কবি সোমনাথ রায় - জন্মগ্রহণ করেন লক্ষ্ণৌতে। পিতা অনিল রায় কেন্দ্র সরকারের কর্মচারী, সেতার শিল্পী ও সাহিত্য প্রেমিক ছিলেন যিনি কবির শৈশবেই অকালে পরলোক গমন করেন। মাতা রাণু দেবীই তাঁর চার শিশু সন্তানকে বড়ো করে তোলেন। কবির পৈতৃক বাড়ি নবদ্বীপ। ১৯৯০ সালে তিনি শিখা রায়ের সঙ্গে বিবাহ সীত্রে আবদ্ধ হন এবং ১৯৯১ সালে তাঁদের পুত্র সাঙ্খ্যপ্রিয়র জন্ম হয়।
.
কবি সোমনাথ রায় - জন্মগ্রহণ করেন লক্ষ্ণৌতে। পিতা অনিল রায় কেন্দ্র সরকারের কর্মচারী, সেতার শিল্পী ও সাহিত্য প্রেমিক ছিলেন যিনি কবির শৈশবেই অকালে পরলোক গমন করেন। মাতা রাণু দেবীই তাঁর চার শিশু সন্তানকে বড়ো করে তোলেন। কবির পৈতৃক বাড়ি নবদ্বীপ। ১৯৯০ সালে তিনি শিখা রায়ের সঙ্গে বিবাহ সীত্রে আবদ্ধ হন এবং ১৯৯১ সালে তাঁদের পুত্র সাঙ্খ্যপ্রিয়র জন্ম হয়।


.
কবির শৈশব ও শিক্ষাজীবন -    ^^ উপরে ফেরত
বাল্যকালে কবির আবেগ প্রবণ চঞ্চলতাকে প্রশমিত করে উত্তারাধিকারে পাওয়া পিতার সেতারটি। তিনি নবদ্বীপ হিন্দু স্কুল থেকে মধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কৃষ্ণনগরের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার থেকে সিভিল ড্রাফটসম্যান পাশ করেন।

.

কবির কর্ম জীবন -     ^^ উপরে ফেরত
জীবিকার সন্ধানে কলকাতায় এসে কিছুদিন বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করার পর ১৯৮৫ সালে পশ্চিম বঙ্গের রাজ্য সরকারের পূর্ত ও সড়ক বিভাগে যোগ দেন। ২০২২ সালে তিনি প্রধান নক্সাকারের পদ থেকে অবসর গ্রহণ করেন।

.

কবির সঙ্গীত ও সাহিত্য -   ^^ উপরে ফেরত
কলকাতায় আসার পরেই মেসে থাকাকালীনই পণ্ডিত অসিত দত্তের কাছে সেতারের তালিম নিতে নিতে বিগত শতাব্দীর আটদশকের মাঝামাঝি থেকে কবিতাচর্চা শুরু করেন।

কবিতার পাশাপাশি কবির কলমে কাব্যনাটক, উপন্যাস, গল্প, প্রবন্ধ-নিবন্ধ এবং ভ্রমণকাহিনীতেও অভিনবত্ব পাওয়া যায়। বাংলা সনেটে এই কবির নিজস্ব ঘরানায় অনন্যসাধারণ প্রতিভার কথা স্বীকার করেছেন বিশিষ্টজনেরা। বিশুদ্ধ মন্দাক্রান্তা ছন্দে ‘কান্তার মেঘদূত’ কাব্য রচনা বাংলা সাহিত্যে সোমনাথের এক উজ্জ্বল সংযোজন।

‘পথ শুধু পাঠশালা’ সোমনাথ রায়ের একটি অভিনব কবিতাপুস্তিকা। এখানে স্থান পেয়েছে শুধু ত্রিওলে। বাংলা সাহিত্যে অনেক কবিই ত্রিওলে লিখেছেন। কিন্তু আমাদের ভাষায় প্রধান তিনটি ছন্দ---অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত ও স্বরবৃত্তকে অবলম্বন করে ত্রিওলে রচনার সচেতন প্রয়াস, এই প্রথম।

কবি সোমনাথ রায়ের ‘১০০ হাইকু’ বাংলা কবিতার ভাণ্ডারে এক উজ্জ্বল সম্পদ। দ্বিভাষিক এই গ্রন্থটিতে তাঁর বাংলা হাইকুগুলি ইংরেজি ভাষায় অনুবাদ করেছেন নন্দিতা সামন্ত।

কবি সোমনাথ রায়ের অন্যতম প্রিয় সখ ভ্রমণ। লিখেছেন ভ্রমণ কাহিনীও।

.

সম্পাদক কবি সোমনাথ রায় -     ^^ উপরে ফেরত
বিভিন্ন সময় একাধিক লিটল ম্যাগাজিনের সম্পাদনা করেছেন কবি সোমনাথ রায়। দুস্থ কবি-লেখক-সম্পাদকদের চিকিৎসার স্বার্থে ২০১১ সালে গঠিত ‘লিটিল ম্যাগাজিন’স রাইটার্স ইন নিড’-এর প্রতিষ্ঠাতা সম্পাদক তিনি।

.

কবি সোমনাথ রায়ের প্রাপ্ত সম্মাননা -     ^^ উপরে ফেরত
কবির প্রাপ্ত সম্মাননার মধ্যে রয়েছে জাতীয় সম্মান ‘সাহিত্যশ্রী’ সহ অরিজিৎ মিত্র স্মৃতি পুরস্কার, রাম বসু স্মৃতি সম্মান, চিত্ত ঘোষ স্মৃতি সম্মান, রামশংকর সাহিত্য পুরস্কার, সুবোধ রায় স্মৃতি সম্মান প্রভৃতি।

.

কবি সোমনাথ রায়ের প্রকাশিত গ্রন্থাবলী -     ^^ উপরে ফেরত
কবিতা-
রিক্তের ভূমিষ্ঠ শব্দ (১৯৯০), বাতাসের ক্যানভাস (সনেট সংকলন- ১৯৯২), বিশুদ্ধ জাতক কিংবা কীট (১৯৯৪), অপেরা ঘরের জগন্নাথ (১৯৯৬), নব্বইয়ের শেষ ট্রাম (১৯৯৮) , বন্ধু বালক (কিশোর সংকলন- ২০০১), নির্লিপ্ত কালপুরুষ (২০০৩), একশ সনেটের অ্যালবাম (সনেট সংকলন- ২০০৫), মাটি থেকে মূর্তি (২০০৭), সীমিত পঙক্তিমালা (২০০৮), আসতে চাইছো এসো (২০১১), সনেট ৫০ (সনেট সংকলন- ২০১২), কবিতা চয়ন (নির্বাচিত- ২০১৪, প্রকাশক-নান্দীমুখ সংসদ, কলকাতা, ফোন-৯৭৪৮৯৯৩৯৫২), মন্দাক্রান্তা (২০১৫), ব্রজপথ (২০১৭, প্রকাশক-পাঠক), কান্তার মেঘদূত (মন্দাক্রান্তা ছন্দে রচিত কাব্য- ২০২০, প্রকাশক- এবং মুশায়েরা, কলেজ স্ট্রিট, কলকাতা), মৃত গ্রন্থাগারে জ্যান্ত পাণ্ডুলিপি (২০২০), করোনাকাল (২০২০), পুনশ্চ সনেটগুচ্ছ (সনেট সংকলন- ২০২২), প্রিয় পঁচিশ (নির্বাচিত- ২০২৩, প্রকাশক- কলকাতা শব্দহরিণ, ফোন-৯৮৩০৭২৫৮৮৫), পথ শুধু পাঠশালা (ত্রিওলে কবিতাগুচ্ছ-২০২৪), হ্যামোকে নিসর্গ যাত্রা (২০২৫, প্রকাশক-স্বর্ণচাপা, ফোন-৯০০৭০৩৫৬৯১), ১০০ হাইকু (বাই-লিঙ্গুয়াল ২০২৫, প্রকাশক- ইসিসার, কলকাতা, ফোন-৯৮৩৬১৩১৯৪৩), সনেট সমগ্র (২০২৬, প্রকাশক- সুতরাং, ফোন-৯৫৬৪৩২১৩১১/৯৩৮২২৮৮০৩৫), ইংরেজি অনুবাদঃ Welcome Wishes (২০১৪, প্রকাশক- ইসিসার, কলকাতা, ফোন-৯৮৩৬১৩১৯৪৩)।

কাব্যনাটক -
কাব্যনাটক সংগ্রহ (২০১৮, প্রকাশক- সুতরাং, ফোন-৯৫৬৪৩২১৩১১/৯৩৮২২৮৮০৩৫)।

প্রবন্ধ-নিবন্ধ -
মাতৃভাষা (২০০০), চৌকাঠ পেরিয়ে (২০০৯), আমারই চেতনার রঙে রবীন্দ্রনাথ (২০১২), মায়ের কথা (২০২০), মাইকেল মধুসূদন দত্ত ও মেঘনাদবধ কাব্য (২০২৩, প্রকাশক- সুতরাং, ফোন-৯৫৬৪৩২১৩১১/৯৩৮২২৮৮০৩৫), এক অভিমুখ দশ তরঙ্গ (২০২৪, প্রকাশক- সুতরাং, ফোন-৯৫৬৪৩২১৩১১/৯৩৮২২৮৮০৩৫)।

গল্প -
নখদর্পণ (২০১৯)।

উপন্যাস -
অতিমারি (২০২২, প্রকাশক-আন্তর্জাতিক প্রকাশন, কলকাতা)।

ভ্রমণ -
এক যাত্রায় শহীদদ্বীপ (আন্দামান) ও স্বরাজদ্বীপ (নিকোবর) (২০০৬), অমরনাথের পথে ও প্রান্তরে (২০১৮), গ্রিস থেকে প্যারিস (২০২৬, প্রকাশক- সুতরাং, ফোন-৯৫৬৪৩২১৩১১/ ৯৩৮২২৮৮০৩৫)।

সম্পাদিত গ্রন্থ - দীপেন রায় ৭০ (২০১৩, নমিতা চৌধুরীর সঙ্গে), অপ্রকাশিত শিশির সামন্ত (২০১৭), সুব্রত গঙ্গোপাধ্যায় ৮০ (২০২৩, প্রকাশক- সুতরাং, ফোন-৯৫৬৪৩২১৩১১/ ৯৩৮২২৮৮০৩৫)



মিলনসাগরে কবি সোমনাথ রায় এর কবিতার পাতা তৈরী করে আমরা আনন্দিত।

কবি সোমনাথ রায় এর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন



বাঙালীদের বহু বদনাম আছে। তাঁরা অলস, তাঁরা আড্ডাবাজ, ফাঁকিবাজ, আরও অনেক কিছু। কিন্তু বাঙালীর যে ভাল গুণগুলি আছে, তার মধ্যে একটা হলো কবিতা লেখা! প্রায় সব বাঙালীই জীবনে দু-এক লাইন কবিতা লেখেন বা লিখেছেন। মিলনসাগরে আমাদের চেষ্টা সেই কবিতার মধ্য দিয়ে ঐতিহাসিক বাঙালীদের মিলনসাগরের কবিদের সভায় ধরা। মিলনসাগরের বাংলা কবিতার কালানুক্রমিক সূচী আসলে বাঙালীর ইতিহাস হয়ে উঠছে, কবিদের জীবনীর মধ্য দিয়ে।



কবির সঙ্গে যোগাযোগ -
চলভাষ : +৯১ ৯৬৭৪০৪৯৬৬৬
ঠিকানা : সোমনাথ রায়, অনুভব, ২৩২, রক্ষিত পাড়া রোড, গ্রিন পার্ক, সরশুনা, কলকাতা-৭০০ ০৬১।


আমাদের ই-মেল : srimilansengupta@yahoo.co.in
হোয়াটসঅ্যাপ
: +৯১ ৯৮৩০৬৮১০১৭



এই পাতার প্রথম প্রকাশ - ১৪.৫.২০২৬


^^ উপরে ফেরত