কবি সতীনাথ ভাদুড়ীর কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
*
কবি সতীনাথ ভাদুড়ীর পরিচিতির পাতায় . . .
সীতা-হরণ
কবি চিত্রগুপ্ত (সতীনাথ ভাদুড়ী)
সজনীকান্ত দাস সম্পাদিত “শনিবারের চিঠি” পত্রিকার অগ্রহায়ণ ১৩৫২ (নভেম্বর ১৯৪৫) সংখ্যায় প্রকাশিত। বাংলা কবিতায় অ্যাটম বোমার বিস্ফোরণ! মিলনসাগরে প্রকাশ ১৯.১০.২০২৫।

নয়নের আগে মোহের মারীচ
---সোনার হরিণ রূপী
নেচে ছুটে চলে ; তাড়া করে তায়
লোলুপ বৈজ্ঞানিক,
রসায়নাগারে গবেষণা-পথ ধরি।
অ্যাটম বোমার বজ্র বিস্ফোরণে
সোনার হরিণ হাওয়ায় মিশিয়া য়ায়।
শান্তি সীতারে দুরাশা-রাবণ
নিয়ে যায় চুলে ধরি’---
শ্রীরাম! তোমার সীতারে রক্ষা করো।

*********************









*
চাই আমি সকলের পূর্ণ অধিকার
কবি সতীনাথ ভাদুড়ী
১৯৪২ সালের আগষ্ট আন্দোলনের বা ভারত ছাড়ো আন্দোলনের পটভূমিকায় লেখা, তাঁর ১৯৪৫ সালে প্রকাশিত “জাগরী” উপন্যাসের শেষ অধ্যায় “জেল গেট --- নিলু”-এর কবিতা। মিলনসাগরে প্রকাশ ১৯.১০.২০২৫।

চাই আমি সকলের পূর্ণ অধিকার,
তাহার অলেপেতে তুষ্ট কখন হব না,
পরপুষ্ট ধনিকের উপেক্ষা সাধনা ;
শ্রমিকের পেষণের কবে প্রতিকার
হবে, আছি সেই দিন পানে চাহি।
আছে মোর নিশ্চয় বিশ্বাস,
যন্ত্রপিষ্ট শ্রমিকের হতাশ নিশ্বাস
আনিবে প্রলয়। আর অন্য পথ নাহি।
উদিবে নূতন সূর্য্য। ক্ষুধা ক্লিষ্ট মুখে দেখা দিবে
হাসিরেখা। না-থাকুক বিত্ত কারও অতুল অগাধ
সাম্যরাজ্যে কর্ম্ম চিন্তা স্বাধীন অবাধ।

*********************