেছি।
২০-২৩ – পশারী - দোকানদার
গশারল - বিছাইয়া রাখিল।
রমণীর গলায় মালা রহিয়াছে দেখিয়া বোধ হইতেছে যেন, কোন বিক্রেতা চাঁদ কাটিয়া খণ্ড খণ্ড করিয়া যৌবনের পণ্য সাজাইয়া রাখিয়া দিয়াছে। হিয়ার মালা অর্থে স্তনও হইতে পারে। পাঠান্তর - চাকুতে কাটিয়া চাক যে করিয়া।

****************************







*
তোমার প্রেমে বন্দী হৈলাম শুন বিনোদ রায়
চণ্ডীদাস
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, অনুরাগ - নায়ক সম্বোধনে, ৩০-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ পঠমঞ্জরী॥

তোমার প্রেমে বন্দী হৈলাম শুন বিনোদ রায়।
তোমা বিনে মোর চিতে কিছুই না ভায়॥
শয়নে স্বপনে আমি তোমার রূপ দেখি।
ভরমে তোমার রূপ ধরণীতে লেখি॥
গুরুজন মাঝে যদি থাকিয়ে বসিয়া।
পরসঙ্গে নাম শুনি দরবয়ে হিয়া॥
পুলকে পূরয়ে অঙ্গ, আঁখে ঝরে জল।
তাহা নেহারিয়ে আমি হইয়ে বিকল॥
নিশি দিশি বন্ধু তোমায় পাসরিতে নারি।
চণ্ডীদাস কহে হিয়ায় রাখ স্থির করি॥

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, অনুরাগ - নায়ক সম্বোধনে, ১১৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ পঠমঞ্জরী॥

তোমার প্রেমে বন্দী হৈলাম শুন বিনোদ রায়।
তোমা বিনে মোর চিতে কিছুই না ভায় (১)॥
শয়নে স্বপনে আমি তোমার রূপ দেখি।
ভরমে তোমার রূপ ধরণীতে লেখি॥
গুরু জন মাঝে যদি থাকিয়ে বসিয়া।
পরসঙ্গে নাম শুনি দরবয়ে (২) হিয়া॥
পুলকে পূরয়ে (৩) অঙ্গ, আঁখে ঝরে জল।
তাহা নেহারিয়ে (৪) আমি হইয়ে বিকল (৫)॥
নিশি দিশি বন্ধু তোমায় পাসরিতে নারি।
চণ্ডীদাস কহে হিয়ায় রাখ স্থির করি॥

(১) দীপ্তি পায়।
(২) দ্রব হয়। "দড়বড়ে” পাঠও আছে।
(৩) পরিপূর্ণ হয়।
(৪) দেখিয়া।
(৫) বিহ্বল, কাতর।

এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, আক্ষেপানুরাগ, ১১৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

নায়ক-সম্বোধনে
॥ পটমঞ্জরী॥

তোমার প্রেমে বন্দী হৈলাম শুন বিনোদ রায়।
তোমা বিনে মোর চিতে কিছুই না ভায়॥
শয়নে স্বপনে আমি তোমার রূপ দেখি।
ভরমে তোমার রূপ ধরণীতে লেখি॥ ৪
গুরুজনমাঝে যদি থাকিয়ে বসিয়া।
পরসঙ্গে নাম শুনি দরবয়ে হিয়া॥ ৬
পুলকে পূরয়ে অঙ্গ আঁখে ভরে জল। ৭
তাহা নেবারিতে আমি হইয়ে বিকল॥
নিশি দিশি তোমায় বঁধু পাসরিতে নারি।
চণ্ডীদাস কহে হিয়া রাখ স্থির করি॥

৪1 ভরমে---ভ্রমে।
৬। পরসঙ্গে---প্রসঙ্গক্রমে ; দরবয়ে---দ্রব হয়।
৭। ভরে---ঝরে---পাঠান্তর।

****************************








*
তুমি ত নাগর রসের সাগর
চণ্ডীদাস
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, অনুরাগ - নায়ক সম্বোধনে, ৩২-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ ভাটিয়ারি॥

তুমি ত নাগর,     রসের সাগর,
যেমত ভ্রমর রীত।
আমি ত দুখিনী,     কুলকলঙ্কিনী,
হইনু করিয়া প্রীত॥
গুরুজন ঘরে,     গঞ্জয়ে আমারে,
তোমারে কহিব কত।
বিষম বেদন,     কহিলে কি যায়,
পরাণ সহিছে যত॥
অনেক সাধের,     পিরীতি বন্ধুহে,
কি জানি বিচ্ছেদ হয়।
বিচ্ছেদ হইলে,     পরাণে মরিব,
এমনি সে মনে লয়॥
চণ্ডীদাস কহে,     পিরীতি বিষম,
শুনহ বড়ুয়ার বহু।
পিরীতি বিষদ,     হইলে বিপদ,
এমত না হউ কেহু (১)॥

১। অর্থাৎ কাহারও পক্ষে প্রেম যেন বিষদ --- বিষদাতা হয় না।

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, অনুরাগ - নায়ক সম্বোধনে, ১১৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ভাটিয়ারি॥

তুমি ত নাগর,     রসের সাগর,
যেমত ভ্রমর রীত।
আমি ত দুঃখিনী,     কুল কলঙ্কিনী,
হইনু করিয়া প্রীত॥
গুরু জন ঘরে,     গঞ্জয়ে আমারে,
তোমারে কহিব কত।
বিষম বেদন,     কহিলে কি যায়,
পরাণ সহিছে যত॥
অনেক সাধের,     পিরীতি বন্ধু হে,
কি জানি বিচ্ছেদ হয়।
বিচ্ছেদ হইলে,     পরাণে মরিব,
এমনি সে মনে লয়॥
চণ্ডীদাস কহে,     পিরীতি বিষম,
শুনহ বড়ুয়ার বহু।
পিরীতি বিষদ (১)     হইলে বিপদ,
এমত না হউ কেহু॥

(১) বিষদাতা!

এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, আক্ষেপানুরাগ, ১২০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

নায়ক-সম্বোধনে
॥ ভাটিয়ারী॥

তুমি ত নাগর     রসের সাগর
যেমন ভ্রমর রীত।
আমি ত দুঃখিনী     কুলকলঙ্কিণী
হইনু করিয়া প্রীত॥
গুরুজন ঘরে     গঞ্জয়ে আমারে
তোমারে কহিব কত।
বিষম বেদন     কহিলে কি যায়
পরাণ সহিছে যত॥
অনেক সাধের     পীরিতি বঁধু হে
কি জানি বিচ্ছেদ হয়।
বিচ্ছেদ হইলে     পরাণে মরিব
এমতি সে সনে লয়॥
চণ্ডীদাস কহে     পীরিতি বিষম
শুন বডুয়ার বহু।
পীরিতি বিচ্ছেদে     হইলে মরণ ১৫
এমতি না হউ কেহু॥ ১৬

১৫-১৬। পীরিতি বিশদ     হইবে বিপদ্‌
     এমতি না হও কেহু॥---পাঠান্তর।

****************************









*
তাহারে বুঝাই সই পেলে তার লাগি
চণ্ডীদাস
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, অনুরাগ - সখী সম্বোধনে, ৩৬-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ সিন্ধুড়া॥

তাহারে বুঝাই সই পেলে তার লাগি।
ননদীর বচনে যেন বুকে উঠে আগি॥
কাহারে না কহি কথা রহি দুখে ভাসি।
ননদী দ্বিগুণ বাদী এ পোড়া পড়সি॥
কাহারে কহিব দুখ যাব আমি কোথা?
কার সনে কব আর কাল কানুর কথা?
যত দূরে যায় মন তত দূরে যাব।
পিরীতি পরাণ ভাগী কোথা গেলে পাব?
তাহারে কহিব দুখ বিনয় করিয়া।
চণ্ডীদাসে কহে তবে জুড়াইবে হিয়া॥

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, অনুরাগ - সখী সম্বোধনে, ১৪২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ সিন্ধুড়া॥

তাহারে বুঝাই সই! পেলে তার লাগি।
ননদী-বচনে যেন বুকে উঠে আগি॥
কাহারে না কহি কথা রহি দুখে ভাসি।
ননদী দ্বিগুণ বাদী এ পোড়া পড়সি॥
কাহারে কহিব দুখ যাব আমি কোথা।
কার সনে কব আর কাল কানুর কথা?
যত দূরে যায় মন তত দূরে যাব।
পিরীতি পরাণভাগী কোথা গেলে পাব॥
তাহারে কহিব দুখ বিনয় করিয়া।
চণ্ডীদাসে কহে তবে জুড়াইবে হিয়া॥

এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, আক্ষেপানুরাগ, ১৩৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সখী-সম্বোধনে
॥ সিন্ধুড়া॥

তাহারে বুঝাই সই পেলে তার লাগি।
ননদী বচনে যেন বুকে উঠে আগি॥
কাহারে না কহি কথা রহি দুখে ভাসি।
ননদী দ্বিগুণ বাদী এ পোড়া পড়শী॥
কাহারে কহিব দুখ যাব আমি কোথা।
কার সনে কহিব কালা কানু-রসের কথা॥
যত দূরে যায় মন তত দূরে যাব।
পীরিতি পরাণভাগী কোথা গেলে পাব॥
তাহারে কহিব দুখ বিনয় করিয়া।
চণ্ডীদাসে কহে তবে জুড়াইবে হিয়া॥

****************************







*
থির বিজুরি বরণ গোরী
থির বিজুরি বদন গৌরী
থির বিজুরি বরণ গৌরী

চণ্ডীদাস
এই পদটি আনুমানিক সপ্তদশ শতকের মধ্যভাগে, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত এবং ৪৬২ গৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা সম্পাদিত ও প্রকাশিত শ্রীশ্রীগীতচন্দ্রোদয় (পূর্ব্বরাগ) গ্রন্থের, শ্রীকৃষ্ণের পূর্ব্বরাগ, দ্বিতীয় আস্বাদ, ৩৩২ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ তোড়ী॥

থির বিজুরি  বরণ গোরী  পেখিলু ঘাটের কূলে।
কানড়া ছান্দে  কবরী বান্ধে  নবমল্লিকার মালে॥
সখি! মরম কহিলু তোরে।
আড় নয়ানে  ঈষত হাসিয়া  আকুল করিল মোরে॥ ধ্রু॥
ফুলের গেড়ুয়া  লুফিয়া ধরয়ে  সঘনে দেখায়ে পাশ।
উচু কুচযুগ-  বসন ঘুচায়  মুচকি মুচকি হাস॥
চরণ কমলে  মল্ল তোড়ল  সুন্দর যাবক-রেখা।
কহে চণ্ডীদাসে  হৃদয় উল্লাসে  পুন কি হইবে দেখা॥

এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, নায়কের পূর্ব্বরাগ, ৮-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ তুড়ি॥

থির বিজুরি,     বদন গৌরী,
পেখনু ঘাটের কূলে।
কানড়া (১) ছাঁদে,     কবরী বান্ধে,
নবমল্লিকার মালে॥
সই মরম কহিনু তোরে।
আড় নয়নে,     ঈষৎ হাসিয়া,
আকুল করিল মোরে॥
ফুলের গেড়ুয়া (২)   লুফিয়া ধরয়ে,
সঘনে দেখায়ে পাশ।
উচু কুচ যুগ,     বসন ঘুচায়ে,
মুচকি মুচকি হাস॥
চরণ কমলে,     মল্ল-তাড়ল (৩)
সুন্দর যাবক রেখা।
কহে চণ্ডীদাসে,     হৃদয় উল্লাসে,
পুন কি হইবে দেখা॥

(১) কানড় সাপ যেরূপ কুণ্ডলী করিয়া থাকে, সেইরূপ ভাবে।(?)
(২) হিন্দি স্তবক।
(৩) অলঙ্কার বিশেষ (মল) যাহা অধুনাতন পশ্চিম দেশীয় খোট্টা কামিনীগণ চরণে পরিয়া থাকে।

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, নায়কের পৃর্ব্বরাগ, ২৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ তুড়ি॥

থির (১) বিজুরি,    বদন (২) গৌরী,
পেখনু (৩) ঘাটের কূলে।
কানড়া (8) ছাঁদে,     কবরী বান্ধে,
নবমল্লিকার মালে॥
সই মরম কহিনু তোরে।
আড় নয়নে,     ঈষৎ হাসিয়া,
আকুল করিল মোরে॥
ফুলের গেড়ুয়া (৫)   লুফিয়া ধরয়ে,
সঘনে দেখায়ে পাশ।
উচু কুচ যুগ,     বসন ঘুচায়ে,
মুচকি মুচকি হাস॥
চরণ কমলে,     মল্ল-তাড়ল (৬)
সুন্দর যাবক (৭) রেখা।
কহে চণ্ডীদাসে,     হৃদয় উল্লাসে,
পুন (৮) কি হইবে দেখা॥

(১) স্থির।
(২) বিভিন্ন পাঠ – “বরণ” প,ক,ত (পদকল্পতরু)।
(৩) দেখিনু।
(৪) কানড় সাপ যে প্রকার কুণ্ডলী করিয়া থাকে সেই রূপ ভাবে।
(৫) (হিন্দি) স্তবক।
(৬) মল বিশেষ। পশ্চিম দেশীয় কামিনীগণ চরণে অধুনাতন পরিয়া থাকে।
(৭) আলতা।
(৮) বিভিন্ন পাঠ - "পালটি" লীলা সমুদ্র।

এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, শ্রীকৃষ্ণের পূর্ব্বরাগ, ৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ তুড়ি॥

থির বিজুরি     বরণ গৌরী
পেখিনু ঘাটের কূলে।
কানড়া ছাঁদে     কবরী বাঁধে
নব মল্লিকার মালে॥
সই মরম কহিনু তোরে।
আড় নয়নে     ঈষৎ হাসিয়া
বিকল করল মোরে॥
ফুলের গেরুয়া    লুফিয়া ধরয়ে
সঘনে দেখায়ে পাশ।
উচ কুচযুগ     বসন ঘুচায়ে
মুচকি মুচকি হাস॥
চরণ কমলে     মল্লতোড়ল
সুন্দর যাবক রেখা।
কহে চণ্ডীদাস     হৃদয়ে উল্লাস
পালটি হইবে দেখা॥

টীকা -
১ – থির --- স্থির।
৮। গেরুয়া --- গুচ্ছ, স্তবক।
১২। মল্লতোড়ল --- তোড়া --- এক রকম মল।

****************************






*
দূর দূর কলঙ্কিনী বলে সব লোকে গো
চণ্ডীদাস
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, অনুরাগ - সখী সম্বোধনে, ১৩৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। এই পদটি রমণীমোহন মহাশয় “লীলাসমুদ্র” গ্রন্থ বা পুথি থেকে সংগ্রহ করেছিলেন বলে উল্লেখ করেছেন, যা আমাদের সংগ্রহে নেই।--- মিলন সেনগুপ্ত। মিলনসাগর॥ মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ দাস পাড়িয়া॥

দূর দূর কলঙ্কিনী বলে সব লোকে গো।
না জানি কাহার ধন নিলাম আমি গো॥
কার সনে না কহি কথা থাকি ভয় করি গো।
তবুত দারুণ লোকে কহে সেই কথা গো॥
তার সনে মোর দেখা নাই, রটে মিছা কথা গো।
দেখা হইলে কইত যদি তার বোলে সইত গো॥
মিছা কথা কহিয়া পরের মন ভারি করে গো।
পর কচ্ছা অধর্ম্ম বিনা কেমন করে রহে গো॥
চণ্ডীদাস কয় লোকে মিছা কথা কয় গো।
হয় কি না হয় মনে আপনি বুঝে দেখ গো॥

এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, আক্ষেপানুরাগ, ১৩০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সখী-সম্বোধনে
॥ দাস পাহিরা॥

দূর দূর কলঙ্কিনী বলে সব লোকে গো।
না জানি কাহার ধন নিলাম আমি গো॥
কারো সনে না কহি কথা থাকি ভয় করি গো।
তবু ত দারুণ লোকে কহে নানা কথা গো॥
তার মনে মোর দেখা নাই মিছা কথা রটে গো।
দেখা হইলে কইত যদি তার বোলে সইত গো॥
মিছা কথা কইয়ে পরের মন ভারি করে গো।
হয় কি না হয় মনে আপনা বুঝি দেখ গো॥
পর কুচ্ছায় ধরম মেনে কেমন করে সয় গো।
চণ্ডীদাস কয় লোকে মিছে কথা কয় গো॥

৬ | একে নারী কুলের বৈরী দেখিতে মোরে নারে গো॥---পাঠান্তর।
৯। পরকুচ্ছা অধর বিনা কেমন করে রহে গো।---পাঠান্তর।

****************************







*
দেখিব যে দিনে আপন নয়নে
চণ্ডীদাস
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, অনুরাগ - সখী সম্বোধনে, ১৪৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ গান্ধার॥

দেখিব যে দিনে,     আপন নয়নে,
কহিতে তা সনে কথা।
বেশ দূর করিব,     কেশ ঘুচাইব,
ভাঙ্গিব আপন মাথা॥
সই! কেমনে ধরিব হিয়া।
এত সাধের     বন্ধুয়া আমার,
দেখিলে না চায় ফিরিয়া॥
সে হেন কালিয়া,   যা বিনেক হিয়া!
এমতি করিলে কে।
হৃদি সীদতি,     আমার যে মতি,
তেমতি পুড়ুক সে।
কহে চণ্ডীদাস,     কেন কর ত্রাশ।
সে ধন তোমারি বটে।
তার মুখে ছাই     দিয়া সে কানাই,
আসিবে তোমা নিকটে॥

এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, আক্ষেপানুরাগ, ১৩৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সখী-সম্বোধনে
॥ গান্ধার॥

দেখিব যে দিনে     আপন নয়ানে
কহিতে তা সনে কথা।
বেশ দূর করিব     কেশ ঘুচাইব
ভাঙ্গিব আপন মাথা॥
সই, কেমনে ধরিব হিয়া।
এমত সাধের     বঁধুয়া আমার
দেখিলে না চায় ফিরিয়া॥
সে হেন কালিয়া   যা বিনেক হিয়া
এমতি করিলে কে।
হৃদি সীদতি,    আমার যেমতি ১০
তেমতি পুড়ুক সে।
কহে চণ্ডীদাস     কেন কর ত্রাশ
সে ধন তোমারি বটে।
তার মুখে ছাই     দিয়া সে কানাই
আসিবে তোমা নিকটে॥

১০। সীদতি---(সংস্কৃত) কষ্ট পাওয়া। আমার মনে যেরূপ কষ্ট হইতেছে, সেইরূপ সে পুড়িক।

****************************








*
দুকাণ পাতিয়া ছিল এতক্ষণ
চণ্ডীদাস
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, বিপ্রলব্ধা, ৫৩-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ ধানশী॥

দুকাণ পাতিয়া,     ছিল এতক্ষণ,
বঁধু পথ পানে চাই।
পরভাত নিশি,     দেখিয়া অমনি,
চমকি উঠিল রাই॥
পাতায় পাতায়,     পড়িছে শিশির,
সখিরে কহিছে ধনী।
বাহির হইয়া,     দেখলো সজনি,
বঁধুর শবদ শুনি॥
পুন কহে রাই,     না আসিল বঁধু,
মরমে রহল ব্যথা।
কি বুদ্ধি করিব,     পাষাণে ধরিয়া,
ভাঙ্গিব আপন মাথা॥
ফুলের এ ডালা,     ফুলের এ মালা,
শেজ বিছাইনু ফুলে।
সব হৈল বাসি,     আর কেন সই,
ভাসাগে যমুনা জলে॥
কুঙ্কুম কস্তুরী,     চুবক চন্দন,
লাগিছে গরল হেন।
তাম্বুল বিরস,     ফুলহার ফণী,
দংশিছে হৃদয়ে যেন॥
সকল লইয়া,     যমুনায় ডার,
আর ত না যায় দেখা।
ললাটের সিন্দূর,     মুছি কর দূর,
নয়ানের কাজর রেখা॥
আর না রাখিব,     এছার পরাণ,
না যাব লোকের মাজে।
থর হও রাই,     চলু চণ্ডীদাস,
আনিতে নিঠুর রাজে॥

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, বিপ্রলব্ধা, ১৯১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ধানশী॥

দুকাণ পাতিয়া,     ছিল এতক্ষণ,
বঁধু পথ পানে চাই।
পরভাত নিশি,     দেখিয়া অমনি,
চমকি উঠিল রাই॥
পাতায় পাতায়,     পড়িছে শিশির,
সখীরে কহিছে ধনী।
বাহির হইয়া,     দেখলো সজনি,
বঁধুর শবদ শুনি॥
পুন কহে রাই,     না আসিল বঁধু,
মরমে রহল ব্যথা।
কি বুদ্ধি করিব,     পাষাণে ধরিয়া,
ভাঙ্গিব আপন মাথা॥
ফুলের এ ডালা,     ফুলের এ মালা,
শেজ বিছাইনু ফুলে।
সব হৈল বাসি,     আর কেন সই,
ভাসাগে যমুনাজলে॥
কুঙ্কুম কস্তুরী,     চুবক চন্দন,
লাগিছে গরল হেন।
তাম্বুল বিরস,     ফুলহার ফণী,
দংশিছে হৃদয়ে যেন॥ (১)
সকল লইয়া,     যমুনায় ডার (২),
আর ত না যায় দেখা।
ললাটের সিন্দূর,     মুছি কর দূর,
নয়ানের কাজর রেখা॥
আর না রাখিব,     এছার পরাণ,
না যাব লোকের মাঝে।
থর হও রাই (৩),     চলু চণ্ডীদাস,
আনিতে নিঠুর রাজে (৪)॥

(১) ফুলের হার সর্প হইয়া যেন হৃদয়কে দংশন করিতেছে।
(২) ফেলিয়া দাও।
(৩) রাই স্থির হও।
(৪) নিষ্ঠুর রাজা---শ্রীকৃষ্ণ।

এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, বিপ্রলব্ধা, ১০৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ধানশী॥

দু’কান পাতিয়া     ছিল এতক্ষণ
বঁধু-পথপানে চাই।
পরভাত নিশি     দেখিয়া অমনি
চমকি উঠিল রাই॥
পাতায় পাতায়     পড়িছে শিশির
সখীরে কহিছে ধনী।
বাহির হইয়া     দেখ লো সজনি
বঁধুর শবদ শুনি॥
পুনঃ কহে রাই     না আসিল বঁধু
মরমে রহল ব্যথা।
কি বুদ্ধি করিব     পাষাণে বাড়িয়া
ভাঙ্গিব আপন মাথা॥
ফুলের এ ডালা     ফুলের এ মালা
শেজ বিছাইনু ফুলে।
সব হৈল বাসি     আর কেন সই
ভাসাগে যমুনা-জলে॥
কুঙ্কুম কস্তূরী     চুবক চন্দন
লাগিছে গরল হেন।
তাম্বুল বিরস     ফুলহার ফণী
দংশিছে হৃদয়ে যেন॥
সকল লইয়া     যমুনায় ডার
আর ত না যায় দেখা।
ললাটের সিন্দূর     মুছি কর দূর
নয়ানের কাজর-রেখা॥
আর না রাখিব     এছার পরাণ
না যাব লোকের মাঝে।
থর হও রাই     চলু চণ্ডীদাস
আনিতে নিঠুররাজে॥

****************************









*
দেখিলে কলঙ্কীর মুখ কলঙ্ক হইবে
চণ্ডীদাস
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, অনুরাগ - সখী সম্বোধনে, ৩৬-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ সিন্ধুড়া॥

দেখিলে কলঙ্কীর মুখ কলঙ্ক হইবে।
এজনার মুখ আর দেখিতে না হবে॥
ফিরি ঘরে যাও নিজ ধরম লইয়া।
দেশে দেশে ভরমিব যোগিনী হইয়া॥
কাল মাণিকের মালা গাঁথি নিব গলে।
কানু গুণযশ কাণে পরিব কুণ্ডলে॥
কানু-অনুরাগ রাঙ্গা বসন পরিব।
কানুর কলঙ্কছাই অঙ্গেতে লেপিব॥
চণ্ডীদাস কহে কেন হইলা উদাস?
মরণের সাথি যেই, সে কি ছাড়ে পাশ?

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, অনুরাগ - সখী সম্বোধনে, ১২৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ সিন্ধুড়া॥

দেখিলে কলঙ্কীর মুখ কলঙ্ক হইবে।
এ জনার মুখ আর দেখিতে না হবে॥
ফিরি ঘরে যাও নিজ ধরম লইয়া।
দেশে দেশে ভরমিব যোগিনী হইয়া॥
কাল মাণিকের মালা গাঁথি নিব গলে।
কানু গুণ যশ কাণে পরিব কুণ্ডলে॥
কানু-অনুরাগ রাঙ্গা বসন পরিব।
কানুর কলঙ্ক ছাই অঙ্গেতে লেপিব॥
চণ্ডীদাস কহে কেন হইলা উদাস।
মরণের সাথি যেই, সে কি ছাড়ে পাশ!

এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, আক্ষেপানুরাগ, ১২৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সখী-সম্বোধনে
॥ সিন্ধুড়া॥

দেখিলে কলঙ্কীর মুখ কলঙ্ক হইবে।
এ জনার মুখ আর দেখিতে না হবে॥
ফিরি ঘরে যাও নিজ ধরম লইয়া।
দেশে দেশে ভরমিব যোগিনী হইয়া॥
কাল-মাণিকের মালা গাঁথি নিজ গলে।
কানু-গুণ-যশ কাণে পরিব কুণ্ডলে॥
কানু-অনুরাগ রাঙ্গা বসন পরিব।
কানুর কলঙ্গ-ছাই অঙ্গেতে লেপিব॥
চণ্ডীদাস কহে কেন হইলা উদাস।
মরণের সাথী যেই সে কি ছাড়ে পাশ॥ ১০

১০। কৃষ্ণ-প্রেম যে মরিলেও ছাড়িবে না।

****************************