রতু চণ্ডীদাসের বৈষ্ণব পদাবলী
*
চণ্ডীদাস এর পরিচিতির পাতায় . . .

চলহ সই জল ভরিতে যাই
রতু চণ্ডীদাস
এই পদটি কীর্ণহারের জমিদার বাবু সৌরেশচন্দ্র সরকারের প্রযত্নে, বীরভূম জেলার কীর্ণহার গ্রাম থেকে দেবিদাস ভট্টাচার্য্যর প্রকাশনায়, নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত, “বীরভূমি” পত্রিকা, চৈত্র ১৩০৬ (মার্চ ১৯০০), ৩য় বর্ষ, ৩য় সংখ্যার ১৭৬-পৃষ্ঠায় “চণ্ডীদাসের অপ্রকাশিত পদ” সংগ্রহের প্রবন্ধে প্রকাশিত হয়। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

স্বপ্নরস উদ্গার
॥ যথা রাগ॥

চলহ সই জল ভরিতে যাই।
যে ঘাটে চন্দন চুয়া ভাসে।
কলসী ভাঙ্গিয়া     ঝিকটি খেলিব
যাবত কৃষ্ণ না আইসে॥
এসহ সকল সখি   বৈসহ আমার কাছে
স্বপন কহি যে তোমার আগে।
নিশি দ্বিপ্রহরে     স্বপন দেখিনু
বঁধূয়া শিয়রে জাগে॥
শিয়রে বসিয়া     ঈষৎ হাসিয়া
গায়েঁতে বুলায় হাত।
সূতার সঞ্চার     দ্বার নাইক নড়ে
কোন পথে গেলা প্রাণনাথ॥
ডাহুকী ডাকয়ে     কোকিল কুহরে
চকর ছাড়য়ে নিশ্বাস।
বাশুলী চরণ     শিরেতে বন্দিয়া
কহে রতু চণ্ডীদাস॥

****************************








*
প্রথম প্রহর নিশি সুস্বপন দেখি বসি
রতু চণ্ডীদাস
এই পদটি কীর্ণহারের জমিদার বাবু সৌরেশচন্দ্র সরকারের প্রযত্নে, বীরভূম জেলার কীর্ণহার গ্রাম থেকে দেবিদাস ভট্টাচার্য্যর প্রকাশনায়, নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত, “বীরভূমি” পত্রিকা, চৈত্র ১৩০৬ (মার্চ ১৯০০), ৩য় বর্ষ, ৩য় সংখ্যার ১৭৬-পৃষ্ঠায় “চণ্ডীদাসের অপ্রকাশিত পদ” সংগ্রহের প্রবন্ধে প্রকাশিত হয়। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ যথা রাগ॥

প্রথম প্রহর নিশি    সুস্বপন দেখি বসি
সব কথা কহি যে তোমারে।
বসিয়া কদম্ব তলে   সে কানু করিছে কোলে
চুম্ব দিয়া বদন উপরে॥
অঙ্গে দেই চন্দন     বলেন ধর বচন
আর বার (?) বাঁশী সুমধুরে।
চাহিলেন * *      নাহি দিল পাপ মতি
দেখিল কৃষ্ণ দৌজি পহরে (?)॥
তৃতীয় প্রহর নিশি    মুই কৃষ্ণ কোলে বসি
নেহারিনু সে চাঁদ বদনে।
ঈষৎ হাসন করি    প্রাণ মেরে নিল হরি
বিয়াকুল হইল মদনে॥
চতুর্থ প্রহরে কাল    করিল অধর পান
মোর ভেল বড় আগো আশে।
দারুণ কোকিল নাদে    ভাঙ্গিল আমার নিঁদে
রস গাইল রতু চণ্ডীদাসে॥

****************************