চণ্ডীদাসের বৈষ্ণব পদাবলী
বর্ণানুক্রমিক পদলহরী
বর্ণানুক্রমিক পদলহরী
আনন্দ ছাড়িয়া আনল জারল
চণ্ডীদাস
বর্ণানুক্রমিক পদলহরী
এই পদটি ১৩৪০ বঙ্গাব্দে (১৯৪৩ সালে) বসুমতী সাহিত্য মন্দির থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত, দীনেন্দ্রকুমার রায় দ্বারা জীবনী লিখিত “বৈষ্ণব মহাজন পদাবলী, মহাকবি চণ্ডীদাস-পদাবলী”, ১ম খণ্ড-এর, বর্ণানুক্রমিক পদলহরী, ২৫২-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ শ্রী॥
আনন্দ ছাড়িয়া আনল জারল
আন কি পরাণে সয়ে।
আনহ গরল হইয়া সরল
আন কি পরাণে সয়ে॥
আন আন ছলে আন কুতূহলে
করিথু আনহি খেলা।
আন জনা কত করিথু বেকত
আন দিত অতি জালা॥
আন পানা সব থান
কি দিয়াছে তোর।
আন শত করি তোমার কারণে
থান করি যাহ ভোর॥
আনল জ্বালিলে আনন্দের ঘরে
আন কি জানিয়ে ইহা।
আনন্দ কারণ আর কি আছয়ে
বিনে সে কানুর লেহা॥
আন আন যত আন আন মত
আনহু বয়ান ভালে।
আন আন লাগি এত পরমাদ
চণ্ডীদাস আন বলে॥
****************************
আনন্দ ছাড়িয়া আনল জারল
আন কি পরাণে সয়ে।
আনহ গরল হইয়া সরল
আন কি পরাণে সয়ে॥
আন আন ছলে আন কুতূহলে
করিথু আনহি খেলা।
আন জনা কত করিথু বেকত
আন দিত অতি জালা॥
আন পানা সব থান
কি দিয়াছে তোর।
আন শত করি তোমার কারণে
থান করি যাহ ভোর॥
আনল জ্বালিলে আনন্দের ঘরে
আন কি জানিয়ে ইহা।
আনন্দ কারণ আর কি আছয়ে
বিনে সে কানুর লেহা॥
আন আন যত আন আন মত
আনহু বয়ান ভালে।
আন আন লাগি এত পরমাদ
চণ্ডীদাস আন বলে॥
****************************
উ কি এ তোমার উনমত চিত
চণ্ডীদাস
বর্ণানুক্রমিক পদলহরী
এই পদটি ১৩৪০ বঙ্গাব্দে (১৯৪৩ সালে) বসুমতী সাহিত্য মন্দির থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত, দীনেন্দ্রকুমার রায় দ্বারা জীবনী লিখিত “বৈষ্ণব মহাজন পদাবলী, মহাকবি চণ্ডীদাস-পদাবলী”, ১ম খণ্ড-এর, বর্ণানুক্রমিক পদলহরী, ২৫২-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
চণ্ডীদাস
বর্ণানুক্রমিক পদলহরী
এই পদটি ১৩৪০ বঙ্গাব্দে (১৯৪৩ সালে) বসুমতী সাহিত্য মন্দির থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত, দীনেন্দ্রকুমার রায় দ্বারা জীবনী লিখিত “বৈষ্ণব মহাজন পদাবলী, মহাকবি চণ্ডীদাস-পদাবলী”, ১ম খণ্ড-এর, বর্ণানুক্রমিক পদলহরী, ২৫২-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
॥ সুহই-বড়ারি॥
উ কি এ তোমার উনমত চিত
উচিত তোমার নয়।
উ সব আচার বিচার না লয়ে
উচিত কহিতে হয়॥
উ রাঙ্গাচরণে উ সব নাগরী
উনমত হয়ে মন।
উরল উপরে উ দুটি চরণ
রাখল করিয়া পণ॥
উজাগর নিশি উদিত এ বাসি
উপরে শুনি এ তান।
উনমত হৈয়া আইল ধাইয়া
উঠানী গোপীর প্রাণ।
উপরে দুগ্ধের খুরি আবর্ত্তন
উনানে রহল তাহা।
উনমত বালা ভ্রমে কেনি গেলা
উমা উমা রবে রহা॥
উ মুখ চলল বরজ-নাগরী
উপরে নাহিক মন।
উনমত হৈয়া ভুজঙ্গ দংশল
কিছুই নাহিক কন॥
উরজ-উপরে নিজ পতি করে
বসায়ে আছিল সুখে।
উ ধনী মধুর মুরলী শুনিয়া
উছটি ফেলিল তাকে॥
উ গুণ গাহিতে উ সব নাগরী
বেশের উ নহি চিত।
উচিত কহেন চণ্ডীদাস তাহে
উঠল বিরহ-চিত॥
****************************
উ কি এ তোমার উনমত চিত
উচিত তোমার নয়।
উ সব আচার বিচার না লয়ে
উচিত কহিতে হয়॥
উ রাঙ্গাচরণে উ সব নাগরী
উনমত হয়ে মন।
উরল উপরে উ দুটি চরণ
রাখল করিয়া পণ॥
উজাগর নিশি উদিত এ বাসি
উপরে শুনি এ তান।
উনমত হৈয়া আইল ধাইয়া
উঠানী গোপীর প্রাণ।
উপরে দুগ্ধের খুরি আবর্ত্তন
উনানে রহল তাহা।
উনমত বালা ভ্রমে কেনি গেলা
উমা উমা রবে রহা॥
উ মুখ চলল বরজ-নাগরী
উপরে নাহিক মন।
উনমত হৈয়া ভুজঙ্গ দংশল
কিছুই নাহিক কন॥
উরজ-উপরে নিজ পতি করে
বসায়ে আছিল সুখে।
উ ধনী মধুর মুরলী শুনিয়া
উছটি ফেলিল তাকে॥
উ গুণ গাহিতে উ সব নাগরী
বেশের উ নহি চিত।
উচিত কহেন চণ্ডীদাস তাহে
উঠল বিরহ-চিত॥
****************************
কেন তুমি যাবে কামিনী তেজিয়া
চণ্ডীদাস
বর্ণানুক্রমিক পদলহরী
এই পদটি ১৩৪০ বঙ্গাব্দে (১৯৪৩ সালে) বসুমতী সাহিত্য মন্দির থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত, দীনেন্দ্রকুমার রায় দ্বারা জীবনী লিখিত “বৈষ্ণব মহাজন পদাবলী, মহাকবি চণ্ডীদাস-পদাবলী”, ১ম খণ্ড-এর, বর্ণানুক্রমিক পদলহরী, ২৫২-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
চণ্ডীদাস
বর্ণানুক্রমিক পদলহরী
এই পদটি ১৩৪০ বঙ্গাব্দে (১৯৪৩ সালে) বসুমতী সাহিত্য মন্দির থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত, দীনেন্দ্রকুমার রায় দ্বারা জীবনী লিখিত “বৈষ্ণব মহাজন পদাবলী, মহাকবি চণ্ডীদাস-পদাবলী”, ১ম খণ্ড-এর, বর্ণানুক্রমিক পদলহরী, ২৫২-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
॥ কানাড়া॥
কেন তুমি যাবে কামিনী তেজিয়া
কাতর করিয়া কান।
কেমনে বাঁচিব কহ কহ শুনি
কাতর হইল প্রাণ॥
করমের ফল কি করল বিধি
কোন কোন ফল মানি।
কার কত কান করি অপরাধ
কখন নাহিক জানি॥
কেন বা করিলে কামিনী সহিত
কঠিন পিরীতি লেহা।
কামনা রতিক কখন হারাব
কাতর কঠিন দেহা॥
কুলে দিলে কালী করিলে কুলটী
কলঙ্ক হইল সারা।
কেমন করিয়া কামিনী বঞ্চক
কুল শীল হ'ল হারা॥
কানন-নিকুঞ্জে করিলে কালিয়া
কামিনী করিতে রাস।
কামে মত্ত হয়ে কালিন্দীর তীরে
করিলে কঠিন রাস॥
কত কত ভেল কানন-বিরহ
করিলে কটকপণা।
কুলবতী শত করিলে বেকত
ছাড়িয়া কুলের বামা॥
কহিল তোমারে কাঁধে করিবারে
কোথারে চলিলে কালা।
কাতর পরাণ কালা কালা করি
কঠিন পাইল জ্বালা॥
কছে চণ্ডীদাস কাতর হইয়া
কানুর চরণে বাণী।
করে কর ভরি না জানি কখন
বিষপান করে ধনী॥
****************************
কেন তুমি যাবে কামিনী তেজিয়া
কাতর করিয়া কান।
কেমনে বাঁচিব কহ কহ শুনি
কাতর হইল প্রাণ॥
করমের ফল কি করল বিধি
কোন কোন ফল মানি।
কার কত কান করি অপরাধ
কখন নাহিক জানি॥
কেন বা করিলে কামিনী সহিত
কঠিন পিরীতি লেহা।
কামনা রতিক কখন হারাব
কাতর কঠিন দেহা॥
কুলে দিলে কালী করিলে কুলটী
কলঙ্ক হইল সারা।
কেমন করিয়া কামিনী বঞ্চক
কুল শীল হ'ল হারা॥
কানন-নিকুঞ্জে করিলে কালিয়া
কামিনী করিতে রাস।
কামে মত্ত হয়ে কালিন্দীর তীরে
করিলে কঠিন রাস॥
কত কত ভেল কানন-বিরহ
করিলে কটকপণা।
কুলবতী শত করিলে বেকত
ছাড়িয়া কুলের বামা॥
কহিল তোমারে কাঁধে করিবারে
কোথারে চলিলে কালা।
কাতর পরাণ কালা কালা করি
কঠিন পাইল জ্বালা॥
কছে চণ্ডীদাস কাতর হইয়া
কানুর চরণে বাণী।
করে কর ভরি না জানি কখন
বিষপান করে ধনী॥
****************************
খলপণা ছাড় খল খল কহ
চণ্ডীদাস
বর্ণানুক্রমিক পদলহরী
এই পদটি ১৩৪০ বঙ্গাব্দে (১৯৪৩ সালে) বসুমতী সাহিত্য মন্দির থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত, দীনেন্দ্রকুমার রায় দ্বারা জীবনী লিখিত “বৈষ্ণব মহাজন পদাবলী, মহাকবি চণ্ডীদাস-পদাবলী”, ১ম খণ্ড-এর, বর্ণানুক্রমিক পদলহরী, ২৫৩-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ শ্রীকরুণা॥
খলপণা ছাড় খল খল কহ(১)
ক্ষেণেক খসাহ বোল।
খল সান(২) খলে খরতর দুখ
খণিক ক্ষেমহ ওর(৩)॥
ক্ষেমা তব নাহি ক্ষীণ তনু ভেল
খসল নয়নতারা।
ক্ষেণেক ক্ষেণেক বিষম ক্ষেণেক
ক্ষেণেক পরাণ সারা॥
খাইতে না রুচে খঞ্জন-নয়নী
খোঁজত সে নব লেহ।
খল খল খল সে মৃদু হাসিয়া
ক্ষেণেক দণ্ডাহ সেহ॥
খুঁজিতে এমন নাগর সুন্দর
খোয়ল খঞ্জনী রাই।
ক্ষিতিতলে ক্ষীণ ক্ষীণ হি অন্তর
পড়িয়া রহল তাই।
খসল কবরী ক্ষীণ চাঁদমুখ
ক্ষেমা সে নাহিক চিত।
ক্ষেপণ যতেক ক্ষীণ তনুখানি
চণ্ডীদাস সে দুঃখিত॥
খলপণা ছাড় খল খল কহ(১)
ক্ষেণেক খসাহ বোল।
খল সান(২) খলে খরতর দুখ
খণিক ক্ষেমহ ওর(৩)॥
ক্ষেমা তব নাহি ক্ষীণ তনু ভেল
খসল নয়নতারা।
ক্ষেণেক ক্ষেণেক বিষম ক্ষেণেক
ক্ষেণেক পরাণ সারা॥
খাইতে না রুচে খঞ্জন-নয়নী
খোঁজত সে নব লেহ।
খল খল খল সে মৃদু হাসিয়া
ক্ষেণেক দণ্ডাহ সেহ॥
খুঁজিতে এমন নাগর সুন্দর
খোয়ল খঞ্জনী রাই।
ক্ষিতিতলে ক্ষীণ ক্ষীণ হি অন্তর
পড়িয়া রহল তাই।
খসল কবরী ক্ষীণ চাঁদমুখ
ক্ষেমা সে নাহিক চিত।
ক্ষেপণ যতেক ক্ষীণ তনুখানি
চণ্ডীদাস সে দুঃখিত॥
১। সহজ ভাবে বল
২| খরশান হইতে --- অতিশয় চতুর।
৩। আবরণ।
****************************
২| খরশান হইতে --- অতিশয় চতুর।
৩। আবরণ।
****************************
গুণিত গোপত পিরীতি বেকত
চণ্ডীদাস
বর্ণানুক্রমিক পদলহরী
এই পদটি ১৩৪০ বঙ্গাব্দে (১৯৪৩ সালে) বসুমতী সাহিত্য মন্দির থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত, দীনেন্দ্রকুমার রায় দ্বারা জীবনী লিখিত “বৈষ্ণব মহাজন পদাবলী, মহাকবি চণ্ডীদাস-পদাবলী”, ১ম খণ্ড-এর, বর্ণানুক্রমিক পদলহরী, ২৫৩-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
চণ্ডীদাস
বর্ণানুক্রমিক পদলহরী
এই পদটি ১৩৪০ বঙ্গাব্দে (১৯৪৩ সালে) বসুমতী সাহিত্য মন্দির থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত, দীনেন্দ্রকুমার রায় দ্বারা জীবনী লিখিত “বৈষ্ণব মহাজন পদাবলী, মহাকবি চণ্ডীদাস-পদাবলী”, ১ম খণ্ড-এর, বর্ণানুক্রমিক পদলহরী, ২৫৩-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
॥ কানাড়া॥
গুণিত গোপত পিরীতি বেকত
গাইতে তোমার গুণে।
গুমরি গুমরি শুনিতে শুনিতে
পঞ্জর জারিল ঘুণে॥
গরবিত গুরু গঞ্জনা যে দিল
গৌরব গরিমাপনা।
গাখানি গরজি গরজি জারল
গুরু পরিবারপণা(১)॥
গোকুলে গোপের গরিমা যতেক
গেল সে গাই সে গুণে।
গোপবালাগণ যত সখাগণ
তা সব পাসর কেনে॥
গোধন লইয়া গভীর কাননে
গোচার করিবে কে।
গোকুল হইয়া গোধন লইয়া
গাইয়া জুড়াব সে॥
গৌরী আরাধিয়া গোবিন্দ পাইয়া
গোপিনী রসের লেহ।
গোপত পিরীতি গাইতে গাইতে
কালিয়া হইল সেহ॥
গৃহে যত কাজ গহন সমান
গরল সদৃশ ভেল।
গোধন দোহন গহন কানন
গোরস বাধক দিল॥
গোপীগণ যত মথুরা গমন
মাথায় পশরা গোরী।
গাইতে গাইতে সে গুণ-মাধুরী
চণ্ডীদাস কহে ভালি॥
গুণিত গোপত পিরীতি বেকত
গাইতে তোমার গুণে।
গুমরি গুমরি শুনিতে শুনিতে
পঞ্জর জারিল ঘুণে॥
গরবিত গুরু গঞ্জনা যে দিল
গৌরব গরিমাপনা।
গাখানি গরজি গরজি জারল
গুরু পরিবারপণা(১)॥
গোকুলে গোপের গরিমা যতেক
গেল সে গাই সে গুণে।
গোপবালাগণ যত সখাগণ
তা সব পাসর কেনে॥
গোধন লইয়া গভীর কাননে
গোচার করিবে কে।
গোকুল হইয়া গোধন লইয়া
গাইয়া জুড়াব সে॥
গৌরী আরাধিয়া গোবিন্দ পাইয়া
গোপিনী রসের লেহ।
গোপত পিরীতি গাইতে গাইতে
কালিয়া হইল সেহ॥
গৃহে যত কাজ গহন সমান
গরল সদৃশ ভেল।
গোধন দোহন গহন কানন
গোরস বাধক দিল॥
গোপীগণ যত মথুরা গমন
মাথায় পশরা গোরী।
গাইতে গাইতে সে গুণ-মাধুরী
চণ্ডীদাস কহে ভালি॥
১। গুরুজনের অভিভাবক-সুলভ গঞ্জনা গৌরব দান করে।
****************************
****************************
ঘেরল আপদ ঘুচিল বিবাদ
চণ্ডীদাস
বর্ণানুক্রমিক পদলহরী
এই পদটি ১৩৪০ বঙ্গাব্দে (১৯৪৩ সালে) বসুমতী সাহিত্য মন্দির থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত, দীনেন্দ্রকুমার রায় দ্বারা জীবনী লিখিত “বৈষ্ণব মহাজন পদাবলী, মহাকবি চণ্ডীদাস-পদাবলী”, ১ম খণ্ড-এর, বর্ণানুক্রমিক পদলহরী, ২৫৩-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
চণ্ডীদাস
বর্ণানুক্রমিক পদলহরী
এই পদটি ১৩৪০ বঙ্গাব্দে (১৯৪৩ সালে) বসুমতী সাহিত্য মন্দির থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত, দীনেন্দ্রকুমার রায় দ্বারা জীবনী লিখিত “বৈষ্ণব মহাজন পদাবলী, মহাকবি চণ্ডীদাস-পদাবলী”, ১ম খণ্ড-এর, বর্ণানুক্রমিক পদলহরী, ২৫৩-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
॥ নটনারায়ণ॥
ঘেরল আপদ ঘুচিল বিবাদ
ঘরের ঘোষণা জাতি।
ঘুষিতে ঘুষিতে ঘোষণা সেচনা
ঘনয়া ঘোষণা মতি॥
ঘুণে যেন ঘর সদা করে জর
ঘেরিয়া ঘেরিয়া কাটে।
ঘুষিতে ঘুষিতে গুণ ঘর মর
ঘন ঘন কাটি উঠে॥
ঘোষ নন্দ ঘোষ ঘরের বাহিরে
ঘন ঘন শ্যাম করে।
ঘোষ ঘটা করি ঘৃত দুগ্ধ ঘটে
পূরিয়া পূরিয়া ধরে॥
ঘোষণা নগরে এ ঘৃত পসারে
ঘরের হইতে আনে।
ঘন ঘটে পূরি ঘেষাঘেষি করি
রাখয়ে এ ঘটপানে॥
ঘোরতর ঘন নন্দ ঘোষ মন
ঘন বেশ করি দেই।
ঘরে নন্দরাণী ঘরে গুণমণি
ঘরেতে লইয়া যাই॥
ঘৃত ঘোল সব রাখি কর পূরে
ঘুচল ঘেরল বিধি।
ঘন নব ঘন ঘন ঘন ঘন
ঘুনায়ে হেরব নিধি॥
ঘর ছাড়ি যাব অক্রুর ঘেরল
জানিল এ ঘরখানা।
ঘোষণা ঘুনায়ে ঘরে রথ লয়া
ঘরেতে আইল তারা॥
ঘরে সে আঁধার ঘর সে দীঘল
অক্রুর আইল যবে।
শুন নবঘন ধাউল হইল
ঘরের বাহির এবে॥
ঘট গলে বাঁধি তোমার অবধি
মরিলে তবে সে যেও।
ঘোষণা রহিল এই ঘোরতর
চণ্ডীদাস বলে রও॥ @
ঘেরল আপদ ঘুচিল বিবাদ
ঘরের ঘোষণা জাতি।
ঘুষিতে ঘুষিতে ঘোষণা সেচনা
ঘনয়া ঘোষণা মতি॥
ঘুণে যেন ঘর সদা করে জর
ঘেরিয়া ঘেরিয়া কাটে।
ঘুষিতে ঘুষিতে গুণ ঘর মর
ঘন ঘন কাটি উঠে॥
ঘোষ নন্দ ঘোষ ঘরের বাহিরে
ঘন ঘন শ্যাম করে।
ঘোষ ঘটা করি ঘৃত দুগ্ধ ঘটে
পূরিয়া পূরিয়া ধরে॥
ঘোষণা নগরে এ ঘৃত পসারে
ঘরের হইতে আনে।
ঘন ঘটে পূরি ঘেষাঘেষি করি
রাখয়ে এ ঘটপানে॥
ঘোরতর ঘন নন্দ ঘোষ মন
ঘন বেশ করি দেই।
ঘরে নন্দরাণী ঘরে গুণমণি
ঘরেতে লইয়া যাই॥
ঘৃত ঘোল সব রাখি কর পূরে
ঘুচল ঘেরল বিধি।
ঘন নব ঘন ঘন ঘন ঘন
ঘুনায়ে হেরব নিধি॥
ঘর ছাড়ি যাব অক্রুর ঘেরল
জানিল এ ঘরখানা।
ঘোষণা ঘুনায়ে ঘরে রথ লয়া
ঘরেতে আইল তারা॥
ঘরে সে আঁধার ঘর সে দীঘল
অক্রুর আইল যবে।
শুন নবঘন ধাউল হইল
ঘরের বাহির এবে॥
ঘট গলে বাঁধি তোমার অবধি
মরিলে তবে সে যেও।
ঘোষণা রহিল এই ঘোরতর
চণ্ডীদাস বলে রও॥ @
@ অক্রুর আগমনের পরবর্ত্তী ঘটনা বর্ণিত হইয়াছে।
****************************
****************************
চেতন হরিয়া চলিল ছাড়িয়া
চণ্ডীদাস
বর্ণানুক্রমিক পদলহরী
এই পদটি ১৩৪০ বঙ্গাব্দে (১৯৪৩ সালে) বসুমতী সাহিত্য মন্দির থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত, দীনেন্দ্রকুমার রায় দ্বারা জীবনী লিখিত “বৈষ্ণব মহাজন পদাবলী, মহাকবি চণ্ডীদাস-পদাবলী”, ১ম খণ্ড-এর, বর্ণানুক্রমিক পদলহরী, ২৫৪-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ কানটি॥
চেতন হরিয়া চলিল ছাড়িয়া
কহিতে পরাণ ফাটে।
চিত বেয়াকুল চমকে অন্তর
চাঁদ ছাড়ে কোন নাটে॥
চাঁদ সে বয়ানে চন্দ্রমুখী রাই
না শুন আমার বাণী।
চাঁচর চিকুর চূড়া না বাঁধব
চাঁপার ফুল সে আনি॥
চন্দন-চর্চ্চিত সে অঙ্গে লেপিত
চূড়ার সঙ্গেতে মিশা।
চপল রমণী সে চাঁদবদনী
চলিব করিয়া দিশা॥
চাঁদ মাল চাঁদ মুখ নিরখিয়
চঢ়াইব ঊরুপরে।
চিনি চাঁপাকলা ছেনা চাঁছি সর
দিব সে আনন্দে কারে॥
চাঁদ-মুখ পর চর্চ্চিত কর্পুর
চাহিয়া মাগিব কারে।
চপল রমণী চেতন করিয়া
চলিয়া আপন বশে॥
চাহিব কা পানে চামর ঢুলাব
দিব সে শ্রাীঅঙ্গে বা।
চিত্রের বসন করিব শয়ন
চর্চ্চিত সোনার গা॥
চারি দিক দিব চাঁপা নাগেশ্বর
চামেলি চম্পকলতা।
এ চন্ত্রমল্লিকা চুয়া মিশাইয়া
আসন করিব হেথা॥
চণ্ডীদাস কহে চেতন হেরিয়া
চাহিলা গোপিনী পানে।
চিরকাল রহ চাঁদমুখ দেখি
জুড়াক সবার প্রাণে॥
চেতন হরিয়া চলিল ছাড়িয়া
কহিতে পরাণ ফাটে।
চিত বেয়াকুল চমকে অন্তর
চাঁদ ছাড়ে কোন নাটে॥
চাঁদ সে বয়ানে চন্দ্রমুখী রাই
না শুন আমার বাণী।
চাঁচর চিকুর চূড়া না বাঁধব
চাঁপার ফুল সে আনি॥
চন্দন-চর্চ্চিত সে অঙ্গে লেপিত
চূড়ার সঙ্গেতে মিশা।
চপল রমণী সে চাঁদবদনী
চলিব করিয়া দিশা॥
চাঁদ মাল চাঁদ মুখ নিরখিয়
চঢ়াইব ঊরুপরে।
চিনি চাঁপাকলা ছেনা চাঁছি সর
দিব সে আনন্দে কারে॥
চাঁদ-মুখ পর চর্চ্চিত কর্পুর
চাহিয়া মাগিব কারে।
চপল রমণী চেতন করিয়া
চলিয়া আপন বশে॥
চাহিব কা পানে চামর ঢুলাব
দিব সে শ্রাীঅঙ্গে বা।
চিত্রের বসন করিব শয়ন
চর্চ্চিত সোনার গা॥
চারি দিক দিব চাঁপা নাগেশ্বর
চামেলি চম্পকলতা।
এ চন্ত্রমল্লিকা চুয়া মিশাইয়া
আসন করিব হেথা॥
চণ্ডীদাস কহে চেতন হেরিয়া
চাহিলা গোপিনী পানে।
চিরকাল রহ চাঁদমুখ দেখি
জুড়াক সবার প্রাণে॥
****************************
ছট্ ফট্ করে ছায়া দূরে গেল
চণ্ডীদাস
বর্ণানুক্রমিক পদলহরী
এই পদটি ১৩৪০ বঙ্গাব্দে (১৯৪৩ সালে) বসুমতী সাহিত্য মন্দির থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত, দীনেন্দ্রকুমার রায় দ্বারা জীবনী লিখিত “বৈষ্ণব মহাজন পদাবলী, মহাকবি চণ্ডীদাস-পদাবলী”, ১ম খণ্ড-এর, বর্ণানুক্রমিক পদলহরী, ২৫৪-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
চণ্ডীদাস
বর্ণানুক্রমিক পদলহরী
এই পদটি ১৩৪০ বঙ্গাব্দে (১৯৪৩ সালে) বসুমতী সাহিত্য মন্দির থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত, দীনেন্দ্রকুমার রায় দ্বারা জীবনী লিখিত “বৈষ্ণব মহাজন পদাবলী, মহাকবি চণ্ডীদাস-পদাবলী”, ১ম খণ্ড-এর, বর্ণানুক্রমিক পদলহরী, ২৫৪-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
॥ নটশ্রী॥
ছট্ ফট্ করে ছায়া দূরে গেল
ছাপিতে(১) নাহিক ঠাঁই।
ছলা করি ছট বেশ না করিব
ছলা সে করিব নাই॥
ছেনা ননী ঘৃত দধির পশরা
ছান্দিব পশরা'পরে।
ছন্দ বন্ধ ছাঁদে ছলা যে করিব
শাশুড়ী ননদী বোলে॥
ছাঁদিয়া চরণ ছাঁদে দান সাধি
ছেনা দধি নিব ছলে।
ছল ছল ছল গোপিনী সকল
ছি ছি ছি লো বলি বলে॥
ছলা করি তবে বড়াই যাইয়া
ছন্দ করি কথা কয়ে।
ছাপিয়ে রাধারে বসনের ছায়ে
সে নব কিশোরী লয়ে॥
ছটা বেশ দেখি ছটার উপমা
ছাতিতে করিয়ে ঠাঁই।
ছলা দান ঘাটে সিরজিব(২) কেবা
চণ্ডীদাস গুণ গাই।
ছট্ ফট্ করে ছায়া দূরে গেল
ছাপিতে(১) নাহিক ঠাঁই।
ছলা করি ছট বেশ না করিব
ছলা সে করিব নাই॥
ছেনা ননী ঘৃত দধির পশরা
ছান্দিব পশরা'পরে।
ছন্দ বন্ধ ছাঁদে ছলা যে করিব
শাশুড়ী ননদী বোলে॥
ছাঁদিয়া চরণ ছাঁদে দান সাধি
ছেনা দধি নিব ছলে।
ছল ছল ছল গোপিনী সকল
ছি ছি ছি লো বলি বলে॥
ছলা করি তবে বড়াই যাইয়া
ছন্দ করি কথা কয়ে।
ছাপিয়ে রাধারে বসনের ছায়ে
সে নব কিশোরী লয়ে॥
ছটা বেশ দেখি ছটার উপমা
ছাতিতে করিয়ে ঠাঁই।
ছলা দান ঘাটে সিরজিব(২) কেবা
চণ্ডীদাস গুণ গাই।
১। আবৃত করিতে।
২। উদ্ভাবিত করিবে।
****************************
২। উদ্ভাবিত করিবে।
****************************
জরজর জর জারিল অন্তর
চণ্ডীদাস
বর্ণানুক্রমিক পদলহরী
এই পদটি ১৩৪০ বঙ্গাব্দে (১৯৪৩ সালে) বসুমতী সাহিত্য মন্দির থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত, দীনেন্দ্রকুমার রায় দ্বারা জীবনী লিখিত “বৈষ্ণব মহাজন পদাবলী, মহাকবি চণ্ডীদাস-পদাবলী”, ১ম খণ্ড-এর, বর্ণানুক্রমিক পদলহরী, ২৫৫-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ বরাড়ি॥
জরজর জর জারিল(১) অন্তর
যবে সে শুনিল ইহা।
যাইতে মথুরা নাগর চতুরা
জারল রাধার দেহা॥
যার লাগি যাই নিকুঞ্জ ভবনে
বোলা তেজাইব ভালে।
যমুনা-কিনারে যশোদা-নন্দন
রহিব কদম্বতলে॥
যাচিয়া যাচিয়া যতন করিয়া
কে দিব কদম্বফুল।
জীবন সমান দেখিত সে কানু
কি দিব তাহার তুল।
জানল সে যবে যবে আইল রথ
যবে সে পড়ল সাড়া।
যাই এক জন বুঝল কারণ
জারল বিরহ গাঢ়া॥
যে জন যাইব তোমারে লইয়া
যমুনা হইলে পার।
জীবন তেজিব যতন করিয়া
জানিবে বিচার-ভার॥
জানে চণ্ডীদাস যাইব যথুরা
যবে সে শুনিল কানে।
জরজর তনু জারল অন্তর
ধেরয নাহিক মানে॥
জরজর জর জারিল(১) অন্তর
যবে সে শুনিল ইহা।
যাইতে মথুরা নাগর চতুরা
জারল রাধার দেহা॥
যার লাগি যাই নিকুঞ্জ ভবনে
বোলা তেজাইব ভালে।
যমুনা-কিনারে যশোদা-নন্দন
রহিব কদম্বতলে॥
যাচিয়া যাচিয়া যতন করিয়া
কে দিব কদম্বফুল।
জীবন সমান দেখিত সে কানু
কি দিব তাহার তুল।
জানল সে যবে যবে আইল রথ
যবে সে পড়ল সাড়া।
যাই এক জন বুঝল কারণ
জারল বিরহ গাঢ়া॥
যে জন যাইব তোমারে লইয়া
যমুনা হইলে পার।
জীবন তেজিব যতন করিয়া
জানিবে বিচার-ভার॥
জানে চণ্ডীদাস যাইব যথুরা
যবে সে শুনিল কানে।
জরজর তনু জারল অন্তর
ধেরয নাহিক মানে॥
১। জর্জ্জরিত করিল।
****************************
****************************
ঝর ঝর ঝর বহে প্রেমবারি
চণ্ডীদাস
বর্ণানুক্রমিক পদলহরী
এই পদটি ১৩৪০ বঙ্গাব্দে (১৯৪৩ সালে) বসুমতী সাহিত্য মন্দির থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত, দীনেন্দ্রকুমার রায় দ্বারা জীবনী লিখিত “বৈষ্ণব মহাজন পদাবলী, মহাকবি চণ্ডীদাস-পদাবলী”, ১ম খণ্ড-এর, বর্ণানুক্রমিক পদলহরী, ২৫৫-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
চণ্ডীদাস
বর্ণানুক্রমিক পদলহরী
এই পদটি ১৩৪০ বঙ্গাব্দে (১৯৪৩ সালে) বসুমতী সাহিত্য মন্দির থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত, দীনেন্দ্রকুমার রায় দ্বারা জীবনী লিখিত “বৈষ্ণব মহাজন পদাবলী, মহাকবি চণ্ডীদাস-পদাবলী”, ১ম খণ্ড-এর, বর্ণানুক্রমিক পদলহরী, ২৫৫-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
॥ নটনারায়ণ॥
ঝর ঝর ঝর বহে প্রেমবারি
ঝামরু নয়ন দুটি।
ঝলকে ঝলকে ঝর ঝর ঝর
বিরহের বারি উঠি॥
ঝাঁঝর পাঁজর ঝরঝর ভেল
ঝটকে পরাণ যায়।
ঝট করি জীউ ঝমরু ঝমরু
ঝটকে ব্যথাটি পায়।
ঝন্ ঝন্ করে কঙ্কণ ঝটকি
করমে হানয়ে ধ্বনি।
ঝিএর করুণা ঝট করি আসি
বৃষভানু রাজা রাণী॥
ঝক ঝক পাটে ঝলক আয়াটে
ঝরে ঝরঝর আঁখি।
ঝন্ ঝন্ ঝন্ ঝলক ঝলক
ঝলকি রথের ঠাটি॥
ঝাঁঝরি মহরী ঝট্ ঝট্ বাজে
ঝটকে নাচয়ে নাট।
ঝমরু ঝমরু ঝাঁজর বাজয়ে
ঝটিতি চলয়ে বাট॥
ঝলমল করে ঝলকে কুন্তল
ঝাপটী মুরলী করে।
ঝাঝ বহি আয়ে ঝট্ ঝট্ হেদে
কাঁদয়ে করুণ স্বরে॥
ঝামরু তলায়ে ঝটকি পড়িল
সে হেন সুন্দরী রাধা।
ঝাঁঝরি করিল গোপীগণ যত
ঝটসে করল বাধা॥
ঝট্ চণ্ডীদাস ঝামরু হইয়ে
পড়িয়ে রহয়ে পায়ে।
ঝট্ করি দেহে ঝট্ ঝট্ করি
লইয়ে যাইতে চায়ে॥ @
ঝর ঝর ঝর বহে প্রেমবারি
ঝামরু নয়ন দুটি।
ঝলকে ঝলকে ঝর ঝর ঝর
বিরহের বারি উঠি॥
ঝাঁঝর পাঁজর ঝরঝর ভেল
ঝটকে পরাণ যায়।
ঝট করি জীউ ঝমরু ঝমরু
ঝটকে ব্যথাটি পায়।
ঝন্ ঝন্ করে কঙ্কণ ঝটকি
করমে হানয়ে ধ্বনি।
ঝিএর করুণা ঝট করি আসি
বৃষভানু রাজা রাণী॥
ঝক ঝক পাটে ঝলক আয়াটে
ঝরে ঝরঝর আঁখি।
ঝন্ ঝন্ ঝন্ ঝলক ঝলক
ঝলকি রথের ঠাটি॥
ঝাঁঝরি মহরী ঝট্ ঝট্ বাজে
ঝটকে নাচয়ে নাট।
ঝমরু ঝমরু ঝাঁজর বাজয়ে
ঝটিতি চলয়ে বাট॥
ঝলমল করে ঝলকে কুন্তল
ঝাপটী মুরলী করে।
ঝাঝ বহি আয়ে ঝট্ ঝট্ হেদে
কাঁদয়ে করুণ স্বরে॥
ঝামরু তলায়ে ঝটকি পড়িল
সে হেন সুন্দরী রাধা।
ঝাঁঝরি করিল গোপীগণ যত
ঝটসে করল বাধা॥
ঝট্ চণ্ডীদাস ঝামরু হইয়ে
পড়িয়ে রহয়ে পায়ে।
ঝট্ করি দেহে ঝট্ ঝট্ করি
লইয়ে যাইতে চায়ে॥ @
@ - এ পদটিতে শ্রীকৃষ্ণ মথুরা চলিয়া গিয়াছেন বলিয়া বিরহব্যাকুলা শ্রীমতীর চিত্রটি কবি এখানে অঙ্কিত করিয়াছেন। এবং শব্দ ঝঙ্কারের সহিত ছন্দ ও ভাবের এক অপূর্ব্ব মিলনের প্রয়াস পাইয়াছেন। ইহার পরবর্ত্তী পদগুলি কবি বর্ণানুক্রমিক সূত্রে রচনা করিয়া কৃতিত্ব দেখাইয়াছেন।
****************************
****************************