চণ্ডীদাসের বৈষ্ণব পদাবলী
বর্ণানুক্রমিক পদলহরী
বর্ণানুক্রমিক পদলহরী
ঞ কি মথুরা ঞ কি চতুরা
চণ্ডীদাস
বর্ণানুক্রমিক পদলহরী
এই পদটি ১৩৪০ বঙ্গাব্দে (১৯৪৩ সালে) বসুমতী সাহিত্য মন্দির থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত, দীনেন্দ্রকুমার রায় দ্বারা জীবনী লিখিত “বৈষ্ণব মহাজন পদাবলী, মহাকবি চণ্ডীদাস-পদাবলী”, ১ম খণ্ড-এর, বর্ণানুক্রমিক পদলহরী, ২৫৫-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ নটনারায়ণ॥
ঞ কি মথুরা ঞ কি চতুরা
ঞ কি পরের বশে।
ঞ কি নিদান ঞ কি পরাণ
ঞ কি ছাড়িব বাসে॥
ঞ কি গোধন তেজিয়া সদন
ঞ কি তেজিব মায়ে।
ঞ কি বালক তেজিব সকল
ঞ কি মথুরা যায়ে॥
ঞ কি গোপিনী তেজিব এখনি
ঞ কি নিদয়া হয়া।
ঞ কি গোকুল তেজিব সকল
ঞ কি এ শোক দিয়া॥
ঞ কি পাষাণ হৃদয়-নিদান
ঞ কি মথুরা যাব।
ঞিহার কারণে ইঙ্গিতে আকারে
এখনি পরাণ দিব॥
ঞ কি মথুরা নাগরী-বিলাসে
ঞ কি বঞ্চিব তথা।
ঞ কি সেখানে বঞ্চিব সঘনে
ঞ কি ছাড়িব হেথা॥
ঞ কি রাধার মরণ দেখিয়া
যাইব মথুরাদেশ।
ঞ কি অক্রুর সঙ্গেতে যাইব
দিয়ে অতি বড় ক্লেশ॥
ঞ কি সুখের লালস তেজিয়া
গোপিনী ছাড়িব পারা।
ঞ কি বঞ্চিত করব সকল
চণ্ডীদাস বুকে ধারা॥
****************************
ঞ কি মথুরা ঞ কি চতুরা
ঞ কি পরের বশে।
ঞ কি নিদান ঞ কি পরাণ
ঞ কি ছাড়িব বাসে॥
ঞ কি গোধন তেজিয়া সদন
ঞ কি তেজিব মায়ে।
ঞ কি বালক তেজিব সকল
ঞ কি মথুরা যায়ে॥
ঞ কি গোপিনী তেজিব এখনি
ঞ কি নিদয়া হয়া।
ঞ কি গোকুল তেজিব সকল
ঞ কি এ শোক দিয়া॥
ঞ কি পাষাণ হৃদয়-নিদান
ঞ কি মথুরা যাব।
ঞিহার কারণে ইঙ্গিতে আকারে
এখনি পরাণ দিব॥
ঞ কি মথুরা নাগরী-বিলাসে
ঞ কি বঞ্চিব তথা।
ঞ কি সেখানে বঞ্চিব সঘনে
ঞ কি ছাড়িব হেথা॥
ঞ কি রাধার মরণ দেখিয়া
যাইব মথুরাদেশ।
ঞ কি অক্রুর সঙ্গেতে যাইব
দিয়ে অতি বড় ক্লেশ॥
ঞ কি সুখের লালস তেজিয়া
গোপিনী ছাড়িব পারা।
ঞ কি বঞ্চিত করব সকল
চণ্ডীদাস বুকে ধারা॥
****************************
টল হল করে টল টল দেহে
চণ্ডীদাস
বর্ণানুক্রমিক পদলহরী
এই পদটি ১৩৪০ বঙ্গাব্দে (১৯৪৩ সালে) বসুমতী সাহিত্য মন্দির থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত, দীনেন্দ্রকুমার রায় দ্বারা জীবনী লিখিত “বৈষ্ণব মহাজন পদাবলী, মহাকবি চণ্ডীদাস-পদাবলী”, ১ম খণ্ড-এর, বর্ণানুক্রমিক পদলহরী, ২৫৬-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ যতিশ্রী॥
টল হল করে টল টল দেহে
টেরা সে বিষম গাঁসি।
টানিলে না টলে বুকে টেরা হয়া
হৃদয়ে রহল পশি॥
টাটক(১) হইয়া সুধামুখী ধনী
টেরা সে নয়ানে চেয়া।
টারিয়া(২) যাইবে তটস্থ রমণী
টুটিল বিরহ দিয়া॥
টানাটানি করে টেরেতে লইয়া
মরিতে টাকর দিয়া।
টান টোন করি টাকাই(৩) তা সনে
টের দূর দিকে রয়॥
টিপ টাপ করে টেটালির পারা
টিকা যিনি পারা রাধা।
টল টল করে অবলা পরাণ
সকল করিল বাধা॥
টাটক হইয়া টানিয়া রাখিব
আপনার নিজ পতি।
টেরেতে থাকিয়া টেট্ কারি দিয়া
অক্রুর মহা সে মতি॥
চণ্ডীদাস কহে টাটক হইয়া
টারল গোকুলনাথ।
টিপানে জানিল টেরা হয়ে নাথ
ছাড়ব গোপীর সাথ॥
টল হল করে টল টল দেহে
টেরা সে বিষম গাঁসি।
টানিলে না টলে বুকে টেরা হয়া
হৃদয়ে রহল পশি॥
টাটক(১) হইয়া সুধামুখী ধনী
টেরা সে নয়ানে চেয়া।
টারিয়া(২) যাইবে তটস্থ রমণী
টুটিল বিরহ দিয়া॥
টানাটানি করে টেরেতে লইয়া
মরিতে টাকর দিয়া।
টান টোন করি টাকাই(৩) তা সনে
টের দূর দিকে রয়॥
টিপ টাপ করে টেটালির পারা
টিকা যিনি পারা রাধা।
টল টল করে অবলা পরাণ
সকল করিল বাধা॥
টাটক হইয়া টানিয়া রাখিব
আপনার নিজ পতি।
টেরেতে থাকিয়া টেট্ কারি দিয়া
অক্রুর মহা সে মতি॥
চণ্ডীদাস কহে টাটক হইয়া
টারল গোকুলনাথ।
টিপানে জানিল টেরা হয়ে নাথ
ছাড়ব গোপীর সাথ॥
১। সম্ভবতঃ গুপ্ত বা ব্যথিত অর্থে ব্যবহৃত।
২। বিচলিত করিয়া।
৩। তাকাই।
****************************
২। বিচলিত করিয়া।
৩। তাকাই।
****************************
ঠালল রমণ ঠমকে বৈঠল
চণ্ডীদাস
বর্ণানুক্রমিক পদলহরী
এই পদটি ১৩৪০ বঙ্গাব্দে (১৯৪৩ সালে) বসুমতী সাহিত্য মন্দির থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত, দীনেন্দ্রকুমার রায় দ্বারা জীবনী লিখিত “বৈষ্ণব মহাজন পদাবলী, মহাকবি চণ্ডীদাস-পদাবলী”, ১ম খণ্ড-এর, বর্ণানুক্রমিক পদলহরী, ২৫৬-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
চণ্ডীদাস
বর্ণানুক্রমিক পদলহরী
এই পদটি ১৩৪০ বঙ্গাব্দে (১৯৪৩ সালে) বসুমতী সাহিত্য মন্দির থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত, দীনেন্দ্রকুমার রায় দ্বারা জীবনী লিখিত “বৈষ্ণব মহাজন পদাবলী, মহাকবি চণ্ডীদাস-পদাবলী”, ১ম খণ্ড-এর, বর্ণানুক্রমিক পদলহরী, ২৫৬-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
॥ বেলোয়ার॥
ঠালল রমণ ঠমকে বৈঠল
ঠারাঠারি করে @@।
ঠাট করি রথ ঠেলাঠেলি যত
ঠারিল রমণ সারা॥
ঠান বেশ ধরি ঠমকে যাইবে রথে।
ঠকের ঠাকুর ঠকমকি সারা
ঠাকুর বলিয়ে তারে।
ঠাকুর হইলে ঠাকুরালি পণা
ঠমক সে জন করে॥
ঠকাইয়া এবে ঠমকে যাইবে
ঠানিল গোপের রামা।
ঠার নাহি চিতে অবলা বধিতে
ঠারে ঠেলিব তোমা॥
ঠানিল মরণ ঠাকুর তখন
ঠারে যোগাইব রথ।
ঠারে চণ্ডীদাস হয়ে একমন
ঠাহর যোগাইব রথ॥
ঠালল রমণ ঠমকে বৈঠল
ঠারাঠারি করে @@।
ঠাট করি রথ ঠেলাঠেলি যত
ঠারিল রমণ সারা॥
ঠান বেশ ধরি ঠমকে যাইবে রথে।
ঠকের ঠাকুর ঠকমকি সারা
ঠাকুর বলিয়ে তারে।
ঠাকুর হইলে ঠাকুরালি পণা
ঠমক সে জন করে॥
ঠকাইয়া এবে ঠমকে যাইবে
ঠানিল গোপের রামা।
ঠার নাহি চিতে অবলা বধিতে
ঠারে ঠেলিব তোমা॥
ঠানিল মরণ ঠাকুর তখন
ঠারে যোগাইব রথ।
ঠারে চণ্ডীদাস হয়ে একমন
ঠাহর যোগাইব রথ॥
@@ - অপাঠ্য অক্ষর।
****************************
****************************
ডাহিনে শৃগালী ডাকে একজনা
চণ্ডীদাস
বর্ণানুক্রমিক পদলহরী
এই পদটি ১৩৪০ বঙ্গাব্দে (১৯৪৩ সালে) বসুমতী সাহিত্য মন্দির থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত, দীনেন্দ্রকুমার রায় দ্বারা জীবনী লিখিত “বৈষ্ণব মহাজন পদাবলী, মহাকবি চণ্ডীদাস-পদাবলী”, ১ম খণ্ড-এর, বর্ণানুক্রমিক পদলহরী, ২৫৬-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
চণ্ডীদাস
বর্ণানুক্রমিক পদলহরী
এই পদটি ১৩৪০ বঙ্গাব্দে (১৯৪৩ সালে) বসুমতী সাহিত্য মন্দির থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত, দীনেন্দ্রকুমার রায় দ্বারা জীবনী লিখিত “বৈষ্ণব মহাজন পদাবলী, মহাকবি চণ্ডীদাস-পদাবলী”, ১ম খণ্ড-এর, বর্ণানুক্রমিক পদলহরী, ২৫৬-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
॥ বেলোয়ার॥
ডাহিনে শৃগালী ডাকে একজনা
ডাহিনে কাটিয়ে যাব।
ডর পেয়ে মনে অশুভ দেখিয়া
ডরে ডরাইয়া রব॥
ডোর দিলে ঘরে ডোর দিলে পরে
ডাগর হইল বাণী।
ডরে ডরাইয়া ডরেতে ডরিয়া
ডাহিন নাহিক গণি।
ডারিলে দরিয়া ডহর দেখিয়া
পড়িল সকল জলে।
ডোর দিলে বড়ি অতি তড়াবড়ি
এমন কে জন জানে॥
ডাগর দেখিয়া বামেতে ডারিয়া
ডাগর কদম্বফুল।
ডগমগ ডগ উড়ে শিখিচুড়া
বাঁধিয়া চাঁচর চুল॥
ডাহে চণ্ডীদাস পড়িল চরণে
ডারিলা সাগরজলে।
ডহ ডহ ডহ ডাহয়ে অন্তরে
হৃদয়ে আনল জ্বালে॥
****************************
ডাহিনে শৃগালী ডাকে একজনা
ডাহিনে কাটিয়ে যাব।
ডর পেয়ে মনে অশুভ দেখিয়া
ডরে ডরাইয়া রব॥
ডোর দিলে ঘরে ডোর দিলে পরে
ডাগর হইল বাণী।
ডরে ডরাইয়া ডরেতে ডরিয়া
ডাহিন নাহিক গণি।
ডারিলে দরিয়া ডহর দেখিয়া
পড়িল সকল জলে।
ডোর দিলে বড়ি অতি তড়াবড়ি
এমন কে জন জানে॥
ডাগর দেখিয়া বামেতে ডারিয়া
ডাগর কদম্বফুল।
ডগমগ ডগ উড়ে শিখিচুড়া
বাঁধিয়া চাঁচর চুল॥
ডাহে চণ্ডীদাস পড়িল চরণে
ডারিলা সাগরজলে।
ডহ ডহ ডহ ডাহয়ে অন্তরে
হৃদয়ে আনল জ্বালে॥
****************************
ঢর ঢর ঢর বহে অনিবার
চণ্ডীদাস
বর্ণানুক্রমিক পদলহরী
এই পদটি ১৩৪০ বঙ্গাব্দে (১৯৪৩ সালে) বসুমতী সাহিত্য মন্দির থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত, দীনেন্দ্রকুমার রায় দ্বারা জীবনী লিখিত “বৈষ্ণব মহাজন পদাবলী, মহাকবি চণ্ডীদাস-পদাবলী”, ১ম খণ্ড-এর, বর্ণানুক্রমিক পদলহরী, ২৫৭-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ বরাড়ি॥
ঢর ঢর ঢর বহে অনিবার
ঢরকি ঢরকি লোর।
ঢলিয়া পড়য়ে ঢাকিলে না রহে
নাহি ডোর দিলে ওর॥
ঢারিয়ে অমিয়া বহু ঢারি দিলে
ঢল ঢল করে অঙ্গ।
ঢারি পুন দিলে ঢারিয়ে আগর
ঢারে ঢারিলে সঙ্গ॥
ঢোর পরবশে ঢাকির ঢরসে
ঢাপন বিরহ কোর।
ঢোকল ঢাবলে ঢারির ঢাপনে
ঢিবব ঢঙ্গ সুঢোর॥
ঢর ঢর ঢর গোপ সুনাগরী
ঢরল বিরহ-সরে।
ঢারিলে বিরহ আনল দ্বিগুণ
ঢালি চণ্ডীদাস ঝুরে॥
****************************
ঢর ঢর ঢর বহে অনিবার
ঢরকি ঢরকি লোর।
ঢলিয়া পড়য়ে ঢাকিলে না রহে
নাহি ডোর দিলে ওর॥
ঢারিয়ে অমিয়া বহু ঢারি দিলে
ঢল ঢল করে অঙ্গ।
ঢারি পুন দিলে ঢারিয়ে আগর
ঢারে ঢারিলে সঙ্গ॥
ঢোর পরবশে ঢাকির ঢরসে
ঢাপন বিরহ কোর।
ঢোকল ঢাবলে ঢারির ঢাপনে
ঢিবব ঢঙ্গ সুঢোর॥
ঢর ঢর ঢর গোপ সুনাগরী
ঢরল বিরহ-সরে।
ঢারিলে বিরহ আনল দ্বিগুণ
ঢালি চণ্ডীদাস ঝুরে॥
****************************
তুমি কি নিদান তাহা সে না জানি
চণ্ডীদাস
বর্ণানুক্রমিক পদলহরী
এই পদটি ১৩৪০ বঙ্গাব্দে (১৯৪৩ সালে) বসুমতী সাহিত্য মন্দির থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত, দীনেন্দ্রকুমার রায় দ্বারা জীবনী লিখিত “বৈষ্ণব মহাজন পদাবলী, মহাকবি চণ্ডীদাস-পদাবলী”, ১ম খণ্ড-এর, বর্ণানুক্রমিক পদলহরী, ২৫৭-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
চণ্ডীদাস
বর্ণানুক্রমিক পদলহরী
এই পদটি ১৩৪০ বঙ্গাব্দে (১৯৪৩ সালে) বসুমতী সাহিত্য মন্দির থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত, দীনেন্দ্রকুমার রায় দ্বারা জীবনী লিখিত “বৈষ্ণব মহাজন পদাবলী, মহাকবি চণ্ডীদাস-পদাবলী”, ১ম খণ্ড-এর, বর্ণানুক্রমিক পদলহরী, ২৫৭-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
॥ ভাটানি মঙ্গল॥
তুমি কি নিদান তাহা সে না জানি
তবে কি এমন করি।
তার তর তম তখন করিথু
অখলা কুলের নারী॥
ততল সরল তো বিনু গরল
তখনই খাইব আমি।
তবে তাপ যাবে তখনি মরিব
তবে সে জানিবে তুমি॥
তোমার কারণে তেজি গুরুজনে
তাহা সে সকলি জান।
তুমি নিদারুণ তাহে কর হেন
তাহা তুমি যদি জান॥
তোমারি পিরীতি হৃদয়ে পূরিত
তাহা না কহিব কত।
তাপেতে তাপিত তাহা কব কত
তোমার কারণে যত॥
তাপেতে তাপিত গঞ্জয়ে সতত
তাপিনী বড়ই আমি।
তোমার চরণে সকলি গোচর
তাহে নিদারুণ তুমি॥
তাহে চণ্ডীদাস তাপিত হৃদয়
তনু জরজর ভেল॥
তাপে যত সখী তাহা মুখ দেখি
হৃদয়ে বাজয়ে শেল॥
****************************
তুমি কি নিদান তাহা সে না জানি
তবে কি এমন করি।
তার তর তম তখন করিথু
অখলা কুলের নারী॥
ততল সরল তো বিনু গরল
তখনই খাইব আমি।
তবে তাপ যাবে তখনি মরিব
তবে সে জানিবে তুমি॥
তোমার কারণে তেজি গুরুজনে
তাহা সে সকলি জান।
তুমি নিদারুণ তাহে কর হেন
তাহা তুমি যদি জান॥
তোমারি পিরীতি হৃদয়ে পূরিত
তাহা না কহিব কত।
তাপেতে তাপিত তাহা কব কত
তোমার কারণে যত॥
তাপেতে তাপিত গঞ্জয়ে সতত
তাপিনী বড়ই আমি।
তোমার চরণে সকলি গোচর
তাহে নিদারুণ তুমি॥
তাহে চণ্ডীদাস তাপিত হৃদয়
তনু জরজর ভেল॥
তাপে যত সখী তাহা মুখ দেখি
হৃদয়ে বাজয়ে শেল॥
****************************
থাকি থাকি থাকি বেখিত অন্তর
চণ্ডীদাস
বর্ণানুক্রমিক পদলহরী
এই পদটি ১৩৪০ বঙ্গাব্দে (১৯৪৩ সালে) বসুমতী সাহিত্য মন্দির থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত, দীনেন্দ্রকুমার রায় দ্বারা জীবনী লিখিত “বৈষ্ণব মহাজন পদাবলী, মহাকবি চণ্ডীদাস-পদাবলী”, ১ম খণ্ড-এর, বর্ণানুক্রমিক পদলহরী, ২৫৭-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
চণ্ডীদাস
বর্ণানুক্রমিক পদলহরী
এই পদটি ১৩৪০ বঙ্গাব্দে (১৯৪৩ সালে) বসুমতী সাহিত্য মন্দির থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত, দীনেন্দ্রকুমার রায় দ্বারা জীবনী লিখিত “বৈষ্ণব মহাজন পদাবলী, মহাকবি চণ্ডীদাস-পদাবলী”, ১ম খণ্ড-এর, বর্ণানুক্রমিক পদলহরী, ২৫৭-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
॥ সুহই॥
থাকি থাকি থাকি বেখিত অন্তর
কাঁদিয়া কাঁদিয়া উঠে।
থির নাহি চিতে থাকিয়া বেথিত
যেমন অনল ছুটে॥
থোর দরশন থাকিত থোকিত
থির থির নাহি মান।
থাপিল তোমার যুগল চরণ
থল সে নাহিক জান॥
থির করি চিত থর থর করে
থাকি থাকি কেন কাঁদে।
থাকুক থাকুক তোমার পিরীতি
থির আর নাহি বাঁধে॥
থল না রাখিলে থুইবে খেয়াতি
থাকুক তোমার লেহা।
থির থির তাহে কহে বিনোদিনী
থাকি না রহল দেহা॥
থির করি চিত থাকহ গোকুলে
থায়ি(১) সে হইয়া থাক।
চণ্ডীদাস কহে থল রাখ নাথ
গোপীর গুমান(২) রাখ॥
থাকি থাকি থাকি বেখিত অন্তর
কাঁদিয়া কাঁদিয়া উঠে।
থির নাহি চিতে থাকিয়া বেথিত
যেমন অনল ছুটে॥
থোর দরশন থাকিত থোকিত
থির থির নাহি মান।
থাপিল তোমার যুগল চরণ
থল সে নাহিক জান॥
থির করি চিত থর থর করে
থাকি থাকি কেন কাঁদে।
থাকুক থাকুক তোমার পিরীতি
থির আর নাহি বাঁধে॥
থল না রাখিলে থুইবে খেয়াতি
থাকুক তোমার লেহা।
থির থির তাহে কহে বিনোদিনী
থাকি না রহল দেহা॥
থির করি চিত থাকহ গোকুলে
থায়ি(১) সে হইয়া থাক।
চণ্ডীদাস কহে থল রাখ নাথ
গোপীর গুমান(২) রাখ॥
১। স্থায়ী।
২। গরিমা, গর্ব্ব।
****************************
২। গরিমা, গর্ব্ব।
****************************
দক্ষিণ নয়নে নাচিল যখন
চণ্ডীদাস
বর্ণানুক্রমিক পদলহরী
এই পদটি ১৩৪০ বঙ্গাব্দে (১৯৪৩ সালে) বসুমতী সাহিত্য মন্দির থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত, দীনেন্দ্রকুমার রায় দ্বারা জীবনী লিখিত “বৈষ্ণব মহাজন পদাবলী, মহাকবি চণ্ডীদাস-পদাবলী”, ১ম খণ্ড-এর, বর্ণানুক্রমিক পদলহরী, ২৫৭-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
চণ্ডীদাস
বর্ণানুক্রমিক পদলহরী
এই পদটি ১৩৪০ বঙ্গাব্দে (১৯৪৩ সালে) বসুমতী সাহিত্য মন্দির থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত, দীনেন্দ্রকুমার রায় দ্বারা জীবনী লিখিত “বৈষ্ণব মহাজন পদাবলী, মহাকবি চণ্ডীদাস-পদাবলী”, ১ম খণ্ড-এর, বর্ণানুক্রমিক পদলহরী, ২৫৭-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
॥ সুহই-সিন্ধুড়া॥
দক্ষিণ নয়নে নাচিল যখন
দেখিল বিপদ দশা।
দিয়া সে দেবতা দেবীরে পূজিতে
দেখল আপদ ভাসা॥
দেবতা উপরে দিয়া ফুলদল
দেয়াশী জুড়ল কর।
দেহ মাতা দেবি দরিয়া হইয়া
ঘরে রছে দামোদর॥
দেবী সে না দিল মাথার সে ফুল
তাহাতে জানল মনে।
দিব বহু দুখ দুখের সাগরে
ফেলাৰ নাগর কানে॥
দেখিয়া দয়াল গুণের সাগর
দর দর দুটি আঁখি।
দয়াতে মোহিত দেবের দেবতা
শ্রীমুখ বঙ্কিমে রাখি॥
দোষ গুণ যদি দেখিয়া রাধার
ছাড়িয়া যাইতে চাহ।
দেখিৰ তা লও দোসর নাহিক
চওীদাস গুণ গাহ॥
****************************
দক্ষিণ নয়নে নাচিল যখন
দেখিল বিপদ দশা।
দিয়া সে দেবতা দেবীরে পূজিতে
দেখল আপদ ভাসা॥
দেবতা উপরে দিয়া ফুলদল
দেয়াশী জুড়ল কর।
দেহ মাতা দেবি দরিয়া হইয়া
ঘরে রছে দামোদর॥
দেবী সে না দিল মাথার সে ফুল
তাহাতে জানল মনে।
দিব বহু দুখ দুখের সাগরে
ফেলাৰ নাগর কানে॥
দেখিয়া দয়াল গুণের সাগর
দর দর দুটি আঁখি।
দয়াতে মোহিত দেবের দেবতা
শ্রীমুখ বঙ্কিমে রাখি॥
দোষ গুণ যদি দেখিয়া রাধার
ছাড়িয়া যাইতে চাহ।
দেখিৰ তা লও দোসর নাহিক
চওীদাস গুণ গাহ॥
****************************
ধরম করম সকলি মজিল
চণ্ডীদাস
বর্ণানুক্রমিক পদলহরী
এই পদটি ১৩৪০ বঙ্গাব্দে (১৯৪৩ সালে) বসুমতী সাহিত্য মন্দির থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত, দীনেন্দ্রকুমার রায় দ্বারা জীবনী লিখিত “বৈষ্ণব মহাজন পদাবলী, মহাকবি চণ্ডীদাস-পদাবলী”, ১ম খণ্ড-এর, বর্ণানুক্রমিক পদলহরী, ২৫৮-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ কানাড়া॥
ধরম করম সকলি মজিল
ধাধসে(১) পরাণ রাখি।
ধেয়ান তোমার ধনী সে আকার
শুধু দেহ আছে সাখী॥
ধন জন যত সে সব বেকত
ধরম ভরম তুমি।
ধরিয়া চরণ লইনু শরণ
তোমা না ছাড়িব আমি॥
ধরিব যেমন ধরে মীনগণ
ধাধলে সফরি যত।
ধনী বিনোদিনী ধাধসে তেমনি
ধৈরয ধরিব কত॥
ধক্ ধক্ ধকি পরমাদ দেখি
ধরিতে না পারি হিয়া।
চণ্ডীদাস কয়ে ধরিয়া ছলয়ে
বচন চরণ সেরা॥
ধরম করম সকলি মজিল
ধাধসে(১) পরাণ রাখি।
ধেয়ান তোমার ধনী সে আকার
শুধু দেহ আছে সাখী॥
ধন জন যত সে সব বেকত
ধরম ভরম তুমি।
ধরিয়া চরণ লইনু শরণ
তোমা না ছাড়িব আমি॥
ধরিব যেমন ধরে মীনগণ
ধাধলে সফরি যত।
ধনী বিনোদিনী ধাধসে তেমনি
ধৈরয ধরিব কত॥
ধক্ ধক্ ধকি পরমাদ দেখি
ধরিতে না পারি হিয়া।
চণ্ডীদাস কয়ে ধরিয়া ছলয়ে
বচন চরণ সেরা॥
১। সংস্কৃত “সাধ্বস” হইতে --- ভয়, সম্ভ্রম ও চিতুচাঞ্চল্য অর্থে।
এই পদে ভণিতার কলিতে প্রথম অক্ষর চ (চণ্ডীদাস) এভাবেই গ্রন্থে দেওয়া রয়েছে। তবে কলি টি কে যদি...
ধরিয়া ছলয়ে চণ্ডীদাস কয়ে
এভাবে করা হয়, তবে প্রথম অক্ষর ধ (ধরিয়া) হবে!
--- মিলন সেনগুপ্ত। মিলনসাগর॥
****************************
এই পদে ভণিতার কলিতে প্রথম অক্ষর চ (চণ্ডীদাস) এভাবেই গ্রন্থে দেওয়া রয়েছে। তবে কলি টি কে যদি...
ধরিয়া ছলয়ে চণ্ডীদাস কয়ে
এভাবে করা হয়, তবে প্রথম অক্ষর ধ (ধরিয়া) হবে!
--- মিলন সেনগুপ্ত। মিলনসাগর॥
****************************
নবীন নাগরী নবীন লোরেতে
চণ্ডীদাস
বর্ণানুক্রমিক পদলহরী
এই পদটি ১৩৪০ বঙ্গাব্দে (১৯৪৩ সালে) বসুমতী সাহিত্য মন্দির থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত, দীনেন্দ্রকুমার রায় দ্বারা জীবনী লিখিত “বৈষ্ণব মহাজন পদাবলী, মহাকবি চণ্ডীদাস-পদাবলী”, ১ম খণ্ড-এর, বর্ণানুক্রমিক পদলহরী, ২৫৮-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
চণ্ডীদাস
বর্ণানুক্রমিক পদলহরী
এই পদটি ১৩৪০ বঙ্গাব্দে (১৯৪৩ সালে) বসুমতী সাহিত্য মন্দির থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত, দীনেন্দ্রকুমার রায় দ্বারা জীবনী লিখিত “বৈষ্ণব মহাজন পদাবলী, মহাকবি চণ্ডীদাস-পদাবলী”, ১ম খণ্ড-এর, বর্ণানুক্রমিক পদলহরী, ২৫৮-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
॥ শ্রীনট॥
নবীন নাগরী নবীন লোরেতে
দেখিতে নাছিক পায়।
নীরস বচন নাহিক কখন
মতিকে কেমন ভায়।
নব নব রামা না ফেল পাথারে
নাহিক আপন কেহ।
না জানি পিরীতি না জানি কি রীতি
কেবল সঁপিল দেহ॥
নয়নে নয়ন মিলিল যে দিন
সে দিন আছিলে ভাল।
নাগরী আগরি যমুনাা নাগর
সেই সে কদম্বতল॥
নানা রঙ্গ তথা নানা রসকথা
আন আন ছলে কয়া।
নীর আনি ছলে নানা বেশ ধরি
কহিমু বদন চেয়া॥
নাগরীর প্রেম পাসর কেমনে
কেমন তোমার প্রীতি।
নাহি গণ এবে& সে সব আরতি(১)
চণ্ডীদাস কহে রীতি॥
নবীন নাগরী নবীন লোরেতে
দেখিতে নাছিক পায়।
নীরস বচন নাহিক কখন
মতিকে কেমন ভায়।
নব নব রামা না ফেল পাথারে
নাহিক আপন কেহ।
না জানি পিরীতি না জানি কি রীতি
কেবল সঁপিল দেহ॥
নয়নে নয়ন মিলিল যে দিন
সে দিন আছিলে ভাল।
নাগরী আগরি যমুনাা নাগর
সেই সে কদম্বতল॥
নানা রঙ্গ তথা নানা রসকথা
আন আন ছলে কয়া।
নীর আনি ছলে নানা বেশ ধরি
কহিমু বদন চেয়া॥
নাগরীর প্রেম পাসর কেমনে
কেমন তোমার প্রীতি।
নাহি গণ এবে& সে সব আরতি(১)
চণ্ডীদাস কহে রীতি॥
১। সং'আর্ত্তি' হইতে --- প্রীতি, প্রেম অর্থে।
****************************
****************************