কবি মধুমিতা ভট্টাচার্যর কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
সফর
কবি মধুমিতা ভট্টাচার্য
২০২৬ সালে, কলকাতার "বইঘর প্রকাশনা" থেকে প্রকাশিত, "মেঘের বুটিক" কাব্যগ্রন্থের কবিতা। মিলনসাগরে প্রকাশ ৪.৪.২০২৬।
এক যাযাবর ঘুম পেয়ে বসেছে
স্টেশনে এসে দাঁড়িয়ে রয়েছি
সময়ের ব্যবধান মাত্র আঠারোশো সেকেন্ড
তুমি এলে উড়োজাহাজে
ডানায় মায়া সভ্যতার টেরাকোটা গন্ধ
আকণ্ঠ টাইগ্রিস হয়ে
আমার রক্তের পোতাশ্রয়ে নোঙর করলে
শুরু হলো অনন্ত সফর
যুদ্ধ পৃথিবীর মৃত্যু মোছে মোছে
আমাদের ট্রেন গান পয়েন্ট পেছনে ফেলে
এগিয়ে যেতে লাগল
*********************

শক্তিজল
কবি মধুমিতা ভট্টাচার্য
২০২৫ সালে, "স্রোত প্রকাশনা" থেকে প্রকাশিত "পোতাশ্রয় চুপ করে থাকে" কাব্যগ্রন্থের কবিতা। মিলনসাগরে প্রকাশ ৪.৪.২০২৬।
আমার মা ঈশ্বরী পাটনি ছিলেন না
দুধভাত খাওয়া শেষ পাতে জল ঢেলে দিতেন
বলতেন— ‘শক্তি হবে’
দুধ ধোয়া জলের জোর কোনোদিন মেপে দেখিনি
ভাঙা সাঁকো পেরিয়ে যেতে যেতে দেখেছি
জলের ছায়ায় আমি অন্নপূর্ণা

ভালোবাসা একটি ক্ষণস্থায়ী অসুখ
কবি মধুমিতা ভট্টাচার্য
২০২৫ সালে, "স্রোত প্রকাশনা" থেকে প্রকাশিত "পোতাশ্রয় চুপ করে থাকে" কাব্যগ্রন্থের কবিতা। মিলনসাগরে প্রকাশ ৪.৪.২০২৬।
জন্ম মৃত্যুর মতো নক্সা করা আমার চামড়ার বাদামি রঙ
তার ভেতর থেকে কত কিশোরী যুবতি
হন্যে হয়ে বেরিয়ে গেছে
তাদের আর ফেরা হয়নি
সন্ধ্যার রক্তাল্পতায় রেখে গেছে ঠিকানা
উলুধ্বনি বিহীন সন্ধ্যায় তাদের ছায়া দেখা যায়

পরিযায়ী নাম
কবি মধুমিতা ভট্টাচার্য
২০২৫ সালে, "স্রোত প্রকাশনা" থেকে প্রকাশিত "পোতাশ্রয় চুপ করে থাকে" কাব্যগ্রন্থের কবিতা। মিলনসাগরে প্রকাশ ৪.৪.২০২৬।
মৃত্যুর মতো ভেবেছি ঝরা পাতার শব্দ
পোড়া আগুনের ছাই রঙ
ছায়া দীর্ঘ হতে হতে শুয়ে থাকে পথের উপর
হোটেলের সাইনবোর্ডে লিখা থাকে পরিযায়ী নাম
অতিথি দেব ভব
অপরাহ্নের শুভেচ্ছা জানিয়ে শরীর রাত হয়
হোটেল মুছে যায়
জেগে থাকে ডানা

বসন্ত রাতে
কবি মধুমিতা ভট্টাচার্য
২০২৫ সালে, "স্রোত প্রকাশনা" থেকে প্রকাশিত "পোতাশ্রয় চুপ করে থাকে" কাব্যগ্রন্থের কবিতা। মিলনসাগরে প্রকাশ ৪.৪.২০২৬।
বসন্ত এলে আমার চামড়া খসে পড়ে
হাঁড়ের উপর স্প্লিন্টারের দাগ স্পষ্ট হয়
আহত সৈনিকের মতো পড়ে থাকি
মৃত্যুর কিছু দূরত্বে
কুয়াশাচ্ছন্ন রাতে তিনটি ছেলে
বাতাসের গতিতে বাইপাস ধরে
ভোর কতদূর তারা জানে না
জানলা খুলে বসি –
রাত মৃত্যুর মতো সুন্দর

জলের মায়া
কবি মধুমিতা ভট্টাচার্য
২০২৫ সালে, "স্রোত প্রকাশনা" থেকে প্রকাশিত "পোতাশ্রয় চুপ করে থাকে" কাব্যগ্রন্থের কবিতা। মিলনসাগরে প্রকাশ ৪.৪.২০২৬।
এই চোখ
এই জলের মায়া
ফুরিয়ে যায় অদৃশ্য আলো
ভেতর থেকে উড়ে যায়
সাদা কবুতর
তোমার শরীরে উত্তাপ
তোমার বাগান বিলাসে লাউফুল
শূন্যতার গলনাঙ্কে আমি
জ্বরের অসুখ সয়ে যেতে পারি
এক মানবের অপ্রেম বয়ে যেতে পারি অনায়াসে

প্রেমিক কাক হয়ে যায়
কবি মধুমিতা ভট্টাচার্য
২০২৫ সালে, "স্রোত প্রকাশনা" থেকে প্রকাশিত "পোতাশ্রয় চুপ করে থাকে" কাব্যগ্রন্থের কবিতা। মিলনসাগরে প্রকাশ ৪.৪.২০২৬।
তোমার বুকের মাঝ বরাবর ঠিক কতটা খুঁড়লে
বেরিয়ে আসবে আমার একটি ভগ্ন মূর্তি
কতটা রাত থেঁতলে দিলে
ভাস্কর্যের পাঁজর গলে বেরিয়ে আসবে
জড়ো করা সুদীর্ঘ বছর

স্নেকপ্লান্ট
কবি মধুমিতা ভট্টাচার্য
২০২৫ সালে, "স্রোত প্রকাশনা" থেকে প্রকাশিত "পোতাশ্রয় চুপ করে থাকে" কাব্যগ্রন্থের কবিতা। মিলনসাগরে প্রকাশ ৪.৪.২০২৬।
আলো আর ঘুমের মাঝখানে একটা গিরগিটির জন্ম
রাত গিলে নিলে সে একুরিয়ামের মাছ হয়ে যায়
নেগেটিভ এনার্জি এড়াতে স্নেকপ্লাণ্ট
বারান্দায় রাখি
গাছের পাতা ঘরের দিকেই মুখ করে বাড়তে থাকে

আলোর উৎসবে
কবি মধুমিতা ভট্টাচার্য
২০২৫, আন্তর্জাতিক আগরতলা, ত্রিপুরা বইমেলায়, "নীহারিকা প্রকাশনা" থেকে প্রকাশিত "প্যাপিরাসে আঁকা" কাব্যগ্রন্থের কবিতা। মিলনসাগরে প্রকাশ ৪.৪.২০২৬।
আলোউৎসবে ওরা এসেছিল সবাই
ধানের জন্মদিনে
কলাপাতায় করে নিয়ে এসেছিল সিরামিক টান
আরব্য শঙ্খের ধ্বনি আর প্রশান্তের প্রবালে সেজে
বঙ্গপোসাগরীয় কন্যারা
দুর্বার গায়ে নরম আতর, সবুজ ধূপ বুলিয়ে
আশীর্বাদ করেছিল
আটলান্টার শীতল চাদরে মুড়ে রেখেছিল
অমাবস্যার নিশিজাগরণ
নায়গ্রার কাছে নতজানু হয়ে অমৃত পুরুষ করেছিল পৃথিবীর প্রার্থনা
নিশীথ সূর্যের দেশ থেকে এসেছিল বর্ণহীন নামহীন আলোক বার্তা
পৃথিবীর চিরায়ু কামনায়
দীপ জ্বলেছিল অমানিশা রাতে

পিউপা
কবি মধুমিতা ভট্টাচার্য
মিলনসাগরে প্রথম প্রকাশ ৪.৪.২০২৬।
মোমবাতিকে পুড়তে দেখলেই মাথায় আসে মৃত্যুর কথা
মৃত্যুকে উদযাপন করতে গিয়ে শুয়োপোকার
ভেতর ঢুকে পড়ি
পিউপা এক অন্তর্ঘাত পর্ব
প্রতিবার জন্মাই প্রজাপতি হয়ে
বালকের এক অদ্ভুত শখ
প্রজাপতির পাখা সংগ্রহ করার