কবি পার্থপ্রতিম চৌধুরীর কবিতা ও গান
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
*
কবি পার্থপ্রতিম চৌধুরীর পরিচিতির পাতায় . . .
হেই মা হে মা দুগ্গা দশভুজে খড়গ মিছা
কবি পার্থপ্রতিম চৌধুরী
গানটি তাঁর পরিচালিত, সঙ্গীত পরিচালিত, সিনেমা “শুভ কেমন আছ”-১৯৮৬ এর গান। গানটির স্থায়ী পুরুলিয়া-মানভূমের প্রচলিত লোকসঙ্গীতের মতন হলেও অন্তরা থেকে কবি পার্থপ্রতিমের কলম প্রসূত বলে মনে হচ্ছে!

গানটি লোকসঙ্গীত শিল্পী সুভাষ চক্রবর্তীর গাওয়া। সুভাষ চক্রবর্তীর এই রকম প্রখম পংক্তির অন্য একটি গানও রয়েছে যার অন্তরা ও পরবর্তি কলি ভিন্ন।
মিলনসাগরে প্রকাশ ২৩.৫.২০২৬।

আমরা গানটি সিনেমার ভিডিও থেকে শুনে লিখেছি। কিছু ভুলভ্রান্তি থাকতে পারে। যার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি।

গানটি শুনতে এখানে ক্লিক্ করুন...

হেই মা হে মা দুগ্গা
দশভুজে খড়গ মিছা
আহা সরস্বতী লক্ষ্মী দেবী
কেনে আলি মায়ের পিছে পিছা
হেই মা হে মা দুগ্গা
দশভুজে খড়গ মিছা
আহা সরস্বতী লক্ষ্মী দেবী
কেনে আলি মায়ের পিছা পিছা
হেই মা

বাকি ছিল বাকি ছিল
আছে মা গো ইখন তো দ্যাখলো কে
তবে . . .
( এখানে ভিডিওতে কিছুটা কাটা গেছে )
হেই মা

গণেশ ঠাকুর বলি গণেশ ঠাকুর
ভুঁড়িটা লিয়ে কারবারীদের
দেখছো টাকার খেলা
আরে জনগণের রক্ত শুষে
কালোবাজারির জমছে টাকার মেলা
ই গণেশ ঠাকুর ভুঁড়িটা লিয়ে
কারবারীদের দেখছো টাকার খেলা
আরে জনগণের রক্ত শুষে
কালোবাজারির জমছে টাকার মেলা
হেই মা

অসুর নিধন
বলি অসুর নিধন না করি
অসুর নিধনকারীরই হ’লি
আরে লুটে খাচ্ছে দানবগুলান
ই কথা আজ কাকে বা বলি
বলি অসুর নিধন না করি
অসুর নিধনকারীরই হ’লি
আরে লুটে খাচ্ছে দানবগুলান
ই কথা আজ কাকে বা বলি
হেই মা হেই মা

মা রে ডাকি
মা রে ডাকি মুনে হল
সৎ মা ছিল ভাল
আরে ডিংলা দিয়া রাঁধি দিত
মাচান থেকে খাইতম ভাল
মা রে ডাকি
মা রে ডাকি মুনে হল
সৎ মা ছিল ভাল
আরে ডিংলা দিয়া রাঁধি দিত
মাচান থাইকে খাইতম ভাল
হেই মা হেই মা

জনগণ দুবেলা দুটো
খাতে চায় নিমক মাড়ে ভাত
এই জনগণ
জনগণ দুবেলা দুটো
খাতে চায় নিমক মাড়ে ভাত
বল দেখি মা দুগ্গা দেবী
তাতেও কেন কালবাজারির হাত
আহা বল দেখি মা দুগ্গা দেবী
তাতেও ক্যানে কালবাজারির হাত
হেই মা হে মা দুগ্গা
দশভুজে খড়গ মিছা
আহা সরস্বতী লক্ষ্মী দেবী
কেনে আলি মায়ের পিছা পিছা
হেই মা হেই মা হেই মা হেই মা

*********************

*
যার ঘর নেই তার পথ আছে
কবি পার্থপ্রতিম চৌধুরী
শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়
পার্থপ্রতিম চৌধুরীর কাহিনী-চিত্রনাট্য-সংলাপ-গীতরচনা-সঙ্গীত এবং পরিচালনা করা সিনেমা “বৌমনি” ১৯৯৪-এর গান। সহকারী সঙ্গীত নির্দেশক দীপ্তনীল চৌধুরী, প্রবীর কর্মার, রীতা কর্মকার।
মিলনসাগরে প্রকাশ ২৩.৫.২০২৬।

গানটি শুনতে এখানে ক্লিক্ করুন...

যার ঘর নেই তার পথ আছে
যার পথ নেই তার ঘর আছে
যার ঘর নেই তার পথ আছে
যার পথ নেই তার ঘর আছে
আমি চাই উড়ে যেতে আকাশেরি পাখি হতে
আমি চাই উড়ে যেতে আকাশেরি পাখি হতে
যার ঘর নেই তার পথ আছে
যার পথ নেই তার ঘর আছে

যার কেহ নেই তবু নদী আছে
অজানা জোয়ারে যার সব বাঁধ ভেঙে গেছে
যার কেহ নেই তবু নদী আছে
অজানা জোয়ারে যার সব বাঁধ ভেঙে গেছে
যার কথা নেই তবু কথা আছে
এ মনে শুধু তার কাছে
যার ঘর নেই তার পথ আছে
যার পথ নেই তার ঘর আছে

যার মধু নেই তবু মৌ বনে
সবাই বলেছে যার সব গান পড়ে মনে
যার মধু নেই তবু মৌ বনে
সবাই বলেছে যার সব গান পড়ে মনে
যার ফুল নেই শুধু কাঁটা আছে
হৃদয়েরই গাছে গাছে
যার ঘর নেই তার পথ আছে
যার পথ নেই তার ঘর আছে

যার ঘাট নেই তবু তরী আছে
সবাই বলেচে তার খেয়া ডুবিয়াছে
যার ঘাট নেই তবু তরী আছে
সবাই বলেচে তার খেয়া ডুবিয়াছে
যার কায়া নেই তবু মায়া আছে
নিরজনের মন মাঝে
যার ঘর নেই তার পথ আছে
যার পথ নেই তার ঘর আছে

*********************

*
আমার কথাটি ফুরালো
কবি পার্থপ্রতিম চৌধুরী
পার্থপ্রতিম চৌধুরীর কাহিনী-চিত্রনাট্য-সংলাপ-গীতরচনা-সঙ্গীত এবং পরিচালনা করা সিনেমা “বৌমনি” ১৯৯৪-এর গান। সহকারী সঙ্গীত : দীপ্তনীল চৌধুরী, প্রবীর কর্মার, রীতা কর্মকার। নেপথ্য কণ্ঠে হেমন্ত মুখোপাধ্যায়, ডঃ ভূপেন হাজারিকা, গৌতম মিত্র, প্রবীর কর্মকার, অরুন্ধতী হোমচৌধুরী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, অনুপমা দেশপান্ডে, কবিতা কৃষ্ণমূর্ত্তী, কুমার শানু। অভিনয়ে : তাপস পাল, মুনমুন সেন, সৌমিত্র চ্যাটার্জী, মাধবী মুখার্জী।
মিলনসাগরে প্রকাশ ২৩.৫.২০২৬।

আমরা গানটি সিনেমার ভিডিও থেকে শুনে লিখেছি। কিছু ভুলভ্রান্তি থাকতে পারে। যার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি।

গানটি শুনতে এখানে ক্লিক্ করুন...

আমার কথাটি ফুরালো
নটেগাছটি মুড়ালো
আমি আর কথা কইতাম না
কথা কইতাম পারতাম না
কথা কইতাম পারতাম না
আমার কথাটি ফুরালো
নটেগাছটি মুড়ালো
আমি আর কথা কইতাম না
কথা কইতাম পারতাম না
কথা কইতাম পারতাম না

ক্ষণার বচন রাজা শোনে
ওরে ও ও
ক্ষণার বচন রাজা শোনে
পিন্তা শোনে মাইনসেও শোনে রে
এমনে তারা যে যা ভাবুক
আমি কইতাম পারতাম না
কথা কইতাম পারতাম না
কথা কইতাম পারতাম না
আমার কথাটি ফুরালো
নটেগাছটি মুড়ালো
আমি আর কথা কইতাম না
কথা কইতাম পারতাম না
কথা কইতাম পারতাম না

সত্যের বচন মিথ্যা শোনে
আরে ও ও
সত্যের বচন মিথ্যা শোনে
মানুষ অমানুষেও শোনে রে
বনের পাখি চুপ রহিলে
আমি পাখি হইতাম না
কথা কইতাম পারতাম না
কথা কইতাম পারতাম না
আমার কথাটি ফুরালো
নটেগাছটি মুড়ালো
আমি আর কথা কইতাম না
কথা কইতাম পারতাম না
কথা কইতাম পারতাম না
কথা কইতাম পারতাম না
কথা কইতাম পারতাম না
কথা কইতাম পারতাম না
কথা কইতাম পারতাম না

*********************

*
তুমি বলি বলি করে বলতে পারোনি যা
কবি পার্থপ্রতিম চৌধুরী
শিল্পী গৌতম মিত্র
পার্থপ্রতিম চৌধুরীর কাহিনী-চিত্রনাট্য-সংলাপ-গীতরচনা-সঙ্গীত এবং পরিচালনা করা সিনেমা “বৌমনি” ১৯৯৪-এর গান।
মিলনসাগরে প্রকাশ ২৩.৫.২০২৬।

আমরা গানটি সিনেমার ভিডিও থেকে শুনে লিখেছি। কিছু ভুলভ্রান্তি থাকতে পারে। যার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি।

গানটি শুনতে এখানে ক্লিক্ করুন...

তুমি বলি বলি করে বলতে পারোনি যা
আমি তোমার চোখে খুঁজে পাই সে বারতা
তুমি বলি বলি করে বলতে পারোনি যা
আমি তোমার চোখে খুঁজে পাই সে বারতা
তুমি বলি বলি করে, বলি বলি করে, বলি বলি

এই জোছনা কাজল তোমার চোখে
তুমি কাজল পড়লে কেন
কাচের শরীরে গোলাপ ভরে আবার গয়না যেন
তোমার ঠোঁটে কইবো এবার আমার যত কথা
তুমি বলি বলি করে বলতে পারোনি যা
আমি তোমার চোখে খুঁজে পাই সে বারতা
তুমি বলি বলি করে, বলি বলি করে, বলি বলি

এই নদিতে ভাসি নদিতে ভাসি তুমি হলে ঢেউ
ভোলনা খুঁজে তবু যদি খোঁজে কেউ
এই নদীতে ভাসি তুমি হলে ঢেউ
ভোলনা খুঁজে তবু যদি খোঁজে কেউ
এ বালুকা বেলায় বালুচরি তুমি ঢাকাই পড়লে কেন
নদির শরীরে বাতাসিয়া ভাসে আবার বাজলো যেন
তোমার চোখের মনি হলো মনিহার ভুলে যাব ভাষা
তুমি বলি বলি করে বলতে পারোনি যা
আমি তোমার চোখে খুঁজে পাই সে বারতা
তুমি বলি বলি করে, বলি বলি করে, বলি বলি

*********************

*
কাঁচের চুড়ি ভেঙেছিলে
কবি পার্থপ্রতিম চৌধুরী
পার্থপ্রতিম চৌধুরীর কাহিনী-চিত্রনাট্য-সংলাপ-গীতরচনা-সঙ্গীত এবং পরিচালনা করা সিনেমা “বৌমনি” ১৯৯৪-এর গান। সহকারী সঙ্গীত : দীপ্তনীল চৌধুরী, প্রবীর কর্মার, রীতা কর্মকার। নেপথ্য কণ্ঠে হেমন্ত মুখোপাধ্যায়, ডঃ ভূপেন হাজারিকা, গৌতম মিত্র, প্রবীর কর্মকার, অরুন্ধতী হোমচৌধুরী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, অনুপমা দেশপান্ডে, কবিতা কৃষ্ণমূর্ত্তী, কুমার শানু। অভিনয়ে : তাপস পাল, মুনমুন সেন, সৌমিত্র চ্যাটার্জী, মাধবী মুখার্জী।
মিলনসাগরে প্রকাশ ২৩.৫.২০২৬।

আমরা গানটি সিনেমার ভিডিও থেকে শুনে লিখেছি। কিছু ভুলভ্রান্তি থাকতে পারে। যার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি।

গানটি শুনতে এখানে ক্লিক্ করুন...

কাঁচের চুড়ি ভেঙেছিলে
জিতের পরে আসরে কি
কাঁচের চুড়ি ভেঙেছিলে
জিতের পরে আসরে কি
ভালোবাসার আয়না দে লো সই আমার
ভালোবাসার আয়না দে লো সই আমি
মনের সিঁদুর সিঁথি তে দিই
মনের সিঁদুর সিঁথি তে দিই
যদি সত্যি হয়
কাঁচের চুড়ি ভেঙেছিলে
জিতের পরে আসরে কি
কাঁচের চুড়ি ভেঙেছিলে
জিতের পরে আসরে কি

আমরা নাচি যৌবনেরই সবুজ দ্বীপে
আমরা নাচি যৌবনেরই সবুজ দ্বীপে
নজর ফেরা নজর পাবে
নজর না ত দিয়ে যাবে
নজর ফেরা নজর পাবে
নজর না ত দিয়ে যাবে
নজর ফেরা নজর পাবে
নজর না ত দিয়ে যাবে
ঠোঁটের লালে লাল হয়ো না
ঠোঁটের লালে লাল হয়ো না
টের পেলে বৌ দেবে না মাথা টিপে
আমরা কেমন সোহাগ ছাড়াই
সোহাগ দি নাই
আমরা কেমন সোহাগ ছাড়াই
সোহাগ দি নাই
কাঁচের চুড়ি ভেঙেছিলে
জিতের পরে আসরে কি
কাঁচের চুড়ি ভেঙেছিলে
জিতের পরে আসরে কি

আমরা ভাসি ভাল লাগা অবুঝ ভেলায়
আমরা ভাসি ভাল লাগা অবুঝ ভেলায়
মনটা দিলেও ফিরে পাবে
শুধু মনে পড়া সাথি যাবে
মনটা দিলেও ফিরে পাবে
মনে পড়া সাথি যাবে
মনটা দিলেও ফিরে পাবে
মনে পড়া সাথি যাবে
মনের ফাঁদে পা ধুয়ো না
মনের ফাঁদে পা ধুয়ো না
টের পেলে কেউ ভাববে না গো
ভবদোলার খেলা
বল গোবিন্দায়ো নমো বল
আমরা উড়ো খই
বল গোবিন্দায়ো নমো বল
আমরা উড়ো খই
কাঁচের চুড়ি ভেঙেছিলে
জিতের পরে আসরে কি
কাঁচের চুড়ি ভেঙেছিলে
জিতের পরে আসরে কি
ভালোবাসার আয়না দে লো সই আমার
ভালোবাসার আয়না দে লো সই আমি
মনের সিঁদুর সিঁথি তে দিই
মনের সিঁদুর সিঁথি তে দিই
যদি সত্যি হয়
কাঁচের চুড়ি ভেঙেছিলে
জিতের পরে আসরে কি
কাঁচের চুড়ি ভেঙেছিলে
জিতের পরে আসরে কি
কাঁচের চুড়ি ভেঙেছিলে
জিতের পরে আসরে কি

*********************

*
রেখো গো দাসীরে মনে
কবি পার্থপ্রতিম চৌধুরী
পার্থপ্রতিম চৌধুরীর কাহিনী-চিত্রনাট্য-সংলাপ-গীতরচনা-সঙ্গীত এবং পরিচালনা করা সিনেমা “বৌমনি” ১৯৯৪-এর গান। সহকারী সঙ্গীত : দীপ্তনীল চৌধুরী, প্রবীর কর্মার, রীতা কর্মকার। নেপথ্য কণ্ঠে হেমন্ত মুখোপাধ্যায়, ডঃ ভূপেন হাজারিকা, গৌতম মিত্র, প্রবীর কর্মকার, অরুন্ধতী হোমচৌধুরী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, অনুপমা দেশপান্ডে, কবিতা কৃষ্ণমূর্ত্তী, কুমার শানু। অভিনয়ে : তাপস পাল, মুনমুন সেন, সৌমিত্র চ্যাটার্জী, মাধবী মুখার্জী।
মিলনসাগরে প্রকাশ ২৩.৫.২০২৬।

আমরা গানটি সিনেমার ভিডিও থেকে শুনে লিখেছি। কিছু ভুলভ্রান্তি থাকতে পারে। যার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি।

গানটি শুনতে এখানে ক্লিক্ করুন...

রেখো গো দাসীরে মনে
এ প্রণতি তব পদে
রেখো গো দাসীরে মনে
এ প্রণতি তব পদে
ক্ষমাহীন যদি ক্ষমা
ক্ষমাহীন যদি ক্ষমা
নদী আসে তবু নদে
রেখো গো দাসীরে মনে
এ প্রণতি তব পদে
রেখো গো দাসীরে মনে

যে আকাশে উষা নাই
উষসীর নাই ঠাঁই

যে আকাশে উষা নাই
উষসীর নাই ঠাঁই
আঁধার ও কালিমা রবে
এ মনেরও সেই রবে
রেখো গো দাসীরে মনে
এ প্রণতি তব পদে
রেখো গো দাসীরে মনে

ফাগুনে নাই কোকিলা
আকাশও নয় সুনীলা

ফাগুনে নাই কোকিলা
আকাশও নয় সুনীলা
দুখ যে ছায়িয়া রবে
দিকে দিকে অনুভবে
রেখো গো দাসীরে মনে
এ প্রণতি তব পদে
ক্ষমাহীন যদি ক্ষমা
ক্ষমাহীন যদি ক্ষমা
নদী আসে তবু নদে
রেখো গো দাসীরে মনে
এ প্রণতি তব পদে

*********************

*
আমার এ মন যদি মলিন হয়
কবি পার্থপ্রতিম চৌধুরী
পার্থপ্রতিম চৌধুরীর কাহিনী-চিত্রনাট্য-সংলাপ-গীতরচনা-সঙ্গীত এবং পরিচালনা করা সিনেমা “বৌমনি” ১৯৯৪-এর গান। সহকারী সঙ্গীত : দীপ্তনীল চৌধুরী, প্রবীর কর্মার, রীতা কর্মকার। নেপথ্য কণ্ঠে হেমন্ত মুখোপাধ্যায়, ডঃ ভূপেন হাজারিকা, গৌতম মিত্র, প্রবীর কর্মকার, অরুন্ধতী হোমচৌধুরী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, অনুপমা দেশপান্ডে, কবিতা কৃষ্ণমূর্ত্তী, কুমার শানু। অভিনয়ে : তাপস পাল, মুনমুন সেন, সৌমিত্র চ্যাটার্জী, মাধবী মুখার্জী।
মিলনসাগরে প্রকাশ ২৩.৫.২০২৬।

আমরা গানটি সিনেমার ভিডিও থেকে শুনে লিখেছি। কিছু ভুলভ্রান্তি থাকতে পারে। যার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি।

গানটি শুনতে এখানে ক্লিক্ করুন...

আমার এ মন যদি মলিন হয়
দাও ধুয়ে ঠাকুর সে পাপ
আমার এ মন যদি মলিন হয়
দাও ধুয়ে ঠাকুর সে পাপ
আমার এ দেহ যদি পবিত্র নয়
হে ঠাকুর দাও অভিশাপ
দাও ধুয়ে ঠাকুর সে পাপ
আমার এ মন যদি মলিন হয়
দাও ধুয়ে ঠাকুর সে পাপ

কি দেখিলাম ধন্য হবো
আবার আমি অন্য হবো
কি দেখিলাম ধন্য হবো
আবার আমি অন্য হবো
নদী হবো করুণা ধারায়
থাকবে না কোন অনুতাপ
দাও ধুয়ে ঠাকুর সে পাপ
আমার এ মন যদি মলিন হয়
দাও ধুয়ে ঠাকুর সে পাপ

হতে চেয়েছি চন্দ্রকলা
তব গগনে সত্যি বলা
হতে চেয়েছি চন্দ্রকলা
তব গগনে সত্যি বলা
তখনি মিটেছে আমার
দেখা আছে আছে ভরিয়া
দাও ধুয়ে ঠাকুর সে পাপ
আমার এ মন যদি মলিন হয়
দাও ধুয়ে ঠাকুর সে পাপ
আমার এ দেহ যদি পবিত্র নয়
হে ঠাকুর দাও অভিশাপ
দাও ধুয়ে ঠাকুর সে পাপ
আমার এ মন যদি মলিন হয়
দাও ধুয়ে ঠাকুর সে পাপ

*********************

*
যে গেল সে গেল
কবি পার্থপ্রতিম চৌধুরী
শিল্পী কুমার শানু
পার্থপ্রতিম চৌধুরীর কাহিনী-চিত্রনাট্য-সংলাপ-গীতরচনা-সঙ্গীত এবং পরিচালনা করা সিনেমা “বৌমনি” ১৯৯৪-এর গান।
মিলনসাগরে প্রকাশ ২৩.৫.২০২৬।

আমরা গানটি সিনেমার ভিডিও থেকে শুনে লিখেছি। কিছু ভুলভ্রান্তি থাকতে পারে। যার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি।

গানটি শুনতে এখানে ক্লিক্ করুন...

যে গেল সে গেল
মুছে গেল সব আশা
চিতার নেই ভাষা
চিতার নেই ভাষা
নীরব হল যে সব
এখন নীরবতা
যে গেল সে গেল
মুছে গেল সব আশা
চিতার নেই ভাষা
চিতার নেই ভাষা

খুঁজি তোমায় জীবনে
বুঝি তোমায় মরণে
ও খুঁজি তোমায় জীবনে
বুঝি তোমায় মরণে
নীরব হল যে সব
এখন নীরবতা
যে গেল সে গেল
মুছে গেল সব আশা
চিতার নেই ভাষা
চিতার নেই ভাষা

অনেক কথাই বলেছো
কোনো কথাই তো বলনি
ও অনেক কথাই বলেছো
কোনো কথাই তো বলনি
চোখের ভাষা আলো
অভিমানে নীরবতা
যে গেল সে গেল
মুছে গেল সব আশা
চিতার নেই ভাষা
চিতার নেই ভাষা
নীরব হল যে সব
এখন নীরবতা
যে গেল সে গেল
মুছে গেল সব আশা
চিতার নেই ভাষা
চিতার নেই ভাষা

*********************

*
একটু পেরেম দিতে পারো সজনী
কবি পার্থপ্রতিম চৌধুরী
শিল্পী ডঃ ভূপেন হাজারিকা
পার্থপ্রতিম চৌধুরীর কাহিনী-চিত্রনাট্য-সংলাপ-গীতরচনা-সঙ্গীত এবং পরিচালনা করা সিনেমা “বৌমনি” ১৯৯৪-এর গান।
মিলনসাগরে প্রকাশ ২৩.৫.২০২৬।

আমরা গানটি সিনেমার ভিডিও থেকে শুনে লিখেছি। কিছু ভুলভ্রান্তি থাকতে পারে। যার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি।

গানটি শুনতে এখানে ক্লিক্ করুন...

একটু পেরেম দিতে পারো সজনী
একটু পেরেম দিতে পারো সজনী
বলি জীবনটা তো সবাই চড়ে ফেরে
বলি জীবনটা তো সবাই চড়ে ফেরে
চল কুড়াই থারি হিঠাৎ হুঠাৎ
সুখের ডানা মেলে
একটু পেরেম দিতে পারো সজনী
বলি জীবনটা তো সবাই চড়ে ফেরে
চল কুড়াই থারি হিঠাৎ হুঠাৎ
সুখের ডানা মেলে
একটু পেরেম দিতে পারো সজনী

বলি এমন চাঁদের আলোর কথা বলিস না লো
ও পূর্ণিমেতে আলো তবে আমায় কেন কালো
আমায় কেন কালো
এ কি চিরদিন ই আলো দিতে পারো সজনী
একটু পেরেম দিতে পারো সজনী

এই সচিন নদীর চাটুরিতা বলিস গাঙে গাঙে
মাথায় ধরে আবার কেন
জোয়ারেতে ভাঙে
জোয়ারে কেন ভাঙে
জোয়ারে কেন ভাঙে
ইখন তিসনায় কাঁদে তোমার চাতক
তারে কি জল দিতে পারো ব্রাহ্মণী
একটু পেরেম দিতে পারো সজনী
বলি জীবনটা তো সবাই চড়ে ফেরে
চল কুড়াই থারি হিঠাৎ হুঠাৎ
সুখের ডানা মেলে
একটু পেরেম দিতে পারো সজনী
একটু পেরেম দিতে পারো সজনী

*********************

*
আজু রঙ্গ খেলত মেরে রঙ্গলাল
কবি পার্থপ্রতিম চৌধুরী
শিল্পী সন্ধ্যা মুখার্জী
পার্থপ্রতিম চৌধুরীর কাহিনী-চিত্রনাট্য-সংলাপ-গীতরচনা-সঙ্গীত এবং পরিচালনা করা সিনেমা “রাজবধু” ১৯৮২-এর গান।
মিলনসাগরে প্রকাশ ২৩.৫.২০২৬।

আমরা গানটি সিনেমার ভিডিও থেকে শুনে লিখেছি। কিছু ভুলভ্রান্তি থাকতে পারে। যার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি।

গানটি শুনতে এখানে ক্লিক্ করুন...

আজু রঙ্গ খেলত মেরে রঙ্গলাল
আজু রঙ্গ খেলত মেরে রঙ্গলাল
ঘুঙ্ঘট খোলি খোলি রাধা
ঘুঙ্ঘট খোলি খোলি
দেখত চোরি চোরি ফাগুয়া সকাল
আজু রঙ্গ খেলত মেরে রঙ্গলাল

নয়নক কাজল হিয়া মাঝে বাজল
নয়নক কাজল হিয়া মাঝে বাজল
হিয়া মাঝে বাজল
চলত চলত রাধা
চলত চলত রাধা
চলত চলত রাধা
চলত চলত রাধা
চলত চলত রাধা ডাকে নন্দলাল
ঘুঙ্ঘট খোলি খোলি রাধা
ঘুঙ্ঘট খোলি খোলি
দেখত চোরি চোরি ফাগুয়া সকাল
আজু রঙ্গ খেলত মেরে রঙ্গলাল

আজু কেন বাঁশি ডাকিছে উদাসী
বোলক বোলত রাধা
মিলন কাঙাল
চাহত ফাগুয়া ভিখারি হিয়া
চাহত ফাগুয়া ভিখারি এ হিয়া
ভিতরে এ হিয়া
খেলত খেলত হোলি
খেলত খেলত হোলি
খেলত খেলত হোলি
খেলত খেলত হোলি
খেলত খেলত হোলি প্রেমেরি রাখাল
ঘুঙ্ঘট খোলি খোলি রাধা
ঘুঙ্ঘট খোলি খোলি
দেখত চোরি চোরি ফাগুয়া সকাল
আজু রঙ্গ খেলত মেরে রঙ্গলাল

*********************