চণ্ডীদাসের বৈষ্ণব পদাবলী
বর্ণানুক্রমিক পদলহরী
বর্ণানুক্রমিক পদলহরী
পরবশে তুমি পরের কথায়ে
চণ্ডীদাস
বর্ণানুক্রমিক পদলহরী
এই পদটি ১৩৪০ বঙ্গাব্দে (১৯৪৩ সালে) বসুমতী সাহিত্য মন্দির থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত, দীনেন্দ্রকুমার রায় দ্বারা জীবনী লিখিত “বৈষ্ণব মহাজন পদাবলী, মহাকবি চণ্ডীদাস-পদাবলী”, ১ম খণ্ড-এর, বর্ণানুক্রমিক পদলহরী, ২৫৮-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ বড়ারি॥
পরবশে তুমি পরের কথায়ে
পহিলে এমন কর।
প্রেম বাঢ়াইয়া পরশ রতন
গলায়ে গাঁথিয়া পর॥
পরে দরিয়া জ্বালা পরঘরঘালা(১)
পলাহ পরের বোলে।
পতি দুরমতি তাহার পিরীতি
তেজনু অবহি হেলে॥
পাথারে ফেলহ পরিহরি যাহ
পাসর পরগ লেহা।
পতি জাতি কুল পহিলে সকল
পরিহার দিল গেহা॥
পথে কত শত পাওল বেদনা
পহিলে বিকের ছলে।
পরিয়া কদম্ব মালা মনোহর
পাইতে কদম্বতলে॥
পরিহাস-রসে প্রেম রহাইসে
পাইয়া পসরা যতি।
পথে লুটি নিতে দধি দুগ্ধ যত
সে সব তেজিলে কতি॥
পরশ রতন পাইয়া সঘনে
পরাণে মিশিয়াছিল।
প্রেমে দিয়া এবে ছাড়ি কার বোলে
চণ্ডীদাস দুখী ভেল॥
পরবশে তুমি পরের কথায়ে
পহিলে এমন কর।
প্রেম বাঢ়াইয়া পরশ রতন
গলায়ে গাঁথিয়া পর॥
পরে দরিয়া জ্বালা পরঘরঘালা(১)
পলাহ পরের বোলে।
পতি দুরমতি তাহার পিরীতি
তেজনু অবহি হেলে॥
পাথারে ফেলহ পরিহরি যাহ
পাসর পরগ লেহা।
পতি জাতি কুল পহিলে সকল
পরিহার দিল গেহা॥
পথে কত শত পাওল বেদনা
পহিলে বিকের ছলে।
পরিয়া কদম্ব মালা মনোহর
পাইতে কদম্বতলে॥
পরিহাস-রসে প্রেম রহাইসে
পাইয়া পসরা যতি।
পথে লুটি নিতে দধি দুগ্ধ যত
সে সব তেজিলে কতি॥
পরশ রতন পাইয়া সঘনে
পরাণে মিশিয়াছিল।
প্রেমে দিয়া এবে ছাড়ি কার বোলে
চণ্ডীদাস দুখী ভেল॥
১। সং 'ঘাত' হইতে---ঘাল, বধ, পরের ঘর ভাঙ্গা অর্থে।
****************************
****************************
ফিরিয়া না চাহ ফিরি কথা কহ
চণ্ডীদাস
বর্ণানুক্রমিক পদলহরী
এই পদটি ১৩৪০ বঙ্গাব্দে (১৯৪৩ সালে) বসুমতী সাহিত্য মন্দির থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত, দীনেন্দ্রকুমার রায় দ্বারা জীবনী লিখিত “বৈষ্ণব মহাজন পদাবলী, মহাকবি চণ্ডীদাস-পদাবলী”, ১ম খণ্ড-এর, বর্ণানুক্রমিক পদলহরী, ২৫৯-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
এএই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, রাখাল-বিলাপ, ২৬১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ কাফি॥
ফিরিয়া না চাহ ফিরি কথা কহ
ফের দিয়া কোথা যাবে।
ফসল পাইয়া ফাঁফর করিয়া
ফিরিয়া চলহ ঘরে॥
ফিরাইতে যবে ফিরিয়া ফিরিয়া
শাঙলী-ধবলী গাই।
ফেনেতে চাছিলে ফাঁফর হইলে
ফিরিয়া কাঁদয়ে মাই॥
ফটল(যখন) ফণী বিষধর
ফুয়ল(১) শ্রী অঙ্গখানি।
ফের ফিরি ফিরি গোপিনী দুসারি
ফুয়ল অনেক বাণী॥
ফাটয়ে পরাণ ফাঁফর গোকুল
ফেলাহ দরিয়ামাঝে।
ফুরল সকল ফাঁফর গোকুল
চণ্ডীদাস সঙ্গে সাজে॥
১। সং স্ফুট হইতে --- বিদীর্ণ করা অর্থে --- দংশন করিল।

শাঙলী ধবলী গাই।
ফেনাতে চাহিলে ফাঁফর হইলে
ফিরিয়া! কাণদয়ে মাই॥
ফটল যখন ফণী বিষধর
ফূয়ল শ্রীঅঙ্গখানি।
ফের ফিরি ফিরি গোপিনী দুসারি
ফূয়ল অনেক বাণী॥
ফাটয়ে পরাণ ফাটয়ে হৃদয়
ফেলাহ দরিয়া মাঝে।
ফুরল সকল ফাঁফর গোকুল
চণ্ডীদাস সঙ্গে সাজে॥
****************************
ফিরিয়া না চাহ ফিরি কথা কহ
ফের দিয়া কোথা যাবে।
ফসল পাইয়া ফাঁফর করিয়া
ফিরিয়া চলহ ঘরে॥
ফিরাইতে যবে ফিরিয়া ফিরিয়া
শাঙলী ধবলী গাই।
ফেনাতে চাহিলে ফাঁফর হইলে
ফিরিয়া! কাণদয়ে মাই॥
ফটল যখন ফণী বিষধর
ফূয়ল শ্রীঅঙ্গখানি।
ফের ফিরি ফিরি গোপিনী দুসারি
ফূয়ল অনেক বাণী॥
ফাটয়ে পরাণ ফাটয়ে হৃদয়
ফেলাহ দরিয়া মাঝে।
ফুরল সকল ফাঁফর গোকুল
চণ্ডীদাস সঙ্গে সাজে॥
****************************
বল বল দেখি বিকল পরাণ
চণ্ডীদাস
বর্ণানুক্রমিক পদলহরী
এই পদটি ১৩৪০ বঙ্গাব্দে (১৯৪৩ সালে) বসুমতী সাহিত্য মন্দির থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত, দীনেন্দ্রকুমার রায় দ্বারা জীবনী লিখিত “বৈষ্ণব মহাজন পদাবলী, মহাকবি চণ্ডীদাস-পদাবলী”, ১ম খণ্ড-এর, বর্ণানুক্রমিক পদলহরী, ২৫৯-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
চণ্ডীদাস
বর্ণানুক্রমিক পদলহরী
এই পদটি ১৩৪০ বঙ্গাব্দে (১৯৪৩ সালে) বসুমতী সাহিত্য মন্দির থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত, দীনেন্দ্রকুমার রায় দ্বারা জীবনী লিখিত “বৈষ্ণব মহাজন পদাবলী, মহাকবি চণ্ডীদাস-পদাবলী”, ১ম খণ্ড-এর, বর্ণানুক্রমিক পদলহরী, ২৫৯-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
॥ সুহই॥
বল বল দেখি বিকল পরাণ
বুক বিদরিয়া মরি।
বেদনা জানব বরজরমণী
বিকল হইয়া বড়ি॥
বলরাম হৈতে বড় সে জানয়ে
বড় সে করিয়ে প্রেম।
বিদুর(৩) যেমন বহু রত্ব ধন
লাখে লাখে পায় হেম॥
বড় যেন দুখ বহু গেল দুখ
বড়ই আনন্দ তার।
বহুমুল্য ধন তুমি সে তেমন
ভুবন করিল সার॥
বটে কিবা নয় বুঝ রসময়
বলিল গোচর পায়।
বেণী কাল জাদ বলিয়া বিরলে
রূপ নিরখিয়ে তায়॥
বেশ পরিপাটী বেপের সন্ধান
বেলি অবসান কালে।
বলি রাধা রাধা বাজাও মুরলী
তখনি যাইথু জলে॥
বৃন্দাবন বন্ধান সঙ্কেত মুরলী
শ্রবণে শুনিয়ে যবে।
বেকত কামিনী কুলের রমণী
পরাণ না ধরে তবে॥
বিকল হইয়া সঙ্কেত পাইয়া
কনক-গাগরী কাঁখে।
বলে চণ্ডীদাস বেদনা পাইয়া
যেন ধন পেয়া রাখে॥
বল বল দেখি বিকল পরাণ
বুক বিদরিয়া মরি।
বেদনা জানব বরজরমণী
বিকল হইয়া বড়ি॥
বলরাম হৈতে বড় সে জানয়ে
বড় সে করিয়ে প্রেম।
বিদুর(৩) যেমন বহু রত্ব ধন
লাখে লাখে পায় হেম॥
বড় যেন দুখ বহু গেল দুখ
বড়ই আনন্দ তার।
বহুমুল্য ধন তুমি সে তেমন
ভুবন করিল সার॥
বটে কিবা নয় বুঝ রসময়
বলিল গোচর পায়।
বেণী কাল জাদ বলিয়া বিরলে
রূপ নিরখিয়ে তায়॥
বেশ পরিপাটী বেপের সন্ধান
বেলি অবসান কালে।
বলি রাধা রাধা বাজাও মুরলী
তখনি যাইথু জলে॥
বৃন্দাবন বন্ধান সঙ্কেত মুরলী
শ্রবণে শুনিয়ে যবে।
বেকত কামিনী কুলের রমণী
পরাণ না ধরে তবে॥
বিকল হইয়া সঙ্কেত পাইয়া
কনক-গাগরী কাঁখে।
বলে চণ্ডীদাস বেদনা পাইয়া
যেন ধন পেয়া রাখে॥
৩। বিদুর --- দু অর্থে দুঃখ, অতএব অতিশয় দুর্দ্দশাগ্রস্ত লোক।
****************************
****************************
বল বল সখি বিরস হইলে
চণ্ডীদাস
বর্ণানুক্রমিক পদলহরী
এই পদটি ১৩৪০ বঙ্গাব্দে (১৯৪৩ সালে) বসুমতী সাহিত্য মন্দির থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত, দীনেন্দ্রকুমার রায় দ্বারা জীবনী লিখিত “বৈষ্ণব মহাজন পদাবলী, মহাকবি চণ্ডীদাস-পদাবলী”, ১ম খণ্ড-এর, বর্ণানুক্রমিক পদলহরী, ২৫৯-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
চণ্ডীদাস
বর্ণানুক্রমিক পদলহরী
এই পদটি ১৩৪০ বঙ্গাব্দে (১৯৪৩ সালে) বসুমতী সাহিত্য মন্দির থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত, দীনেন্দ্রকুমার রায় দ্বারা জীবনী লিখিত “বৈষ্ণব মহাজন পদাবলী, মহাকবি চণ্ডীদাস-পদাবলী”, ১ম খণ্ড-এর, বর্ণানুক্রমিক পদলহরী, ২৫৯-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
॥ বরাড়ি॥
বল বল সখি বিরস হইলে
বাঁচিৰ কেমন করি।
বিনোদ বিনোদ বিনোদ আমোদ
এ কি এ তেজিতে পারি॥
বিনোদ বেশের বিনোদ মাধুরী
বিনোদ কেশের চূড়া।
বিনোদ কুসুমে হার বনাইয়া
বিনোদ দিয়াছে বেড়া॥
বিনোদ ময়ুর- পাখা তাহে দিয়া
বিনোদ বিনোদ উড়ে।
বিনোদ নাগরী বিনোদ মরম
পরাণ রহে সে ছাড়ে॥
বিনোদ বিপিনে রাস জাগরণ
বিনোদ গোপের রামা।
বিনোদ চাতুরী আর না করিব
বিনোদ বিনোদ প্রেমা॥
বিনোদ মূরলী বিনোদ বোলব
শুনিব শ্রবণ ভরি।
বিনোদ বেশের বেশ না করিব
বিনোদ যাইব চলি॥
বিনোদ সৌরভ হার মনোহর
সুগন্ধি চন্দন করে।
বিনোদ আকৃতে বিনোদ নাগরী
লেপিত শ্রীঅঙ্গ'পরে॥
বিকায়ল পায়ে বিনি মূল পেয়ে
চণ্ডীদাস গুণ গায়।
বিনোদ নাগরী কি কহিব গতি
হেন মন মোর ভায়॥
****************************
বল বল সখি বিরস হইলে
বাঁচিৰ কেমন করি।
বিনোদ বিনোদ বিনোদ আমোদ
এ কি এ তেজিতে পারি॥
বিনোদ বেশের বিনোদ মাধুরী
বিনোদ কেশের চূড়া।
বিনোদ কুসুমে হার বনাইয়া
বিনোদ দিয়াছে বেড়া॥
বিনোদ ময়ুর- পাখা তাহে দিয়া
বিনোদ বিনোদ উড়ে।
বিনোদ নাগরী বিনোদ মরম
পরাণ রহে সে ছাড়ে॥
বিনোদ বিপিনে রাস জাগরণ
বিনোদ গোপের রামা।
বিনোদ চাতুরী আর না করিব
বিনোদ বিনোদ প্রেমা॥
বিনোদ মূরলী বিনোদ বোলব
শুনিব শ্রবণ ভরি।
বিনোদ বেশের বেশ না করিব
বিনোদ যাইব চলি॥
বিনোদ সৌরভ হার মনোহর
সুগন্ধি চন্দন করে।
বিনোদ আকৃতে বিনোদ নাগরী
লেপিত শ্রীঅঙ্গ'পরে॥
বিকায়ল পায়ে বিনি মূল পেয়ে
চণ্ডীদাস গুণ গায়।
বিনোদ নাগরী কি কহিব গতি
হেন মন মোর ভায়॥
****************************
ভালের বড় তু ভামিনীর প্রিয়
চণ্ডীদাস
বর্ণানুক্রমিক পদলহরী
এই পদটি ১৩৪০ বঙ্গাব্দে (১৯৪৩ সালে) বসুমতী সাহিত্য মন্দির থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত, দীনেন্দ্রকুমার রায় দ্বারা জীবনী লিখিত “বৈষ্ণব মহাজন পদাবলী, মহাকবি চণ্ডীদাস-পদাবলী”, ১ম খণ্ড-এর, বর্ণানুক্রমিক পদলহরী, ২৬০-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

ভালের বড় তু ভামিনীর প্রিয়(১)
ভালে সে জানল তোরে।
ভরম সরম ভাসল সকল
ভাষালে দরিয়া'পরে॥
ভাল মন্দ মোরা কিছুই না জানি
ভরসা কেবল পায়।
ভরসা অন্তরে ভারি ভারি তাহে
ভস্ম ত হইল গায়॥
ভরসা করিল ভরম সরম
ভালে সে জানিল মোরা।
ভাল মন্দ কেবা জানে ভাল মতে
এমন তোমার ধারা॥
ভৈ গেল (২) ভাবের ভরসা সকল
ভেল সে গরল পারা।
ভাঙ্গল সকল সুখের বৈভব
ভাবিতে গণিতে সারা॥
ভিগল(৩) মরমে তোমার ভাবনা।
ভালে সে পশিয়া গেল।
ভাবিতে গণিতে ভাসল সায়রে
ভণে চণ্ডীদাস ভাল॥
ভালের বড় তু ভামিনীর প্রিয়(১)
ভালে সে জানল তোরে।
ভরম সরম ভাসল সকল
ভাষালে দরিয়া'পরে॥
ভাল মন্দ মোরা কিছুই না জানি
ভরসা কেবল পায়।
ভরসা অন্তরে ভারি ভারি তাহে
ভস্ম ত হইল গায়॥
ভরসা করিল ভরম সরম
ভালে সে জানিল মোরা।
ভাল মন্দ কেবা জানে ভাল মতে
এমন তোমার ধারা॥
ভৈ গেল (২) ভাবের ভরসা সকল
ভেল সে গরল পারা।
ভাঙ্গল সকল সুখের বৈভব
ভাবিতে গণিতে সারা॥
ভিগল(৩) মরমে তোমার ভাবনা।
ভালে সে পশিয়া গেল।
ভাবিতে গণিতে ভাসল সায়রে
ভণে চণ্ডীদাস ভাল॥
১। রমণীমোহন।
২। ভাঙ্গিল।
৩। বিদ্ধ হইল।
****************************
২। ভাঙ্গিল।
৩। বিদ্ধ হইল।
****************************
মনের মরম মনেতে জানহ
চণ্ডীদাস
বর্ণানুক্রমিক পদলহরী
এই পদটি ১৩৪০ বঙ্গাব্দে (১৯৪৩ সালে) বসুমতী সাহিত্য মন্দির থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত, দীনেন্দ্রকুমার রায় দ্বারা জীবনী লিখিত “বৈষ্ণব মহাজন পদাবলী, মহাকবি চণ্ডীদাস-পদাবলী”, ১ম খণ্ড-এর, বর্ণানুক্রমিক পদলহরী, ২৬০-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
চণ্ডীদাস
বর্ণানুক্রমিক পদলহরী
এই পদটি ১৩৪০ বঙ্গাব্দে (১৯৪৩ সালে) বসুমতী সাহিত্য মন্দির থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত, দীনেন্দ্রকুমার রায় দ্বারা জীবনী লিখিত “বৈষ্ণব মহাজন পদাবলী, মহাকবি চণ্ডীদাস-পদাবলী”, ১ম খণ্ড-এর, বর্ণানুক্রমিক পদলহরী, ২৬০-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
॥ শ্রীসুহা॥
মনের মরম মনেতে জানহ
মানস মরমে যতি।
মনসুখ যত মানসে জানিয়ে
মদন-তরঙ্গে মাতি॥
মদন-মোহন রমণীর মন
মেহিলে মনের সুখে।
মধুপুর দূর মথুরা নাগরী
মনে মে পড়ল তাকে॥
মনেতে লাগিল মনোহর রূপ
মগন হইয়া চিতে।
মনে নাহি ভয় গোকুল নগরী
কি রূপ আছয়ে ইথে॥
মদমত্ত হাতী মারিয়ে কেশরী
শৃগাল মারিতে চায়।
মাণিকের কাছে তুলনা থাকয়ে
কাচের ফলের প্রায়॥
মন যে মজিয়া পর যে যজিয়া
রঙ্গে তেন অতি ভোরা।
মোতিম(১) তেজিয়া কুলিশে পাওব
চণ্ডীদাস ভেল ভোরা॥
মনের মরম মনেতে জানহ
মানস মরমে যতি।
মনসুখ যত মানসে জানিয়ে
মদন-তরঙ্গে মাতি॥
মদন-মোহন রমণীর মন
মেহিলে মনের সুখে।
মধুপুর দূর মথুরা নাগরী
মনে মে পড়ল তাকে॥
মনেতে লাগিল মনোহর রূপ
মগন হইয়া চিতে।
মনে নাহি ভয় গোকুল নগরী
কি রূপ আছয়ে ইথে॥
মদমত্ত হাতী মারিয়ে কেশরী
শৃগাল মারিতে চায়।
মাণিকের কাছে তুলনা থাকয়ে
কাচের ফলের প্রায়॥
মন যে মজিয়া পর যে যজিয়া
রঙ্গে তেন অতি ভোরা।
মোতিম(১) তেজিয়া কুলিশে পাওব
চণ্ডীদাস ভেল ভোরা॥
১। মৌক্তিক --- মুক্তা
****************************
****************************
যাহার কারণে জগজন ভরি
চণ্ডীদাস
বর্ণানুক্রমিক পদলহরী
এই পদটি ১৩৪০ বঙ্গাব্দে (১৯৪৩ সালে) বসুমতী সাহিত্য মন্দির থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত, দীনেন্দ্রকুমার রায় দ্বারা জীবনী লিখিত “বৈষ্ণব মহাজন পদাবলী, মহাকবি চণ্ডীদাস-পদাবলী”, ১ম খণ্ড-এর, বর্ণানুক্রমিক পদলহরী, ২৬০-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
চণ্ডীদাস
বর্ণানুক্রমিক পদলহরী
এই পদটি ১৩৪০ বঙ্গাব্দে (১৯৪৩ সালে) বসুমতী সাহিত্য মন্দির থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত, দীনেন্দ্রকুমার রায় দ্বারা জীবনী লিখিত “বৈষ্ণব মহাজন পদাবলী, মহাকবি চণ্ডীদাস-পদাবলী”, ১ম খণ্ড-এর, বর্ণানুক্রমিক পদলহরী, ২৬০-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
॥ শ্রী॥
যাহার কারণে জগজন ভরি
যত বড় ভেল লাজ।
যদুনাথ তুমি জানহ সকল
ভুবনমণ্ডল-মাঝ॥
যদি নাকি চাবে সে হেন শ্রীমুখ
জর জর করে দেহা।
যাইয়া যমুনা জল ভরি ছলে
দেখিয়ে বাড়য়ে লেহা॥
যদি যাহ নাথ যমুনা-উপরে
মগন ধেনুর পাল।
যবে নাহি দেখি দেখিলে জুড়াই
বিকের ছলায়ে ভাল॥
যাহার বেদনা জানে কোন জনা
যাহার হৃদয়ে পশি।
জানে সেই জনা বিরহ-বেদনা
যেমন রসের রসি॥
যাবে মধুপুর যবহুঁ শুনল
ভবে কি পরাণ জীব।
যমুনার জলে যেয়ে কুতূহলে
তখনি পরাণ দিব॥
যদি না হইবে স্ত্রীবধপাতকী
তবহুঁ তেজয় গেহা।
যতনে যাইয়া যমুনা মরিতে
তেজব আপন দেহা॥
জরজর ভেল জারিল অন্তর@
চণ্ডীদাস গুণ ঝুরে।
এত দিন ছিল যতেক আনন্দ@@
ঘুচল গোকুলপুরে॥
যাহার কারণে জগজন ভরি
যত বড় ভেল লাজ।
যদুনাথ তুমি জানহ সকল
ভুবনমণ্ডল-মাঝ॥
যদি নাকি চাবে সে হেন শ্রীমুখ
জর জর করে দেহা।
যাইয়া যমুনা জল ভরি ছলে
দেখিয়ে বাড়য়ে লেহা॥
যদি যাহ নাথ যমুনা-উপরে
মগন ধেনুর পাল।
যবে নাহি দেখি দেখিলে জুড়াই
বিকের ছলায়ে ভাল॥
যাহার বেদনা জানে কোন জনা
যাহার হৃদয়ে পশি।
জানে সেই জনা বিরহ-বেদনা
যেমন রসের রসি॥
যাবে মধুপুর যবহুঁ শুনল
ভবে কি পরাণ জীব।
যমুনার জলে যেয়ে কুতূহলে
তখনি পরাণ দিব॥
যদি না হইবে স্ত্রীবধপাতকী
তবহুঁ তেজয় গেহা।
যতনে যাইয়া যমুনা মরিতে
তেজব আপন দেহা॥
জরজর ভেল জারিল অন্তর@
চণ্ডীদাস গুণ ঝুরে।
এত দিন ছিল যতেক আনন্দ@@
ঘুচল গোকুলপুরে॥
@ - এই কলিতে প্রথম অক্ষর জ (জরজর) দেওয়া রয়েছে। জ ও য এর উচ্চারণ একই!
@@ - এই কলিতে প্রথম অক্ষর এ (এত) এভাবেই গ্রন্থে দেওয়া রয়েছে। তবে কলি টি কে যদি...
যতেক আনন্দ এত দিন ছিল
এভাবে করা হয়, তবে প্রথম অক্ষর য (যতেক) হবে!
--- মিলন সেনগুপ্ত। মিলনসাগর॥
****************************
@@ - এই কলিতে প্রথম অক্ষর এ (এত) এভাবেই গ্রন্থে দেওয়া রয়েছে। তবে কলি টি কে যদি...
যতেক আনন্দ এত দিন ছিল
এভাবে করা হয়, তবে প্রথম অক্ষর য (যতেক) হবে!
--- মিলন সেনগুপ্ত। মিলনসাগর॥
****************************
রসে রসাইয়া রমণী তেজিয়া
চণ্ডীদাস
বর্ণানুক্রমিক পদলহরী
এই পদটি ১৩৪০ বঙ্গাব্দে (১৯৪৩ সালে) বসুমতী সাহিত্য মন্দির থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত, দীনেন্দ্রকুমার রায় দ্বারা জীবনী লিখিত “বৈষ্ণব মহাজন পদাবলী, মহাকবি চণ্ডীদাস-পদাবলী”, ১ম খণ্ড-এর, বর্ণানুক্রমিক পদলহরী, ২৬১-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

রভস(১) রসের কেলি।
রসিক হইয়া রস তেয়াগিয়া
এবে সে জানিল ভালি॥
রাতুল চরণ রঙ্গিয়া(২) নাগরী
রসয়া রসান ছিল।
রসের ঘরেতে রস ভাঙ্গাইয়া
বিধি নিকরুণ(৩) ভেল॥
রাত্রিদিন ঝুরি বিরহে সুন্দরী
রহই তুহারি ধ্যান।
রব শুনি যব মূরতি কৈশর
রাঙ্গিয়া মূরলী গান॥
রাধা রাধা রবে অঙ্গ পুলকিত
মুঞ্জরে তরুর ডাল।
রহে সে যমুনা রহে নিরমল
উজান হইয়া ভাল॥
রাস অনুরাগে যে জনা রহল
তার কি পরাণ রয়।
* * * * *
রাগরশে মাতি রাগ যবে উঠে
রাগ সে বিষম বড়ি।
রাগে উনমত(৪) রাগ সে বেকত
রাগে সে পরাণ ছাড়ি॥
রাগে সে মগন রহই ধ্যেয়ান
রাগে সে মরণ গাঢ়া(৫)।
রাগিনী অন্তরে রাগ বহু পেলে
পরাণ তেজব সারা॥
রাতুল চরণ লয়েছি শরণ
রহিব ও পদসেবা।
রহিল বিরহে বেকত পড়িয়া
চণ্ডীদাস পুছে কেবা॥
রসে রসাইয়া রমণী তেজিয়া
রভস(১) রসের কেলি।
রসিক হইয়া রস তেয়াগিয়া
এবে সে জানিল ভালি॥
রাতুল চরণ রঙ্গিয়া(২) নাগরী
রসয়া রসান ছিল।
রসের ঘরেতে রস ভাঙ্গাইয়া
বিধি নিকরুণ(৩) ভেল॥
রাত্রিদিন ঝুরি বিরহে সুন্দরী
রহই তুহারি ধ্যান।
রব শুনি যব মূরতি কৈশর
রাঙ্গিয়া মূরলী গান॥
রাধা রাধা রবে অঙ্গ পুলকিত
মুঞ্জরে তরুর ডাল।
রহে সে যমুনা রহে নিরমল
উজান হইয়া ভাল॥
রাস অনুরাগে যে জনা রহল
তার কি পরাণ রয়।
* * * * *
রাগরশে মাতি রাগ যবে উঠে
রাগ সে বিষম বড়ি।
রাগে উনমত(৪) রাগ সে বেকত
রাগে সে পরাণ ছাড়ি॥
রাগে সে মগন রহই ধ্যেয়ান
রাগে সে মরণ গাঢ়া(৫)।
রাগিনী অন্তরে রাগ বহু পেলে
পরাণ তেজব সারা॥
রাতুল চরণ লয়েছি শরণ
রহিব ও পদসেবা।
রহিল বিরহে বেকত পড়িয়া
চণ্ডীদাস পুছে কেবা॥
১। রভস --- অত্যন্ত আনন্দজনক।
২। রঞ্জিত করিয়া।
৩। নিষ্করুণ --- নির্দ্দয়।
৪। উন্মত্ত ।
৫। গাঢ় --- নিশ্চিত।
****************************
২। রঞ্জিত করিয়া।
৩। নিষ্করুণ --- নির্দ্দয়।
৪। উন্মত্ত ।
৫। গাঢ় --- নিশ্চিত।
****************************
নহ নিদারুণ নবীন নাগর
চণ্ডীদাস
বর্ণানুক্রমিক পদলহরী
এই পদটি ১৩৪০ বঙ্গাব্দে (১৯৪৩ সালে) বসুমতী সাহিত্য মন্দির থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত, দীনেন্দ্রকুমার রায় দ্বারা জীবনী লিখিত “বৈষ্ণব মহাজন পদাবলী, মহাকবি চণ্ডীদাস-পদাবলী”, ১ম খণ্ড-এর, বর্ণানুক্রমিক পদলহরী, ২৬১-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
চণ্ডীদাস
বর্ণানুক্রমিক পদলহরী
এই পদটি ১৩৪০ বঙ্গাব্দে (১৯৪৩ সালে) বসুমতী সাহিত্য মন্দির থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত, দীনেন্দ্রকুমার রায় দ্বারা জীবনী লিখিত “বৈষ্ণব মহাজন পদাবলী, মহাকবি চণ্ডীদাস-পদাবলী”, ১ম খণ্ড-এর, বর্ণানুক্রমিক পদলহরী, ২৬১-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
॥ শ্রী॥
নহ নিদারুণ নবীন নাগর
ললিত ত্রিভঙ্গধারী।
নব নব বেশ নট মনোহর
লহু লহু মৃদু বোলি॥
লালসে লালসে নবীন নাগরী
নোটন ঘোটন বেশে।
নব অনুরাগ নব নব রসে
নব রমা জিয়ে কিসে॥
নলিনী নওয়া শেষ বিছাইয়ে
লওল সুগন্ধি তাথে।
লওল বিচিত্র চামর ঢালর
নাইব সুখের যুথে॥
লাগাইব অঙ্গে এ ছয় রসাল
মিশান কুম্ কুম্ তায়।
নবীন কিশোরী রসাল সে গোপী
লেপব শ্যামের গায়॥
লাবণ্য-লহরী লেহ না করব
লে চলু অক্রুর রায়।
লাজ পরিহরি নব নব গোপী
চণ্ডীদাস গুণ গায়॥
নহ নিদারুণ নবীন নাগর
ললিত ত্রিভঙ্গধারী।
নব নব বেশ নট মনোহর
লহু লহু মৃদু বোলি॥
লালসে লালসে নবীন নাগরী
নোটন ঘোটন বেশে।
নব অনুরাগ নব নব রসে
নব রমা জিয়ে কিসে॥
নলিনী নওয়া শেষ বিছাইয়ে
লওল সুগন্ধি তাথে।
লওল বিচিত্র চামর ঢালর
নাইব সুখের যুথে॥
লাগাইব অঙ্গে এ ছয় রসাল
মিশান কুম্ কুম্ তায়।
নবীন কিশোরী রসাল সে গোপী
লেপব শ্যামের গায়॥
লাবণ্য-লহরী লেহ না করব
লে চলু অক্রুর রায়।
লাজ পরিহরি নব নব গোপী
চণ্ডীদাস গুণ গায়॥
এই পদটিতে প্রথম সহ অন্য অনেক কলিতে "ল" এর পরিবর্তে “ন” দেখা যাচ্ছে! আমি এই ত্রুটির জন্য কবিকে কখনই দোষ দেবো না। কারণ তিনি তো এই পদে “ল” শব্দের প্রয়োগ করেই পদ রচনা করছিলেন। সম্ভবত পুঁথির অনুলেখকরা কখনও বুঝতে ও লিখতে ভুল করে থাকবেন। এখন আর তা জানা সম্ভব নয়, যদি না অন্য কোথাও এই পদ প্রকাশিত হয়ে থাকে। যদি তা পাই তবে এখানে তা তুলে দেবো।
---মিলন সেনগুপ্ত। মিলনসাগর॥
****************************
---মিলন সেনগুপ্ত। মিলনসাগর॥
****************************
শ্যাম শ্যাম বলি সদা শ্যাম হেরি
চণ্ডীদাস
বর্ণানুক্রমিক পদলহরী
এই পদটি ১৩৪০ বঙ্গাব্দে (১৯৪৩ সালে) বসুমতী সাহিত্য মন্দির থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত, দীনেন্দ্রকুমার রায় দ্বারা জীবনী লিখিত “বৈষ্ণব মহাজন পদাবলী, মহাকবি চণ্ডীদাস-পদাবলী”, ১ম খণ্ড-এর, বর্ণানুক্রমিক পদলহরী, ২৬১-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
চণ্ডীদাস
বর্ণানুক্রমিক পদলহরী
এই পদটি ১৩৪০ বঙ্গাব্দে (১৯৪৩ সালে) বসুমতী সাহিত্য মন্দির থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত, দীনেন্দ্রকুমার রায় দ্বারা জীবনী লিখিত “বৈষ্ণব মহাজন পদাবলী, মহাকবি চণ্ডীদাস-পদাবলী”, ১ম খণ্ড-এর, বর্ণানুক্রমিক পদলহরী, ২৬১-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।
॥ শ্রীপটমঞ্জরী॥
শ্যাম শ্যাম বলি সদা শ্যাম হেরি
সকল সঁপিল শ্যামে।
শ্যাম পরিবাদ সকল গোকুল
এ তনু সাঁপিনু শ্যামে॥
শ্যামের কারণে সব তেয়াগিনু
সবাই করিল সারা।
শ্যাম-কলঙ্কিনী শবদ উঠিল
তাহার এমন ধারা॥
সহিতে সহিতে সে সব কারণ
শুনিতে পরাণ ফাটে।
শঙ্খবণিকের করাত যেমন
এদিক্ ওদিক্ কাটে॥
শরণ যে লয় শীতল চরণে
সে জন এমন দশা।
সাধ ছিল মনে সদা নিরখিব
ঘুচিল সে লব আশা॥
সে সব আরতি সুখের আরতি
সে জন ভাঙ্গিয়া দিল।
চণ্ডীদাস বলে সে জন অক্রুর
শমন সমান ভেল॥
****************************
শ্যাম শ্যাম বলি সদা শ্যাম হেরি
সকল সঁপিল শ্যামে।
শ্যাম পরিবাদ সকল গোকুল
এ তনু সাঁপিনু শ্যামে॥
শ্যামের কারণে সব তেয়াগিনু
সবাই করিল সারা।
শ্যাম-কলঙ্কিনী শবদ উঠিল
তাহার এমন ধারা॥
সহিতে সহিতে সে সব কারণ
শুনিতে পরাণ ফাটে।
শঙ্খবণিকের করাত যেমন
এদিক্ ওদিক্ কাটে॥
শরণ যে লয় শীতল চরণে
সে জন এমন দশা।
সাধ ছিল মনে সদা নিরখিব
ঘুচিল সে লব আশা॥
সে সব আরতি সুখের আরতি
সে জন ভাঙ্গিয়া দিল।
চণ্ডীদাস বলে সে জন অক্রুর
শমন সমান ভেল॥
****************************