রামু চণ্ডীদাসের বৈষ্ণব পদাবলী
*
চণ্ডীদাস এর পরিচিতির পাতায় . . .

সৌরবে পাঅল পরম সুখ
রামু চণ্ডীদাস
এই পদটি ১৩৪০ বঙ্গাব্দে (১৯৪৩ সালে) বসুমতী সাহিত্য মন্দির থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত, দীনেন্দ্রকুমার রায় দ্বারা জীবনী লিখিত “বৈষ্ণব মহাজন পদাবলী, মহাকবি চণ্ডীদাস-পদাবলী”, ১ম খণ্ড-এর, চতুর্দ্দশ পদাবলী, ২৬৭-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ -॥

সৌরবে পাঅল পরম সুখ।
পরসে মিটল নঅন দুখ॥
অমৃত তাপিত বচন ভাস।
স্রবণ হরস বাড়ল পিআস॥
এ তিন সে অঙ্গে পরস ভেস।
তিনে এক হঞা করল মেল॥
উতঅ ঘটন দুহুঁর অঙ্গ।
অখিল রসেতে রূপতরঙ্গ॥
আট ভাব হএ এমতি তার।
মহাভাব রূপে অঙ্গ সে জার॥
পিরীতি পাইলে পরসি রএ।
পিরীতি বিহনে সূন্য সে কএ॥
রসের পরান এই হত তার।
সঅন সপনে কারণ সার॥
এ সব বচন প্রবেশ কানে।
রামু চণ্ডীদাসে এই সে ভণে॥

****************************