চণ্ডীদাসের বৈষ্ণব পদাবলী
*
কবি চণ্ডীদাস এর পরিচিতির পাতায় . . .

প্রভাত কালের কাক কোকিল ডাকিল
চণ্ডীদাস
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, সম্ভোগ মিলন, ২৯-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ ধানশী॥

প্রভাত কালের কাক   কোকিল ডাকিল
দেখিয়া রজনী শেষ।
উঠিয়া নাগর,     তুরিত গেল যে,
বাঁধিতে বাঁধিতে কেশ॥
সই তোরে সে বলিয়ে কথা।
সে বঁধু কালিয়া,     না গেল বলিয়া,
মরমে রহল ব্যথা॥
রহিয়া আলিসে     ঠেস্ না বালিসে,
ঢুলু ঢুলু দুটি আঁখি!
বসনে বসনে     বদল হৈয়াছে,
এখন উঠিয়া দেখি।
ঘরে মোর বাদী,     শ্বাশুড়ী ননদী,
মিছা করে পরিবাদ।
ইহাতে এমন,     করিব কেমন,
কি হইল পরমাদ!
চণ্ডীদাস কহে,     মনের আহ্লাদে,
শুনহে রসিক জন।
সদা জ্বালা যার,     তবে যে তাহার,
মিলয়ে পিরীতি ধন॥

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, কুঞ্জভঙ্গ, ১০৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ধানশী॥

প্রভাতকালের কাক,   কোকিল ডাকিল
দেখিয়া রজনী শেষ।
উঠিয়া নাগর,     তুরিত গেল যে,
বাঁধিতে বাঁধিতে কেশ॥
সই তোরে সে বলিয়ে কথা।
সে বঁধু কালিয়া,     না গেল বলিয়া,
মরমে রহল ব্যথা॥
রহিয়া আলিসে     ঠেসনা বালিসে,
ঢুলু ঢুলু দুটি আঁখি!
বনে বসনে     বদল হৈয়াছে,
এখন উঠিয়া দেখি।
ঘরে মোর বাদী,     শ্বাশুড়ী ননদী,
মিছা করে পরিবাদ।
ইহাতে এমন,     করিব কেমন,
কি হইল পরমাদ॥
চণ্ডীদাস কহে,     মনের আহ্লাদে,
শুনহে রসিক জন।
সদা জ্বালা যার,     তবে যে তাহার,
মিলয়ে পিরীতি ধন॥

এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, কুঞ্জভঙ্গ, ৫১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ধানশী॥

প্রভাতকালের কাক   কোকিল ডাকিল
দেখিয়া রজনী শেষ।
উঠিয়া নাগর     তুরিত গেল যে
বাঁধিতে বাঁধিতে কেশ॥
সই, তোরে সে বলি যে কথা।
সে বঁধু কালিয়া     না গেল বলিয়া
মরমে রহল ব্যথা॥
রহিয়া আলিসে     ঠেসনা বালিসে
ঢুলু ঢুলু দুটি আঁখি।
রসনে বসনে     বদল হয়েছে
এখন উঠিয়া দেখি।
ঘরে মোর বাদী     শ্বাশুড়ী ননদী
মিছা করে পরিবাদ।
ইহাতে এমন     করিব কেমন
কি হইল পরমাদ॥
চণ্ডীদাস কহে     মনের আহ্লাদে
শুনহে রসিক জন।
সদা জ্বালা যার     তবে সে তাহার ১৮
মিলয়ে পিরীতি ধন॥ ১৯

এ পদটি পুর্ব্ব পদের (পদউধ কাক কোকিলের ডাক) পাঠান্তর মাত্র।
১৮-১৯ - বাধা বিঘ্ন না থাকিলে প্রেম গাঢ় হয় না। সেই জন্যে ---
“পরকীয়া রতি     সেই সে আরতি
দেই সে ভজন সার।”


****************************








*
ফটিক অঙ্গের জনু রজত সুন্দর তনু
চণ্ডীদাস
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, শ্রীবলরামের রূপ, ৪৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ গান্ধার॥

ফটিক অঙ্গের জনু,     রজত সুন্দর তনু,
রসে ঢল ঢল বলরাম।
বিগত কলঙ্ক চাঁদ,    কোটি গুঞ্জা (১) মুখ ছাঁদ,
মৃগমদ (২) তিলক অনুপাম॥
চাঁচর চিকুরে চূড়া,     বনফুল মালা বেড়া,
টলমল শিখিদল তায়।
পরিমলে (৩) উনমত (৪),     মধুকর কত শত,
মধু পিবি মধুরিম গায়॥
পরিসর ভাল স্থল,     বিলোল অলকামাল,
মুখচন্দ্র অতি অপরূপ।
হেরিতে চকিত চিত,     চমকিত অতি ভীত,
কত শত মনমথ ভূপ।
উন্নত বঙ্কিম চারু,     কন্দর্প কামান উরু,
কমল পলাশ দুটি আঁখি।
বারুণী (৫) অলস ঘোরে,  মেলিতে না পারে জোরে,
ঘুমে ঢুলু ঢুলু যেন দেখি॥
নাশা পুটে ঝলমল,     বিলসে মুকুতাফল,
সুরঙ্গ অধরে সদা হাসি।
হেরিয়া দশন পাঁতি (৬),     সিন্দূর মুকুতা জাতি,
অমিয়া উগারে রাশি রাশি॥
বামকর্ণে ঝলমল,     মণিময় কুণ্ডল,
দক্ষিণেতে নবীন মঞ্জরী (৭)।
কণ্ঠহার পরিপাটি,     দেখিতে সোণার কাঁঠি,
উরে (৮) গুঞ্জা অতি মনোহারী (৯)॥
রঙ্গন মালতী কুন্দ,     করবীর, অরবিন্দ (১০),
থরে থরে লাগয়ে তাহাতে।
কুন্দ মল্লিকা জাতী,     কনক চম্পক যুথী,
রমণক তুলসীর পাতে॥
মন্দার অশোক ধুপ,     শেফালিকা সাঙলা ফুল,
আর যত বনফুল ডালে।
ভ্রমিছে ভ্রমরা তায়,     মধুর মধুর গায়,
উরু পর দোলে বনমালে॥
করভ (১১) শাবক শুণ্ড,     সুবলিত ভুজদণ্ড,
কনক কেয়ূর তায় সাজে।
অঙ্গদ (১২) বলয়া মণি,     নীল পাটের থোপনি,
মণিবন্ধ (১৩) বাহুতে বিরাজে॥
শ্রীদাম সুদাম সাথে,     চলিলা ভাণ্ডীর পথে,
চণ্ডীদাস দেখে সকৌতুকে।
দেখ দেখ রাম রায়,     না ঠেলিও রাঙ্গা পায়,
চরণেতে রেখহ আমাকে॥ @

(১) কুচ। (২) কস্তূরী। (৩) সুগন্ধে। (৪) উন্মত্ত। (৫) মদ্যবিশেষ। (৬) পংক্তি। (৭) মুক্তা। (৮) বক্ষস্থলে। (৯) সুন্দর । (১০) পদ্ম। (১১) হস্তীশাবক। (১২) বাহুভূষণ। (১৩) হাতের কবজা। @ - পদসমুদ্র।

এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, শ্রীবলরামের রূপ, ৩৫১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ গান্ধার॥

ফটিক অঙ্গের জনু     রজত-সুন্দর তনু
রসে ঢল ঢল বলরাম।
বিগত-কলঙ্ক চাঁদ     কোটি গুঞ্চা মুখছাঁদ
মৃগমদ-তিলক অনুপাম।
চাঁচর চিকুরে চূড়া     বনফুল-মালা বেড়া
টলমল শিখিদল তায়।
পরিমলে উনমত     শিখিদল শত শত
মধু পিবি মধুরিম গায়॥
পরিসর ভাল স্থল     বিলোল অলকামাল
মুখচন্দ্র অতি অপরূপ।
হেরিতে চকিত চিত     চমকিত অতি ভীত
কত শত মনমথ ভূপ॥
উন্নত বঙ্কিম চারু     কন্দর্প-কামান উরু
কমল পলাশ দুটি আঁখি।
বারুণী অলস-ঘোরে   মেলিতে না পারে জোরে
ঘুমে ঢুলু ঢুলু যেন দেখি॥
নাসাপুটে ঝলমল     বিলসে মুকুতা-ফল
সুরঙ্গ অধরে সদা হাসি।
হেরিয়া দশনপাতি     সিন্দুর মুকুতা জাতি
অমিয়া উগারে রাশি রাশি॥
বাম কর্ণে ঝলমল     মণিময় কুণ্ডল
দক্ষিণেতে নবীন মঞ্জরী।
কণ্ঠহার পরিপাটি     দেখিতে সোনার কাঁটি
উরে গুঞ্জা অতি মনোহারী॥
রঙ্গন মালতী কুন্দ     করবীর আরবিন্দ
থরে থরে লাগয়ে তাহাতে।
কুন্দ মল্লিকা জাতি     কনক-চম্পক যূথি
রমণক তুলসীর পাতে॥
মন্দার অশোক ধুপ   শেফালিকা সাউলাফুল
আর যত বনফুল ভালে।
ভ্রমিছে ভ্রমরা তায়     মধুর মধুর গায়
উরুপর দোলে বনমালে॥
করভ-শাবক-শুণ্ড     সুবলিত ভুজদণ্ড
কণক-কেয়ুর তায় সাজে।
অঙ্গদ বলয়া মণি     নীল পাটের থোপনি
মণিবন্ধ বাহুতে বিরাজে॥
শ্রীদাম সুদাম সাথে     চলিলা ভাণ্ডীর-পথে
চণ্ডীদাস দেখে সকৌতুকে।
দেখ দেখ রাম রায়     না ঠেলিহ রাঙ্গা পায়
চরণেতে রেখহ আমাকে॥

****************************








*
ফুটল ফুল মাধবী যাতি
চণ্ডীদাস
এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, অক্ররাগমন, ২২০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ বিহাগড়া॥

ফুটল ফুল মাধবী যাতি
পারল কিংশুক ধাবক ভাতি
কেতকী কুন্দ কদম্ব পাঁতি
ধরণী লম্বিত রসাল ফুল
বরণ কুসুম-কাননে॥
কেয়া আমলকী পলাশ ফুল
ফুটল মল্লিকা দুসারি কুল
করবী গুলাল সৌরভ পূর
গন্ধে আমোদ কামনকুঞ্জ
          মধুকরকর শোভনে॥ ১০
বাঘনখি আর কুবল আদি
ফুটল ফুল সব সমাধি
চণ্ডীদাস গুণ গাওত সাধি
          অপরূপ রূপ কাননে॥
গাওত কতেক তান মান
হেরি মুরতি রসের প্রাণ
অতি মগন এ পাঁচ বাণ
          রসিক নাগর শোভনে॥

৪। রসাল - আম, অথবা রসযুক্ত।
১০। কর ...সমূহ।
১৩। সাধি... সাধে---মনের আনন্দে।

****************************








*
ফুলি ফুলি কান্দে স্থির নাহি বান্ধে
চণ্ডীদাস
এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, গোপীবিলাপ, ২৭০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ নটনারায়ণ॥

ফুলি ফুলি কান্দে   স্থির নাহি বান্ধে
সে হেন রসিক রায়।
সদয় হৃদয় .     কাঁদিতে কাঁদিতে
সুবল পানেতে চায়॥
না বল না কহ     ও সব বচন
কহিতে পরাণ ফাটে।
হিয়া জর জর     পুড়য়ে অন্তর
অধিক জ্বলিয়া উঠে॥
শ্রীদাম সুদাম     আর বসুদাম
অপর যতেক সখা।
আর না হেরব     ও মুখমণ্ডল ১১
আর না হইব দেখা॥
মো সবা বিসরি     যাবে মধুপুরী
শ্রবণে শুনিতে ইহা।
কিসের কারণে     জীব সখাগণে
কি ছার রাখিতে দেহা॥ ১৬
কহে বনমালী     লোরে আঁখি ভরি
সবারে তুষিয়া কহি।
সরল হৃদয়     করহ বিদায়
লাজে মুখ বাঁকে রহি॥ ২০
কহে সখাগণ       কেমন বচন
এ বোল কেমনে বলি।
হয় নহে দেখ     মনে বিচারিয়া
শুন কানু বনমালী॥
চণ্ডীদাসে বলে   এ বোল কেমনে ২৫
কহিয়ে না লয়ে মন।
প্রাণের দোসর     তুমি সে সবার
যেমন বাপের ধন॥

১১-১৬। সখাগণের উক্তি।

****************************









*
বদন সুন্দর যেন শশধর
চণ্ডীদাস
এই পদটি আনুমানিক সপ্তদশ শতকের মধ্যভাগে, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত এবং ৪৬২ গৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা সম্পাদিত ও প্রকাশিত শ্রীশ্রীগীতচন্দ্রোদয় (পূর্ব্বরাগ) গ্রন্থের, শ্রীকৃষ্ণের পূর্ব্বরাগ, ত্রয়োদশ আস্বাদ, ৩৬৩ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ ধানশী॥

বদন সুন্দর   যেন শশধর   উদিত গগণে হয়।
ছটার ঝলকে   পরাণ চমকে   তিমির পাইল ভয়॥
নয়ান চাহনি   বিষের দাহনি   তীখিণ তীখিণ শর।
দেখিয়া অন্তর   উপজিল জ্বর   মদন পাইল ডর॥
সই! কে বলে কুচযুগ বেল।
সোণার গোলি   শোভয়ে ভালি   যুবা বধিবার শেল॥ ধ্রু॥
আজানুলম্বিত   চারু করযুগে   কনক চুরি সে সাজে।
হেরিয়া মদন   গেল সে সদন   মুখ না তুলিল লাজে॥
মাঝা খীণবর   সিংহিনী আকার   নিতম্ব বিমান চাকে।
চকা কমলয়ে   ভ্রমরা বুলয়ে   চৌদিকে বেঢ়ল ঝাঁকে॥
অঙ্গুলির মাঝে   যাবক সাজে   মিহির শোভিত জনু।
চণ্ডীদাসে কয়   কিবা জানি হয়   লখিতে নারিনু তনু॥

এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, নায়কের পূর্ব্বরাগ, ৬-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ শ্রীগান্ধার॥

বদন সুন্দর,     যেন শশধর
উদিত গগণে হয়।
ছটার ঝলকে,     পরাণ চমকে,
তিমিরে লাগয়ে ভয়॥
নয়ান চাহনি,     বিভঙ্গী সে যনি,
তিখিণী তিখিণী শর।
দেখিয়া অন্তর,     উপজিল ডর,
মদন পাইল ডর॥
সই! কে বলে কুচযুগ বেল।
সোণার গুলি,     শোভয়ে ভাল,
যুবক বধিতে শেল॥
আজানু লম্বিত,     করিবর শুণ্ডিত,
কনক ভুজ যে সাজে।
হেরিয়া মদন,     গেল সে সদন (৪),
মুখ না তুলিল লাজে॥
মাঝা ডম্বুর,     সিংহিনী আকার,
নিতম্ব বিমান চাক।
চরণ কমলয়ে,     ভ্রমরা বুলয়ে,
চৌদিকে বেড়িয়া ঝাঁক॥
অঙ্গুলির মাঝে,     যাবক সাজে,
মিহির শোভিত জনু।
চণ্ডীদাসে কয়,     কি জানি কি হয়,
লখিতে নারিনু তনু॥

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, নায়কের পৃর্ব্বরাগ, ২১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ শ্রীগান্ধার॥

বদন সুন্দর,     যেন শশধর
উদিত গগনে হয়।
ছটার ঝলকে,     পরাণ চমকে,
তিমিরে লাগয়ে ভয়॥
নয়ান চাহনি,   বিভঙ্গী সে যনি (১),
তিখিণী তিখিণী (২) শর।
দেখিয়া অন্তর,     উপজিল ডর,
মদন পাইল ডর॥
সই! কে বলে কুচযুগ বেল।
সোণার গুলি,     শোভয়ে ভালি (৩),
যুবক বধিতে শেল॥
আজানু লম্বিত,     করিবর শুণ্ডিত,
কনক ভুজ যে সাজে।
হেরিয়া মদন,     গেল যে সদন (৪),
মুখ না তুলিল লাজে॥
মাঝা ডম্বুর,     সিংহিনী আকার,
নিতম্ব বিমান চাক।
চরণ কমলয়ে,     ভ্রমরা বুলয়ে,
চৌদিকে বেড়িয়া ঝাঁক॥
অঙ্গুলির মাঝে,     যাবক (৫) সাজে,
মিহির (৬) শোভিত জনু।
চণ্ডীদাসে কয়,     কি জানি কি হয়,
লখিতে নারিনু তনু॥

(১) বিভিন্ন পাঠ – “যেন” প্রা, কা, স (প্রাচীন কাব্য সংগ্রহ ১৮৮৪)।
(২) তীক্ষ্ণ।
(৩) ভাল।
(৪) গৃহ।
(৫) আলতা।
(৬) সূর্য্য।

এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, শ্রীকৃষ্ণের পূর্ব্বরাগ, ৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ শ্রীগান্ধার॥

বদন সুন্দর     যেন শশধর
উদিত গগনে হয়।
ছটার ঝলকে     পরাণ চমকে
তিমিরে পাইল ভয়॥
নয়ান চাহনি     বিষের ধায়নি ৫
তিখিন তিখিন শর। ৬
দেখিয়া অন্তর     উপজিল জ্বর ৭
মদন পাইল ডর॥ ৮
সই, কে বলে কুচযুগ বেল।
সোণার গুলি     শোভয়ে ভালি
যুবক বধিবার শেল॥
আজানু লম্বিত   করিবর শুণ্ডিত ১২
কনক ভুজ যে সাজে। ১৩
হেরিয়া মদন     গেল যে সদন
মুখ না তুলিল লাজে॥
মাজা ডম্বরু     সিংহিনী আকার
নিতম্ব বিমান চাক। ১৭
চরণ কমলে     ভ্রমরা দোলয়ে
চৌদিকে বেড়িয়া ঝাঁক॥
অঙ্গুলির মাঝে     যাবক সাজে ২০
মিহির শোভিত জনু। ২১
চণ্ডীদাসে কয়     কি জানি কি হয়
লখিতে নারিনু তনু॥

টীকা – ৫ - বিষের ধায়নি - বিষ মাখান। বিভঙ্গী সে যনি - পাঠান্তর
৬ - তিখিন – তীক্ষ্ণ।
৭-৮ - দেখিয়া হদয়ে জ্বালা উপস্থিত হইল। মদন দেখিল যে, তাহার ফুলশর অপেক্ষা ইহার দৃষ্টি অধিকতর প্রখর ; সুতরাং নিজের প্রতিপত্তি লোপ হইবে, এই ভয় হইল।
১২ - করিবর শুণ্ডিত - হাতীর শুঁড়ের ন্যায়।
১৩ - কনক চুড়ি যে সাজে --- পাঠান্তর।
১৭ - বিমান চাক --- বিমান অর্থে রথ ; চাক --- চাকা। রথচক্রের ন্যায় গোলাকার নিতম্ব।
২০-২২ – যাবক --- আলতা। জনু --- যেন।
অঙ্গুলির আলতা সূর্য্যের ন্যায় ঝক্ ঝক্ করিতেছে।

****************************







*
বরণ দেখিনু শ্যাম জিনিয়াত কোটি কাম
বরণ দেখিনু শ্যাম জিনিয়া ত কোটী কাম
যাইতে দেখিনু শ্যামে, কি করিবে কোটী কামে

চণ্ডীদাস
এই পদটি আনুমানিক সপ্তদশ শতকের মধ্যভাগে, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত এবং ৪৬২ গৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা সম্পাদিত ও প্রকাশিত শ্রীশ্রীগীতচন্দ্রোদয় (পূর্ব্বরাগ) গ্রন্থের, শ্রীশ্রীরাধিকার পূর্ব্বরাগ, ত্রয়োবিংশ আস্বাদ, ১৮৭ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ কামোদ॥

বরণ দেখিলু শ্যাম  জিনিয়াত কোটি কাম  বদন জিতল কোটি শশী।
ভাঙ ধনু ভঙ্গী ঠাম  নয়নকোণে পূরে বাণ  হাসিতে খসয়ে সুধারাশি॥
সই! এমন সুন্দর বর কান।
হেরিয়া সে মূরতি সতী ছাড়ে নিজ পতি তেয়াগিয়া লাজ ভয় মান॥ ধ্রু॥
বড় কারিগরে   কুন্দিলে তাহারে   প্রত্যঙ্গ মদনশরে।
যুবতী ধরম   ধৈর্য্য ভুজঙ্গম   দমন করিবার তরে॥
অতি সুশোভিত   বক্ষ বিস্তারিত   দেখিলু দর্পণাকার।
তাহার উপরে   মালা বিরাজিত   কি দিব উপমা তার॥
নাভির উপরে   লোমলতাবলী   সাপিনী আকার শোভা।
ভুরুর বলনি   কাম-কদনি   ইন্দ্রধনুক আভা॥
চরণ-নখরে   বিধু বিরাজিত   মণির মঞ্জীর তায়।
চণ্ডীদাস হিয়া   সে রূপ দেখিয়া   চঞ্চল হইয়া ধায়॥

এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, নায়িকার পূর্ব্বরাগ, ৩-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ কামদ॥

বরণ দেখিনু শ্যাম, জিনিয়াত কোটি কাম,
বদন জিতল কোটি শশী।
ভাঙ (১) ধনুভঙ্গী ঠাম,
নয়ান কোণে পূরে বাণ,
হাসিতে খসয়ে সুধা রাশি॥
সই এমন সুন্দর বর কান।
হেরিয়া সেই মূরতি
সতী ছাড়ে নিজ পতি,
তেয়াগিয়া লাজ ভয় মান॥
এ বড় কারিকরে,     কুঁদিলে তাহারে,
প্রতি অঙ্গে মদনের শরে।
যুবতী ধরম,     ধৈর্য্য-ভুজঙ্গম,
দমন করিবার তরে॥
অতি সুশোভিত,     বক্ষ বিস্তারিত,
দেখিনু দর্পণাকার।
তাহার উপরে,     মালা বিরাজিত,
কি দিব উপমা তার॥
নাভির উপরে,     লোম লতাবলী,
সাপিনী আকার শোভা।
ভূরুর বলনী,     কামধনু জিনি,
ইন্দ্রধনুকের আভা॥
চরণ নখরে,     বিধু বিরাজিত,
মণির মঞ্জীর তায়।
চণ্ডীদাসের হিয়া,     সে রূপ দেখিয়া,
চঞ্চল হইয়া ধায়॥

১। ভ্রু।
২। এই কবিতাটী গ্রন্থান্তরে এইরূপ দেখা যায়---

যাইতে দেখিনু শ্যামে, কি করিবে কোটী কামে,
ভাঙ ভঙ্গিম সুঠাম।
চাঁদবদনে, চাহে যাহা পানে,
সে ছাড়ে কুলের অভিমান॥
সই এমন সুন্দর বর কান।
হেরি কুলবতী, ছাড়ে নিজ পতি,
তেজি লাজ ভয় মান॥
অতি সুশোভিত, বক্ষ বিস্তারিত,
দেখিয়ে দর্পণাকার ৷
তাহার উপরে মাল, শোভিয়াছে ভাল,
উপজিছে মদন বিকার॥
নাভির উপরে জনু, তমাল জিনিয়া তনু,
দলিতাঞ্জন জিনি আভা।
বড় কারিগরে, গড়িয়াছে ভাল তারে,
রাম কদলী সম শোভা॥
চরণ নখর কোণে, রঞ্জিত শোভে মেনে,
মণিময় নূপুর তায়।
চণ্ডীদাসের হিয়া, সে রূপ দেখিয়া,
চঞ্চল হইয়া ধায়॥

আমরা এই "যাইতে দেখিনু শ্যামে, কি করিবে কোটী কামে" পদটিকে একটি ভিন্ন পদ হিসেবেও মিলনসাগরে তুলেছি তার বহুধা ভিন্নতার কারণেই।
--- মিলন সেনগুপ্ত। মিলনসাগর॥

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, নায়িকার পৃর্ব্বরাগ, ৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ কামোদ॥

বরণ দেখিনু শ্যাম,   জিনিয়াত কোটি কাম,
বদন জিতল কোটি শশী।
ভাঙ (১) ধনুভঙ্গী ঠাম,  নয়ান কোণে পূরে বাণ,
হাসিতে খসয়ে সুধা রাশি॥
সই এমন সুন্দর বর কান।
হেরিয়া সেই মূরতি,   সতী ছাড়ে নিজ পতি,
তেয়াগিয়া লাজ ভয় মান॥
এ বড় কারিকরে,     কুঁদিলে তাহারে,
প্রতি অঙ্গে মদনের শরে।
যুবতী ধরম,     ধৈর্য্য-ভুজঙ্গম,
দমন করিবার তরে॥
অতি সুশোভিত,     বক্ষ বিস্তারিত,
দেখিনু দর্পণাকার।
তাহার উপরে,     মালা বিরাজিত,
কি দিব উপমা তার॥
নাভির উপরে,     লোম লতাবলী,
সাপিনী আকার শোভা।
ভূরুর বলনী,     কামধনু জিনি,
ইন্দ্র ধনুকের আভা॥
চরণ নখরে,     বিধু (১) বিরাজিত,
মণির মঞ্জীর (২) তায়।
চণ্ডীদাস হিয়া,     সে রূপ দেখিয়া,
চঞ্চল হইয়া ধায়॥

(১) ভ্রু।
(২) চন্দ্র।
(৩) নূপুর।


এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, শ্রীরাধিকার পূর্ব্বরাগ, সখীর উক্তি, ৩৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ কামোদ॥

বরণ দেখিনু শ্যাম  জিনিয়া ত কোটী কাম
বদন জিতল কোটী শশী।
ভাঙ ধনু ভঙ্গী ঠাম  নয়ানকোণে পূরে বাণ ৩
হাসিতে খসয়ে সুধা রাশি॥
সই, এমন সুন্দর বর কান।
হেরিয়া সেই মূরতি  সতী ছাড়ে নিজ পতি ৬
তেয়াগিয়া লাজ ভয় মান॥ ৭
এ বড় কারিকরে     কুঁদিলে তাহারে
প্রতি অঙ্গে মদনের শরে।
যুবতী ধরম     ধৈর্য্য ভুজঙ্গম
দমন করিবার তরে॥
অতি সুশোভিত     বক্ষঃ বিস্তারিত
দেখিনু দর্পণাকার।
তাহার উপরে     মালা বিরাজিত
কি দিব উপমা তার॥
নাভির উপরে     লোমলতাবলী
সাপিনী আকার শোভা।
ভুরুর বলনী     কামধনু জিনি
ইন্দ্রধনুকের আভা॥
চরণ নখরে     বিধু বিরাজিত
মণির মঞ্জীর তায়।
চণ্ডীদাস-হিয়া     সে রূপ দেখিয়া
চঞ্চল হইয়া ধায়॥

টীকা -
৩ - ভ্রূ, ধনুক ; দৃষ্টি, শর।
৬-৭ - কেহ বিরুদ্ধ ভাব মনে আনিবেন না। সমস্ত ত্যাগ করিয়া শরণাগত না হইলে ভগবানকে পাওয়া যায় না। চণ্ডীদাস পুনঃ পুনঃ এই কথা বলিয়াছেন। শ্রীকৃষ্ণ গীতাতেও এই উপদেশ দিয়াছেন।
১৮ - বলনি --- গঠন।

****************************






*
বেলি অসকালে দেখিল যে ভালে
বেলি অসকালে দেখিনু ভালে

চণ্ডীদাস
এই পদটি আনুমানিক সপ্তদশ শতকের মধ্যভাগে, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত এবং ৪৬২ গৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা সম্পাদিত ও প্রকাশিত শ্রীশ্রীগীতচন্দ্রোদয় (পূর্ব্বরাগ) গ্রন্থের, শ্রীকৃষ্ণের পূর্ব্বরাগ, চতুর্থ আস্বাদ, ৩৩৭ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ সুহই॥

বেলি অসকালে  দেখিল যে ভালে  পথেতে যাইতেছে।
জুড়াইল কেবল  নয়ন-যুগল  চিনিতে নারিলু কে?
সই! রূপ কে চাহিতে পারে?
অঙ্গের আভা  বসনের শোভা  পাসরিতে নারি তারে॥ ধ্রু॥
বাম অঙ্গুলিতে  মুকুর সহিতে  কনক কটোরি হাতে।
সীতায় সিন্দূর  নয়নে কাজর  মুকুতা শোভিত নথে॥
নীল যে শাড়ী  মোহন-কারী  উছলিতে দেখি পাশ।
কি আর পরাণে  সোঁপিনু চরণে  দাস হইতে মনে আশ॥
কুচযুগগিরি  কনক কটোরি  শোভিত হিয়ার মাঝে।
ধীরি ধীরি যায়  ফিরি ফিরি চায়  ঘন না চায় লোকলাজে॥
কিবা সে ভঙ্গিমা  কি দিব উপমা  চরণ মন্থর গতি।
কোন 'ভাগ্যবানে  পায়াছে কি দানে  ভজিয়া সে উমাপতি॥
চণ্ডীদাসে কয়  যুবতী এ নয়  বধিতে নাগর জনে।
অমিয়া আনিয়া  যতন করিয়া  গঢ়িলা বুঝি অনুমানে॥

এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, নায়কের পূর্ব্বরাগ, ৭-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ তুড়ি॥

বেলি অসকালে,    দেখিনু ভালে,
পথেতে যাইতে সে।
জুড়ায় কেবল,     নয়ন যুগল,
চিনিতে নারিনু কে॥
সই! রূপ কে চাহিতে পারে।
অঙ্গের আভা,     বসন (১) শোভা,
পাসরিতে নারি তারে॥
বাম অঙ্গুলিতে,     মুকুর সহিতে,
কনক কটোরি হাতে।
সীঁতায় সিন্দুর,     নয়ানে কাজর,
মুকুতা শোভিত নথে (২)॥
নীল সাড়ী,     মোহন কারী,
উছলিতে দেখি পাশ।
কি আর পরাণে,    সোঁপিনু চরণে,
দাস করি মনে আশ॥
কুচযুগ গিরি,     কনক কটোরি,
শোভিত হিয়ার মাঝে।
ধীরে ধীরে যায়,     চমকিয়ে চায়,
ঘন না চাহে লোক লাজে॥
কিবা সে ভঙ্গিমা,   নাহিক (৩) উপমা
চলন মন্থর গতি।
কোন 'ভাগ্যবানে,   পাঞাছে কি দানে,
ভজিয়া সে উমাপতি॥
চণ্ডীদাসে কয়,     মূরতি এ নয়,
বধিতে রসিক জনে।
অমিয়া ছানিয়া,     যতন করিয়া,
গড়িল সে অনুমানে॥

(১) বিভিন্ন পাঠ --- "বরণ"।
(২) বিভিন্ন পাঠ --- "মাথে"।
(৩) বিভিন্ন পাঠ --- "কিদিব”। প, ক, ত (পদকল্পতরু)।

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, নায়কের পৃর্ব্বরাগ, ২৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ তুড়ি॥

বেলি অসকালে (১),   দেখিনু ভালে,
পথেতে যাইতে সে।
জুড়ায় কেবল,     নয়ন যুগল,
চিনিতে নারিনু কে॥
সই! রূপ কে চাহিতে পারে।
অঙ্গের আভা,     বসন (২) শোভা,
পাসরিতে নারি তারে॥
বাম অঙ্গুলিতে,     মুকুর (৩) সহিতে,
কনক কটোরি হাতে।
সীঁতায় সিন্দুর,     নয়ানে কাজর,
মুকুতা শোভিত নথে (৪)॥
নীল সাড়ী,     মোহন কারী,
উছলিতে দেখি পাশ।
কি আর পরাণে,     সোঁপিনু চরণে,
দাস করি মনে আশ॥
কুচযুগ গিরি,     কনক কটোরি,
শোভিত হিয়ার মাঝে।
ধীরে ধীরে যায়,     চমকিয়ে চায়,
ঘন না চাহে লোক লাজে॥
কিবা সে ভঙ্গিমা,     নাহিক (৫) উপমা
চলন মন্থর গতি।
কোন 'ভাগ্যবানে,  পাঞাছে (৬) কি দানে,
ভজিয়া সে উমাপতি॥
চণ্ডীদাসে কয়,     মূরতি এ নয়,
বধিতে রসিক জনে।
অমিয়া ছানিয়া,     যতন করিয়া,
গড়িল সে অনুমানে॥

(১) বেলা অবসানে।
(২) বিভিন্ন পাঠ - “বরণ”।
(৩) দর্পণ। (
৪) বিভিন্ন পাঠ - “মাথে”। প,ক,ত (পদকল্পতরু)।
(৫) বিভিন্ন পাঠ - “কি দিব” প,ক,ত (পদকল্পতরু)।
(৬) পাইয়াছে।

এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, শ্রীকৃষ্ণের পূর্ব্বরাগ, ৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ তুড়ি॥

বেলি অসকালে    দেখিনু ভালে ১
পথেতে যাইতে সে।
জুড়াল কেবল     নয়ন যুগল ৩
চিনিতে নারিনু কে॥
সই, সে রূপ কে চাহিতে পারে।
অঙ্গের আভা     বসন শোভা ৬
পাসরিতে নারি তারে॥
বাম অঙ্গুলিতে     মুকুর সহিতে
কনক কটোরি হাতে।
সিঁথায় সিন্দূর     নয়ানে কাজর
মুকুতা শোভিত নথে॥ ১১
নীল শাড়ী     মোহনকারী
উছলিতে দেখি পাশ। ১৩
কি আর পরাণে     সঁপিনু চরণে
দাস করি মনে আশ॥ ১৫
কুচযুগ গিরি     কনক কটোরি
শোভিত হিয়ার মাঝে।
ধীরে ধীরে চায়     চমকিয়া যায়
ঘন না চাহে লোকলাজে॥
কিবা সে ভঙ্গিমা     নাহিক উপমা
চলন মন্থর গতি।
কোন 'ভাগ্যবানে  পাইয়াছে কি দানে ২২
ভজিয়া সে উমাপতি॥
চণ্ডীদাসে কয়     মূরতি সে নয় ২৪
বধিতে নাগর জনে।
অমিয়া ছানিয়া     যতন করিয়া
গঠিল বুঝি অনুমানে॥ ২৭

টীকা -
১ – বেলি - বেলা। অসকালে - অবসানে।
ভালে – ভাগ্যক্রমে।
৩ - দেখিয়া কেবল চক্ষু জুড়াইয়া গেল মাত্র কিন্তু চিনিতে পারিলাম না।
৬ - অঙ্গের জ্যোতিতে “বসনখানিও শোভাময় হইয়াছে”।
১১ – মাথে - পাঠান্তর।
১৩ - যখন শাড়ীটি সরিয়া যাইতেছে, তখন তাহার শরীরের পার্শ্বদেশ দেখা যাইতেছে।
১৫ - তাহার রূপে মুগ্ধ হইয়া মনঃ প্রাণ তাহার চরণে সমর্পণ করিয়া মনে মনে ইচ্ছা করিলাম যে, তাহার দাস হইব।
২২ - দানে পাওয়া ভিন্ন কিনিয়া লইবার সাধ্য কাহারও নাই --- জিনিসটি যে অমূল্য!
২৪-২৭ - চণ্ডীদাস বলিতেছেন, এটি সাধারণ স্ত্রীমূর্ত্তি নহে --- রক্ত-মাংসের শরীর নহে। খাঁটি অমৃত দিয়া বিধাতা ইহাকে গঠন করিয়াছেন --- উদ্দেশ্য নাগর-বধ। ****************************







*
বিবিধ কুসুম যতনে আনিয়া
চণ্ডীদাস
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, প্রেমবৈচিত্র, ২১-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ শ্রীরাগ॥

বিবিধ কুসুম     যতনে আনিয়া
গাঁথিনু পিরীতি মালা।
শীতল নহিল     পরিমল গেল
জ্বালাতে জ্বালিল গলা॥
সেই মালী কেন হেন হৈল।
মালায় করিয়া     বিষ মিশাইয়া
হিয়ার মাঝারে দিল॥
জ্বালায় জ্বলিয়া     উঠিল যে হিয়া
আপাদ মস্তক চুল।
না শুনি না দেখি     কি করিব, সখি
আগুণ হইল ফুল।
ফুলের উপর     চন্দন লাগল
সংযোগ হইল ভাল।
দুই এক হৈয়া     পোড়াইল হিয়া
পাঁজর ধসিয়া গেল।
ধসিতে ধসিতে     সকলি ধসিল
নির্ম্মল হইল দেহ।
চণ্ডীদাসে কয়     কহিলে না হয়
ঐছন কানুর লেহ॥

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, প্রেম বৈচিত্ত, ৮৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ শ্রীরাগ॥

বিবিধ কুসুম,     যতনে আনিয়া,
গাঁথিনু পিরীতি মালা।
শীতল নহিল,     পরিমল গেল,
জ্বালাতে জ্বলিল গলা॥
সেই মালী কেন হেন হৈল।
মালায় করিয়া,     বিষ মিশাইয়া,
হিয়ার মাঝারে দিল॥
জ্বালায় জ্বলিয়া,     উঠিল যে হিয়া,
আপাদ মস্তক চুল।
না শুনি না দেখি,     কি করিব, সখি!
আগুণ হইল ফুল।
ফুলের উপর,     চন্দন লাগল,
সংযোগ হইল ভাল।
দুই এক হৈয়া,     পোড়াইল হিয়া,
পাঁজর ধসিয়া গেল।
ধসিতে ধসিতে,     সকলি ধসিল,
নির্ম্মল হইল দেহ।
চণ্ডীদাসে কয়,     কহিলে না হয়,
ঐছন কানুর লেহ॥

এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, আক্ষেপানুরাগ, ১৫৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সখী-সম্বোধনে
॥ সিন্ধুড়া॥

বিবিধ কুসুম     যতনে আনিয়া
গাঁথিনু পিরীতি মালা।
শীতল নহিল     পরিমল গেল
জ্বালাতে জ্বলিল গলা॥
সই, মালী কেন হেন হৈল।
মালায় করিয়া     বিষ মিশাইয়া
হিয়ার মাঝারে দিল॥
জ্বালায় জ্বলিয়া     উঠিল যে হিয়া
আপাদ মস্তক চুল।
এমন না দেখি     শুন ওলো সখি
আগুণ হইল ফুল।
ফুলের উপর     চন্দন লাগল
সংযোগ হইল ভাল।
দুই এক হৈয়া     পোড়াইল হিয়া
পাঁজর ধসিয়া গেল।
ধসিতে ধসিতে     সকলি ধসিল
নির্ম্মল হইল দেহ।
চণ্ডীদাসে কয়     কিছু নাহি ভয়
ঐছন কানুর লেহ॥

১০-১১।
না শুনি না দেখি     কি করিব সথি
আগুন হইল ফুল। ---পাঠান্তর।

১৮।
কিছু নাহি ভয়  কহিলে না হয় ---পাঠান্তর।



****************************








*
ভুবন ছানিয়া যতন করিয়া
চণ্ডীদাস
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, প্রেমবৈচিত্র, ২২-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ শ্রীরাগ॥

ভুবন ছানিয়া     যতন করিয়া
আনিনু প্রেমের বীজ।
রোপণ করিতে     গাছ যে হইল
সাধল মরণ নিজ॥
সই! প্রেম তনু কেন হৈল।
হাম অভাগিনী     দিবস রজনী
সিঁচিতে জনম গেল।
পিরীতি করিয়া     সুখ যে পাইব
শুনিনু সখীর মুখে।
অমিয়া বলিয়া     গরল কিনিয়া
খাইনু আপন সুখে॥
অমিয়া হইত     স্বাদু লাগিত
হইল গরল ফলে।
কানুর পিরীতি     শেষে হেন রীতি
জানিনু পুণ্যের বলে॥
যত মনে ছিল     সকলি পূরিল
আর না চাহিব লেহা।
চণ্ডীদাস কহে     পরশন বিনে
কেমনে ধরিব দেহা॥

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, প্রেম বৈচিত্ত, ৮৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ শ্রীরাগ॥

ভুবন ছানিয়া,     যতন করিয়া,
আনিনু প্রেমের বীজ।
রোপণ করিতে,     গাছ যে হইল,
সাধল মরণ নিজ॥
সই! প্রেম তনু কেন হৈল।
হাম অভাগিনী,     দিবস রজনী,
সিঁচিতে জনম গেল।
পিরীতি করিয়া,     সুখ যে পাইব,
শুনিনু সখীর মুখে।
অমিয়া বলিয়া,     গরল কিনিয়া,
খাইনু আপন সুখে॥
অমিয়া হইত,     স্বাদু লাগিত,
হইল গরল ফলে।
কানুর পিরীতি,     শেষে হেন রীতি,
জানিনু পুণ্যের বলে॥
যত মনে ছিল,     সকলি পূরিল,
আর না চাহিব লেহা।
চণ্ডীদাস কহে,     পরশন বিনে,
কেমনে ধরিব দেহা॥

এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, আক্ষেপানুরাগ, ১৫৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সখী-সম্বোধনে
॥ শ্রী॥

ভুবন ছানিয়া     যতন করিয়া
আনিনু প্রেমের বীজ।
রোপণ করিতে     গাছ যে হইল
সাধিল মরণ নিজ॥
সই, প্রেম-তরু কেন হৈল।
হাম অভাগিনী     দিবস রজনী
সিচিতে জনম গেল॥
পীরিতি করিয়া     সুখ যে পাইব
শুনিনু সখীর মুখে।
অমিয়া বলিয়া     গরল কিনিয়া
খাইনু আপন মুখে॥
অমিয়া হইত     স্বাদ লাগিত
হইল গরল ফলে।
কানুর পীরিতি     শেষে হেন রীতি
জানিনু পুণ্যের ফলে॥
যত মনে ছিল     সকলি পূরিল
আর না চাহিব লেহা।
চণ্ডীদাস কহে     পরশন বিনে
কেমনে ধরিবে দেহা॥

****************************









*
ভাল হৈল আরে বঁধু আসিলা সকালে
চণ্ডীদাস
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, খণ্ডিতা, ৫৩-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ ললিত॥

ভাল হৈল আরে বঁধু আসিলা সকালে।
প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালে॥
বঁধু তোমায় বলিহারি যাই।
ফিরিয়া দাঁড়াও তোমার চাঁদ মুখ চাই॥
আই আই পড়েছে রূপে কাজরের শোভা।
ভালে সে সিন্দূর তোমার মুনির মনোলোভা॥
খর নখ দশনে অঙ্গ জর জর।
ভালে সে কঙ্কণ দাগ হিয়ার উপর॥
নীল পাটের শাটী কোচার বলনী।
রমণী রমণ হৈয়া বঞ্চিলা রজনী॥
সুরঙ্গ যাবক রঙ্গ উরে ভাল সাজে।
চারি দিকে চায় নাগর আঁচলে মুখ মুছে।
চণ্ডীদাস কহে লাজ ধুইলে না ঘুচে॥

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, খণ্ডিতা, ২০০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ললিত॥

ভাল হৈল আরে বঁধু আসিলা সকালে (8)।
প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালে॥
বঁধু তোমায় বলিহারি যাই।
ফিরিয়া দাঁড়াও তোমার চাঁদ মুখ চাই॥
আই আই পড়েছে মুখে কাজরের শোভা।
ভালে সে সিন্দূর তোমার মুনির মনোলোভা॥
খর নখ দশনে অঙ্গ জর জর।
ভালে সে কঙ্কণ দাগ হিয়ার উপর॥
নীল পাটের শাটী (৫) কোচার বলনী।
রমণী রমণ হৈয়া বঞ্চিলা রজনী॥
সুরঙ্গ যাবক (৬) রঙ্গ উরে (৭) ভাল সাজে।
এখন কহ মনের কথা আইলা কিবা কাযে॥ (৮)
চারি দিকে চায় নাগর আঁচলে মুখ মুছে।
চণ্ডীদাস কহে লাজ ধুইলে না ঘুচে॥

(৪) প্রাতঃকালে।
(৫) শাড়ী।
(৬) আলতা।
(৭) বক্ষঃস্থলে।
(৮) প, ক, ত ও পদামৃত সমুদ্র।

এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, খণ্ডিতা, ১০৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীরাধার উক্তি
॥ ললিত॥

ভাল হৈল আরে বঁধু আসিলা সকালে।
প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালে॥
বঁধু তোমায় বলিহারি যাই।
ফিরিয়া দাঁড়াও তোমার চাঁদ-মুখ চাই॥
আই আই পড়েছে মুখে কাজরের শোভা।
ভালে সে সিন্দূর তোমার মুনির মনোলোভা॥
খর নখ দশনে অঙ্গ জর জর।
ভালে সে কঙ্কণ-দাগ হিয়ার উপর॥
নীল পাটের শাটী কোঁচার বলনি।
রমণী-রমণ হৈয়া বঞ্চিলা রজনী॥
সুরঙ্গ যাবক রঙ্গ উরে ভাল সাজে। ১১
এখন কহ মনের কথা আইলে কোন কাজে॥
চারি দিকে চায় নাগর আঁচরে মুখ মুছে।
চণ্ডীদাস কহে লাজ ধুইলে না ঘুচে॥

১১। উরে---উরুতে।

****************************