কবি ধীরাজ এর কবিতা ও গান
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।

নীল দর্পণে লং সাহেব যথার্থ যা তাই লিখেচে
কবি ধীরাজ
১৩০৩ সালে (১৮৯৭) প্রকাশিত, নবকান্ত চট্টোপাধ্যায় কর্ত্তৃক সংগৃহীত “সঙ্গীত মুক্তাবলী, প্রথম ভাগ” সংকলনের গান। মিলনসাগরে প্রকাশ - ১৮.১০.২০২৫।
[ নীলকরদিগের অতাচার সম্বন্ধে ।]
॥ সুরটমল্লার - একতালা॥
নীল দর্পণে লংসাহেব যথার্থ যা তাই লিখেচে।
নীলে নীলে সব নিলে প্রজার বল ভাই কি রেখেচে ॥
কারো * * কার, তাদের উপর অত্যাচার,
তাই নিয়ে বারবার, লিখে লিখে হরিশ মরেছে।
ইডন্, গ্রান্ট মহামতি, ন্যায়বান উভয়ে অতি,
করিতে প্রজার গতি, কত চেষ্টা পাইতেছে॥
ইণ্ডিগো রিপোর্ট পোড়ে, কেনা অন্তরে পোড়ে,
তবু নীলিরা নোড়ে চোড়ে, পোড়ার মুখ দেখাইতেছে॥
বল্তে দুখে বুক বিদরে, ওয়েল্স অবিচার কোরে,
নির্দ্দোষী লংকে ধোরে, একটি মাস ম্যাদ দিয়েছে।
ওয়েল্স, পিকক্, জাক্সনে, বসিয়া বিচারাসনে,
* * * * হাজার টাকা ফাইন কোরেছে॥
নিদারুণ সেন্টেন্স শুনে, সিংহ বাহাদুর দয়াগুণে,
হাজার টাকা দিলেন গুণে, ওয়াল্টার ব্রেট তায় তাকে
হয়েছে॥
ইংলণ্ডেশ্বরী শুন, পিউনির সকল গুণ,
আইনে যে সুনিপুণ এবার তা বেরিয়ে পড়েছে॥
যে অবধি কলিকাতা, পাইয়াছে এই বিধাতা,
সেই অবধি দেখি মাতা, রেস্ হেট্রেড খুব জেগেছে ॥
বেঞ্চে বাতুলের মত লম্ফ ঝম্প করে কত,
আবার বলে আমার মত, কেবা জজ হেথা এসেছে॥
কিন্তু পীল, সিটন আদি, এক এক বুদ্দির কাঁদি,
তাদের লাগি আজো কাঁদি, হায় কি বিচার কোরে গেছে॥
মহারাণী তোমা প্রতি, এইক্ষণে এই মিনতি,
ওয়েল্স পাপে দেও মুকুতি, ধীরাজ এই বলিতেছে॥
ধীরাজ।
*********************

অতি লক্ষ্মী বুদ্ধিমতি এক বিবি এসেছে
কবি ধীরাজ
১৩০৩ সালে (১৮৯৭) প্রকাশিত, নবকান্ত চট্টোপাধ্যায় কর্ত্তৃক সংগৃহীত “সঙ্গীত মুক্তাবলী, প্রথম ভাগ” সংকলনের গান। মিলনসাগরে প্রকাশ - ১৮.১০.২০২৫।
[ মিস্ কার্পেন্টার সম্বদ্ধে। ]
॥ “বেঁচে থাক বিদ্যাসাগর” --- সুর॥
অতি লক্ষ্মী বুদ্ধিমতী এক বিবি এসেছে,
ষাট বৎসর বয়স তবু বিবাহ না করেছে।
করে তুল্ছে তোলাপাড়ী, এবার নাইকো ছাড়াছাড়ী।
মিস্ কার্পেন্টার্ সকল স্কুল বেড়িয়ে এসেছে।
কি মান্দ্রাজ, কি বোম্বাই, সবাই দেখেছে,
এখন এসে কলকাতাতে (এবার) বাঙ্গালিদের
নে পড়েছে।
উত্তরপাড়ার স্কুলে যেতে, বড়ই রগড় হ'ল পথে,
এট্কিনসন্ উড্রো আর সাগর সঙ্গেতে।
নাড়াচাড়া দিলে ঘোড়া মোড়ের মাথাতে।
গাড়ী উল্টে পরেন সাগর, অনেক পূণ্যে গেছেন বেঁছে।