কবি তন্ময় চট্টোপাধ্যায় - জন্মগ্রহণ করেন বাঁকুড়া জেলার সোনামুখী শহরে। পিতা উওম কুমার চট্টোপাধ্যায় এবং মাতা দুর্গারাণী দেবী। সোনামুখী থানার অন্তর্গত ডিহিপাড়া গ্রামে কবির বেড়ে ওঠা।
কবির ৩ বছর বয়সে তাঁর শিক্ষাজীবন শুরু হয় “ভগিনী নিবেদিতা শিশু তীর্থ” নামের এক নার্সারী স্কুলে। নানাবিধ অসুবিধার জন্য তাঁকে গ্রামের রাঙামাটি নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করা হয়। এরপর তাঁকে বীরভূম জেলার দুবরাজপুর রামকৃষ্ণ মিশনে পাঠানো হয়। সেখানে মূলত ব়্যাগিং, মিশন কর্তৃপক্ষের কড়া শাসন ও খাবারদাবারের মানের জন্য তাঁকে পুনরায় গ্রামের স্কুলে এনে ভর্তি করা হয়। পঞ্চম শ্রেণীর পাঠ শেষ করে ওই বিদ্যালয় ছেড়ে ভর্তি হন গ্রাম থেকে একটু দূরে পলাশ ডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে। সেখান থেকেই মাধ্যমিক উত্তীর্ণ হন ২০০৬ সালে।
মাত্র ১৪ বছর বয়স থেকেই কবির লেখালেখির সূত্রপাত। তাঁর প্রথম কবিতা প্রকাশিত হয় “রাঙামাটি” পত্রিকায় মাত্র ১৯ বছর বয়সে। তিনি মূলত কবিতা লিখলেও প্রবন্ধও লিখে থাকেন।
তাঁর কবিতার মূল মন্ত্র হলো দুঃখবোধ থেকে বেরিয়ে এসে আলোর পথে উন্নীত হওয়া। কবি যখন প্রথম কবিতার কড়চা রচনা করেন তখন তাঁকে নানাবিধ ব্যঙ্গ কটুক্তির মধ্য দিয়ে যেতে হয়। তাঁকে এরকমও বলা হয় “এই কবিতা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়”। কেউ কেউ অবশ্য বলেন এই কবিতা একদিন বিশ্বাকাশে উজ্জ্বল নক্ষত্র হয়ে সবার সামনে আসবে। সাহিত্য সভায় এক বিশিষ্ট কবি বলেছিলেন - "কবির কবিতা অনেকটা কাঠবাদামের মতো"।
কবি বর্তমানে লেখালেখি ছাড়া গানবাজনা, গানের কথায় সুর দেওয়া ইত্যাদি দিয়ে থাকেন এবং তিনি একটি প্রাইভেট কোম্পানীর তথ্যপ্রযুক্তি বিভাগে চাকরি করছেন।
কবির প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “চাঁদবাবুর চারচৌকি”, “কবিতাগুচ্ছ” ও “আমার বাল্মিকী প্রতিভা-২”।
কবি কোনো কোনো কবিতায় “কবিচন্দ্র” ছদ্মনাম ব্যবহার করে থাকেন।
মিলনসাগরে কবি তন্ময় চট্টোপাধ্যায় এর কবিতার পাতা তৈরী করে আমরা আনন্দিত।
কবি তন্ময় চট্টোপাধ্যায় এর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
কবির সঙ্গে যোগাযোগ -
চলভাষ : +৯১ ৮১০১৭৫৫৯৮২
আমাদের ই-মেল : srimilansengupta@yahoo.co.in
হোয়াটসঅ্যাপ : +৯১ ৯৮৩০৬৮১০১৭
এই পাতার প্রথম প্রকাশ - ১৫.১২.২০২৫।
কবির সঙ্গে যোগাযোগ -
চলভাষ : +৯১ ৮১০১৭৫৫৯৮২
আমাদের ই-মেল : srimilansengupta@yahoo.co.in
হোয়াটসঅ্যাপ : +৯১ ৯৮৩০৬৮১০১৭
এই পাতার প্রথম প্রকাশ - ১৫.১২.২০২৫।