কবি মৌলবী শাহ আব্দুল ওহাব এর বৈষ্ণব পদাবলী
*
কবি মৌলবী শাহ আব্দুল ওহাব এর পরিচিতির পাতায় . . .
হায়রে তুমি বিনে কে আছে আমার রে
কবি মৌলবী শাহ আব্দুল ওহাব
১৯৪৫ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, গৌহাটী কটন কলেজের বাঙ্গালা ভাষা ও সাহিত্যের প্রধান অধ্যাপক যতীন্দ্রমোহন ভট্টাচার্য্য তত্ত্বরত্নাকর দ্বারা সংকলিত, বাঙ্গালার বৈষ্ণব-ভাবাপন্ন মুসলমান কবি সংকলনের ৫২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

দেহতত্বের পদ
॥ রাগ মারিকত॥

হায়রে তুমি বিনে কে আছে আমার রে,
হায় রে বন্ধু, অনাথের নাথ, হায় রে বন্ধু তুমি বিনে কে আছে আমার।
বন্ধুরে তোরই সনে প্রেম করি  মুই হইলু লোকের বৈরী,
জগতে রহিয়া গেল মোর খুটা।
আউলাইয়া মাথার কেশ     মুই হইলু পাগলের বেশ,
যথায় তথায় যাইমু রে চলিয়া।
বন্ধুরে হায়রে কঠিন বন্ধু     কঠিন তোমার মন রে,
রাখ প্রাণী দরশন দিয়া রে।
আমি নারী তুমি রে পতি       একই গৃহে বসতি,
ঘরের গৃহী না পাই ধুড়িয়া।
আবদুল কাদিরের বালক       ত্রিজগতে নাই লখ্
রহিলু কেবল মূর্শিদের দিকে চাইয়া।
ফকির ওহাবে কয়       এই শেল খসিবার নয়,
এই শেল খসিব ওহাব মইলে।

******************