আমার জীবন মাঝে, হে জীবন দেবতা কবি অতীন্দ্র লাল দাশ রচনা ২৩ / ০৮ / ১৯৬০ শ্রীমতী মাধুরীকণা দাশ প্রকাশিত “পঙ্কজ” কাব্যগ্রন্থ থেকে নেওয়া
আমার জীবন মাঝে, হে জীবন দেবতা, রচনা করে চলেছে তোমার কবিতা তুমি যে আমার জীবন মহাকাব্যের কবি ; আমার জীবন কাব্যের সর্গে সর্গে তুমি রচনা করেছ বিচিত্র স্বর্গ আমার হাসির অশ্রু আনন্দ বেদনা দিয়ে | তার কোনটাই মিথ্যা হয়ে যায়নি কোনটাই তার ব্যর্থতায় ম্লান হয়নি | হে বিশ্ব কবি এই বিশ্বের কবি তুমি তাই তোমার সুনিপুণ কাব্য গাথা ফুটে উঠেছে আমার জীবনের প্রতি ক্ষণে ক্ষণে আমার জীবনে মরণে | . “ওঁকৃষ্ণার্পণমস্তু”