চণ্ডীদাসের বৈষ্ণব পদাবলী
*
কবি চণ্ডীদাস এর পরিচিতির পাতায় . . .

রজনী বিলাস কহয়ে রাই
চণ্ডীদাস
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, রসোদ্গার, ১০৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ ধানশী॥

রজনী বিলাস কহয়ে রাই।
সব সখীগণ বদন চাই॥
আঁখি ঢুলু চুলু অলস ভরে।
ঢুলিয়ে পড়িল সখীর কোরে॥
নয়নের জলে ভাসয়ে মুখ।
দেখি সখী কহে, কহনা দুঃখ॥
ফুঁপায়ে ফুঁপায়ে কাঁদয়ে রাধা।
কহে চণ্ডীদাস নাগর ধান্দা॥

এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, সম্ভোগ-ম্মৃতি, ১০২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ধানশী॥

রজনী-বিলাস কহয়ে রাই।
সব সখীগণ বদন চাই॥
আঁখি ঢুলু চুলু অলসভরে।
ঢুলিয়ে পড়িল সখীর কোরে॥
নয়নের জলে ভাসয়ে মুখ।
দেখি সখি কহে, কহনা দুখ॥
ফুঁপায়ে ফুঁপায়ে কাঁদয়ে রাধা।
কহে চণ্ডীদাস নাগর ধান্দা॥

****************************







*
ললিতার বাণী শুনি বিনোদিনী
চণ্ডীদাস
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, মান, ২১৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ ধানশী॥

ললিতার বাণী,     শুনি বিনোদিনী
প্রসন্ন বদনে কয়।
আমিত কেবল     তোদের অধীন,
যা বল শুনিতে হয়॥
সখি তোরা মোর কর এহি হিতে!
আর যেন কখন,     না করে এমন,
পুছ উহায় ভাল মতে॥
পুন যদি আর,     এমত ব্যাভার
করয়ে এ ব্রজ ভূমে।
উহার প্রণতি     শ্রবণ গোচরে
না করিব এ জনমে॥
এত শুনি হরি     গলে বাস ধরি
কহে কাতর বাণী!
শুন বিনোদিনি     জনমে জনমে
আমি আছি প্রেমে ঋণী॥
এত শুনি গোরি,     দু বাহু পসারি
বঁধুয়া করিল কোলে।
এই খানে হয়,     রসামৃত ময়,
চণ্ডীদাসে ইহা বলে॥

এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, কলহান্তরিতা, ১১৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সখীর উক্তি
॥ ধানশী॥

ললিতার বাণী,     শুনি বিনোদিনী
প্রসন্নবদনে কয়।
“আমি ত কেবল     তোদের অধীন
যা বল শুনিতে হয়॥
সখি, তোরা মোর কর এই হিতে।
আর যেন কখন     না করে এমন
পুছ উহায় ভাল মতে॥
পুন যদি আর     এমত ব্যাভার
করয়ে এ ব্রজভূমে।
উহার প্রণতি     শ্রবণগোচরে
না করিব এ জনমে॥”
এত শুনি হরি     গলে বাস ধরি
কহয়ে কাতর বাণী।
“শুন বিনোদিনি     জনমে জনমে
আমি আছি প্রেমে ঋণী॥”
এত শুনি গোরি     দু বাহু পসারি
বঁধুয়া করিল কোলে।
এই খানে হয়     রসামৃতময়
চণ্ডীদাসে ইহা বলে॥

****************************








*
ললিতার কথা শুনি হাসি হাসি বিনোদিনী
চণ্ডীদাস
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, প্রবাস, ২২০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

এই পদটি রমণীমোহন মহাশয় “পদসমুদ্র” গ্রন্থ বা পুথি থেকে সংগ্রহ করেছিলেন বলে উল্লেখ করেছেন, যা আমাদের সংগ্রহে নেই। গ্রন্থের মালিক হারাধন দত্ত ভক্তিনিধি মহাশয় গ্রন্থটিকে ছাপান নি। কিন্তু তিনি অনেক সংকলককেই এই গ্রন্থ থেকে পদাবলী দিয়েছেন। সতীশচন্দ্র রায়, জগবন্ধু ভদ্র, দীনেশচন্দ্র সেনের মত পদাবলী সাহিত্যের দিকপাল ব্যক্তিরাও সম্ভবত কেউই সচোক্ষে দেখেন নি এই ১৫০০০ পদ বিশিষ্ট গ্রন্থটি। এই গ্রন্থটির অস্তিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই। গ্রন্থের সংকলক কবি আউল মনোহর দাসের পাতায় এই নিয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। সেই পাতায় যেতে এখানে ক্লিক করুন . . .
--- মিলন সেনগুপ্ত। মিলনসাগর॥

॥ ধানশী॥

ললিতার কথা শুনি,     হাসি হাসি বিনোদিনী
কহিতে লাগিল ধনী রাই।
“আমারে ছাড়িয়া শ্যাম,     মধু পুরে যাইবেন,
এ কথাত কভু শুনি নাই॥
হিয়ার মাঝারে মোর,     এ ঘর মন্দিরে গো,
রতন পালঙ্ক বিছা আছে।
অনুরাগের তুলিকায়,     বিছান হয়েছে তায়,
শ্যাম চাঁদ ঘুমায়ে রয়েছে॥
তোমরা যে বল শ্যাম,     মধুপুরে যাইবেন,
কোন পথে বন্ধু পলাইবে।
এ বুক চিরিয়া ঘবে,     বাহির করিয়া দিব,
তবে ত শ্যাম মধুপুরে যাবে?”
শুনিয়া রাইয়ের কথা,     ললিতা চম্পকলতা,
মনে মনে ভাবিল বিস্ময়।
চণ্ডীদাসের মনে,     হরষ হইল গো,
ঘুচে গোল মাথুরের ভয়।

প্রবাস লক্ষণ ---
প্রিয়সী ছাড়িয়া প্রিয় দূর দেশে যায়।
তাহাকেই রীত এই প্রবাস কহয়॥ --- ভক্তমাল।

****************************








*
শ্যামের বদনের ছটার কিবা ছবি
শ্যামের বরণছটার কিবা ছবি

চণ্ডীদাস
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, নায়িকার পৃর্ব্বরাগ, ৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ ধানশী॥

শ্যামের বদনের ছটার কিবা ছবি।
কোটি মদন জনু,     জিনিয়া শ্যামের তনু,
উদইছে (৩) যেন শশী রবি॥
সই, কিবা সে শ্যামের রূপ,
নয়ান জুড়ায় চেঞা (৪)।
হেন মনে লয়,     যদি লোক ভয় নয়,
কোলে করি যেয়ে ধেঞা (৫)॥
তরুণ মুরলী,        করিল পাগলী,
রহিতে নারিনু ঘরে।
সবারে বলিয়া,        বিদায় লইলাম,
কি করিবে দোসর পরে॥
ধরম করম,        দূরে তেয়াগিনু,
মনেতে লাগিল সে।
চণ্ডীদাস ভণে,        আপনার মনে,
বুঝিয়া করিবে যে॥

(৩) উদর হইয়াছে।
(৪) চাহিয়া।
(৫) ধাইয়া।

এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, শ্রীরাধিকার পূর্ব্বরাগ, সখীর উক্তি, ৩৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ধানশী॥

শ্যামের বরণছটার কিবা ছবি। ১
কোটী মদন জনু     নিন্দিয়া শ্যামের তনু
উদইছে যেন রবি শশী॥ ৩
কিবা সে শ্যামের রূপ     সুধাময় রসকূপ
নয়ন জুড়ায় যাহা চেয়ে।
হেন মোর মনে হয়     যদি লোকভয় নয়
কোলে করি যেয়ে ধেয়ে॥
তরুণ মূরলী        করিল পাগলী
রহিতে না দিল ঘরে।
সবারে বলিয়া        বিদায় লইব
কি করি সোদর পরে॥
ধরম করম        দূরে তেয়াগিল
মরমে লাগিল সে।
চণ্ডীদাস ভণে        আপন পরাণে
বুঝিয়া করিবে সে॥ ১৫

টীকা -
১ - শ্যামের বরণ --- শ্যামের বদন - পাঠান্তর।
৩ - উদইছে --- উদয় হইতেছে।
১৫ - ঠিক কথা। ভগবান্‌ যদি “মরমে লাগিয়া" থাকেন, তবেই তুমি “ধরম করম” সব ত্যাগ করিতে পারিবে। নচেৎ ত্যাগ সম্ভব নয়।

****************************









*
শুন সহচরি না কর চাতুরী
চণ্ডীদাস
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, প্রেমবৈচিত্র, ২১-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ সুহিনী॥

শুন সহচরি     না কর চাতুরী
সহজে দেহ উত্তর।
কি জাতি মূরতি     কানুর পিরীতি
কোথাই তাহার ঘর॥
চলে কি বাহনে     ঠিকে কোন স্থানে,
সৈন্যগণ কেবা সঙ্গে।
কোন অস্ত্র ধরে     পারাবার করে
কেমনে প্রবেশে অঙ্গে॥
পাইয়া সন্ধান     হব সাবধান
না লব তাহার বা।
নয়নে শ্রবণে     বচনে তেজিব
সোঙরি তাহার পা॥
সখী কহে সার     দেখি নরাকার
স্বরূপ কহিবে কে।
অনুরাগ ছুরী     বৈসে মনোপরি
জাতির বাহির সে॥
মন তার বাহন     রক্ষক মদন
ভাবগণ তার সঙ্গে।
সুজন পাইলে     না দেয় ছাড়িয়ে
পিরীতি অদ্ভুত রঙ্গে॥
কহে চণ্ডীদাসে     বাসুলী আদেশে
ছাড়িতে কি কর আশ।
পিরীতি নগরে     বসতি করেছ
পরেছ পিরীতি বাস॥

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, প্রেম বৈচিত্ত, ৮৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ সুহিনী॥

শুন সহচরি     {না কর চাতুরী,} @
সহজে দেহ উত্তর।
কি জাতি মূরতি     কানুর পিরীতি,
কোথাই তাহার ঘর॥
চলে কি বাহনে,   ঠিকে (১) কোন স্থানে,
সৈন্যগণ কেবা সঙ্গে।
কোন অস্ত্র ধরে     পারাবার করে,
কেমনে প্রবেশে অঙ্গে॥
পাইয়া সন্ধান,     হব সাবধান,
না লব তাহার বা (২)।
নয়নে শ্রবণে,     বচনে তেজিব,
সোঙরি (৩) তাহার পা॥
সখী কহে সার     দেখি নরাকার,
স্বরূপ কহিবে কে।
অনুরাগ ছুরী     বৈসে মনোপরি,
জাতির বাহির সে॥
মন তার বাহন,     রক্ষক মদন,
ভাবগণ তার সঙ্গে।
সুজন পাইলে     না দেয় ছাড়িয়ে,
পিরীতি অদ্ভুত রঙ্গে॥
কহে চণ্ডীদাসে,     বাশুলী আদেশে,
ছাড়িতে কি কর আশ।
পিরীতি নগরে     বসতি করেছ,
পরেছ পিরীতি বাস॥

@ - এই অংশটি আমাদের সংগ্রহের গ্রন্থে ছাপা নেই। মুদ্রণ প্রমাদ।-মিলনসাগর।
(১) খাকে ; অবস্থান করে।
(২) হাওয়া।
(৩) স্মরণ করিয়া।

এই পদটি ১৩৪৮ বঙ্গাব্দে (১৯৪১ খৃষ্টাব্দ) প্রকাশিত, চাঁদপুর ও মেছড়া স্কুলের ভূতপূর্ব্ব হেডমাস্টার মহাশয় হরিলাল চট্টোপাধ্যায় দ্বারা সংগৃহীত ও প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীপদরত্নমালা” ৪র্থ সংস্করণ (১ম সংস্করণ ১৩২৩ বঙ্গাব্দ বা ১৯১৬ খৃষ্টাব্দ) গ্রন্থের, আক্ষেপানুরাগ, ১৭৮ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ সুহিনী॥

শুন সহচরি     না কর চাতুরী
সহজে দেহ উত্তর।
কি জাতি মুরতি     কানুর পিরীতি,
কোথাই তাহার ঘর॥
চলে কি বাহনে,     টিকে কোন স্থানে
সৈন্যগণ কেবা সঙ্গে।
কোন অস্ত্র ধরে     পারাবার করে,
কেমনে প্রবেশে অঙ্গে॥
পাইয়া সন্ধান,     হব সাবধান,
না লব তাহার বা।
নয়নে শ্রবণে,     বচনে তেজিব,
সোঙরি তাহার পা॥
সখী কহে সার     দেখি নিরাকার,
স্বরূপ কহিবে কে।
অনুরাগ ছুরী     বৈসে মনোপরি,
জাতির বাহির সে॥
মন তার বাহন,     রক্ষক মদন,
ভাবগণ তার সঙ্গে।
সুজন পাইলে     না দেয় ছাড়িয়ে,
পিরীতি অদ্ভুত রঙ্গে॥
কহে চণ্ডীদাসে,     বাশুলী আদেশে,
ছাড়িতে কি কর আশ।
পিরীতি নগরে     বসতি করেছ,
পরেছ পিরীতি বাস॥

এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, আক্ষেপানুরাগ, ১৩৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সখী-সম্বোধনে

শুন সহচরি     না কর চাতুরী
সহজে দেহ উত্তর।
কি জাতি মুরতি     কানুর পীরিতি,
কোথায় তাহার ঘর॥
চলে কি বাহনে     টিকে কোন্ স্থানে
সৈন্যগণ কেবা সঙ্গে।
কোন্ অস্ত্র ধরে     পারাপার করে
কেমনে প্রবেশে অঙ্গে॥
পাইয়া সন্ধান     হব সাবধান
না লব তাহার বা।
নয়নে শ্রবণে     বচনে ত্যজিব
সোঙরি তাহার পা॥
সখী কহে সার     দেখি নিরাকার
স্বরূপ কহিবে কে।
অনুরাগ-ছুরী     বৈসে মনোপরি
জাতির বাহির সে॥
মন তার বাহন     রক্ষক মদন
ভাবগণ তার সঙ্গী।
সুজন পাইলে     না দেয় ছাড়িয়ে
পীরিতি অদ্ভুত রঙ্গী॥
কহে চণ্ডীদাসে     বাশুলী-আদেশে
ছাড়িতে কি কর আশ।
পীরিতি-নগরে     বসতি করেছ
পরেছ পীরিতি-বাস॥

****************************








*
শ্যামলা বিমলা মঙ্গলা অবলা
চণ্ডীদাস
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, সম্ভোগ মিলন, ২৮-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ বিভাস॥

শ্যামলা বিমলা,     মঙ্গলা অবলা,
আইল রাইয়ের পাশে।
যদি স্বতন্তরে,     তখাপি রাধারে,
পরাণ অধিক বাসে॥
দেখি সুবদনী,     উঠিলা অমনি,
মিলিল গলায় ধরি।
কত না যতনে,     রতন আসনে,
বসায় আদর করি॥
রাই মুখ দেখি,     হৈয়া মহা সুখী,
কহয়ে কৌতুক কথা।
রজনী-বিলাস,     শুনিতে উল্লাস,
অমিয় অধিক গাঁথা॥
হাস পরিহাসে,     রসের আবেশে,
মগন হইলা রাধা।
চণ্ডীদাস বাণী,     নিশির কাহিনী,
শুনিতে লাগয়ে সাধা॥

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, সম্ভোগ মিলন, ৯৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ বিভাস॥

শ্যামলা বিমলা,     মঙ্গলা অবলা (১),
আইল রাইয়ের পাশে।
যদি স্বতন্তরে,     তখাপি রাধারে,
পরাণ অধিক বাসে॥
দেখি সুবদনী,     উঠিলা অমনি,
মিলিল গলায় ধরি।
কত না যতনে,     রতন আসনে,
বসায় আদর করি॥
রাই মুখ দেখি,     হৈয়া মহাসুখী,
কহয়ে কৌতুক কথা।
রজনী-বিলাস,     শুনিতে উল্লাস,
অমিয় (২) অধিক গাথা॥
হাস পরিহাসে,     রসের আবেশে,
মগন হইলা রাধা।
চণ্ডীদাস বাণী,     নিশির কাহিনী,
শুনিতে লাগয়ে সাধা (৩)॥

(১) রাধার সবীগণ। (২) অমৃত। (৩) সাধ।

এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, সম্ভোগ-ম্মৃতি, ৯৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ বিভাষ॥

শ্যামলা বিমলা     মঙ্গলা অবলা
আইল রাইএর পাশে।
যদি স্বতন্তরে     তখাপি রাধারে ৩
পরাণ অধিক বাসে॥
দেখি সুবদনী     মিলিল অমনি
মিলিল গলায় ধরি।
কত না যতনে     রতন-আসনে
বসায় আদর করি॥
রাইমুখ দেখি     হৈয়া মহাসুখী
কহয়ে কৌতুককথা।
রজনী-বিলাস     শুনিতে উল্লাস
অমিয় অধিক গাথা॥
হাস পরিহাসে     রসের আবেশে
মগনে হইল রাধা।
চণ্ডীদাস বাণী     নিশির কাহিনী
শুনিতে লাগয়ে সাধা॥

৩। স্বতস্তরে---স্বতন্ত্রা অর্থাৎ ললিতাদির ন্যায় অন্তরঙ্গা নয়।

****************************






*
সুধা ছানিয়া কেবা ও সুধা ঢেলেছে গো
চণ্ডীদাস
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, নায়িকার পৃর্ব্বরাগ, ৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ কামোদ॥

সুধা ছানিয়া কেবা,     ও সুধা ঢেলেছে গো,
তেমতি শ্যামের চিকণ দেহা (১)।
অঞ্জন গঞ্জিয়া কেবা,     খঞ্জন আনিল রে,
চাঁদ নিঙ্গাড়ি কৈল থেহা (২)॥
সে থেহা নিঙ্গাড়ি কেবা,     মুখ বনাইল রে,
জবা ছানিয়া কৈল গণ্ড (৩)।
বিম্ব ফল (৪) জিনি কেবা,     ওষ্ঠ গড়ল রে,
ভুজ জিনিয়া করি-শুণ্ড (৫)॥
কম্বু (৬) জিনিয়া কেবা,     কণ্ঠ বনাইল রে,
কোকিল জিনিয়া সুস্বর।
আরদ্র (৭) মাখিয়া কেবা,  সারদ্র (৮) বনাইল রে,
ঐছন দেখি পীতাম্বর॥
বিস্তারি পাষাণে কেবা,     রতন বসাইল রে,
এমতি লাগয়ে বুকের শোভা।
দাম-কুসুমে কেবা,     সুষমা (৯) করেছে রে
এমতি তনুর দেখি আভা॥
আদলি (১০) উপরে কেবা,     কদলি রোপল রে,
ঐছন দেখি উরুযুগ।
অঙ্গুলি উপরে কেবা,     দর্পণ বসাইল রে,
চণ্ডীদাস দেখে যুগে যুগ॥

(১) দেহ। (২) স্থৈর্য্য। (৩) গাল। (৪) তেলাকুচাফল। (৫) হাতীর শুঁড়। (৬) শঙ্খ। (৭) হরিদ্রা। (৮) সহিত আরদ্র = পীতবর্ণ। (৯) পরম শোভা। (১০) (আদলা) ঘৃতকুমারী।

এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, শ্রীরাধিকার পূর্ব্বরাগ, সখীর উক্তি, ৩৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ কামোদ॥

সুধা ছানিয়া কেবা     ও সুধা ঢেলেছে গো
তেমতি শ্যামের চিকণ দেহা।
অঞ্জন গঞ্জিয়া কেবা     খঞ্জন আনিল রে
চাঁদ নিঙ্গাড়ি কৈল থেহা॥
থেহা নিঙ্গাড়িয়া কেবা     মু’খানি বনা’ল রে
জবা নিঙ্গাড়িয়া কৈল গণ্ড।
বিম্বফল যিনি কেবা     ওষ্ঠ গড়ল রে
ভুজ, জিনিয়া করিশুণ্ড॥
কম্বু জিনিয়া কেবা     কণ্ঠ বনাইল রে
কোকিল জিনিয়া সুস্বর।
আরদ্র মাখিয়া কেবা     সারদ্র বনাইল রে
ঐছন দেখি পীতাম্বর॥
বিস্তারি পাষাণে কেবা     রতন বসাইল রে
এমতি লাগয়ে বুকের শোভা।
দাম কুসুমে কেবা     সুষমা করেছে রে
এমতি তনুর দেখি আভা॥
আদলি উপরে কেবা     কদলি রোপিল রে
ঐছন দেখি উরুযুগ।
অঙ্গুলি উপরে কেবা     দর্পণ বসাইল রে
চণ্ডীদাস দেখে যুগে যুগ॥

টীকা - ৪ - থেহা --- স্থৈর্য্য, গাম্ভীর্য্য।
১১ - আরদ্র --- হরিদ্রা ; সারদ্র --- পীতবর্ণ।

****************************







*
সোণার নাতিনী এমন যে কেনি
চণ্ডীদাস
এই পদটি আনুমানিক সপ্তদশ শতকের মধ্যভাগে, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত এবং ৪৬২ গৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা সম্পাদিত ও প্রকাশিত শ্রীশ্রীগীতচন্দ্রোদয় (পূর্ব্বরাগ) গ্রন্থের, শ্রীশ্রীরাধিকার পূর্ব্বরাগ, নবম আস্বাদ, ১৪৭ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ তোড়ী॥

সোণার নাতিনী  এমন যে কেনি  হইলা বাউরী পারা।
সদাই রোদন  বিরস বদন  না বুঝি কেমন ধারা॥
যমুনা যাইতে  কদম্বতলাতে  দেখিলে সে কোন্ জনে।
যুবতী জনার  ধরম-নাশক  বসি থাকে সেই খানে॥
সে জন পড়ে তোর মনে।
সতীর কুলে  কলঙ্ক রাখিলে  চাহিয়া তাহার পানে॥
একে কুলনারী  কুল আছে বৈরী  তাহে বড়ুয়ার বধূ।
কহে চণ্ডীদাসে  কুল শীল নাশে  কালিয়ার প্রেম-মধু॥


এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, নায়িকার পূর্ব্বরাগ, ৫-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ ধানশী॥

সোণার নাতিনী,   এমন যে কেনি (১),
হইলা বাউরী (২) পারা?
সদাই রোদন,     বিরস বদন,
না বুঝি কেমন ধারা॥
যমুনা যাইতে,     কদম্ব তলাতে,
দেখিলা যে কোন জনে?
যুবতী জনার,     ধরম নাশক,
বসি থাকে সেই খানে॥
সে জন পড়ে তোর মনে।
সতীর কুলের     কলঙ্ক রাখিলি,
চাহিয়া তাহার পানে॥
একে কুলনারী,     কুল আছে বৈরী,
তাহে বড়ুয়ার বধূ।
কহে চণ্ডীদাসে,     কুল শীল নাশে,
কালিয়া প্রেমের মধু॥

১) কেন,
(২) বায়ুগ্রস্থা (প্রা)।

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, নায়িকার পৃর্ব্বরাগ, ১৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ধানশী॥

সোণার নাতিনী,   এমন যে কেনি (১),
হইলা বাউরী (২) পারা।
সদাই রোদন,     বিরস বদন,
না বুঝি কেমন ধারা॥
যমুনা যাইতে,     কদম্ব তলাতে,
দেখিলা যে কোন জনে।
যুবতী জনার,     ধরম নাশক,
বসি থাকে সেই খানে॥
সে জন পড়ে তোর মনে।
সতীর কুলের     কলঙ্ক রাখিলি,
চাহিয়া তাহার পানে॥
একে কুলনারী,     কুল আছে বৈরী,
তাহে বড়ুয়ার বধূ।
কহে চণ্ডীদাসে,     কুল-শীল নাশে,
কালিয়া প্রেমের মধু॥

(১) কেন,
(২) বায়ুগ্রস্থা।

এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, শ্রীরাধিকার পূর্ব্বরাগ, সখীর উক্তি, ৩১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ধানশী॥

সোণার নাতিনী   এমন যে কেনি
হইলা বাউরী পারা।
সদাই রোদন     বিরস বদন
না বুঝি কেমন ধারা॥
যমুনা যাইতে     কদম্বতলাতে
দেখিয়া যে কোন জনে।
যুবতী জনার     ধরম নাশক
বসি থাকে সেই খানে॥
সে জন পড়ে তোর মনে।
সতীর কুলের     কলঙ্ক রাখিলি
চাহিয়া তাহার পানে॥
একে কুলনারী     কুল আছে বৈরী
তাহে বড়ুয়ার বধূ।
কহে চণ্ডীদাসে     কুল শীল নাশে
কালিয়া প্রেমের মধু॥

১ - কেনি --- কেন।
২ - বাউরি --- পাগলী।

****************************








*
সজনি---ও ধনি কে কহ বটে
সজনি! ধনী কে বটে
স্বজনি, ও ধনী কে কহ বটে
সখাহে ও ধনী কে কহ বটে
ও ধনী কে কহ বটে

চণ্ডীদাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত, বঙ্গীয় সাহিত্য পরিষৎ দ্বারা ১৩২২ বঙ্গাব্দে বা ১৯১৫ সালে প্রকাশিত, শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, ১ম খণ্ড, ১ম শাখা, ৮ম পল্লব, শ্রীকৃষ্ণের পূর্ব্বরাগ --- প্রকারান্তর, ১৪০-পৃষ্ঠায়, ২১০-পদসংখ্যায়, এই পদটি বেলাবলী রাগে “চণ্ডীদাস” ভণিতায় দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

এই পদটি নিয়ে মতানৈক্য --- পদটি লোচনদাস ভণিতাতেও পাওয়া গিয়েছে। উপরোক্ত গ্রন্থে, এই পদের পাঠান্তর-১২ তে সম্পাদক সতীশচন্দ্র রায় মহাশয় লিখেছেন --- “পদটি প্রকৃতই লোচন দাসের রচিত কি না, তাহা লোচন দাসের স্বহস্ত-লিখিত পদাবলীর পুথি আবিষ্কৃত না হওয়া পর্য্যন্ত নিশ্চিতরূপে বলা যাইবে না।”

“চণ্ডীদাসের পদাবলী” সংকলনের সংকলক ও সম্পাদক নীলরতন মুখোপাধ্যায় এই পদের টীকা-২৪ এ লিখেছেন --- “কোন মুদ্রিত পদকল্পতরুতে আছে, --- দাস লোচন কহয়ে বচন .. ইতাাদি। ইহা সম্পূর্ণ ভুল। এদেশের আবাল বৃদ্ধ বনিতা জানে এ পদ চণ্ডীদাসের। আর চণ্ডীদাসের সঙ্গে যাঁহার একটু পরিচয় আছে, তিনিই বলিবেন যে চণ্ডীদাস ভিন্ন এ পদ অপর কাহারও হইতে পারে না। এ যে ওস্তাদি হাতের লেখা।”

সুধীরচন্দ্র রায় ও দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের কন্যা অপর্ণা রায় সম্পাদিত “কীর্ত্তন পদাবলী” তে এই পদের টীকায় তাঁরা লিখেছেন - “লোচনদাস এবং জগন্নাথ দাসের রচিত দুইটী পদ মিলাইয়া কোন লিপিকর বা কীর্ত্তনীয়া অথবা কোন সংগ্রাহক উপরের পদটী প্রস্তুত করিয়াছেন।” ১৯৪০ সালে প্রকাশিত বিদ্যাপতি চণ্ডীদাস ও অন্যান্য বৈষ্ণব মহাজন গীতিকা” সংকলনের সম্পাদক চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় একই মতই পোষণ করতেন।


মিলনসাগরে কবি লোচন দাসের পাতায় এই পদটি তাঁর ভণিতায় পড়তে এখানে ক্লিক করুন . . .। --- মিলন সেনগুপ্ত। মিলনসাগর॥

॥ বেলাবলী॥ ১

সজনি---ও ধনি কে কহ বটে।
গোরোচনা-গোরি     নবীন কিশোরী
নাহিতে দেখলুণ ঘাটে॥ ধ্রু॥
শুন হে পরাণ     সুবল সাঙ্গাতি২
সে ধনি মাজিছে গা।
যমুনার তীরে     বসি তার নীরে
পায়ের উপরে পা॥
অঙ্গের বসন     কব়্যাছে আসন
আলাঞা দিয়াছে বেণী।
উচ কুচ-মূলে     হেমহার দোলে
সুমেরু-শিখর জানি॥
সিনিয়া৩ উঠিতে     নিতন্ব-তটীতে৪
পড়্যাছে৫ চিকুর-রাশি।
কান্দিয়া আন্ধার     কনক-চান্দার
শরণ লইল৭ আসি॥
কিবা সে দুগুলি৮     শঙ্খ ঝলমলি
সরু সরু শশী-কলা।
মাজিতে উদয়     শুধু৯ সুধাময়
দেখিয়া হইলুঁ ভোলা॥
চলে নীল শাড়ী     নিঙ্গাড়ি নিঙ্গাড়ি
পরাণ সহিত মোর।
সেই হৈতে মোর     হিয়া নহে থির১০
মনমথ জ্বরে১১ ভোর॥
কহে চণ্ডীদাসে     বাশুলী আদেশে১২
শুনহে নাগর চাঁদা১৩।
সে যে বৃষভানু     রাজার নন্দিনী
নাম বিনোদিনী রাধা১৪॥

পাঠান্তর---
১। এটি প-র-সা পুথির ৭৫ ও প-র পুথির ৬।৪১ সংখ্যক পদ ‘বেলাবলী’ স্থলে ‘তিরোথা ধানশী’ প-র।
২। ‘শুন হে পরাণ’ ইত্যাদি হইতে ‘সুমেরু-শিখর জানি’ পর্য্যন্ত ৮টি পংক্তি অর্থাৎ ২টি কলি খ,গ, ঘ, চ, প-র-সা ও প-র পুথিতে দৃষ্ট হয় না ; উহা প্রক্ষিপ্ত বলিয়াই বিবেচনা হয়।
৩। ‘সিনিয়া’ স্থলে ‘নাহিয়া’ প-র-সা।
৪। ‘তটীতে’ স্থলে ‘তটিতে’ ঘ ; ‘তড়িতে’ চ ‘কটীতে’ প-র।
৫। ‘পড়্যাছে’ স্থলে ‘আউলাই’ প-র-সা।
৬। ‘কান্দিয়া’ স্থলে ‘কালিয়া’ প-র-সা, প-র।
৭। ‘লইল’ স্থলে ‘লইলাম’ প-র-সা।
৮। ‘দুগুলি’ স্থলে ‘দুগলি’ প-র-সা।
৯। ‘শুধু’ স্থলে ‘যেন’ প-র।
১০। ‘হিয়া নহে থির’ স্থলে ‘হিয়া দগদগি’ গ ; ‘হিয়া কেমন করে’ প-র ; ‘অঙ্গ জরজর’ প-র-সা।
১১। ‘মনমথ’ স্থলে ‘মনোরথ’ খ, গ।
১২। ‘কহে চণ্ডীদাসে’ ইত্যাদি স্থলে ‘দাস লোচন কহয়ে বচন’ খ--চ, ‘প-র-সা, প-র। এই পদটি প্রকৃতই লোচন দাসের রচিত কি না, তাহা লোচন দাসের স্বহস্ত-লিখিত পদাবলীর পুথি আবিষ্কৃত না হওয়া পর্য্যন্ত নিশ্চিতরূপে বলা যাইবে না। ১৩। ‘শুন হে’ ইত্যাদি স্থলে ‘শুন হে শ্যামর চান্দা’ খ, চ ; ‘শুন হে শ্যাম চান্দা’ ঘ ; ‘শুন হে নাগর শ্যাম’ প-র।
১৪। ‘নাম বিনোদিনী রাধা’ স্থলে ‘রাধা বিনোদিনী নাম’ প-র।

টীকা ---
১২--১৫। “সিনিয়া উঠিতে” ইত্যাদি। স্নান করিয়া উঠিলে (নায়াকার) কেশ-রাশি নিতম্ব-স্থলে পড়িল ; (জল-কণা-স্রাবী কেশপাশ দেখিয়া বোধ হইল যেন) অন্ধকার অর্থাৎ নায়িকার কেশ-পাশ আসিয়া কনক-চন্দ্রের অর্থাৎ নায়িকার মুখের শরণ লইল।
১৬--১৯। “কিবা সে” ইত্যাদি। (নায়িকার হস্তে) দুইটি গুল্-বিশিষ্ট শাঁখার দীপ্তি কি অপূর্ব! (বোধ হইল যেন) মাজিবা মাত্র শুধু অমৃতের দ্বারা গঠিত সরু সরু কতকগুলি চন্দ্র-কলা (শোভা বৃদ্ধির জন্য নায়িকার করে আসিয়া) উদিত হইয়াছে। এখানে উৎপ্রেক্ষা-অলঙ্কার দ্বারা নায়িকার করের অতুলনীয় শোভা ব্যঞ্জিত হইতেছে। তুলনা করুন ; ---

“অয়ং স তে শ্যামলতা-মনোহরং
বিশেষশোভার্থমিবোজ্ঝিতান্বরঃ।
মৃণাল-রূপেণ নবো নিশাকরঃ
করং সমেত্যোভয়-কোটিমাশ্রিতঃ॥”
    --অভিজ্ঞান-শকুন্তল ; ৩য় অঙ্ক।

২০-২১। “চলে নীল শাড়ী” ইত্যাদি। (নায়িকা) আমার প্রাণের সহিত তাহার জলার্দ্র নীল বসনখানাকে নিঙ্ রাইতে নিঙ্ রাইতে চলিলেন। বস্তুতঃ প্রাণ বস্ত্রাদির ন্যায় নিঙ্ রাণের যোগ্য নহে ; উভয়ের মধ্যে ভেদ থাকিলেও এ স্থলে সেই ভেদ অগ্রাহ্য করায় এবং ‘সহিত' শব্দটির প্রয়োগ দ্বারা এক কথায় দুইটি বিষয় ব্যক্ত হওয়ায়, ইহা অতিশয়োক্তি-মূলক ‘সহোক্তি' অলঙ্কার হইয়াছে। এই বাক্যের প্রকৃত তাৎপর্য্য এই যে, নায়িকাকে ঐরূপ অঙ্গ-লগ্ন জলার্দ্র বসন নিঙরাইতে নিঙরাইতে যাইতে দেখিয়া, নায়কের চিত্ত নায়িকার নিষ্পেষিত বসনের ন্যায় সম্পূর্ণরূপে তাঁহার করতল-গত ও অতৃপ্ত বাসনার পীড়নে নিষ্পেষিত হইতে লাগিল। সুতরাং এ স্থলে পুর্ব্বোক্ত ‘সহোক্তি' অলঙ্কার দ্বারা নায়ক-চিত্তের সম্পূর্ণ পারবশ্য ও উদ্বেগ ব্যঞ্জিত হইতেছে।

এই পদটি আনুমানিক সপ্তদশ শতকের মধ্যভাগে, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত এবং ৪৬২ গৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা সম্পাদিত ও প্রকাশিত শ্রীশ্রীগীতচন্দ্রোদয় (পূর্ব্বরাগ) গ্রন্থের, শ্রীকৃষ্ণের পূর্ব্বরাগ, দ্বাদশ আস্বাদ, ৩৬০ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ তিরোতিয়া ধানশী॥

সজনি! ধনী কে বটে।
গোরোচনা গৌরী  নবীন কিশোরী  নাহিতে দেখিলু ঘাটে॥
কালিন্দীর তীরে  বসি তার নীরে  পায়ের উপরে পা।
খঞ্জন নয়ানে  চাহি চারি পানে  সে ধনী মাজিছে গা॥
অঙ্গের বসন  কৈরাছে আসন  আউলাইয়া দিয়াছে বেণী।
কুচযুগমূলে  হেমহার দোলে  সুমেরু শিখরে জনি॥
কিবা সে দুগুলি  শঙ্খ ঝলমলি  সরু সরু শশীকলা।
মাজিতে উদয়  শুধু সুধাময়  দেখিয়া হইনু ভোলা॥
সিনায়া উঠিতে  নিতন্ব তটেতে  পৈড়াছে চিকুররাশি।
কালিয়া আঁধার  কনক চাঁপার  শরণ লৈয়াছে আসি॥
চলে নীল শাড়ী  নিগাঁড়ি নিগাঁড়ি  পরাণ সহিত মোর।
সেই হৈতে মোর  মন নহে থির  মনমথজ্বরে ভোর॥
কহে চণ্ডীদাসে  বাশুলী আদেশে  শুনহে নাগর চান্দা।
সে যে বৃষভানু-  রাজার নন্দিনী  নাম বিনোদিনী রাধা॥

এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, নায়কের পূর্ব্বরাগ, ৯-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ ধানশী॥
(স্নান কালে)

সজনি ওধনী     কে কহ বটে।
গোরোচনা গৌরী,     নবীন কিশোরী,
নাহিতে দেখিনু ঘাটে॥
শুনহে পরাণ,     সুবল সাঙ্গাতি,
কো ধনী মাজিছে গা।
যমুনার তীরে,     বসি তার নীরে,
পায়ের উপরে পা॥
অঙ্গের বসন,     কৈরাছে আসন,
আলাঞা দিয়াছে বেণী।
উচ কুচ মূলে,     হেমহার দোলে,
সুমেরু শিখর জানি।
সিনিয়া উঠিতে,     নিতন্ব তটীতে,
পড়েছে চিকুর রাশি।
কাঁদিয়ে আঁধার,     কলঙ্ক চাঁদার,
শরণ লইল আসি॥
কিবা সে দুগুলি,     শঙ্খ ঝলমলি,
সরু সরু শশীকলা।
সাঁজেতে উদয়,     সুধু সুধাময়,
দেখিয়ে হইনু ভোলা॥
চলে নীল শাড়ী,     নিঙ্গাড়ি নিঙ্গাড়ি,
পরাণ সহিত মোর।
সেই হৈতে মোর,     হিয়া নহে থির,
মনরথ জ্বরে ভোর॥
কহে চণ্ডীদাসে,     বাসুলী আদেশে,
শুনহে নাগর চন্দা।
সে যে বৃষভানু-     রাজার নন্দিনী,
নাম বিনোদিনী রাধা॥

এই পদটি ১২৯২ বঙ্গাব্দে (১৮৮৫ সালে) প্রকাশিত, রবীন্দ্রনাথ ঠাকুর ও শ্রীশচন্দ্র মজুমদার সম্পাদিত “পদরত্নাবলী” পদাবলী সংকলনের ২২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ধানশী॥

সখাহে১ ও ধনী কে কহ বটে।
গোরোচনা(৪) গোরি,     নবীন কিশোরী
নাহিতে দেখিনু ঘাটে॥
শুন হে পরাণ     সুবল সাঙ্গাতি
কো ধনী মাজিছে গা।
যমুনার তীরে     বসি তার নীরে
পায়ের উপর পা॥
অঙ্গের বসন     করেছে আসন
আলাঞা দিয়াছে বেণী।
উচ কুচ মূলে,     হেমহার দোলে
সুমেরু শিখর জিনি॥
সিনিয়া উঠিতে,     নিতন্ব তটীতে
পড়েছে চিকুর রাশি।
কান্দিয়া-আঁধার,     কনক চান্দার
শরণ লইল আসি॥
কিবা সে দুগুলি     শঙ্খ ঝলমলি
সরু সরু শশী কলা।
মাজিতে উদয়     সুধু সুধাময়
দেখিয়ে হইনু ভোলা॥
চলে নীল শাড়ী     নিঙ্গাড়ি নিঙ্গাড়ি
পরাণ সহিত মোর।
সেই হৈতে মোর,     চিত বেয়াকুল
মনরথ জ্বরে ভোর॥
কহে চণ্ডীদাসে,     বাশুলী আদেশে
শুন হে নাগর চন্দা।
সে যে বৃকভানু     রাজার নন্দিনী
নাম বিনোদিনী রাধা॥

রবীন্দ্রনাথের টীকা ---
১। চলিত পাঠ --- সজনি ও ধনী ইত্যাদি।
৪। গোরোচনা --- হরিদ্রাবর্ণ।

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, নায়কের পৃর্ব্বরাগ, ২৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ধানশী॥
(স্নান কালে)

সজনি ও ধনী কে কহ বটে।
গোরোচনা (১) গৌরী,     নবীন কিশোরী,
নাহিতে দেখিনু ঘাটে॥
শুনহে পরাণ,     সুবল সাঙ্গাতি,
কো ধনী মাজিছে গা।
যমুনার তীরে,     বসি তার নীরে,
পায়ের উপরে পা॥
অঙ্গের বসন,     কৈরাছে (২) আসন,
আলাঞা (৩) দিয়াছে বেণী।
উচ কুচ মূলে,     হেম হার দোলে,
সুমেরু শিখর জানি।
সিনিয়া (৪) উঠিতে,     নিতন্ব তটীতে,
পড়েছে চিকুর রাশি।
কাঁদিয়ে আঁধার,     কলঙ্ক চাঁদার,
শরণ লইল আসি॥
কিবা সে দুগুলি,     শঙ্খঝলমলি,
সরু সরু শশীকলা।
সাঁজেতে (৫) উদয়,     সুধু সুধাময়,
দেখিয়ে হইনু ভোলা (৬)॥
চলে নীল শাড়ী,     নিঙ্গাড়ি নিঙ্গাড়ি,
পরাণ সহিত মোর।
সেই হৈতে মোর,     হিয়া নহে থির,
মনমথ জ্বরে ভোর॥
কহে চণ্ডীদাসে,     বাশুলী আদেশে,
শুনহে নাগর চন্দা।
সে যে বৃষভানু     রাজার নন্দিনী,
নাম বিনোদিনী রাধা॥

(১) গোমস্তকলব্ধ পীতদ্রব্য বিশেষ। এখানে পীতবর্ণা। গোরী পাঠও আছে।
(২) করিয়াছে।
(৩) এলাইয়া।
(৪) স্নান করিয়া।
(৫) সন্ধ্যার সময়।
(৬) বিভিন্ন পাঠ – “ভোরা” প,ক,ত (পদকল্পতরু)।

এই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯ সালে) প্রকাশিত অরুণোদয় রায় দ্বারা মুদ্রিত ও প্রকাশিত, সংগীত-সার-সংগ্রহ, ১ম খণ্ড, ৭০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ধানশী॥
স্নান কালে

সজনি ও ধনী কে কহ বটে।
গোরোচনা গৌরী,     নবীন কিশোরী,
নাহিতে দেখিনু ঘাটে॥
শুনহে পরাণ,     সুবল সাঙ্গাতি,
কো ধনী মাজিছে গা।
যমুনার তীরে,     বসি তার নীরে,
পায়ের উপরে পা॥
অঙ্গের বসন,     কৈরাছে আসন,
আলাঞা দিয়াছে বেণী।
উচ কুচ মূলে,     হেম হার দোলে,
সুমেরু শিখর জানি।
সিনিয়া উঠিতে,     নিতন্ব তটীতে,
পড়েছে চিকুর রাশি।
কাঁদিয়ে আঁধার,     কলঙ্ক চাঁদার,
শরণ লইল আসি॥
কিবা সে দুগুলি,     শঙ্খঝলমলি,
সরু সরু শশীকলা।
সাঁজেতে উদয়,     সুধু সুধাময়,
দেখিয়ে হইনু ভোলা॥
চলে নীল শাড়ী,     নিঙ্গাড়ি নিঙ্গাড়ি,
পরাণ সহিত মোর।
সেই হৈতে মোর,     হিয়া নহে থির,
মনমথ জ্বরে ভোর॥
কহে চণ্ডীদাসে,     বাশুলী আদেশে,
শুনহে নাগর চন্দা।
সে যে বৃষভানু     রাজার নন্দিনী,
নাম বিনোদিনী রাধা॥

এই পদটি ১৯০০ খৃষ্টাব্দে প্রকাশিত, হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ”, ১ম খণ্ড, ৫৩-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ ধানশী॥
(স্নান কালে)
সজনি ও ধনী কে কহ বটে। গোরো-
চনা গৌরি, নবীন কিশোরী, নাহিতে দেখিনু
ঘাটে॥ শুনহে পরাণ, সুবল সাঙ্গাতি,
কো ধনী মজিছে গা। যমুনার তীরে, বসি
তার নীরে, পায়ের উপরে পা॥ অঙ্গের
বসন, কিয়াছে আসন, আলাঞা দিয়াছে
বেণী। উচ কুচ মূলে, হেম হার দোলে,
সুমেরু শিখর জানি॥ সিনিয়া উঠিতে,
নিতন্ব তটীতে, পড়েছে চিকুর রাশি।
কাঁদিয়ে আঁধার, কলঙ্ক-চাঁদার, শরণ লইল
আসি॥ কিবা সে দুগুলি, শঙ্খঝলমলি,
সরু সরু শশীকলা। সাঁজেতে উদয়, সুধু
সুধাময়, দেখিয়ে হইনু ভোলা॥ চলে নীল
সাড়ী, নিঙ্গাড়ি নিঙ্গাড়ি, পরাণ সহিত
মোর। সেই হৈতে মোর, হিয়া নহে
থির, মনমথ জ্বরে ভোর॥ কহে চণ্ডীদাসে,
বাশুলী আদেশে, শুনহে নাগর চন্দা। সে
যে বৃষভানু, রাজার নন্দিনী, নাম বিনো-
দিনী রাধা॥

এই পদটি ১৩১২ বঙ্গাব্দে (১৯০৫ খৃষ্টাব্দ) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী দ্বারা সম্পাদিত, বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব-পদলহরী” ৪র্থ সংস্করণ গ্রন্থের, চণ্ডীদাস পর্বের, ১০১ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ ধানশী॥

সজনি ও ধনি কে কহ বটে।
গোরোচনা-গৌরি,     নবীন কিশোরী,
নাহিতে দেখিনু ঘাটে॥
শুনহে পরাণ,     সুবল সাঙ্গাতি,
কো ধনী মাজিছে গা।
যমুনার তীরে,     বসি তার নীরে,
পায়ের উপরে পা।
অঙ্গের বসন,     কৈরাছে আসন,
আলাঞা দিয়াছে বেণী।
উচ কুচ মূলে,     হেম-হার দোলে,
সুমেরুশিখর জানি॥
সিনিয়া উঠিতে,     নিতন্বতটীতে,
পড়েছে চিকুররাশি।
কাঁদিয়ে আঁধার,     কলঙ্ক-চাঁদার,
শরণ লইল আসি॥
কিবা সে দুগুলি,     শঙ্খঝলমলি,
সরু সরু শশীকলা।
সাঁজেতে উদর,     শুধু সুধাময়,
দেখিয়ে হইনু ভোলা॥
চলে নীল শাড়ী,     নিঙ্গাড়ি নিঙ্গাড়ি,
পরাণ সহিত মোর।
সেই হৈতে মোর,     হিয়া নহে থির,
মনমথ-জ্বরে ভোর॥
কহে চণ্ডীদাসে,     বাশুলী আদেশে,
শুনহে নাগর চন্দা।
সে যে বৃষভানু,     রাজার নন্দিনী,
নাম বিনোদিনী রাধা॥

কৈরাছে - করিয়াছে। আলাঞা দিয়াছে - এলাইয়া দিয়াছে। সিনিয়া - স্নান করিয়া। সাঁজেতে - সন্ধ্যাকালে॥

এই পদটি ১৩১৭ বঙ্গাব্দে (১৯১০ সালে) প্রকাশিত, নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্র সম্পাদিত “শ্রীপদামৃতমাধুরী”, ১ম খণ্ড, শ্রীকৃষ্ণের-পূর্ব্বরাগ, ৩১২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ শ্রীরাগ - মধ্যম দুঠুকী॥

সজনি ও ধনি কে কহ বটে।
গোরোচনা-গোরী     নবীন কিশোরী
নাহিতে দেখিলুঁ ঘাটে॥
শুনহে পরাণ     সুবল সাঙ্গাতি
কে ধনী মাজিছে গা।
যমুনার তীরে     বসি তার নীরে
পায়ের উপরে পা॥
অঙ্গের বসন     করেছে আসন
এলাঞা দিয়াছে বেণী।
উচ কুচ-মূলে     হেম হার দোলে
সুমেরু শিখর জিনি॥
সিনিয়া উঠিতে     নিতন্ব তটিতে
পড়েছে চিকুর রাশি।
কান্দিয়া আঁধার     কনক-চাঁদার
শরণ লইল আসি॥
কিবা সে দুগুলি     শঙ্খ ঝলমলি
সরু সরু শশীকলা।
মাজিতে উদয়     শুধু সুধাময়
দেখিয়া হইলুঁ ভোরা॥
চলে নীল শাড়ী     নিঙ্গাড়ি নিঙ্গাড়ি
পরাণ সহিতে মোর।
সেই হইতে মোর     হিয়া নহে থির
মনরথ-জ্বরে ভোর॥
কহে চণ্ডীদাসে     বাসুলী আদেশে
শুন হে নাগর চাঁদা।
সে যে বৃষভানু     রাজার নন্দিনী
নাম বিনোদিনী রাধা॥

এইপদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, শ্রীকৃষ্ণের পূর্ব্বরাগ, ৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ধানশী॥

স্বজনি, ও ধনী কে কহ বটে।
গোরচনা গোরী     নবীনা কিশোরী
নাহিতে দেখিনু ঘাটে॥
শুনহে পরাণ     সুবল সাঙ্গাতি
কো ধনী মাজিছে গা।
যমুনার তীরে     বসি তার নীরে
পায়ের উপরে পা॥
অঙ্গের বসন     করেছে আসন
এলায়ে দিয়াছে বেণী।
উচ কুচ মূলে     হেম হার দোলে
সুমেরুশিখর জিনি॥
সিনিয়া উঠিতে     নিতন্ব তটীতে
পড়ে’ছে চিকুর রাশি।
কাঁদিয়ে আঁধার     কলঙ্ক চাঁদার
শরণ লইল আসি॥
কিবা সে দুগুলি     শঙ্খ ঝলমলি
সরু সরু শশীকলা।
সাঁজেতে উদয়     সুধু সুধাময়
দেখিয়ে হইনু ভোলা॥
চলে নীল শাড়ী     নিঙ্গাড়ি নিঙ্গাড়ি
পরাণ সহিত মোর।
সেই হৈতে মোর     হিয়া নহে থির
মনমথ জ্বরে ভোর॥
কহে চণ্ডীদাসে     বাশুলী আদেশে
শুনহে নাগর চন্দা।
সে যে বৃষভানু     রাজার নন্দিনী
নাম বিনোদিনী রাধা॥

টীকা -
১২ - সিনিয়া --- স্নান করিয়া।
১৪-১৫ - তাহার কেশ ঘোর কৃষ্ণবর্ণ। বর্ণে পরাজিত হইয়া অন্ধকার পলাইয়া চন্দ্রের শরণ লইয়াছে ; তাই চাঁদে কলঙ্ক। কণক চাঁদার --- পাঠান্তর।
১৬ – দুগুলি --- জোড়া।
১৬-১৯ - শুক্ল পক্ষের প্রথম তিথিগুলিতে ক্ষীণ চন্দ্রকলা সন্ধ্যাতেই উদয় হয়। রমনীর শাঁখাজোড়াটি সেই ক্ষীণ চন্দ্রকলার ন্যায়।
ভোলা --- বিহ্বল।
মাজিতে উদয় --- পাঠান্তর।
২৪ - কোন মুদ্রিত পদকল্পতরুতে আছে, --- দাস লোচন কহয়ে বচন .. ইতাাদি। ইহা সম্পূর্ণ ভুল। এদেশের আবাল বৃদ্ধ বনিতা জানে এ পদ চণ্ডীদাসের। আর চণ্ডীদাসের সঙ্গে যাঁহার একটু পরিচয় আছে, তিনিই বলিবেন যে চণ্ডীদাস ভিন্ন এ পদ অপর কাহারও হইতে পারে না। এ যে ওস্তাদি হাতের লেখা।

মিলনসাগরের উক্তি – ১৮-১৯ শতকের দ্বিজ মাধব সংকলিত “শ্রীপদমেরুগ্রন্থ” সহ শ্রীশ্রীপদকল্পতরু বেশ কয়েকটি পুথিতে, পদটি লোচন দাসের ভণিতাতেও পাওয়া গিয়েছে। আমাদের সংগ্রহের, আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত, বঙ্গীয় সাহিত্য পরিষৎ দ্বারা ১৩২২ বঙ্গাব্দে বা ১৯১৫ সালে প্রকাশিত, শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, ১ম খণ্ড, ১ম শাখা, ৮ম পল্লব, শ্রীকৃষ্ণের পূর্ব্বরাগ --- প্রকারান্তর, ১৪০-পৃষ্ঠায়, ২১০-পদসংখ্যায়, এই পদটি বেলাবলী রাগে “চণ্ডীদাস” ভণিতায় দেওয়া রয়েছে।
সতীশচন্দ্র রায় তাঁর গ্রন্থে, এই পদটীর শেষে, ভণিতার পাঠান্তর-এ লিখেছেন ...
“কহে চণ্ডীদাসে” ইত্যাদি স্থলে “দাস লোচন কহয়ে বচন” খ-চ (পদকল্পতরুর পুথি), পদ-রস-সার, পদ-রত্নাকর। এই পদটি প্রকৃতই লোচন দাসের কি না, তাহা লোচন দাসের স্বহস্ত-লিখিত পদাবলীর পুথি আবিষ্কৃত না হওয়া পর্য্যন্ত নিশ্চিন্তরূপে বলা যাইবে না।

মিলনসাগরে কবি লোচন দাসের পাতায় এই পদটি তাঁর ভণিতায় পড়তে এখানে ক্লিক করুন . . .।
--- মিলন সেনগুপ্ত। মিলনসাগর॥

এই পদটি ১৯২২ সালে প্রকাশিত কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন,“কীর্ত্তন-পদাবলী”, ৭০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ধানশী॥

সজনি ও ধনি কে কহ বটে।
গোরোচনা-গৌরী     নবীন কিশোরী
নাহিতে দেখিনু ঘাটে॥
শুনহে পরাণ     সুবল সাঙ্গাতি
কো ধনী মাজিছে গা।
যমুনার তীরে     বসি তার নীরে
পায়ের উপরে পা॥
অঙ্গের বসন     কৈরাছে আসন
আলাঞা দিয়াছে বেণী।
উচ কুচ মূলে     হেম-হার দোলে
সুমেরু শিখর জানি॥
সিনিয়া উঠিতে     নিতন্বতটিতে
পড়েছে চিকুররাশি।
কাঁদিয়ে আঁধার     কলঙ্ক-চাঁদার
শরণ লইল আসি॥
কিবা সে দুগুলি     শঙ্খ ঝলমলি
সরু সরু শশিকলা।
সাঁজেতে উদয়     সুধু সুধাময়
দেখিয়া হইনু ভোলা॥
চলে নীল শাড়ী     নিঙ্গারি নিঙ্গারি
পরাণ সহিতে মোর।
সেই হইতে মোর     হিয়া নহে থির
মনমথ-জ্বরে ভোর॥
কহে চণ্ডীদাসে     বাশুলী আদেশে
শুনহে নাগর চন্দা।
সে যে বৃষভানু     রাজার নন্দিনী
নাম বিনোদিনী রাধা॥

এই পদটি ১৩৩১বঙ্গাব্দে (১৯২৪) প্রকাশিত, দক্ষিণারঞ্জন ঘোষ সম্পাদিত পদ-সংকলন “বৈষ্ণব-গীতাঞ্জলি” কৃষ্ণের পূর্ব্বরাগ, কৃষ্ণ উক্তি, ১৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ধানশী॥

সজনি ও ধনী কে কহ বটে।
গোরোচনা গোরী     নবীন কিশোরী
নাহিতে দেখিনু ঘাটে॥
শুন হে পরাণ     সুবল সাঙ্গাতি
কে ধনী মাজিছে গা।
যমুনার তীরে     বসি তার নীরে
পায়ের উপরে থুইয়া পা॥
সিনিয়া উঠিতে     কটির তটিতে
পড়েছে চিকুর রাশি।
কাঁদিয়া আঁধার     কলঙ্ক চাঁদার
শরণ লইল আসি॥
কিবা সে দুগুলি     শঙ্খ ঝলমলি
সরু সরু শশিকলা।
মাজিতে উদয়     সুধু সুধাময়
দেখিয়া হইনু ভোলা॥
চলে নীল শাড়ী     নিঙ্গাড়ি নিঙ্গাড়ি
পরাণ সহিত মোর।
সেই হৈতে মোর     হিয়া নহে থির
মনমথ জ্বরে ভোর॥
কহে চণ্ডীদাসে     বাশুলী আদেশে
শুনহ নাগর চান্দা।
সে যে বৃকভানু     রাজার নন্দিনী
নাম বিনোদিনী রাধা॥

এই পদটি ১৯৩৭ সালে প্রকাশিত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত ও সংকলিত “পদামৃত লহরী” পদাবলী সংকলনের ৩৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ছোট দোঠুকি॥

ও ধনী কে কহ বটে। গোরোচনা গোরী, নবীনা কিশোরী,
নাহিতে দেখিনু ঘাটে॥ যমুনার তীরে, বসি তার নীরে, পায়ের
উপরে পা। অঙ্গের বসন, করেছে আসন, সে ধনী মাজিছে
গা॥ কিবা সে দুগুলি, শঙ্খ ঝলমলি, সরু সরু শশীকলা।
মাজিতে উদয়, শুধু সুধাময়, দেখিয়া হইনু ভোসা॥ নাহিয়া
উঠিতে, নিতন্ব তটীতে, পাড়িছে চিকুর রাশি। কান্দিয়া আঁধার,
কনক চাঁদার, শরণ লইল আসি॥ চলে নীল শাড়ী, নিঙাড়ি
নিঙাড়ি, পরাণ সহিত মোর। সেই হতে মোর, হিয়া নহে
থির, মনমথ জ্বরে ভোর॥ কহে চণ্ডী দাসে, বাশুলী আদেশে
শুন হে নাগর চাঁদা। সে যে বৃষভানু, রাজার নন্দিনী,
নাম বিনোদিনী রাধা॥

এই পদটি ১৯৩৮ সালে প্রকাশিত, সুধীরচন্দ্র রায় ও দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের কন্যা অপর্ণা রায় সম্পাদিত “কীর্ত্তন পদাবলী” বৈষ্ণব পদ সংকলনের রূপ খণ্ড, ১৩৮-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। এই গ্রন্থে পদটি দ্বিজ চণ্ডীদাসের পদ বলে উল্লেখ করা হয়েছে পদকর্ত্তা-সূচীতে।

॥ জয়জয়ন্তী - দুঠুকী॥

সজনি, ও ধনী কে কহ বটে।
গোরোচনা-গোরী     নবীনা কিশোরী
নাহিতে দেখিনু ঘাটে॥
শুন হে পরাণ     সুবল সাঙ্গাতি
কে ধনী মাজিছে গা।
যমুনার তীরে     বসি তার নীরে
পায়ের উপরে পা॥
অঙ্গের বসন     করেছে আসন
এলায়ে দিয়াছে বেণী।
উচ কুচমূলে     হেমহার দোলে
সুমেরুশিখর জিনি॥
সিনিয়া উঠিতে     নিতন্ব-তটীতে
পড়েছে চিকুররাশি।
কাঁদিয়ে আঁধার     কলঙ্ক চাঁদার
শরণ লইল আসি॥
কিবা সে দুগুলি     শঙ্খ ঝলমলি
সরু সরু শশিকলা।
সাঁজেতে উদয়     সুধু সুধাময়
দেখিয়া হইনু ভোলা॥
চলে নীল শাড়ী     নিঙ্গাড়ি নিঙ্গাড়ি
পরাণ সহিত মোর।
সেই হৈতে মোর     হিয়া নহে থির
মনমথ-জ্বরে ভোর॥
কহে চণ্ডীদাসে     বাশুলী আদেশে
শুনহে নাগরচন্দা।
সে যে বৃষভানু     রাজার নন্দিনী
নাম বিনোদিনী রাধা॥ @

@ লোচনদাস এবং জগন্নাথ দাসের রচিত দুইটী পদ মিলাইয়া কোন লিপিকর বা কীর্ত্তনীয়া অথবা কোন সংগ্রাহক উপরের পদটী প্রস্তুত করিয়াছেন।

এই পদটি ১৯৪০ সালে প্রকাশিত, চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় সম্পাদিত “বিদ্যাপতি চণ্ডীদাস ও অন্যান্য বৈষ্ণব মহাজন গীতিকা” সংকলনের চণ্ডীদাস অধ্যায়ের ৪৭-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

সজনি, ও ধনী কে কহ বটে।
গোরোচনা-গোরী     নবীন কিশোরী
নাহিতে দেখিলুঁ ঘাটে॥

শুন হে পরাণ     সুবল সাঙ্গাতি,
কে ধনি মাজিছে গা।
যমুনার তীরে     বসি’ তার নীরে
পায়ের উপরে পা॥

অঙ্গের বসন     কব়্যাছে আসন,
আলাঞাঁ দিয়াছে বেণী।
উচ-কুচ-মূলে     হেম-হার দোলে
সুমেরু-শিখর জিনি’॥

সিনিয়া উঠিতে     নিতন্ব-তটীতে
পড়্যাছে চিকুর-রাশি।
কান্দিয়া আন্ধার     কনক-চান্দার
শরণ লইল আসি’ (১)॥

কিবা সে দুগুলি (২)     শঙ্খ ঝলমলি
সরু সরু শশী-কলা।
সাঁজেতে উদয়     শুধু সুধাময়
দেখিয়া হইলুঁ ভোলা॥

চলে নীল শাড়ী     নিঙ্গাড়ি’ নিঙ্গাড়ি’
পরাণ সহিতে মোর।
সেই হৈতে মোর     হিয়া নহে থির
মনমথ-জ্বরে ভোর॥

কহে চণ্ডীদাসে     বাসুলী-আদেশে---
শুন হে নাগর-চান্দা।
সে যে বৃষভানু-     রাজার নন্দিনী
নাম বিনোদিনী রাধা॥ @

১। সিক্ত কালো কেশরাশি স্রস্ত বইয়া গৌরবর্ণ নিতম্ব-তটে পড়িয়াছে, যেন অন্ধকার কাঁদিতে কাঁদিতে কনকচন্দ্রের শরণ প্রার্থনা করিতেছে যে আমাকে বিনাশ করিয়ো না।
২। দুই সারি বা জোড়া।
@ জগন্নাথ দাস ও লোচনদাস রচিত দুইটী পদ মিলাইয়া কোন কীর্ত্তনীয়া কিংবা লিপিকার এই পদটী চণ্ডীদাসের ভণিতায় চালাইয়া দিয়াছেন।

এই পদটি লোচন দাসের ভণিতায় পড়তে মিলনসাগরের লোচন দাসের পাতায় যেতে এখানে ক্লিক করুন . . .।
--- মিলন সেনগুপ্ত। মিলনসাগর॥

এই পদটি ১৩৪৮ বঙ্গাব্দে (১৯৪১ খৃষ্টাব্দ) প্রকাশিত, চাঁদপুর ও মেছড়া স্কুলের ভূতপূর্ব্ব হেডমাস্টার মহাশয় হরিলাল চট্টোপাধ্যায় দ্বারা সংগৃহীত ও প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীপদরত্নমালা” ৪র্থ সংস্করণ (১ম সংস্করণ ১৩২৩ বঙ্গাব্দ বা ১৯১৬ খৃষ্টাব্দ) গ্রন্থের, শ্রীকৃষ্ণের পূর্ব্বরাগ, ১২৮ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ বেলাবলী॥

সজনি ও ধনী কে কহ বটে।
গোরোচনা গোরী,     নবীন কিশোরী,
নাহিতে দেখলু ঘাটে॥
যমুনার তীরে,     বসি তার নীরে,
পায়ের উপরে পা।
অঙ্গের বসন,     করিয়া আসন,
সে ধনী মাজিছে গা॥
কিবা সে দুগুলি,     শঙ্খ ঝলমলি,
সরু সরু শশী কলা।
মাজিতে উদয়,     সুধু সুধাময়,
দেখিয়া হইনু ভোরা॥
সিনিয়া (১) উঠিতে,     নিতন্ব তটিতে,
পড়েছে চিকুর (২) রাশি।
কান্দিয়া আঁধার,     কলঙ্ক চাঁদার (৩)
শরণ লইল আসি॥
চলে নীল শাড়ী,     নিঙ্গাড়ি নিঙ্গাড়ি,
পরাণ সহিত মোর।
সেই হৈতে মোর,     হিয়া নহে থির,
মনমথ জ্বরে ভোর॥
কহে চণ্ডীদাসে,     বাশুলী আদেশে (৪)
শুনহে নাগর চাঁদা।
সে যে বৃষভানু     রাজার নন্দিনী,
নাম বিনোদিনী রাধা॥

(১) সিনিয়া – স্নান করিয়া।
(২) চিকুর - চুল।
(৩) কনক চাঁদা – সোণার চাঁদ।
(৪) পাঠান্তর –--
দাস লোচন     কহয়ে বচন
শুনহে নাগর চাঁদা।


এই পদটিই ১৩৪০ বঙ্গাব্দে (১৯৪৩ সালে) বসুমতী সাহিত্য মন্দির থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত, দীনেন্দ্রকুমার রায় দ্বারা কবির জীবনী লিখিত “বৈষ্ণব মহাজন পদাবলী, মহাকবি চণ্ডীদাস-পদাবলী”, ১ম খণ্ড-এর, নায়কের পূর্ব্বরাগ, ৯-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

স্নানকালে ॥ ধানশী॥

সজনি, ও ধনী কে কহ বটে।
গোরোচনা-গৌরী (১)     নবীন কিশোরী
নাহিতে দেখিনু ঘাটে॥
শুন হে পরাণ     সুবল সাঙ্গাতি (২)
কো ধনী মাজিছে গা।
যমুনার তীরে     বসি তার নীরে
পায়ের উপরে পা॥
অঙ্গের বসন     কৈরাছে আসন
আলাঞা (৩) দিয়াছে বেণী॥
উচ কুচমূলে     হেমহার দোলে
সুমেরু-শিখর জিনি॥
সিনিয়া(৪) উঠিতে     নিতন্বতটীতে
পড়েছে চিকুর-রাশি।
কাঁদিয়ে আঁধার     কনক চাঁদার
শরণ লইল আসি॥
কিবা সে দুগুলি     শঙ্খ ঝলমলি
সরু সরু শশিকলা।
সাঁজেতে উদয়     সুধু সুধাময়
দেখিয়ে হইনু ভোলা॥
চলে নীল শাড়ী     নিঙ্গাড়ি নিঙ্গাড়ি
পরাণ সহিত মোর।
সেই হইতে মোর     হিয়া নহে থির
মনোরথ-জ্বরে ভোর॥
কহে চণ্ডীদাসে     বাশুলী-আদেশে
শুন হে নাগর চান্দা।
সে যে বৃষভানু-     রাজার নন্দিনী
নাম বিনোদিনী রাধা॥

১। সোণার বরণ।
২। সঙ্গী বা বন্ধু এই অর্থে।
৩। আলুলায়িত করিয়া।
৪। স্নান করিয়া।

এই পদটি ১৯৭৭ সালে প্রকাশিত, ডঃ দেবনাথ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদসঙ্কলন” , পূর্বরাগ, ৮২-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

সজনি ও ধনি কে কহ বটে।
গোরোচনা গোরী     নবীনা কিশোরী
নাহিতে দেখিলুঁ ঘাটে॥
যমুনার তীরে     বসি তার নীরে
পায়ের উপরে পা।
অঙ্গের বসন     করিয়া আসন
সে ধনি মাজিছে গা॥
কিবা সে দুকুলি     শঙ্খ ঝলমলি
সরু সরু শশিকলা।
মাজিতে১ উদয়     শুধু সুধাময়
দেখিয়া হইলুঁ ভোলা॥
সিনিয়া২ উঠিতে     নিতন্ব তটিতে
পড়্যাছে চিকুর রাশি।
কান্দিয়া আন্ধার     কনক চান্দার
শরণ লইল আসি॥
চলে নীল শাড়ী     নিঙ্গাড়ি নিঙ্গাড়ি
পরাণ সহিত মোর।
সেই হৈতে মোর     হিয়া নহে থির৩
মনমথ জ্বরে ভোর॥
কহে চণ্ডীদাসে     বাসুলী আদেশে
শুন হে নাগর চান্দা৪।
সে যে বৃষভানু     রাজার নন্দিনী
নাম বিনোদিনী রাধা৫॥

১। মাটিতে।
২। নাহিয়া।
৩। হিয়া দগদগি / অঙ্গ জরজর।
৪। নাগর শ্যাম।
৫। রাধা বিনোদিনী নাম।

টীকা ---
গোরোচনা গোরি - পীতবর্ণের প্রসাধন দ্রব্যের ন্যায় গৌরবর্ণ।
ভোলা - বিহ্বল। সিনিয়া - স্নান ক’রে। চিকূর - চুল।
দুকুলি - শাড়ী। পাঠে ‘দুগুলি’।
পদটি নিমানন্দ দাসের পগরসসারে লোচনদাসের ভণিতায় আছে---
দাস লোচন     কহয়ে বচন
শুন হে নাগর চান্দা। ইত্যাদি।


****************************








*
সুখের লাগিয়া পিরীতি করিলুঁ
সুখের লাগিয়া পিরীতি করিনু
সুখের লাগিয়া পীরিতি করিনু

চণ্ডীদাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত, বঙ্গীয় সাহিত্য পরিষৎ দ্বারা ১৩২২ বঙ্গাব্দে বা ১৯১৫ সালে প্রকাশিত, শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, ২য় খণ্ড, ৩য় শাখা, ১১শ পল্লব, আক্ষেপানুরাগ, ১৫০-পৃষ্ঠায়, ৮৮২-পদসংখ্যায়, এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ তথা রাগ॥১

সুখের লাগিয়া     পিরিতি করিলুঁ
শ্যাম বন্ধুয়ার সনে।
পরিণামে এত     দুখ হবে বল্যা২
কোন অভাগিনী জানে॥
সই পিরিতি বিষম মানি।
এত সুখে এত     দুখ হবে বল্যা৩
স্বপনে নাহিক জানি॥ ধ্রু॥
সে হেন কলিয়া     নিঠুর হইল
কি শেল লাগিল যেন।
দরশন-আশে     যে জন ফিরয়ে
সে এত নিঠুর কেন॥
বল না বল না     কি বুদ্ধি করিব৪
ভাবনা বিষম হৈল।
হিয়া দগদগি     পরাণ পোড়নি
কি দিলে হইবে ভাল॥
চণ্ডীদাস কহে     শুন বিনোদিনি
মনে না ভাবিহ আন।
তুমি সে শ্যামের     সরবস ধন
শ্যাম সে তোমার প্রাণ॥

১। ইহা প-র-সা (পদ রস সার) পুথির ১৩৭৩ সংখ্যক পদ।
২-৩। ‘হবে বল্যা’ স্থলে যে হইবে প-র-সা।
৪। ‘বল না’ ইত্যাদি স্থলে ‘বল না কি বুদ্ধি করিব এখন’ ক ; ‘বল না কি বুদ্ধি করিব সজনি’ প-র-সা।

এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, প্রেমবৈচিত্র, ২০-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ ধানশী॥

সুখের লাগিয়া     পিরীতি করিনু
শ্যাম বন্ধুয়ার সনে।
পরিণামে এত     দুখ হবে বলে
কোন্‌ অভাগিনী জানে॥
সই পিরীতি বিষম মানি।
এত সুখে এত     দুখ হবে বলে
স্বপনে নাহিক জানি।
সে হেন কলিয়া (১)     নিঠুর হইল
কি শেল লাগিল যেন।
দরশন আশে     যে জন ফিরয়ে
সে এত নিঠুর কেন॥
বলনা কি বুদ্ধি     করিব এখন
ভাবনা বিষম হৈল।
হিয়া দগদগি     পরাণ পোড়নি
কি দিলে হইবে ভাল॥
চণ্ডীদাস কহে     শুন বিনোদিনি
মনে না ভাবিহ আন।
তুমি সে শ্যামের     সরবস ধন,
শ্যাম সে তোমার প্রাণ॥

১। এখানে এই গ্রন্থে “কলিয়া” দেওয়া রয়েছে। হয়তো মুদ্রণপ্রমাদ।

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, প্রেম বৈচিত্ত, ৭৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ধানশী॥

সুখের লাগিয়া,     পিরীতি করিনু,
শ্যাম বন্ধুয়ার সনে।
পরিণামে এত,     দুখ হবে বলে,
কোন্‌ অভাগিনী জানে॥
সই পিরীতি বিষম মানি।
এত সুখে এত,     দুখ হবে বলে,
স্বপনে নাহিক জানি।
সে হেন (১) কালিয়া     নিঠুর হইল,
কি শেল লাগিল যেন।
দরশন আশে,     যেজন ফিরয়ে,
সে এত নিঠুর কেন॥
বলনা কি বুদ্ধি     করিব এখন,
ভাবনা বিষম হৈল।
হিয়া দগদগি,     পরাণ পোড়নি,
কি দিলে হইবে ভাল॥
চণ্ডীদাস কহে,     শুন বিনোদিনি,
মনে না ভাবিহ আন।
তুমি সে শ্যামের,     সরবস (২) ধন,
শ্যাম সে তোমার প্রাণ॥

(১) “কে হেন” পাঠও আছে। (২) সর্ব্বস্ব।

এইপদটি ১৩১২ বঙ্গাব্দে (১৯০৫ খৃষ্টাব্দ) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী দ্বারা সম্পাদিত, বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব-পদলহরী” ৪র্থ সংস্করণ গ্রন্থের, চণ্ডীদাস পর্বের, ১২২ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ ধানশী॥

সুখের লাগিয়া,     পিরীতি করিনু,
শ্যাম বন্ধুয়ার সনে।
পরিণামে এত,     দুখ হবে বলে,
কোন্‌ অভাগিনী জানে॥
সই, পিরীতি বিষম মানি।
এত সুখে এত,     দুখ হবে বলে,
স্বপনে নাহিক জানি।
সে হেন কালিয়া,     নিঠুর হইল,
কি শেল লাগিল যেন।
দরশন আশে,     যে জন ফিরয়ে,
সে এত নিঠুর কেন॥
বলনা কি বুদ্ধি     করিব এখন,
ভাবনা বিষম হৈল।
হিয়া দগদগি,     পরাণ পোড়নি,
কি দিলে হইবে ভাল॥
চণ্ডীদাস কহে,     শুন বিনোদিনি,
মনে না ভাবিহ আন।
তুমি সে শ্যামের,     সরবস (২) ধন,
শ্যাম সে তোমার প্রাণ॥

এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, আক্ষেপানুরাগ, ১৪৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সখী-সম্বোধনে
॥ ধানশী॥

সুখের লাগিয়া     পীরিতি করিনু
শ্যাম বঁধুয়ার সনে।
পরিণামে এত     দুখ হবে বলে
কোন্ অভাগিনী জানে॥
সই, পীরিতি বিষম জানি। ৫
এত সুখে এত     দুখ হবে বলে ৬
স্বপনে নাহিক জানি॥ ৭
সে হেন কালিয়া     নিঠুর হইল
কি শেল লাগিল যেন।
দরশন আশে     যে জন ফিরয়ে
সে এত নিঠুর কেন।
বল না কি বুদ্ধি     করিব এখন ১২
ভাবনা বিষম হৈল।
হিয়া দগদগি     পরাণ পোড়নি ১৪
কি দিলে হইবে ভাল॥ ১৫
চণ্ডীদাস কহে     শুন বিনোদিনি
মনে না ভাবিহ আন।
তুমি সে শ্যামের     সরবস ধন
শ্যাম সে তোমার প্রাণ॥

৫। সই, এ বড়ি আকৃতি শুনি---পাঠান্তর।
৬-৭। তত সুখে এত দুখ হবে বলে
স্বপনে ইহা না জানি॥---পাঠান্তর।
১২। বল না বল না সই কি বুদ্ধি করিব---পাঠান্তর।
১৪-১৫।
হিয়া দগদগি     কি দিয়া জুড়াবে
কেমনে হইবে ভাল॥---পাঠান্তর।


এই পদটিই ১৩৪০ বঙ্গাব্দে (১৯৪৩ সালে) বসুমতী সাহিত্য মন্দির থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত, দীনেন্দ্রকুমার রায় দ্বারা কবির জীবনী লিখিত “বৈষ্ণব মহাজন পদাবলী, মহাকবি চণ্ডীদাস-পদাবলী”, ১ম খণ্ড-এর, প্রেমবৈচিত্ত্য, ৩৯-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ ধানশী॥

সুখের লাগিয়া     পিরীতি করিনু
শ্যাম বঁধুয়ার সনে।
পরিণামে এত     দুখ হবে ব’লে
কোন্ অভাগিনী জানে॥
সই, পিরীতি বিষম মানি।
এত সুখে এত     দুখ হবে ব’লে
স্বপনে নাহিক জানি॥
কে হেন কালিয়া     নিঠুর হইল
কি শেল লাগিল যেন।
দরশন আসে     যে জন ফিরয়ে
সে এত নিঠুর কেন॥
বল না কি বুদ্ধি     করিব এখন
ভাবনা বিষম হৈল।
হিয়া দগদগি (১)     পরাণ পোড়নি
কি দিলে হইবে ভাল॥
চণ্ডীদাস কহে     শুন বিনোদিনি
মনে না ভাবিহ আন।
তুমি সে শ্যামের     সরবস ধন
শ্যাম সে তোমার প্রাণ॥

১। দগ্ধ।

এই পদটি ১৩৫৩ বঙ্গাব্দে (১৯৪৬ সালে) প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত “বৈষ্ণব পদাবলী” সংকলন, পিরীতির প্রতি, ৬৯-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ ধানশী॥

সুখের লাগিয়া     পিরীতি করিনু
শ্যাম বঁধুয়ার সনে।
পরিণামে এত     দুখ হবে বলি
কোন্ অভাগিনী জানে॥
সই পিরীতি বিষম মানি।
এত সুখে এত     দুখ হবে বলি
স্বপনে নাহিক জানি॥
সো হেন কালিয়া     নিঠুর হইল
কি শেল লাগিল যেন।
দরশন আসে     যে জন ফিরয়ে
সে এত নিঠুর কেন॥
বল না কি বুদ্ধি     করিব এখন
ভাবনা বিষম হৈল।
হিয়া দগদগি     পরাণ পোড়নি
কি দিলে হইবে ভাল॥
চণ্ডীদাস কহে     শুন বিনোদিনি
মনে না ভাবিহ আন।
তুমি সে শ্যামের     সরবস ধন
শ্যাম সে তোমার প্রাণ॥

****************************