কবি ফকির ওহাব - এই কবি সম্বন্ধে শুধু এইটুকু তথ্য রয়েছে যে ইনি অবিভক্ত বাংলার চট্টগ্রাম জেলার অন্তর্গত “হাওলা” গ্রামের অধিবাসী ছিলেন।
.


কবি ফকির ওহাব - এই কবি সম্বন্ধে শুধু এইটুকু তথ্য রয়েছে যে ইনি অবিভক্ত বাংলার চট্টগ্রাম জেলার অন্তর্গত “হাওলা” গ্রামের অধিবাসী ছিলেন।

প্রখ্যাত পুঁথি বিশারদ মৌলবী আবদুল করিম সাহিত্যবিশারদ মহাশয়কে তাঁর জনৈক ছাত্র এই কবির পদ সংগ্রহ করে দিয়েছিলেন ১৮৯৮ সালে। ব্রজসুন্দর সান্যাল-সম্পাদিত 'মুসলমান বৈষ্ণব কবি”, চতুর্থ খণ্ডে কবি ওহাবের দু’টি পদ মুদ্রিত হলেও এই গ্রন্থটি আমাদের কাছে নেই। তাই আমরা এই কবির একটি মাত্র পদ, যতীন্দ্রমোহন ভট্টাচার্য্যের ১৯৪৫ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, “বাঙ্গালার বৈষব-ভাবাপন্ন মুসলমান কবি” সংকলন থেকে তুলে দিয়েছি।
.


যতীন্দ্রমোহন ভট্টাচার্য্যের লেখায় কবির জীবন... -    ^^ উপরে ফেরত
যতীন্দ্রমোহন ভট্টাচার্য্য তাঁর ১৯৪৫ সালে প্রকাশিত, “বাঙ্গালার বৈষব-ভাবাপন্ন মুসলমান কবি” গ্রন্থের ১১২-পৃষ্ঠায় কবি পরিচিতিতে লিখেছেন...

ওহাব [ ফকির ] - ইনি চট্টগ্রাম জেলার অন্তর্গত “হাওলা” গ্রামের অধিবাসী ছিলেন। ১৮৯৮ খ্রীষ্টাব্দে উক্ত গ্রামের জনৈক ছাত্র মৌলবী আবদুল করিম সাহিত্যবিশারদ মহাশয়কে ওহাবের পদ সংগ্রহ করিয়া দেন। ব্রজসুন্দর সান্যাল-সম্পাদিত 'মুসলমান বৈষ্ণব কবি”, চতুর্থ খণ্ডে ওহাবের দুইটি পদ মুদ্রিত হইয়াছে।


আমরা মিলনসাগরে কবি ফকির ওহাব এর পদাবলী আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই প্রচেষ্টার সার্থকতা। এই পাতা এই কবির প্রতি মিলনসাগরের শ্রদ্ধাঞ্জলি।



কবি ফকির ওহাব এর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন



আমাদের ই-মেল : srimilansengupta@yahoo.co.in
হোয়াটসঅ্যাপ
: +৯১ ৯৮৩০৬৮১০১৭



এই পাতা প্রথম প্রকাশ - ২২.১.২০২৬


উৎস ---
  • যতীন্দ্রমোহন ভট্টাচার্য্য, “বাঙ্গালার বৈষব-ভাবাপন্ন মুসলমান কবি”।


^^ উপরে ফেরত
.


.
^^ উপরে ফেরত
.
^^ উপরে ফেরত
.
^^ উপরে ফেরত
^^ উপরে ফেরত