কবি ফকির ওহাব এর বৈষ্ণব পদাবলী
*
কবি ফকির ওহাব এর পরিচিতির পাতায় . . .
নিশি হৈল শেষ রে প্রাণের বন্ধু
কবি ফকির ওহাব
১৯৪৫ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, গৌহাটী কটন কলেজের বাঙ্গালা ভাষা ও সাহিত্যের প্রধান অধ্যাপক যতীন্দ্রমোহন ভট্টাচার্য্য তত্ত্বরত্নাকর দ্বারা সংকলিত, "বাঙ্গালার বৈষ্ণব-ভাবাপন্ন মুসলমান কবি" সংকলনের ৫২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

কুঞ্জভঙ্গ এর পদ

নিশি হৈল শেষ           রে প্রাণের বন্ধু
নিশি হৈল শেষ॥ ধু॥
রাত্রি পোসাইয়া ষায়,      কোকিলে পঞ্চম গায়,
নিদ্রাতে পাইআছে বড় সুখ।
অভাগিনী বসিয়া রে,       নিশি গোঞাইলুম,
উঠ এবে দেখি চান্দমুখ॥
আমার মাথাটি খাও,       উঠ এবে ঘরে যাও,
কাকুতি করিত্বা বোলি তোরে।
রাত্রি প্রত্যুষ হৈলে,       লোকে দেখিব তোরে,
কলঙ্কিনী করিব আমারে॥
কলঙ্ক রাখিলে মোর,       ভাল না হইব তোর,
মোর রৈব জনমের খোটা।
আমি নারী অভাগিনী,       ই দুঃখে দহে প্রাণি,
ননদিনী হৈল মোর কাঁটা॥
*   *   *   *   *   *
ফকির ওহাবে কয়,       প্রাণি দিবার মনে লয়,
তিলেক না দেখি চান্দমুখ॥

******************