চণ্ডীদাসের ভূবন খ্যাত বাণীর পদ
স্বরূপ বিহনে রূপের জনম
চণ্ডীদাস
চণ্ডীদাসের ভূবন খ্যাত বাণী “সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই” এই পদে রয়েছে...
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, রাগাত্মিক পদ, ২৯৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
চণ্ডীদাস
চণ্ডীদাসের ভূবন খ্যাত বাণী “সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই” এই পদে রয়েছে...
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, রাগাত্মিক পদ, ২৯৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
স্বরূপ (১) বিহনে, রূপের জনম,
কখন নাহিক হয়।
অনুগত বিহনে, কার্য্য সিদ্ধি,
কেমনে সাধকে কয়॥
কেবা অনুগত, কাহার সহিত,
জানিব কেমনে শুনে।
মনে অনুগত, মুঞ্জরী সহিত,
ভাবিয়া দেখহ মনে॥
দুই চারি করি, আটটা আঁখর (২),
তিনের (৩) তিনের জনম তায়।
এগার আঁখরে (৪), মূল বস্তু (৫) জানিলে,
একটি আঁখর (৬) হয়॥
চণ্ডীদাস কহে শুনহ মানুষ ভাই।
সবার উপর মানুষ সত্য
তাহার উপর নাই॥
কখন নাহিক হয়।
অনুগত বিহনে, কার্য্য সিদ্ধি,
কেমনে সাধকে কয়॥
কেবা অনুগত, কাহার সহিত,
জানিব কেমনে শুনে।
মনে অনুগত, মুঞ্জরী সহিত,
ভাবিয়া দেখহ মনে॥
দুই চারি করি, আটটা আঁখর (২),
তিনের (৩) তিনের জনম তায়।
এগার আঁখরে (৪), মূল বস্তু (৫) জানিলে,
একটি আঁখর (৬) হয়॥
চণ্ডীদাস কহে শুনহ মানুষ ভাই।
সবার উপর মানুষ সত্য
তাহার উপর নাই॥
(১) স্বরূপ --- প্রকৃতি পুরুষ --- রাধাকৃষ্ণ।
(২) আটটা আঁখর --- অষ্ট সখী। ললিতা, বিশাখা, চম্পকলতা, চিত্রা, তুঙ্গবিদ্যা, ইন্দুলেখা, রঙ্গদেবী ও সুদেবী এই অষ্টসখী।
(৩) তিন --- পিরীতি।
(৪) এগার আঁখরে --- দশ ইন্দ্রিয় ও মন।
(৫) মূল বস্তু --- সেবা।
(৬) একটি আঁখর --- ক, কৃষ্ণ।
এই পদটিই ১৩১২ বঙ্গাব্দে (১৯০৫ সালে) দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, “বৈষ্ণব পদলহরী”, ভাব-সম্মিলন, ১৯১-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।
(২) আটটা আঁখর --- অষ্ট সখী। ললিতা, বিশাখা, চম্পকলতা, চিত্রা, তুঙ্গবিদ্যা, ইন্দুলেখা, রঙ্গদেবী ও সুদেবী এই অষ্টসখী।
(৩) তিন --- পিরীতি।
(৪) এগার আঁখরে --- দশ ইন্দ্রিয় ও মন।
(৫) মূল বস্তু --- সেবা।
(৬) একটি আঁখর --- ক, কৃষ্ণ।
এই পদটিই ১৩১২ বঙ্গাব্দে (১৯০৫ সালে) দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, “বৈষ্ণব পদলহরী”, ভাব-সম্মিলন, ১৯১-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।
স্বরূপ বিহনে, রূপের জনম,
কখন নাহিক হয়।
অনুগত বিহনে, কার্য্য সিদ্ধি,
কেমনে সাধকে কয়॥
কেবা অনুগত, কাহার সহিত,
জানিব কেমনে শুনে।
মনে অনুগত, মুঞ্জরী সহিত,
ভাবিয়া দেখহ মনে॥
দুই চারি করি, আটটা আখর,
তিনের জনম তায়।
এগার আখরে, মূল বস্তু জানিলে,
একটি আখর হয়॥
চণ্ডীদাস কহে শুনহ মানুষ ভাই।
সবার উপর মানুষ সত্য
তাহার উপর নাই॥
কখন নাহিক হয়।
অনুগত বিহনে, কার্য্য সিদ্ধি,
কেমনে সাধকে কয়॥
কেবা অনুগত, কাহার সহিত,
জানিব কেমনে শুনে।
মনে অনুগত, মুঞ্জরী সহিত,
ভাবিয়া দেখহ মনে॥
দুই চারি করি, আটটা আখর,
তিনের জনম তায়।
এগার আখরে, মূল বস্তু জানিলে,
একটি আখর হয়॥
চণ্ডীদাস কহে শুনহ মানুষ ভাই।
সবার উপর মানুষ সত্য
তাহার উপর নাই॥
এই পদটিই ১৩২১ বঙ্গাব্দে (১৯১৪ সালে) নীলরতন মুখোপাধ্যায় সম্পাদিত, “চণ্ডীদাসের পদাবলী”, রাগাত্মিক পদ, ৩৪৫-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।
স্বরূপ বিহনে রূপের জনম
কখন নাহিক হয়।
অনুগত বিহনে কার্য্যসিদ্ধি
কেমনে সাধকে কয়॥
কেবা অনুগত কাহার সহিত
জানিব কেমনে শুনে।
মনে অনুগত মুঞ্জরী সহিত
ভাবিয়া দেখহ মনে॥
দুই চারি করি আটটা আখর
তিনের জনম তায়।
এগার আখরে মূল বস্তু জানিলে
একটি আখর হয়॥
চণ্ডীদাস কহে শুনহ মানুষ ভাই।
সবার উপর মানুষ সত্য
তাহার উপর নাই॥
কখন নাহিক হয়।
অনুগত বিহনে কার্য্যসিদ্ধি
কেমনে সাধকে কয়॥
কেবা অনুগত কাহার সহিত
জানিব কেমনে শুনে।
মনে অনুগত মুঞ্জরী সহিত
ভাবিয়া দেখহ মনে॥
দুই চারি করি আটটা আখর
তিনের জনম তায়।
এগার আখরে মূল বস্তু জানিলে
একটি আখর হয়॥
চণ্ডীদাস কহে শুনহ মানুষ ভাই।
সবার উপর মানুষ সত্য
তাহার উপর নাই॥
এই পগটি ১৯২২ সালে প্রকাশিত কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন,“কীর্ত্তন-পদাবলী”, ১৬০-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।
স্বরূপ বিহনে রূপের জনম
কখন নাহিক হয়।
অনুগত বিহনে কার্য্যসিদ্ধি
কেমনে সাধকে কয়॥
কেবা অনুগত কাহার সহিত
জানিব কেমনে শুনে।
মনে অনুগত মূঞ্জরী সহিত
ভাবিয়া দেখহ মনে॥
দুই চারি করি আটটা আখর
তিনের জনম তায়।
এগার আঁখরে মূল বস্তু জানিলে
একটি আঁখর(৫) হয়॥
চণ্ডীদাস কহে শুনহ মানুষ ভাই।
সবার উপর মানুষ সত্য
তাহার উপর নাই॥
কখন নাহিক হয়।
অনুগত বিহনে কার্য্যসিদ্ধি
কেমনে সাধকে কয়॥
কেবা অনুগত কাহার সহিত
জানিব কেমনে শুনে।
মনে অনুগত মূঞ্জরী সহিত
ভাবিয়া দেখহ মনে॥
দুই চারি করি আটটা আখর
তিনের জনম তায়।
এগার আঁখরে মূল বস্তু জানিলে
একটি আঁখর(৫) হয়॥
চণ্ডীদাস কহে শুনহ মানুষ ভাই।
সবার উপর মানুষ সত্য
তাহার উপর নাই॥
এই পদটিই ১৩৪০ বঙ্গাব্দে (১৯৪৩ সালে) বসুমতী সাহিত্য মন্দির থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত, দীনেন্দ্রকুমার রায় দ্বারা কবির জীবনী লিখিত “বৈষ্ণব মহাজন পদাবলী, মহাকবি চণ্ডীদাস-পদাবলী”, ১ম খণ্ড-এর, রাগাত্মিক পদ, ১৬০-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।
॥ -॥
স্বরূপ বিহনে রূপের জনম
কখন নাহিক হয়।
অনুগত বিহনে কার্য্যসিদ্ধি
কেমনে সাধকে কয়॥
কেবা অনুগত কাহার সহিত
জানিব কেমনে শুনে।
মনে অনুগত মূঞ্জরী সহিত
ভাবিয়া দেখহ মনে॥
দুই চারি করি আটটা আঁখর(১)
তিনের(২) জনম তায়।
এগার আঁখরে(৩) মূল বস্তু(৪) জানিলে
একটি আঁখর(৫) হয়॥
চণ্ডীদাস কহে শুনহ মানুষ ভাই।
সবার উপর মানুষ সত্য
তাহার উপর নাই॥
স্বরূপ বিহনে রূপের জনম
কখন নাহিক হয়।
অনুগত বিহনে কার্য্যসিদ্ধি
কেমনে সাধকে কয়॥
কেবা অনুগত কাহার সহিত
জানিব কেমনে শুনে।
মনে অনুগত মূঞ্জরী সহিত
ভাবিয়া দেখহ মনে॥
দুই চারি করি আটটা আঁখর(১)
তিনের(২) জনম তায়।
এগার আঁখরে(৩) মূল বস্তু(৪) জানিলে
একটি আঁখর(৫) হয়॥
চণ্ডীদাস কহে শুনহ মানুষ ভাই।
সবার উপর মানুষ সত্য
তাহার উপর নাই॥
১। আটটা আঁখর --- অষ্ট সখী। ললিতা, বিশাখা, চম্পকলতা, চিত্রা, তুঙ্গবিদ্যা, ইন্দুলেখা, রঙ্গদেবী ও সুদেবী --- এই অষ্টসখী।
২। তিন --- পিরীত।
৩। এগার আঁখর --- দশ ইন্দ্রিয় ও মন।
৪। মূল বস্তু --- সেবা।
৫। একটি আঁখর --- ক (কৃষ্ণ)।
****************************
২। তিন --- পিরীত।
৩। এগার আঁখর --- দশ ইন্দ্রিয় ও মন।
৪। মূল বস্তু --- সেবা।
৫। একটি আঁখর --- ক (কৃষ্ণ)।
****************************